ফন্ট সাইজ:
থিম:
কাব্যের নীলাম্বরী

পর্ব 22

লেখক: আফরোজা আঁখি

#কাব্যের_নীলাম্বরী [২২]

রাত প্রায় ১২টার কাছাকাছি। তাহিয়ার সামনেই মেডিক্যাল এক্সাম, বিয়ের চক্করে অনেকদিন পড়াশোনা মিস গেলো তার! এক্সামে কি দিবে,এই নিয়ে অনেক চিন্তায় আছে সে। আজ তাহিয়া শাড়ি পরেছে নীল রঙের একটা সুন্দর শাড়ি, এটা ওর শাশুড়িরই দেওয়া। চুলগুলো সব খুলে রেখে বসে আছে ফ্যানের নিচে, মনোযোগ দিয়ে পড়াশোনা করছে সে। হঠাৎই মনে হলো কেউ একজন কফির কাপ হাতে দাঁড়িয়ে আছে তাহিয়ার সামনে। ও তাকাতেই মিষ্টি হেসে বলল মানুষটা,

"এটা তোর জন্য।"

ধ্রুবের হাসির উত্তরে হাসল তাহিয়াও,বলল ওকে,
"তুই বানিয়েছিস?"

ধ্রুব তাহিয়ার পাশে বসতে বসতে বলল,
"হ্যাঁ। তুই কি ভাবলি? আমি তোর মতো অকর্মা!"

"আমি মোটেও অকর্মা নই ধ্রুব।"

"জানি জানি।"

তাহিয়া হাসল, ধ্রুবের হাত থেকে কফির কাপটা নিয়ে চুমুক দিল তাতে। কফিটা দারুণ হয়েছে,প্রশংসা করাই যায়। কিন্তু তাহিয়া তো প্রশংসা করার মেয়ে না, কিছুই বলল না সে। ধ্রুবও খুব একটা মাথা ঘামালো না এসব নিয়ে। তাহিয়ার ঠিক পাশটায় বসে আছে ধ্রুব,হাতে ল্যাপটপের দিকেই ওর সব মনোযোগ। তাহিয়া কফির কাপে চুমুক দিয়ে ধ্রুবের মুখপানে তাকিয়ে বলল,
"কাল বাড়ি যাব।"

ল্যাপটপের স্ক্রিনের দিকে চোখ রেখেই বলল ধ্রুব,
"বলার কি আছে? যেতেই পারিস।"

"মিস করবি না আমাকে?"
"একদম না।"
"আমি যদি আর না আসি!"
"আসিস না।"

মুখটা অন্ধকারে ঢেকে গেলো তাহিয়ার, যদিও জানতো ধ্রুবের উত্তর এমনটাই হবে। কেন যে সেধে সেধে কষ্ট পেতে যায়, কে জানে! তাহিয়ার মলিন মুখপানে তাকিয়ে বলল ধ্রুব,

"তোকে হাসিতেই মানায় তানু। এই যে রাগ করলি, মুখটা কেমন পেঁচার মতো দেখাচ্ছে।"
"রাগ আর অভিমানের মধ্যে ফারাক তুই বুঝিস না ধ্রুব। আমি অভিমান করেছি।"
"তুই কি আমার কথাগুলো সিরিয়াসলি নিলি?"

তাহিয়া উত্তর দিল না, উঠে চলে যেতে চাইল সে। ধ্রুব ওর সামনে গিয়ে দাঁড়াল, মাথাটা নুইয়ে নিল তাহিয়া। ধ্রুব দীর্ঘশ্বাস ছেড়ে বলল,
"তুই আমার ওয়াইফ হওয়ার আগে আমার ভালো ফ্রেন্ড তানু। আমি কমফোর্ট ফিল করি তোর সাথে আগের মতো কথা বলতে। তুই যদি সবেতেই এভাবে রাগ করিস,আমাদের হয়তো আর কথা বলাই হবেনা।"

তাহিয়া চুপ রইলো। মনে মনে ভাবল সে একটু বেশিই আশা করে ফেলছে। নিজে সামলে নিয়ে বলল তাহিয়া,
"আমি কি তোকে বিরক্ত করছি ধ্রুব? আমি জানি তোর আমাকে পছন্দ না, তাহলে কেন করলি এই বিয়েটা? দয়া করে?"

ধ্রুবের রাগ হলো, কোনো মতে সামলালো নিজেকে। মাথা ঠান্ডা করে শান্ত কণ্ঠে বলল তাহিয়াকে,
"আমি অপছন্দ করিনা তানু। কিন্তু আমার যে সবটা মানিয়ে নিতে সময় লাগবে। প্লিজ বুঝ!"

তাহিয়া কথা বাড়ালো না। নিচে চিৎকার চেঁচামেচির শব্দ পেয়ে বেরিয়ে গেলো সে। নিচে কি হয়েছে দেখতে, তাহিয়ার পিছু পিছু গেলো ধ্রুবও।
.
.
.
মাহতাব সাহেব অসুস্থ হয়ে পড়েছেন, চোখের সামনে সব যেন ঝাপসা দেখছেন উনি। সাবরিনা বেগমের ভয় হচ্ছে, কোনো অঘটন ঘটবে না তো? সাবরিনা বেগম দীপ্তকে পাঠালেন তাহিয়াকে ডেকে আনার জন্য, দোয়েলকে বললেন ওদের পারিবারিক ডক্টরকে এক্ষুণি কল দিতে। উনার সাথে পরামর্শ করেই না হয় হাসপাতালে নিয়ে যাওয়া হবে! উনি আসার আগে পর্যন্ত তাহিয়াই ভরসা। দীপ্ত ধ্রুবের রুমের দিকেই যাচ্ছিল, দেখল তাহিয়া আর ধ্রুব এদিকেই আসছে। দীপ্তকে হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে প্রশ্ন করল তাহিয়া,

"কি হয়েছে ভাইয়া, তুমি এভাবে ছুটছো কেন?"

"বড় আব্বুর শরীর খারাপ করছে বউমণি, তাড়াতাড়ি নিচে চলো। তোমাকে ডাকছে সবাই।"

ধ্রুব-তাহিয়া দুজনেই ছুটে গেলো নিচে। ধরাধরি করে ড্রয়িং রুম থেকে রুমে নিয়ে যাওয়া হলো মাহতাব সাহেবকে। বিছানায় শোয়া অবস্থায় বারবার বলছিলেন মাহতাব সাহেব,
"আ… আমার কাব্যকে ডেকে আনো সাবরিনা, আমি ক্ষমা চাইব ওর কাছে। আমি যে বিরাট অন্যায় করেছি আমার ছেলের সাথে,ওকে সবটা খুলে বলব আজ।"

"হ্যাঁ… এক্ষুণি ডাকছি।"

"সে কি আসবে? ক্ষমা করবে আমাকে?"

"অবশ্যই আসবে।"

দীর্ঘশ্বাস ছাড়লেন মাহতাব সাহেব, কথা বলতে পারছেন না উনি, সব কথা কেমন যেন আটকে আসছে। তবুও কোনোমতে নিজেকে সামলে নিয়ে বললেন,
"তাড়াতাড়ি যেন আসে। মৃত্যু যে আমাকে দুই হাত বাড়িয়ে ডাকছে!"

সাবরিনা বেগম স্বামীর মাথায় হাত বুলিয়ে বললেন,
"এমন কথা বলো না, কিছুই হবেনা তোমার।"

রুমে তখন আগমন ঘটেছে মাহফুজ সাহেব আর উনার স্ত্রীর। ছোট্ট কোয়েলও এসেছে, দোয়েলের সামনে গিয়ে দাঁড়াতেই দু’হাত বাড়িয়ে কোয়েলকে নিজের কাছে নিয়ে গেছে দোয়েল। চুপটি করে সে দাঁড়িয়ে আছে দোয়েলের সাথে গা ঘেঁষে। সবাই চিন্তা করছেন। মাহফুজ সাহেব এম্বুল্যান্স নিয়ে আসতে বলেছেন এক্ষুণি। ধ্রুব আর দোয়েল একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করল, একসাথেই বলে উঠলো দুজনে,

"তুমি কি এমন পাপ করেছো আব্বু? কাব্য ভাইয়ার কাছেই বা ক্ষমা চাইবে কেন?"

ছলছল চোখে ছেলে-মেয়ের দিকে তাকালেন মাহতাব সাহেব, কি বলবেন বুঝে ওঠতে পারলেন না তিনি। সাবরিনা বেগম ছেলেমেয়েদের ধমক দিয়ে বললেন,
"আহ্,ধ্রুব-দোয়েল,উনার এই অবস্থায় এসব কি প্রশ্ন করছ তোমরা?"

"আমরাও তো আব্বুর ছেলে-মেয়ে আম্মু! আমাদের জানার অধিকার আছে!"

"এতো কৌতূহল ভালো নয় দোয়েল। মুখে মুখে তর্ক না করে চুপচাপ থাকো।"

ধ্রুব চোখের ইশারায় চুপ থাকতে বলল দোয়েলকে। দোয়েলও আর কথা বাড়াল না। ডক্টর আসার আগেই জানালো তাহিয়া, উনার রক্তচাপ কমে গেছে, তাই এই অবস্থা। তাহিয়া ওর আব্বুকে কল দিয়ে জানালো সবটা। উনি হয়তো কিছু বললেন,তাহিয়া প্রেসক্রিপশনে ঔষধের নাম লিখে দিল, ধ্রুব তৎক্ষণাৎ সেগুলো নিয়ে এল। মাহতাব সাহেবকে ঔষধগুলো খাইয়ে ঘুম পারিয়ে দিল তাহিয়া। পরিস্থিতি এখন স্বাভাবিক, তাই নিশ্চিত হলেন সকলেই। সাবরিনা বেগমসহ বাকিরা ধন্যবাদ জানালেন তাহিয়াকে। ডক্টরকে আসতেও মানা করে দিলেন। সব কিছু ঠিকঠাক, তবে দোয়েল আর ধ্রুবের চোখ-মুখে চিন্তার চাপ,কি যেন ভেবে যাচ্ছে দুজনেই। বারবার ওদের আব্বু কোন অন্যায়ের কথা বলেন? কাব্য ভাইয়ের কাছেই বা ক্ষমা চাইবেন কেন? কি খুলে বলতে চান ওকে? তবে কি অতীতে কোনো বড়সড় ভুল করেছিলেন মাহতাব সাহেব? সে ভুলই এখন পর্যন্ত তাড়া করে বেড়াচ্ছে উনাকে!
.
.
.
ধোঁয়া ওঠা গরম চায়ের কাপ হাতে নিয়ে সোফায় বসে আছে মধু। ফোনের রিংটোনের আওয়াজ কানে আসতেই ভ্রু জোড়া কুঁচকে নিল সে। ফোনটা হাতে নিয়ে যেই না রেজওয়ানের নাম্বার দেখল, আরও বিরক্ত হলো মধু। কেটে দিলেও আবারও কল আসল। বিরক্ত হয়েই কলটা রিসিভ করে কানে নিল সে, ভেসে আসল রেজওয়ানের কর্কশ কণ্ঠস্বর,
"কি রে? এখনও ওর মৃ'ত্যু'র খবর পেলি না কেন?"

"কি বে শা'লা, চিৎকার দিচ্ছিস কেন? সকাল সকাল কানের পোকা নাড়িয়ে দিলি!"

"ডোন্ট টক রাবিশ। একদম উঁচু গলায় কথা বলবি আমার সাথে?"

মধু ওর চায়ের কাপে চুমু দিয়ে বলল,
"ঠিক আছে, ফুল পেমেন্ট করুন, সব কাজ হয়ে যাবে।"

"এই, আর কত টাকা দিব তোমাকে?"

"আমার ডিমান্ড মতো না হলে আমি কোনো কাজই করব না ব্রো। এই টাকা তো ওর বায়োডাটা জানতেই খরচ হয়ে গেছে।"

বিরক্তিতে কপালে ভাঁজ পড়ল রেজওয়ানের। হাতের কাছে থাকা কফির কাপটা মেঝেতে ছুড়ে ফেলে বলল,
"পেয়ে যাবে, কাজটা হওয়া চাই।"

"হয়ে যাবে।"

কথাটা বলে এক মিনিটও দেরি করল না মধু, কলের লাইন কেটে দিয়ে আবার মনোযোগ দিল চা খাওয়ায়। হঠাৎই মনে পড়ল কালকের ছবিটার কথা। ঐ ছবিতে থাকা ছেলেটাকে তো এখনো সে দেখেনি। চা শেষ করে দ্রুত উঠে গেলো মধু, রুমে গিয়ে সব জায়গায় খুঁজেও পেলো না সেই ছবিটা। মনে মনে ভাবল সে,

"ছবি হারিয়ে ফেলেছি তো কি হয়েছে, ঐ মা'লে'র নাম তো জানি। তাড়াতাড়ি খুঁজে বের করে একটা ব্যবস্থা করতে হবে!কিন্তু তার আগে হানির চাই মানি।সবাই জানে এই দুনিয়ায় মধুর প্রিয় জিনিস দুটো ফার্স্ট ইজ হানি, দ্যাটস মি, সেকেন্ড ইজ মানি।"

"আর আমি?"

মেয়েলী কণ্ঠস্বর কানে আসতেই দরজার দিকে তাকাল মধু। পরিচিত কাউকে দেখে মুখ ভেংচি কেটে বলল,
"তুই আমার ভবিষ্যৎ শালী, যাহ ভাগ।"

মধুর কথা শুনে এক মিনিটও দাঁড়ায়নি মেয়েটা। যাওয়ার আগে পায়ের জুতো খুলে মধুর দিকে ছুড়ে মেরে বলল,
"তোর মতো খাইসটার শালী আমি হব না।"

মধুর মুখটা হাঁ হয়ে গেছে। পৃথিবীতে এই একটা মানুষ ওকে এতটা অসম্মান করে! মেয়ে তো নয়, যেন ঝাল মরিচ!

______________________
সাহেলা বেগম রান্না করছেন, বেখেয়ালে কি যেন ভেবে চলেছেন উনি। তখন ঐ ছবির ছেলেটা কে ছিল? বেশভূষায় সে দিব্যের থেকে পুরোপুরি আলাদা। অথচ মুখটায় কত মায়া লেগে আছে তার। ছবিটা দেখার পর যে কোনো কাজেই মন বসছে না সাহেলা বেগমের। এদিকে গ্যাসের আগুন বেশি হওয়ায় রান্না খানিকটা পুড়ে গেছে। পোড়া পোড়া গন্ধ পেয়ে ড্রয়িং রুম থেকে দিব্য এসেছে কি হয়েছে দেখতে,
"আরেহ মাদার ইন্ডিয়া, খাবার তো পুড়ে যাচ্ছে। এভাবে দাঁড়িয়ে থেকে কি ভেবে যাচ্ছো?"

সাহেলা বেগমের মতিগতির তেমন পরিবর্তন হলো না। দিব্য উনার দিকে তাকাতেই উত্তর দিলেন,
"তেমন কিছু না।"

"যাহ, আমি আরও ভাবলাম ঘরে বউ আনার কথা ভাবছো।"

"ফাইজলামি হচ্ছে মায়ের সাথে?"

দিব্য চুলোয় বসানো তরকারিটা নেড়ে দিয়ে দুই হাত দিয়ে কান ধরে বলল মাকে,
"ভুল হয়েছে মাদার ইন্ডিয়া। এই যে তোমার ভালো ছেলে কান ধরল।"

হেসে উঠলেন সাহেলা বেগম। চুলোর আঁচ কমিয়ে দিয়ে দিব্যের মাথায় হাত বুলিয়ে বললেন,
"একটা কথা বলতো দিব্য।"

"আমাকে ওসব দিব্য-টিব্য বলে ডেকো না তো আম্মু। হানি ডাকবে, হানি। ঐ নামটা শুনতে আমার বেশি ভালো লাগে।"

"তা না হয় ডাকব, তার আগে বলতো, তুই কি কাজ করিস?"

মুখের হাসি মিলিয়ে গেলো দিব্যের। মাথার চুলগুলো নেড়েচেড়ে বলল,
"করি কিছু একটা। মামা ডাকছে,গেলাম..."

কথাটা বলে এক মিনিটও দাঁড়ালো না দিব্য। দৌড়ে চলে গেলো কিচেন থেকে। সাহেলা বেগমের মনে হলো দিব্য উত্তর দেবে না বলেই এভাবে পালিয়েছে। কিন্তু উনাকেও যে জানতে হবে দিব্য কি কাজ করে! কোথায় এতো টাকা পায়? মাসে মাসে কাড়ি কাড়ি টাকা খরচ করে উনার জন্য এতো ঔষধপত্র কোথা থেকে নিয়ে আসে?
.
.
.
পেরিয়ে গেছে বেশ কিছুদিন। কাব্য ওর বন্ধুদের এগিয়ে দিতে এয়ারপোর্টে এসেছে। লিয়ার বাবা অসুস্থ, এদিকে স্নিগ্ধের কাজ আছে। কাব্যের জন্যই এতোদিন পড়ে ছিলো এখানে।এবার তাদের যাওয়ার সময় হয়েছে। লিয়া স্নিগ্ধকে বিদায় জানাতে ইথিকাও এসেছে। কাব্য হয়তো খুশি হলো না ইথিকাকে দেখে। কাব্যের রাগান্বিত চেহারা দেখেই ইথিকা বলল,
"ভয় নেই কাব্য। আমি আর তোকে জ্বালাতন করব না।"

কাব্য কিছুই বলল না দূরে সরে গেলো সে। বাকিরা কথা বলল ইথিকার সাথে। ওদেরকে রেখে রাহুল আর কাব্য চলে আসছিল। লিয়া তখন ডেকে বলল কাব্যকে,
"তাড়াতাড়ি ফিরবি কিন্তু। অপেক্ষা করব তোদের জন্য।"

কাব্য হাসল, চোখের ইশারায় উত্তর দিল তারা অতি শীঘ্রই ফিরবে! স্নিগ্ধ আর লিয়া রাহুলের দিকে তাকাতেই সে বলে উঠলো,
"পাখিকে পটানোর আগে আমি বাংলাদেশ থেকে এক চুলও নড়ব না। ঘূর্ণিঝড় এসে উড়িয়ে নিয়ে গেলে অন্যকথা!"

কাব্য ভ্রু কুঁচকে তাকাল রাহুলের দিকে,না বুঝে বলল,
"এই পাখিটা কে?"

"কেন, তুই জানিস না? সে তো তোরই..."

হাসতে হাসতে কথাটা বলছিল স্নিগ্ধ, পাশেই দাঁড়িয়ে থাকা লিয়া পুরো কথাটা বলতে দিল না ওকে। দু হাত দিয়ে স্নিগ্ধের মুখ চেপে ধরে বলল,
"চল চল, ফ্লাইট মিস হয়ে যাবে। উই উইল মিস ইউ গাইস।"

কাব্য বিদায় জানালো বন্ধুদের, রাহুল মিছে মিছে কান্নার ভান ধরে বলল,
"সেইম হিয়ার।"

কাব্য যেতে যেতে বলল রাহুলকে,
"নাটকের জন্য তুই সেরা রে!"

"এভাবে বলছিস কেন কাব্য? তুই-ই তো আমাকে থেকে যেতে বললি। এভাবে অপমান করলে কিন্তু আমিও তোকে একা রেখে চলে যাব।"

"হিহি, তারপর আমি কান্না করে ভাসাবো, কয়েকদিন না খেয়ে সুখ পালন করব তোর জন্য!"

"সত্যিই? আমি জানতাম তুই আমাকে ভালোবাসিস।"

"চুপ করবি? বেশি কথা বললে এখানেই ফেলে রেখে চলে যাব।"

কথা থামালো রাহুল। কাব্য গিয়ে উঠলো ড্রাইভিং সিটে,রাহুলও গিয়ে চুপচাপ বসে রইলো পাশের সিটে। কাব্য নিজেও চায় না রাহুল চলে যাক। ওরা না হয় একসাথেই যাবে!
.
.
.
কাব্য-স্রোতের মধ্যে মনোমালিন্য হয়েছে, তাও স্রোতের কলেজ যাওয়া নিয়ে। কাব্য চায় না স্রোত আর কলেজ যাক। ওখানে গেলেই যেকোনোভাবে রেজওয়ানের সাথে দেখা হবে স্রোতের। এইজন্যই কাব্যের এত বাধা-নিষেধ! স্রোতের সামনে এক্সাম, পড়াশোনা কিছুই করা হয়নি বিয়ের চক্করে। কলেজ থেকে বারবার স্যার, ম্যাম আর ফ্রেন্ডরা কল দিয়ে যাচ্ছে ওর ফুপির ফোনে। উনিও চান স্রোত উচ্চমাধ্যমিকটা শেষ করুক! কাব্যকে বলেও বোঝাতে পারছিল না স্রোত, রাগ করে কাব্যের অজান্তেই চলে এসেছে ওর ফ্ল্যাট থেকে। সাবরিনা বেগম বুঝেছেন, স্রোত-কাব্যের মধ্যে কিছু নিয়ে ঝামেলা হয়েছে। বুঝলেও স্বামী-স্ত্রীর ব্যাপারে তিনি আর নাক গলাননি।

আজ প্রায় সাত-আট দিন হলো স্রোত ওর কাব্য ভাইকে দেখেনি।ওর গানের গলা শুনেনা,এলোমেলো হাতের স্পর্শ অনুভব করেনা অনেকদিন! এই সাত-আট দিনই যেন স্রোতের কাছে সাত-আট বছরের মতো লাগছে। প্রতিদিন পথ চেয়ে থাকে কাব্য ভাইয়ের জন্য, কিন্তু সে তো আর আসেনা। স্রোতের মন খারাপ হলেই ও বই পড়ে। কাব্য ভাই ছাড়াও স্রোতের আলাদা একটা জগৎ আছে। কল্পনাপ্রেমী সে, উপন্যাসেই যেন সুখ খুঁজে পায় স্রোত।

স্রোত বসে আছে চেয়ারে। টেবিলে সাজানো বইগুলো থেকে পছন্দমতো একটা উপন্যাসের বই হাতে তুলে নিল সে। প্রথম পাতাটা উল্টাতেই নজরে আসল একটা রঙিন কাগজের খাম। খামটা হাতে নিয়ে ভিতরে থাকা চিরকুটটা বের করল স্রোত। সুন্দর করে লেখা ওটাতে,

মায়াবিনী....

আপনি নিশ্চয়ই অপ্রস্তুত হলেন আমার চিঠি পেয়ে? হওয়ারই কথা! আমার লেখার হাত যে ভালো না। কারো জন্য লিখিনি কখনো, তবে জানেন তো! আপনাকে ভাবলেই আমার মাথায় শব্দেরা কিলবিল করে। আপনাকে ঘিরে কত ছন্দ,কত কবিতা সাজাই মনে মনে। আমি জানি আপনার মনের এক কোণেও আমি নেই।আমার গোটা জীবন জুড়ে আপনি ছিলেন,আছেন,থাকবেন।
ভালোবাসায় ভালো থাকবেন আপনি!

ইতি.....

ইতিতে কারোরই নাম লিখা নেই। অবাক হলো স্রোত। ওর বুকসেলফে সাজানো অর্ধেক বই তো ধ্রুব ভাইয়ের দেওয়া। এই চিরকুটটাও কি তবে উনারই লেখা? স্রোত চিরকুটটা হাতে নিয়ে কত কি ভেবে যাচ্ছে, কেউ যে ওর পিছনে দাঁড়িয়ে আছে এতো সময় ধরে খেয়ালও করেনি। আচমকাই কেউ একজন কেড়ে নিল স্রোতের হাতের বইটা, ছুড়ে ফেলল মেঝেতে। সেলফে সাজানো অন্য বইগুলোও একে একে ফেলে দিল রাগের সহিত।স্রোতের ধ্যান ভাঙল তখনই। চোখ-মুখে প্রচণ্ড ভয় নিয়ে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে। কাব্যের হঠাৎ এমন পরিবর্তনের কারণ অজানা স্রোতের কাছে। তবে এই মুহূর্তে কাব্য ওর হাতে থাকা চিরকুটটা দেখলে প্রচণ্ড রাগবে, এই ভেবেই স্রোত ডান হাতটা পিছনের দিকে নিয়ে গেল। কাব্য যেন আরও রেগে গেছে,স্রোতের দিকে এগিয়ে আসতে আসতে বলছে,
"কি লুকোচ্ছিস স্রোত? ওটা কি আমাকে দেখা।"

"কি... কিছুনা।"

কাব্য চিৎকার দিল,
"স্রোত, ভালো হবেনা কিন্তু। দেখা ওটা।"

স্রোত মাথাটা নুইয়ে নিল। ধ্রুব তখন ওদিক দিয়েই যাচ্ছিল। কাব্যের চিৎকার-চেঁচামেচির আওয়াজ কানে গেল তার। ভাবল, স্রোত-কাব্যের ঝামেলা হয়েছে, বেশি কিছু না ভেবে চলেই যাচ্ছিল সে। খোলা দরজা দিয়ে আয়নার প্রতিবিম্বে স্রোতের মুখটা দেখল। ওর চোখ দিয়ে ক্রমাগত পানি পড়ছে। ভয়ে কেমন করে রেখেছে মুখটা! ধ্রুবের ভেতরটা মুচড়ে উঠল স্রোতের কান্নারত মুখটা দেখেই কেমন যেন দম বন্ধ লাগছে ওর, না চাইতেও কষ্ট হচ্ছে। টেবিলে রাখা বইগুলোও নজরে এল ধ্রুবের। মনে পড়ল চিঠির কথা। মাথায় আসল, তবে কি এই চিঠির জন্যই ঝামেলা হচ্ছে? পরক্ষণেই আবার ভাবল হয়তো ভুল ভাবছে,দোয়েলকে তো বলেছিল চিঠিটা সরিয়ে রাখতে, যেন স্রোত দেখতে না পায়! এতোদিনে নিশ্চয়ই চিঠিটা দোয়েল সরিয়ে নিয়েছে! কতো কি বলে নিজেকে বোঝালো ধ্রুব ওর জন্য স্রোত-কাব্যের মধ্যে ঝামেলা হয়নি ভেবে নিশ্চিত হয়েই চলে গেল সে।

স্রোতের হাত থেকে ঐ চিরকুটটা কেড়ে নিয়ে তাতে চোখ বুলালো কাব্য। রাগে রক্তিম হলো পুরো চেহারা, গর্জে উঠে বলল,
"এই চিরকুট কে দিয়েছে তোকে? কে দিয়েছে বল।"

স্রোত কেঁপে উঠেছে কাব্যের চিৎকারে। মনে মনে ভাবল, এই চিঠি ধ্রুবের লেখা জানলে তো কাব্য ভাই তুলকালাম কাণ্ড বাধাবে, হয়তো মারধর করবে উনাকে! ঝামেলা হবে ভেবেই মাথাটা নুইয়ে মিথ্যে কথা বলল স্রোত,
"জানিনা।"

"জানিস না?"

"সত্যিই জানিনা, বিশ্বাস করুন।"

"কোথায় পেয়েছিস এটা?"

"ব... বইয়ের ভিতরে।"

"বইটা কে দিয়েছে?"

"আ..আমিই এনেছি।"

কাব্যের ভিতরে অশান্তি হচ্ছে,স্রোত মিথ্যা বলছে ওর মুখ দেখেই তা বোঝা যাচ্ছে। কাব্যের ইচ্ছে করছে মেরে ফেলতে স্রোতকে।তার আগে ওকে জানতে হবে এই চিঠিটা কার লেখা। কাব্য স্রোতের থুতনিতে হাত দিল,ওকে চাওয়ালো নিজের দিকে। স্রোত সাহস পাচ্ছেনা কাব্যের চোখের দিকে তাকাতে,ভয়ে সে অন্য দিকে তাকিয়ে আছে। কাব্য বাঁকা হেসে বলে উঠলো স্রোতকে,
"আমাকে বোকা বানাচ্ছিস স্রোত? কার সাথে কি চলছে বল? দুইদিন ছিলাম না, তোর এতো পরিবর্তন! আমি আজ ম'র'লে তো কালকেই বিয়ে করে নিবি।"

কাব্য ভাইয়ের মুখে এমন কথা শুনতেই কষ্ট হলো স্রোতের। কান্নার বেগ বাড়ল তার। কাব্যের দিকে কিছুটা এগিয়ে ওর বুকে হাত রেখে বলল সে,
"কি বলছেন এসব? বিশ্বাস করুন আমি জানিনা এই চিঠি কোথা আসল।"

বুকের উপরে রাখা স্রোতের হাতটা ঝাড়া মেরে ফেলে দিল কাব্য। ঘাড় কাত করে নীলাম্বরীর মুখপানে তাকিয়ে বলল,
"আমি ম'রে গেলেই তোর শান্তি হবে স্রোত। তোর যার যা করতে ইচ্ছে হবে তাই করবি! তুই নিশ্চয়ই প্রতিনিয়ত আমার মৃত্যু কামনা করিস। তাই না?"

কাব্য একদিকে কথাগুলো বলে যাচ্ছে, অন্যদিকে ঝরঝর করে পানি পড়ছে স্রোতের চোখ থেকে। কাব্য বেরিয়ে যাচ্ছিল রুম থেকে। স্রোত ওকে আটকাতে গেলেই ধাক্কা মেরে ফেলে দিল কাব্য। ধমক দিয়ে বলল, পিছু পিছু না আসতে। কিন্তু স্রোতের যে কষ্ট হচ্ছে! মিথ্যা বলা হয়তো উচিত হয়নি তার।

স্রোত দ্রুত কাব্যের সামনে গিয়ে দাঁড়ালো, ভয়ে ভয়ে বলল,
"আ... আপনি যাবেন না প্লিজ। আমি বলছি, ওটা কে দিয়েছে।"

কাব্য ভ্রু কুঁচকালো, শক্ত হয়ে এল ওর চোয়াল। চোখ গুলো রক্তলাল হয়ে এলো। স্রোতের বাহু চেপে ধরে রাগ মিশ্রিত কণ্ঠে বলল,
"কে দিয়েছে?"

স্রোত ঢোক গিলল,কাঁপা কাঁপা কণ্ঠে বলল,
"ঐ বইটা আমাকে ধ্রুব ভাই দিয়েছেন।"

স্রোতের কথা বলা শেষ হলো কি না, থাপ্পড় পড়ল ওর ডান গালে। সাথে সাথেই কিছুটা পিছিয়ে গেলো সে কান্না করতে নিলেই, চিৎকার দিয়ে বলল কাব্য,
"আগে বললি না কেন?"

কাব্য ধমকা-ধমকি করছে স্রোতকে, প্রতিবারই কেঁপে উঠছে সে।কিছু বলারও সাহস পাচ্ছেনা যেন আবার কাব্য একই কথা জিজ্ঞেস করল, স্রোতের মনে হলো এবার উত্তর না দিলে ওকে মে'রেই ফেলবে কাব্য ভাই। মেঝের দিকে দৃষ্টি রেখেই ভয়ে ভয়ে বলল সে,
"ঝামেলা হবে তাই বলিনি।"

"বাহ! ধ্রুবের জন্য তোর এতো মায়া স্রোত?"

স্রোত তাকাল কাব্যের মুখটার দিকে কাব্য হাসছে,চোখ দুটো কেমন লাল হয়ে আছে ওর। পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই কেমন এলো মেলো লাগছে কাব্যকে। স্রোত কাব্যের দিকে এগুলেই হাত উঁচিয়ে কাছে আসতে মানা করল সে। কথা না বলে চলে গেলো বাড়ি থেকে....
______________________________

কাব্য রেগেমেগে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, স্রোত ছুটে আসছে ওর পিছু পিছু। বিষয়টা নজরে আসল সবারই। সাবরিনা বেগম পথ আটকালেন কাব্যের, কাব্য রেগে তাকাতেই বললেন উনি,
"কোথায় যাচ্ছো কাব্য? মাত্রই তো আসলে!"

"আমার না থাকায় আপনাদের যায় আসে?"

চুপ রইলেন সাবরিনা বেগম। চোখ সরিয়ে নিলেন অন্যদিকে, কাব্যের জন্য উনার আর বাড়ির সকলেরই চিন্তা হয়,ভয়ে ওকে কল দেওয়ার সাহস পর্যন্ত পান না কেউ-ই কথাটা বলতে ইচ্ছে হলেও বললেন না তিনি। দোয়েল আর দীপ্ত ওখানেই ছিলো। দোয়েলের আজ কথা বলতে ইচ্ছে হলো ভাইয়ের সাথে। মায়ের চুপ থাকা দেখে এগিয়ে এসে বলল সে,
"যায় আসে ভাইয়া। অন্য কারো যায় আসে কিনা জানি না, তবে আমার যায় আসে!"

কাব্য পাশ ফিরে তাকাল, দোয়েলকে ওর স্পষ্ট মনে আছে। কাব্য যখন হুটহাট বাড়ি ফিরতো, দোয়েল আর ধ্রুব ছুটে আসতো ভাইয়া ভাইয়া বলে। ও উপরে উপরে ওদের ইগনোর করলেও মনে মনে ঠিকই স্নেহ করতো। এই যে এখন কথার মাঝখানে ঢুকে পড়ায় রেগে তাকিয়েছিলো দোয়েলের দিকে,কিন্তু ওর নিষ্পাপ মুখ আর প্রাণোচ্ছ্বল হাসি দেখে কোথায় যেন উড়ে গেছে ওর সব রাগ। পরক্ষণেই আবার ভাবছে, ও মায়া বাড়াবে কারো প্রতি এ বাড়ির সবাই তার পর! কাব্য চলে যেতে চাইলে আবারও বলল দোয়েল,
"আমাকে তোমার মনে আছে ভাইয়া? চিনতে পারলে না বুঝি!"

সব রাগ অভিমান দূরে সরিয়ে দিল কাব্য, মিষ্টি হেসে বলল,
"মনে আছে।"

ভাইয়ের এমন উত্তরে খুশি হলো দোয়েল। আনন্দ উপচে পড়ল তার চোখমুখে। সাবরিনা বেগম অবাক চোখে তাকিয়ে রইলেন ছেলে-মেয়ের দিকে, ওদের থেকে কিছুটা দূরে সরে গেলেন তিনি। দোয়েল আবারও বলল কাব্যকে,
"আবার আসবে তো?"

কথা নেই কাব্যের মুখে। কিছুদূরে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকা নীলাম্বরীর দিকেই তার সব মনোযোগ। লালচে গাল,ভেজা চোখ দুটো দেখেই কেমন উতালপাতাল হলো মনে। এখানে থাকলেই বিপদ। স্রোতকে বোঝাতে হবে ওর শূন্যতা। কাব্য যেতে যেতেই উত্তর দিল দোয়েলের কথার,
"হয়তো না!"

ভাইয়ের এমন উত্তরে দোয়েলের মুখটা কেমন অন্ধকারে ঢেকে গেলো। কানে আসল স্রোতের কান্নার শব্দ। ঘুরে তাকালেই নিজের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা স্রোতকে দেখল সে। বুঝে নিল স্রোত-কাব্যের মধ্যে আবারও কোনো ঝামেলা হয়েছে। সাবরিনা বেগম ছুটে আসলেন ভাইঝির কাছে, ওকে সোফায় বসিয়ে ফ্রিজ থেকে আইস কিউব নিয়ে আসতে বললেন দীপ্তকে। বড় মার কথা শুনে ছুটে গেলো দীপ্ত। কিছু সময় ব্যয় করে আইস কিউব নিয়ে আসল সে। সাবরিনা বেগম স্রোতের লালচে গালে লাগিয়ে দিলেন আইস কিউব, বিরক্তির স্বরে বললেন,
"কাব্য আবারও তোমার গায়ে হাত তুলেছে স্রোত?"

কথা বলল না স্রোত। দোয়েল খানিকটা বিরক্ত হলো। গালে পাঁচ আঙুলের দাগ বসে আছে দেখেও আবার এমন কথা জিজ্ঞেস করছেন কেন ওর আম্মু? দোয়েল মাকে বুঝ দিতে বলল,
"স্রোত হয়তো অন্য কোনোভাবে ব্যথা পেয়েছে আম্মু।"

"দেখতে পাচ্ছো না হাতের চাপ বসে গেছে ওর ফর্সা গালে।"

"সে তো তুমিও দেখতে পাচ্ছ আম্মু। জিজ্ঞেস করছ কেন?"

সাবরিনা বেগম যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। রাগী কণ্ঠে বললেন,
"দোয়েল,তুমি কাব্যের মতো বেয়াদব হচ্ছো দিন দিন।"

দোয়েল কিছুই বলল না, মুখ সরিয়ে নিল অন্যদিকে। সাবরিনা বেগম স্রোতের গালে হাত বুলিয়ে বললেন,
"ঐ ছেলেটা পাষাণ স্রোত। তোমাকে আর থাকতে হবে না ওর সাথে।"

মায়ের কথা পছন্দ হলো না দোয়েলের। বলল সে,
"আম্মু, ওদের হাজব্যান্ড-ওয়াইফের বিষয়ে তুমি ঢুকছো কেন? মায়েরা কি করে জানো? মেয়ের কানে বিষ না ঢেলে তাকে সংসার করার সুপরামর্শ দেয়।"

চেঁচিয়ে বলে উঠলেন সাবরিনা বেগম,
"দোয়েল... এক থাপ্পড়ে তোমার সবগুলো দাঁত ফেলে দিব আমি।কার সাথে কি কথা বলছ খেয়াল আছে?"

ফুপি-বোনের এমন ঝগড়া দেখে ঘাবড়ালো স্রোত। পরিস্থিতি সামলাতে বলল,
"ফুপি, দোয়েল আপু থামো তোমরা।"

"তোর ফুপির মাথা গেছে স্রোত। একদম শুনবি না উনার কথা। যাই হয়ে যাক একটা কথা মাথায় রাখিস। কাব্য ভাইয়া তোকে ভালোবাসে।"

সাবরিনা বেগম হেসে বললেন,
"ভালোবাসে তবে এভাবে মারধর করে কেন? তোমার সাথে কেউ এমন করলে তুমি কি করতে দোয়েল?"

"সেআমাকে ভালোবাসলে আমিও তাকে আগলে রাখতাম! কাব্য ভাইয়া কেমন তুমি তো জানো। ভালোবাসলে তো মানুষের ভালো-খারাপ দুটোকেই আপন করে নিতে হয় আম্মু। স্রোতের জন্যই একদিন ভাইয়া ঠিক হবে,দেখো।"

"স্রোতকে নিয়ে তোমাকে এতো ভাবতে হবে না দোয়েল, নিজেকে নিয়ে ভাবো।"

"তুমি স্রোত আর বাঙতে চাইলে আমাকে ভাবতে হবে আম্মু।"

কথাটা বলেই চলে গেলো দোয়েল। স্রোত কাঠের পুতুলের মতো বসে রইলো ওখানেই। দীপ্ত এক চুলও নড়ল না। কাব্য ভাই তাকে দায়িত্ব দিয়েছে এখানে কি হয় না হয়, সব জানাতে। বিশেষ করে স্রোত কখন কি করে না করে, সব কিছুই জানানো লাগবে উনাকে। দীপ্ত কান পেতে শুনল ওর বড় মা স্রোতের দিকে তাকিয়ে বলছেন,
"কাব্য কি কোনোদিনও ভালো হবে না? কেন এভাবে কষ্ট দিচ্ছে মেয়েটাকে? আমার একদম ভালো লাগছে না এসব। আমাকেই কিছু একটা করতে হবে।"

দীপ্তের আম্মু রান্নাঘর থেকে মাত্রই বেরিয়ে এসেছেন। ভেজা হাত শাড়ির আঁচলে মুছতে মুছতে বললেন,
"কি করবেন ভাবী?"

"ওদের বনিবনা না হলে ডিভোর্স হয়ে যাওয়াটাই ভালো।"

দীপ্ত ভ্রু কুঁচকে তাকাল ওর মা চাচির দিকে। কিছুটা এগিয়ে এসে বলল,
"বড় আম্মু, তুমি হয়তো জানো না আমি কাব্য ভাইয়ার চ্যালা। এই যে এসব বলছ, একবার যদি ভাইয়ার কানে যায় কি হবে জানো? এই বয়সে বড় আব্বুকে বিধবা বানিয়ে লাভ কি, বলো?"

"দীপ্ত...! অতিরিক্ত বেড়েছো তুমি।"

মা আর চাচির ধমকে কিছুটা পিছিয়ে গেলো দীপ্ত, মুখ ভেংচি কেটে যেতে যেতে বলল,
"আমাকে বকা দিলে তো,সবটা জায়গামতো পৌঁছে দিলে বুঝবে মজা!"
.
.
.
বেঘোরে ঘুমাচ্ছে রাহুল,কাব্য বাসায় নেই তাই ও বাড়িতে মন টিকছে না ওর। চলে এসেছে নিজের বোনের বাসায়। রাহুলের পৃথিবীতে আপন বলতে কেবল এই বোনই আছে। সে সুখী নিজের সংসার, বাচ্চাকাচ্চা নিয়ে। বোনের সুখের সংসার দেখে রাহুলেরও ভালো লাগছে। তবে এখানে আসার পর থেকেই ওর আপু-দুলাভাই বিয়ের কথা বলে যাচ্ছেন বার বার। রাহুল সোজাসাপ্টা উত্তর দিয়েছে সে নিজের পছন্দে বিয়ে করবে!বোনের সাথে কথাবার্তা বলে সেই যে এসে ঘুমিয়েছিল, এখনও ওঠেনি সে। কানের পাশে রাখা ফোনটায় বারবার রিংটোন বাজায় বিরক্ত হচ্ছে রাহুল। চোখ কচলে উঠে বসল কোনোমতে। মনে মনে ভাবল যেই হোক! ওর স্বাদের ঘুম ভাঙানোর জন্য কলটা রিসিভ করেই গালাগালি শুরু করবে... রাহুল ফোনটা চোখের সামনে আনতেই অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছালো। রিংটোন বাজতে বাজতে কেটে গেলেই অধর কোণে এক চিলতে হাসি নিয়ে বলল,
"আরেহ! এ তো আমার পাখি।"

আবারও রিংটোন বেজে উঠলো রাহুলের হাতে থাকা ফোনে।দ্রুত কলটা রিসিভ করে ফোনটা কানে ধরল রাহুল। দোয়েল কিছু বলার আগেই বলল সে,
"আজ সূর্য কোন দিকে উঠলো?"
"যেদিকে প্রতিদিন ওঠে!"
"তা তো মনে হচ্ছে না। আমার কি মনে হচ্ছে জানো?"
"কি মনে হচ্ছে শুনি!"
"আজ সূর্য ভুল করে পশ্চিম দিকে উঠেছে!"
"ইডিয়ট, তো তাই এমন ভাবনা!"

রাহুল মিছে মিছে রাগ করার ভান করে বলল,
"তুমি আমাকে ইডিয়ট বলতে পারো না পাখি।"
"ইডিয়টকে ইডিয়ট বলব না তো কি বলব?"
"জান, বাবু, স্ট্রবেরি, হানি এসব বলবে।"

দোয়েল বিরক্ত হলো রাহুলের ফাজলামোতে, মেজাজ দেখিয়ে বলল,
"রাখলাম।"
"না না, কি বলতে কল দিয়েছো বলো।"
"কাব্য ভাইয়া কোথায় জানেন?"
"সে তো জানি না। আর জানলেও বলব না।"
"কেন বলবেন না?"
"কারণ কাব্য মানা করেছে।"

মেজাজ খারাপ হলো দোয়েলের। রাহুলকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কলটা কে'টে দিল সে। রাহুলের মন খারাপ হলো এই কাব্যটার আদেশ পালনের জন্য প্রেম করাটাও হলো না।রাগ ভাঙানোর জন্য পাখিক মেসেজ পাঠালো রাহুল,
"রাগ করো না পাখি, হাঁট থেকে কিনে দিব আয়না-চিরুনি।"

দোয়েল ফোনটা তুলেও দেখল না। রাহুলের মুখের উপর ওভাবে না করে দেওয়ায় হয়তো বিরক্ত হয়েছে সে!
.
.
.
মধু কাব্যের সম্পর্কে অনেক তথ্য নিয়েছে। যতোদূর যা বুঝল, রেজওয়ান আর কাব্যের ঝামেলাটা মেয়েঘটিত। অবাক হচ্ছে সে একটা মেয়ের জন্য রেজওয়ান মানুষ মা'র'তে চাইছে?সে যাই হোক, হানি তো মানি পেলে সবই করতে পারে। কাব্য নামক অপরিচিত মানুষটাকে মারতে কি আর সমস্যা! মধু এগিয়ে আসছে কাব্যের ফ্ল্যাটের দিকে, কাব্য তার একটু আগেই বেরিয়েছে মধুর উল্টো পথে যাচ্ছে সে। মধু আর কাব্য পাশাপাশিই চলে গেলো, কেউ কাউকে দেখল না পর্যন্ত! কি অদ্ভুত তাই না? সমবয়সী দুটো মানুষ একই রাস্তা দিয়ে পাশাপাশি হাঁটছে অথচ তাদের চিন্তাভাবনা,গন্তব্য পুরোপুরি আলাদা!
.
.
.
আজ অনেকগুলো দিন হলো কাব্য বাড়ি ফিরে না। কেউ কল দিলে ফোন তোলে না। ফ্ল্যাটে গিয়েও ওকে পাওয়া যায় না। স্রোতের ভীষণ মন খারাপ। ওর মনে ভালোবাসার জন্ম দিয়ে ভালোবাসার মানুষটাই কি তবে হারিয়ে গেলো? এই কয়েকদিনে কাব্যের ফ্ল্যাটে স্রোত অনেকবার গেছে। অনেকবার ওর একা রুমটাতে গিয়ে কাব্যের রেখে যাওয়া সব জিনিসপত্রে চোখ বুলিয়ে এসেছে। ভেতরটা কেমন খা খা করছে স্রোতের। মস্তিষ্ক ফাঁকা লাগছে তার। কোথায় হারিয়ে গেলো ওর কাব্য ভাই? ছোট্ট একটা ঝামেলার জন্য উনি এভাবে ছেড়ে চলে গেলেন ওকে?
স্রোতের যে ভালো লাগছে না কিছুই বাড়ি ভর্তি মানুষ বার বার আসছে ওর কেমন আছে কি করছে দেখতে। বার বার এটা-সেটা জিজ্ঞেস করছেন, কিন্তু এতো মানুষের ভিরেও স্রোতের তৃষ্ণাক্ত চোখ যে কেবল কাব্য ভাইকেই খুঁজে চলেছে। স্রোত বসে আছে খোলা জানালার কাছে। কথাগুলোই ভাবছে সে। কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে ঘুরে তাকাল স্রোত। কষ্ট করে মুখে হাসি টেনে বলল,
"কিছু বলবে ফুপি?"

"বলতে তো অনেক কিছুই চাই স্রোত। তুমি শুনবে আমার কথা?"

মাথাটা নুইয়ে নিল স্রোত, বলল ফুপিকে,
"বলো, শুনছি।"

"মন খারাপ?"
"না তো।"
"চেহারার দিকে তাকিয়ে দেখছ, তোমার কি অবস্থা হয়েছে? তুমি কি ছিলে আর কি হলে স্রোত! আমারই তো খারাপ লাগছে এসব দেখে।"

স্রোতের ভালো লাগছে না এতো কথা। আবারও জানালা দিয়ে গেইটের দিকে তাকাল। ওর ফুপি এগিয়ে আসলেই বলল,
"আমি ঠিক আছি ফুপি।"

"তুমি ঠিক নেই স্রোত। কাব্য তোমাকে কষ্ট দেয়, তাই না? তোমার মতো চঞ্চল মেয়েকে কাব্যের মতো একরোখা, গম্ভীর ছেলের সাথে মানায় না। ও ছেলে তোমার যোগ্য না।"

স্রোতের মনে মনে রাগ হলো কাব্যের সম্পর্কে এমন কথা শুনে। ওর ফুপি আবারও কিছু বলতে নিলে, দ্রুত গিয়ে সোফায় বসল স্রোত। চোখ-মুখে রাগ নিয়ে বলল,
"উনাকে নিয়ে এমন কথা বলো না ফুপি। আমার ভালো লাগে না শুনতে।"

অবাক চোখে তাকালেন সাবরিনা বেগম। স্রোত কি বলল বুঝতেই জিজ্ঞেস করলেন,
"কি বললে স্রোত? তুমি কাব্যের জন্য এভাবে কথা বলছ আমার সাথে!"
"হ্যাঁ বলছি। তুমি কি বলতে এসেছো ফুপি?"

সাবরিনা বেগম কিছু একটা বলতে চেয়েও পারলেন না, মুখের কথা গিলে নিলেন তিনি। স্রোত নিজে যখন সবটা মেনে নিয়েছে, উনি আর কিই-বা বলবেন! তবে আজ স্রোতের ব্যবহারে অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছালেন সাবরিনা বেগম। যে মেয়ে উনার কথার পিঠে কথা বলেনি কখনোই, সে আজ এভাবে কথা বলল? তাও কাব্যের জন্য! যে ছেলে ওকে এতো অত্যাচার করে, কথায় কথায় গালে চড় বসায়,তার প্রতি স্রোতের এতো টান! কাব্যের মতো একটা কঠোর ছেলে, দয়ামায়া নেই যার শরীরে, তার জন্য দিনের পর দিন কষ্ট পাচ্ছে স্রোত! কোথায় কাব্য তো এসে একবারের জন্যও দেখে যাচ্ছে না ওকে।সাবরিনা বেগম উঠে দাঁড়ালেন। চলে যেতে যেতে বললেন,
"যা ভালো বুঝো, করো।"
.
.
.
নিস্তব্ধ রাস্তায় রাতের অন্ধকারে হেলেদুলে হাঁটছে কাব্য। এতক্ষণ বারেই ছিলো সে। আজ ড্রিংকটা একটু বেশিই করে ফেলেছে তাই এমন অবস্থা। কাব্য হাঁটছে আর গান গাইছে,
'রাতে চান্দের আলো ঝরে বন্ধু
তোমারও ঘরে!
তুমি আলো যে জ্বলে না আমি
একলা আন্ধারে!
বন্ধু বিব্রতি দে না আমি
খুঁজি তোমারে..!
তুমি আছো কোথায়?
দেইখা যাও আমারে!'

মনে মনে কত কিছু ভাবছে কাব্য। স্রোতকে সামনে থেকে দেখেনি কতদিন হলো। মনটা কেমন কচকচ করছে কাব্যের। বারবার মনে হচ্ছে, ওর নীলাম্বরী ঠিক নেই। কাব্য আগেই স্রোতের রুম আর ওর রুমে হিডেন ক্যামেরা লাগিয়ে এসেছিল। স্রোত কখন কি করে না করে সবটাই দেখে সে। এই মুহূর্তে কাব্যের মনে পড়ল বিষয়টা,দ্রুত ফোন বের করে চোখের সামনে ধরল, ফোনের স্ক্রিনে অতি পরিচিত কাউকে দেখে হাসি ফুটলো ওর অধরকোণে। ঠিক ঐ সময়টাতেই কেউ একজন এসে পিছনে দাঁড়াল কাব্যের। কিছু বুঝে ওঠার আগেই ভারী কিছু দিয়ে আঘাত করল মাথায়। সাথে সাথেই কপাল ফেটে রক্তকণা গড়িয়ে পড়ল। ফোনের স্ক্রিনেও রক্তের ছিটে পড়ল। কাব্য ঘুরে তাকাল, সামনের মানুষটাকে দেখে দাউদাউ করে মাথায় আগুল জ্বলছে ওর। ঘাড় কাত করে রেজওয়ানের দিকে তাকিয়ে বলল,
"ম'র'তে এসেছিস?"

হেসে উঠলো রেজওয়ান, কাব্যের দিকে এগিয়ে আসতে আসতে বলল,
"না রে, মা'র'তে এসেছি। বাহ! এই অবস্থাতেও তোর এতো তেজ?"

কাব্য নিজেও বাঁকা হেসে এগিয়ে গেলো রেজওয়ানের কাছে। গায়ের সবটুকু শক্তি দিয়ে ঘুষি বসাল রেজওয়ানের নাকে। রেজওয়ান পিছিয়ে গেলো কিছুটা, দুই হাত দিয়ে নাক চেপে ধরল। রক্তচক্ষু নিয়ে তাকাল কাব্যের দিকে। ছেলেটার মাথা থেকে রক্ত পড়ছে মুখটা কেমন লাল হয়েছে। ঠিক মতো দাঁড়াতে পারছে না পর্যন্ত কি রাগ! কাব্য রেজওয়াবের দিকে এগিয়ে আসতে আসতে বলল,
"কাপুরুষরা পিছন থেকে আঘাত করে রেজওয়ান। যেটা তুই করলি। বনের ক্ষুধার্ত সিংহকে জাগালে কি হয় জানিস? এবার তোকে কে বাঁচাবে?"

কাব্য এগিয়ে গেলো, বুক বরাবর লাথি দিল রেজওয়ানকে। সাথে সাথেই ছিটকে গিয়ে কয়েক হাত দূরে পড়ল রেজওয়ান। কাব্যের ঠোঁটের কোণে পৈশাচিক হাসি। যে ইটের টুকরোটা দিয়ে রেজওয়ান ওকে আঘাত করেছিল, ওটা হাতে তুলে এলোপাতাড়ি মা'র'তে শুরু করল রেজওয়ানকে। প্রতি আঘাতেই তীব্র ব্যথায় চিৎকার দিয়ে উঠলো সে। কিন্তু আশেপাশে জনমানবের উপস্থিতি নেই বললেই চলে। এই মাঝরাতে কেই-বা থাকে রাস্তা-ঘাটে! কাব্য শান্তি পাচ্ছে রেজওয়ানের ছটফটানি দেখে। শেষ মুহূর্তে রেজওয়ানকে ছেড়ে দিল কাব্য, গায়ের সবটুকু শক্তি দিয়ে লাথি মেরে বলল,
"তোর জান ভিক্ষা দিলাম রেজওয়ান। রাত পেরুনোর আগে কেউ বাঁচিয়ে নিলে বেঁচে যাবি নইলে এখানেই পচে ম'রবি।"

কাব্য নিজের মতো চলে যাচ্ছিলো। মাথার রক্তক্ষরণ বেড়েছে।কিছুদূর যেতেই মাথাটা কেমন ঝিমঝিম করে উঠলো। প্রচণ্ড ব্যথা হলো মাথায়। কাব্য আস্তে ধীরে হেঁটে যাচ্ছিল। কোথা থেকে তখন ইথিকা এসে সামনে দাঁড়ালো ওর, চিন্তিত কণ্ঠে বলছে,
"তুই ঠিক আছিস কাব্য?"
"হু।"
"মাথায় তো আঘাত লেগেছে।"
"কিছুই হবে না।"
"এভাবে দুলছিস কেন? ড্রিংক করেছিস?"

কাব্য মাথা নাড়ল উপর নিচ। ইথিকা বুঝে নিল যা বোঝার। কিন্তু আমেরিকায় থাকাকালীন কাব্য তো সবসময়ই ড্রিংক করতো এরকম তো কখনোই হয়নি,এতো অগোছালো লাগেনি ওকে। আজ কি তবে অতিরিক্ত করেছে? কেমন টলছে কাব্য, সামলাতে পারছে না নিজেকে।

ইথিকা কাব্যের কথা বলার মাঝখানেই রাহুল ছুটে এসেছে। এখানে কি হয়েছে সবটাই মেসেজ দিয়ে জানিয়েছিল ইথিকা। রেজওয়ানকে একা একা কথা বলতে শুনেছিল ইথিকা, কাব্যকে মা'রার কথাই বলছিল সে। গাড়ি নিয়ে ইথিকাও বেরিয়ে পড়েছিল রেজওয়ানের পিছু পিছু। উদ্দেশ্য ছিলো কাব্যকে বাঁচানো। রাহুল ইথিকাকে বাড়ি যেতে বলে কাব্যকে নিয়ে গেলো নিজের সাথে। গাড়ি স্টার্ট দেওয়ার আগে জিজ্ঞেস করল,
"কোথায় নিয়ে যাব?"
"জাহান্নামে।"
"পাগল হয়েছিস?"

কাব্য চোখ রাঙিয়ে তাকাল রাহুলের দিকে। সাথে সাথে অন্য দিকে তাকিয়ে বিরবির করে বলল রাহুল,
"দেখো অবস্থা! মদ খেয়ে মাতাল, তবুও শালার তেজ যায়নি।"

কাব্যের কানে আসেনি রাহুলের কথা। মাথাটা সিটের সাথে এলিয়ে দিয়ে বলল অস্পষ্ট কণ্ঠে,
"আমার নীলাম্বরী কাছে যাব।"

রাহুল কান পেতে শোনার চেষ্টা করল কাব্য কি বলছে। কী বলল না বুঝে কাব্যদের বাড়ির উদ্দেশ্যে যাবে বলেই গাড়িটা স্টার্ট দিল।মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে ডাক্তার ডেকে নিয়ে আসল গাড়ি পর্যন্ত। লোকটা নিতান্তই ভালো তাই শুনেছেন রাহুলের কথা। সুন্দর মতো কাব্যের মাথায় ব্যান্ডেজ করে দিয়ে চলে গেছেন উনি।
.
.
.
নিজের রুমে মন টিকছে না স্রোতের। বিছানায় ছটফট করেও ঘুম আসছে না ওর। এই মাঝরাতে স্রোত এসেছে কাব্যের রুমে। এই কয়দিন ধরে দীপ্তকে সাথে নিয়ে বহুবার গেছে কাব্যের ফ্ল্যাটে, রাহুলকে মাঝেমধ্যে পেলেও কাব্যকে পায়নি সে। কাব্য কোথায় আছে, কী করছে কিছুই জানে না স্রোত। কাব্য ভাইয়ের শূন্যতা স্রোতকে বড্ড যাতনা দিচ্ছে। চেহারাটা কেমন যেন হয়ে গেছে ওর। বাড়ির সকলেই লক্ষ্য করেছেন বিষয়টা। কাব্যের প্রতি স্রোতের এমন টান দেখে অবাক সকলেই, অবাক হয়নি কেবল দোয়েল। সে তো আগে থেকেই জানত স্রোত একটু হলেও ওর কাব্য ভাইকে ভালোবাসে! সাবরিনা বেগমেরও সহ্য হচ্ছে না স্রোতের এই অবস্থা। খাওয়া-দাওয়া বাদ দিয়ে দরজা আটকে সারাদিন ঐ রুমে পড়ে থাকে মেয়েটা।

কাব্যের রুমে পাতানো বড় খাটটায় নিশ্চিতে শুয়ে আছে স্রোত। হঠাৎই মনে হলো কাঁধের দিকে জামাটা নেমে যাচ্ছে। কেউ হাত বুলাচ্ছে ওর মেদহীন পেটে। ঠোঁটের উষ্ণ স্পর্শ এঁকে দিচ্ছে পুরো মুখে। স্পর্শকাতর স্থানে কারো হাতের অবাধ্য বিচরণ পাগল করে তুলছে স্রোতকে। স্রোতের মনে হলো সে স্বপ্ন দেখছে। কিছুক্ষণ না যেতেই কেউ কামড় বসিয়েছে ঘাড়ে। স্রোতের মস্তিষ্ক জানান দিল বেডে সে ছাড়াও অন্য কেউ আছে। তীব্র ব্যথায় আর ভয়ে চোখ খুলল স্রোত, ধাক্কা দিয়ে মানুষটাকে সরাতে গিয়েও থেমে গেলো সে। পরিচিত পারফিউমের স্মেল আর চেনা স্পর্শে বুঝে নিল মানুষটা কাব্য ভাই।স্রোত কেঁদে উঠলো মুহূর্তেই, জড়িয়ে ধরল কাব্যকে। কান্না করতে করতেই বলল,

"কোথায় ছিলেন আপনি?"
"কষ্ট হয়েছে?"
"অনেক।"

কাব্য হেসে উঠল। ওর মুখ থেকে বের হওয়া মদের উটকো গন্ধ এসে স্রোতের নাকে লাগল। চোখ-মুখ কুঁচকে বন্ধ করে নিল সে, ছেড়ে দিতে চাইল কাব্যকে কিন্তু কাব্য ওকে ছাড়ল না। শক্ত করে দু'হাত দিয়ে স্রোতের বাহু চেপে ধরে বলল,
"কি হলো?"
"আপনি মদ খেয়েছেন?"

কাব্য নাক ঘষলো স্রোতের নাকের সাথে, অস্পষ্ট কণ্ঠে বলল,
"ঐ একটুখানি।"

স্রোতের চোখ গেলো কাব্যের মাথায় করা ব্যান্ডেজের দিকে। চিন্তা হলো ওর। ভয়ে শরীরটা কেঁপে উঠল অস্বাভাবিক ভাবে। স্রোত হাত বুলালো কাব্যের পুরো মুখে। জলভর্তি চোখ নিয়ে কাব্যের মুখটার দিকে তাকিয়ে বলল,
"মাথায় কি হয়েছে?"
"সামান্য ব্যথা পেয়েছি।"

স্রোত কান্না করে দিল। কাব্য ভাইয়ের কষ্ট যে ওকেও কষ্ট দেয় সমানভাবে। লোকটার চেহারা কেমন যেন হয়ে গেছে।স্রোতের মায়া হলো, কান্না করতে করতে বলল,
"সামান্য ব্যথা পেলে কেউ ব্যান্ডেজ বাঁধে?"

কথা বলল না কাব্য। ও অবাক হয়ে দেখছে স্রোতকে। কাব্যের এইটুকু আঘাত দেখেই স্রোত এভাবে ছটফট করছে? কাব্য কি তবে ভুল করেছে ওকে কষত দিয়ে! কাব্যের উত্তর না পেয়ে আর কিছুই বলল না স্রোত,মুখ সরালো অন্যদিকে। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল ওর। কাব্য স্রোতকে নিজের দিকে চাওয়ালো।চোখের পানি মুছে দিয়ে গোলাপি ঠোঁট দুটোতে স্লাইড করে বলল,
"আমার অনুপস্থিতি কষ্ট দেয় তোমাকে? কবে থেকে নীলাম্বরী?"

"শুধু কষ্ট দেয় না কাব্য ভাই, আপনার অনুপস্থিতি পোড়ায় আমাকে।"

কাব্য অপলক তাকিয়ে আছে ওর নীলাম্বরীর মুখপানে। মেয়েটার ভেজা আখিপল্লব, কাঁপা কাঁপা ঠোঁট কাছে ডাকছে কাব্যকে। মায়াবী মুখটায় এমন অন্ধকার মানায়? এই সুন্দর নীল চোখ দুটোকে কি কান্না মানায়? না, কাব্যের নীলাম্বরীর চোখে কান্না মানায় না। ওর কান্নার শব্দে যে চিন চিন ব্যথার উপলব্ধি হয় কাব্যের বুকের বা পাশে! কাব্য এগিয়ে গেলো স্রোতের দিকে। মনে পড়ল সেদিন হুশ জ্ঞান হারিয়ে কীভাবে থাপ্পড় মেরেছিল ওর গালে। কাব্য হাত বুলালো স্রোতের গালে, চোখের পানি মুছে দিয়ে দুই গালে অজস্র চুমু দিল সে। স্রোত কেবল তাকিয়ে দেখছে সবটা। নীলাম্বরীর চোখের সাথে চোখ মিলিয়ে বলল কাব্য,
"কেন রাগাও আমাকে? সত্যি কথাটা তখন বলে দিলে কি হতো?"

স্রোত কাব্যকে জড়িয়ে ধরল, কান্না করে বলল,
"ভুল হয়েছে। আর রাগাবো না। এভাবে আর হারিয়ে যাবেন না, বলুন?"

"হারিয়ে গেলে কি হবে?"
"আমি ম'রে যাব।"

নীলাম্বরীর কথায় কাব্যের ভেতরটা কেঁপে উঠল।শক্ত করে জড়িয়ে ধরে বলল স্রোতকে,
"এমন কথা বলতে নেই নীলাম্বরী। আমি হারিয়ে গেলে তুমি বরং খুঁজে নিও।"

®আফরোজা আঁখি।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 22 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন