#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনীতে:মিথিলা মাশরেকা
পর্ব-৫৭
পাতাঝরা শীত বিদায় নিচ্ছে। দুপুরের উজ্জ্বল রোদ বসন্তের আগমনকে মনে করিয়ে দেয়। এখন আর উত্তরের হিমশীতল বাতাস বয় না। পুবালী বায়ু শরীর ছুইয়ে ব্যস্ততার মাঝে স্বস্তি একে দেয়। জীবন সময়ের তালে ছন্দ মেলাতে ব্যস্ত। অতীতের কালো অধ্যায় আর উত্থানপতনকে ভুলে বর্তমানের সুখকে আকড়ে বাচতে চায় সবাই। ব্যতিক্রম হয়নি দোয়ারাবের সাথেও। আজ বিয়ের পুরো একমাস পর ওদের বৌভাত। যার সবটা আপাতদৃষ্টিতে দিয়ানের অসুস্থ্যতার জন্য আটকে থাকলেও,আড়ালে দোয়ারাবের জন্য সবটা গুছিয়ে নেওয়ার জন্য ছিলো। একমাসে দিয়ান সুস্থ্য অনেকটাই,দোয়া ওর বাবার ফর্মুলার এন্টিডোড সর্বনিম্ন দরে বাজারে ছাড়তে সক্ষম। শশুড়বাড়ি,মা ভাইয়ের দায়িত্ব সামলে রংধনু ফার্মাকেমিক্যালসের সফল এমডি ও। কারন আরাব ছিলো ওর পাশে। বায়োমেডির সবকাজ শেষ করে দিনশেষে নিজে পাশে বসে দোয়াকে হাতে কলমে ওই বুঝিয়েছে সবটা। পরিশ্রুতিতে,রংধনুর সফলতা,দোয়ার সফলতা।
রুমে গাঢ় লাল খয়েরি কারুকাজ খচিত ভারি লেহেঙ্গাটা পরে ঘাড় ঘুরিয়ে নিচদিকটা দেখে সামলানোর চেষ্টা করে চলেছে দোয়া। টুইঙ্কেল বিছানায় থাকা গয়নাগুলো এলোমেলো করে দেখছে একটা একটা করে। অনেকগুলো লিপস্টিকের মধ্যে থেকে একদম লাল শেডের লিপস্টিকটা তুলে ধরে বললো,
-উইশমাম? এই কালারের লিপস্টিক দাও। এইটা বেশি মানাবে।
দোয়া মুচকি হেসে ফিরলো ওর দিকে। সাজগোজের অভ্যাস নেই ওর। তবুও টুইঙ্কেলকে তো খুশি করতেই হবে! তাই এগিয়ে গিয়ে টুইঙ্কেলের কাছে মুখ এগিয়ে দিয়ে বললো,
-তুমি দিয়ে দাও?
টুইঙ্কেল নিজের মতো করে লিপস্টিক দিয়ে দিলো দোয়াকে। আরাব সুটের হাতের দিকটা ঠিক করতে করতে রুমে ঢুকছিলো। খয়েরী লেহেঙ্গা,খোলা চুলে সাদা পাথরের ব্যান্ড,বা হাত ভর্তি চুড়ি,কপালজুড়ে পরে থাকা বড় টিকলিটা,সবমিলিয়ে এক অন্য দোয়া। লিপস্টিক পরানো শেষে টুইঙ্কেল বললো,
-হয়ে গেছে!
ধ্যান ভাঙলো আরাবের। দোয়া সোজা হয়ে দাড়িয়ে পেছন ফিরলো। দরজার কাছে দাড়িয়ে থাকা মানুষটার পরনে সাদা শার্টের উপর একেবারে গাঢ় খয়েরি ব্লেজার,কালো প্যান্ট। ফর্সাবর্নের মানুষটাকে একটু বেশিই মানিয়েছে এই গাঢ় রংগুলো। টুইঙ্কেল ছুটে আরাবের কাছে এসে বললো,
-একদম হিরোর মতো দেখাচ্ছে মামাকে। তাইনা উইশমাম?
মুচকি হেসে চোখ নামিয়ে নিলো দোয়া। আরাব দোয়ার দিকে তাকিয়ে বললো,
-তোমাকেও অনেক সুন্দর দেখাচ্ছে।
-কিন্তু আমি তো এখনো সাজিই নি!
হচকিয়ে গিয়ে টুইঙ্কেলের দিকে তাকালো আরাব। সত্যিই সাজেনি টুইঙ্কেল। গলা ঝেরে বললো,
-কি করেছো কি তুমি টুইঙ্কেল? সাজো নি কেনো এখনো? যাও! এখনি গিয়ে সাজ কম্প্লিট করো! সবাই কিন্তু এসে গেছে গার্ডেনে! জলদি যাও!
-ওকে মামা।
ছুটে বেরিয়ে গেলো টুইঙ্কেল। দোয়া আয়নার দিকে এগোলো। কানের দুল পরতে যাচ্ছিলো ও। আরাব হঠাৎই ওর ডান হাতে দোয়ার কোমড়ের ডানদিক পেচিয়ে ঘুরিয়ে নিজের দিক ফেরালো। খানিকটা চমকে উঠে একহাত আরাবের কাধে চলে গেছে দোয়ার। কান থেকে আরেক হাত নামালো ও। দ্বিতীবারের মতো বা হাতে দোয়ার কোমড় জরিয়ে ধরলো আরাব। ডানহাতে আলতোভাবে দোয়ার ঠোটের কিঞ্চিত উপরে,নিচে স্লাইড করিয়ে বললো,
-একটু বেশিই হয়ে গেছে মিসেস আরাব।
-শুধু লিপস্টিকের কথা বোঝাননি আপনি রাইট?
-জ্বী। আপনাকে সাধারনবেশে দেখলেই তোলপাড় হয় ম্যাডাম। এভাবে সাজলে তো...
দোয়া নিজের হাতেই নিজের ঠোটের কিনারায় স্লাইড করালো আলতোভাবে। আরাব চোখ সরিয়ে ঠোট কামড়ে হাসলো। তারপর দোয়ার দিকে ফিরে ওকে আরেকটু কাছে টেনে বললো,
-জান লোগে কেয়া?
ফিক করে হেসে দিলো দোয়া। মৃদ্যু ধাক্কায় আরাবকে সরিয়ে দিয়ে বললো,
-যা দিয়েছেন,সেটুকোতেই নিজেকে উজাড় করে দেবো এইটা বুঝিয়েছি সাইকো সাইন্টিস্ট!
দুষ্টু হেসে আরাব এগোচ্ছিলো দোয়ার দিকে। তখনই তৌফিকা টুইঙ্কেলের দুটো জামা হাতে নিয়ে ওদের ঘরে ঢুকতে ঢুকতে বললো,
-দোয়া দেখো তো? কোনটা পড়াবো টুইঙ্কেলকে? ও তো...
আরাবকে ঘরে দেখে থেমে গেলো তৌফিকা। দোয়া থম মেরে গেছে। তৌফিকা ঠোট টিপে হেসে বললো,
-সরি ফর ইন্ট্রাপশন। ইউ মে ক্যারি অন।
তৌফিকা চলে যাচ্ছিলো। দোয়া একপ্রকার ছুটে এসে থামালো ওকে। হাত ধরে ভেতরে এনে ওর হাতের একটা জামা দেখিয়ে বললো,
-আপু এ্ এইটা বেশি মানাবে টুইঙ্কেলকে!
-ওকে। এটাই পরাচ্ছি। তুইও রেডি হয়ে নিচে আয়। ওয়েট করছে সবাই।
-আ্ আমি রেডি আপু। চলো চলো! তোমার সাথেই...
-তুই মেবি ফুললি রেডি না। তাইনা আরাব?
-নিয়ে যা। বিয়ে করে দোয়াকে রংধনুতে এনে দিয়েছি তো তোদের জন্যই। তোরা আম দুধ থাক একসাথে,আমি আটি হয়েই গরাগরি দেই না হয়!
আরাবের কথায় অতিকষ্টে হাসি আটকালো তোফিকা। বললো,
-ওকে। নিয়ে গেলাম দোয়াকে।
-দয়া মায়া না থাকলে নিয়ে যা। দোয়ার সাথে ভাইয়ের বদদোয়াও নিয়ে যা!
এবার শব্দ করে হেসে দিলো তৌফিকা। দোয়া চোখ খিচে বন্ধ করে আছে। তৌফিকা বললো,
-এর মান ভাঙিয়ে এসো। আসছি আমি।
তৌফিকা চলে গেলো। দোয়া এসে কোমড়ে হাত রেখে দাড়ালো আরাবের সামনে। সরু চোখে তাকিয়ে থেকে বললো,
-আপুকে ওভাবে বললেন কেনো?
-কজ তোমার সাজ এখনো হয়নি।
এটুকো বলেই দোয়ার হাত ধরে ওকে আয়নার সামনে দাড় করালো আরাব। কানের দুলটা পরিয়ে দিয়ে কানে ফিসফিসিয়ে বললো,
-শুনছো ঝুমকো? আরাবের হাতে দোয়ার কানে উঠেছো বলে গর্ব না করে আরাবের হাতেই খুলবে বলে তৈরী হও। আরাব খুব বেশিক্ষন দোয়ার সৌন্দর্যে অন্য কাউকে ভাগ বসাতে দেবে না কিন্তু!
লজ্জার রক্তিমতা ছেয়ে গেলো দোয়ার চেহারায়। উষ্ণতা বিচরন করছে ওর কানে,গালে। দোয়ার টিকলিটা তুলে দিয়ে সেখানে ঠোটের স্পর্শ একে দিলো আরাব। একপা পিছিয়ে দাড়িয়ে বললো,
-পার্ফেক্ট।
মুচকি হেসে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেলো দোয়া। ড্রেসিং টেবিল থেকে ঘড়িটা নিয়ে হাতে পরতে পরতে বেরিয়ে আসছিলো আরাবও। করিডরে এসে মুফতাহিরকে দেখে থেমে যায় ও। সুটবুট পরে বাইরে থেকে তো ঝকমকে সাজে আছে ও,কিন্তু ভেতরটা বিদ্ধস্ত মুফতাহিরের। এটা আর কেউ না জানলে,আরাব ঠিকই জানে। কোনো কিছু না বলে মুফতাহির নেমে যাচ্ছিলো। আরাব ডাক লাগিয়ে বললো,
-আপু নিচে চলে গেছে?
সিড়িতেই থামলো মুফতাহির। সামনে তাকিয়ে বললো,
-হুম।
-তোমাকে বলেছিলাম স্বাভাবিক থাকতে।
মুফতাহির পেছন ফিরলো। দুইসিড়ি উপরে দাড়ানো আরাবের দিকে মাথা উচু করে তাকিয়ে বললো,
-স্বাভাবিকই তো আছি আরাব। স্বাভাবিকই তো আছি। শুধু অস্বাভাবিক হয়ে আছে আমার ভাইটা। অস্বাভাবিক হয়ে আছে আমার আর তৌফিকার সম্পর্কটা। জেলে যাওয়ার আগেও অসহনীয় যন্ত্রনার মাঝে বাচতে হয়েছে সুমনকে। আজ এতোগুলো দিন হলো ও জেলে। এদিকে ওর জন্য,নিজের কাজের জন্য,না আমি শান্তিতে আছি,না তৌফিকাকে শান্তি দিতে পারছি। অন্যায় করেছে বলে না সুমনকে সামলানোর চেষ্টা করতে পারছি,অন্যায় করেছি বলে না তৌফিকাকে ঠকানোটা মানতে পারছি। কোনদিকে যাবো আমি আরাব? বলতে পারো?
কোনদিকে যাবো?
আরাব একধাপ নামলো সিড়ির। কিছু বলতে যাচ্ছিলো ও। তখনই তৌফিকা আসলো টুইঙ্কেলকে নিয়ে। মুফতাহির তাকালো তৌফিকার দিকে। কালো খয়েরি জমকালো কুর্তা পরেছে তৌফিকা,হাতভর্তি চুড়ি,সেজেছেও অল্পবিস্তর। টুইঙ্কেলকে একদম পুতুলের মতো লাগছে দেখতে। টুইঙ্কেল বাবার কোলে উঠে বললো,
-আম্মুকে কেমন লাগছে আব্বু?
তৌফিকা ঠোট টিপে হাসি আটকে চেহারায় গম্ভীরতা এনে বললো,
-উহুম! বলতে হয় আমাকে মানে টুইঙ্কেলকে কেমন লাগছে!
-আব্বু তো আমার দিকে তাকালোই না! বলবে কিভাবে? তোমার দিকে তাকিয়ে আছে,তাই তোমার কথাই জিজ্ঞাসা করলাম।
টুইঙ্কেলের গাল টিপে দিলো তৌফিকা। বললো,
-বড্ড বেশি পেকেছো তুমি! এসো আব্বুকে নিয়ে গার্ডেনে! আরাব? চল? দোয়া ওয়েট করছে নিচে।
আরাব চলে আসলো তৌফিকার সাথে। গার্ডেনে চিলেকোঠার সবাই এসেছে। নিরব,তাজীনসহ আরাবের কিছু কলিগ,তৌফিক ওয়াহিদের পরিচিত মানুষজনও এসেছে। রিসেপশনে সবার সাথে দোয়া আর চিলেকোঠার সবার আলাপ পরিচয় শেষ করলো তৌফিক ওয়াহিদ। খানিকটা দুরে দাড়িয়ে দোয়াকে নিয়ে রংধনুর সবার ব্যবহার দেখে শুধু তৃপ্তির হাসি হেসেছে আরাব। একসময় তাজীন দোয়াকে টেনে মাঝখানে দাড় করিয়ে দিলো। অবাক হয়ে তাকালো দোয়া। তাজীন হাতে তালি বাজিয়ে বললো,
-এটেনশন এভরিওয়ান! তৌফিক আঙ্কেল তো তার বউমার পরিচয় দিয়েই দিয়েছেন। তো এখন আমি সবাইকে আমার বান্ধবীর পরিচয় দিতে চাই। আমরা সবাই দোয়াকে চুপচাপই চিনি তাইনা? তো আজকে না হয় এই লাজুকলতার অন্যরুপ দেখি সবাই?
সবাই কৌতুহলে তাকালো। দোয়া নিজেও অবাকচোখে তাকিয়ে বিরবিরিয়ে বললো,
-ক্ কি বলছো কি তাজ?
-ঠিকই বলছি। সো এভরিওয়ান? আজকে দোয়া আমাদেরকে গান শোনাবে! লেটস্ হেয়ার ইট ফর দোয়া!
সবাই হাততালি দিয়ে উঠলো। দোয়া প্রচন্ডরকম অস্বস্তিতে পরে গেছে। বারবার তাজীনকে বলতে লাগলো,হাত ছাড়তে,গান জানে না ও। তাজীন শোনেনি। তৌফিকা বললো,
-কিরে দোয়া? গাইবি না?
দোয়া কিছু বলার আগেই আরাব একপাশ থেকে বলে উঠলো,
-গাইবে।
শান্ত হলো দোয়া। তৌফিকা স্বস্তিককে বললো বাসার ভেতর থেকে গিটারটা নিয়ে আসতে। ও করলোও তাই। তাজীন মাঝখানে একটা চেয়ার নিয়ে দোয়াকে বসিয়ে দিলো। আরাব নিজে হাতে গিটারটা কোলে তুলে দিলো দোয়ার। গিটারটায় হাত বুলালো দোয়া। এতোগুলো বছর পর গিটার। এমনিতেও আগেও ততোটা পারতো না ও গিটার বাজাতে। আরাব বললো,
-এটা আমার গিটার। তুমি কিছু না বাজালেও তোমার গানে ও সুর এটে দেবে। ট্রাই ইট।
মুচকি হেসে চোখ বন্ধ করে গিটারে সুর তুললো দোয়া। গাইতে লাগলো,
কিছু কথার পিঠে কথা
তুমি ছুয়ে দিলেই মুখরতা,
হাসি বিনিময় চোখে চোখে
মনে মনে রয়,ব্যাকুলতা...
সুর কেটে গেছে গিটারের। দোয়া চোখ মেললো তৎক্ষনাৎ। আরাব শব্দহীন হেসে ওর হাত ধরে ওকে দাড় করালো। পেছন থেকে দোয়াকে জরিয়ে দোয়ার হাতে থাকা অবস্থাতেই গিটারটায় সুর তুলে গাইতে লাগলো,
-আমায় ডেকো একা বিকেলে
কখনো কোনো ব্যথা পেলে...
ঘাড় ঘুরিয়ে নিস্পলকভাবে আরাবের দিকে তাকিয়ে থেকে দোয়া গাইলো,
-আমায় রেখো প্রিয় প্রহরে
যখনি মন কেমন করে...
কোনো এক রুপ কথার জগতে
তুমি তো এসেছো আমারি হতে
কোনো এক রুপ কথার জগতে...
তুমি চিরসাথী আমার জীবনের,এই পথে...
গলা মেলালো আরাবও। দুজনে গানটা শেষ করলো একসাথেই। গান শেষে সবাই হাততালি দিলো। দোয়া তখনও ঘাড় ঘুরিয়ে আরাবের দিকেই তাকিয়ে। আরাব ওর কানের কাছে মুখ নিয়ে বললো,
-এই ঢেউখেলানো চুলের অধিকারীনীকে বলে দিও,এতোক্ষন যাবত তার এই চুলের ঘ্রানের জন্য ঠিকঠাকমতো গানে কনসেনট্রেট করতে পারিনি। তার আড় চাওনি একদম বুকে গিয়ে বেধেছে আমার। এ সময়টুকোতে তার চোখের পাপড়ির ওঠানামায় প্রতিবার খুন হয়েছি। তাহসানুল আরাবের এটেনশন গান থেকে কাড়ার দায়ে,এই চোখজোড়া দিয়েই খুন করার দায়ে দায়ের করা শাস্তিটা সুদসমেত তোলা আছে। অতীব আদুরে শাস্তির জন্য তৈরী থাকতে বলে দিও ওই চোখজোড়ার অধিকারীনীকে। আদুরে শাস্তি।
নিমিষেই নুইয়ে গেলো দোয়া। সরে দাড়ালো আরাবকে ছেড়ে। বাকিসব আরাবের সাথে কথা বলতে শুরু করেছে। এককোনে দাড়িয়ে দোয়া আস্তেধীরে ডানহাত নিজের গালে ছোয়ালো। এতো উষ্ণতা কিসের? আরাবের উষ্ণ নিশ্বাসের? নাকি লজ্জার?
#চলবে...
[ গল্প সম্পর্কিত আড্ডা দিতে জয়েন করুন মিথিমহল। গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/233416685257163/?ref=share_group_link ]