#কাব্যের_নীলাম্বরী [৫৭]
- অন্তিম পর্ব।
________________
'গত হয়েছে অনেকগুলো দিন। প্রায় ৫ টা বছর! এই ৫ বছরে কতো পরিবর্তন এসেছে। নতুন অতিথির আগমন ঘটেছে, আবার কেউ বিদায় নিয়েছে এই পৃথিবীর মায়া ত্যাগ করে। কেউ পেয়েছে, কেউ হারিয়েছে! কারোর প্রাপ্তির খাতা শূন্য, কারোর পরিপূর্ণ! আজ অনেকগুলো দিন পর বাংলাদেশের মাটিতে পা রাখলো কাব্য। এই পাঁচ বছরে সে কয়েকবার এসেছে বটে, তবে সাথে অন্যরা ছিল না। আজ শুধু কাব্য নয় দোয়েল, রাহুল, লিয়া, স্নিগ্ধ সকলেই ফিরেছে।সাথে করে নিয়ে এসেছে তাদের ছানাপোনাদের।
'কাব্যের আঙুল ধরে দাঁড়িয়ে আছে বছর চারের এক পুচকে মেয়ে। মেয়েটার গায়ে নীল রঙের সুন্দর একটা গাউন।মেয়েটার মধ্যে থাকা সবথেকে আকর্ষণীয় জিনিসটি হলো তার চোখ! নীল চোখের নীলনয়না সে! নাম তার অরুনিকা আর্যা। তবে মেয়ের বাবা আদর করে তাকে নীলাদ্রি বলে ডাকে। কোনো এক বিশেষ কারণে তার নাম নীলাদ্রি রাখা হয়েছে। স্যুট-কোট পরিহিত কাব্য তাকায় মেয়ের পানে।মেয়েটা হাত বাড়িয়ে বলে,
"তোলে নাও পাপ্পা! আর কতো হাঁতবো?"
'মেয়ের আদো আদো কথা শুনে হাসে কাব্য।হাতে ট্রলি ব্যাগ নিয়ে স্নিগ্ধকে বকা দিতে দিতে কাব্যের পাশে এসে দাঁড়ায় লিয়া। ওর আর স্নিগ্ধের বিয়ে হলো বেশ কিছুদিন আগে।ওদের সম্পর্কটা এখন বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে স্বামী-স্ত্রীর সম্পর্কে রূপ নিয়েছে। লিয়া চোখ-মুখ কুঁচকে কাব্যকে জিজ্ঞেস করছে,
"তোর মেয়ে কি বলছে রে?"
'লিয়ার কথা শুনে ওর দিকে তাকায় কাব্য। নীলাদ্রিকে কোলে নিতে নিতে মুচকি হেসে বলে,
"কোলে নিতে বলছে।"
"ওহ! এই কথা। আসলে কি বল তো,তোর মেয়ের কথাবার্তা বুঝতে আমার অনেক সময় লাগে!"
'কাব্য হাসে। নীলাদ্রি মেয়েটা ভ্রু কুঁচকে তাকায় লিয়ার দিকে। লিয়াকে এই প্রথমবার দেখছে সে, তাই হয়তো এতটা অপরিচিত লাগছে। তবে নীলাদ্রির সমস্যা এখানে নয়! ওর রাগের আসল কারণ হলো তার পাপ্পার সাথে কোনো অপরিচিত মেয়ে কথা বলবে না!নীলাদ্রি তার মাম্মাকে ডাকে।সাথে সাথেই স্রোত উত্তর দেয়,
"কী হলো মামুনি? কিছু লাগবে তোমার?"
'নীলাম্বরীর কণ্ঠস্বর কানে আসতেই কাব্য পিছু ফিরে তাকায়। স্রোতের কোলে চার-পাঁচ মাসের এক বাচ্চা। ওর নাম রিক্ত! পেছনে চিৎকার-চেঁচামেচি করতে করতে আরেকজন আসছে। সে হলো স্নেহার্দ্র! নীলাদ্রি আর স্নেহার্দ্র যমজ। আর রিক্ত হলো স্রোত-কাব্যের তিন নম্বর প্রোডাক্ট! ভাবা যায়? এই পাঁচ বছরের ব্যবধানে কাব্য তিন বাচ্চার বাবা হয়ে গেছে!স্রোতের কথার উত্তরে কাব্য হেসে বলে,
"উঁহু... মেয়ের কিছুই লাগবে না। তবে আমার লাগবে।"
"কী লাগবে?"
"আপনাকে ম্যাডাম!"
'স্রোত মুখ ভেংচি কেটে বিড়বিড় করে বলে,
"হুহ্!এভাবে পামপট্টি দিয়েই তিন বাচ্চার মা বানিয়েছেন আমাকে!"
'কাব্য স্রোতের কানের কাছে গিয়ে বলে,
"তুমি চাইলে আরও হবে।আমার ইঞ্জিনে সমস্যা নেই,বুঝলে!"
'স্রোত চোখ বড় বড় করে তাকায় কাব্যের পানে। কাব্য আগের মতোই হাসছে। এমন সময় ধ্রুবর আগমন ঘটে সেখানে। ধ্রুব এসেছে ওদের নিতেই। সবাই মিলে রাহুল আর দোয়েলের জন্য অপেক্ষা করছিল, অবশেষে ওরা এলো। রাহুলের হাত ধরে এক বাচ্চা মেয়ে হেঁটে আসছে,ওর নাম দিশা! দোয়েল আর রাহুলের ছোট্ট বাবুই পাখি! ধ্রুব সবাইকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তবে কাব্য ওদের সাথে না গিয়ে অন্য কোথাও যায়। সাথে করে নিয়ে যায় তার প্রিন্সেসকে।
-
'পরিবেশ শান্ত! চারিদিকে মন ভালো করার মতো সুন্দর বাতাস বইছে। সবুজ শ্যামল প্রকৃতি আর তার মাঝখানেই দাঁড়িয়ে আছে একটা আধুনিক বাড়ি। বাড়িটা স্রোতের পরিচিত;তার জীবনের রঙিন সব স্মৃতির সাথে জড়িয়ে আছে এই বাড়িটি। সদর দরজার সামনে এসে দাঁড়িয়েছে সবাই। দরজায় লাগানো নেমপ্লেটে ঝলমল করছে 'আরণ্যক ম্যানশন' নামটি। স্রোত দরজায় নক করার আগেই কেউ একজন দরজা খুলে দিল। হ্যাঁ, দরজা খুলেছে তাহিয়া। তাহিয়ার চোখ-মুখে উপচে পড়ছে আনন্দ। দেখেই মনে হচ্ছে সে অপেক্ষা করছিল স্রোতদের জন্যই। তাহিয়ার সাথে কথা বলে স্রোত আর বাকিরা সবাই। স্রোত লক্ষ্য করে, পেছনে ছুটে আসছে একটা বাচ্চা যার বয়স পাঁচ বছরের মতো হবে। ও হলো দিহান। দেখতে পুরো ধ্রুবর মতোই হয়েছে। স্রোত সোজা গিয়ে দিহানকে কোলে নিল,কিছুক্ষণ কথা বলল ওর সাথে। কানে এলো ধ্রুবর কণ্ঠস্বর,
"ভালো আছিস স্রোত?"
'স্রোত ঘাড় ফিরিয়ে তাকায়।উত্তর দেয়,
"ভালো আছি ধ্রুব ভাই!তোমরা সবাই ভালো তো?"
"আমরা ভালোই ছিলাম, তবে তোদের আগমন ভালো থাকাটা দ্বিগুণ করে দিল। যাই হোক... উপরে গিয়ে ফ্রেশ হয়ে নে। ভাইয়া কোথায় গেল রে?"
"উনি কোথায় যেন গেলেন!আমি ঠিক জানি না। তবে বললেন গুরুত্বপূর্ণ কোনো কাজ আছে।"
'ধ্রুব মুচকি হাসে। স্রোতকে আবারও বলে ফ্রেশ হয়ে নিতে। স্রোত উপরে যাবে বলে সিঁড়িতে পা রাখে,কয়েকটা সিঁড়ি উঠেও যায়।তখনই মাথায় আসে বাচ্চা দুটোর কথা।আশেপাশে সবাই আছে, রিক্ত তাহিয়ার কোলে, কিন্তু স্নেহার্দ্র কোথাও নেই।সে কোথায় গেল?স্রোতের চিন্তা হলো।সে ছুটে গেল ড্রয়িং রুমে, সবাইকে জিজ্ঞেস করল,
"আমার ছেলে কোথায়?ও তো তোমাদের সাথেই ছিল!"
'রাহুল আশপাশ দেখে বলল,
"হুম, আমাদের সাথেই তো ছিল।কিন্তু এখন তো দেখছি না।গেল কোথায়?"
'স্রোত চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে।ওর চোখ-মুখের দিকে তাকানো যাচ্ছে না। দোয়েল বিষয়টা লক্ষ্য করে বলল,
"স্রোত, তুই এতটা প্যানিক করিস না তো!ও তো নীলাদ্রির মতো শান্ত নয়,বেশ দুষ্টু! হয়তো আশেপাশে কোথাও লুকিয়ে পড়েছে।আমরা খুঁজে দেখছি।"
"ও তো আমাকে না বলে কোথাও যায় না দোয়েল আপু।আমার খুব চিন্তা হচ্ছে। ওকে খুঁজে না পেলে ওর বাবাকে কী বলব? উনি তো আমাকে মে রেই ফেলবেন!"
"উফফ স্রোত! শান্ত হ।খুঁজে দেখছি আমরা।"
সবাই মিলে স্নেহার্দ্রকে খুঁজতে শুরু করে। স্রোত ডাকাডাকি করছে ছেলেকে কিন্তু সে সাড়া দিচ্ছে না। বেচারির অবস্থা খারাপ।কান্নায় বুক ফেটে যাচ্ছে।
-
'ইট-পাথরের তৈরি একটা পুরোনো বাড়ি। দেখতে পুরো রাজপ্রাসাদের মতো। হ্যাঁ, এই বাড়িটা কাব্যের খুব পরিচিত। তার খুব কাছের দুজন মানুষ এখানেই থাকেন। বাড়িটা মধুর। গত ৫ বছর যাবৎ সে এখানেই আছে সাহেলা বেগমের সাথে। কাব্য সেদিন ওর আম্মুকে নিয়ে দেশে এসেছিল। ভাইকে কতো কষ্টে খুঁজে বের করেছিল সে। মা আর ভাইকে পেয়ে নিজের মনে জমে থাকা সব কষ্ট প্রকাশ করছিল মধু।কিন্তু এরপর থেকেই তার মধ্যে এক পাথুরে নিস্তব্ধতা! না পেরেই যেন বেঁচে আছে সে।কাব্য সইতে পারছিল না ভাইয়ের অবস্থা দেখে।সে কত চেষ্টা করেছে মধুর জীবনে খুশি ফেরাতে, কিন্তু পারেনি!সবটা ভেবে দীর্ঘশ্বাস ছাড়ে কাব্য।মেয়ের কণ্ঠস্বর কানে আসতেই তার দিকে তাকায় সে,
"এটা কার বাড়ি পাপ্পা?"
"আমার আম্মুর!"
'ভ্রু কুঁচকায় নীলাদ্রি,রেগে বলে,
"তোমার আম্মু... তো.... আমি! এটা তো আমার বাড়ি না!"
"তুমি তো আমার ছোট আম্মু। আর উনি আমার বড় আম্মু! তোমরা দুজনেই আমার খুব আদরের।"
নীলাদ্রি কী বুঝল কে জানে! সে হাসল। মেয়ের মনভোলানো হাসির দিকে তাকিয়ে রইল কাব্য।
-
'দরজায় টোকা পড়তেই দরজা খুলে দেন সাহেলা বেগম। উনার চোখে চশমা, চেহারায় বয়সের ছাপ।কাব্য তার মাকে দুচোখ ভরে দেখে। ভদ্রমহিলার চোখ টলমল করছে। সব পেয়েও উনি ধরে রাখতে পারলেন কই? দুই ছেলে দুই দেশে থাকে, দুজনের জীবনেই কত চড়াই-উতরাই!শেষবার যখন কাব্য এলো, কতো চেষ্টা করেছে মা আর ভাইকে সাথে করে নিয়ে যেতে, কিন্তু দুজনেই যে বড্ড একরোখা। কাব্য একবার ভেবেছিল বউ-বাচ্চা নিয়ে সে দেশে ফিরবে, সবসময়ের মতো এখানেই থেকে যাবে। কিন্তু মধু সেটা হতে দিবে না। কাব্যের সুন্দর একটা সংসার আছে, সাজানো গোছানো ক্যারিয়ার আছে। এখানে এলে মা আর ভাইয়ের কষ্ট দেখলে তারও কষ্ট হবে,ফ্যামিলিকে সময় না দিয়ে সারাক্ষণ পড়ে থাকবে ওদের সাথেই।এই ভেবেই মধু ওকে এখানে আসতে বারণ করেছে। কাব্য আর জোরাজুরি করতে পারেনি। সাহেলা বেগম তাকিয়ে থাকেন ছেলের পানে।কাব্যও তার মায়ের দিকে তাকিয়ে আছে। দুজনের মধ্যেই নীরবতা। নীলাদ্রি সবটা পর্যবেক্ষণ করল। বাবার গলা জড়িয়ে ধরে টুপ করে এক চুমু খেল গালে। তারপর রাগী চোখে তাকালো সাহেলা বেগমের পানে। ভদ্রমহিলা বুঝলেন না নাতনির রাগের কারণ।উনি নীলাদ্রির গাল ছুঁইয়ে বললেন,
"কেমন আছো আর্যা সোনা?"
'নীলাদ্রি কথা বলে না। বাবাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। কাব্য বুঝতে পারে মেয়ের রাগের কারণ।মাকে চোখের ইশারায় কিছু একটা বোঝায় সে।ভদ্রমহিলা হাসেন। উনি কাব্যকে জিজ্ঞেস করেন,
"এবারেও কি তুমি একা এসেছ?"
"উঁহু... বাকিরাও এসেছে!"
"তা স্রোতকে নিয়ে আসলে না কেন? ওকে আমার বড্ড মনে পড়ে। দেখতে ইচ্ছে করে..."
পুরো কথা শেষ করার আগেই কাব্য বলল,
"আমাকে দেখতে ইচ্ছে করে না আম্মু? মনে পড়ে না আমাকে?"
ছলছল চোখে ছেলের দিকে তাকান সাহেলা বেগম। কাব্য তখন নীলাদ্রিকে সোফায় বসিয়ে দিয়ে বলে— চুপচাপ বসে থাকতে। মায়ের দিকে তাকায় কাব্য। ভদ্রমহিলা বলেন,
"মনে পড়ে কাব্য। তোমাকে আমার ভীষণ মনে পড়ে। কিন্তু কী করব বলো, আমি নিরুপায়। চাইলেও সবাইকে নিয়ে একসাথে থাকতে পারছি না।সে ভাগ্য আল্লাহ আমায় দেননি।"
"এবার সব হবে আম্মু। আমরা একসাথে থাকব। আর ভাইয়ের জন্য কোনো চিন্তা করো না, আমি চলে এসেছি তো।ওর মন ভালো করার দায়িত্ব আমার।"
'সাহেলা বেগম স্বস্তির নিঃশ্বাস নেন। উনি তো এটাই চান সবাইকে নিয়ে মিলেমিশে একসাথে থাকতে চান।তা আর হচ্ছে কোথায়? তবে এবার একটু হলেও শান্তি পাচ্ছেন। উনি জানেন উনার দুই ছেলেই ভাই-অন্ত প্রাণ।
-
'গায়ে থাকা সাদা পাঞ্জাবির উপরে কালো চাঁদর জড়িয়ে দেয়ালের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে এক যুবক। দেয়ালে তার প্রিয়তমার ছবি টাঙানো। সেই ছবিতে দৃশ্যমান হচ্ছে তার সুন্দর মায়াভরা মুখখানি। যুবকটি অপলক তাকিয়ে আছে সেই ছবিতে থাকা রমণীর দিকে। খানিকটা এগিয়ে যায় সে। ছবিতে থাকা মেয়েটার রহস্যময় আঁখিজোড়া যেন বলছে তাকে,
"জানি আবার একটি জন্ম আমার কভু হবে না!"
ছ্যাঁত করে ওঠে মধুর বুক। ইশ! যন্ত্রণা হচ্ছে খুব। বিগত পাঁচটা বছর ধরে এই অসহ্য দহনে পুড়ছে মানবটি।মনে পড়ছে প্রিয়তমাকে। সে এগিয়ে গিয়ে মেয়েটার মুখ স্পর্শ করে বলে,
"জানি আবার এমন করে তোমার দেখা পাবো না।"
'মধু ঘাড় কাত করে তাকায় মানবীর চোখ দুটোর দিকে। ইশ! কতো কথা জমে আছে এই দুচোখে।মধুর ইচ্ছে হলো মেয়েটাকে বলবে—'সে কথা রেখেছে, সব খারাপ কাজ ছেড়ে দিয়েছে। সুস্থ স্বাভাবিক একটা জীবন কাটাচ্ছে। সে জীবনে নেই কোনো ঝামেলা-ঝঞ্ঝাট, নেই খু'নাখু'নি-মা'রামা'রি। মধুর আজ সব হয়েছে, সবাই আছে, নেই কেবল সুনেহরা। যে মেয়েটার সাথে সে সুন্দর এক সংসার সাজাতে চেয়েছিল। যার হাত ধরে কাটাতে চেয়েছিল পুরো জীবন! আচ্ছা, খুব কি ক্ষতি হতো সুনেহরা বেঁচে থাকলে?ক্ষতি হত ওদের সংসার হলে? হলো না কেন? সব পেয়েও মধু আজ নিঃস্ব। মধুর ধ্যান ভাঙে। মনে হয় গায়ে থাকা পাঞ্জাবির কোণ ধরে টানছে কেউ। পিছু ফিরে তাকায় সে। নজরে আসে এক ছোট্ট মেয়ের মায়াবী মুখ আর নীলাভ চোখ। এই চোখ দুটো মধুর চেনা। এই চেহারা তার খুব প্রিয় কারোর সাথে মিলে যায়। মধু চেনে তাকে। ফোনে মেয়েটার ছবি দেখেছে সে।কাব্যের প্রিন্সেস বুঝি! ঠিক ওর বাবার মতো হয়েছে। মধু হাঁটু গেড়ে মেঝেতে বসে মেয়েটার গাল স্পর্শ করে বলে,
"নীলাদ্রি!"
অমনি বলে ওঠে মেয়েটা,
"তুমি আমাকে চেনো?"
"চিনি তো। তুমি আমার প্রিন্সেস!"
"উঁহু, আমি পাপ্পার প্রিন্সেস!"
"আমারও প্রিন্সেস!"
'মধু হাসে। নিজের কথা দিয়ে মেয়েটাকে ভুলিয়ে ফেলে। দুজনের মধ্যে বন্ধুত্বও হয়ে যায়। এই ছোট্ট মেয়েটার জন্য সেই কবে থেকে এটা-সেটা কিনে রাখছে মধু। ভেবেছিল যখন সে আসবে, সব উপহার একসাথে দিবে। মধু নীলাদ্রিকে জিজ্ঞেস করে,
"তোমার মা-বাবা আর ভাইয়ারা কোথায় মামুনি?"
উত্তর দেয় না নীলাদ্রি, সে গিফট দেখতে ব্যস্ত। মধুও আর কিছু জিজ্ঞেস করে না। কাঁধে কারোর হাতের স্পর্শ পেতেই মধুর ধ্যান ভাঙে আবারও। পিছু ফিরে তাকাতেই দেখে কাব্যকে। প্রিয় ভাইকে দেখেই জড়িয়ে ধরে মধু। কাব্যও তাকে জড়িয়ে ধরে। অজান্তেই চোখের কোণে অশ্রু জমে ওঠে।
-
চুপিচুপি বারান্দা দিয়ে যাচ্ছিল স্নেহার্দ্র, তখনই চোখ যায় একটা রুমের দিকে। ইজি চেয়ারে বসে আছেন এক ভদ্রমহিলা। স্নেহার্দ্রের কৌতূহল হয় ভদ্রমহিলার মুখ দেখার জন্য। সে ছোট ছোট পায়ে ভেতরে যায়।কিন্তু অসাবধানতায় ওর হাত লেগে শেলফ থেকে বইপত্র সব পড়ে যায়। সাহেলা বেগম বুঝতে পারেন রুমে উনি ছাড়াও অন্য কেউ আছে। গম্ভীর কণ্ঠে বলে ওঠেন তিনি,
"কে আসলে?"
জিভ কাটে স্নেহার্দ্র। বাবার মতো অমন রাগী কণ্ঠস্বর শুনে ভড়কায় সে। উত্তর না পেয়ে সাহেলা বেগম উঠে দাঁড়ান। দরজার পানে তাকাতেই দেখেন বছর চারের এক বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। কী সুন্দর পুতুলের মতো দেখতে! চোখ দুটো আর চেহারাতে যেন রাজ্যের মায়া। ফর্সা গায়ের রঙ। চেহারা অনেকটা কাব্যের মতো, আবার স্রোতের মতোও লাগছে। উনি এই বাচ্চা ছেলেটাকে চেনেন, বেশ কয়েকবার ভিডিও কলে তাকে দেখেছেন। সাহেলা বেগম চোখ-মুখের গম্ভীর ভাব সরালেন। এগিয়ে গিয়ে আদুরে কণ্ঠে বললেন,
"দাদুভাই যে! তোমার আম্মু কোথায়?"
'স্নেহার্দ্র দৌড়ে পালালো, যেতে যেতে বলল,
"বলবো না, বলবো না। মাম্মা কোথায় কাউকে বলব না।"
সাহেলা বেগম ভ্রু কুঁচকান। মনে মনে ভাবেন,
"বাচ্চা হলে কী হবে? হয়েছে বাবার মতোই বিচ্ছু!"
দৌড়ানোর সময় স্নেহার্দ্রের ধাক্কা লাগে মায়ের সাথে।মেঝেতে পড়ে যায় ছেলেটা। স্রোত ওকে টেনে তোলে।স্রোত কাঁদছিল, ছেলেকে দেখে কান্না থামায় সে। ওকে বকা দিতেই ও বলে,
"পাপ্পা আসলে বলে দিব।"
স্রোত চোখ গরম করে তাকায়।ছেলেকে বলে,
"বলে কী হবে? তোর বাপকে আমি ভয় পাই?"
স্নেহার্দ্র ওপর-নিচ মাথা নাড়ে। মিটিমিটি হাসছে সে। স্রোত কোমরে হাত চেপে রেগে তাকায় ছেলের দিকে। মনে মনে ভাবে—পুরো বাপের মতো হয়েছে ছেলেমেয়ে দুটো! সারাদিন দুষ্টুমি করে ওর নাজেহাল অবস্থা করে ছাড়ে এই দুজন। পরে যখন কাব্যকে বলে, সে বিশ্বাস করে না। বাবাকে দেখলেই ছেলেমেয়েরা চুপচাপ হয়ে যায়।মনে হয় দুনিয়ার ভদ্র বাচ্চা ওরা দুটোই।স্রোত স্নেহার্দ্রকে বকা দিচ্ছে,রাহুলরা সবাই ছুটে আসে। ওকে নিয়ে ওরা চলে যায়। স্রোত তারপর গিয়ে ফুপির সাথে দেখা করে।
-
'দিনটা বেশ সুন্দর। শীতের রুক্ষতা কেটে গিয়ে আগমন ঘটেছে বসন্তের। মধুর বিশালাকার বাড়িটার বাগানের বেঞ্চে বসে আছে কাব্য আর মধু। নীলাদ্রি তার দাদিমার কাছে। এদিকে দুই ভাই মিলে গল্প জমিয়েছে প্রায় এক ঘণ্টা হতে চলল। কাব্যের ফোনে বারবার কল আসছে—একবার স্রোত তো আরেকবার রাহুল। কাব্য ফোনটা সাইলেন্ট করে রেখেছে যেন ভাইয়ের সাথে কথা বলায় বিঘ্ন না ঘটে। কথার প্রসঙ্গেই সুনেহরার কথা উঠল। বিষাদে মধুর সুন্দর মুখটা কালো হয়ে গেল। কষ্টে ভারাক্রান্ত মন নিয়ে সে বলল,
"আমি তাকে চেয়েছিলাম, খুব করে চেয়েছিলাম আর পেয়েছিলামও। কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারলাম না। আমার পছন্দের জিনিসগুলো যেভাবে হারিয়ে ফেলি, তাকেও ঠিক সেভাবেই হারিয়ে ফেললাম।আর তারপর..!"
"তারপর?"
"বিষাদ আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল! এবার শুধু শরীরে সাদা কাফন জড়ানো বাকি!"
কাব্যের চেহারার ভাবভঙ্গি বদলে গেল। ভাইয়ের কষ্টে তারও সমান কষ্ট হচ্ছে। এই ৫ বছরে কাব্য কতো চেষ্টা করেছে মধুর জীবন গুছিয়ে দিতে, বলেছে সবটা নতুন করে শুরু করতে। কিন্তু মধু তা করেনি। সে সুনেহরাকে ভালোবাসে আর তাকে ভালোবেসেই পুরো জীবন কাটিয়ে দিবে।
-
'রাত ১২টা বাজতে কিছু সময় বাকি। পুরো আরণ্যক ম্যানশন শান্ত হয়ে আছে। দিহান, দিশা, স্নেহার্দ্র, নীলাদ্রি সবাই ঘুমিয়ে পড়েছে। ওদের খেয়াল রাখার জন্য আছে রাহুল। আজকের দিনটা সবার ভালোই কাটল। কাব্য আর ধ্রুব কোথাও বেরিয়েছিল, সাথে গিয়েছিল দীপ্তও। দীপ্ত এখন বড় হয়ে গেছে। সে বেশ খুশি সবাই বাড়ি ফেরায়। কাব্য বাচ্চাদের দেখতে এলো। নীলাদ্রি আর স্নেহার্দ্র কেউই ঘুমায়নি, বাবার জন্যই অপেক্ষা করছিল। কাব্যকে দেখেই দুজনে লাফিয়ে ওঠে সাথে দেয় চিৎকার। রাহুলের ঘুম ভেঙে যায়। কাব্য রাহুলের ভয়ার্ত মুখ দেখে হাসে। বাচ্চাদের আদর করে নিজের রুমে নিয়ে ঘুম পাড়িয়ে দেয় সে। ওখানে আগে থেকেই ঘুমিয়ে ছিল রিক্ত। কাব্য তিন বাচ্চার গালেই চুমু খায়। কাব্যের সুখ,শান্তি আর প্রাপ্তি এখানেই। কাব্য স্রোতকে খুঁজতে খুঁজতে ব্যালকনিতে যায়।হুম মহারানি ওখানেই আছেন।পরনে নীল শাড়ি।বেশ লাগছে কাব্যের নীলাম্বরীকে।
'বাইরে হাড়কাঁপানো শীত নেই, তবে হাওয়া বেশ শীতল। শিশির পড়ছে। পাতলা শাড়ি গায়ে জড়িয়ে জানালার পাশে দাঁড়িয়ে আছে স্রোত। নিঃশব্দে পেছনে এসে দাঁড়ায় কাব্য। এক জোড়া বলিষ্ঠ হাত আলতো করে জড়িয়ে ধরে স্রোতের কোমর। কাব্যের চিবুক স্থির হয় স্রোতের কাঁধে। কাব্য স্রোতকে নিজের দিকে ঘোরালো। কপালে কপাল ঠেকিয়ে বলল,
"ভালোবাসি নীলাম্বরী!"
উত্তর দিলো স্রোত,
"আমিও আপনাকে ভালোবাসি গম্ভীর রাজা! ভীষণ ভালোবাসি!"
'কাব্য মুচকি হাসে। হুম…. কাব্য গম্ভীর রাজা, আর স্রোত হলো তার শান্ত রানি—যে রানি কাব্যের বিষণ্নতার অবসান ঘটাতে জানে; যার কথায় জাদু আছে, চোখ দুটিতে সম্মোহনের ক্ষমতা আছে; যে নীলাভ চোখের চাহনি বেপরোয়া কাব্যকে সামলাতে জানে, যে চাহনি রাগী কাব্যকে শান্ত করে। হুম, কাব্য এখানেই আটকায়! নীলাম্বরীর নীল চোখের চাহনি ব্যতীত অন্য কিছুই কাব্যকে আটকে রাখতে পারে না।এই চোখ দুটির দিকে তাকিয়ে কাব্য কাটিয়ে দিতে পারবে যুগের পর যুগ। কাব্য ড্রয়ার থেকে একটা লাল রঙের কাপড় বের করে স্রোতের চোখ বেঁধে দেয়। স্রোত অবাক হয়ে জিজ্ঞেস করে,
"চোখ বাঁধলেন কেন?"
"কারণ আছে তাই!"
বলতে বলতে নীলাম্বরীকে কোলে তুলে নেয় কাব্য। নির্দিষ্ট জায়গায় এসে নামিয়ে দিয়ে চোখের কাপড় খুলতেই স্রোত দেখে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার! ভয়ে সে কাব্যকে জড়িয়ে ধরে। কাব্য হেসে বলে,
"ভয় নেই। আমি আছি তো!"
কাব্যের মুখের এই একটা বাক্যই নীলাম্বরীর ভয় দুর করার জন্য যথার্থ!স্রোতের ভয় কাটে।ঘড়ির কাটায় যখন ঠিক ১২ টা হয় তখনই অন্ধকার ঘরটা আলোকিত হয়ে উঠে।স্রোত তাকিয়ে দেখে চারিদিক টা সুন্দর করে সাজানো।ওদের সামনে রাখা একটা টেবিল যার মধ্যে কেক,একটা লাল গিফটের বাক্স আর একগুচ্ছ নীল গোলাপ রাখা।একদিকে রাখা বিশাল এক বুক সেলফ!যার তাকে তাকে সাজানো উপন্যাসের বই! এগুলো বুঝি স্রোতের? স্রোত বিষ্ময় নিয়ে কাব্যের পানে তাকায় সে চোখের ইশারায় বুঝায় এগুলো সব স্রোতের! স্রোত কাব্যকে জড়িয়ে ধরলেই।বাড়ির সব সদস্য একসাথে বলে উঠে —শুভ জন্মদিন! কাব্যের নীলাম্বরীকে তারা জন্মদিনের শুভেচ্ছা জানায়।স্রোতের চোখ মুখে আনন্দ উপচে পড়ছে।ওর যে আজ জন্মদিন মনেই ছিলো না। আজ ফেব্রুয়ারীর ১ তারিখ।এই দিনটাতেই স্রোত পৃথিবীতে এসেছিলো! আর কাব্যের মনে থাকবে না দিনটার কথা? উঁহু তা তো হয়না।নীলাম্বরীর জন্মদিন বলে কথা কাব্য তো স্পেশাল কিছু করবেই!কাব্য স্রোতের কাছে যায়।ওর হাত দুটো ধরে চুমু খেয়ে বলে,
"শুভ জন্মদিন আমার হৃদয়েশ্বরী!এ বাড়ির বড় বউ।আম্মুর বড় বউমা।স্নেহার্দ্র,রিক্ত,নীলাদ্রির মাম্মা আর আমার নীলাম্বরীকে জানাই জন্মদিনের শুভেচ্ছা!"
০১/০২/২০২৬
স্রোতের চোখ চিকচিক করছে অতি আবেগে।এই কাব্য ভাই স্রোতের ছোট্ট জীবনের সব থেকে প্রাপ্তি!কাব্য জীবনে না এলে ভালোবাসা কাকে বলে সে বুঝতো না।বুঝতো না কেউ গভীর ভাবে ভালোবাসলে কেউ তার প্রায়োরিটি লিস্টের সবার শীর্ষে তাকে বসালে ঠিক কেমন অনুভূতি হয়!কাব্য স্রোতকে সব দিয়েছে।সুখ শান্তি আসন্দ সব! না চাইতেই স্রোতকে সব দিয়েছে কাব্য।স্রোত এই মানুষটাকে ভালোবাসে খুব খুব খুব ভালোবাসে।স্রোত মাথা রাখে কাব্যের বুকে।ওকে বলে,
"ভালোবাসি।"
কাব্য হাসে।নীলাম্বরীর চুলের ভাঁজেই চুমু দিয়ে বলে,
"আমিও তোমাকে ভালোবাসি নীলাম্বরী।আমার প্রেম আঙিনার প্রাপ্তি তুমি।আমার সব আনন্দের কারণ তুমি!কাব্যের স্বপ্নলোকের নীল চোখের নীলাম্বরী তুমি!ভালোবাসি তোমায়।আমার সবটুকু দিয়ে ভালোবাসি।অকারণেই ভালোবাসি।"
স্রোত মুখ তুলে তাকায় প্রিয় পুরুষের পানে।ওখানে উপস্থিত রাহুল,দোয়েল,লিয়া স্নিগ্ধ আর ধ্রুব তাহিয়া সবাই হাত তালি দিয়ে উঠে।স্রোত যখনই খেয়াল করে সবাই ওদেরকে দেখতে খানিকটা লজ্জা পায় সে।সরে যেতে চাইলেও কাব্য যেতে দেয়না।স্রোত কাব্যের দিকে তাকালেই দুজনের দৃষ্টির সন্ধি ঘটে।উথাল-পাতাল শুরু হয় মানবের বুকে।উফফ!সেই চাহনি!সেই নীল চোখ!যে চোখের এক রমণী কাব্যের স্বপ্নে আসতো।কাব্য আনমনেই রংতুলির সাহায্যে যাকে আঁকতো।যাকে কল্পনা করলে ওর বিষাদের অবসান ঘটতো সেই চোখের দিকেই কাব্য তাকিয়ে আছে।আজ কাব্যের মনে হচ্ছে সে পৃথিবীর সবথেকে সুখী মানুষ।যে তার কল্পনায় থাকা ভালোবাসার মানুষকে বাস্তবে পেয়ে যায় সে তো সুখীই!ভাগ্যবান সে।ওদের ভালোবাসা এভাবেই বেঁচে থাকুক।যুগ যুগ ধরে বেঁচে থাকুক।
—সমাপ্ত।
গল্পটা নতুন করে যারাই পড়বে লেখা আর এন্ডিং দেখলেই হয়তো বুঝবে আমি তাড়াহুড়ো করে গল্প শেষ করেছি!আসলেই তাই। গল্পটা লিখতে গিয়ে আমি খুবই বিরক্ত হচ্ছিলাম। আর তাই তাড়াহুড়োতে শেষ করলাম।দীর্ঘ ৬ মাস যাত্রার সমাপ্তি হলো এখানেই!যারা শুরু থেকে পড়ছেন আজকের পর্বে অন্তত মন্তব্য জানাবেন! গল্পটা এলো মেলো করে ফেলেছি বহু আগেই আমি জানি সবার পছন্দ হবে না। তবে যে বা যারা শুরু থেকেই পড়ে আসছেন তাদের সবার মন্তব্য পড়ার অপেক্ষায় আছি।যাদের গল্পটা ভালো লেগেছে তারা রিভিউ দিবেন।আমার প্রাইভেট গ্রুপেই দিয়েন! আর ভালো না লাগলে সমালোচনা করবেন আমি কিছুই মনে করব না।বরং নিজের ভুল বুঝব শিখব! ভালোবাসা নিবেন। আর হুম... দিব্য সুনেহরাকে নিয়ে গল্প আসবে।পুরোটাই ফেইসবুকে আসবে।
১৩/০৭/২০২৫
০৪/০১/২০২৬
[এডিট করে পরের পর্ব আগে আনায় হয়তো তারিখ মিলবে না তাই লিখে দিলাম।]