ফন্ট সাইজ:
থিম:
কাব্যের নীলাম্বরী

পর্ব 10

লেখক: আফরোজা আঁখি

#কাব্যের_নীলাম্বরী [১০]

রেজওয়ানের গাড়িটার এক্সিডেন্ট হয়েছে।আরেকটুর জন্যই খাদে পড়ে যাচ্ছিল গাড়িটা। ভাগ্য সহায় ছিল, তাই বেঁচে গেছে। তবে ওর আম্মু আর বোনের মাথায় আর হাত, পায়ে ব্যথা লেগেছে। রেজওয়ানের মাথায়ও আঘাত লেগেছে তরল,তাজা রক্ত গড়িয়ে পড়ছে মাথা আর থুতনি থেকে। লোকজন জড়ো হয়েছে জায়গাটাতে। নিজের মা-বোনকে বাঁচাতে কোনো মতে গাড়ি থেকে নামল রেজওয়ান। তখনই দেখল, ওদের পাশ দিয়ে কাব্য যাচ্ছে বাইক চালিয়ে।
মাথায় প্রশ্ন আসল রেজওয়ানের, কাব্য কি ওদের দেখেনি? এতো কাছ দিয়ে যখন যাচ্ছে, হয়তো দেখেছে। তাহলে সাহায্য করল না কেন? কথাগুলো ভেবে পরক্ষণেই আবার ভাবল রেজওয়ান হয়তো কাব্য দেখেনি ওদের!দেখলে অবশ্যই সাহায্য করতো এসে।
______________________

ভাঙালিয়ানায় মোড়ানো সুন্দর একটা ক্যাফেতে এসে বসেছে কাব্য আর ওর বন্ধুরা। কাব্যের সামনে বসে থাকা রাহুল, স্নিগ্ধ আর লিয়া জুসের গ্লাসে থাকা স্ট্র মুখে নিয়ে এমনভাবে বসে আছে যেন এখনও অনেকটা বাকি, অথচ গ্লাসে এক ফোঁটা জুসও নেই। ওরা চাইছে কোনোভাবেই কাব্যের চোখের সাথে চোখ না মিলুক। চুরি করে ধরা পড়ার মতো হাবভাব ওদের। কাব্য সেদিন হুট করেই সিদ্ধান্ত নিয়েছিল সে দেশে আসবে। আমেরিকাতে রাহুল আর কাব্যের ফ্ল্যাটের দূরত্ব খুব একটা বেশি না। রাহুল কোনোভাবে জেনে গিয়েছিল কাব্যের দেশে আসার বিষয়টা, বাধা-নিষেধ না মেনে সেও চলে এসেছে ওর সাথে। কিন্তু ওদের বাকি বন্ধু লিয়া, ইথিকা আর স্নিগ্ধ রয়ে গেছিলো আমেরিকাতেই। ওর বাসায় গিয়ে তন্নতন্ন করে খুঁজেও যখন ওকে পেলো না, রাহুলের সাথে কথাবার্তা বলে কাল রাতের ফ্লাইটেই স্নিগ্ধ আর লিয়াও চলে এসেছে। নানা সমস্যার কারণে আটকে গেছে ইথিকা। রাহুল তো কত কী করে, হাতে-পায়ে ধরে আসল কাব্যের সাথে, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। কাব্য প্রথম দুই তিন দিন ওকে সহ্য করলেও পরে আর পাত্তা দেয়নি। নিজের ফ্ল্যাটেও জায়গা দেয়নি। অভিমান হয়েছিল রাহুলের, সে চলে গিয়েছিল নিজের বোনের বাসায়। সামনে বসে থাকা তিন বন্ধুর ভিতু ভিতু চাহনি দেখে জিজ্ঞেস করল কাব্য,
"সমস্যা কী তোদের?"

স্নিগ্ধ আর রাহুল তো চুপই রইলো, পরিস্থিতি সামাল দিতে পালটা প্রশ্ন করল লিয়া,
"তোর সমস্যা কী? কোথায় আটকেছিলি এতোসময়?"

কাব্য প্রথমে উত্তর না দিয়ে চুপ করেই বসে রইলো। মুখটা ওর সব সময়ের মতোই গম্ভীর। লিয়া ভাবল, এক্ষুণি লোকভর্তি ক্যাফেতে ওকে ধমক দিয়ে উঠবে কাব্য, কিন্তু তার কিছুই হলো না। কিছুক্ষণ না যেতেই ঠোঁটের কোণে একফালি হাসি ফুটিয়ে বলল কাব্য,
"উঁহু, কাব্য কোথাও আটকায় না। নীলাম্বরীর নীল চোখ ছাড়া কাব্যকে আটকানোর ক্ষমতা এ পৃথিবীতে আর কারো নেই।"

ভাবুক দৃষ্টিতে কাব্যের মুখপানে তাকিয়ে রইলো লিয়া,ওর কথা শেষ হওয়ার সাথে সাথেই প্রশ্ন করল,
"নীলাম্বরীটা কে? আমাদের কাব্য প্রেমে পড়েছে এটাও সম্ভব!"

রাহুল গাট্টা মারল লিয়ার মাথায়, লিয়া চোখ গরম করে ওর দিকে তাকালেই বলল,
"অসম্ভবকে সম্ভব করাই আমাদের কাব্যের কাজ!"

কাব্য হুট করেই উঠে দাঁড়ালো, হাতে থাকা বাইকের চাবিটা ঘুরাতে ঘুরাতে গুনগুনিয়ে গান গেয়ে চলে গেল সে। পিছু নিল বাকি তিনজনও।
__________________

পেরিয়ে গেছে আরও দুইটা দিন। বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে। স্রোতের সাথে রেজওয়ানের বিয়ে ঠিক হয়েছে। স্রোত ১৮ পেরিয়েছে কিছুদিন আগেই। দোয়েল বিয়ে করবেনা বলেই দিয়েছে, তার মনে কী চলে সেই জানে। সাবরিনা বেগমও কথা বলেন না মেয়ের বিয়ে নিয়ে। কিন্তু ভাইজির বিয়ে নিয়ে উনার অনেক চিন্তা। রেজওয়ানের মতো ভালো ছেলে নিজে বিয়ের প্রস্তাব দিয়েছে। সাবরিনা বেগম হাতছাড়া করতে চান না এমন ভালো পাত্র। তার উপর আবার কাব্যের উগ্র আচরণে চিন্তিত উনি। কখন কী অঘটন হয়ে যাবে বলা যায় না।

স্রোত আজ কলেজে গেছে অনেক দিন পর। ফেরার কথা ছিলো আরও আগেই। কিন্তু বেশ অনেকক্ষণ হলো সে ফিরছে না। চিন্তায় চিন্তায় অস্থির সাবরিনা বেগম, বারবার মনে হচ্ছে কোনো অঘটন ঘটলো না তো? কাব্যও তো বাড়ি ফেরেনি এই দুই-তিন দিনে একবারও। ধ্রুবকে ডেকে আনলেন সাবরিনা বেগম, গাড়ি বের করতে বললেন ওকে, খবর দিলেন রেজওয়ানকেও। স্রোতের কলেজে যাওয়া ছাড়া আর কোনো উপায় দেখছেন না তিনি।

কাব্যের সাথে দীপ্তর ভালোই ভাব হয়েছে। কাব্য ওকে টুকটাক টাকা দেয় আর দীপ্তও গরগর করে বলে দেয় প্রতিদিন বাড়িতে কী হয়, না হয়। আজও দীপ্ত কল দিল কাব্যের নাম্বারে। কাব্য তখন ঘুমিয়ে ছিল নিশ্চিন্তে। বারবার ফোনের রিংটোন বাজায় বিরক্ত হলো সে। চোখ খুলে হাতে নিল ফোনটা। কল রিসিভ করে কানে নিতেই কেউ বলে উঠলো,
"একটা খবর আছে ভাইয়া।"

ঘুম জড়ানো কন্ঠেই বলল কাব্য,
"কী খবর? খবরটা কাজের না হলে আমি তোকে মেরে তক্তা বানাবো।"

"আরে না, খবরটা কাজের। সিনিয়রকে খুঁজে পাওয়া যাচ্ছেনা।"

তড়িৎ গতিতে চোখ দুটো খুলে তাকাল কাব্য। কী শুনল এক্ষুণি! স্রোতকে পাওয়া যাচ্ছেনা মানে? দীপ্ত কি মজা করছে? কাব্য উঠে বসল, চোখের ঘুম উড়ে গেছে ওর কবেই। দীপ্তকে শক্ত কণ্ঠে বলল কাব্য,
"মজা করছিস? কাব্যের সাথে মজা করার শাস্তি জানিস? জ্যান্ত ক'ব'র দিব তোকে..."

দীপ্তর হাত কাঁপছে। ভয় লাগছে কাব্য ভাইয়ের এমন রাগ মিশ্রিত কণ্ঠ শুনে। নিজেকে স্বাভাবিক করে ভয়ে ভয়ে বলল দীপ্ত,
"আল্লাহর কসম সত্যি বলছি। ১টার দিকে ফেরার কথা ছিল, এখন ৪টা বাজতে চলেছে। চাচি একটু আগেই ধ্রুব ভাইয়াকে নিয়ে স্রোত আপুর কলেজে গেলেন।"

ফোনটা কেটে দিল কাব্য। দ্রুত বিছানা থেকে উঠে শার্টটা গায়ে জড়িয়ে বেরিয়ে গেল রুম থেকে। রাহুল তখন ড্রয়িংরুমে বসে মুড়িমাখা খাচ্ছিল আর টিভি দেখছিল, পাশেই বসে ছিল লিয়া আর স্নিগ্ধ। কাব্যকে এভাবে হন্তদন্ত হয়ে ছুটে যেতে দেখে চিন্তিত হলো সবাই। রাহুল, স্নিগ্ধ আর লিয়াকে বসতে বলে কাব্যের পিছু নিল। কাব্য ওর বাইকটা স্টার্ট দিয়েছে, মিনিটের মধ্যেই তুফানের বেগে চলে গেছে ফ্ল্যাটের সীমানা পেরিয়ে। রাহুলের কাছে কাব্যের গাড়ির চাবি ছিল, সেও পার্কিং এরিয়া থেকে গাড়িটা বের করে কাব্যের বাইকের পিছু নিল সাথে সাথে।
______________________

স্রোত পড়ে আছে সাদা ধবধবে বিছানায়। নিভু নিভু চোখে তাকালেই রোহানকে দেখল সে। সেদিন কাব্য যাকে মেরেছিল, যে ছেলেটা সবসময় বিরক্ত করে স্রোতকে। স্রোতের ভেতরটা কেঁপে উঠলো। ওর মন বলছে খারাপ কিছু হতে চলেছে। রোহান শার্টের বোতামে হাত চালাতে চালাতে এগিয়ে আসছে স্রোতের দিকে। ঠোঁটের কোণে শয়তানি হাসি টেনে বলছে বারবার,
"আজ তোকে কে বাঁচাবে স্রোত? তোর ঐ কাব্য ভাই আমাকে মেরেছিল না? আমি আজ তোকে মেরে তার শোধ তুলব। খেয়ে দেওয়া মাল দ্বিতীয়বার পাতে তুলবে না তোর ঐ কাব্য ভাই।"

স্রোত পিছিয়ে যাচ্ছে, পিছুতে পিছুতে ওর পিঠ ঠেকে গেছে দেয়ালের সাথে। ওর মাথাটা ভার হয়ে আছে, মনে হচ্ছে নেশাজাতীয় কিছু খেয়েছে মাত্রই। চোখে ঝাপসা দেখছে স্রোত। রোহানের জায়গায় বারবার কাব্যকেই দেখেছে সে। ওর শরীরে শক্তি নেই। যতোটুকু যা মনে পড়ছে তখন, কলেজের গেট পেরোনোর সময় কেউ এসে মুখে রুমাল চেপে ধরেছিল ওর। ঐ সময়টাতে রাস্তাঘাটে মানুষের চলাচল থাকে কম। কিছু বুঝে ওঠার আগেই স্রোতকে জোর করে গাড়িতে তুলে নেয় লোকটা।
আর ভাবতে পারছে না স্রোত। ওর অবচেতন মন বারবার খুঁজে যাচ্ছে কাব্য ভাইকে। সেদিন তো কাব্য ভাই-ই বাঁচিয়েছিল ওকে। আজও কি বাঁচাতে আসবে? রোহান ওর কাছাকাছি আসতেই ভয়ে আর আতঙ্কে স্রোত চোখ দুটো বন্ধ করে নিয়েছে,কিছুক্ষণ না যেতেই অচেতন শরীরটা লুটিয়ে পড়েছে বিছানায়।

স্রোতের গলায় থাকা সাদা ওড়নাটা হাত দিয়ে সরাতে যাচ্ছিল রোহান। তখনই মনে হলো, হাতটা ওর শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। র'ক্তে লাল হয়ে গেছে সাদা টাইলস আর বিছানার চাদর। রোহান যখনই বুঝল বিষয়টা,চিৎকার দিতে চাইল, কিন্তু কেউ শক্ত করে চেপে ধরল ওর গলা। চোখ দিয়ে শাসালো যেন চিৎকার না করে। কে'টে যাওয়া হাতটার প্রচন্ড যন্ত্রনায় চিৎকার দিয়ে উঠলো রোহান। ওর সামনে দাঁড়িয়ে থাকা কাব্য তখন হাত দিয়ে মুখ চেপে ধরল রোহানের। দরজার সামনে দাঁড়িয়ে আছে রাহুল, চোখ দুটো বড় বড় হয়ে খুলে আসার উপক্রম। একটু আগেই কী ঘটল চোখের সামনে, বিশ্বাস হচ্ছে না ওর। কাব্য রেগে আছে প্রচণ্ড, হাতের ধারালো ছুরিটা চেপে ধরেছে রোহানের গলায়। ছুরিটা চামড়া ভেদ করে মাংসে প্রবেশ করবে, তখনই রাহুল ছুটে এসেছে কাব্যের কাছে, ভয়ে ভয়ে বলছে,

"কি করলি ভাই? ছেলেটার হাত..."

কাব্য ঘাড় কাত করে তাকিয়ে আছে রোহানের দিকে, চোখ-মুখ শক্ত করে বলছে রাহুলকে,

"ও আমার কলিজায় হাত দিতে চেয়েছে রাহুল। আমি ছেড়ে দেব ওকে? পাপ হবে না আমার?"

রাহুল চুপ করল, হাত-পা রীতিমতো কাঁপছে ওর। কাব্যের রাগ সম্পর্কে ধারণা আছে রাহুলের, তবে এতোটা ক্ষেপে যাবে বুঝেনি সে। কাব্য সবসময় রাগ দেখায় স্রোতের উপরে, কখনো আবার গায়ে হাত তোলে এসব শুনলে রাহুলেরই খারাপ লাগে। ভাবে, মেয়েটার কপাল মন্দ, তাই বারবার রাগের মুখে পড়ে কাব্যের। কিন্তু আজ কী হলো? কী বলল কাব্য? স্রোত ওর কলিজা! তার গায়ে কেউ হাত দিয়ে চেয়েছে বলে হাতটাই কে'টে ফেলল কাব্য! রাহুল আর কিছু বুঝুক না বুঝুক, এটা বুঝে গেছে স্রোতের প্রতি কাব্যের একটা দুর্বলতা আছে। স্রোতকে সে ভালোবাসে মুখে না বললেও ভালোবাসে।

রাহুল ভাবনার জগৎ থেকে বেরিয়ে কাব্যকে বলল দ্রুত স্রোতকে এখান থেকে নিয়ে যেতে। রোহানের কোনো একটা ব্যবস্থা করে নেবে সে। কাব্যের রাগ কমেনি এখনো, রোহানকে কুচি কুচি করে কে'টে ফেলতে ইচ্ছে করছে ওর। রাহুল কোনোভাবে আটকালো কাব্যকে। অচেতন স্রোতকে কোলে তুলে হোটেলের বাইরে নিয়ে গেলো কাব্য।

অঘটন ঘটেছে তখনই। রিপোর্টাররা দাঁড়িয়ে ছিলো হোটেলের সামনে। হোটেলটা নেশাগ্রস্ত, বাজে ছেলে মেয়েদের খারাপ কাজের আস্তানা বলা চলে। সোজা কথায় বলতে গেলে আবাসিক হোটেল! খবর পেয়েই এসেছে ওরা। কাব্য হয়তো সকলের পরিচিত, চেনা মুখ তাই ফটাফট কাব্য-স্রোতের কয়েকটা ছবি তুলে নিলো ওরা। কাব্য চোখ গরম করে তাকাতেই সরে গেলো প্রত্যেকে।
____________________

স্রোতকে নিজের ফ্ল্যাটে নিয়ে এসেছে কাব্য। ওকে কোলে নিয়ে বাড়ির ভেতরে পা রাখতেই সামনে দাঁড়িয়ে থাকা সাবরিনা বেগম আর ধ্রুবকে দেখল সে। কাব্য অবাক হলো না খুব একটা সে জানতো সাবরিনা বেগম স্রোতকে খুঁজতে আসবেন ওর ফ্ল্যাটে।
ধ্রুবের চোখ-মুখে বিস্ময় কাব্য ভাই আর স্রোত একসাথে কী করছে? যে কাব্য ভাই স্রোতকে সহ্য করতে পারে না, সে আজ ওকে কোলে করে নিজের বাড়িতে নিয়ে এসেছে! স্রোতকে অন্য কারো পাশে কখনোই সহ্য হয় না ধ্রুবের আজও কেমন অস্থির লাগছে নিজেকে ভেতরটা পুড়ছে ওর। ধ্রুব বেরিয়ে গেলো কাব্যের ফ্ল্যাট থেকে। চোখের ইশারায় মাকে বলল, সে বাইরে অপেক্ষা করছে।

সাবরিনা বেগম এগিয়ে এলেন কাব্যের সামনে। সুন্দর মুখটাতে অন্ধকার নেমে এসেছে উনার। ভয় পাচ্ছেন মনে মনে,স্রোতের কোনো ক্ষতি হলো না তো? কাব্য সাবরিনা বেগমের পাশ কাটিয়ে স্রোতকে নিয়ে সোফায় শুইয়ে দিলো। ওর হাতে বেশ কয়েকটা চুমু দিয়ে উদ্ভিগ্ন কণ্ঠে বলল,
"নীলাম্বরী, চোখ খুলো। আমার দিকে তাকাও। একবার তাকাও।"

সাবরিনা বেগম কাঁধে হাত রাখলেন কাব্যের। উঠে দাঁড়াল সে। কাব্য কিছু না বলে তাকিয়ে রইলো স্রোতের মুখটার দিকে। কাব্যকে সরিয়ে দিলেন সাবরিনা বেগম, ভালো করে পর্যবেক্ষণ করলেন স্রোতকে, বোঝার চেষ্টা করলেন কোনো অঘটন ঘটেছে কিনা। সাবরিনা বেগম উঠে দাঁড়ালেন, কাব্যের ঠিক মুখোমুখি এসে ধমক দিয়ে বললেন ওকে,
"তুমি স্রোতকে কোথায় নিয়ে গিয়েছিলে, কাব্য? কী করেছ ওর সাথে?"

"কিছু করার সুযোগ পাইনি।"

"মানে? সুযোগ পেলে কী করতে?"

কাব্য বাঁকা হাসল। ওর হাসির মানে বুঝে নিলেন সাবরিনা বেগম। লজ্জায়, ঘেন্নায় দৃষ্টি সরিয়ে নিলেন অন্যদিকে। দাঁড়িয়ে থাকা লিয়াকে হাতজোড় করে বললেন সাবরিনা বেগম, স্রোতকে গাড়িতে তুলতে সাহায্য করতে।

লিয়া যেতে চাইল না,কাব্য চোখের ইশারায় যেতে বলল ওকে। লিয়া সাথেসাথেই ধরে তুলতে সাহায্য করল স্রোতকে।
________________________

পরিবেশ পালটেছে বাড়ির। কে'টে গেছে প্রায় তিন দিন। আজ স্রোতের বিয়ে। তাড়াহুড়ো করেই বিয়ের আয়োজন করেছেন সাবরিনা বেগম। স্রোতের কোনো ক্ষতি হোক চান না তিনি।
স্রোত চুপ হয়ে গেছে সেদিনের পর থেকে। কাব্য যে ওকে বাঁচিয়েছে এটাও জানে না সে। সাবরিনা বেগমই বলতে বারণ করেছেন বাড়ির সবাইকে। স্রোতের চঞ্চল মনে কাব্যের প্রতি ভালোবাসা জন্মাক চান না তিনি। এই তিন দিনে বাড়িতে পা রাখেনি কাব্য। খোঁজখবর নিয়ে সাবরিনা বেগম যতোটুকু জেনেছেন, কাব্য ওর ফ্ল্যাটেই আছে। অন্য সময় কাব্যের জন্য চিন্তা হলেও আজ উনার মনে আতঙ্ক ঝেঁকে বসেছে। সেদিন রেজওয়ানের এক্সিডেন্টটা যে কাব্যই করিয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সাবরিনা বেগমের। ভাগ্য ভালো অল্পের উপর দিয়ে গেছে সেদিন। স্রোতের বিয়েটা ঠিকঠাক মতো সম্পন্ন হবে কিনা এ নিয়েই ভয় পাচ্ছেন তিনি।

দেখতে দেখতে গনিয়ে এলো বিয়ের সময়। বর এসেছে! বর এসেছে! বলে হৈ-হুল্লোড় লেগে গেলো বাড়িতে। কিন্তু বর তো আসেনি এসেছে একটা কফিন! সকলে গিয়ে দাঁড়িয়েছে কফিনটার সামনে। লোকজনের চিৎকার-চেঁচামেচির শব্দে স্রোতও গিয়ে দাঁড়ালো সেখানে। পায়ের তলার মাটি সরে গেলো ওর। এ কী দেখছে স্রোত! লাল শাড়িতে কনের সাজে দাঁড়িয়ে থাকা স্রোতের সামনে একটা কফিন রাখা। কফিনের ভিতরে ওর হবু বরের রক্তাক্ত শরীরটা পড়ে আছে। ছেলেটার গায়ে থাকা সাদা রঙের শেরওয়ানি রক্তে ভিজে লাল হয়ে গেছে। আশেপাশে দাঁড়িয়ে থাকা সবাই কত রকমের কথা বলছে কথা নেই কেবল স্রোতের মুখে। বাকরুদ্ধ সে। স্তব্ধ হয়ে মিনিট পাঁচ হলো তাকিয়ে আছে কফিনের দিকে। একবারও পলক ফেলছে না সে। কী হচ্ছে কিছুই যেন বুঝতে পারছে না, এমন হাবভাব!

সদর দরজা পেরিয়ে হুড়মুড়িয়ে বাড়ির ভিতরে ঢুকলেন ছেলে পক্ষের সবাই। নাফিজা বেগম, পাত্রের মা, উনি ছুটে এসেছেন কফিনের কাছে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন ছেলেকে জাপটে ধরে। বিয়েবাড়িতে উপস্থিত সবাই ধরে নিয়েছিল রেজওয়ান মা'রা গেছে। কিন্তু না, ওর শ্বাস চলছে এখনও টের পাওয়া মাত্রই ধরাধরি করে সবাই নিয়ে গেলো হাসপাতালে।
যাওয়ার আগে নাফিজা বেগম নিজের ছেলের সাথে স্রোতের বিয়েটা ভেঙে দিলেন। এমন অপয়া, অলক্ষি মেয়েকে কোনোভাবেই তিনি ছেলের বউ বানাবেন না এমন কথা বলতেও ছাড়েননি! বাড়ি ভর্তি মেহমানদের সামনে যা ইচ্ছে তাই বলে অপমান করলেন উনাদের। কয়েকটা ছবি আর খবরের কাগজ ছুড়ে মারলেন স্রোতের মুখ বরাবর।

স্রোত কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে ছিল তখনও। সাবরিনা বেগম স্রোতের কাছে গেলেন। মাটিতে পড়ে থাকা খবরের কাগজ আর ছবিগুলো হাতে নিতেই খবরের কাগজের হেডলাইন না দেখে কেবল ছবিটাই নজরে এল উনার। চোখ দুটো বড় বড় হয়ে এলো সাবরিনা বেগমের। কেঁপে উঠলো ভেতরটা স্রোত, কাব্যের এতোটা কাছাকাছি! তাও এমন একটা বাজে জায়গায়! ব্যাপারটা মেনে নিতে পারলেন না তিনি। তবে কি সেদিন ভুল ভাবেননি সাবরিনা বেগম কাব্য স্রোতকে কোথাও নিয়ে গিয়েছিল। স্রোত কি ঠিক আছে? হয়তো না। কথাগুলো ভেবে দপ করে সোফায় বসে পড়লেন সাবরিনা বেগম। বিয়ে বাড়ির হৈ-হুল্লোড় থেমে গেলো। সকলের মুখেই চিন্তার চাপ, ধ্রুব বাড়িতে নেই স্রোতের বিয়ের কোনো আয়োজনেই ছিলো না সে। দোয়েল, কোয়েল আর দীপ্তকে নিয়ে দাঁড়িয়ে আছে একপাশে। দীপ্তের হাতে স্রোত কাব্যের একটা ছবি। ছবিটার দিকে বার বার তাকাচ্ছে আর বলছে সে,
"কি সাংঘাতিক ব্যাপার স্যাপার। কট খেলে মানুষ এমন সুন্দর পোজ দিয়ে ছবি তুলে বুঝি?"

দোয়েল চোখ গরম করে তাকাল দীপ্তের দিকে। বলল ওকে,
"এসব কি কথাবার্তা দীপ্ত, ধ্রুব শুনলে মা'রবে কিন্তু।"

দীপ্ত চুপ করে গেলো আপাতত তাকে বাড়িতে কি হয়েছে না হয়েছে সব খবর পৌঁছাতে হবে কাব্য ভাইকে৷ কথাটা ভেবেই দীপ্ত চলে গেলো সবার মাঝখান থেকে।

উপস্থিত অনেকেই বললেন, সেদিন কাব্য আর স্রোতকে ঐ নিউজে দেখেছিলেন উনারা। অনেকেই আবার বললেন, ওমন একটা জায়গায় বাড়ির দুই ছেলে-মেয়ে নোংরামি করতে গিয়েছে জেনেও কীভাবে অন্য ছেলের সাথে স্রোতের বিয়ে দিচ্ছিলেন এ বাড়ির সবাই? ছেলের অন্যায় ঢাকতেই কি তবে এতো আয়োজন? কত রকমের কথা শুনিয়ে মেহমানরা সবাই চলে গেলো অবশেষে।

সাবরিনা বেগম রাগে, দুঃখে উঠে গিয়ে চড় বসালেন স্রোতের গালে। এই প্রথম তিনি গায়ে হাত তুললেন ভাইজির। জানেন, স্রোত কোনো অন্যায় করতে পারে না তবুও যে উনার রাগ লাগছে। কান্না করতে করতে বললেন সাবরিনা বেগম,
"এই দিন দেখার জন্য আমি তোকে খাইয়ে-পড়িয়ে বড় করেছি স্রোত? এভাবে চুনকালি মাখালি তুই আমার মুখে?"

স্রোত পাথরের মতো দাঁড়িয়ে আছে। এতো কিছু নিতে পারছেনা সে, স্রোত দৌড়ে চলে গেলো নিজের রুমে পিছু পিছু গেলো দোয়েল আর কোয়েল সাথে দীপ্তের আম্মু। সাবরিনা বেগম দপ আবারও গিয়ে বসলেন সোফায়। পাশেই দাঁড়িয়ে থাকা মাহতাব সাহেবকে বললেন,
"আমার মেয়েটার কী হবে? ওকে এবার কে বিয়ে করবে? আপনার ছেলে ওর গায়ে কলঙ্ক লাগিয়েছে আমি কি করে মুছব এই কলঙ্ক!"

মাহতাব সাহেবের শরীরটা খারাপ লাগছে,কাব্য এমন কিছু করেছে বিশ্বাস হচ্ছেনা উনার। বাড়ির বড়রা ছাড়া কেউ-ই উপস্থিত নেই এখানে। সবাই মিলে সিদ্ধান্ত নিলেন কাব্যের সাথেই স্রোতের বিয়ে দিবেন কিন্তু কাব্য যে কারো কথা শুনবে না, নিজের মন চাইলে সে এ বিয়েও করবেনা তাহলে কাব্যকে রাজি করাবেন কি করে? উপায় না পেয়ে রাহুলকে একের পর এক কল দিলেন সবাই মিলে। কাব্যের আগমন ঘটল তখনই। ঠোঁটের কোণে ওর রহস্যময় হাসি, সাবরিনা বেগমের প্রচন্ড রাগ হচ্ছে ইচ্ছে করছে উঠে গিয়ে চড় বসাতে কাব্যের গালে। এতো কিছু যে কাব্যই করেছে বুঝতে অসুবিধা হয়নি উনার।কাব্যকে মাহতাব সাহেব আর উনার ভাই মিলে কতো কি বুঝালেন কিছু সময় না যেতেই রাহুলও আসল। কিন্তু কাব্য তার সিদ্ধান্তে অনড় স্রোতকে সে কোনোভাবেই বিয়ে করবে না বলে দিয়েছে। কাব্য চলে গেলো নিজের রুমে যাওয়ার আগে তীক্ষ দৃষ্টিতে তাকাল সাবরিনা বেগমের দিকে। উনি বুঝে নিলেন কাব্য তার কথা সত্যি প্রমাণ করতে চাইছে,সে চাইছে সাবরিনা বেগম নিজে গিয়ে হাতে পায়ে ধরে বলেন স্রোতকে বিয়ে করে নিতে!

® আফরোজা আঁখি।

#চলবে....
১.
"প্রাণ প্রণয়িনী" বর্তমান দাম ২৭৳।
https://link.boitoi.com.bd/4T8X
২.
"রাগে অনুরাগে সিক্ত কাব্য" বর্তমান দাম ১৯৳।
https://link.boitoi.com.bd/GQcM

গল্প রিলেটেড সব আপডেট পেতে গ্রুপে জয়েন হোন।
https://facebook.com/groups/569604222322147

কভার পিক আর্ট করেছেন — সন্ধ্যাবতী আপু। পেইজটা ফলো করে দিয়েন।♥️

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 10 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন