#কাব্যের_নীলাম্বরী [২৫]
সাহেলা বেগম বিছানায় এসে বসেছেন হাতটা চোখের সামনে আনতেই বিষ্মিত হলেন তিনি। মনে মনে ভয় হলো কাঁপা কন্ঠে বললেন,
"র..র'ক্ত! র'ক্ত এলো কোথা থেকে!"
মধু বেরিয়ে যাচ্ছিলো ওর আম্মুকে রুমে রেখেই,উনার কথা কানে যেতেই ফিরে তাকাল সে। মায়ের কাছে এসে বলল,
"কি বলছ আম্মু?"
"এই দেখ, আমার হাতে র'ক্ত লেগে আছে। কিন্তু কোথাও তো জখম হয়নি! তাহলে এই র'ক্ত এল কোথা থেকে?"
মধু ঢোক গিলল। ওর হাতে বা শরীরে হয়তো র'ক্তে'র ছিটে পড়েছিল তখন। মনে মনে প্রচণ্ড রাগ হচ্ছে ঐ কাব্যের উপর। শা'লা আর দাঁড়ানোর জায়গা পেল না? এমন জায়গায় না দাঁড়ালে মধুর চোখে পড়তো না ওর দিকে! প্ল্যান ফুলফিল করার জন্য মা'রতেও চাইতো না! মধু ওর মায়ের দিকে তাকাল। বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল ওর। সাহেলা বেগম কেমন করছেন চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাচ্ছেন উনি। মাঝেমধ্যে উনি এমন করেন, কিন্তু কেন করেন মধু নিজেও জানে না। মধু ওর আম্মুর পাশটায় বসে বলল,
"আম্মু, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে?"
সাহেলা বেগম দুইদিকে মাথা নাড়ালেন। হাসপাতালে দেখা হওয়া সেই ছেলেটার অবয়ব ভাসল উনার চোখের সামনে। মনটা কেমন করছে ছেলেটার মুখ দেখার জন্য। এমন তো আগে হয়নি, তবে আজ কেন এমন হচ্ছে? সাহেলা বেগমের কি যেন মনে হলো। ড্রয়ার থেকে সেদিনের ছবিটা বের করে মধুর সামনে এনে ধরলেন। বললেন ওকে,
"এ..এটা কে দিব্য? তুই তো কখনোই এমন পোশাক পরিস না!"
মধু তাকাল ছবিটার দিকে, অবাক হলো সে। হাতে গ্লাভস, চোখে সানগ্লাস, পরনে কালো প্যান্ট আর জিপার জ্যাকেটে আবৃত এক মানব দাঁড়িয়ে আছে বাইকের সাথে হেলান দিয়ে। ঠোঁটে লেগে আছে মন ভোলানো সুন্দর হাসি। এ যেন পুরো দিব্যের প্রতিচ্ছবি! কিন্তু সাজপোশাক যে ভিন্ন! দিব্য কবে এই ছবি তুলল? ওর বাইকের সাথে তো এই ছবির বাইকের কোনো মিল নেই! তাহলে কে এই ছেলে? পরক্ষণেই আবার ভাবল এ ছবি হয়তো তারই, মনে পড়ছে না কবে তুলেছে!
মায়ের কথায় ধ্যান ভাঙল মধুর,
"বলছিস না কেন? এই ছবি তোর?"
"হ্যাঁ, এ..এটা আমিই। আমি ছাড়া এই ছবি আর কার হবে? তুমি নিজের ছেলেকে চিনতে পারছ না, মাদার ইন্ডিয়া?"
"কিন্তু!"
"কিন্তু কিইইইই?"
"তোর গায়ের রঙ তো শ্যামলা। এই ছবির ছেলেটার গায়ের রঙ ফর্সা, আমার....."
পুরো কথাটা বলতে দিল না মধু। মায়ের হাত ধরে উনাকে বলল,
"ওভারডোজের ঔষধ খেয়ে তুমি ভুল'বা'ল বকছো আম্মু। চুপচাপ ঘুমাও তো। ঘরের কাজ সব আমি করে নেব।"
মধুর কথা শেষ হলো কি না,দরজার সামনে দাঁড়িয়ে থাকা এক মানবী বলে উঠল তখন,
"তোর তো কাজ করতে অসুবিধা হবে দিব্য। বিয়ে করলেই পারিস, ফুপিকে আর কষ্ট করতে হবে না।"
মধু তাকাল দরজার পানে। সাহেলা বেগমও তাকালেন সেদিকে। সুনেহরা দাঁড়িয়ে আছে ওখানে। এ বাড়িটার আসল মালিক সুনেহরার আব্বুই। তবে এখন অর্ধেক মধুর হয়ে গেছে। এই মেয়েটাকে সেই ছোট্ট বেলা থেকে দেখে আসছেন সাহেলা বেগম ওর মায়াবী মুখটা দেখেই মনের চিন্তা দূর হলো উনার। হাতের ইশারায় তাকে কাছে আসতে বললেন। সুনেহরা গিয়ে বসল উনার একপাশে। সাহেলা বেগম তার মাথায় হাত বুলালেন, আদুরে গলায় বললেন,
"কেমন আছো, সোনা মা?"
"ভালো নেই ফুপি।"
"ওমা! কেন?"
"তোমার এই ছেলে আমাকে পাত্তা দেয় না। এমন ব্যবহার করে মনে হয় আমি এ বাড়ির কাজের লোক!"
সাহেলা বেগম ভ্রু কুঁচকে তাকালেন ছেলের দিকে। রাগত্ব স্বরে বললেন,
"তাই নাকি দিব্য?"
সাথে সাথে মুখটাকে বেঁকিয়ে বলল মধু,
"এ্যাহ, নিব্বির কথা শুনো! তেল মারতে আসছে আমার আম্মুকে!"
"দেখলে ফুপি?"
কাঁদো কাঁদো মুখ করে বলল সুনেহরা৷ সাহেলা বেগম উত্তরে দিব্যকে ধমক দিয়ে বললেন,
"দিব্য, বুঝেশুনে কথা বলবে। ও তোমার হবু বউ।"
রাগে কপালে ভাঁজ পড়ল মধুর। বিড়বিড় করে বলল,
"বিষ খেয়ে ম'রে যাব।তবুও এই জল্লাদ মেয়েকে বিয়ে করব না আমি।"
নিজের কথা শেষ করেই সাহেলা বেগম বেরিয়ে গেলেন রুম থেকে। মধুও চলে গেলো তার নিজের রুমে। পিছু পিছু গেলো সুনেহরা নিজেও।
আয়নার সামনে দাঁড়িয়ে থাকা মধুর সামনে গিয়ে দাঁড়ালো সুনেহরা। মধু বিরক্ত হলো রেগে বলল,
"কি হলো? শরীর দেখাচ্ছিস আমাকে? এসবে আমার ইন্টারেস্ট নেই!"
"সত্যিই নেই?"
মধু অন্য দিকে তাকিয়ে হুংকার ছেড়ে বলল,
"না নেই। সামনে থেকে সর।"
সুনেহরা ওর হাত রাখল মধুর বুকে কিছুটা এগিয়ে গিয়ে বলল,
"তাহলে একবার তাকা আমার দিকে।"
"বেশি হচ্ছে এবার! যাবি তুই!"
সুনেহরা রেগে গেলো, মধুর থেকে কিছু দূরে সরে গেলো সে।বেশ কয়েকবার মুখ ভেংচি কে'টে বলল,
"এ ছেলে এতো নিরামিষ কেন? ফাউল একটা। মাথা টিপে দেওয়ার জন্য ডাকিস আমাকে। থু'থু ছুড়ব মুখে।"
মধু বিরক্ত হচ্ছে এই মেয়ের বাঁদরামোতে। একটা কাচের গ্লাস হাতে নিয়ে রাগে গর্জে উঠে বলল,
"অশ্লীল মেয়ে! বেরুবি আমার রুম থেকে!"
"যাচ্ছি তবে মনে রাখবি। এই রুম আর রুমের মালিক দুটোই একদিন আমার হবে। তখন দেখব আমাকে এই রুম থেকে তুই কীভাবে বের করিস।"
"হুহ্ স্বপ্নে হবে।"
"বাস্তবেই হবে তোর জীবনটাকে আমি নিজ হাতে ত্যানা ত্যানা বানাবো।"
'মধু ভ্রু কুঁচকে তাকাল সুনেহরার দিকে চেহারায় ওর প্রচন্ড রাগ। চোখ দুটো লাল হয়ে আছে। সুনেহরা পরোয়া করল না এসবের মুখ ভেংচি কেটে চলে গেলো মধুর রুম থেকে। সুনেহরার যাওয়ার পানে তাকিয়ে রেগে-মেগে বলল মধু,
"শালী কোথাকার! এক পয়সার দাম দেয়না,আবার আমার বউ হবে!"
.
.
.
রেজওয়ানের ফোনে কেউ মেসেজ পাঠিয়েছে। ওর চোখ খুলে তাকানোর সাধ্য নেই। পাশেই রেজওয়ানের আম্মু দাঁড়িয়ে। রেজওয়ান ওর আম্মুকে বলল,
"কে মেসেজ করেছে, নাম বলো তো আম্মু।"
রেজওয়ানের আম্মু ফোনটা হাতে তুললেন, কি মেসেজ এসেছে না দেখেই বললেন,
"এই মধুটা কে?"
দপ করে উঠে বসল রেজওয়ান, কষ্ট করে তাকানোর চেষ্টা করল। ফোনটা ওর আম্মুর হাত থেকে নিবে—তখনই ইথিকা এসে কেড়ে নিল ফোনটা। মেসেজে ঢুকতেই ভয়ে ভেতরটা কেঁপে উঠল তার—"কাব্যকে শেষ করে দিয়েছে মানে?" মেসেজটা দেখেই ফোনটা হাত থেকে পড়ে গেল মেঝেতে। রেজওয়ান বুঝল ইথিকা দেখে নিয়েছে মেসেজটা। রাগে গর্জে উঠে বলল,
"এই! তোকে কে বলেছে এখানে আসতে? আমার চোখের সামনে থেকে দূর হো। মে'রে ফেলব এক্ষুণি।"
"তোকে আমি ভয় পাই না। আর শুনে রাখ, সত্যি সত্যিই কাব্যের কিছু হলে তোর ম'র'ন আমার হাতে হবে।"
গালে চড় পড়ল ইথিকার। ওর আম্মুই মে'রেছেন চড়টা। ইথিকা গালে হাত দিয়ে উনার দিকে তাকাতেই বললেন,
"এই দিন দেখার জন্য তোমাকে বাইরে পড়াশোনা করিয়েছি? নিজের ভাইকে মা'র'তে চাইছো তুমি?"
"হ্যাঁ চাইছি। এই ছেলেটা নরখাদক,আমার আব্বুকে মে'রেছে ও।আজ না হয় কাল আমিতো ওকে মা'রবই! আম্মু, তুমি ওর তালে তাল মিলিও না, আমাকে হারাবে।"
রেজওয়ান বিরক্ত হলো। এই মেয়েটাকে কতো ভালোবাসতো সে,আজ একটা বাহিরের ছেলের জন্য এভাবে কথা বলছে?পীপিলিকার পাখা গজায় মরিবার তরে!ওরও তাই হয়েছে। ইথিকা আরও কতো কথা বলল রাগে গর্জে ওঠে বলল রেজওয়ান,
"ইথিকা..."
"চেঁচাবে না একদম। আমি ভয় পাই না তোমাকে। তুমি একটা জঘন্য মানুষ,খুনি তুমি। আমার ঘেন্না লাগে তোমাকে ভাই বলতে।"
রেজওয়ান রেগে গেল, মাথায় খু'ন চড়ে গেল ওর। আশেপাশে তাকিয়ে কি যেন খুঁজল। একটা ফুলদানি হাতে নিল ইথিকাকে মারবে বলে কিন্তু ওদের আম্মু এসে পড়লেন মাঝখানে। আঘাতটা গিয়ে লাগল উনার মাথায়। মেয়েকে বারবার রুম থেকে বেরুতে বললেন উনি। ইথিকার প্রচণ্ড রাগ হলো। সেও সেন্টার টেবিলে রাখা ফল কাটার ছুড়িটা দিয়ে আঘাত করল রেজওয়ানের হাতে। পুরোনো ক্ষতে আবার আঘাত পাওয়ার প্রচণ্ড যন্ত্রণা হলো। রেজওয়ানের সহ্যক্ষমতা লোপ পেল। অন্য হাত দিয়ে হাতটা চেপে ধরল সে। ইথিকা হাসতে হাসতে বলল,
"আমি তোর বোন হই। বেইমানি করার অভ্যাস আমার রক্তেও আছে!"
ইথিকা বেরিয়ে গেল। ওকে খোঁজ নিতে হবে কাব্য ঠিক আছে কিনা। যাওয়ার আগে বাসার অন্যদের বলে গেছে ওর আম্মুর ট্রিটমেন্ট করাতে। ইথিকার যাওয়ার পানে তাকিয়ে বলল রেজওয়ান,
"তোকে আমি দেখে নিব, কু'ত্তা'র বাচ্চা।"
রেজওয়ানের আম্মু তাকিয়ে আছেন ছেলের দিকে। এ ছেলে এতোটা উগ্র হলো কবে? উনারই যে এখন ভয় করে ছেলের আশেপাশে আসতে।
.
.
.
সময়টা সকাল ৯ টা....
কাব্য হাসপাতালেই আছে। খবর পাওয়া মাত্রই সাবরিনা বেগমসহ বাকি সবাই এসেছেন হাসপাতালে। কাব্যকে ওরা এখান থেকে নিয়ে যেতেই এসেছেন। কিন্তু কাব্য যে যাবে না। ওর দাদুর মুখটার দিকে তাকালেই মায়া হচ্ছে। মানুষটা সেই সকাল থেকে বসে আছেন ওর পাশে, বারবার নিজেকে দোষারোপ করছেন আর বলছেন উনি কাব্যকে এখানে না আসতে বললে এত কিছু হতো না। প্রথমে সামিরের হাতে গুলি লাগল, তারপর কাব্যের এক্সিডেন্ট! সবকিছু ভেবে অনুশোচনায় ভুগছেন আব্দুর রউফ তালুকদার। কাব্য ওর দাদুকে শান্ত হতে বলেছে। এও বলেছে, অসাবধানতায় এক্সিডেন্টটা হয়েছে।ভুলটা ওরই! কিন্তু কাব্য তো জানে প্রথম থেকে এখন পর্যন্ত কিছুই এক্সিডেন্টালি হয়নি! সবটাই যেন প্রি-প্ল্যান করা! স্রোত আসতেই আব্দুর রউফ তালুকদার হেসে বললেন কাব্যকে,
"ঐ যে, তোমার সকল অসুখের ঔষধ চলে এসেছে! এমন সুন্দরী বউ থাকতে সুস্থ হতে বেশিদিন লাগবে না।"
"সুন্দরী বউ থাকতে নয় দাদু। বলো সুন্দরী বউয়ের আদর পেলে। কিন্তু এই নিরামিষ বউ তো আমার কাছে আসেনা।
"একই হলো। যে লাউ, সেই তো কদু!"
কাব্য হেসে উঠল দাদুর কথায়। উনিও হাসলেন নাতির হাসি দেখে। কাব্য স্রোতকে একা রেখে, হাতের ওয়াকিং স্টিকে ভর দিয়ে বাইরে আসলেন আব্দুর রউফ তালুকদার। নিজের ছেলে-বউমাদের দেখে মুচকি হাসলেন তিনি। সাবরিনা বেগম আর উনার জা সালাম করলেন শ্বশুরকে। ছেলেরা এগিয়ে আসতেই চোখ-মুখ কালো করে অন্যদিকে সরে গেলেন তিনি। দুই ভাই মুখ চাওয়া-চাওয়ি করলেন, বুঝে নিলেন বাবার রাগের কারণ। উনারাও আর কথা বাড়ালেন না।
.
.
.
স্রোত কাব্যের পাশটায় বসে আছে। পরনে এখন আর শাড়ি নেই তার। সুন্দর একটা থ্রি-পিস সেট পরেছে। কাব্য পা থেকে মাথা পর্যন্ত দেখল স্রোতকে। মুখটা কেমন করে অন্যদিকে সরিয়ে নিল কাব্য। স্রোত ভাবল কাব্যের শরীর খারাপ করছে। ওর গালে কপালে হাত দিয়ে বলল,
"কি হয়েছে? ডাক্তারকে ডাকব?"
"না।"
"তাহলে এমন করছেন কেন?"
"তোকে সাজতে কে বলেছে, স্রোত?"
"সাজলাম কোথায়?"
কাব্য তাকাল স্রোতের মুখটার দিকে। সত্যিই তো, সাজেনি সে। তবে এত সুন্দর লাগছে কেন? পরক্ষণেই আবার বিরবির করে আওড়াল কাব্য,
"সাজা লাগে নাকি? আমার নীলাম্বরী তো এমনিতেই সুন্দর। কিন্তু আমি এমন করছি কেন? অন্যরা এসব শুনলে ১৮ বছর বয়সী নিব্বা প্রেমিক ভেবে ভুল করবে আমাকে। কাব্যকে এসব মানায়? একদম না!"
কাব্যের কথা বলার ধরন দেখে স্রোতের ভয় হলো। ও সিনেমায় দেখেছে এক্সিডেন্টের পর নায়কদের মাথায় সমস্যা দেখা দেয়, নয়তো স্মৃতিশক্তি হারায়। কাব্য ভাইয়ের এমন কিছু হলো না তো! স্রোত কাঁদো-কাঁদো মুখ করে বলল,
"কি বলছেন? মাথায় খুব লেগেছিল, তাই না? আমাকে চিনতে পারছেন না? আমার জীবনটাও বাংলা সিনেমার মতো হয়ে যাবে নাকি!না না এমনটা হলে চলবে না।আ..আমি এক্ষুণি ডাক্তার ডাকছি।"
কাব্যের চোখ মুখ শক্ত করল। স্রোতের কথায় তার এমন রিয়াকশন! স্রোতের হাত ধরে আটকে বলল সে,
"থাপ্পড় খাবি? দুই লাইন বেশি বুঝিস?"
স্রোত ড্যাবড্যাব করে তাকিয়ে আছে কাব্যের দিকে। এই তো স্রোতের সেই রাগী খরগোশ, অকারণে কিভাবে ধমকাচ্ছে তাকে! তার মানে স্রোত ভুল ভেবেছে! কাব্য স্মৃতি হারায়নি।
.
.
.
তালুকদার বাড়িটা কেমন শান্ত হয়ে আছে। কাব্যের ফুপি আর ধ্রুব-তাহিয়া ছাড়া বাড়িতে কেউ-ই নেই। ধ্রুবের প্রচণ্ড জ্বর উঠেছে। হাসপাতালে যেতে চাইলেও তাহিয়া যেতে দেয়নি তাকে। ধ্রুব বিছানায় শুয়ে কাঁপছে। তাহিয়া মাত্রই চা নিয়ে আসল ওর জন্য। ধ্রুব শুয়ে থেকেই বলছে তাহিয়াকে,
"তানু। শীত লাগছে খুব,ব্ল্যাঙ্কেট দে।"
"কি বকছিস পাগলের মতো! দুইটা ব্ল্যাঙ্কেট চাপানো তোর শরীরে। এখন কি বিছানার বেডশিট,বালিশ সব তুলে তোর গায়ে দিব?"
ধ্রুব রেগে তাকাল তাহিয়ার দিকে, দাঁতে দাঁত চেপে বলল,
"তর্ক না করলে তোর পেটের ভাত হজম হয় না? যা বলেছি কর।"
"আমি কি এখন ব্ল্যাঙ্কেট বানাব?"
"দরকার পড়লে বানাবি।"
তাহিয়া চুপ করে গেল। জ্বরে আবুল-তাবুল বকছে এই ধ্রুব। ওই বা কি করবে! বাসায় থাকলে অন্য কথা ছিলো! বেশ অনেকটা সময় পেরুল। তাহিয়া বুঝল ধ্রুব ঘুমিয়ে পড়েছে। নিশ্চিত হলো সে। রুমের আলো নিভিয়ে দিয়ে ধ্রুবের পাশটায় এসে ঘুমাল তাহিয়া নিজেও।
তাহিয়ার চোখটা মাত্রই লেগেছিল, বক্ষদেশে পুরুষালী হাতের স্পর্শে কম্পিত হলো সে। পুরো শরীরে অদ্ভুত এক শিহরণ বয়ে গেলো। তাহিয়া ঘুরে তাকানোর শক্তি পাচ্ছে না। ধ্রুবের প্রথম স্পর্শ এমন বেলাগাম হবে ভাবেনি সে।প্রথমে সবটা স্বভাবিক ভাবেই নিয়েছেল তাহিয়া। কিন্তু হঠাৎই মাথায় আসল ধ্রুব অসুস্থ, নিজের হুশে নেই সে। ওদের সম্পর্কটাও সেই আগের মতোই আছে। ওদের এমন ভাঙাচোরা সম্পর্কে এতোটা কাছাকাছি আসা বেমানান লাগছে! তাহিয়া চাইছে না কোনো অঘটন ঘটুক। ধ্রুবের হাতের স্পর্শ গভীর হচ্ছে। তাহিয়া নিতে পারছে না এসব, ঘামছে সে। ধ্রুবের হাতটা সরিয়ে দিয়ে তাহিয়া ওর থেকে কিছুটা সরে গেল। ফের একই কাজ করল ধ্রুব। বিরক্ত হলো তাহিয়া। রেগে বলল ধ্রুবকে,
"ধ্রুব...করছিস টা কি?"
ঘুম জড়ানো কন্ঠে বলল ধ্রুব,
"হুশশশ। আমার ঘুম পেয়েছে, তানুউউউ।"
ধ্রুবের এই কন্ঠে যেন মাদকতকা মিশে আছে। ওর বলা তানু ডাকটা তাহিয়ার কানে বাজছে বার বার। শুকনো ঢোক গিলল তাহিয়া,নিজেকে সামলে বলল,
"ঘুমা না ভাই। আমাকে জ্বালাচ্ছিস কেন?"
ধ্রুব চোখ খুলে তাকাল। তাহিয়ার ঠিক উপরে উঠল সে। মাথাটা রাখল ওর বুকে। শক্ত করে দু’হাত দিয়ে তাহিয়াকে জড়িয়ে ধরে চোখের পাতা বন্ধ করল ধ্রুব। তাহিয়ার বুক ধুকপুক করছে। ধ্রুব যে ঘুমের ঘোরে জ্বরের কারণে এসব করছে, তাহিয়া বেশ বুঝতে পারছে। শরীরটা কেমন গরম হয়ে আছে ধ্রুবের। পুরো শরীর কাঁপছে ওর। শীত লাগছে হয়তো! তাহিয়া স্বাভাবিক হলো। শক্ত করে জড়িয়ে ধরল ধ্রুবকে। সকালে যা হওয়ার হবে। এখন আপাতত ধ্রুবের ঘুম প্রয়োজন।
(রোমান্টিক অ্যালার্ট)
রাতের অন্ধকার কেটে গিয়ে নতুন ভোরের সূচনা হয়েছে প্রকৃতিতে। কর্মব্যস্ত মানুষগুলো ছুটেছে নিজেদের কাজের তাগিদে। এ শহরে বসবাস করা প্রতিটা মানুষের জীবনেই আছে আলাদা আলাদা গল্প। কেউ বড় হয় রাজার হালে আর কেউ অনাহার-দারিদ্র্যে! মধু হেঁটে যাচ্ছে ফুটপাত দিয়ে। এই কিছুদিন ধরে আবাহাওয়া ভালো না,বৃষ্টি তো আছেই! তবে আজ প্রকৃতি পুরোপুরি শান্ত। মধু চোখ বুলালো চারিপাশে ছোট ছোট বাচ্চাগুলো হাঁটছে ফুটপাতে। কারো গায়ে ছেঁড়া-ফাটা জামা, কারো পায়ে আবার জুতো নেই! একেক জনের একেকটা জিনিসের অভাব। মুখগুলো কেমন শুকিয়ে আছে ওদের৷ অথচ হাসিটা কতো সুন্দর,মনভোলানো। এই ফুলগুলোর হাসির দিকে তাকিয়ে সমস্ত দুঃখ ভুলে যাওয়া সম্ভব। মধু যেন ওদের মধ্যে নিজেকেই দেখতে পায়। অনুভব করতে পারে ওদের কষ্ট।
আস্তে আস্তে সময় বাড়ছে, রাস্তায় তখন লোকজন আর যান্ত্রিক যানবাহনের চলাচল বেড়েছে। মধু পর্যবেক্ষণ করল চারিপাশ। বাচ্চাগুলোর কারো হাতে খবরের কাগজ, কারো হাতে ফুলের মালা। গাড়ির সামনে গিয়ে অনুরোধ করছে ফুলগুলো কেনার জন্য। একটা বাচ্চা দৌড়ে এল মধুর কাছে। মধু ভ্রু নাচিয়ে বলল,
"কি চাই?"
"একটা ফুল নিবা ভাইয়া। টাটকা সুন্দর ফুল মাত্রই বাগান থেকে তুলে এনেছি।"
"দাম কতো?"
"দশ টাকা মাত্র।"
মধু হাসল, মানিব্যাগ থেকে একটা ৫০০ টাকার নোট বের করে ছেলেটার হাতে ধরিয়ে দিল। তার থেকে একটা লাল গোলাপ আর সুন্দর বেলিফুলের মালা নিল। ছেলেটার মুখ যেন ঢেকে গেছে ঘোর অন্ধকারে। মধুকে বলছে সে,
"কিন্তু এতো টাকার বাংতি তো আমার কাছে নাই।"
"রেখে দে। আমি তোকে গিফট দিলাম।"
ছেলেটার কেমন অস্বস্তি হচ্ছে। টাকাটা ফিরিয়ে দিয়ে ফুলগুলো মধুকে রেখে দিতে বলল সে। মধু অবাক হলো এইটুকু ছেলের এমন আত্মসম্মান! মধু ছেলেটাকে বুঝিয়ে বলল কতো কিছু, ছেলেটাও রাজি হলো তার থেকে টাকা নিতে। মধু দুই হাত বাড়িয়ে কাউকে ডাকতেই সবগুলো পথশিশু এসে জড়ো হলো ওর চার পাশে। মধু হাসল, সবগুলো বাচ্চাদের দিকে তাকিয়ে। কেউ একজনকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে হাতের ইশারায় কাছে ডাকল সে। ছেলেটা জাফর যে সবসময় চিপকে থাকে মধুর সাথে। ওর হাতে কতোগুলো চকোলেটের বক্স। এগুলো সব মধু আনিয়েছে এই বাচ্চাদের জন্য। ওরা সবাই মধুকে ভালোভাবেই চেনে। এ রাস্তা দিয়ে গেলেই ভাইয়া ভাইয়া করে দৌড়ে এসে জড়িয়ে ধরে ওকে। মধুর কেমন মায়া জন্মে গেছে এই বাচ্চাগুলোর প্রতি, তাইতো সবসময় এদিকে আসলেই কিছু না কিছু নিয়ে আসে ওদের জন্য।
অফিস যাচ্ছিলো সুনেহরা। ও একটা ব্যাংকে ভালো পদেই জব করে।রাস্তা পেরুবে,তখনই চোখ পড়ল বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা মধুর দিকে। মুখে মাস্ক লাগানো, তবুও তাকে চিনতে অসুবিধা হয়নি সুনেহরার। মধুর হাতে থাকা ফুলগুলো দেখে কেমন লোভ জাগল ওর মনে। ফুলগুলো নিশ্চয়ই ওর জন্য নেওয়া! সুনেহরার মনটা খুশিতে নেচে উঠল। নিজের কাজের কথা ভুলে এগিয়ে গেল মধুর কাছে। সুনেহরা হাতের ইশারায় জাফরকে চলে যেতে বলল, বাধ্য ছেলের মতো চলে গেল সে। মধু তখন মাস্ক খুলে সিগারেট হাতে নিয়ে মুখে পুরতে যাচ্ছিল। সুনেহরা ওটা কেড়ে নিয়ে মাটিতে ফেলে দিল। মধু রেগে তাকালেই দেখল দজ্জাল মেয়ে সুনেহরাকে! হ্যাঁ, মধুর ভাষায় সুনেহরা দজ্জালই, আবার চরম অশ্লীল। এই মেয়েটার কথাবার্তা, আচার-আচরণ একদম অপছন্দ মধুর। সিগারেটটা ফেলে দেওয়ায় মধুর অনেক রাগ হয়েছে। কিছু বলতে নিলেই সুনেহরা তার নরম সুন্দর হাতটা চেপে ধরে মধুর মুখে। কিছুটা এগিয়ে এসে বলে,
"এসব ছাইপাঁশ খেয়ে লাভ কি? সেই তো মরণব্যাধি বাঁধাবি! তার থেকে ভালো আমার লিপস্টিক মাখানো ঠোঁটে চুমু খা, ভিটামিন পাবি।"
মধু নিজের মুখের উপর থেকে সুনেহরার হাতটা সরিয়ে দিল। চেহারায় ওর রাগের আভাস। সে সংযত করল নিজের রাগ মাঝরাস্তায় ঝামেলা বাধালে লোকে খারাপ ভাববে তাই! কিন্তু এই সুনেহরার প্রতি যে ওর রাগ হচ্ছে, দাঁত কটমটিয়ে বলল,
"ছিহ! অ'শ্লী'ল কোথাকার! তোকে বিয়ে করবে কে?"
"কেন? আমার তো বিয়ে ঠিক হয়েই আছে।"
"কার সাথে শুনি? কার ম'র'ণের চুলকানি উঠেছে তোকে বিয়ে করে জীবন নষ্ট করবে?"
"শাহরিয়ার রোমান দিব্য নামের এক সুদর্শন মানবের! এই তো সে আমার সামনে দাঁড়িয়ে!"
মধু তেমন পাত্তা দিল না সুনেহরার কথার। বিরবির করে বলল,
"পাগলের সুখ মনে মনে। ভেবেই শান্তি পা তুই!"
সুনেহরা শুনল কিনা কে জানে, তবে সে মনোযোগ দিয়ে দেখল লোকটাকে। মধু কিছুদূরে গিয়ে আরেকটা সিগারেট হাতে নিয়ে আগুন ধরাল। আবারও একই কাজ করল সুনেহরা। বিরক্ত হয়ে বলল মধু,
"যা তো, মাথা খাবি না আমার।"
মধুর রাগের পরোয়া করে না সুনেহরা। এ ছেলেটা প্রচণ্ড রাগী সে জানে। তবে সুনেহরার উপরে সে কখনোই রাগ দেখায় না। মধু হয়তো অভ্যস্ত ওর কাজে! তাইতো সুনেহরা এতো সাহস পায়! সুনেহরা সামনে গিয়ে দাঁড়াল, মধুর হাতে থাকা ফুলগুলো দেখিয়ে বলল,
"যাচ্ছি। তার আগে বল, এই ফুলগুলো কার জন্য?"
মধু ওর হাতে থাকা ফুলগুলোর দিকে তাকিয়ে বলল,
"কি জানি!"
সুনেহরা ওর হাত বাড়িয়ে দিল মধুর দিকে। মিষ্টি হেসে বলল,
"আমার জন্য বলতে লজ্জা লাগছে? হাত বাড়ালাম,পরিয়ে দে।"
মধু তাকাল মেয়েটার দিকে। রেগে তাকালেও মেয়েটার হাসিমুখ দেখে সব রাগ ভুলে গেল সে! কি সুন্দর মনভোলানো হাসি এই মানবীর! উজ্জ্বল শ্যামলা দেখতে মেয়েটাকে নীল রঙের শাড়িতে বেশ মানিয়েছে। কতো মায়াবী দেখতে সে! কতো সুন্দর তার করা আবদার! মধু যে না করতে পারল না সুনেহরাকে। এই মেয়েটা ওর সাথে যতোই ঝগড়া-ঝামেলা করুক, দিনশেষে এই মেয়েটার থেকে বেশি আর কেউ মধুকে নিয়ে ভাবে না! মধু ওর হাতে থাকা গোলাপটা গুজে দিল সুনেহরার কানের পাশে। বেলিফুলের মালাটা যত্ন করে পরিয়ে দিল ওর হাতে। সুনেহরার চোখ-মুখে আনন্দ উপচে পড়ছে। এই প্রথম ওর পছন্দের মানুষটা ওকে কিছু দিল, তাও এতো ভালোবাসা নিয়ে! সুনেহরার যে স্বপ্নের মতো লাগছে সবটা!
.
.
.
কাব্যরা আজ ঢাকায় ব্যাক করবে। কিন্তু কাব্যের যে যেতে ইচ্ছে করছে না, ওর দাদুর মুখটার দিকে তাকালেই কেমন মায়া হচ্ছে। ভদ্রলোক নিজেকেই দোষারোপ করে যাচ্ছেন সবকিছুর জন্য। স্রোত এদিকে ভয়ে ম'র'ছে আবার কোনো অঘটন না ঘটে! আসার পর থেকে তো এটা সেটা হয়েই যাচ্ছে। ভয় হওয়ার যথেষ্ট কারণ আছে। কাব্যরা সবাই এখন তালুকদার বাড়িতে। ঐ হসপিটালে থাকতে কাব্যের বিরক্ত লাগছিলো।তাই ওকে বাড়িতেই নিয়ে আসা হয়েছে। আশেপাশের অনেকেই এসেছে ওকে দেখতে। সাবরিনা বেগম সহ বাকিরা বাড়ি যাওয়ার কথা বললেই কাব্য জানিয়েছে, আর কিছুদিন এখানে থাকবে। কথাটা শুনেই স্রোতের কপালে চিন্তার ভাঁজ পড়ল! গাল ফুলিয়ে সে তাকিয়ে রইল অন্যদিকে।
কাব্য নিজের কাজে ব্যস্ত,রাহুলকে বলেছিল আসার আগে এ বাড়ির সবার জন্য গিফট নিয়ে আসতে। রাহুল শুনেছে কাব্যের কথা সবার জন্যই আলাদা আলাদা গিফট নিয়ে এসেছে সে।কাব্যের কথামতো এক এক করে সবার হাতেই গিফট তুলে দিল দোয়েল। বাড়ির মানুষজন সকলেই খুশি কাব্যের সুন্দর ব্যবহারে। সাবরিনা বেগম আর উনার স্বামীসহ ও বাড়ির সবাই বেশ অবাক হয়েছেন। কাব্যকে যেন উনারা নতুন রূপে দেখছেন। এখানে এসেই কি কাব্যের এতো পরিবর্তন? নাকি সবটাই স্রোতের ভালোবাসার ছোঁয়া! যেভাবেই হোক, কাব্যের এই পরিবর্তন উনাদের অনেক ভালো লাগছে। ছেলেটা তবে স্বাভাবিক হয়েছে। লোকজনের সমাগম অপছন্দ করা কাব্য এতোগুলো মানুষের সাথে হাসি-ঠাট্টা করছে? সবই যেন স্বপ্নের মতো লাগছে সাবরিনা বেগমের কাছে। সবই ঠিকঠাক হচ্ছে আস্তে আস্তে, কিন্তু উনার ছোট ছেলে-বউমার সম্পর্কটা কি ঠিক হয়েছে? ধ্রুব কি মেনে নিয়েছে ওর আর তাহিয়ার বিয়েটা? হাসিখুশি মেয়েটার অন্ধকারে ঢেকে থাকা মুখ দেখলেই যে কষ্টে বুকটা ফেটে যায় উনার। মা-ম'রা মেয়ে তো, সাবরিনা বেগম সর্বক্ষণ চান তাহিয়ার আম্মুর জায়গা নিয়ে তার পাশে থাকতে। যেমনটা থেকে এসেছেন স্রোতের পাশে!
.
.
.
ঘুম ভাঙল ধ্রুবের। ফোনটা হাতে নিলেই দেখল সময় ১ টার কাছাকাছি। লাফ মেরে বিছানা থেকে উঠল সে। মাথাটা কেমন ধরে আছে ধ্রুবের,গায়ে এখনো জ্বর আছে তার। কাল বৃষ্টিতে ভেজার কারণেই এই অবস্থা! ধ্রুব শুয়ে পড়ল আবার। পাশ ফিরে তাকালেই দেখল তাহিয়াকে। তাহিয়ার পরনে থাকা শাড়িটা পুরোপুরি এলোমেলো হয়ে আছে। শাড়ির আঁচল পড়ে আছে ধ্রুবের পিঠের নিচে। তাহিয়ার নগ্ন পিঠ স্পষ্ট দেখা যাচ্ছে, ব্লাউজের ফিতেটাও খুলে আছে, কেমন যেন অগোছালো হয়ে আছে সব। ধ্রুবের ভ্রম কাটল। শুকনো ঢোক গিলে উঠে বসল সে। কি যেন ভেবে আবারও শুয়ে পড়ল তাহিয়ার পাশে। ওর দিকে তাকিয়ে কাঁধে ঝাঁকুনি দিয়ে ডেকে বলল,
"এই তানুউ! জলহস্তি কোথাকার! ঠিক হয়ে ঘুমা।"
তাহিয়া নিভু নিভু চোখে তাকাল। ধ্রুব কি বলেছে না বুঝে বলল,
"আমিতো ঠিকই আছি।"
"ঠিক আছিস মানে? তাকিয়ে দেখ নিজের দিকে।"
"কি দেখব?"
"তানু, তোর শাড়িটা এলো-মেলো হয়ে আছে। কে বলে তোকে এসব পরে গৃহিণী সাজতে!"
তাহিয়ার চোখ খুলে তাকানোর সাধ্য নেই। বেশি রাত করে ঘুমানোর রেজাল্ট এটা! ধ্রুবের কোনো কথাই ঠিকঠাকভাবে শোনেনি তাহিয়া। আবারও ধ্রুব এ বিষয়ে কিছু বললে তাহিয়া বলল,
"উম! এতো কথা না বলে ঠিক করে দে।"
"আমি ঠিক করে দিব?"
"হুম।"
ধ্রুব বিরক্ত হলো। তাহিয়ার হাত টেনে উঠালো ওকে। কি হয়েছে কিছুই বুঝতে পারছে না তাহিয়া। কেবল দেখতে পাচ্ছে ধ্রুবের রাগান্বিত চেহারা আর লাল লাল চোখ দুটো। তাহিয়া ভয়ে ভয়ে বলল ধ্রুবকে,
"কি হলো?"
"শাড়ি ঠিক করে তানু! আমার সামনে এসব বা'ল ছাল পরবি না একদম।"
তাহিয়া দ্রুত ওর শাড়িটা ঠিক করল। লজ্জা লাগছে তার,ইশশ! ঘুমের ঘোরে ধ্রুবের মতো পাগলামি করেছে কিনা কে জানে!ভাবনায় ছেদ পড়ল তার, ধ্রুবের কণ্ঠ ভেসে এল তাহিয়ার কানে,
"শাড়ি সামলাতে না পারলে পরিস কেন?"
"সামলাতে পারি তো।"
"তা তো দেখলামই!"
'কথাটা বলেই ধ্রুব উঠে গেল বিছানা ছেড়ে। মনে মনে রাগ হলো তাহিয়ার,ওর শাড়ির এই অবস্থা ধ্রুবই তো করেছে! কি না কি আবোল-তাবোল বকেছে কাল সারা রাত। এখন আবার রাগ দেখাচ্ছে হুলো বিড়ালের মতো!
.
.
.
'রুমে আপাতত স্রোত, কাব্য ছাড়া আর কেউ নেই। রাহুল কাউকে আনবে বলে ঢাকা গিয়েছে। কাব্যের মনে হলো ওর দুই বন্ধু এসেছে আবারও! মনে মনে খুশি হলো এবার সবাই একসাথেই ফিরবে! হাতে থাকা ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে কাব্য, মনোযোগ দিয়ে কি যেন দেখছে সে। স্রোত তাকিয়ে আছে কাব্যের মুখটার দিকে। এখনও চোখ-মুখ ফুলে আছে, মাথায় যে প্রচণ্ড আঘাত পেয়েছে বোঝাই যাচ্ছে তা। কিন্তু কেউ কিছু জিজ্ঞেস করলেই কাব্য উত্তর দিচ্ছে সে ঠিক আছে। স্রোত তো জানে কাব্য ঠিক নেই। ডাক্তাররাও বলেছে বেড রেস্টে থাকতে, আরও ট্রিটমেন্টের প্রয়োজন কাব্যের। স্রোত কথাগুলো ভাবছে কাব্যের মুখের দিকে তাকিয়ে। কাব্য ওর দিকে তাকাতেই চোখ সরিয়ে নিল অন্যদিকে। কাব্য বুঝল স্রোত রাগ করেছে কোনো কারণে। জিজ্ঞেস করল ওকে,
"কি হলো নীলাম্বরী? রেগেছো কেন?"
স্রোত কাব্যের পাশে এসে বসল, ওর হাত ধরে বলল,
"বাড়ি চলুন না। এখানে আমার ভালো লাগছে না একদম।"
কাব্য চুমু দিল স্রোতের হাতে। ওর হাতটা দিয়ে নিজের গাল স্পর্শ করিয়ে বলল,
"যাব তো। রাহুল ফিরে আসুক।"
স্রোত বুঝল কাব্য যেতে চাইছে না।মনে মনে রাগ হলো ওর। এখানে এসে কাব্য এমন করছে কেন? সে কি বুঝতে পারছে না এখানে থাকলেই একের পর এক বিপদ আসবে! স্রোত চুপচাপ উঠে গেলো, কাবার্ড থেকে কাপড় বের করে চলে গেল ওয়াশরুমে। ওর একটা লম্বা শাওয়ার প্রয়োজন সারারাত না ঘুমিয়ে মাথাটা কেমন ঘুরছে। এদিকে কাব্যের অবস্থা দেখে ভেতরটায় অশান্তি হচ্ছে! রুমের দরজা আটকানোই ছিলো, কাব্য তো অসুস্থ হেঁটে বাথরুম পর্যন্ত আসবে না নিশ্চয়ই! এই ভেবেই ওয়াশরুমের দরজাটা খুলে রেখেছে স্রোত।
গায়ের জামাকাপড় খুলে শাওয়ারের নিচে এসে দাঁড়িয়েছে স্রোত। পানি ছাড়বে,তখনই কেউ হাত ধরে নিল ওর। স্রোত ঘুরে তাকাতেই দেখল এক জোড়া ঘোলাটে চোখের নেশা ধরানো চাহনি! কাব্য দাঁড়িয়ে আছে স্রোতের সামনে। বিছানা থেকে স্পষ্ট দেখেছে সে স্রোতকে। নিজেকে সামলাতে ব্যার্থ হলো কাব্য।প্রেয়সীর আবেদনময়ী শরীরটা কাছে ডাকলো ওকে।কাব্য ছুটে আসল নীলাম্বরীর কাছে। কাছে টেনে নীলাম্বরীর বিবস্ত্র শরীরটায় হাত বুলালো সে। পরম আবেশে চোখ বুজল স্রোত, মুখ গুঁজল কাব্যের বুকে। বুকের ধুকপুকানি বাড়ল স্রোতের,কাব্য এই অবস্থায় উঠে আসবে, ভাবনাতেও ছিলো না তার। কাঁপা কাঁপা কণ্ঠে বলল স্রোত,
"উঠে... আসলেন... যে?"
"দরজা খুলে রাখলে যে? ইনডিরেক্টলি তুমিই তো আমাকে কাছে ডাকলে নীলাম্বরী!"
কথাটা বলতে বলতে স্রোতের গায়ে থাকা ইনারটা খুলে ফেলল কাব্য, স্পর্শ করল আরও গভীরভাবে। স্রোত কাঁপছে, কাব্য তো ওকে প্রথমবার স্পর্শ করছে না আগেও হয়েছে, তবুও কেন এমন অনুভূতি হচ্ছে স্রোতের? স্রোত কাব্যের গলা জড়িয়ে ধরেছে, ঘন ঘন শ্বাস ফেলে তাকিয়েছে ওর মুখপানে। কাব্যের ঠোঁটের কোণে হাসি লেগে আছে। কাব্যের অবাধ্য নীলাম্বরী কতোটা বাধ্য হয়ে গেছে,কাব্যের চোখের ইশারা বুঝে কাছে চলে আসে সে। অথচ আগে কিনা এই মেয়েটাকে একটা চুমু খেতে কতো কিছু করা লাগতো কাব্যকে! স্রোত কাব্যকে পড়তে জানে না, মানুষটার চোখের দিকে তাকিয়েও মনের কথা বুঝতে পারল না সে! জিজ্ঞেস করল কাব্যকে,
"কি ভাবছেন এতো?"
"রুমে চলো।"
"এভাবে?"
"হ্যাঁ।"
স্রোত এক পাও নড়ল না, কাব্য অপেক্ষা করল না রুমে যাওয়ার। স্রোতের কাঁপতে থাকা গোলাপি ঠোঁট দুটো দখল করল সে। গভীর চুম্বন এঁকে দিল ঘাড়ে। স্রোত কাঁপছে, চোখ দুটো বন্ধ করে নিয়েছে সে। খামচে ধরেছে কাব্যের পেশিবহুল বাহু। স্রোতের পুরো শরীর অবশ হয়ে আসছে।আরেকটু হলেই লজ্জাবতী পাতার মতো নুইয়ে পড়বে সে।কাব্যের স্পর্শ গভীর হচ্ছে,বক্ষদেশের অসহ্য পীড়ায় চোখ বেয়ে পানি পড়ল স্রোতের, কাব্যের মাথার চুলগুলো খামচে ধরল সে। কেঁপে ওঠা কণ্ঠে বলল,
"পাগল হলেন! লাগছে তো!"
কাব্য ছেড়ে দিল স্রোতের ঠোঁট। মেয়েটার নীলাভ চোখ দুটোতে অশ্রুরা ভির জমিয়েছে। কিন্তু কাব্যের যে হুশ নেই অন্য কোনো দিকে ওর নীলাম্বরীকে চাই। কাব্যের ঠোঁটের স্পর্শ লাগাম ছাড়ালো । স্রোত বিরক্ত হয়ে বলল,
"কি চাইছেন আপনি?"
কাব্য স্রোতের কানের কাছে গেল, ফিসফিস করে বলল,
"বেইব। বিছানায় চলো, আমি তোমাকে আরও গভীরভাবে স্পর্শ করতে চাই!"
"আরও গভীর! মা'রবেন আমাকে!"
"চলো না। আমি ম'রে যাচ্ছি!"
স্রোত কিছুক্ষণ কাব্যের মুখের দিকে তাকিয়ে বলল,
"এই অসুস্থ শরীরে এতো এনার্জি আসে কোথা থেকে আপনার?"
"তুমি জামাকাপড় খুলে লোভ জাগালে বলেই না আমার এনার্জি বাড়ল।"
"ছিহ! লজ্জা শরমের মাথা খেয়েছেন!"
"এসব লজ্জা শরম আমার কোনোকালেই ছিলো না। বেশি কথা না বলে রুমে চলো, নইলে এখানেই কাজ সেরে ফেলব,কন্ট্রোল হারাচ্ছি আমি।"
কাব্যের লাগামছাড়া কথায় লজ্জা পেল মেয়েটা। কাব্য বাধা মানল না স্রোতের। আবারও আকঁড়ে ধরল ওর ঠোঁট। স্রোত কাব্য দুজনেই তখন ওয়াশরুমের দরজার সামনে স্রোত ইচ্ছে করেই এসেছে এই পর্যন্ত। সুযোগ বুঝেই কাব্যের বুকে ধাক্কা দিল সে, সাথে সাথেই ওয়াশরুমের বাইরে চলে গেল কাব্য। স্রোত দ্রুত দরজা লাগিয়ে দিল। মনে মনে হাসছে আর ভাবছে,এবার রাজপুত্র ক্ষেপবে! সত্যিই হলো স্রোতের ভাবনা। দরজায় লাথি মেরে কটমট কণ্ঠে বলল কাব্য,
"স্রোতের বাচ্চায়া! আমার মুডে কেরোসিন ঢেলে দিলি তো! তোকে একবার কাছে পাই চিবিয়ে খাব একদম!"
স্রোত হাসছে কাব্যের কথা শুনে। বেশি তর্কাতর্কি করলে কাব্য আবার দরজা ভেঙে দিতে পারে,এই ভেবেই চুপ থাকল স্রোত। লোকটাকে ক্ষেপিয়েছে এমনিতেই! বেরুলেই শাস্তি পেতে হবে তাকে।
.
.
.
রাহুল আর দোয়েল দুজনেই এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে। গাড়িতে বসে আছে দীপ্ত। বসে আছে বললে ভুল হবে সে নাক ডেকে নিশ্চিতে ঘুমাচ্ছে। কাব্যের এক্সিডেন্টের দিন রাহুল কেমন রেগেমেগে কথা বলছিল দোয়েলের সাথে, এইজন্য মনে মনে রেগে আছে দোয়েল নিজেও এখনও পর্যন্ত। দুজন দুজনের সাথে কথা বলেনি। দোয়েল বাধ্য হয়েই এসেছে এখানে। দীপ্তটা বাড়াবাড়ি করছিল আসবে বলে। কাব্যই রাহুলকে বলল দীপ্তকে সাথে নিতে, কিন্তু দীপ্ত তার দোয়েল আপুকে ছাড়া কোথাও যাবে না, তাই ওদের সাথে এসেছে দোয়েল। এসেই বা কি হলো এই লোকটা এমন করছে কেন ওর সাথে? হাসিখুশি মানুষ হুট করে শান্ত হয়ে গেলে ব্যাপারটা খুব বাজে লাগে। এই যে রাহুল সারাক্ষণ এতো মজা করা কথা বলে বলে মুখে ফেনা তুলে ফেলে, সে হঠাৎ চুপ, তাই দোয়েলের ভালো লাগছে না বিষয়টা। দোয়েল গিয়ে রাহুলের সামনে দাঁড়াল, পর্যবেক্ষণ করল লোকটাকে। রাহুল ছেলেটা দেখতে মাশাল্লাহ লম্বা-চওড়া, স্বাস্থ্য, গায়ের গঠন, কথাবার্তা সবেতেই সে পারফেক্ট। কিন্তু না হাসলে যে রাহুলকে ভালো দেখায় না। দোয়েল বড্ড মিস করছে রাহুলের চঞ্চল রূপটা। রাহুল বোধহয় বিরক্ত হলো দোয়েলের হাবভাব দেখে। ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল,
"কি সমস্যা?"
"সমস্যা হতে যাবে কেন?"
"তাহলে খাম্বার মতো আমার সামনে এসে দাঁড়ালে কেন?"
"আপনাকে দেখতে!"
"চেহারা বেরিয়েছে আমার? শিং গজিয়েছে মাথায়?"
"আপনি ইচ্ছে করেই গম্ভীর সাজার নাটক করছেন, তাই না? আমি জানি আপনি মোটেও গম্ভীর না। তাহলে কোন দুঃখে এসব করছেন? বউ ম'রে'ছে?"
"বউ হলে তো ম'র'বে। এই রাহুল লেংটুকাল থেকেই পিওর ভার্জিন পাখি। তবে তুমি চাইলে...."
"আমি চাইলে?"
"ভার্জিনিটি নষ্ট করতে সময় নিব না।কিছু দুরেই আছে কাজী অফিস। আর বাসর করার জন্য আছে গাড়ি৷ তুমি চাইলে আজই বিয়ে করে বাসর সেরে ভার্জিনিটি নষ্ট করতে রাজি আমি।"
রাহুল ঠাট্টার ছলে এমন একটা কথা বলে দেবে, ধারণাতেও ছিলো না দোয়েলের। মেজাজ খারাপ হলো তার। এই লোকটা এতো লাগামছাড়া হলো কবে থেকে? নাকি আগে থেকেই এমন! রাহুলের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে জায়গা ছাড়ল দোয়েল।
.
.
.
রেজওয়ানের মাথায় দাউদাউ করে আগুন জ্বলছে। এক্ষুণি খবর পেলো কাব্য পুরোপুরি সুস্থ। সাথে সাথেই কল দিয়ে আসতে বলেছে মধুকে।
মধু বসে আছে রেজওয়ানের সামনে, মুখে কালো মাস্ক। আর গায়ে কালো রঙের একটা হুডি জড়ানো। মধু বেশিরভাগ সময় এভাবেই থাকে। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে সে। রেজওয়ান তখন থেকেই বকবক করে যাচ্ছে। মধুর মেজাজ বিগড়ে যাচ্ছে, ইচ্ছে করছে রেজওয়ানের মুখটা এক্ষুণি বন্ধ করে দিতে। কিন্তু নিজের রাগ সংযত রেখেছে সে। কারণ ভুলটা ওরই। রেজওয়ান বিরক্ত হলো মধুর আচরণে,রেগে-মেগে বলল ওকে,
"খুব তো বলেছিলে কাব্যকে শেষ করে দিয়েছো। তাহলে ও বেঁচে আছে কী করে?"
ভাবলেশহীন ভাবেই বসে রইলো মধু, রেজওয়ানের কথায় সোজাসাপ্টা উত্তর দিল সে,
"আল্লাহর রহমতে।যেভাবে তুমি বেঁচে গেছো।"
"আজেবাজে কথা বলবে না একদম। এতগুলো টাকা নিয়ে কাব্যকে তুমি এখনও মা'র'তে পারোনি। তোমাকে এতো টাকা দিয়ে কি লাভ হলো আমার?তুমি কাব্যকে মা'রতে পারবেনা মধু, ইউ আর আ লুজার!"
"কথা যখন দিয়েছি আমি ঐ কাব্যকে মে'রেই ছাড়ব। কিন্তু তুমি নিজের মুখ কন্ট্রোল করো। আমাকে আজেবাজে কথা বললে তোমার সানডে মানডে ক্লোজ করতে বেশি সময় লাগবে না আমার।"
রেজওয়ানের মনে মনে রাগ হলেও চুপ রইলো সে।এই ছেলেটাকে ভাড়া করেও যেন ভুল করেছে, কথায় কথায় মে'রে ফেলার ভয় দেখাচ্ছে।রেজওয়ান একবার সুস্থ হোক, এই মধুকে ভালো করে দেখে নিবে সে! রেজওয়ানের চুপসে যাওয়া চেহারা দেখে মাস্কের আড়ালেই হাসল মধু। চলে যেতে যেতে ভাবল সে,
"এই কাব্যের তো কৈ মাছের জান। শা'লা'কে মা'রতেই পারছিনা। কিন্তু আগে তো কখনোই এমন হয়নি! মধুর ভুল হচ্ছে নাকি কাব্যের ভাগ্য ভালো!"
কথাগুলো ভাবতে ভাবতে বাইকে এসে বসল মধু।বাইকটা স্টার্ট দিবে তখনই কেউ দৌড়ে এসে পিছনে বসেছে ওর।শক্ত করে দু'হাত দিয়ে জড়িয়ে ধরেছে ওকে। মধু বিরক্ত হয়ে পিছনে তাকাতেই দেখলো একজোড়া কাজল কালো চোখ! মেয়েটার মন মাতানো হাসিতে হাসল মধুও সামনে তাকিয়ে বলল,
"তুই এখানে?"
"হুম,হাজবেন্ড যেখানে ওয়াইফি তো সেখানেই থাকবে,তাই না!"
"বকবক না করে বাইক থেকে নাম।"
"নামব না।"
"ধাক্কা মে'রে ফেলে দিই?তুই হাত পা ভেঙে হসপিটালের বেডে পড়ে থাকলে মন্দ হবেনা। আমি কিছুদিন শান্তিতে থাকব।"
সুনেহরা চোখ মুখ কঠিন করে বলল,
"তোর শান্তির গুষ্টি কিলাই। আমাকে অপমান করছিস তো! চিৎকার চেচামেচি করে লোক জড়ো করে বলব তুই আমাকে কিডন্যাপ করছিস। তোর যা সাজপোশাক মানুষ কিন্তু বিশ্বাস করে গণধগণধোলাই দিবে!ভালো হবে ব্যাপারটা?"
'মধু ঘুরে তাকালেই। সুনেহরা ছোট ছোট চোখ করে তাকাল মধুর দিকে।ওকে অনেক সময় বুঝিয়ে সুজিয়ে রাজি করালো নিয়ে যাওয়ার জন্য। মধুও আর কথা বাড়ালো না এ মেয়ে যা চালাক সত্যি সত্যিই গণধোলাই খাওয়াবে। তার উপর বাড়ি গিয়ে ওর মায়ের কাছে আবুল তাবুল বলবে!উনি বিশ্বাস করে ঝাটা হাতে নিয়ে ওকে দৌড়াতে আসবেন।'
.
.
.
স্রোত ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল কাব্য উপুড় হয়ে শুয়ে আছে বিছানায়। ছোট ছোট পা ফেলে ড্রেসিং টেবিলের আয়নার সামনে এসে দাঁড়ালো স্রোত। পরনের শাড়িটা ঠিকঠাক করে ব্লাউজের ফিতে লাগাবে, তখনই মনে হলো কারো ঠান্ডা হাত স্পর্শ করেছে ওর নগ্ন পিঠ। কেঁপে উঠলো স্রোত, বুঝে নিল মানুষটা কাব্য! কাব্য পিছন থেকেই শক্ত হাতে জড়িয়ে ধরল স্রোতকে। শাড়ির কুচি খুলে দিতেই আঁতকে উঠল স্রোত, দ্রুত ঘুরে তাকাল সে, কাব্যের প্রশস্ত বুকে ধাক্কা দিয়ে তাকে সরাতে চাইল নিজের থেকে। চোখ মুখে বিরক্তি নিয়ে বলল,
"করছেন কী? মাত্রই গোসল করলাম!"
"সমস্যা নেই তো, দুজন মিলে আরেকবার করে নিব।"
"ছাড়ুন।"
"ছাড়ব না।"
কাব্য এগোতে নিলেই স্রোত মুখটা সরিয়ে নিল অন্যদিকে। ভেজা চুল থেকে পানি পড়ছে এখনো, শাড়িটাও কেমন আধখোলা হয়ে আছে। বিরক্ত লাগছে স্রোতের, কাব্যকে ঠেলে দূরে সরাতে চেয়ে বলছে সে,
"ছাড়ুন বলছি। কান্না করব কিন্তু। বিরক্ত লাগছে আমার।"
"মিছে মিছে কান্না করে চোখের পানি অপচয় করো না বউ। আমি আদর করলে তুমি এমনিতেই কাঁদবে!"
লাজে রাঙা হলো অষ্টাদশীর মুখ। চোখের পাতা বন্ধ করে কাব্যের বুকে মুখ গুজল সে। কাব্য হাসল ওর নীলাম্বরীর লাজে রাঙা মুখটি দেখে। কিছুক্ষণ না যেতেই স্রোত মুখ তুলে তাকাল কাব্যকে বলল,
"আপনি তো অসুস্থ! এই অবস্থায় আমাকে এতো জ্বালাতন না করলে হয় না? চুপচাপ থাকুন না একটু।"
কাব্য ঠোঁট কামড়ে হাসল, স্রোতের পরনে থাকা শাড়িটা পুরোপুরি এলোমেলো করে দিল। দুই হাত দিয়ে কোমর চেপে ধরে বলল,
"চুপচাপই তো ছিলাম। মেজাজ বিগড়েছো আমার। এবার তোমাকে কে বাঁচাবে।"
স্রোত বুঝল,আজ আর যাই করুক কাব্যের থেকে ছাড়া পাবে না সে। এই সুবিশাল আকৃতির দানবের মতো দেখতে লোকটার শক্তির সাথে সে কোনোভাবেই পেরে উঠবে না। কাব্যের কাছে তো স্রোতের শক্তি কিছুই না! সে আর নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করল না। কাব্য এগোচ্ছে দেখেই চোখের পাতা বন্ধ করল স্রোত। খামচে ধরল কাব্যের পেশিবহুল বাহু। কিন্তু স্রোত যা ভাবল তার কিছুই হলো না। কাব্য পিছিয়ে গেলো স্রোতের থেকে, বিছানায় ফেলে রাখা শপিং ব্যাগটা ওর হাতে ধরিয়ে দিয়ে বলল
"এটা পরে বাইরে এসো। আমরা বাড়ি ফিরব আজই।"
স্রোত বেশ অবাক হলো। কিছুসময়ের ব্যবধানে কাব্যের ডিসিশন বদলে গেলো! এ কী করে সম্ভব! চরম বিস্ময়ে বলে উঠলো সে,
"সত্যিই!"
"হ্যাঁ।"
"কিন্তু আপনি যে বললেন আরও কিছুদিন এখানে থাকবেন!"
"আমার মুড চেঞ্জ হয়েছে।"
"আপনার মুড আর গিরগিটির গায়ের রঙ মিনিটে কতবার চেঞ্জ হয় বলা মুশকিল!"
কথাটা বলতে বলতে স্রোত কাব্যের দেওয়া ব্যাগটায় কী আছে দেখার চেষ্টা করল। ভিতরে কী আছে দেখেই খুশিতে ভরে গেলো ওর মন। হাসি মুখ করে পিছনে তাকালেই দেখল কাব্য দাঁড়িয়ে আছে দরজার সাথে হেলান দিয়ে। ইশশ! কী সুন্দর এই মানবের দাঁড়ানোর স্টাইল! এই নিয়ে ১০০ বারের মতো ক্রাশ খেলো সে কাব্য ভাইয়ের উপরে! স্রোত মনে মনে মানে, কাব্য সিনেমার নায়কদের থেকে দেখতে কম সুন্দর না। কিন্তু সে মুখে কখনোই বলবে না কাব্য সুন্দর! বেশি প্রশংসা পেলে মানুষের ভাব বেড়ে যায় কিনা! পুরুষালি কণ্ঠ কানে আসতেই স্রোত নিজের ভাবনা থেকে বেরুলো,
"তুই অর্ধেক উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থেকে আমাকে সিডিউস করতে চাইছিস স্রোত? বললেই হয় আমার আদর চাই!"
কাব্য এগিয়ে এলো স্রোতের কাছে। স্রোত দুই হাত উঁচিয়ে চোখ মুখে ভয় নিয়ে বলল,
"এ.. একদম কাছে আসবেন না।"
কথাটা বলে এক মিনিটও ব্যয় করেনি স্রোত। শাড়িটা নিয়ে দ্রুত চলে গেছে ওয়াশরুমে! রুমে থেকে চেঞ্জ করলেও বিপদ। কাব্যের মাথায় কখন আবার রোমান্সের ভূত চাপে বলা মুশকিল!
~~~~~~
® আফরোজা আঁখি।