#কাব্যের_নীলাম্বরী [২৪]
কাব্য কখনোই এত ভোরে বিছানা ছাড়ে না, কিন্তু গ্রাম্য ভোরের আবহ যে অন্যরকম। চারদিক জেগে উঠেছে পাখির কূজনের কলতানে, অশান্ত প্রকৃতি এখন পুরোপুরি শান্ত। বৃষ্টি নেই বললেই চলে। কাব্য জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখল, দূরে সবুজে ঘেরা চায়ের বাগান দেখা যাচ্ছে। কিছুদুরের বড় মাঠে বাচ্চারা ফুটবল খেলছে। মাঝবয়সী এক মহিলা এসে একটা বাচ্চা ছেলেকে টেনে হিঁচড়ে নিয়ে গেলেন সেখান থেকে। কাব্যের মনে হলো ভদ্রমহিলা ছেলেটার মা। মুহূর্তেই কাব্যের মনে পড়ল ছোটবেলার কথা। মা থাকতে কাব্যের জীবনটা কতো সুন্দর ছিল! কিন্তু উনি চলে যাওয়ার পর কাব্যের জীবনটা কেমন বিবর্ণ হয়ে গেল। একা থাকতে থাকতে তার এখন লোকজন ভালো লাগে না। বেশি মানুষের কথাবার্তা, চিৎকার চেঁচামেচি নিতে পারে না কাব্য। বিরক্ত লাগে তার। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ কি এমন হয়? কথাগুলো ভেবে মন খারাপ হলো কাব্যের। পরক্ষণেই আবার ভাবল তার নীলাম্বরীর কথা। চোখ বন্ধ করে স্রোতের কথা ভাবল কাব্য। ওর টানা টান নীল চোখ দুটো দৃশ্যমান হলো কাব্যের কল্পনায়। এই নীল চোখ দুটোকে কতোবার কাব্য রঙ তুলিতে এঁকেছে। মনে মনে সারাক্ষণ খুঁজে গেছে এই নীল চোখের নীলাম্বরীকে। অবশেষে কাব্য তার নীলাম্বরীর দেখা পেলো! কাব্যের অধর কোণে হাসির রেখা ফুটে উঠল। জানালাটা বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে থাকা স্রোতের কাছে আসল সে। চোখ বুলালো মেয়েটার পুরো শরীরে। স্রোতের অবস্থা দেখে নিজের উপরেই রাগ হলো কাব্যের। সাথে সাথেই বিবস্ত্র শরীরটা ঢেকে দিল বিছানার একপাশে পড়ে থাকা নিজের শার্ট দিয়ে। স্রোতকে বুকে টেনে আদুরে চুমু এঁকে দিল কপালে। স্রোত নিভু নিভু চোখে তাকাতেই বলল কাব্য,
"স্যরি পাখি।"
স্রোত শুনল কিনা কে জানে, চোখটা বন্ধ করে নিল সে। কাব্য বিরক্ত করল না স্রোতকে। ও কিছু সময় ঘুমাক! কাব্য ততক্ষণে গ্রামের সৌন্দর্য উপভোগ করে আসুক!
.
.
.
দরজাটা আটকে বাইরে এসেছে কাব্য। ও ড্রয়িংরুমে যেতেই বাড়ির সবাই রান্নাঘরে ছুটেছেন। কিছুক্ষণ পরই কাব্যের ফুপি ওকে ডাকলেন সকালের খাবার খাওয়ার জন্য। এত মানুষের মাঝখানে কেমন অস্বস্তি হচ্ছে কাব্যের। এদিক সেদিক তাকিয়ে কাউকে খুঁজল সে। তখনই কাঁধে কারো হাতের স্পর্শ পেল। মুহূর্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল কাব্যের। বুঝে নিল মানুষটা ওর দাদু। কাব্য তাকাতেই উনি মুচকি হেসে বললেন,
"নিশ্চিতে খাবার খাও দাদাভাই। আমি তোমার পাশেই দাঁড়িয়ে আছি।"
কাব্য হাসল উনার হাসির উত্তরে। খাবারে মনোযোগ দিল সে। কাব্যের ফুপি স্রোতের জন্য অপেক্ষা করছেন, বারবার তাকাচ্ছেন ওদের রুমের দরজার দিকে। কিন্তু স্রোতের তো দেখা নেই! এক পিচ্ছির হাতে খাবারের প্লেট ধরিয়ে দিয়ে উনি যেই না বললেন স্রোতকে দিয়ে আসতে, অমনি বলে উঠল কাব্য,
"ওর জন্য আমিই খাবার নিয়ে যাচ্ছি।অন্য কাউকে যেতে হবে না। আমি না আসা পর্যন্ত যেন ঐ রুমে কেউ না ঢুকে।"
মাথা নেড়ে সম্মতি জানালেন কাব্যের ফুপি। উপস্থিত সবাই একে অন্যের দিকে তাকালেন। কাব্যকে উনারা অত্যন্ত রাগী আর বদমেজাজী বলেই জানেন। এও জানেন কাব্য সহজে কারো সাথে মেশে না। বেশি মানুষজন ওর পছন্দ নয়। কিন্তু উনাদের ভাবনা যে কিছুটা হলেও ভুল তা বুঝতে পারছেন কাব্যকে সামনে থেকে দেখে। যে ছেলে তার বউকে এত ভালোবাসে, সে কী করে এত রাগী হয়!
.
.
.
ধ্রুব মাত্রই ঘুম থেকে উঠল। খাবারদাবার শেষে কোনো একটা কাজে বাইরে যাচ্ছিল সে। তখনই চোখ গেল স্রোতের রুমটার দিকে। কেমন এলো মেলো অগোছালো হয়ে আছে রুমটা। সেলফে সাজানো প্রত্যেকটা বই পড়ে আছে মেঝেতে। কেউ ইচ্ছেমতো টুকরো টুকরো করে ছিঁড়েছে এই বইগুলো। ধ্রুবের ভ্রুজোড়া কুঁচকে গেল আপনা-আপনি। মনে মনে ভাবল,—"স্রোত তো কখনোই এমন করবে না। বইপড়ুয়া স্রোত কিনা এভাবে বইয়ের প্রতিটা পাতা ছিঁড়েছে! ধ্রুবের যে খটকা লাগছে! পরক্ষণেই আবার ভাবছে হয়তো এগুলো অন্য কেউ করেছে।"
সে যাইহোক, ধ্রুবের এগুলো নিয়ে ভাবার দরকার নেই। সে স্রোতকে ভুলতে চায়। অন্যের স্ত্রীকে ভালোবেসে আর কত পাপ বাড়াবে নিজের! ধ্রুব চলে যাবে বলে পা বাড়াল, আবারও ফিরে তাকাল সে। মেঝেতে পড়ে থাকা নষ্ট বইগুলো দেখে খারাপ লাগল ওর। স্রোত তো সারাদিন এসব বই গুলোতেই মুখ গুঁজে থাকত। ওর ভালো থাকার ঔষধ নাকি উপন্যাসের বই! প্রিয় মানুষের পছন্দের জিনিস এভাবে নষ্ট হয়ে গেল ভেবেই ধ্রুবের খারাপ লাগছে। ওর বইগুলো সব একটা একটা করে তুলে টেবিলে রাখল ধ্রুব। তখনই নজরে পড়ল একটা স্কেচ। কোনো সুদর্শন পুরুষের ঘোলাটে চোখ দুটো বন্দী হয়েছে হাতে আঁকা ওই স্কেচে। নিচে সুন্দর করে লেখা,
—"প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস,
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।
এ সংসারে নিত্য খেলায় প্রতিদিনের প্রাণের মেলায়
বাটে ঘাটে হাজার লোকের হাস্য ,পরিহাস,
মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ।"
(এই লাইন আমার সৃষ্ট নয়। এটা মেমসাহেব উপন্যাসের একটা উক্তি। নিমাই ভট্টাচার্যের লেখা মনে হয়। সঠিক জানিনা লাইনটা অনেক ভালো লাগে।)
ধ্রুবের মনে হলো এই স্কেচটা স্রোত নিজে এঁকেছে। কিন্তু কাকে মনে করে স্রোত এত সুন্দর করে স্কেচটা আঁকলো?এতো সুন্দর উক্তি ও কান জন্য করল? নিশ্চয়ই কাব্য ভাই! কথাটা ভাবতেই ধ্রুবের বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এল। স্রোতকে এত ভালোবেসে সে কি পেল? সবশেষে ধ্রুব নিঃস্ব। ধ্রুবের যে কষ্ট হয়, আল্লাহর কাছে চেয়েও যাকে পেল না, কাব্য ভাই তাকে কোনো কষ্ট ছাড়াই তাকে পেয়ে গেল? ধ্রুব নিজেও জানে স্রোত ওকে ভালোবাসে না। কিন্তু স্রোত অন্য কারো মানতে ধ্রুবের এত অসুবিধা হচ্ছে কেন? কেন পারছে না স্বাভাবিক হতে?
.
.
.
কাব্য ওর দাদুর জন্য অপেক্ষা করছে। উনিই কাব্যকে বলেছিলেন কোনো দরকারি কথা আছে। মালিহা খাতুন লাঠি ভর দিয়ে কাব্যের সামনে এসে দাঁড়ালেন। ছেলেটার সাথে কথা বলার সাহস পাচ্ছেন না উনি। কিন্তু কাব্য উনার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলেই বৃদ্ধা বুঝলেন মালিহা খাতুনের উপরে উনার নাতির কোনো রাগ নেই। কাব্যকে একটু হলেও যে চিনেন উনি। পুরোনো ক্ষত না শুকালে সে কখনোই এ মুখো হতো না! মালিহা খাতুনের মনে পড়ল রাতের ঘটনা। কাব্যের সামনে গিয়ে পান চিবোতে চিবোতে বললেন,
"কি নাতি হইছে?"
সাথে সাথেই উত্তর দিল কাব্য,
"কি হবে দাদি?"
মালিহা খাতুন হাসলেন, ফিসফিস করে বললেন,
"তোমগোর মিলন।"
কাব্য বুঝল,বুড়ি ওর সাথে ফাজলামো করতেই এখানে এসেছেন,কাব্য হেসে উত্তর দিল একইভাবে,
"সে তো প্রতিদিনই হয়। কখনো আবার দিনে ৩-৪ বার হয়।"
জিভ কাটলেন মালিহা খাতুন। এ ছেলে বলে কি? নাতবউয়ের তো বয়স কম। এমন হলে সে বেঁচে থাকবে কি করে? বিড়বিড় করে বললেন উনি,
"হায় হায়।"
"কি হলো দাদি?"
"তুমি দেখি তোমার দাদার থেইকা এক কাঠি উপরে।"
কাব্য মনে মনে হাসছে। মাথার এলো মেলো চুলগুলো পিছনের দিকে ঠেলে দিয়ে বলছে,
"বউ সুন্দরী হলে এমনই হয়।"
কিছুক্ষণ ভেবে বললেন মালিহা খাতুন,
"হ্যাঁ, তোমার বউ আবার মেলা সুন্দর।"
কাব্যের ঠোঁটের হাসি চওড়া হলো। কানে আসল আব্দুর রউফ তালুকদারের কণ্ঠ। উনি ডেকে বললেন কাব্যকে,
"দাদাভাই।"
কাব্য ওর দাদুর দিকে তাকাল। মন ভোলানো হাসি দিয়ে এগিয়ে গেল উনার কাছে। আব্দুর রউফ তালুকদার নাতিকে বললেন,
"চলো বাইরে যাই। তোমাকে আজ পুরো গ্রাম ঘুরে দেখাব। পরের বার তুমি আসবে কিনা জানা নাই। আসলেও হয়তো আমি এমন সুযোগ পাব না।"
কাব্য সম্মতি জানাল দাদুর কথায়। উনাকে অপেক্ষা করতে বলে রুমে গেল গায়ের শার্টটা চেঞ্জ করতে।
কাব্য ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে এসে দাঁড়াল। বিছানায় শুয়ে থাকা স্রোতকে স্পষ্ট দেখছে কাব্য। একবার মাথা ঘুরিয়ে স্রোতের দিকে তাকাল সে, পরে আবার নিজের কাজে মনোযোগ দিল। ড্রেসিং টেবিলের উপরে রাখা ঘড়িটা হাতে লাগাতে লাগাতে গুনগুনিয়ে গান গাইছে কাব্য,
'আমি মনেরি দেয়ালে
সুখেরি খেয়ালে
ঢেলেছি যে তোমার আলো
তুমি চোখেরই আড়ালে
কখনো হারালে
হয়ে যাব এলো মেলো
আমার মতন....
কে আছে বলো?
ভাসবে তোমায় এত ভালো!'
কাব্য গান থামালো, কানে আসল ওর নীলাম্বরীর কণ্ঠস্বর। স্রোত শরীরটা নাড়াতেই চিরমিরিয়ে উঠল শরীরের প্রতিটি ভাঁজের ব্যথা। কাব্য দৌড়ে আসল স্রোতের কাছে, উদ্বিগ্ন কণ্ঠে বলল,
"কি হলো নীলাম্বরী? শরীর খারাপ লাগছে?"
স্রোত রেগে তাকাল কাব্যের মুখটার দিকে, মেজাজ দেখিয়ে বলল,
"ছুঁবেন না একদম।"
কাব্যের ঠোঁটের কোণে দুষ্টুমিতে ভরা হাসি, আরও কাছে গেল নীলাম্বরীর। স্রোতের ঘাড়ে পড়ে থাকা এলো মেলো চুলগুলো সরিয়ে দিল সে। চুমু দিয়ে বলল,
"খুব লেগেছে? বাড়ি ফিরেই ডাক্তার দেখাব।"
"ডাক্তারকে কি বলবেন? রাত হলেই আপনার মাথায় রোমান্সের ভূত চড়ে যায় আর আমার এই অবস্থা করেন!"
"না তো।"
"তাহলে?"
"ডাক্তারকে বলব তোমার গায়ের শক্তি বাড়ানোর জন্য ভালো ভালো মেডিসিন দিতে।"
"আমার শরীরে যথেষ্ট শক্তি আছে।"
"আমার সামান্য আদর নিতে পারো না, আবার বড় বড় কথা!"
স্রোত ভ্রু কুঁচকাল, কাব্য মনে মনে হাসল, বলল আবারও,
"খেয়ে দেয়ে গায়ের শক্তি বাড়াও পাখি।তোমাকে আদর করে মন ভরে না আমার৷ প্রতিদিন এভাবে সেন্সলেস হলে ফিল আসে নাকি?"
স্রোত লজ্জা পেল কাব্যের কথায়,চরম নির্লজ্জ উপাধিতে ভূষিত করল তার সামনে বসে থাকা অতি সুন্দর যুবকটিকে। দুই হাত দিয়ে মুখ ঢেকে নিয়ে বলল,
"যান তো এখান থেকে।"
কাব্য হাসছে। যবে থেকে কাব্যের জীবনে নীলাম্বরীর পদার্পণ ঘটেছে, তবে থেকেই কারণে-অকারণে হাসে সে! মাঝেমধ্যে নিজেই অবাক হয় কাব্য,যে কাব্য কোনো মেয়ের দিকে তাকাত না পর্যন্ত, সেই ওর থেকে বয়সে এতোটা ছোট একটা মেয়ের জন্য এমন পাগল? এই মেয়েটা কি জাদু জানে? কথাগুলো ভেবেই হাসছে কাব্য। স্রোতকে বিছানায় শুইয়ে দিল কাব্য,কিছুটা নিচু হলো সে, স্রোতের পুরো মুখে চুমু দিয়ে বলল,
"আমি না আসা পর্যন্ত রুমের বাইরে পা রাখবে না।"
স্রোত দুই দিকে মাথা নাড়ল, কাব্য খুশি হলো স্রোতের উত্তরে। দরজাটা আটকে বেরিয়ে গেল সে।
.
.
.
হাসপাতালের বেডে শুয়ে থাকা রেজওয়ানের পাশেই বসে আছে মধু। পায়ের উপর পা তুলে মনোযোগ দিয়ে আপেল চিবাচ্ছে সে। রেজওয়ান কথা বলতে পারছে না, গলা ভেঙে গেছে ওর। এদিকে কথা না বলেও থাকতে পারছে না,
"তুমি এখনো কাব্যকে মা'র'তে পারলে না? তোমাকে এতগুলো টাকা দিয়ে লাভ কি হলো?"
"লাভ হয়নি বলছ? তোমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনল কে? এই হানিই তো।"
"এতো কিছু জানি না। কাব্যের মৃত্যুর খবর চাই আমার।"
মধু কি যেন ভাবল। কিছুক্ষণ পর বলল,
"আমার একটা প্ল্যান আছে। শুনবে?"
"কি প্ল্যান?"
"যতটুকু বুঝলাম, ঐ কাব্যের উইক পয়েন্ট ওর সুন্দরী বউ! যদি কাব্যকে না মে'রে ওর বউকে মে'রে দিই, তাহলে তো কাব্য নিজেই ম'রে যাবে।তাই না?"
চোখ মুখের ভাবভঙ্গি মুহূর্তে পরিবর্তন হলো রেজওয়ানের। গর্জে ওঠে বলল সে,
"এ... একদম না। এই তুই ভুলেও ওর গায়ে হাত দিবি না। আমার স্রোতকে মা'রা'র কথা তুই মুখে আনলি কি করে?"
মধু মনে মনে হাসছে, ভাবছে এ ছেলে তো ঐ মেয়ের জন্য পুরোপুরি পাগল! মেয়ে নিয়েও এমন যুদ্ধ হয়? বাবাহ! সম্মতি নিয়েও তো ভাইয়ে-ভাইয়ে এমন যুদ্ধ হয় না। সে যাইহোক, মধুর এসব ভেবে কাজ নেই। বাঁকা হেসে বলল মধু,
"কন্ট্রোল ব্রো। আমি ঐ মেয়ের কিছুই করছি না। মধু মেয়েদের গায়ে হাত দেওয়া দূর তাদের দিকে তাকায়ও না।"
"তাহলে এমন কথা বললে কেন?"
"কারণ এই প্ল্যান কাজে আসতো।"
"না,না। এসবের কোনো দরকার নেই। তুমি ভুলেও ওর দিকে তাকাবে না। কাব্যকে শেষ করো আমার আর কিচ্ছু চাই না।"
মধু বুঝিয়ে বলল রেজওয়ানকে সে স্রোতের মেয়ের কোনো ক্ষতিই করবে না। শান্ত হলো রেজওয়ান। ওর শরীরটা ভালো হওয়ার অপেক্ষা, তারপর কাব্য আর এই মধু দুটোকেই দেখে নেবে সে। মধু বেরিয়ে গেল কেবিন থেকে। বাসা থেকে ওর আম্মুর কল আসছে বারবার, এক্ষুনি না গেলে ভদ্রমহিলা আবার খুন্তি হাতে নিয়ে দৌড়াবেন ওকে। কিন্তু তার আগে প্ল্যান বি এপ্লাই করতে হবে মধুকে। কাব্যকে মারার জন্য আরেকবার ট্রাই করলে মন্দ হয় না!
.
.
.
রাহুল সেই সকাল থেকেই কাব্যের ফোনে কল দিয়ে যাচ্ছে। কাব্য ইচ্ছে করেই ফোন তোলে নি। একবার মেসেজ দিয়ে এখানকার ঠিকানা পাঠিয়ে দিয়েছে। দাদুর সাথে ঘুরাঘুরি শেষে বাইক নিয়ে এখানকার হাসপাতালে এসেছে কাব্য। উদ্দেশ্য সামিরকে দেখা। কাল ঐ ছেলেটার জন্যই জানে বেঁচে গেছে সে। গুলিটা হয়তো ওর গায়েই লাগার কথা ছিল, ভুল করে লেগে গেছে সামিরের গায়ে। কাব্য তখন থেকেই ভেবে যাচ্ছে কে ওকে মা'রতে এসেছিল! নিশ্চয়ই রেজওয়ান? কিন্তু রেজওয়ান এত তাড়াতাড়ি সুস্থ হবে কি করে? কাব্য ওর যে অবস্থা করেছে, সর্বনিম্ন ২ সপ্তাহ হাসপাতালের বেডে থাকার কথা! তবুও কাব্যের মন মানছে না। হাসপাতালের করিডরে হাঁটতে হাঁটতে কাব্য ফোন দিল কাউকে।
হাতে কতগুলো রিপোর্ট নিয়ে সাহেলা বেগম যাচ্ছিলেন করিডর দিয়ে। নিচে মধু অপেক্ষা করে আছে উনার জন্য। বাড়ি থেকে আসার সময়ই ভেবে এসেছেন উনি, আজ জেনেই ছাড়বেন মধু কি কাজ করে? কোথা থেকেই বা এত টাকা এনে দেয় উনাকে? ছেলে কোনো অসৎ পথে গেল কিনা এ নিয়েই উনার যত চিন্তা! হাঁটতে গিয়ে অসাবধানতায় কারো সাথে ধাক্কা লাগল সাহেলা বেগমের। হাতের রিপোর্টগুলো সব পড়ে গেল নিচে। সামনের ছেলেটার মুখের দিকে তাকানোর আগেই সে মেঝেতে বসে একটা একটা করে রিপোর্টগুলো তুলে উনার হাতে ধরিয়ে দিল। মনোযোগ ওর ফোনে কথা বলায়। সাহেলা বেগম আর তাকালেন না ছেলেটার দিকে, মনে মনে ভাবলেন ছেলেটা বেশ অভদ্র, একবার স্যরি পর্যন্ত বলল না সে! উনার রিপোর্টগুলো হাতে নিয়ে চলে যাচ্ছিলেন উনি। কাব্য ততক্ষণে অনেক দূর চলে গেছে। সাহেলা বেগমের কি যেন হলো, ফিরে তাকালেন আবারও। ছেলেটার উচ্চতা, সাস্থ সবটাই দিব্যের মতো। সাহেলা বেগমের বারবার মনে হচ্ছে এ ছেলে উনার অতি পরিচিত কেউ! পরক্ষণেই আবার ভাবছেন উনি ভুল। কিন্তু ছেলেটার মুখটা দেখার জন্য মনটা কেমন আঁকুপাঁকু করছে উনার।কেন এমন হচ্ছে উনি নিজেও জানেন না।
.
.
.
ড্রাইভিং সিটে বসে আছে রাহুল, পাশের সিটে দোয়েল আর পিছনের সিটে ধ্রুব, তাহিয়া,দীপ্ত। ধ্রুবের মেজাজ খারাপ, ও আসতে চায়নি এদের সাথে।দোয়েল আর রাহুল জোরাজুরি করে নিয়ে আসল। রাহুল যখন দোয়েলকে বলল সিলেট যেতে, সাথে সাথেই না করে দিয়েছিল সে। পরে আবার বলল, কাব্য নাকি বলেছে সবাইকে নিয়ে যেতে। সাথে সাথেই লাফিয়ে উঠেছে দীপ্ত, সবাই গেলে সে বাদ যাবে কেন? রাহুল যেন নিজের কথার জালে নিজেই ফেঁসেছে। বাড়িতে কেউ নেই দেখেই এমন কথা বলেছিল সে। ভালো করেই জানে কাব্যের কথা বললে দোয়েল রাজি হবে ওর সাথে আসতে! কিন্তু কোথা থেকে তখনই দীপ্ত বেরিয়ে এল হৈ-হুল্লোড় করে, সবাইকে জানিয়ে দিল বিষয়টা! এবার না আবার কাব্যের হাতের থাপ্পড় পড়ে ওর দুই গালে! এই চিন্তায় রাহুলের গলা শুকিয়ে কাঠ।
.
.
.
সামিরকে দেখে এসেছে কাব্য। ও এখন পুরোপুরি সুস্থ,কালই তালুকদার বাড়ির লোকজন এসে নিয়ে যাবেন ওকে। কাল সারারাত কাব্যের ফুপা আর বাড়ির দুই একজন ছিলেন এখানে।কাব্যকে উনারাই বললেন বাড়ি ফিরতে। উনারা আছেন।
কাব্য বাইকে বসে আছে। মাথায় হেলমেট, পরনে হালকা ধূসর রঙের জিপার জ্যাকেট,তালুকদার বাড়ি যাওয়ার রাস্তাটা কেমন শুনশান, নিরবিলি। শহর থেকে অনেকটা দূরে হওয়ায় হয়তো এমন পরিবেশ! তবে এই রাস্তাটা যেমনই হোক গ্রামের দৃশ্য গুলো চোখে লেগে থাকার মতো। যে কারো মন খারাপ দূর করতে সক্ষম এই সুন্দর পরিবেশ। কাব্য মাঝরাস্তায় বাইকটা দাঁড় করিয়েছে। আশেপাশে তাকিয়ে কল দিয়েছে রাহুলের ফোনে। ও কত দূর আসল জানতেই এই অসময়সে কল দিল ওকে! রাহুল সাথে সাথেই কলটা রিসিভ করল, কাব্য ওকে বলে দিচ্ছিল কোনদিকে আসতে হবে।
আচমকাই কেউ একজন এসে আঘাত করল কাব্যের মাথায়। ক্ষতস্থানে আবার আঘাত পেতেই গলগল করে রক্ত বের হলো। কাব্যের হাতের ফোনটা মাটিতে পড়ে গেল মুহূর্তেই। দুই হাত দিয়ে মাথা চেপে ধরল সে। অসহ্য যন্ত্রণায় চোখ মুখ কুঁচকে নিল সহসাই। কাব্যের পিছনে দাঁড়িয়ে থাকা ছেলেটা মধু, ওর ঠোঁটের কোণে বাঁকা হাসি খেলা করছে। জায়গামতো আঘাত করেছে দেখে মনে মনে আনন্দ পাচ্ছে সে। এখন একটাই কাজ,মাটিতে পড়ে ছটফট করতে থাকা এই কাব্যের উপর দিয়ে মধির গাড়িটা চলে গেলে খারাপ হবেনা! কাব্য কোনো মতে তাকিয়েছিল পিছনের মানুষটাকে দেখবে বলে, তখনই মধুর সাথের ছেলেটা এসে ওর হাত টেনে নিয়ে গেলো সেখান থেকে। কাব্য দেখল না ছেলেটা কে! কাব্যের প্রচণ্ড রাগ হচ্ছে, সাথে হচ্ছে কৌতূহল এই ছেলেটা কে? কেনই বা বারবার আক্রমণ করছে ওকে? সবটা জানতেই হবে কাব্যকে!
কাব্য উঠে দাঁড়াল কিছুটা এগুতেই মাথাটা ভনভন করে ঘুরতে শুরু করল। টাল সামলাতে না পেরে পড়ে গেল মাটিতে। কাব্যের পরনে থাকা ধূসর রঙের জ্যাকেটটা রক্তে ভিজে লাল হয়ে গেছে, শরীরের সবটুকু শক্তি যেন হারিয়েছে সে।
মধু বিরক্ত হলো ছেলেটার কাজে। এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিয়ে বলল,
"কি রে, ম'রা'র সাধ জেগেছে?"
"আ... আসলে!"
"আসলে কি?"
"তোমার আম্মু আসছেন এদিক দিয়ে। আমি গাড়িটা দাঁড় করিয়ে কোনো মতে উনাকে বুঝিয়ে সুজিয়ে রেখে আসলাম।"
মধু চরম বিস্মিত হয়ে বলল,
"কি? কোথায়? আম্মু এদিকে আসবে কেন?"
ছেলেটা মধুকে নিয়ে গেল ওর আম্মুর কাছে। সাহেলা বেগম সিএনজি থেকে নেমে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছেন ছেলের দিকে।
_______________________________
সামনে দাঁড়িয়ে থাকা সাহেলা বেগমকে দেখে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে মধু। কথা বলতে চেয়েও পারছে না সে। কথাগুলো কেমন দলা পাকিয়ে আসছে গলায় আটকে আসছে। কোনোভাবে যদি সাহেলা বেগম বুঝে যান মধু কী কাজ করে! তাহলে কী হবে বুঝতে পারছে সে। মধু নিজেকে সামলায়, ভয়ে ভয়ে বলে,
"আরেহ... মাদার ইন্ডিয়া, তুমি এখানে কী করছ? তুমি জানো না এই রাস্তায় গড়বড় আছে?পাশের জঙ্গলে প্রেতাত্মা আছে!এদিকে কেউ আসে নাকি?"
"তুই এখানে কী করছিস দিব্য? তোর তো হাসপাতালের সামনে দাঁড়ানোর কথা!"
"আ... আসলে আম্মু..."
"আসলে কী?"
মধু আশেপাশে তাকাল। ওর পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে দেখেই বুদ্ধি এল মাথায়। ছেলেটাকে জাপ্টে ধরে কান্না করতে করতে বলল,
"এই যে,দেখছো জাফর, ওর দাদু মা'রা গেছেন আম্মু। মানুষটা আমাকে অনেক ভালোবাসতেন, তাই তো শেষ দেখা দেখতে আসলাম।"
জাফর ছেলে হাঁ করে চেয়ে রইলো,মধু কি বলছে কিছুই যেন মাথায় ঢুকছে না তার। ওর দাদু তো সেই কবেই মা'রা গেছেন!মধু জাফরের পিঠে হালকা চাপর মেরে বলল,
"আরে শা'লা অভিনয় কর।তোর দাদু মা'রা গেছেন কাঁদছিস না কেন?"
জাফর কিছু সময় থম মেরে দাঁড়িয়ে রইলো ওভাবেই পরে কি যেন ভেবে কান্না করে বলে উঠলো,
"হ্যাঁ আন্টি। আমার দাদু আর এ পৃথিবীতে নেই।"
সাহেলা বেগম বিশ্বাস করে নিলেন ছেলের কথা। চোখ-মুখে চিন্তার চাপ পড়ল উনার,বললেন মধুকে,
"ওদের বাড়ি কি এ রাস্তা দিয়েই? চল, আমিও দেখে আসব উনাকে।"
কান্না থামালো মধু। জাফরের দিকে চোখ ঘুরিয়ে তাকাতেই সে বলল,
"না না আন্টি, আপনি অসুস্থ আছেন। আমাদের বাড়ির নোংরা পরিবেশে আপনার বিরক্ত লাগতে পারে।তাছাড়া ছোট্ট বাড়িটা লোকজনে ভর্তি,হাঁটাচলা করতেই অনেক অসুবিধা। আপনি বরং বাড়ি যান। শরীর খারাপ করবে আপনার।"
মাকে কত কী বলে বুঝিয়ে-সুজিয়ে গাড়িতে তুলল মধু। নিজের গাড়িটা গছিয়ে দিল জাফরের হাতে। সাহেলা বেগমের কেমন খটকা লাগছে,উনার ছেলে এমন করছে কেন? এদিকটাতেই বা কী করতে এসেছিল? তখন ওকে ফলো করে এই পর্যন্ত এসেছেন উনি। কিন্তু কিছুই তো বুঝলেন না। শরীরটাও কেমন খারাপ লাগছে! কিছু যে জিজ্ঞেস করলেন তারও উপায় নেই। তবে বাড়ি ফিরে ছেলের মুখ থেকে শুনেই ছাড়বেন ও কেন এদিকে এসেছিল?
.
.
.
রেজওয়ানের চোখের অবস্থা ঠিক নেই। বাইরের দিকটা ফুলে আছে আর চোখের ভেতরটায় রক্ত জমে আছে। ভালোভাবে তাকাতে পারছে না সে। তাকালেও ঝাপসা দেখছে সবকিছুই।চোখ দুটোর তীব্র জ্বলুনি সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে নিচ্ছে। রাগে মাথা ফেটে পড়ছে রেজওয়ানের। কাব্যকে মা'রবেই, সাথে মা'রবে ওই ইথিকাকে। এত সাহস ওর! নিজের ভাইকে রেখে অন্য একটা ছেলেকে বাঁচাতে ছুটে এসেছে সে। ইথিকা হয়তো ভেবেছে রেজওয়ান তাকে দেখেনি, কিন্তু রেজওয়ান তো ওকে স্পষ্ট দেখেছে।
আরেকটা কথা মাথায় এল রেজওয়ানের মধু যখন ওর থেকে কিছু দূরে বসে আপেল খাচ্ছিল, তখন রেজওয়ান ওর মুখ দেখেছে। যদিও সবটা ঝাপসা দেখছিল, ভালোভাবে না দেখলেও খানিকটা তো দেখেছে! সেটা থেকেই অনুমান করল মধু আর কাব্যের মধ্যে কোনো সংযোগ আছে। তখন কেন যেন বারবার মনে হচ্ছিল মধু নয়, কাব্যই বসে আছে ওর কেবিনে, ওরই সামনে! কেন মনে হচ্ছিল এমন? কাব্য আর মধুর মধ্যে কি কোনো সম্পর্ক আছে? নাকি সে ভুল দেখেছে! রেজওয়ান কোনোভাবেই তার হিসেব মিলাতে পারছে না,সব যেন গুলিয়ে যাচ্ছে। চোখটা ঠিক হলে সবার আগে সে মধুর মুখটাই দেখবে। রেজওয়ান নিশ্চিত হতে চায় সে আদৌ ঠিক দেখেছে না ভুল!
.
.
.
হঠাৎই আকাশ ডেকে বৃষ্টি শুরু হয়েছে। ঘন কালো মেঘে ঢেকে গেছে আসমান। প্রকৃতি জানান দিচ্ছে দিনের শেষ আর রাতের শুরু হয়েছে এই সময়টাতে। অনেকটা রাস্তা চলে এসেছে রাহুলরা। কাব্যের ফোনে কল দিয়ে ওকে পাচ্ছে না কেউ-ই।
রাহুল যদিও একা যেতে পারবে, কিন্তু কাব্য হঠাৎ ফোন কেটে দিল কেন? ওভাবে চিৎকারই বা দিল কেন? কাব্য কোনো বিপদে পড়েনি তো? কথাটা মাথায় আসতেই চিন্তা হলো রাহুলের। মনে পড়ল তখন কাব্য বলেছিল ও রাস্তায় দাঁড়িয়ে আছে রাহুল আসার পথে ওকে পাবে! সে কথাটা মাথায় নিয়েই আস্তে ধীরে গাড়ি চালাল রাহুল। আশেপাশে তাকিয়ে খোঁজার চেষ্টা করল কাব্যকে। কিন্তু কোথাও তো ওকে পাচ্ছে না! আচমকাই চিৎকার দিয়ে বলে উঠল দীপ্ত,
"রাহুল ভাইয়া, গাড়ি থামাও! এক্ষুনি গাড়ি থামাও!"
রাহুল ব্রেক কষল গাড়ির। চিন্তার ভাঁজ পড়ল চোখ-মুখে। জিজ্ঞেস করল দীপ্তকে,
"কি হয়েছে দীপ্ত?"
একই প্রশ্ন করল তাহিয়া, ধ্রুব আর দোয়েল। দীপ্ত ভয়ে ভয়ে বলল,
"ও... ওখানে দেখো, কাব্য ভাইয়ার বাইক পড়ে আছে। নিচে হয়তো ফোন পড়ে আছে। ফোনের রিংটোন স্পষ্টই শুনছি আমি।সব এখানে তাহলে ভাইয়া কোথায়?"
রাহুলের ভেতরটা মোচড় দিয়ে উঠল, মনটা কচকচ করছে ওর কাব্য কি তবে ঠিক নেই? কি হলো ওর? দীপ্তর কথা বাকিদের বিশ্বাস না হলেও রাহুলের বিশ্বাস হলো। মেঘ-বৃষ্টির মধ্যেই গাড়ি থেকে বের হলো সে। আশেপাশে তাকিয়ে খুঁজল কাব্যকে। গলা ফাটিয়ে চিৎকার দিয়ে ডাকল,
"কাব্য, কোথায় তুই? তুই কি কোনো বিপদে পড়েছিস? সাড়া দে আমাকে! কাব্য... তুই শুনতে পাচ্ছিস আমার কথা?"
রাহুল ডেকে যাচ্ছে কাব্যকে। এই বৃষ্টির দিনে,অন্ধকারের মাঝে কোথায় খুঁজবে সে কাব্যকে? রাস্তার দুইপাশে বড় ক্ষেত, কাব্য পড়ে আছে ওখানেই। শেষবার ওঠার চেষ্টা করেছিল সে, টাল সামলাতে না পেরে পড়ে গেছে ওখানে। তাছাড়া ঐ গাড়িটা দ্রুত গতিতে ছুটে আসছিল ওর দিকে নিচে না পড়লে হয়তো অনেক আগেই পৃথিবীর মায়া ত্যাগ করতো সে। কাব্যের পুরো শরীর ব্যথায় টনটন করছে, ওর হাত পায়ে আঘাত লেগেছে।মাথাটা এতোটা যন্ত্রণা করছে, মনে হচ্ছে দুভাগই হয়ে গেছে।
গাড়ি থেকে নেমে এসে সকলেই খুঁজে যাচ্ছে কাব্যকে। বৃষ্টির পানিতে ভিজে গেছে সবাই। ধ্রুব একটু পর পরই হাঁচি দিচ্ছে,চোখ দুটো লাল হয়ে গেছে ওর। তবুও সে খুঁজে চলেছে কাব্যকে। ধ্রুবের চোখে পড়ল কিছু একটা, দ্রুত ডেকে উঠল সে,
"ভাইয়া! তুমি ঠিক আছো? আমার হাত ধরে ওঠো!"
কাব্য স্পষ্ট শুনছে ধ্রুবের কথা,রাহুলের ডাক। চোখ মেলে তাকিয়েছে সে, হাত বাড়িয়েছে ধ্রুবের হাত ধরবে বলে। কিন্তু গায়ে যে ওর শক্তি নেই! রাহুল ততোসময়ে ছুটে এসেছে ওদের কাছে। কাব্যের এই অবস্থা দেখে মেয়েদের মতো কান্না করে দিয়েছে সে। কাব্যকে কোনো রকমে তুলে গাড়ি পর্যন্ত নিয়ে এলো রাহুল আর ধ্রুব। দীপ্ত আর দোয়েল দুজনেই ভয় পেয়ে গেছে কাব্য ভাইয়ের কি হলো? কীভাবেই বা হলো এসব?
তাহিয়া আগের মতোই দাঁড়িয়ে আছে। ধ্রুব বিরক্ত হলো, মেজাজ দেখিয়ে বলল,
"কি হলো তানু? দেখ ভাইয়ার কি হয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের বিপদ দেখার জন্য ডাক্তারি পড়ছিস তুই?"
"আমি প্রফেশনাল ডাক্তার হয়নি ধ্রুব। পাগলের মতো কথা বলছিস কেন? ভাইয়ার যা অবস্থা উনাকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে।"
ধ্রুব রেগে তাকাল তাহিয়ার দিকে। তাহিয়া চোখ নামিয়্র নিল তখনই। এতজন মিলে হাসপাতালে যেতে সমস্যা হবে ভেবে তাহিয়া আর দীপ্তকে কাব্যের বাইকটা দিয়ে তালুকদার বাড়িতে রেখে আসার সিদ্ধান্ত নিল ধ্রুব। রাহুল আর দোয়েল মিলে কাব্যকে হাসপাতালে নিয়ে যাবে।
রাহুলের মাথা ঘুরছে। কাব্যের এই অবস্থা হলো কি করে কিছুই বুঝতে পারছে না সে। এই নির্জন রাস্তায় গাড়ি চলাচল নেই বললেই চলে। কাব্যের এক্সিডেন্ট হয়েছে এমনটা রাহুলের মনে হচ্ছে না। তবে কি হলো ওর? রাহুল ড্রাইভ করতে করতেই পাশের সিটে তাকাল। কাব্যের এই বিধ্বস্ত অবস্থা দেখে কান্না পাচ্ছে ওর। তবুও নিজেকে সামলে বলল,
"কাব্য, তুই শুনছিস আমার কথা?"
কাব্য নিভু নিভু চোখে তাকাল। অস্পষ্ট কণ্ঠে বলল,
"হু।"
"কীভাবে হলো এসব? এক্সিডেন্ট!"
"না।"
"তাহলে..."
পিছনের সিটে বসে থাকা দোয়েল বিরক্ত হয়ে বলল,
"থামুন তো। ভাইয়া সুস্থ হলেই না হয় এসব জিজ্ঞেস করবেন।"
রাহুল চেঁচিয়ে বলে উঠল দোয়েলকে,
"চুপ! কাব্য আমার বেস্ট ফ্রেন্ড দোয়েল, আমার জানার অধিকার আছে ওর ভালো-মন্দ সম্পর্কে।"
"আপনার বেস্টফ্রেন্ড হওয়ার আগে উনি আমার ভাইয়া! এই সময় এত কথা বললে ক্ষতি হবে ভেবেই আমি চুপ করতে বলছি।"
রাহুল চুপ করে গেল। আবারও তাকাল কাব্যের দিকে। ইশ, এখনো গাল বেয়ে রক্ত পড়ছে ওর। মাথায় বোধ হয় প্রচণ্ড লেগেছে! মাথার আঘাতে চোখ-মুখও কেমন ফুলে গেছে। রাহুল কান্না করে দিল। ড্রাইভিং যে করবে হাতটাও চলছে না ওর। রাহুলে আবারও বলল,
"তুই একা আসলি কেন ভাই? আমাকে নিয়ে আসলে কি হতো!"
কাব্য কষ্ট করে চোখ মেলে তাকানোর চেষ্টা করল। রাহুলের মেয়েদের মতো কান্না দেখে হাসি পাচ্ছে ওর। কাব্য যখন ধ্বংসের শেষ প্রান্তে,পারিবারিক ঝামেলা, মাকে হারানো সব মিলিয়ে যখন সে একা হয়ে পড়েছিল তখন ওর জীবনে আগমন ঘটেছিলো রাহুল,স্নিগ্ধ আর লিয়ার।কাব্যের বিষণ্নতার অবসান
ঘটেছিলো ওদের মাধ্যমেই। রক্তের সম্পর্ক না থাকার পরেও একে অপরের প্রতি অদ্ভুত টান তাদের। বন্ধুদের সাথে কাটানো মুহূর্ত গুলো মনে করল কাব্য,এতো দুঃখের মধ্যেও মনটা কেমন খুশিতে মেতে উঠলো তার। রাহুলের চিন্তা কমাতে বলল কাব্য,
"আমি ঠিক আছি রাহুল।"
"বেশ দেখতে পারছি।"
"চুপ থাক।"
রাহুল চুপচাপ গাড়ি চালালো। মাথার যন্ত্রণায় মরে যেতে ইচ্ছে করছে কাব্যের। আপনা-আপনি পানি বেয়ে পড়ছে চোখ থেকে। অথচ কাব্যের কান্নাকাটির অভ্যাস নেই! মাথার ব্যথায় হয়তো চোখ দিয়ে পানি পড়ছে। কাব্যের মাথায় আসল স্রোতের কথা। কত সময় হলো নীলাম্বরীকে দেখেনি সে। ওর হাসির শব্দ কানে আসেনি অনেকক্ষণ! নীলাম্বরী কী করছে? কাব্যের বাড়ি ফিরতে দেরি হওয়ায় নিশ্চয়ই ওর জন্য চিন্তা করছে। কাব্য কিছু সময় ভাবল কথাগুলো। আস্তে করে বলল রাহুলকে,
"স্রোত যেন এসব না জানে রাহুল...."
দোয়েল পিছন থেকে বলল,
"জানবে না ভাইয়া, তুমি শান্ত হও।"
কাব্য চুপ করে গেল। ততোসময়ে হাসপাতালে এসে পৌঁছে গেছে ওরা। রাহুল দ্রুত ডাক্তার ডেকে আনল। কাব্যকে নিয়ে যাওয়া হলো কেবিনে।
.
.
.
স্রোত এখনো বাইরে পা রাখেনি। সকালের খাবারটা কাব্য ওর রুমেই রেখে গিয়েছিল। পরে আবার ওর ফুপি এসে খাবার দিয়ে গেছেন। পুরো খাবারটা পড়ে আছে প্লেটেই। স্রোতের মনটা কেমন করছে। বারবার মাথায় আসছে কাব্যের কথা। লোকটা গেল কোথায়? এই অর্ধপরিচিত মানুষগুলোর কাছে ওকে একা ফেলে কোথায় গেল কাব্য ভাই! স্রোতের ভেতরটায় কেমন জ্বালা-পোড়া করছে। বারবার মনে হচ্ছে কাব্য ভাই ঠিক নেই। স্রোত বিছানা থেকে উঠল, পরনের জামা-কাপড় ঠিক করে নিয়ে আয়নার সামনে গেল। মাথাটা শাড়ির আঁচল দিয়ে ঢেকে ছোট ছোট পা ফেলে বাইরে গেল সে। দরজার সামনে তখন পায়চারি করছিলেন আব্দুর রউফ তালুকদার,অপেক্ষা করছিলেন কাব্যের জন্য। ছেলেটা কোথায় গেল, আসছে না কেন এখনো! বাড়ির পুরুষগুলোকে ডেকে আনলেন আব্দুর রউফ তালুকদার, খোঁজ নিতে বললেন কাব্যের। স্রোত সবটাই দেখল। দাদুর কাছে এসে চিন্তিত কণ্ঠে বলল,
"কি হয়েছে দাদু? আপনার নাতি কোথায়? উনি আসছেন না কেন এখনো?"
চিন্তা হলেও আব্দুর রউফ তালুকদার স্বাভাবিক থাকলেন। স্রোতকে বুঝিয়ে বললেন,
"চলে আসবে নাতবউ, তুমি চিন্তা করো না।"
কাব্যের ফুপি তখন স্রোতের পাশটায় এসে বললেন,
"বউমা, তুমি রুমে যাও। কাব্য তোমাকে রুম থেকে বেরোতে বারণ করেছে।"
স্রোত ওপর-নিচ মাথা নাড়িয়ে চলে যাচ্ছিল নিজের রুমে। তখনই কানে আসল পরিচিত কণ্ঠস্বর। দরজার দিকে তাকাতেই দীপ্ত, ধ্রুব আর তাহিয়াকে দেখতে পেল সে। ধ্রুব-দীপ্তকে এ বাড়ির সবাই চেনে। ওরা বেশ কয়েকবার এখানে এসেছে। সাথের অপরিচিত মেয়েটাকে দেখে বুঝে নিলেন সে এ বাড়ির ছোট নাতবউ। আব্দুর রউফ তালুকদারসহ বাড়ির বাকিরা খুশি হলেন ওদের দেখে। কিন্তু মনে মনে যে উনারা চিন্তা করছেন কাব্যের জন্য! দীপ্ত সবার সামনেই ছুটে এল স্রোতের কাছে, কান্না করতে করতে বলছে,
"স্রোত আপু, তুমি জানো কাব্য ভাইয়া..."
ধ্রুব ছুটে এসে ধমক দিয়ে বলল দীপ্তকে,
"দীপ্ত, চুপ কর!"
কাব্যের নামটা শুনেই চিন্তা হলো স্রোতের প্রশ্ন করল সে,
"চুপ করবে কেন? কি হয়েছে? কি হয়েছে আমাকে বলো?"
"কিছু হয়নি স্রোত। তুই শান্ত হো।"
সবার কথার মাঝখানেই ফোন এল কাব্যের দাদুর কাছে। ফোনটা কানে নিতেই কিছু শুনলেন। ভয়ে আর চিন্তায় বুকের ব্যথা বাড়ল উনার। বুকে হাত দিয়ে দপ করে বসে পড়লেন চেয়ারে। সবাই উনার কাছে গিয়ে কি হয়েছে জিজ্ঞেস করলে বললেন,
"আ... আমার কাব্যের কি হয়েছে? ও হাসপাতালে কেন? আমাকে নিয়ে চলো ওর কাছে।"
ধ্রুবও তখন চাপে পড়ে সবাইকে সবটা জানালো। স্রোতের মাথাটা কেমন করছে। সোজা হয়ে দাঁড়ানোর শক্তি নেই ওর মধ্যে।একসাথে এত ধাক্কা নিতে পারছে না স্রোত। মাথাটা কেমন ঘুরছে ওর, চারিদিকটা অন্ধকার লাগছে। স্রোত পড়ে যেতে নিলে ধ্রুব ওকে ধরে নিল। সান্ত্বনা দিয়ে বলল,
"স্রোত, শান্ত হো। ভাইয়ার কিছুই হবে না। আমি তোকে এক্ষুনি নিয়ে যাব হাসপাতালে।"
স্রোতকে সোফায় বসিয়ে ধ্রব তাহিয়া ওদের জন্য ঠিক করে রাখা রুমে গেলো গায়ের ভিজে জামাকাপড় চেঞ্জ করা দরকার। দীপ্তকে ওর ফুপি নিয়ে গেলেন নিজের সাথে। সামিরের শার্ট প্যান্ট বের করে পরে নিতে বললেন ওকে।
বৃষ্টি কমেছে অনেকক্ষণ হলো। আগের তুলনায় আকাশ এখন অনেকটা শান্ত। কাব্যের খবর শুনে তালুকদার বাড়ির পরিবেশ যেন মুহূর্তেই পালটে গেছে। আনন্দের জায়গায় সবার মুখে চিন্তার ভিড় জমেছে। কাব্যের ফুপা আগে থেকেই হাসপাতালে ছিলেন সামিরের জন্য। উনিই কাব্যের অবস্থা সম্পর্কে অবগত হয়ে বাড়িতে জানিয়েছেন সবটা। তারপর থেকেই চিন্তায় অস্থির সবাই। বাড়ির গাড়ি নিয়ে হাসপাতালে এসেছেন সকলে। স্রোতকে নিয়ে এসেছে ধ্রুব নিজে। সবাইকে ফেলে রেখেই স্রোত দৌড়ে কাব্যের কেবিনে গেছে।
ডাক্তার আর নার্সরা তখন ওখানেই ছিলেন। ট্রিটমেন্টের মাঝখানে বাইরের লোক চলে আসায় বিরক্ত হলেন তারা। একজন নার্স ধমকের স্বরে বললেন,
"দেখছেন না ট্রিটমেন্ট চলছে? বের হন এখান থেকে।"
স্রোত পাত্তা দিল না ভদ্রমহিলার কথায়। তাহিয়া এসে ওকে নিয়ে যেতে চাইলেও শুনল না স্রোত। আগের মতোই দাঁড়িয়ে রইল সে। সকলের বাধা-নিষেধ উপেক্ষা করে কিছুটা এগিয়ে এল স্রোত। কাঁপা কাঁপা হাতে কাব্যের হাতটা স্পর্শ করল। নিজেকে কোনোমতে সামলালো,কান্না আটকে রেখে বলল,
"কাব্য ভাই... শুনছেন! দেখুন আমি এসেছি। আপনার নীলাম্বরী এসেছে, সাড়া দিন একবার।"
স্রোত ভালোভাবে কথা বলতে পারছে না। কথাগুলো কেমন আটকে আসছে। নিঃশ্বাস নিচ্ছে অনেক কষ্টে, মনে হচ্ছে কেউ দু’হাত দিয়ে গলা টিপে ধরেছে ওর। কথা অমান্য করায় নার্সটা রেগে গেল। আবারও কিছু বলতে নিলে সিনিয়র ডাক্তার হাত উঁচিয়ে থামতে বললেন উনাকে। ভদ্রমহিলা থেমে গেলেন।
স্রোত আবারও বলল,
"কাব্য ভাই... সাড়া দিন না।"
কাব্য নিভু নিভু চোখে তাকাল,মুহূর্তেই স্রোত ভেঙে পড়ল কান্নায়।কাব্য দেখার আগেই হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল চোখের পানি। ডাক্তার বললেন,
"ম্যাম, আপনি বরং যান। পরে এসে দেখা করবেন।"
স্রোত তাকিয়ে রইল কাব্যের মুখপানে। কত কিছু বলে নিজের মনকে বুঝালো সে। বেরিয়ে যাবে বলে পা বাড়ালেই টান পড়ল শাড়ির আঁচলে। দ্রুত ঘুরে তাকাল স্রোত। দেখল একজোড়া ঘোলাটে চোখের মাতাল করা চাহনি। স্রোত কাব্যের কাছে এগিয়ে গেল, কান্না আটকে রাখতে ব্যর্থ হলো সে। স্রোত বসল কাব্যের পাশে,ওর হাতটা নিয়ে নিজের গালে স্পর্শ করালো, কান্না করতে করতে বলল,
"কি হয়েছে আপনার?"
কাব্যের ভেতরটায় কষ্ট হচ্ছে। বুকের বাঁ পাশটায় চিনচিন ব্যথার সৃষ্টি হলো নীলাম্বরীর কান্নার শব্দে। নীলাম্বরীর চোখের পানি যে সহ্য হচ্ছে না তার। কাব্য স্রোতের হাতটা ওর বুকে এনে রাখল। নিজেকে সামলে বলল,
"আমি ঠিক আছি নীলাম্বরী। কাঁদবে না একদম।"
কান্নার বেগ বাড়ল স্রোতের। মানুষটার চোখ-মুখের দিকে তাকালেই যে ভেতরটায় কষ্ট হচ্ছে তার! ক্রন্দনরত অবস্থাতেই বলল সে,
"আপনি ঠিক নেই একদম।"
স্রোত বাচ্চাদের মতো কান্না করছে। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলছে মেয়ে। কাব্য দেখছে সবটাই। ওর হাত-পায়ের ব্যথা, মাথার যন্ত্রণা সব উপেক্ষা করে নীলাম্বরীকে দেখতে ব্যস্ত সে। এই মেয়েটা এত ভালোবাসে কাব্যকে? অথচ কাব্য ভাবতো ওর উগ্র মেজাজের জন্য স্রোত তাকে প্রচন্ড রকমের ঘৃণা করে। ওর সাথে আছে কেবল বাধ্য হয়ে। কিন্তু কাব্য যে ভুল, কবে থেকে এই অষ্টাদশী মেয়েটা এতো পাগল হলো ওর জন্য? কাব্যের যে আনন্দ হচ্ছে! কেউ তো তাকে ভালোবাসে? তারও এখন পিছুটান আছে। কাব্য স্রোতকে কাছে ডাকল। ও কাছে যেতেই চোখের পানি মুছে দিয়ে বলল,
"আমার কিচ্ছু হয়নি নীলাম্বরী। আমি এত সহজে তোমাকে ছাড়ছি না! আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা নেই কাব্যকে নীলাম্বরীর থেকে আলাদা করার!"
কাব্য কিছুটা ঠিক হয়েছে। ওর ঘুম প্রয়োজন। বেড রেস্টে থাকা দরকার এই ভেবে ডাক্তার-নার্সরা কিছু বলতে চাচ্ছিলেন, কাব্য হাত উঁচিয়ে উনাদের থামতে বলল। চোখের ইশারায় বেরিয়ে যেতে বলল রুম থেকে। ডাক্তার অবাক চোখে তাকালেন কাব্যের দিকে।ছেলেটার মাথায় কেবল ব্যান্ডেজ বাঁধা হয়েছে, হাত থেকে এখনও রক্ত ঝরছে। ওর আরও ট্রিটমেন্টের প্রয়োজন! সে কিনা বলছে উনাদের চলে যেতে! ডাক্তার ভেবেচিন্তে বললেন,
"আপনি অসুস্থ। বিশ্রাম প্রয়োজন। ম্যাম,আপনি আপাতত যান। পরে আবার আসবেন নাহয়।"
স্রোতেরও মনে হলো কাব্যের বিশ্রাম প্রয়োজন ও উঠে দাঁড়ালো। সাথে সাথেই বলে উঠলো কাব্য,
"আপনারা যান,ও আমার কাছেই থাকবে।"
ডাক্তাররা দাঁড়িয়ে রইলেন। উনাদের কর্তব্য রোগীর প্রপার ট্রিটমেন্ট করা এভাবে মাঝপথে চলে যাবেন কি করে? কাব্য মনোযোগ অন্য সবকিছু থেকে সরিয়ে পর্যবেক্ষণ করল নীলাম্বরীকে।ওর সাজপোশাক দেখেই রাগ হলো কাব্যের। মেয়েটার পরনের শাড়ি কেমন এলোমেলো হয়ে আছে, মাথার লম্বা চুলগুলো খুলে রেখেছে। কান্না করছে, তাও কত মহোনীয় লাগছে। কিছুসময়ের জন্য প্রেয়সীর এই মোহনীয়তায় বিভোর হলো কাব্য।পরক্ষণেই আবার মনে পড়ল এখানে কাব্য, স্রোত ছাড়াও অন্য কেউ আছে। কাব্য একবার পাশ ফিরে তাকাল। ওরই বয়সী এক ডাক্তার, তার সাথেই সিনিয়র আরেক ডাক্তার দাঁড়িয়ে আছেন কেবিনে। তাঁরা তাকিয়ে আছেন স্রোতের দিকে। কাব্য রাগে গর্জে উঠে বলল তাঁদের,
"বের হতে বললাম তো আপনাদের! যাচ্ছেন না কেন?"
সাথে সাথেই সিনিয়র ডাক্তার উত্তর দিলেন,
"আপনার ট্রিটমেন্টের প্রয়োজন মি. কাব্য। এখনও অনেক মেডিসিন নেওয়া বাকি।"
কাব্য স্রোতের দিকে তাকাল, অধরকোণে হাসির রেখা ফুটিয়ে বলল,
"এই যে আমার মেডিসিন। নীলাম্বরী থাকতে আর কোনো মেডিসিনের প্রয়োজন নেই আমার।"
উপস্থিত ডাক্তার-নার্সরা মুখ চাওয়াচাওয়ি করলেন নিজেদের মধ্যে। কেউ কেউ আবার মিটিমিটি হাসলেন। কাব্যের কথা মতো তাঁরা বেরিয়ে গেলেন কেবিন থেকে। সবাই চলে গেলে কাব্য রক্তচক্ষু নিয়ে তাকাল স্রোতের দিকে, রাগত্ব স্বরে বলল,
"মাথামোটা, শাড়ি ঠিক কর। তোকে কে বলেছে এসব পড়তে?"
স্রোত কেঁপে উঠলো কাব্যের ধমকে,মিনমিনে কন্ঠে বলল,
"ভুল হয়েছে আমার।"
"এত ভুল কেন হয় তোর? আমি ঠিক হয়ে নিই স্রোত,তোর দুই গালে একশোটা থাপ্পড় না মা'রলে আমার নামও কাব্য নয়।"
স্রোতের চোখের সামনে ভেসে উঠল ওদের প্রথম দেখা হওয়ার ঘটনা। ভয়ে দুই হাত গালে চেপে ধরল সে। মুখ ভেংচি কেটে বিড়বিড় করে বলল,
"দেখো অবস্থা! হাত-পায়ে ব্যান্ডেজ নিয়ে বেডে শুয়ে আছেন, তবুও রাজপুত্রের রাগ কমেনি!"
~~~~~~~
রাত হয়েছে অনেক। তালুকদার বাড়ি থেকে আসা সবাই এখনও বাইরে অপেক্ষা করছেন, কেউ কেউ আবার ঘুমিয়ে পড়েছেন। স্রোত কাব্যের পাশেই বসে আছে। নার্সরা বারবার ওকে অ্যাটেন্ডেন্ট রুম গিয়ে ঘুমাতে বলছেন। কিন্তু স্রোতের মনে যে শান্তি নেই। ঘুম নেই ওর দু’চোখের পাতায়, কাব্যকে এই অবস্থায় রেখে কীভাবে যাবে সে?
স্রোত খেয়াল করল একটা বিষয় রাতের ডিউটিতে আসা কমবয়সী নার্স মেয়েটা বারবার তাকাচ্ছে কাব্যের দিকে। কী দেখছে কে জানে! স্রোতের ভীষণ রাগ হলো ওর কাব্য ভাইকে অন্য কেউ দেখবে কেন? স্রোত শান্ত স্বরেই নার্সকে বলল,
"আপনি যান, আমি এখানেই আছি।"
উত্তরে নার্স বলল,
"কিছু মনে না করলে একটা প্রশ্ন করি ম্যাম?"
"কি প্রশ্ন?"
"আপনি স্যারের কি হোন?"
"দেখে কি মনে হচ্ছে?"
"বোন?"
মেজাজ বিগড়ে গেল স্রোতের। মেয়েটার কি কাব্যকে ভালো লেগেছে? ওকে পটানোর জন্য স্রোতকে তার বোন ভেবে হাত করতে চাইছে? স্রোত রাগত্ব স্বরে বলল মেয়েটাকে,
"চুপ করুন! আর এক্ষুণি এখান থেকে যান৷ উনি আমার একমাত্র হাজবেন্ড। আপনি কিনা আমাকে উনার বোন বানিয়ে দিচ্ছেন,সাহস তো কম নয়!"
মেয়েটা ভয় পেলো স্রোতের কথায় আমতা আমতা করে বলল,
"রা..রাগছেন কেন?"
"মারিনি,এই অনেক৷ আপনি যাবেন না আমি ডক্টরদের ডেকে আনব।"
মেয়েটা দুই হাত জোড় করে ক্ষমা চাইল স্রোতের কাছে, বেরিয়ে গেল কেবিন থেকে। স্রোত বিরক্ত,কি একটা অবস্থা! কোথাও গিয়েই শান্তি নেই। এই মেয়েগুলো এমন গায়ে পড়া কেন? স্রোত কাব্যের মুখের দিকে তাকাল, রাগ চলে গেল মুহূর্তেই। কাব্যের পুরো মুখে হাত বুলালো সে। কাব্যের এই অবস্থা দেখতে পারছে না স্রোত। একটু আগেও দুই হাত দিয়ে মাথা চেপে ধরে ছটফট করেছে সে। ডক্টররা বলেছে ওর মাথায় বারবার আঘাত পাওয়ার জন্য এমনটা হচ্ছে। দ্রুতই শহরে নিয়ে বড় ডাক্তার দেখাতে হবে। যাওয়ার উপায় নেই বিধায় স্রোতরা পড়ে আছে এখানে। কাল ভোর হলেই ওরা ঢাকা ফিরবে। কাব্যের ঘুম ভেঙেছে। চোখ খুলতেই নীলাম্বরীকে দেখল সে। ওর চিন্তিত মুখ দেখে প্রশ্ন করল,
"কি হলো, নীলাম্বরী?"
স্রোতের ধ্যান ভাঙল। তাকাল কাব্যের মুখপানে। অস্থির হলো সে, চোখ দুটোতে অশ্রুরা ভিড় জমালো মুহূর্তেই।স্রোত কাব্যের হাতটা ধরে বলল,
"কি অবস্থা হয়েছে আপনার! মুখটা কেমন ফুলে আছে। মাথায় খুব লেগেছে, তাই না?"
কাব্য বুঝল, ওর অসুস্থতার জন্যই নীলাম্বরীর এত চিন্তা। স্রোতকে বুঝ দিতে বলল সে,
"সামান্য লেগেছে। চিন্তা করো না এত। একটু হাসবে! তোমার হাসিমুখটা বড্ড মিস করছি।"
স্রোতের অধরকোণে হাসির রেখা ফুটে উঠল। কাব্য ওর মুখপানে চেয়ে বলল,
"এভাবেই হাসবে। তোমার হাসির আলোয় আমি মুখরিত হই। নীলাম্বরীর মুখের হাসি ম্লান হলে যে কাব্যের মন খারাপ হয়।"
স্রোত চোখের পানি মুছে নিল হাতের উল্টো পিঠ দিয়ে,কাব্যের কথার উত্তরে বলল,
"আপনি অসুস্থ হলেও নীলাম্বরীর কষ্ট হয়। তাড়াতাড়ি ভালো হয়ে যান।"
কাব্য অপলক তাকিয়ে রইল তার নীলাম্বরীর মুখপানে। মেয়েটাকে যত দেখছে, অবাক হচ্ছে সে। কাব্য জানত ওর কষ্টে কেবল ওর বন্ধুদেরই খারাপ লাগে। আপন বলতে কেবল ওর বন্ধুমহলই আছে। কিন্তু কাব্য যে ভুল,নীলাম্বরী ওর জন্য ভাবে, চিন্তা করে। ওর কষ্টে সমানভাবে কষ্ট পায় নীলাম্বরী। কাব্য স্রোতের হাতে বেশ কয়েকটা চুমু দিয়ে বলল,
"তুমি কবে থেকে আমার জন্য এত পাগল হলে,নীলাম্বরী?"
"যবে থেকে বুঝেছি, আপনি ছাড়া আমার বেঁচে থাকা দুষ্কর!"
"তুমি থাকবে তো আমার সাথে?"
"আপনি ভালোবেসে আগলে রাখলে আমি আজন্ম থেকে যাব কাব্য ভাই।"
"আমি তোমাকে আমার বুকের বাম পাশে রেখেছি, যেখানে মানুষের হৃদপিণ্ড থাকে। কখনো তুমি হারিয়ে গেলে আমার হৃদপিণ্ডে আঘাত লাগবে নীলাম্বরী,শেষ হব আমি।"
স্রোত দ্রুত নিজের আঙুল দিয়ে ঠোঁট চেপে ধরল কাব্যের, বলল ওকে,
"এমন কথা বলতে নেই। আমি কখনোই হারাব না। আর হারিয়ে গেলেও আপনি খুঁজে নিবেন।"
কাব্য আরেকদফা অবাক হলো। কি সুন্দর উত্তর দিচ্ছে স্রোত! ওরই বলা কথা ফিরিয়ে দিচ্ছে ওকে। এ মেয়ে এত কথা জানে? তবে কাব্যের সামনে সে কখনোই নিজেকে এই রূপটা প্রকাশ করেনা কেন? ভয়ে?হবে নিশ্চয়ই! নীলাম্বরীর এই ভয় কাব্য ভালোবাসা দিয়ে জয় করে নেবে। বোকাসোকা স্রোতের থেকে এই চঞ্চল হরিণীকেই যে ওর বেশি ভালো লাগছে!
~চলবে...
~~~~~
#আফরোজা_আঁখি