পর্ব ২১ থেকে ধরে তার পরের বেশ কয়েকটা পর্ব প্রায় ৫/৬ হাজার শব্দের।তাই যারা পড়বেন... মেইন ফেইসবুক থেকে পড়বেন নইলে পুরোটা আসবে না।
#কাব্যের_নীলাম্বরী [১১] (বাসর স্পেশাল।)
🚫 রোমান্স অংশে অ্যালার্ট করে দিয়েছি। পছন্দ না হলে কেবল ঐটুকু স্কিপ করবেন। না পড়লে কোনো সমস্যা হবেনা। পরের পর্ব এমন ভাবে দিব যেন বুঝতে সমস্যা না হয়।]
~~~~
খোলা জানালা দিয়ে বাতাস এসে ঢুকছে রুমে। স্রোত ঘুমিয়ে আছে বিছানায়,ওর মাথার এলোমেলো চুলগুলো চোখ মুখে এসে পড়ছে। কাব্য কিছু দূরে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করে যাচ্ছে ওর নীলাম্বরীকে। আজ অনেক দিন পর আবার পেইন্টিং করল কাব্য ওর নীলাম্বরীর ছবি আঁকলো আবারও। কাব্যের রুমের দেয়ালে ওর হাতে আঁকা অনেক ছবিই টাঙানো, আর একপাশে সুন্দর করে ওর মায়ের ছবি টাঙানো। স্রোতের থেকে চোখ সরিয়ে কাব্য তাকালো ঐ ছবিটার দিকে। আস্তে আস্তে ছবিটার কাছে গিয়ে হাত দিয়ে স্পর্শ করল। মায়ের সাথে কাটানো সুন্দর স্মৃতিগুলো ভেসে উঠলো চোখের সামনে। অধর কোণে হাসির রেখা ফুটে উঠলো কাব্যের,ঘাড় কাত করে ওর আম্মুর ছবিটার দিকে তাকিয়ে গান গাইল সে,
তুমি নরম ফুলের গান
তুমি গরম ভাতের ভাপ
তুমি অভিমানের চুপ
তুমি কান্নাজমা মুখ
আমি তোমার ছায়ায় ছায়ায়
থাকি মা…...!
আমি তোমার চোখের তারায়
বাঁচি মা…....!
সুরেলা কণ্ঠের গান কানে যেতেই চোখ খুলে তাকাল স্রোত। দেখলো কাব্য দাঁড়িয়ে আছে ওর বড় ফুপির ছবিটার সামনে।কাব্য হাত বুলাচ্ছে ওর আম্মুর ছবিটাতে,ভালো করে খেয়াল করলে দেখল ধুলো জমেছে ছবিটায়।দেরি করল না কাব্য,একটা ভালো কাপড় এনে মুছে দিয়েছে ছবিটা। হঠাৎই কি যেন মনে পড়ল কাব্যের। কিছু মুহূর্তেই যেন ওর চোখ মুখের আনন্দ সরে গেলো। নীলাম্বরীকে নিজের করে পাওয়ায় ঠিক যতটা আনন্দ হচ্ছে,মায়ের না থাকায় তার থেকেও বেশি কষ্ট হচ্ছে কাব্যের মনে। আজ যদি ওর আম্মু থাকতেন, কত সুন্দর হতো সবটা! স্রোত-কাব্যকে পাশাপাশি দেখলে নিশ্চয়ই উনি খুশি হতেন! কাব্য গিয়ে জানালার পাশে দাঁড়ালো। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েই আকাশ-পাতাল কত কী কল্পনা করল সে, পরে আবার দপ করে বসে পড়ল সোফায়। দূর থেকেই মায়ের ছবিটার দিকে তাকিয়ে বলল,
"তুমি কেন চলে গেলে, আম্মু? তোমার ছোট্ট কাব্যের মন ভাঙতে কষ্ট হলো না তোমার? তুমি জানো, কাউকে বিশ্বাস করতে, ভালোবাসতে কতটা ভয় হয় আমার! বারবার মনে হয় তোমার মতোই সে আমাকে ছেড়ে চলে যাবে।"
কাব্য কথা থামালো। মনে হলো কেউ বসে আছে ওর পাশে। কাব্য হয়তো বুঝল মানুষটা কে। কোনো কিছু না ভেবেই কাঁধে মাথা রাখলো তার। দীর্ঘশ্বাস ছাড়ল কাব্য, চোখ দুটো বন্ধ করে নিল নিজের। কাব্য ভাইয়ের কষ্টে স্রোতেরও কষ্ট হলো। মানুষটা বাইরে থেকে কঠোর হলেও ভেতরটা তার অনেক নরম,এটা স্রোত আগেই বুঝেছে। স্রোত কাব্যের মুখটার দিকে তাকালেই কাব্য বলে উঠলো ওকে,
"তুমিও আমাকে ছেড়ে চলে যাবে, নীলাম্বরী?"
সাথে সাথেই উত্তর দিল স্রোত,
"উঁহু, যাব না।"
"মিথ্যা বলছ। তুমিও একদিন আমাকে ছেড়ে চলে যাবে। আমি তো তোমাকে কষ্ট দিই, মারধর করি, তুমি নিশ্চয়ই চলে যাওয়ার উপায় খুঁজছো! আমার মতো পাষাণ, দয়ামায়াহীন, অমানুষের সাথে কেনই বা থাকবে তুমি!"
"কারণ আপনি যেমন, আমি ঠিক তেমনভাবেই আপনাকে ভালোবাসি।"
কাব্য স্রোতের দিকে তাকাল, ওর মুখে এসে পড়া চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলল,
"সত্যিই তো?"
উপর নিচ মাথা নাড়াল স্রোত,যার উত্তর হ্যাঁ। কাব্য অপলক তাকিয়ে আছে ওর নীলাম্বরীর দিকে। মেয়েটাকে বিশ্বাস করে তবে ভুল করেনি সে। কাব্য এই কথাগুলো বললই স্রোতের উত্তর জানার জন্য। নইলে এত নরম-কোমল কথা বলা ওর দ্বারা সম্ভবও নয় কোনোভাবেই! স্রোত কিছু একটা ভেবে বলল কাব্যকে,
"আপনি আমাকে ভালোবাসেন, কাব্য ভাই?"
কাব্য ভ্রু কুঁচকাল, স্রোতের কথার উত্তরে বলল,
"না তো। এই সব প্রেম ভালোবাসা কাব্যের সাথে যায় না।"
স্রোতের মুখটা অন্ধকারে ঢেকে গেলো। ছলছল করছে চোখজোড়া। এই মুহূর্তে কাব্য ভাইয়ের থেকে এমন উত্তর আশা করেনি সে। স্রোত উঠে দাঁড়ালো, আবার জিজ্ঞেস করল কাব্যকে,
"তার মানে ভালোবাসেন না?"
আবারও একই উত্তর এল,
"না, বাসি না।"
স্রোতের কান্না পেলো, কোনোমতে নিজেকে সামলে নিল সে। রাগ করে বলল কাব্যকে,
"তাহলে এখানে নিয়ে আসলেন কেন? বিয়ে করেছেন কেন? ভালোই যখন বাসেন না, কাছে পেতে চান কেন? আমি এক্ষুণি চলে যাব এখান থেকে।"
সোফার কুশনটা কাব্যের মুখের উপরে ছুড়ে মারল স্রোত। গটগট করে হেঁটে বেরিয়ে গেলো রুম থেকে। কাব্য মনে মনে হাসছে কিছু একটা ভেবে। স্রোত দরজার সামনে গিয়ে আবারও ফিরে তাকিয়েছে, চোখের কোণে পানি জমেছে ওর। নাক টেনে বলছে,
"আটকালেন না তো! ঠিক আছে, চলেই যাচ্ছি।"
স্রোত পা বাড়াল, আবারও কাব্য দ্রুত উঠে গিয়ে সামনে দাঁড়ালো স্রোতের। ওকে কিছু বলার সুযোগ না দিয়েই কোলে তুলে নিয়ে আসল সোফায়। কাব্যের কোলে বসে আছে স্রোত, মুখ গুঁজেছে ওর বুকে। কান্না পাচ্ছে স্রোতের, পরক্ষণেই আবার নিজেকে বকাঝকা দিয়ে বলছে আমাকে কি এগুলো মানায়? স্রোতের ভাবনায় ছেদ পড়ল, কাব্য তার নীলাম্বরীর কানের কাছে গিয়ে বলল,
"শুনো, নীল চোখের নীলাম্বরী। এই কাব্য তোমাকে অনেক ভালোবাসে।"
প্রিয় মানুষের মুখে ভালোবাসার কথা শুনে স্রোতের ভেতরটা ভরে উঠেছে আনন্দে। অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে ওর মনে।এই কথাটা শোনার জন্য কতোদিন ধরে অপেক্ষা করে আছে সে। অবশেষে আসল এই দিন। কাব্য ভাই নিজ মুখে ভালোবাসার কথা বলল ওকে!স্রোতের যে বিশ্বাস হচ্ছেনা,বার বার মনে হচ্ছে স্বপ্ন দেখছে সে। কাব্য আবারও কিছু বক্তে নিলে থামিয়ে দিল স্রোত বলল সে,
"তাহলে, নাটক করলেন কেন?"
কাব্য রাগ করার ভান করল,মিছে মিছে ধমক দিয়ে বলল স্রোতকে,
"কি বললি, আমি নাটক করি? থাপ্পড় খাবি?"
স্রোত এবার আর ভয় পেলো না। জানে কাব্য ভাই নাটক করছে ওর সাথে। আগের মতোই মনে মনে বলছে স্রোত —-"অভিনয়ে ওর কাব্য সেরা।" দুই হাত দিয়ে দুই গাল ঢেকে নিল সে, ডানে-বামে মাথা নেড়ে বলল,
"একদম না। ব্যথা পাব।"
কাব্য হাসল, স্রোতের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল,
"তাহলে আদর দিই? সুখ পাবি!"
"ছিহ!"
লজ্জায় স্রোত নিজের মুখ লুকালো কাব্যের বুকে। বিড়বিড় করে বকাঝকা দিল ওকে। কাব্য কেবল দেখে যাচ্ছে ওর নীলাম্বরীকে। ওর লজ্জামাখা মুখটার দিকে তাকালেই হাসছে মনে মনে।
.
.
.
স্রোত বসে আছে সোফায়, কাব্য ওর কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। স্রোত কাব্যের ঘন চুলের ভাঁজে হাত বুলাচ্ছে, কখনো কখনো আবার তাকাচ্ছে কাব্যের মুখের দিকে। মনে মনে ভাবছে সে—-"ইস,আজ কত সুন্দর লাগছে কাব্য ভাইকে! ঘুমন্ত অবস্থায় কত নিষ্পাপ লাগছে মানুষটাকে। অথচ এই মানুষটাই সারাদিন ধমকা-ধমকি করতে থাকে স্রোতকে! বেচারি ভয়ে কবে জানি হার্ট অ্যাটাক করে বসে!"
স্রোতের হঠাৎই খেয়াল এলো, আজ ওদের মেহেদী অনুষ্ঠান ছিল। কিন্তু কাব্য ভাইয়ের না আসায় মন খারাপ হয়েছিল স্রোতের,এই চক্করে আর মেহেদীও পরা হয়নি। স্রোত তাকাল ওর সাদামাটা হাত দুটোর দিকে। মনে মনে রাগ হলো। এই কাব্য ভাইটার জন্যই আজ মেহেদী দেওয়া হলো না। তাহিয়া কত সুন্দর করে মেহেদী দিল তখন! স্রোতের কানে এল কাব্যের কথা,
"আজ আমাদের মেহেন্দি ছিল তাই না?"
"হুম, ছিলই তো। আপনার জন্য হলো কোথায়?"
"এখন হবে।"
"সিরিয়াসলি! এই মাঝরাতে? কীভাবে হবে শুনি মেহেদি কোথায় আর আর্টিস্টই বা কোথায়?"
"কেন, আমাকে তোর চোখে লাগে না? আমি আর্টিস্ট! মেহেদীর ব্যবস্থা হয়ে যাবে।"
"এতো রাতে মেহেদী কোথায় পাবেন?"
স্রোতের কথা শেষ হতেই দরজার পিছন থেকে এক এক করে বেরিয়ে এলো লিয়া, স্নিগ্ধ আর রাহুল। লিয়া ওর হাতে থাকা মেহেদিটা কাব্য আএ স্রোতকে দেখিয়ে বলল,
"এই যে, মেহেদী এখানে।"
পরিচিত কণ্ঠস্বর কানে আসতেই মাথাটা দরজার দিকে তাকাল কাব্য, সাথে তাকাল স্রোতও। কিছুক্ষণ আগের ঘটনাটা মনে পড়ে গেল স্রোতের, লজ্জায় সে মুখ সরাল অন্যদিকে। কাব্য বেজায় বিরক্ত বন্ধুদের বাদরামোতে। ওদের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রাগত্ব স্বরে বলল,
"তোদের ঘুম নেই? এতো রাতে এখানে কি করছিস?"
লিয়া মুখে হাসি টেনে উত্তর দিল,
"আসলে রাহুল নিয়ে আসল। ওর নাকি রুমে মন টিকছে না, রোমান্সের গন্ধ পাচ্ছে। সেই গন্ধই টেনে নিয়ে এসেছে এতোদূর। তুই কি রাগ করলি? দেখ ভাই, আমরা না আসলে কিন্তু মেহেদীর ব্যবস্থা হতো না।"
"ঠিক, তাই তো। আমার তো এখন উচিত তোদের পুরস্কার দেওয়া?"
"তা তো অবশ্যই।"
"আচ্ছা।"
কথাটা বলেই কাব্য উঠে দাঁড়াল, একটু একটু করে এগিয়ে গেল রাহুলদের দিকে। রাহুলের কাছে ভালো ঠেকছে না কাব্যের মতিগতি। লিয়া ওর হাতে থাকা মেহেদিটা রেখে দৌড়ে পালাল, ওর পিছু পিছু গেল রাহুল আর স্নিগ্ধও। কাব্য মনে মনে হাসছে ওদের পালানোর স্টাইল দেখে। ফিরে তাকাবে তখনই আবারও রাহুল দরজার সামনে উঁকি মেরে বলছে,
"শুন কাব্য, ভুলেও আজ বাসর করবি না। এতোদূর যখন চলে এসেছিস,কাল বিয়েটা হয়ে যাক, তারপর তোর গুরুত্বপূর্ণ কাজটা করিস। আন্টি আমাকে বারবার বলে দিয়েছে তোদের দেখে রাখতে বিয়ে ছাড়া অঘটন ঘটানো ধর্মে সইবে না।"
কাব্য এবার প্রচন্ড রেগেছে চিৎকার দিয়ে বলে উঠেছে রাহুলকে,
"যাবি তুই?"
"যাচ্ছি যাচ্ছি, উত্তেজিত হবিনা কিন্তু!"
কাব্য বিরক্ত হয়ে সেন্টার টেবিলে রাখা ফুলদানী হাতে তুলে ছুড়ে মারল রাহুলের দিকে। রাহুল দ্রুত সরে গেল, যাওয়ার আগে মুখ ভেংচি কেটে মনে মনে বকাঝকা করে গেল কাব্যকে।
.
.
.
সকাল হলেই বাড়ির সবাই এসে উপস্থিত হলো কাব্যের ফ্ল্যাটে। সাবরিনা বেগম ভেবেই নিয়েছেন, কেবল ছোট ছেলে আর ছোট বউমার বিয়ের অনুষ্ঠানই করবেন। কাব্য যেমন ঘাড়ত্যাড়া, বেকে বসেছে হয়তো,কোনোভাবেই সে বিয়ের অনুষ্ঠানে যাবে না, সাথে স্রোতকেও যেতে দেবে না। কিন্তু মাহতাব সাহেবের যে বড়ই ইচ্ছে, দুই ছেলের বিয়ে দেখে যেতে চান তিনি।
কাব্যের চাচা-চাচি আর বন্ধুরা সবাই মিলে বোঝালেন কাব্যকে, যদিও প্রত্যেকেই জানেন কাব্যের উত্তর হবে ‘না’। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কাব্য রাজি হলো অনুষ্ঠানে যেতে। স্রোতসহ বাকিরা অবাক হল বটে। কিন্তু সাবরিনা বেগম অবাক হননি,উনি ভালো করেই বুঝতে পারছেন, স্রোতের ভালোবাসার ছোঁয়ায় কাব্যের এমন পরিবর্তন।
.
.
.
অবশেষে বিয়ে হলো ধ্রুব-তাহিয়া আর স্রোত-কাব্যের। বিয়ের আয়োজন করা হয়েছে কাব্যদের সুবিশাল বাড়ির গার্ডেনে।সাজানো হয়েছে এতোটাই নজরকাঁড়াভাবে পুরো যেন রাজকীয় ভাব। পুরো বাড়িতে হৈ-হুল্লোড় লেগেছে আজ। সবাই নাচ-গান করতে ব্যস্ত। আরণ্যক ম্যানশনে মেহমানদের আনাগোনা। স্রোত উপভোগ করছে সবটাই। ওকে আজ পুতুলের মতো সুন্দর লাগছে সাবরিনা বেগম বেশ কয়েকবার তাকিয়েছেন ভাইঝির দিকে, মনে মনে ওর প্রশংসা করে বলছেন, কারোর যেন নজর না লাগে! তাহিয়ার ফর্সা শরীরে মেরুন রঙের সুন্দর লেহেঙ্গাটা মানিয়েছে ভালো। ওকে আজ লাল পরীর মতো সুন্দর লাগছে ধ্রুবের পাশে তাহিয়াকে ভালোই মানায়। যে কেউ দেখলেই বলবে, আল্লাহ তাহিয়াকে ধ্রুবের জন্যই বানিয়েছেন। বিয়ে বাড়ির অধিকাংশ মেহমানই বলছেন কথাটা।
কাব্য আসতেই সবার মুখের হাসি সরে গেল, মনে মনে ভয় পেলেন অনেকেই। ভয় তো পাওয়ারই কথা, কাল কাব্যের ভয়ংকর রূপটা যে দেখেছেন সকলে! কাব্য এসে স্রোতের পাশে দাঁড়াতেই স্রোত কাব্যের দিকে তাকিয়ে নিজের মনভোলানো হাসিটা দিল,নীলাম্বরীর এই ঘায়েল করা হাসিটা যেন বুকে গিয়ে লাগল কাব্যের। বিয়ের আয়োজন শেষ, তাই এই ঝামেলার মধ্যে থাকতে চাইল না সে। সবার মাঝখানেই স্রোতকে কোলে তুলে হাঁটতে শুরু করল বাড়ির উদ্দেশ্যে। কেউ অবশ্য আটকালেন না তাদের। বড়রা লজ্জায় চোখ সরালেন অন্যদিকে। সাবরিনা বেগমের মুখটা দেখার মতো ছিল, চশমাটা ঠিক করে রাগত্ব স্বরে বললেন,
"এই ছেলের কি কোনো কালেই হুশ জ্ঞান হবে না? লজ্জা-সরমের মাথা খেয়েছে এই ছেলে।"
দীপ্ত পাশেই দাঁড়িয়ে ছিল উনার, বড় মায়ের কথা কানে আসতেই বলল,
"কেন বড় মা? কাব্য ভাইয়া তো তার বউকেই কোলে নিয়েছে এখানে লজ্জার কি আছে? আমিও তো কাব্য ভাইয়াকে ফলো করব। বিয়ের দিন বউকে সবার মাঝখান থেকেই কোলে করে রুমে নিয়ে যাব।"
দীপ্ত এত জোরেই কথাগুলো বলেছে যে উপস্থিত সবার কানে গেছে। ছোট-বড় সবাই হেসে উঠল দীপ্তর কথায়। সাবরিনা বেগম ভারী লজ্জায় পড়লেন, দীপ্তর দিকে চোখ গরম করে তাকাতেই ঠোঁটে আঙুল চেপে ধরে বোঝাল —-"সে আর কথা বলবে না।"
.
.
.
বাড়ির মেহমানরা একে একে চলে গেছেন। তাহিয়ার আব্বু আর ওদের বাড়ি থেকে আসা মেহমানরা মাত্রই গেলেন। তাহিয়ার ভীষণ মন খারাপ। পরনের লেহেঙ্গাটা খুলে সুন্দর একটা শাড়ি পরেছে সে, চুপচাপ দাঁড়িয়ে আছে জানালার কাছে। রুমে কারো উপস্থিতি টের পেয়ে ঘুরে তাকাল তাহিয়া, ধ্রুব এসেছে দেখে মাথায় ঘোমটা টেনে আস্তে আস্তে এগিয়ে গেল ওর কাছে। সালাম করতে চাইলে থামিয়ে দিল ধ্রুব। তাহিয়ার মাথায় হাত দিয়ে বলল ঠাট্টার স্বরে,
"পায়ে হাত দিতে হবে না। যাহ, দিলাম দোয়া করে,খাবি ভিক্ষা করে।"
"মজা করছিস?"
"না তো, আমি সিরিয়াস।"
কথাটা বলেই কাবার্ডের কাছে গেল ধ্রুব, টি-শার্ট-প্যান্ট হাতে নিয়ে চলে গেল ওয়াশরুমে। তাহিয়া এতো সময়ে লক্ষ্য করল ধ্রুবকে অফ-হোয়াইট রঙের শেরওয়ানিতে দারুণ লাগছে ধ্রুবকে। তাহিয়া কেন, যেকোনো মেয়ের চোখ আটকাবে এই ছেলের দিকে!
.
.
.
ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত প্রায় ১২টার কাছাকাছি। কাব্য আজ স্রোতকে নিয়ে লং ড্রাইভে গিয়েছিল, ফিরল কিছু সময় আগেই। তবে এখন আর ও বাড়িতে যায়নি,এতো লোকজন হৈ-হুল্লোড়ে বিরক্ত কাব্য। নিজের ফ্ল্যাটে এসেও শান্তি নেই, বন্ধু নামক শত্রুগুলোর যন্ত্রণায় ঘরে থাকা মুশকিল! কাব্য রুমে ঢুকতেই ভালোই, ভালোই স্নিগ্ধ আর লিয়া চলে গেছে। ওদের সাথে ভালোই বন্ধুত্ব হয়েছে স্রোতের। কাব্য যতোটা বদমেজাজী, ওর বন্ধুরা ততোটাই প্রাণোউজ্জ্বল আর হাসিখুশি। স্নিগ্ধ আর রাহুল তো স্রোতকে বোন বানিয়ে নিয়েছে। কাব্য আশেপাশে চোখ বুলিয়ে দেখে নিল রুমে আর কেউ আছে কিনা। জানালার কাছে টাঙানো বড় পর্দাটার দিকে চোখ যেতেই এক জোড়া পায়ের দেখা পেলো সে,এই পা-টা যে রাহুলের, ভালো করেই জানে কাব্য।কাব্যের ঠোঁটের কোণে দুষ্টুমিতে ভরা হাসি,এগিয়ে গিয়ে ড্রয়ার থেকে একটা ধারালো ছুরি বের করে চোখের সামনে এনে নেড়েচেড়ে দেখল। তাকাল জানালার পর্দার দিকে। সাথেসাথেই পর্দা ফাঁক করে বাইরে বেরিয়ে এল রাহুল, ভয়ে ভয়ে বলল কাব্যকে,
"ছুরি দিয়ে কি করবি?"
"তোর প্রাইভেট পার্ট কাটকুট করে ভবিষ্যতের বাতি নিভাবো।"
সাথেসাথেই কাব্যের থেকে কয়েক হাত দূরে সরে গিয়ে চিৎকার দিয়ে বলে উঠল রাহুল,
'নায়ায়ায়া, এ হতে পারে না! আমি চলে যাচ্ছি, তুই তোর কাজ কর।'
রাহুল কথাটা বলেই পালালো এক মিনিটও দেরি করল না সে। দরজার সামনে গিয়ে মুখ ভেংচি দিয়ে বলল আবারও,
"তুই আস্ত একটা কসাই, কাব্য। বদদোয়া দিলাম তোর বাসর ঘরের খাট ভেঙে পড়ুক। এতো কষ্ট করে ফুল এনে খাট সাজালাম তার প্রতিদান তুই এভাবে দিলি?"
কথাটা বলে দ্রুত চলে গেল রাহুল। কাব্য গিয়ে দরজাটা আটকে দিল তখনই।
.
.
.
(📍রোমান্সে এলার্জি থাকলে এইটুকু কেবল স্কিপ করুন।এইটুকু না পড়লে ক্ষতি নেই।পরের পর্ব এমন ভাবে দিব আপনাদের বুঝতে সমস্যা হবেনা।)
রাহুলের কাজে হাসছে স্রোত। কিছু দূরে দাঁড়িয়ে থাকা কাব্য তাকিয়ে আছে ওর হাসিমাখা মুখটার দিকে। কাব্যের এমন চাহনি দেখে হাসি থামালো স্রোত, চোখ নামিয়ে নিল তখনই। কাব্য এগিয়ে গেল স্রোতের কাছে। ভালো করে পর্যবেক্ষণ করল স্রোতকে,নীল রঙের একটা সুন্দর শাড়ি পরেছে, কাব্যের নীলাম্বরী। এই নীল শাড়িতে কাব্যের প্রেয়সীকে মানিয়েছে ভালো। কাব্য মিষ্টি করে হাসল স্রোতকে দেখে, মনে মনে বলল,
"উঁহু,এই শাড়িটা সুন্দর না। আমার নীলাম্বরী পরেছে বলেই এর সৌন্দর্য বেড়েছে।"
স্রোতের পরনে থাকা শাড়িটার উপরে গোল্ডেন কালারের সুতোর কাজ চকচক করছে। মুখে হালকা সাজগোছ, শাড়ির আঁচল দিয়ে মাথায় ঘোমটা টানা। কাব্য এসেই ফ্রেশ হয়ে নিয়েছিল, স্রোতের বিয়ের সাজটা রয়ে গেছে এখনো। কাব্যের ইচ্ছে করল স্রোতের মুখের সাজ, ঠোঁটের লিপস্টিক নষ্ট করে দিতে পুরোপুরি এলোমেলো করে দিতে নীলাম্বরীকে। কাব্য ঠোঁট কামড়ে হাসছে, বিড়বিড় করে বলছে,
"যাই হয়ে যাক, আজ কাব্যকে বিশ্বকাপ জয় করতেই হবে!"
স্রোত তাকাল কাব্যের দিকে, কাব্য বিড়বিড় করে কি বলল বুঝল না সে। কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল,
"কি বলছেন?"
কাব্য ঠোঁট কামড়ে হাসল, স্রোতের দিকে কিছুটা এগিয়ে বলল,
"বাসর করব।"
সাথে সাথেই পিছিয়ে গেল স্রোত, ভয়ে ভয়ে বলল,
"নাহ।"
কাব্য দ্রুত এগিয়ে গিয়ে শক্ত করে স্রোতের হাতের কব্জি চেপে ধরল। কাব্যের আঙুলের নখ ঢুকে গেছে নরম মাংসের ভিতরে। তীব্র জ্বলুনিতে চোখ মুখ কুঁচকে নিল স্রোত।কাব্য খেয়াল করল না সেদিকে স্রোতের হাত টেনে নিজের কাছে নিয়ে এসে ঘাড়ে মুখ গুঁজে বলল,
"না মানে? তুই যা চাইলি আমি তো করলাম, স্রোত। বিয়ে হলো আমাদের, তাও দুই দুইবার। বাসর না হলে চলে? আমার তোকে লাগবে স্রোত।আই নিড ইউ ডেস্পারেটলি।"
কাব্যকে ঠেলে নিজের থেকে দূরে সরিয়ে দিতে দিতে বলল স্রোত,
"আ.. আচ্ছা, ঠিক আছে। শাড়িটা চেঞ্জ করে আসি, ছাড়ুন আমাকে।"
"চেঞ্জ করতে হবে না, পুরোপুরি খুলে রাখ। আমি ছাড়া এই রুমে কেউ আসবে না।"
কাব্যের প্রতিটা কথায় লজ্জাবতী পাতার মতোই গুটিয়ে যাচ্ছে স্রোত। কাব্য ঠোঁট ছোঁয়ালো স্রোতের পুরো মুখে,পরম আবেশে চোখ দুটো বন্ধ করে নিল স্রোত। ঘাড়ে কামড় পড়তেই প্রচন্ড ব্যথা অনুভব হলো তার। সাথে সাথেই মৃদু আর্তনাদ করে বলে উঠলো,
"আহ্, কি করছেন?"
কাব্য ওর আঙুল দিয়ে স্রোতের ঠোঁট চেপে ধরে বলল,
"হুশশ, কথা নয়। ফিল দিস মোমেন্ট।"
কাব্য আবারও কাছে টানলো স্রোতকে,গভীর হলো ওর ঠোঁটের স্পর্শ। স্রোতের শরীরটা অবশ হয়ে আসছে, সমস্ত ভর ছেড়ে দিয়েছে বিছানায়। ঘন ঘন শ্বাস ফেলল সে। কাব্যের মাথার চুলগুলো খামচে ধরল দু’হাত দিয়ে। মেদহীন ফর্সা পেটে কামড় পড়তেই আর্তনাদ করে উঠল স্রোত, কাঁপা কাঁপা কণ্ঠে বলল,
"লা.. লাগছে আমার। সরুন!"
একদিকে স্রোতের বার বার বাধা দেওয়া অন্য দিকে ফোনে রিংটোন কানে আসছে কাব্যের, বিরক্ত হলো কাব্য। উঠে গিয়ে ফোনটা খুঁজে বের করে ছুড়ে মারল দেয়ালে। গায়ের শার্টটা খুলে ফেলল মেঝেতে। স্রোতের কাছে আসতেই সে পিছিয়ে গেল কিছু দূরে, পিঠ গিয়ে ঠেকল দেয়ালের সাথে। স্রোতের শরীর কাঁপছে, কাব্যকে কেমন পাগলের মতো দেখাচ্ছে আজ। ওকে একবার ধরতে পারলে মেরেই ফেলবে এমন হাবভাব চেহারায়! কাব্যের রাগ বাড়ল স্রোতের কাজে। আশেপাশে তাকিয়ে সেন্টার টেবিলে রাখা কাচের গ্লাস আর ফুলদানিটাই চোখে পড়ল। কাব্য ওগুলো হাতে নিয়ে মেঝেতে ফেলতেই ঝনঝন শব্দ তুলে ভেঙে গেল জিনিসগুলো। কাচুমাচু হয়ে বসে থাকা স্রোতের দিকে তাকিয়ে রাগত্ব স্বরে বলল কাব্য,
"কি একটা অবস্থা! দুই দুইবার বিয়ে করেও তুই আমার কাছে আসতে ভয় পাচ্ছিস, স্রোত! তোর মতো বাচ্চা মেয়েকে বিয়ে করাই আমার ভুল হয়েছে। বাসর ঘরে এসে তুই ছোঁয়া-ছুঁয়ি খেলছিস আমার সাথে?"
স্রোত অবুঝের মতো তাকিয়ে আছে কাব্যের রাগান্বিত চেহারার দিকে। চোখ দুটো ছলছল করছে ওর, এক্ষুনি বুঝি কান্না চলে আসবে এমন অবস্থা। স্রোত চোখ নামাল, মিনমিনে কণ্ঠে বলল,
"বকছেন কেন?"
কাব্য বড় করে শ্বাস ছাড়ল, শান্ত করল নিজেকে। স্রোতের হাত ধরে টান দিতেই বলে উঠলো সে,
"ছাড়ুন।লাগছে আমার।"
কাব্য ছেড়ে দিল স্রোতের হাত চোখের ইশারায় কাছে ডেকে বলল ওকে,
"কাছে আয় স্রোত। আর লাগবে না। ট্রাস্ট মি, ব্যথা দিব না একদম।"
স্রোত শুনল না কাব্যের কথা কাব্য নিজেই ওকে কাছে টেনে নিল। অতিক্রম হলো অনেকটা সময়।
স্রোতের উদরে করা লালচে দাগটাতে বেশ কয়েকটা চুমু দিল কাব্য। স্রোত কেঁপে উঠছে কাব্যের প্রতিটা স্পর্শে,চোখ দুটো বন্ধ করে নিল সে,খামচে ধরল বিছানার চাদর। কাব্য ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। স্রোতের পুরো শরীরে গভীর চুম্বন এঁকে দিল সে৷ দখল করল প্রেয়সীর গোলাপসম পাতলা ঠোঁট জোড়া। স্রোতের কি যেন হলো অস্বস্তি হচ্ছে ওর। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, লজ্জাবতী পাতার ন্যায় নেতিয়ে পড়েছে বিছানায়। কাব্য যখনই তাকাল নীলাম্বরীর চোখ দুটোর দিকে কেমন উতাল পাতাল শুরু হলো ওর মনে দ্রুত স্রোতের কাছে গিয়ে ভিজে চোখ দুটোর সাথে চোখ মিলিয়ে বলল কাব্য,
"কি হয়েছে স্রোত? ভয় লাগছে?"
স্রোত উপর নিচ মাথা নাড়াল,ভয়ে আর আতঙ্কে ডুকরে কেঁদে উঠলো সে,কান্না করতে করতেই বলল কাব্যকে,
"আ..আজকে না প্লিজ! ছাড়ুন আমাকে আমি ফুপির কাছে যাব।"
"ভয় নেই, আমি আছি তো!"
স্রোতের কান্নার বেগ বাড়ল অন্য দিকে মুখ ফিরিয়ে বলল কাব্যকে,
"আপনাকেই তো আমার ভয় করছে।"
"কেন? আমি খেয়ে ফেলব তোকে?"
স্রোতের চোখ মুখে চরম ক্রোব। হুশ জ্ঞান হারিয়ে এসব কি কথা বলছে কাব্য। ওর যতোটা রাগ হচ্ছে তার থেকেও বেশি লজ্জা লাগছে।কাব্য ওর নীলাম্বরীর লাজে রাঙা মুখটার দিকে তাকিয়ে আছে অপলক,আচমকাই তার কানের কাছে গিয়ে হিসহিসিয়ে বলল,
"সত্যিই সত্যিই খাব।তুই এতো সফট কেন বেইবি? তোকে টেস্ট না করলে যে আমার শান্তি হবেনা। আই ওয়ান্ট টু ইট ইয়োর লিপস, ইয়োর বডি, এভ্রিথিং।"
স্রোত মুখটা ঢেকে নিয়েছে দু'হাত দিয়ে আস্তে আস্তে বলছে,
"ছিহ!"
কাব্য হাসল, স্রোতের হাত দুটো সরালো ওর মুখের উপর থেকে। তাকাল নীলাম্বরীর মুখপানে। স্রোতের চোখের কাজল, ঠোঁটের লিপস্টিক লেপ্টে গেছে অনেক আগেই, মাথার চুলগুলো সব এলো মেলো হয়ে আছে, পরনে থাকা শাড়িটা কেবল ঠিকঠাক! কাব্যের ইচ্ছে করল পুরোপুরি এলো মেলো করে দিতে স্রোতকে। স্রোতের ঠোঁট আঁকড়ে ধরল আবারও,কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে গলায় মুখ ডোবাল সে। শাড়ির কুচিতে হাত দিতেই আঁতকে উঠলো স্রোত, আটকালো কাব্যকে। কাব্যের হয়তো পছন্দ হলো না বিষয়টা, ভ্রু জোড়া কুঁচকে তাকাল নীলাম্বরীর মুখপানে। রাগ করে তাকালেও স্রোতের ভীতু ভীতু চাহনি দেখে হাসি পাচ্ছে কাব্যের। তবুও চোখ মুখের গম্ভীর ভাব বজায় রেখে বলল সে,
"কি সমস্যা?"
স্রোতের শ্বাস চলাচল করছে দ্রুত গতিতে, বুকের ধুকপুকানি বেড়েছে তার।অন্য দিকে তাকিয়ে অসহায়ের মতো মুখ করে বলল স্রোত,
"আজ না প্লিজ। ছাড়ুন আমাকে।"
ঠোঁট কামড়ে হাসল কাব্য,স্রোতকে চাওয়ালো নিজের দিকে,ওর নাকের সাথে নাক ঘষে বলল,
"আজ তোর ভয় লজ্জা সব ভেঙে দিব স্রোত। তুই শুধু চুপটি করে বসে থাক।"
স্রোত বুঝল কাব্য এখন নিজের মধ্যে নেই, যাই বলুক আজ আটকাতে পারবেনা কাব্যকে। ওর চাহনি কথাবার্তা শুনে কেমন লজ্জা লাগছে স্রোতের। শরীরে বয়ে যাচ্ছে অদ্ভুত এক শিহরণ! কিন্তু সে যে প্রস্তুত নয় এসবের জন্য! স্রোত উঠতে চাইছিল, কাব্য আটকালো ওকে, কিছু বলার সুযোগ দিল না স্রোতকে,আঁকড়ে ধরল ওর ঠোঁট গুলো। পরনে থাকা শাড়িটা মুহুর্তেই খুলে ফেলল মেঝেতে। স্রোতের নগ্ন দেহের প্রতিটি ভাঁজে গভীর চুম্বন এঁকে দিতে ব্যস্ত হলো সে। কখনো স্রোতের কাঁপা কাঁপা ঠোঁট, কখনো গলা, কখনো আবার পুরো শরীরে পাগলের মতো চুমু দিল কাব্য। কাব্যের পাগল করা হাতের স্পর্শে আর ঠোঁটের ছোঁয়ায় স্রোতের শরীরটা কেমন অবশ হয়ে এসেছে, নড়াচড়া করতে পারছেনা পর্যন্ত। ক্ষণে ক্ষণেই মুখ দিয়ে বেরিয়ে আসছে যন্ত্রণাময় সুখের কাতর গোঙানির আওয়াজ। স্রোত বিরক্ত কাব্যের আচরণে কেমন উন্মাদ হয়ে উঠেছে সে, হিংস্র সিংহের মতো থাবা বসাচ্ছে ওর শরীরে। সইতে না পেরে এক পর্যায়ে কেঁদে উঠলো স্রোত, কাব্যের বুকে ধাক্কা দিয়ে বলল কাঁপা কাঁপা কণ্ঠে,
"আহ্, থামুন..পাগল হয়েছেন আপনি?"
কাব্য ওর হাতের আঙুল চেপে ধরল স্রোতের ঠোঁটে। ওর কাছে গিয়ে পুরো মুখে চুমু দিল। কপালে কপাল ঠেকিয়ে ঘন ঘন শ্বাস ছেড়ে বলল,
"থামতে বলো না নীলাম্বরী।কোথায় লাগছে বলো, আদর করে দিব।"
স্রোত চেয়েও আটকাতে পারল না চোখের পানি। কাব্যকে জড়িয়ে ধরল সে অসহায়ের মতো বলল,
"আ..আর না প্লিজ,মরে যাব আমি।"
কাব্য হয়তো বুঝল স্রোতের কথা,ওর পুরো মুখটার হাত বুলিয়ে দিল কাব্য একেক পর এক ভিজে চুমুতে ভরিয়ে দিল স্রোতের মুখ। মাথার এলো মেলো চুলগুলো ঠিক করে দিয়ে বলল,
"এমন করেনা স্রোত, আজকেই তো! সহ্য করে নাও প্লিজ। থামতে বলো না আমায়।"
স্রোত হার মানল কাব্যের জেদের কাছে সায় জানালো ওর ভালোবাসায় ডাকে। সময়ের সাথে সাথে গভীর হলো কাব্যের স্পর্শ। উন্মাদের মতো আরচণ শুরু করল সে। স্রোত সয়ে নিল সবটাই। শরীরটা কেমন জড়বস্তুর মতো হয়ে আছে ওর।কেউ কে'টে ফেললেও অনুভুতি হবেনা এখন। এমন অবর্ণনীয় অত্যাচার নিতে পারল না স্রোতের ছোট্ট শরীরটা সেন্স হারালো সে। কিছুক্ষণ না যেতেই হুশ ফিরল কাব্যের, বিছানায় পড়ে থাকা অচেতন স্রোতকে বুকে টেনে নিল সে। মাথার এলো মেলো চুল গুলো ঠিক করে দিয়ে মেঝেতে পড়ে থাকা শার্টটা তুলে এনে পরিয়ে দিল স্রোতকে। স্রোতের কপালে আলতো করে চুমু দিয়ে বলল কাব্য,
"স্যরি পাখি।"
___________________________
'একটা বারে বসে আছে রেজওয়ান, তার সামনেই বসে আছে এক ২৯ কি ৩০ বছর বয়সী এক যুবক। মুখটা ঢেকে রেখেছে কালো মাস্ক দিয়ে। বেশভূষায় দেখে বোঝার উপায় নেই, সে আসলে কী করে! তবে ছেলেটা কোনো বড় মাপের কিলার হবে। তাই তো রেজওয়ান এসেছে ছেলেটার কাছে। সামনের টেবিলে একটা ছবি রেখে বলল রেজওয়ান,
"ছেলেটাকে মা'র'তে হবে। না, তুমি মা'র'বে না, তুমি আধম'রা বানাবে, আর শেষ নিঃশ্বাসটা আমি নেব।"
ছবিটা হাতে তুলে দেখল না সে, না দেখেই উত্তর দিল,
"হয়ে যাবে, তার আগে টাকা ছাড়ুন। টাকা ছাড়া আমি কাজ করি না।"
"সময় মতো টাকা পেয়ে যাবে। আগে আমার কাজ হওয়া চাই।"
"উঁহু, আই ওয়ান্ট মানি। ডু ইউ নো, মাই নেম ইজ হানি?"
দাঁত কিড়মিড় করে বলল রেজওয়ান,
"সো হোয়াট।"
মধু ওর হাতে একটা নতুন এক হাজার টাকার নোট নিয়ে বলল,
"মাই নেম ইজ হানি, আই অনলি লাইক দিস মানি।"
এভাবে ছন্দ কেটে কথা বলা বিরক্ত লাগে রেজওয়ানের। এভাবে কথা বলতেন ওর আব্বু, যাকে রেজওয়ান নিজ হাতেই মে'রে ফেলেছে। আজ আবার সামনে বসে থাকা ছেলেটার কারণেই মনে পড়ে গেল সেই কথা! রেজওয়ান উঠে দাঁড়ালো, রাগে গর্জে উঠে বলল,
"স্টপ দিস ননসেন্স। ঠিকঠাক মতো কাজ কর, টাকা পেয়ে যাবি।"
ছেলেটার হয়তো ইগোতে লাগল। দ্রুত উঠে দাঁড়ালো সে, হাতের রিভলবারটা রেজওয়ানের মাথায় ধরে বলল,
"এই... এই... এই তুই আমাকে ধমক দিচ্ছিস? চিনিস আমাকে? জানিস আমি কে? একটা গুলি মেরে জায়গা মতো চালান করে দেব।"
রেজওয়ানের প্রচণ্ড রাগ হচ্ছে ওর সামনে দাঁড়িয়ে থাকা মধুর কথায়। কোনো মতে নিজেকে সংযত করল সে। রেজওয়ান হিংস্র হলেও এই মধু হলো আস্ত একটা নরখাদক টাকার জন্য মানুষ মারতে সামান্যতম দ্বিধাবোধ করে না সে। রেজওয়ান নিজেকে শান্ত করে বলল,
"আরেহ ব্রো, হাইপার হচ্ছো কেন? আমি এক্ষুণি টাকা দিচ্ছি। কাজটা কিন্তু হওয়া চাই।"
"হয়ে যাবে, টাকা ছাড়ুন।"
রেজওয়ানের সাথে ডিল করে চলে গেলো ছেলেটা। যাওয়ার আগে টেবিলে পড়ে থাকা ছবিটা হাতে তুলে নিল। এখানে আর তার কাজ নেই।
গুনগুনিয়ে গান গেয়ে দরজা টপকে ভিতরে ঢুকতেই কেউ একজন লাঠি দিয়ে বারি মারল মধুর মাথায়। সাথে সাথেই উহ, আহ শব্দ করে মাথাটা হাত দিয়ে চেপে ধরল সে। পিছনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে মধু চেনে! ভয়ে ছোট ছোট পা ফেলে চলে যেতে চাইলে সেই মানুষটা পথ আটকালো মধুর, মাথার চুলগুলো টেনে বলল,
"আবার তুই ছাইপাঁশ খেয়েছিস দিব্য? আর কী করলে? কতবার বুঝালে, তুই ভালো পথে আসবি?"
মায়ের কথার উত্তরে কিছুই বলল না মধু। মধুর ভালো নাম দিব্য যদিও ওর আম্মু ছাড়া এই নামে আর কেউ ডাকেনা। মধু নামটা দিব্যের মামার দেওয়া, ছোটবেলা থেকে উনিই কোলেপিঠে করে বড় করেছেন দিব্যকে। এই নামটার সাথেই সে বেশি পরিচিত! দিব্যের আম্মু সাহেলা বেগম চোখ মুখে রাহ নিয়ে তাকিয়ে আছেন ছেলের দিকে। মায়ের মুখটার দিকে চোখ বুলিয়ে দিব্য অসহায়ের মতো করে বলল,
"আরেহ মাদার ইন্ডিয়া, ছাড়ো। চুলগুলো সব ছিঁড়ে গেল বলে। এই বয়সে টাকলা হয়ে গেলে তোমার বউমা আমাকে ভুল করে আংকেল ডেকে বসবে যে!"
"তোকে বিয়ে করবে কে? হতচ্ছাড়া!"
"করবে, করবে। তোমার ছেলে কি দেখতে কম সুন্দর?"
সাহেলা বেগমের রাগ চলে গেলো, ছেড়ে দিলেন ছেলের মাথার চুল। মিষ্টি হেসে বললেন ওকে,
"ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি।"
দিব্য হেসে জড়িয়ে ধরল মাকে। কিছু সময় কথাবার্তা বলে চলে গেল নিজের রুমে। দিব্যের পরনে থাকা কালো হুডির পকেট থেকে কিছু একটা পড়ে গেল মেঝেতে। সাহেলা বেগমের চোখ আটকালো ওটাতে। আস্তে আস্তে হাত বাড়িয়ে তুলে নিলেন ছবিটা। চোখের সামনে ধরতেই গলা শুকিয়ে কাঠ উনার! এ কাকে দেখছেন সাহেলা বেগম!
.
.
.
ভোরের আলো ফুটেছে চারিদিকে, প্রকৃতির নিয়মে আবার চলে হয়েছে একটা দিন। রাতের অন্ধকার কেটে গিয়ে সকাল হয়েছে। কর্মব্যস্ত মানুষরা ছুটছে নিজের কাজের তাগিদে। রাতের নিস্তব্ধতা কেটে গিয়ে হৈ-হুল্লোড়, কোলাহলে মেতে উঠেছে পুরো শহর।
স্রোত নড়েচড়ে উঠতেই চোখ খুলে তাকাল কাব্য। পরম যত্নে হাত বুলালো স্রোতের পুরো মুখে। নিজের বুকের উপর থেকে সরিয়ে বিছানায় রাখল ওকে। স্রোতের পুরো পিঠে অজস্র নখের আঁচড়, ব্যথায় টনটন করছে ওর পুরো শরীর। কাব্যের হাত লাগতেই তীব্র জ্বলুনি অনুভব হলো, শক্ত করে ওর বাহু চেপে ধরে বলে উঠলো স্রোত,
"আহ্, ছাড়ুন।"
স্রোতের কথা শেষ হওয়ার সাথে সাথেই কাব্য চিন্তিত কণ্ঠে
বলল ওকে,
"কি হলো স্রোত? ঔষধ দিলাম তো, ব্যথা কমেনি?"
চুপ রইলো স্রোত, কী বলবে বুঝে উঠতে পারল না সে। কিইবা উত্তর দেবে কাব্যের কথার? ও তো ঔষধটাই খায়নি। কাব্যের চোখ গেলো সেন্টার টেবিলের দিকে, ওর দেওয়া মেডিসিন দুটোই রয়ে গেছে দেখে ভ্রু কুঁচকাল কাব্য। স্রোত কি তবে পিল খায়নি? কাব্য কিছু বলতে যাবে, তখনজ স্রোত ওর ছোট ছোট আঙুল চেপে ধরল কাব্যের ঠোঁটে, ইনোসেন্ট ফেইস করে বলল,
"বকবেন না।"
নীলাম্বরীর নীল চোখ দুটোর সাথে চোখাচোখি হতেই উড়ে গেলো কাব্যের সব রাগ। মিষ্টি করে হাসল সে, স্রোতের হাত টেনে হাতের উল্টো পিঠে কয়েকটা চুমু দিয়ে বলল,
"ঠিক আছে, বকবনা। কিন্তু স্রোত..."
কাব্যকে পুরো কথাটা বলতে দিল না স্রোত, আবারও দুই দিকে মাথা নাড়িয়ে চুপ করতে বলল ওকে। কাব্য হাসল মনে মনে, কিছুই বলল না আর।স্রোতের দিকে তাকালো কাব্য,কেমন মলিন হয়ে আছে মুখটা, চোখ দুটো লাল হয়ে আছে সারারাত জেগে থাকার কারণেই হয়তো ওর এমন অবস্থা। কথা বাড়ালো না কাব্য, স্রোতকে কোলে নিয়ে তখনই ছুটলো ওয়াশরুমে। ওকে সুন্দর মতো গোসল করিয়ে দিয়ে মুছে দিল পুরো শরীর। স্রোত পুরোটা সময় মাথা নুয়ে রেখেছিল, কাব্যের মুখের দিকে তাকালেই লজ্জায় গালমুখ লাল হয়ে যাচ্ছে ওর। হেয়ার ড্রায়ার হাতে নিয়ে স্রোতের লম্বা চুলগুলো শুকিয়ে দিতে ব্যস্ত কাব্য। স্রোত এদিকে জিমুচ্ছে, পুরো শরীরে ব্যথায় টনটন করছে ওর। হাঁটাচলার ক্ষমতাও যেন হারিয়েছে এই মুহূর্তে! কাব্য বুঝল বিষয়টা, নিচু হয়ে স্রোতের পিঠের চুলগুলো সরিয়ে দিয়ে মুখ গুঁজল ঘাড়ে, আস্তে করে বলল,
"কিছুই হবে না, নীলাম্বরী। প্রথম বার তো,তাই এমন হচ্ছে।পরের বার আর এমন কিছুই হবে না। ডাক্তার ডাকছি আমি।"
স্রোতের চোখমুখে ভয়, কাব্যের মুখটার দিকে তাকিয়ে বলে উঠল সে,
"পরের বার!"
"হ্যাঁ, আরও কতবার এমন হবে। কতবার আমরা কাছাকাছি আসব। এই অল্পস্বল্প ব্যথায় কিছুই হবে না।"
"দূরে সরুন। এই জন্মে আর আপনাকে আমার কাছে ঘেঁষতে দেব না।"
"তাই বুঝি?"
কথাটা বলেই স্রোতকে কোলে নিল কাব্য, বিছানায় ছুড়ে ফেলে ওর দিকে কিছুটা ঝুঁকে বলল,
"রাতে আমার মন ভরেনি, আবার হোক?"
স্রোত দুই হাতে দিয়ে ঠেলে নিজের থেকে দূরে সরাতে চাইল কাব্য কে,ভয়ে ভয়ে বলল,
"মা...মানে ছাড়ুন আমাকে। চিৎকার করব কিন্তু!"
"করো। সবাই ভাববে আমার আদরের ডোজেই এই চিৎকার।"
কাব্য গাঢ় চুম্বন আঁকল স্রোতের শরীরে। স্রোতের পরনে থাকা শার্টের বোতামগুলো এক এক করে খুলে মুখ ডোবাল ওর বুকে। স্রোতের রাগ হচ্ছে কাব্যের আচরণে, কিন্তু শরীরটা কেমন যেন পাথরের মতো হয়ে আছে চাইলেও ঠেলে দূরে সরাতে পারছে না কাব্যকে। কাব্যের অবাধ্য হাতের বিরচন আর পাগল করা ঠোঁটের ছোঁয়ায় বশ মানল স্রোত, চোখের পাতা বন্ধ করল সে। কিছুটা সময় অতিক্রম হলো। কাব্যের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টায় ব্যর্থ হলো স্রোত। সহ্যের সীমা পেরুল তার,প্রচণ্ড রাগে কামড় বসাল কাব্যের বুকে। চোখমুখ কুঁচকে বন্ধ করে নিল কাব্য, ব্যথা পেলেও শব্দ করল না সে। কিছুক্ষণ পর উঠে বসে চোখ রাঙিয়ে তাকাল স্রোতের দিকে। ওর হাত টেনে তুলতে গেলেই বুঝল স্রোত সেন্স হারিয়েছে।
কাব্যের কপালে চিন্তার ভাঁজ পড়ল,কি হলো ওর নীলাম্বরীর? কাব্য তো কিছুই করল না, ভয় দেখাবে বলেই একটুখানি কাছে গেল স্রোতের! দ্রুত ফোন খুঁজতে শুরু করল কাব্য। কিন্তু ফোনটা তো ওর আধভাঙা হয়ে পড়ে আছে মেঝেতে। নিজের মাথার চুলগুলোই খামচে ধরল কাব্য। হুশজ্ঞান হারিয়ে কি সব করে বসেছে স্রোতের সাথে!বেশি কিছু না ভেবে এগিয়ে গেল স্রোতের কাছে, পরনের জামাকাপড় ঠিক করে দিয়ে ব্ল্যাংকেট দিয়ে ঢেকে দিল স্রোতের শরীর। কপালে আলতো করে চুমু দিয়ে বলল,
"স্যরি পাখি। ভুল হয়েছে আমার।"
.
.
.
কাব্য ড্রয়িংরুমে আসতেই দেখল তিন জোড়া চোখের দৃষ্টি তার দিকে। বাড়ির কাজের লোকগুলোও কীভাবে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে মনে হচ্ছে কাব্য কোনো গুরুতর অন্যায় করেছে, পারলে এরা এক্ষুণি ওকে জেলে পুরবে। নিজের চোখমুখের গম্ভীর ভাব বজায় রেখেই রাহুলদের সামনে এসে দাঁড়াল কাব্য। সাথে সাথেই বলে উঠল রাহুল,
"কি হলো? ডাক্তার ডাকতে বললি কেন? এক বাসরেই বাবা হয়ে যাচ্ছিস নাকি?"
কাব্য রাগত্ব স্বরে বলল,
"চুপ করবি?"
রাহুল নিজের আঙুল চেপে ধরল ঠোঁটে, বলল কাব্যকে,
"এই যে, চুপ করলাম।"
"ডাক্তার কোথায়?"
"কি মুসিবত! একবার বলছে চুপ কর, আরেকবার বলছে কথা বল! কি করব, ভালো করে বুঝেশুনে বল।"
কাব্য টেবিলে রাখা খাবারগুলোর দিকে তাকাল না পর্যন্ত। সিঁড়ি বেয়ে উপরে ওঠতে ওঠতেই বলল,
"অতিরিক্ত বেড়েছিস তোরা। আর রাহুল, অতি শীঘ্রই তোর মুখ সেলাই করব আমি। ইমিডিয়েটলি ডাক্তার ডেকে আন,অবশ্যই মহিলা ডাক্তার!"
লিয়া শান্ত কণ্ঠে আস্তে ধীরে প্রশ্ন করল কাব্যকে,
"কেন রে, স্রোতের জ্ঞান ফিরেনি? কি করেছিস তুই ওর সাথে?"
কাব্য খুব একটা গুরুত্ব দিল না লিয়ার কথার। শুনে শুনল না এমন ভাব করে চলে যাচ্ছিলো। রাহুল গলা ফাটিয়ে চিৎকার বলল লিয়াকে,
"অতিরিক্ত উত্তেজিত হয়ে কাব্য ব্রো অঘটন ঘটিয়ে ফেলেছেন, বুঝতে পারছিস না?"
রাহুলের এমন চিৎকারে স্নিগ্ধের হাতে থাকা জুসের গ্লাসটা পড়ে গেলো মেঝেতে। পা জোড়া থেমে গেল কাব্যের। চোখ গরম করে তাকাতেই দৌড়ে পালাল রাহুল। পিছু পিছু গেল স্নিগ্ধ আর লিয়াও। কাব্য কি অঘটন ঘটিয়েছে না জানলে যেন শান্তি পাচ্ছে না তারা।
.
.
.
রাহুল গাড়িতে উঠবে, তখনই চোখ গেলো রাস্তার অপর প্রান্তে। দোয়েল আর দীপ্ত দাঁড়িয়ে আছে পাশাপাশি। দীপ্তের পরনে স্কুল ড্রেস,হয়তো স্কুলে যাবে বলেই দোয়েলের সাথে বেরিয়েছে আজ। রাহুলের মাথায় কি যেন এল, ঠোঁটের কোণে হাসির রেখা দেখা দিল তার। স্নিগ্ধ আর লিয়াকে ডাক্তার নিয়ে যাওয়ার দায়িত্ব দিয়ে চলে গেল রাহুল।
দীপ্ত আর দোয়েল হাঁটছে, ওদের হাঁটার সাথে তাল মিলিয়ে পিছু পিছু আসছে রাহুলও। দোয়েল আশেপাশের সুন্দর ফুলের গাছগুলো দেখছে। ওরা এমন একটা রাস্তা দিয়ে হাঁটছে, যার থেকে কিছু দূরেই আছে শিশুপার্ক। রাস্তার দুই পাশে নানা রঙের ফুলের গাছ লাগানো। দীপ্তের হঠাৎই চোখ পড়ল পিছনে থাকা রাহুলের দিকে, কাহিনী কি বুঝতে সময় লাগল না চতুর-চালাক দীপ্তের। বিড়বিড় করে বলল সে,
"ডাল মে কুচ কালা হ্যায়! ব্যাপারটা তো ভালো ঠেকছে না।"
দোয়েল ভ্রু কুঁচকে তাকাল দীপ্তের দিকে, মাথায় গাট্টা মেরে বলল,
"কি রে সাংবাদিক? কি বকবক করছিস?"
দীপ্ত দীর্ঘশ্বাস ছাড়ল যেন বুকের মধ্যে জমে আছে কত কষ্ট। দোয়েল অবাক চোখে তাকাতেই বলল সে,
"বুঝলে দোয়েল আপু, সবারই প্রেম, বিয়ে, ভালোবাসা হলো,একা রইলো কেবল এই দীপ্ত। এতো দুঃখে বুকটা আমার পাথর হয়ে আছে। বুকের পাথর নামানোর জন্য কোথায় যাই বলো তো?"
"তোর বয়স কতো রে দীপ্ত? বিয়ে, প্রেম, ভালোবাসার বয়স হয়েছে তোর?"
"আমার বয়স যাই হোক, জন্মবন্ধনে আমার ২০ বছর চলছে।
তার মানে বিয়ের বয়স হয়ে গেছে। অথচ আমাকে রেখে কাব্য ভাই আর ধ্রুব ভাই বিয়ে করে নিল। এটা মানা যায়?"
"আহারে, মায়া লাগছে। এতো কষ্টে কবে না পগারপার হয়ে যায় ছেলেটা।"
দীপ্ত হঠাৎই ঘুরে তাকাল, বলে উঠল,
"আচ্ছা রাহুল ব্রো, তোমার কোনো বিয়ে-উপযোগী বোন আছে? আমাকে দেখতে পারো তাহলে।"
দোয়েলের পা থেমে গেল। ঘুরে তাকাল সেও, রাহুলকে দেখেই চোখ বড় বড় করে বলল,
"আপনি এখানে?"
"ইয়ে মানে, দেখছিলাম তোমাদের যেতে কোনো সমস্যা হচ্ছে কিনা।"
"দেখা শেষ? এবার যান।"
"এমন করো কেন, পাখি?"
দীপ্ত মিটিমিটি হাসছে। একবার তাকাচ্ছে বোনের দিকে, তো আরেকবার তাকাচ্ছে রাহুলের দিকে। কি যেন ভেবে বলল দীপ্ত,
"তোমরা ভবিষ্যৎ প্ল্যান করে নাও, আমি আসলাম।"
দোয়েল চোখ গরম করে তাকাল দীপ্তের দিকে। দীপ্ত খুব একটা ভয় পেল না, চোখ মেরে চলে গেল তখনই। দোয়েল যেই না হাঁটা ধরবে, রাহুল ওর সামনে গিয়ে দাঁড়াল। পাশেই একটা বড় গাছ, গাছের উপরে স্পষ্ট দেখা যাচ্ছে একটা পাখির বাসা। হাতে একগুচ্ছ গোলাপ নিয়ে রাহুল সেই পাখির বাসাটা দোয়েলকে দেখিয়ে বলল,
"শুনো, প্রিয়তমা, গাছের উপরে পাখির বাসা তুমি আমার একমাত্র ভালোবাসা।"
রাহুলের এমন প্রপোজালে মুখটা হাঁ হয়ে গেলো দোয়েলের চোখ দুটো বড় বড় করে বলল সে,
"এ্যা..."
"এ্যা.. নয় হ্যাঁ। আই লাভ ইউ,পাখি। ফুলগুলো নিয়ে ধন্য করো আমাকে।"
দোয়েল তাকাল রাহুলের হাতে থাকা গোলাপগুলোর দিকে। কিছুটা পিছিয়ে গেল সে। ভয় হলো মনের ভিতরে। সাথে সাথেই রাহুলের হাতে থাকা ফুলগুলো নিয়ে ছুড়ে ফেলল দোয়েল। গটগট করে হেঁটে চলে গেল সেখান থেকে। যাওয়ার আগে বলে গেল আর যেন রাহুল তার সামনে না আসে। অন্য কেউ হলে হয়তো অভিমান করতো, দোয়েলকে ভালোবাসা ছেড়ে দিত। কিন্তু রাহুল তার কিছুই করল না। দোয়েলের চোখমুখ দেখে তার মনে হলো ফুলে দোয়েলের এলার্জি আছে, অথবা অন্য কোনো ব্যাপার। যাই হোক, রাহুল ঠিক জেনে নেবে সব। সে দোয়েলকে ভালোবাসবে আজন্ম। এমন টুকটাক মনখারাপ দোয়েলের প্রতি তার ভালোবাসা কমাতে পারবে না।
.
.
.
ডাক্তার বেরিয়ে গেছেন অনেক আগেই। কাব্য স্রোতকে রেডি করিয়ে ড্রয়িংরুমের সোফায় বসিয়ে রেখে এসেছে।আজই ও বাড়িতে রেখে আসবে ওকে। বারবার কল দিয়ে বিরক্ত করছেন ও বাড়ির লোকজন। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে মাথার চুলগুলো ঠিক করছিল কাব্য, তখনই রাহুল এসে ওর রুমে ঢুকল।রাহুল পুরো রুমে চোখ বুলালো মনে হলো ঘূর্ণিঝড় বয়ে গেছে এই রুমের উপর দিয়ে। সব কেমন অগোছালো, রুমের জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মেঝেতে। রুমে ঢুকেই রাহুল ভালো করে পর্যবেক্ষণ করল খাটটা। ভ্রু কুঁচকে রাহুলের দিকে তাকালো কাব্য, কটমট কণ্ঠে বলল,
"কি খুঁজছিস?"
"খুঁজছি না রে, দেখছি।"
"কি দেখছিস?"
"খাটের উপর দিয়ে তো কম দখল যায়নি, ভেঙে টেঙে গেল কি না দেখছি।"
"আচ্ছা..."
কথাটা বলেই হাতে থাকা ঘড়িটা রাহুলের দিকে ছুড়ে মারল কাব্য। ঘড়িটা একেবারে রাহুলের মাথায় এসে পড়ল। চিৎকার দিয়ে মাথায় হাত চেপে ধরল সে। রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল,
"এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব।"
কাব্য হাসছে রাহুলের দৌড়ানি দেখে। আজ-কাল কারণে অকারণেই হাসছে কাব্য। কাব্যের অধরকোণে লেগে থাকা এই হাসির কারণ,নীলাম্বরী আর ওর বন্ধুরা।
~
® আফরোজা আঁখি।