ফন্ট সাইজ:
থিম:
এক বেরঙ চিলেকোঠায়

পর্ব 62

লেখক: মিথিলা মাশরেকা

#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনীতে:মিথিলা মাশরেকা
পর্ব-৬৩

ওয়েস্টমিনস্টার অ্যাবে গির্জার সম্মুখরাস্তার উভয়পাশে উপচে পড়া ভীড়। আর্দ্র পরিবেশের রোদহীন উজ্জল দিনটাও সায় দিচ্ছে লন্ডনের বিনোদনপ্রিয় মানুষগুলোর সাথে। চরম উদ্যম আর উল্লাসধনী কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে। প্রত্যেকেই প্রিয় তারকার নামের সর্বোচ্চধনীতে মুখোরিত করে তুলছে রাস্তার আশপাশ। দৈনন্দিনের যানগুলোর বদলে রাস্তা সাজানো হয়েছে দৃষ্টিনন্দন বাইকে। চলছে বাইক রেস। একের পর এক দ্রুতগতির বাইক পাশ কাটিয়ে যাচ্ছে,আর দর্শকেরা আরো বেশি উল্লাসে ফেটে পরছে। চেনা তারকা সাইয়ন সবাইকে পিছনে ফেলে বাইক ছুটিয়েছে সর্বোচ্চগতিতে। প্রতিবছর জিতে এসেছে ও এই বাইক রেস। এবারও জয় আর সায়নের মাঝে শুধুমাত্র কয়েকমুহুর্তের ব্যবধান। কিন্তু এরইমাঝে ঝড়ো হাওয়ার মতো এগিয়ে আসে আরেকটি বাইক। সাইয়নকে পিছনে ফেলার মতো কেউ! কৌতুহলে উদগ্রিব জনতা আরো বেশি উত্তেজিত হয়ে পরে। সাইয়ন পাশে তাকালো। বাইকে বসে থাকা হেলমেট পরিহিত যুবক বলে উঠলো,

-সরি ম্যান। নট দিস ইয়ার!

গতি বাড়িয়ে সাইয়নকে পাশ কাটিয়ে চলে গেলো বাইকটা। কয়েকমুহুর্তের ব্যবধানে কোনো এক অজ্ঞাত যুবক এসে প্রথম হওয়ার দাবীটা কেড়ে নিয়ে গেলো ওর কাছ থেকে। যুবক সমাপ্তিরেখা পার করতেই ঘোষনায় শোনা যায় এক নতুন নাম,এন্ড দ্যা উইনার ইজ,মিস্টার অ্যালেন!
রাস্তার দুধার থেকে সবাই হুমড়ি খেয়ে পরছিলো যেনো যুবকের দিকে। নিরাপত্তা বাহিনী আটকে দিলো তাদের। বাইক থামিয়ে যুবক এগোলো সাইয়নের দিকে। হেলমেট পরিহিত অবস্থাতেই ইংরেজীতে বললো,

-মন খারাপ করো না। এটা তো হওয়ারই ছিলো।

সাইয়ন চুপচাপ নিচদিকে তাকিয়ে ছিলো। যুবকের কথায় চোখ তুলে তাকালো ও। বাকা হেসে বললো,

-তুমি অ্যালেন নও।

হেলমেটের আড়ালে যুবকও বাকা হাসলো হয়তো। মুখে বললো,

-বেশ অনেকটা জানো অ্যালেনকে? আমি তো জানতাম,যারা হারে,তাদেরকে কেউই চেনে না।

-আমার সাথে প্রতিবছর রেসিং করে অংশগ্রহনকারী হিসেবে এনাউন্স ছাড়া যার নামের উচ্চারন হয়না,সে কি করে প্রথম আসে বলতে পারো? বাইক এক্সিডেন্টে হাতপা ভাঙলো না,অথচ মুখের ক্ষত বিক্ষত রুপ দেখাবে না বলে হেলমেট খুলছো না,বিষয়টা আজব না? তাই আলাদাকরে নজর পরলো তোমার উপর।

যুবক আবারো হাসলো। এবার ওর হাসির শব্দ শুনতে পেলো সাইয়ন। হাসি থামিয়ে যুবক বললো,

-ডিএনএ টেস্ট করিয়ে রেসিংয়ে ঢুকেছি। তোমার লজিক এখানকার ফর্মালিটিজে কাজে দেবে না সাইয়ন। এনিওয়েজ,প্রথমবারের হার উপলক্ষ্যে শুভকামনা। আগামীতেও এই অ্যালেন নামটার কাছে হারতে চলেছো তুমি। প্রস্তুত থেকো।

সাইয়নকে পাশ কাটিয়ে চলে আসে যুবক। রেস জেতার টাকাটা তৎক্ষনাৎ স্থানীয় ওল্ড এইজ হোমের নামে করে দিয়ে বাইক নিয়ে চলে আসে ওখান থেকে। উন্মুক্ত রেসিংয়ের বিজয়ীকে নিয়ে উল্লাসপর্ব শুধু ওখানটাতেই সীমাবদ্ধ ছিলো। তারপর যে যার কাজে! বিজয়ী কোথায়,পরাজিত মানুষটি কেমন আছে,ভাবার সময় নেই আর কারোই!
সিটি অফ লন্ডনের এক ক্ষুদে কনফেকশনারী দোকানের পাশে ছোট্ট একটা বাসা। বাসা বললেও ভুল হবে। কয়েকহাত জায়গার একটা ছোট ঘর। বাইকটা পাশের গ্যারেজে ঢুকিয়ে পকেট থেকে চাবি বের করে ঘরে ঢুকলো সদ্য রেসজয়ী যুবক। ভেতরে মেঝেতেই একটা বিছানা,বিনব্যাগ,এককোনে এলোমেলোভাবে ঝুড়িতে পড়ে থাকা কিছু কাগজপত্র,দরজায় আটকানো হ্যাঙ্গারে কিছু জামাকাপড়,ছোট এক টি টেবিলের উপর কফিমগ,ইলেকট্রিক কেটল,চার্জার ল্যাম্প। বিছানার ওপাশে আরেকটা সরু গলির মতো। ওদিকটা রান্নাঘর বলা চলে। স্টোভসহ খাবার বানানোর জিনিসপত্র। গোছানো বলতে এদিকটাই যা গোছানো। চেন্জ করে পাঞ্চিং ব্যাগে একবার পান্চ ছুড়ে ছেলেটা গা এলিয়ে দিলো বিনব্যাগে। কিছুক্ষন তাকিয়ে রইলো বিছানায় পরে থাকা গিটারটার দিকে। কি মনে ওটা নিয়ে টুংটাং সুর তোলার চেষ্টাও করলো। এলোমেলো সুরে চোখ বন্ধ করে গুনগুনিয়ে গাইতে লাগলো,

Khairiyat pucho
Kabhi to kaifiyat pucho
Tumhare bin dewaane ka
Keya haal hai...
Dill mera dekho
Na mera haisiyat pucho
Tere bin ek din bhi jaise
Sau saal hai...
Anjaam hai taay mera
Hona tumhe hai mera
Jitni bhi ho,duriyaa
Filhaal hai...
Ye duriyaa filhaal hai...

ডোরবেল। চোখের কোনের জলটুকো এক আঙুলের স্পর্শে মুছে নিলো যুবক। চোখ মেলে ইংরেজীতে বললো,

-কে?

-এটা আমি। মিশেল!

নারীকন্ঠস্বরটা পরিচিত ওর। উঠে গিয়ে দরজা খুলে দিলো। অফ হোয়াইট শার্ট,কালো স্কার্ট,মাথায় হ্যাট পরিহিত এক সুদর্শনা মেয়ে দরজায় দাড়িয়ে। মিশেল উত্তেজিতভাবে বললো,

-ইউ হ্যাভ ওন দ্যা রেস আর্...

ওকে থামিয়ে ছেলেটা বলে উঠলো,

-অ্যালেন জিতেছে। আমি নই।

মিশলের মুখে কালো ছায়া নেমে আসলো। ওকে ভেতরে আসতে‌ বললো ছেলেটা। চুপচাপ ভেতরে আসলো মিশেল। যুবক নিজহাতে কফি বানিয়ে এগিয়ে দিয়ে বললো,

-অ্যালেন কেমন আছে?

কফিমগটা হাতে ধরে মিশেল বললো,

-বেটার। ডক্টর বলেছে তাড়াতাড়িই ছাড়বে।

যুবক মোবাইল হাতে নিলো। মিশেল চুপচাপ বসে রইলো মাথা নিচু করে। কয়েকমাস আগে ওর প্রেমিক অ্যালেনের এক্সিডেন্ট হয়। প্রেমিকা হিসেবে ও অ্যালেনের জন্য কিছুই করতে পারেনি। কিন্তু এই অচেনা লোকটা কি না করেছে ওদের জন্য। টাকা,সহমর্মিতা,আবেগ,সবকিছু দিয়ে। কে বলবে,এই মানুষটার জীবনেও কতোটা কষ্ট? যতোটুকো জানে,সেটুকো মনে পরতেই মিশেলের কান্না পায় প্রতিবার। ধরা গলায় বললো,

-এভাবে আর কতোদিন?

মোবাইল স্ক্রল করতে থাকা যুবকের হাত থামলো। শান্তভাবে বললো,

-যেদিন সেকেন্ডগুলো হিসেব করতে পারবো,সেদিন বলবো।

-তাহলে আজ রেসে কেনো গিয়েছিলে? তাও অ্যালেনের পরিচয়ে?

-অ্যালেন এতোগুলো দিন যাবত পার্টিসিপেট করছিলো রেসে। একটা আইডিন্টিটি দরকার ছিলো ওর। তাছাড়া বোর্ডিংয়ে থাকা ওর বোন চায় ওর ভাইয়ের এমন নাম হোক যেনো সেটা ও‌ গর্ব করে সবাইকে বলতে পারে। আজকের পর অ্যালেনের নাম‌ জানবে সবাই। আর ওর বোনও...

-ওহ্! তারমানে দুর্বলতাটা ওখানেই। বোন! সেটা তোমার নিজের বোন হোক,বা অন্যকারো।

যুবক উঠে দাড়ালো। কাচের ক্ষুদ্র জানালাটার দিকে এগিয়ে তার উপর হাত রেখে বাইরে তাকালো। একধ্যানে ঘোলাটে জানালায় তাকিয়ে থেকে বললো,

-না মিশেল। শুধু বোন না। আমার দুর্বলতা তো আমার চারপাশের সবাই। শুধু সেটাকে বুঝতে দেইনি কাউকে। নিজেকে কষ্ট দিয়ে,ভালোবাসার মানুষটাকে কষ্ট দিয়ে চুপিসারে পরে আছি ওই একটা দুর্বলতা নিয়ে। তোমার চোখে পরে যেটা। কিন্তু আজ কেনো যেনো সামলাতে পারলাম না নিজেকে। কেনো যেনো মনে হলো,না বুঝানো সত্ত্বেও যে বুঝলো,তাকে অন্তত জানান দেই,আমি আছি। তাই জানালাম। দুরে থেকেও,তাকে অনুভব করেই বেচে আছি। এটুকো জানলে সেও বাচতে শিখবে মিশেল।

মিশেল খুশি হয়ে হাসলো। পরপরই ভ্রুকুচকে বললো,

-কিন্তু জানান দিলে মানে? কিভাবে?

প্রতিত্তরে শুধু একটা ক্ষুদ্র হাসিমুখের প্রতিবিম্ব ভেসে উঠলো জানালার কাচে। বিম্বের অধিকারী জানে,সে মানুষটাকে অনুধাবন করাতে ওর সরাসরি বলার প্রয়োজন পরে না। পুরো পৃথিবী একদিকে হলেও,সে মানুষটা শুধু ওকেই বেছে নেবে। শুধুমাত্র ওকে!

•

অফিস থেকে এসে ব্যাগটা চেয়ারে রেখে ডাইনিং টেবিল থেকে পানির গ্লাসটা একঢোকে শেষ করলো দোয়া। ব্যস! সারাদিনের ক্ষিদে গায়েব ওর। টুইঙ্কেল ছুটে এসে ওর কোমড় জড়িয়ে ধরে বললো,

-উইশমাম! স্কুল থেকে আমার ইম্প্রুভমেন্ট কার্ড দিয়েছে!

ওকে শান্ত করে চেয়ারে বসালো দোয়া। হাটু গেরে মেঝেতে বসে বললো,

-তাই? কোথায় দেখি?

টুইঙ্কেল কার্ডটা এগিয়ে দিলো। ওটাতে চোখ বুলিয়ে মন ভরে গেলো দোয়ার। অনেকভালো রেজাল্ট এসেছে টুইঙ্কেলের। দুবার চুমো দিলো ও টুইঙ্কেলের গালে। তারপর আরেকবার তাকালো কার্ডটায়। অভিভাবকের স্বাক্ষর জায়গাটা দেখে চুপ করে গেলো দোয়া। ওখানে স্পষ্টাক্ষরে লেখা,তাহসানুল আরাব অথবা তাকওয়াতুল দোয়ার সাইন লাগবে। কাগজে কলমে টুইঙ্কেলের বাবা মায়ের নাম এখন ওটাই। যেমনটা তৌফিকা চেয়েছিলো। সাইনটা করে টুইঙ্কেলকে ঘরে যেতে বললো দোয়া। কিছুদুর যেতেই আবারো পিছুডাক দিলো ও টুইঙ্কেলকে। টুইঙ্কেল এগিয়ে এলে দোয়া ওর দুগাল ধরে বললো,

-আচ্ছা টুইঙ্কেল? য্ যদি আম্মু স্টার হয়ে না থেকে আবারো আগের মতো তোমার কাছে আসতে চায়,তুমি কি করবে?

টুইঙ্কেল দোয়ার দিকে নিষ্পলকভাবে তাকিয়ে রইলো কিছুক্ষন। দোয়ার চোখ জলে ভরা। তৌফিকার প্রতি আজ প্রত্যেকের অভিমান। বাদ যায়নি টুইঙ্কেলও। এ আটমাসে ওর ছোট্ট মনটাতে অনেক বড়বড় অভিযোগের পাহাড় গড়ে উঠেছে। তাতে স্পষ্ট স্বীকারক্তি টুইঙ্কেলের। আম্মুকে ভালোবাসে না ও। ছোটছোট হাতদুটো দিয়ে দোয়ার গাল ছুইয়ে দিলো টুইঙ্কেল। বললো,

-আম্মু আসলে তো আরাব মামাও আসবে তাইনা উইশমাম?

টুপটাপ জল গরালো দোয়ার চোখ থেকে। টুইঙ্কেল ওর চোখ মুছিয়ে দিয়ে বললো,

-আরাব মামা আসলে তখন তোমাকে নিয়ে আর টেনশন হবে না আমার। ‌মামা দেখে রাখবে তো তো‌‌মাকে! তখন আমাকে যা বলবে,আমি তাই করবো। পাক্কা!

টুইঙ্কেলকে জাপটে জরিয়ে ধরলো দোয়া। নিশব্দে কাদতে লাগলো শুধু। তৌফিক ওয়াহিদ এসে ওকে কাদতে দেখে বললেন,

-কাদের জন্য কাদছিস তুই দোয়া?

দোয়া টুইঙ্কেলকে ছেড়ে তৎক্ষনাৎ নিজেকে সামলে নিলো। তৌফিক ওয়াহিদ বললেন,

-কাদের জন্য কষ্ট পাচ্ছিস মা? একজন তো নিজের দায়িত্বের ভয়ে বিদেশে পারি জমিয়েছে। আরেকজন কোথায় আছে,কেমন আছে,আদৌও আছে কিনা...

-বাবা!

আর্তনাত করে উঠলো দোয়া। তৌফিক ওয়াহিদ শান্তভাবে ডাইনিংয়ে থাকা খাবার প্লেটে বাড়তে বাড়তে বললেন,

-ওরা নিজের স্বার্থ ছাড়া কাউকে চেনে না দোয়া। ভুলে যা ওদের। আমি জানি আমার একটাই মেয়ে। সেটা তুই। আর কাউকে চিনি না আমি। তুইও ভুলে যা!

তৌফিক ওয়াহিদ নিজে হাতে খাবার মাখিয়ে দোয়ার সামনে তুলে ধরলেন। গলায় কতোশত কথা দলা পাকিয়ে আছে দোয়ার। সবটুকো আটকে খিদে নেই বলে চোখ মুছতে মুছতে একছুটে ঘরে চলে আসলো ও। দিশেহারার মতো এদিকওদিক তাকিয়ে মেঝেতে হাটু জরিয়ে বসে গেলো। চিৎকার করে কাদলো খানিকক্ষন। হঠাৎই টেবিলের উপর থাকা আন্তর্জাতিক খবরকাগজটাতে চোখ আটকালো দোয়ার। ফ্রন্টপেইজে হেলমেট পরিহিত ছবি দেওয়া সেই বাইকারের। কিছুক্ষন স্তব্ধভাবে ছবিটায় তাকিয়ে রইলো দোয়া। আলতোভাবে হাত বুলিয়ে দুফোটা চোখের জল ফেললো ও। পরপরই ব্যস্তভাবে পেপারটা বুকের সাথে দুহাতে শক্তভাবে আকড়ে ধরে বললো,

-আমি জানতাম আরাব। আপনি লন্ডনেই আছেন। তৌফিকা আপুকে একাকী ছাড়বেন না। আর আপনি যে লন্ডনেই আছে,এটা আমাকে জানাবেন বলে বাইক রেসে গিয়েছেন আপনি তাইনা? এই হেলমেট আর অ্যালেন নামের কারন যাতে আমি ছাড়া আপনাকে কেউ না চেনে সেটাও আমি বেশ বুঝতে পারছি। আমি যতই কষ্ট পাই না কেনো,সবসময় চাইবো,আপনি যা চান,যেমনটা চান,তাইই হোক,সেভাবেই হোক সবটা। আমি জানি আপনি ফিরবেন! এটুক বিশ্বাসেই তো বেচে আছি। আর আজ তো আপনি...বিশ্বাস করুন আরাব,দোয়া এটুকোতে আরো কয়েকসহস্র বছর আপনার অপেক্ষায় বেচে থাকতে পারবে। আরো কয়েকসহস্র বছর...

#চলবে...

[ গল্প সম্পর্কিত আড্ডা দিতে জয়েন করুন মিথিমহল। গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/233416685257163/?ref=share_group_link ]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 62 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন