#কাব্যের_নীলাম্বরী [০১]
"যাবেন না কাব্য ভাই, আমি আপনার সব কথা শুনব। আপনাকে ডিভোর্স দিব। আমি চলে যাব এ বাড়ি থেকে। আপনি প্লিজ যাবেন না।"
কাব্যের পায়ে পড়ে কান্না করতে করতে কথাগুলো বলছে স্রোত। ওর পরনের লাল টুকটুকে শাড়িটায় ধুলো লেগে আছে। চোখের কাজল লেপ্টে গেছে পুরো মুখে। অজোরে কান্না করছে মেয়েটা, এই কান্নায় গলে যাবে যে কেউ, কিন্তু কাব্যের মায়া হলো না স্রোতের কান্নায়। ঝাড়া মেরে দূরে সরিয়ে দিল স্রোতকে। ছিটকে কিছুটা দূরে সরে গেলো স্রোত। মেঝেতে পড়ে থাকা ভাঙা কাচের টুকরোগুলো হাতের তালুতে ঢুকে মেহেদি রাঙা হাতটা রক্তে রঞ্জিত হলো মুহূর্তেই। তীব্র জ্বলুনিতে চোখ-মুখ কুঁচকে বন্ধ করে নিল সে। কানে ভেসে এলো সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার কর্কশ কণ্ঠস্বর,
"ষ্টুপিড! তোকে না বলেছি আমার সামনে আসবি না? বারবার আমাকে বিরক্ত করার ফল কিন্তু ভালো হবে না কিন্তু!"
স্রোত কেঁপে উঠলো মানুষটার চিৎকারে, তবুও সমস্ত ভয় ডর উপেক্ষা করে আবারও লোকটায় পায়ে পড়ে অসহায়ের মতো বলল স্রোত,
"আপনি যাবেন না প্লিজ!"
"পা ছাড়।"
"ছাড়ব না।"
রাগে চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে কাব্যের। এই মেয়েটা এমন কেন? এতো অপমান করে, কষ্ট দেয়, তাও ওর কাছেই আসে? কিন্তু কাব্য যে এই মেয়েটাকে ঘৃণা করে! ওকে কষ্ট দিয়ে শান্তি পায় সে। স্রোতের হাত ধরে টেনে তুলল কাব্য। কাটাস্থানে এত জোরে চাপ পড়ায় আরও ব্যথা পেল স্রোত, তবুও টু শব্দটি করল না সে। কাব্য ওকে টানতে টানতে বিছানায় নিয়ে ফেলল, মেজাজ দেখিয়ে বলল,
"ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবি না। পরের বার একই ভুল করলে তোকে আমি মে'রে ফেলব স্রোত। আই রিপিট মেরে ফেলব।"
কথাগুলো বলেই কাব্য চলে যাচ্ছিলো, স্রোত দ্রুত উঠে দাঁড়িয়েছে। কাব্যের সামনে গিয়ে পথ আটকে বলছে,
"আপনি মে'রে ফেললে আমি ম'রে যেতে রাজি।মে'রে ফেলুন আমাকে। তবুও প্লিজ যাবেন না।"
কাব্যের অনেক বিরক্ত হলো। ওর চোখ-মুখে রাগ স্পষ্ট। কপালের শিরা ফুলে উঠেছে,হাত দুটো মুষ্টিবদ্ধ করে রেখেছে। আচমকাই স্রোতকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সে। আকস্মিক আক্রমণে টাল সামলাতে না পেরে আবারও মেঝেতে পড়ে গেল স্রোত।
ছলছল চোখজোড়া নিয়ে তাকাল কাব্যের মুখপানে। লোকটা এত কঠোর কেন? নাকি সব রাগ কেবল ওর উপরেই! কথাগুলো ভেবে কষ্ট পাচ্ছে স্রোত। কাব্যের কি যেন হলো, চলে যাবে বলে পা বাড়িয়েও যাওয়া হলো না তাঁর। আবারও ফিরে তাকাল মেঝেতে পড়ে থাকা স্রোতের দিকে। এই প্রথম কাব্য এতো নিখুঁত ভাবে লক্ষ্য করল মেয়েটাকে। ফর্সা মুখশ্রী, ঘনকালো চুল, মুখটার মধ্যে আলাদা একটা মায়া কাজ করে। নিঃসন্দেহে এই মেয়ের নাম দেওয়া যায় মায়াবিনী। কিন্তু কাব্য যে ওর নাম দিয়ে নীলাম্বরী মেয়েটার নীলাভ চোখ দুটোর অসহায় চাহনি শান্ত করে দিয়েছে কাব্যকে। ওর চোখ মুখের ক্রোধ সরে গিয়ে ভিড় জমিয়েছে একরাশ মুগ্ধতা। কাব্য কি যেন ভেবে মেঝেতে বসে পড়ল। কিছুক্ষণ স্রোতের মুখটার দিকে তাকিয়ে আদর করে মুছে দিল চোখের পানি। ঠোঁটের কোণে হাসি টেনে বিড়বিড় করে আওড়ালো সে,
"আমার নীলাম্বরী। কাব্যের নীলাম্বরী!"
কাব্যের কথা কানে আসেনি স্রোতের, কিন্তু ওর হঠাৎ পরিবর্তন ভাবাচ্ছে স্রোতকে। কী হলো কাব্যের? হুট করে এমন ভালো আচরণ কেন করছে ওর সাথে? কাব্য নিষ্পলক চোখে তাকিয়ে আছে স্রোতের চোখ দুটোর দিকে। স্রোতও বসে আছে ওভাবেই। আচমকাই হাতে টান পড়ল ওর। কেউ টেনে দাঁড় করালো স্রোতকে। ওর হাতের কাটাস্থান দেখে বলল চিন্তিত কণ্ঠে,
"এগুলো কীভাবে হলো স্রোত? আমি এক্ষুণি মেডিসিন নিয়ে আসছি, তুমি অপেক্ষা করো।"
আবারও রাগ চেপে বসল কাব্যের মাথায়,হাত দুটো মুষ্টিবদ্ধ করল সে। রেগে তাকাল স্রোতের পাশে থাকা ছেলেটার দিকে। ও চলে যেতে চাইলে হাত ধরে আটকাল কাব্য, বাঁকা হেসে বলল,
"মেডিসিন নিয়ে আসবি কেন? তুই বরং ওকেই নিয়ে যা, বিছানায় বসিয়ে আদর করে মেডিসিন লাগিয়ে দিবি। এসব আবর্জনা আমার রুমে রাখব না। নিয়ে যা এক্ষুণি..."
২য় বার কাব্যের চিৎকারে কেঁপে উঠলো স্রোত। পেছনে লোকাল ধ্রুবের। কাব্যের এমন কথায় বিরক্ত হলো ধ্রুব, ভ্রু কুঁচকে এলো আপনা-আপনি।রাগত্ব স্বরে বলল ওকে,
"তুমি কি কখনোই ভালো হবে না ভাইয়া? বউ হয় ও তোমার, এমন কথা বলছো কী করে?"
কাব্য বাঁকা হাসল। সেন্টার টেবিলের কাচের গ্লাসটা মেঝেতে ছুড়ে ফেলে বলল,
"বউ! কাব্যের পাশে দাঁড়ানোর যোগ্যতা সবার নেই! এই মেয়ের তো একদমই নেই। ওকে দূর হতে বল আমার চোখের সামনে থেকে। বিরক্ত লাগছে আমার।"
ধ্রুবের রাগ হচ্ছে প্রচণ্ড, কিন্তু কিছুই বলল না কাব্যকে। একটু আগেই বাড়ি ভর্তি লোকজনের সামনে তুমুল ঝগড়া-ঝামেলা হয়েছে, এখন আর এসব চাইছে না সে। ধ্রুবের পেছনে দাঁড়িয়ে থাকা স্রোত নিশ্চুপ, ছলছল চোখে তাকিয়ে আছে কাব্যের মুখপানে। এই মানুষটা এমন কেন? কিসের এত রাগ ওর প্রতি! কুকুর বেড়ালকে কিছুদিন সামনে থেকে দেখলেও তো মানুষের মায়া লাগে। স্রোতকে এতদিন ধরে দেখেও কি কাব্যের মনে বিন্দুমাত্র মায়া জন্মায়নি! হয়তো না। হলে কি এভাবে যখন তখন যা ইচ্ছে তাই বলে অপমান করতো ওকে?
____________________
গুটিশুটি মেরে বিছানায় শুয়ে আছে স্রোত। ঠান্ডায় কাঁপছে ওর শরীরটা। রুমের দরজা খোলা থাকায় কেউ একজনের চোখ পড়ল স্রোতের দিকে। আস্তে আস্তে ভিতরে ঢুকল সে। মেয়েটাকে দেখে মায়া হলো খুব। কপালে হাত দিয়ে বুঝল, জ্বর এসেছে স্রোতের শরীরে। দ্রুত উঠে গেলো ধ্রুব, একটা বাটিতে পানি নিয়ে আসল, সাথে নরম কাপড়। কাপড়টা পানিতে ভিজিয়ে কপালে দিল ওর। অনেকক্ষণ বসল স্রোতের পাশে। জ্বর কিছুটা কমেছে দেখে চুপচাপ স্রোতের রুম থেকে বেরিয়ে গেলো ধ্রুব।
ধ্রুব বেরিয়ে যেতেই দরজার পর্দা সরিয়ে স্রোতের রুমে ঢুকল কেউ। আস্তে আস্তে এগিয়ে এল ঘুমন্ত স্রোতের কাছে। চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে তার। কপালের শিরাগুলো ভেসে উঠেছে অতিরিক্ত রাগে। হাঁটু গেড়ে মেঝেতে বসল সে।সেন্টার টেবিলে রাখা কাচের গ্লাসটা হাতের চাপে ভেঙে ফেলল,সাথে সাথেই রক্ত বের হলো তার হাত থেকে, উপেক্ষা করল তা।ছোট্ট একটা কাচের টুকরো হাতে নিয়ে আস্তে আস্তে ওটা এগিয়ে নিয়ে গেলো স্রোতের ফর্সা হাতটার দিকে। পাতলা চামড়ায় কাচের টুকরো লাগতেই কেটে গেলো অনেকটা জায়গা, রক্তের উপস্থিতি দেখা গেলো সেখানে। কাচের টুকরো দিয়ে সুন্দর করে সেখানে ইংরেজি 'K' অক্ষরটি লিখে দিল। পরমুহূর্তেই ঠোঁটের কোণে পৈশাচিক হাসির রেখা ফুটে উঠলো যুবকটির। বলল বিড়বিড় করে,
"তোমার হৃদয়ের প্রতিটি কোণে ভালোবাসা হোক বা ঘৃণা সবটাই জন্মাবে আমার জন্য। আমি তোমাকে মারব, কাটব, আবার আমিই তোমাকে ভালোবাসা দিব প্রিয়তমা। অন্য কেউ ছুঁতে আসলে তাকে পুড়তে হবে, সাথে তোমাকেও!"
স্রোত কি শুনলো মানুষটার কথা? হয়তো না! শরীরটা ওর জড়বস্তুর মতো, অনুভূতিহীন হয়ে পড়ে আছে বিছানায়। হাত কেটে রক্ত ঝরছে, অথচ সে ঠের পায়নি এখনও।
______________________
সকালে ঘুম ভাঙতেই ব্যথায় হাতটা টনটন করে উঠলো স্রোতের। গায়ের জ্বর কমেছে অনেকটা। হাতটা চোখের সামনে আনলেই চমকালো সে। অনেকটা জায়গা জুড়ে সাদা কাপড়ের ব্যান্ডেজ লাগানো হাতে। চোখ-মুখে বিস্ময় নিয়ে স্রোত তাকিয়ে আছে নিজের ব্যান্ডেজ করা হাতটার দিকে। মাথায় প্রশ্ন আসল ওর, —"এ কীভাবে হলো? কখন আর কীভাবে হাত কাটল ওর? ব্যান্ডেজই বা করল কখন?" কারো গম্ভীর কণ্ঠস্বর কানে আসতেই ভাবনার জগৎ থেকে বেরিয়ে এল স্রোত,
"হাত কেটেছিস কী করে? নিজের খেয়াল রাখিস না কেন তুই?"
আস্তে আস্তে উঠে বসল স্রোত। মাথা তুলে তাকাতেই সামনে দাঁড়িয়ে থাকা দোয়েল আর ধ্রুবকে দেখতে পেল সে। ধ্রুবের চোখ-মুখে প্রচণ্ড রাগ। এভাবে কখনোই কথা বলেনা স্রোতের সাথে, তবে আজ বোধহয় রেগে গেছে ওর খামখেয়ালিপনা দেখে।স্রোত আমতা আমতা করে উত্তর দিল ধ্রুবের কথার,
"আ...আমি সত্যিই বুঝতে পারছি না হাতটা কীভাবে কাটল।"
"বুঝতে পারছিস না, তাহলে ব্যান্ডেজ করে দিল কে?"
"জানিনা।"
"কি জানিস?"
প্রতিউত্তর এল না স্রোতের থেকে। দোয়েল হাতের ইশারায় শান্ত হতে বলল ভাইকে। ধ্রুব চোখ রাঙিয়ে স্রোতের দিকে তাকিয়ে পরে আবার দোয়েলের দিকে তাকিয়ে বলল,
"ওকে নিয়ে নিচে আয়। আমি ডাক্তার ডেকেছি।"
#কাব্যের_নীলাম্বরী 🕊
®আফরোজা আঁখি
#চলবে__?