ফন্ট সাইজ:
থিম:
এক বেরঙ চিলেকোঠায়

পর্ব 56

লেখক: মিথিলা মাশরেকা

#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনীতে:মিথিলা মাশরেকা
পর্ব-৫৬

জেলের ভিতরে উন্মাদের মতো বসে থাকা সুমনের দিকে জলভরা চোখে তাকিয়ে আছে মুফতাহির। কয়েকবার ডেকেছে ও সুমনকে,শোনেই নি। নিজেকে দোষারোপ করতে করতে ক্লান্ত মুফতাহির। ভাইয়ের এই দশার জন্য ও নিজেও দায়ী। সুমন যখন সাফাত রওশনের এন্টিডোডের ফর্মুলা চুরি করার কথা বলেছিলো,বড় ভাই হিসেবে ওর উচিত ছিলো তখনই ওকে থামিয়ে দেওয়া। কিন্তু না! টাকার লোভে অন্ধ হয়ে ও নিজেও জড়িয়ে গেলো এই কুৎসিৎ অপকর্মে,ঠকাতে শুরু করলো সবাইকে। আর তার পরিনতি হিসেবে আজ এই দিন দেখতে হচ্ছে ওকে। কিন্তু শাস্তি শুধু সুমন কেনো পাবে? শাস্তি তো ওরও প্রাপ্য। অবশ্য ও কি শাস্তি পাচ্ছে না? বোনের সুখের কথা ভেবে আইন থেকে তো ওকে আড়াল করেছে আরাব,কিন্তু সুমনের এই অবস্থায় যে ওর মৃত্যুযন্ত্রনাই হচ্ছে,সেটাও জানে আরাব। ওর বিরুদ্ধে সব প্রমান সরিয়ে এভাবেই ওর শাস্তি ভেবে রেখেছে আরাব। যাতে ও নিজেকে আইনের কাছে সমর্পন করতে না পারে। আর তৌফিকার প্রতি ওর যে দুর্বলতাটা তৈরী হয়েছে,তাতে তৌফিকাও বলার সাহস রাখে না মুফতাহির। সামনাসামনি বেচে তো থাকবে,কিন্তু ভেতরে ভেতরে ভাইয়ের জন্য মরমে মরতে হবে ওকে।

-ডক্টর মুফতাহির?

চোখের কোনের জল লুকিয়ে মুছে ফেললো মুফতাহির। পাশেই ইন্সপেক্টর এসে দাড়িয়েছে। মুফতাহির নাক টেনে মাথা নিচু রেখে বললো,

-ইয়েস ইন্সপেক্টর।

-আপনি চেনেন ডক্টর সুমনকে?

-নো ইন্সপেক্টর।

-তাহলে...

-এমনি দেখার ছিলো কি স্টেটে আছে। ওকে কি ডক্টর দেখানো হয়েছে কোনো?

-জ্বী। গতকাল রাতেই একজন সাইকোলজিস্ট দেখে গেছে ওকে।

-কি বলেছে?

-ওর মানসিক ভারসাম্য নষ্টের উদ্দেশ্যে বেশ অনেকদিন যাবত ওকে ইন্জেক্ট করা হয়েছে ডক্টর। রিকভারি পসিবল হলেও সময় লাগবে।

-কতোদিন?

-ডিপেন্ডস্ অন হিজ রেসপন্স। ডক্টর বলেছে মিনিমাম ছ মাস ওকে অভজার্ভেশনে রাখতেই হবে। তার পর যদি...

চোখ তুলে তাকালো মুফতাহির। আরেকবার সুমনের দিকে তাকালো। টুকরো ইট দিয়ে দেয়ালে রিয়জেন্টের বোতল একে চলেছে। মাঝেমধ্যে মাথা চুলকে ছবিগুলোর নিচে রসায়নের দু একটা বিক্রিয়াও লিখে দিচ্ছে। আর সহ্য হলো না মুফতাহিরের। বেরিয়ে আসলো ওখান থেকে।

•

সোফায় বসে প্রচন্ড বিরক্তিতে এক কাপ চাল,এক কাপ ডালের মিশ্রন থেকে চাল ডাল আলাদা করছিলো তাজীন। রান্নাঘর থেকে প্রেশার কুকারের সিটি শুনে একপলক তাকালো সেদিকে। কিন্তু চোখে পরলো নিরবকে। নিরব সামনেই বুকে হাত গুজে দাড়িয়ে। তৎক্ষনাৎ চোখ নামিয়ে নিলো ও। নিরব বললো,

-কি বলেছিলাম?

-চাল ডাল আলাদা করতে।

-আপনি কি করছিলেন?

-রান্নাঘরের দিকে তাকিয়েছি।

-শাস্তিটা কি ছিলো?

তাজীন চোখ বন্ধ করে হতাশার শ্বাস ছাড়লো। ওর প্রেগনেন্সির বিষয়ে নিরবকে কিভাবে জানাবে,এ নিয়ে হাজারো চিন্তাভাবনা করেছে। নিজের কর্মকান্ডে কয়েকবার চেষ্টাও করেছে নিরবকে বোঝানোর। ও বোঝে নি। আর তাজীনও বলে উঠতে পারে নি। কিন্তু দোয়াকে জানানোর পর আরাব কনগ্রাটস্ জানিয়ে নিরবকে বলে দিয়েছে সবটা। আর সাথে ওর আর নিরবের মাঝের কোল্ড ওয়ারকে ওয়ার্ল্ড ওয়ার বানিয়ে দিয়ে গেছে। ঘটনায় যুক্তির পাল্লা নিরবের দিকেই ভারি। বাবা হচ্ছি কথাটা আমার অন্য কারো কাছ থেকে শুনতে হলো এই এক কথাতেই তাজীনকে চুপ করিয়ে দিয়েছে ও। এ কয়দিনে নিরবের এক অন্যরুপ দেখেছে তাজীন। যাকে কড়া গলায় ও শাষাতো,সেই লোক ওকে ধমকে ধমকে বসিয়ে রাখে। এতোবড় সুখবরটা না দেওয়ার শাস্তি হিসেবে ওর সাথে কতোরকমের অন্যায় ঘটে চলেছে,তা ওই জানে। তাজীন আমতা আমতা করতে করতে বললো,

-শাস্তিটা ছিলো,ক্ কোনো কাজ করা যাবে না। র্ রান্নাঘরে য্ যাওয়া তো দুর,ও্ ওদিকে ত্ তাকানোও যাবে না।

-এন্ড তুমি তাকিয়েছো।

কোলের উপর থাকা বাটিটা সরিয়ে উঠে দাড়ালো তাজীন। বাচ্চাদের মতো কাদোকাদো গলায় বললো,

-কি করবো? এই চালডাল বাছতে গিয়ে অসাড় হয়ে যাচ্ছি।

-যাও। সমস্যা নেই। তোমার কোনো কাজ নেইতো! অসাড় হয়েই বসে থাকো।

-বাবা দেশের বাড়ি থেকে ফিরুক। আমি বলবো বাবাকে! তোমার ছেলে খুব জ্বালিয়েছে আমায়!

-আমিও বলবো বাবাকে। আমি যে বাবা হচ্ছি সে খবরটা আমাকে অফিসের বসের কাছ থেকে জানতে হয়েছে।

-সরি বলেছি তো কতোবার।

-তোমার সরিতে আমার কষ্টটা মেটে নি তাজ। বাবা হচ্ছি,এই খবরটা জানার এতোবড় সুখ থেকে এতোগুলো দিন আমাকে বঞ্চিত করার অধিকার তোমার নেই।

এতোক্ষন খুনশুটিতে কথা বললেও এবার নিরবের গম্ভীর কন্ঠ। তাজীন গাল ফুলিয়ে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলো ওকে। বুকে মাথা রেখে ওর টিশার্টে আকিবুকি করতে করতে বললো,

-সত্যিই অন্যায় করেছি। আসলে আমি ভাবছিলাম কিছুটা ইউনিক উপায়ে জানাবো তোমাকে। সত্যিই আমি বুঝতে পারিনি এসবে তুমি...যাইহোক, এবারের মতো মাফ করে দাও এংরি বার্ড? পরেরবারগুলোতে আমি জানার আগে তোমাকেই জানাবো। পাক্কা!

পরেরবারগুলোতে কথাটা শুনে কপাল কুচকে বুকের মাঝে মিশে থাকা তাজীনের দিকে তাকালো নিরব। তাজীন মাথা তুলে বললো,

-কি? ইচ্ছা নেই ক্রিকেটটিমের?

হেসে দিলো নিরব। দুহাতে জরিয়ে ধরলো তাজীনকে। পুরো ঘরটাতে চোখ বুলালো একপলক। সবটা যেনো পরিপুর্ন লাগে ইদানিং। ওর ছোট্ট পৃথিবীতে আরেকটা ছোট্ট সত্ত্বা আসতে চলেছে যে!

•

তন্নি টিউশনি থেকে ফিরছিলো। আসার পথে জুতোটা হঠাৎ করেই ছিড়ে গেলো ওর। অস্বস্তিতে আশেপাশে তাকালো তন্নি। কিন্তু পাশে তাকাতেই চোখ আটকে গেলো ওর। পাশের মন্দিরে চোখ বন্ধ করে হাতজোড় করে বাবু হয়ে বসে স্বস্তিক। সাদা পান্জাবী,পায়জামা পরনে। মুখার্জীবাড়িতে দু একসময় অরুনাভ মুখার্জীকে তুলসীতলায় দাড়াতে দেখলে ওর মনে হয়,একঘর হিন্দু আছে চিলেকোঠায়। নয়তো বাবা ছেলে কাউকে দেখে কেউ বলবেই না,এরা হিন্দু। আর এই মুহুর্তে স্বস্তিককে দেখেই বোঝা যাচ্ছে,ও কতোটা মন থেকে প্রার্থনায় বসেছে। জুতোটা ঠেলতে ঠেলতে খুড়িয়ে হাটা লাগালো তন্নি। কিছুদুর আসতেই দেখতে পেলো বাচ্চারা ক্রিকেট খেলছে। অনেকেই আছে রাস্তাটায়। এখানে এভাবে হাটলে আরো বাজে দেখাবে। ঠিক করলো জুতো খুলেই তাড়াতাড়ি পার হয়ে যাবে রাস্তাটুকো। জুতো খুলবে বলে সবে নিচু হয়েছে,ওর সামনে পুজোর থালা শব্দ করে এসে পরলো একদম।

পিচঢালা পথে লাল আবির,মিষ্টান্ন,ফুল পরে আছে এলোমেলোভাবে। মাথা তুলে তাকালো তন্নি। কিছুটা পাশে স্বস্তিককে দেখে অবুঝের মতো তাকিয়ে রইলো ও। একেবারে অপ্রস্তুত হয়ে গেলো স্বস্তিক। পুজো শেষ করে ও তন্নির পিছুপিছুই আসছিলো। পেছন থেকে হঠাৎই ক্রিকেটবল এসে ওর পুজোর থালাতে লেগেছে। থালা গিয়ে একদম সামনে পরেছে তন্নির। আর নিচু হয়ে থাকায় থালাতে থাকা সিদুরকোটোর সবটুকো সিদুর গিয়ে তন্নির মাথায় পরেছে। ঘটনার আকস্মিকতায় কিংকর্তব্যবিমুঢ় হয়ে গেছে ও। তন্নির মাথার দিকে হাত উচিয়ে বললো,

-ত্ তোমার সিথিতে...

মাথায় হাত ছোয়ালো তন্নি। হাতে লেগে যাওয়া রক্তিম সিদুর দেখে আরেকপলক তাকালো স্বস্তিকের দিকে। স্বস্তিক বুঝে উঠছে না কি বলবে বা কি করবে। চুপচাপ ছেড়া জুতাটা হাতে নিলো তন্নি। আরেকহাতে চুল থেকে সিদুর ঝাড়তে ঝারতে চলে আসলো ওখান থেকে। এক্সিডেন্টলি যা ঘটার ঘটেছে। এসবের কোনো মানে নেই ওর কাছে।
মুখার্জীবাড়িতে ফিরে দেখলো দোয়া আরাব এসেছে ওখানে। ওরা হাসিমুখে কুশল বিনিময় করছে সবার সাথে। দিয়ানকে এখনো ছাড়েনি। বৌভাত দেরি হবে আরো কিছুদিন। দোয়া আর টুইঙ্কেলকে নিয়ে আরেকবার তাই চিলেকোঠায় ঘুরতে এসেছে আরাব। দোয়া মেরুন রঙের একটা শাড়ি পরেছে। আরাবের গায়েও একই রঙের শার্ট। টুইঙ্কেলও বাদ যায়নি। ওর গায়ের জামাটাও মেরুন রঙের। মুগ্ধ হয়ে ওদেরকে দেখতে লাগলো সবাই। তন্নিকে দেখে দোয়া এগোলো ওর দিকে। জরিয়ে ধরে বললো,

-কেমন আছিস তন্নি?

-এইতো ভালো দোয়াপু। তুমি?

-ভালো।

দোয়া দেখলো সদরদরজা দিয়ে স্বস্তিকও ঢুকছে ভেতরে। ওর হাতে পুজোর থালা। তন্নিকে ছেড়ে এগোলো ও স্বস্তিকের দিকে। আরাব সালমা বেগমের সাথে কথা বলছিলো। এরমাঝে টুইঙ্কেল বলে উঠলো,

-তন্নি আপু চুলে কালার করেছে। দেখো উইশ‌মাম!

সবাই তন্নির দিকে তাকালো। সালমা বেগম হেসে বললেন,

-কিরে তন্নি? চুলে ওভাবে আবির লাগলো কিভাবে?

তন্নি শান্তদৃষ্টিতে তাকালো স্বস্তিকের দিকে। স্বস্তিকের চেহারায় একপ্রকার অসহায়ত্ব। তন্নি বললো,

-রাস্তায় এক কোচিং সেন্টারের বাচ্চাকাচ্চারা বিদায় অনুষ্ঠান করছিলো। ওখানকারই রঙ ছিটে এসে লেগেছে আমার চুলেও।

আর কোনো কথা হয়নি এসব নিয়ে। বেশ অনেকটা সময় মায়ের সাথে কাটিয়ে আরাবের সাথে রংধনুতে ফিরে আসলো দোয়া। ততক্ষনে রাত হয়ে গেছে। বাসায় ঢুকতেই তৌফিক ওয়াহিদ ওকে একটা ফাইল ধরিয়ে দিলেন। হাসিমুখে বললেন,

-এগুলো এন্টিডোডের রেট নিয়ে মুফতাহিরের এনালাইজেশন দোয়া। তুই একটু দেখে নিয়ে ডিসিশন নিস।

দোয়া সোফায় চুপচাপ মাথা নিচু করে বসে থাকা মুফতাহিরের দিকে তাকালো। মুফতাহির দেরি না করে উঠে দাড়িয়ে চলে গেলো ওখান থেকে। দোয়াও কোনোদিক না তাকিয়ে রুমে চলে আসলো চুপচাপ। ফাইলটা বিছানায় রেখে একধ্যানে তাকিয়ে রইলো ওটার দিকে। পেছন থেকে কেউ ওকে জরিয়ে কাধে থুতনি ঠেকালো। দোয়া আস্তেকরে বললো,

-আমি পারবো তো আরাব?

পেছন থেকেই দোয়ার গালে চুমো একে দিকে আরাব। আরো শক্ত করে জরিয়ে ধরে বললো,

-শুধু তুমিই পারবে।

চোখ বন্ধ করে শ্বাস ফেললো দোয়া। মাথা ঠেকালো আরাবের বুকে। সামনে তাকালে ব্যালকনি দিয়ে জোৎসা গলা আলোকে কাঠগোলাপের সৌন্দর্য বাড়াতে দেখা যায়। ওই দৃশ্যে শান্তিতে মনপ্রান ভরে যাবে যে কারো। সেটা উপেক্ষা করে আবারো চোখ বন্ধ করে নিলো দোয়া। এতোটা স্নিগ্ধতা,এতোটা স্বস্তি শুধু এই মানুষটার বুকেই মিলবে ওর। অন্য কোথাও,অন্য কোনো কিছুতে নয়!

#চলবে...

[ রিচেইক হয়নি। ভুলগুলো বুঝে নেওয়ার অনুরোধ রইলো। গল্প সম্পর্কিত আড্ডা দিতে জয়েন করুন মিথিমহল। গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/233416685257163/?ref=share_group_link ]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 56 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন