ফন্ট সাইজ:
থিম:
এক বেরঙ চিলেকোঠায়

পর্ব 58

লেখক: মিথিলা মাশরেকা

#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনীতে:মিথিলা মাশরেকা
পর্ব-৫৮

-আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তন্নি। শত চেষ্টা সত্ত্বেও পারলাম না তোমায় ভালোবাসা থেকে নিজেকে আটকাতে। পারলাম এই সত্যিটা তোমার থেকে লুকিয়ে বেড়াতে। পারলাম না এই কথাটা অস্বীকার করে নিজেকে কঠোর প্রমান করে। আর নাই বা পারলাম তোমার মতো এ অনুভুতিকে এড়িয়ে যেতে! পারলাম না!

অশ্রুভরা দৃষ্টি তন্নির দিকে নিবদ্ধ রেখে একশ্বাসে কথাগুলো বললো স্বস্তিক। তন্নি স্তব্ধ হয়ে দাড়িয়ে। সবগুলো কথা যেনো মাথার উপর দিয়ে গেছে ওর। বিকেল গরিয়েছে। সুর্য হেলতে শুরু করেছে পশ্চিমাকাশে। মুখার্জীবাড়ির পশ্চিমে থাকা নারিকেল গাছটার জন্য ডুবতে থাকা সূর্যের কিরন বাধা পরলো স্বস্তিকের মুখশ্রী থেকে। তন্নি ছাদে এসেছিলো মেলে দেওয়া জামাকাপড় তুলতে। কখন স্বস্তিক এসে দাড়িয়েছে,টেরই পায়নি ও। হাতের জামাকাপড়গুলো শক্তভাবে ধরে বললো,

-এ্ এসব কি বলছেন কি আপনি?

স্বস্তিক আরেকপা এগোলো। বুকভরে শ্বাস নিয়ে বললো,

-তোমাকে ভালোবাসি তন্নি। রাগারাগি,ঝগড়া,খুনশুটি,যাই থাকুক না কেনো,তোমার সাথে কথা বলাটা ভালো লাগে আমার। তোমাকে আশেপাশে পেলেও ভালো লাগে। গত কয়েকদিনে অজানা কারনে আমার প্রতি তোমার ইগ্নোরেন্সটা আমার ভালো লাগেনি তন্নি। একদমই ভালো লাগেনি। তাই কনফার্ম হয়ে গেলাম। ভেতরটা কি চায় আমার। শুনবে কি চায়?

-আ্ আপনি...

-উপেক্ষা নয়,বাকি জীবনটা এই বিলেতি কদু তোমার সাথেই কাটাতে চায় তন্নি। তোমাকে চায় নিজের পাশে। নিজের কাছে। থাকবে তন্নি? থাকবে আমার পাশে?

জলে ভরে উঠলো তন্নির চোখ। এই লোকটার প্রতি যে ওরও দুর্বলতা তৈরী হয়নি,তা নয়। কিন্তু ওর সে দুর্বলতার স্বীকৃতি যে অসম্ভব। বাস্তবতা জানে ও। তাইতো সেদিন পুকুরপাড়ের ঘটনার পর থেকে স্বস্তিককে সবরকমভাবে উপেক্ষা করে এসেছে ও। সামনে পরলেও পাশ কাটিয়ে চলে আসতো। কথা বলা তো অনেকদুরের বিষয়। একটা শুকনো ঢোক গিলে পাশ কাটিয়ে চলে আসছিলো ও। স্বস্তিক ওর হাত ধরে ফেলে। হাত মুচড়ামুচড়ি করতে করতে তন্নি কেদে দিলো। স্বস্তিককের হেরফের নেই। ও‌ আবারো তন্নির সামনে এসে বললো,

-কেউ কাউকে ভালোবাসি বললে তার উত্তর দু রকম হয়। হ্যাঁ অথবা না। তুমি তো কোনোটাই‌ বললে না তন্নি। উল্টো কাদছো। এর মানে জানো?

-ছাড়ুন আমার হাত!

-এর মানে তুমি ভয় পাও। ভালোবাসো বলতে ভয় পাও। ভালোবাসো না বলতে বলতে ভয় পাও। আমি জানি,এর উল্টোটা হলে তুমি কি করতে এখন। তাই প্লিজ তন্নি,প্লিজ অস্বীকার করো না আমাকে। প্লিজ!

-ছাড়ুন আমাকে!

-সাথে আরেকটা জিনিসকে ভয় পাচ্ছো তুমি। আমাদের ধর্মের ভিন্নতাকে। তাইনা?

তন্নি এবার হার মানলো। শব্দ করে কেদে দিয়ে বললো,

-সবই যখন জানেন তাহলে কেনো যেতে দিচ্ছেন না আমায়? কেনো?

ওর দুহাত মুঠো করে নিলো স্বস্তিক। দুহাতে চুমো দিয়ে বললো,

-পারবো না তন্নি। বলেছিলাম তো সেদিন তোমায়,আমার যদি মনে হয় এই হাত ধরে রাখা আবশ্যক,আমি ধরেই রাখবো। তুমি আমার জন্য আবশ্যক হয়ে গেছো। বুঝতে কেনো চাইছো না তুমি?

নিজেকে ছাড়িয়ে পিছিয়ে গেলো তন্নি। হাতের পিঠে চোখমুখ মুছে বললো,

-কি চান আপনি?

-তোমাকে।

-আপনি জানেন তা সম্ভব না।

-কেনো সম্ভব না তন্নি? তুমি তো পিতৃপরিচয়ে মুসলিম নও! তুমি তো অনাথআশ্রমে বড় হয়েছিলে।

তন্নির দৃষ্টি পরিবর্তন হলো। এতোক্ষন যে চাওনিতে দুর্বলতা ছিলো,তা বিস্ময়,কিঞ্চিত ঘৃনায় পরিনত হয়েছে। স্বস্তিকের অনাথ শব্দটাতে ওর কিছু যায় আসে না। কিন্তু পিতৃপরিচয় ছাড়াও এতোদিন যে ধর্মকে ‌মেনে এসেছে ও,তাকে অসম্মান করলো স্বস্তিক,এমনটা মনে হলো ওর। মুচকি হাসলো স্বস্তিক। আবারো এগিয়ে বললো,

-তবুও তুমি মুসলিম। আমি মানি তুমি মুসলিম। আমি তোমাকে মানি তন্নি। আর তোমার ধর্মকেও।

....

-তোমাকে তোমার ধর্ম ছাড়তে হবে না তন্নি। ঘরে তুমি নামাজে তোমার আল্লাহ্কে ডেকো,আমি মন্দিরে গিয়ে আমার ভগবানকে ডেকে আসবো। তুমি রোজা রেখে দোয়া করো,আমিও উপোষ করে প্রার্থনায় বসবো। তুমি ঈদের চাঁদ দেখে আনন্দে মেতো,আমি না হয় পাড়ার পুজোমন্ডপে গিয়ে ধুনুচি নেচে আসবো। কিন্তু দিনশেষে মানুষ পরিচয়ে,দুটো মনের ভালোবাসা দিয়ে ঘর বাধবো আমরা।

....

-বাবাকে তো চেনো তুমি। বাবা কখনোই অমত করবে না,এটাও জানো। দুটো আলাদা ধর্মের মানুষের পরিবর্তে দুটো একই মনের মানুষ হিসেবে এক হবো আমরা। রেজেস্ট্রি ম্যারেজ। আমি বিদেশে ফিরতে চাইনা তন্নি। বাবাকে নিয়ে,তোমাকে নিয়ে,তোমাদের সবাইকে নিয়ে এই চিলেকোঠাতেই থাকতে চাই। আজীবন। তুমি চাইলে...তুমি‌ চাইলে আজই‌ বাবাকে বলবো আমি তন্নি। আজই!

-স্বস্তিক?

নিচতলা থেকে বাবার গলা শুনে একপলক তন্নির দিকে তাকালো স্বস্তিক। তন্নি হ্যাঁ সুচক উত্তরের প্রতিক্ষায় মুচকি হেসে চলে গেলো ও। তন্নির চোখ বেয়ে অনবরত জল গরাচ্ছে। অতঃপর শেষ বিকেলের নিবুনিবু রোদ্দুরটাও ডুব দিলো। দুর দালানগুলোর আড়ালে। নতুন ভোরের আলো হয়ে ফিরবে বলে।

•

থাইগ্লাস ভেদ করে চোখে বাইরের আলো এসে পরায় মাঝরাতে ঘুম ভেঙে যায় আরাবের। নড়েচড়ে উঠতে গিয়েও থেমে গেলো ও। ওর উন্মুক্ত বুকের মাঝে দোয়া গভীর ঘুমে আছন্ন। চাদর দিয়ে ঠিকঠাকমতো জরিয়ে নিলো দোয়াকে ও। ঘুমের ঘোরে আরো আস্টেপৃষ্টে আরাবকে জরিয়ে ধরলো দোয়া। দোয়ার চুলগুলোতে আঙুল চালিয়ে শান্তভাবে ওর দিকে তাকিয়ে রইলো আরাব। পর্দা বারবার উড়ে ওঠায়,জানালা দিয়ে আসা আবছা আলোছায়া খেলা করছে রুমজুড়ে। তাতে একবার স্পষ্টতর হচ্ছে দোয়ার চেহারা,তো একবার অস্পষ্ট। দোয়া চোখ বন্ধ রেখে ঘুমোঘুমো কন্ঠে বললো,

-আমাকে দেখে রাত কাটিয়ে দেওয়ার প্লান আছে নাকি জনাবের?

আরাব হাসলো। দোয়ার চুলগুলো মুঠো করে নিয়ে নাকে নাক ডলে দিয়ে বললো,

-এতো অল্পেই কেনো ঘুম ভেঙে যায় তোমার বলতো?

চোখ মেললো দোয়া। আরাবের দিকে তাকিয়ে শান্তভাবে বললো,

-কি করবো বলুন? চোখ বন্ধ করলেই দেখি আপনি এভাবেই আমাকে জরিয়ে আমার দিকে তাকিয়ে আছেন।

-তাই নাকি? তো ভালো তো। যখন কাছে থাকবো না,এভাবেই চোখ বন্ধ করে...

আরাব শেষ করার আগেই ওর ঠোটে আঙুল দিয়ে ওকে থামিয়ে দিলো দোয়া। চোখের কোনা বেয়ে জল‌ গরালো ওর। আরাব অবাকচোখে তাকিয়ে। দোয়া ধরা গলায় বললো,

-আপনাকে কাছছাড়া করার কথা আমি কল্পনাও করতে পারি না আরাব।

আরাব হেসে ওর আঙুলেই চুমো দিলো। দোয়াকে ঠিকঠাকমতো বালিশে শুইয়ে দিয়ে একাধারে ওর কপাল,দুচোখ,নাক অতঃপর ঠোটে আলতোভাবে ঠোট ছোয়ালো। চোখ বন্ধ করে রইলো দোয়া। ওর মুখের উপর ঝুকে থেকেই আরাব বললো,

-আরাবের স্পর্শের মতো আরাবও তো তোমার সবটাতে মিশে আছে। জানো তুমি সেটা। যতই‌ দুরুত্ব আসুক,তোমার হৃদস্পন্দন,অনুভবে,আমি আছি তো!

দোয়া চোখ মেললো। ওর চোখে তখনও‌ কাতরতা। আরাব দ্বিতীয়বারের মতো ওর কপালে চুমো দিয়ে বললো,

-তোমাকে ছাড়া আমিও যে থাকতে পারি না কোথাও,বোঝো না তুমি এটা? পাগলামি কেনো করছো?

দোয়া আর কিছুই বললো না। আরাবকে জরিয়ে আস্তেধীরে মুখ গুজলো ওর বুকে। শুনশান চারপাশের আড়ালে বাইরে কোথাও রাতজাগা পেচার ডাক শোনা যায়। ডাক বললে ভুল হবে। ওটা যেনো কিছু হারানোর আর্তনাত। বিচ্ছেদের আহাজারি। আরো শক্ত করে আরাবকে জরিয়ে ধরলো দোয়া। পর্দার ওপারে দেখা যাওয়া জোৎসার আলো আজও বেশ উজ্জল। কিন্তু হৃদমন প্রসন্নে সক্ষম সে জোৎসায় আজ বুকভারি কেনো লাগছে? প্রনয়ী পায়রাগুলোর হঠাৎ ডানা ঝাপটানোর আওয়াজ কেনো শোনা যায়? সাদাকালো আলোছায়ার খেলা বুঝি রংধনুর রঙ কাড়তে চলেছে। দোয়ার কানে যেনো এমনই দীর্ঘশ্বাস স্পষ্টভাবে বাজলো।

#চলবে...

[ গল্প সম্পর্কিত আড্ডা দিতে জয়েন করুন মিথিমহল। গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/233416685257163/?ref=share_group_link ]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 58 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন