ফন্ট সাইজ:
থিম:
কাব্যের নীলাম্বরী

পর্ব 56

লেখক: আফরোজা আঁখি

#কাব্যের_নীলাম্বরী (৫৬)

'প্রকৃতি তখন গভীর স্তব্ধতায় নিমজ্জিত।গুমোট বাধা রাতের আকাশে মাথার ওপরে থাকা রুপালি চাঁদটা মেঘের আড়ালে মুখ লুকিয়েছে।চারদিকের নিকষ কালো অন্ধকারে আজকের এই রাতটি কেবল এক অনিশ্চয়তার চাদর হয়ে দাঁড়িয়ে আছে।

সুনেহরার রক্তে ভেজা শরীরটা জাপ্টে ধরেছে মধু। নিজেকে আজ বড় অস্থির লাগছে তার। কখনও তো এমন হয়নি, কোনোদিন এভাবে ভেঙে পড়েনি সে; তবে আজ কেন এমন হচ্ছে? কেন দমবন্ধ লাগছে? প্রিয়তমার ছটফটানি আর রক্তে ভেজা নিথর শরীরটা চোখের সামনে সহ্য করতে পারছে না সে। মধু চিৎকার দিয়ে জাফরকে ডাকে। জাফর অন্যদের ইশারায় বলে লোকটাকে আটকে রাখতে। সে দ্রুত কাউকে কল দেয়। সবার চোখে-মুখে আতঙ্ক! এই কড়া পাহারা আর এত সিকিউরিটি গার্ডদের চোখ ফাঁকি দিয়ে আক্রমণকারী বাড়ির ভেতরে ঢুকল কী করে, কেউই বুঝতে পারছে না। মধুর অবস্থা দেখে সবাই কষ্ট পাচ্ছে। তারা অন্ধকার মুখ নিয়ে তাকিয়ে আছে ওর দিকে। সুনেহরা আলতো হাসে। ভাঙা ভাঙা কণ্ঠে বলে,
'অ্যাম্বুলেন্স ডেকে লাভ হবে না দিব্য!আমাকে হসপিটাল নেওয়ার দরকার নেই, আমি এমনিতেই বাঁচব না। তার চেয়ে বরং যতক্ষণ আমি আছি, তোর বুকে... ঠাঁই দে!'
'এ.. এইই.. চুপ! কী বলছিস এসব? কিচ্ছু হবে না তোর।আমি আছি তো!'

'সুনেহরার চোখ জলে টলমল করছে। বুকের ক্ষতস্থান থেকে গলগল করে রক্ত বের হচ্ছে।প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে ওর।গুলিটা হয়তো হৃদপিণ্ডে বিঁধে গেছে।আচ্ছা, ওর কিছু হয়ে গেলে দিব্য কি নিজেকে সামলাতে পারবে? মানতে পারবে ওর মৃত্যু?কথাগুলো ভেবেই নোনাজলে ঝাপসা হলো সুনেহরার আঁখিজোড়া।সে রক্তমাখা হাতটা দিয়ে স্পর্শ করল মধুর গাল।বড় বড় শ্বাস ফেলে আগের মতোই বলল,
'আমি বুঝতে পারছি দিব্য।মৃত্যু আমাকে দু-হাত বাড়িয়ে ডাকছে। আমার সময় শেষ হয়ে আসছে!তোর সাথে আমার যাত্রা হয়তো এইটুকুই ছিল!শেষ মুহূর্তে এসে তুই আমাকে একটা কথা দিবি?প্লিজ!'

'পুরো কথাটি শেষ করতে পারল না সুনেহরা। মধু ওর মুখ চেপে ধরল। অস্থির হয়ে বলল,
'চুপ!একদম চুপ! তোর কিছুই হবে না।ঠিক আছে? আর বলবি না এসব!'

'কথাটা বলেই জাফরের দিকে তাকাল মধু। উদ্বিগ্ন হয়ে বলল, 'এই জাফর... ডাক্তার কোথায়?অ্যাম্বুলেন্স কোথায়?আমার কথা কানে যাচ্ছেনা?'

'মধুর পাগলপ্রায় অবস্থা দেখে জাফর কাঁদছে। কান্না লুকানোর বৃথা চেষ্টা করে কাঁপা কণ্ঠে বলল,
'আ... আসছে বস!'

'অ্যাম্বুলেন্সের জন্য আর অপেক্ষা করল না মধু। সুনেহরাকে কোলে তুলে নিয়ে দ্রুত গাড়িতে গিয়ে উঠল সে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল হাসপাতালের উদ্দেশ্যে। কিন্তু মাঝপথেই সুনেহরার অবস্থা আরও আশঙ্কাজনক হয়ে উঠল। শরীরের উষ্ণতা যেন ক্রমে ফিকে হয়ে আসছে। মধু ওকে দু-হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। আজ কঠোর মধুর চোখ ঝাপসা হয়ে এসেছে। এত দিনের এত ঝড়-ঝাপটা যাকে একচুলও নড়াতে পারেনি, সে আজ প্রিয়তমাকে হারানোর ভয়ে ডুকরে কাঁদছে।সুনেহরার ক্ষীণ কণ্ঠস্বর মধুর কানে আসতেই সে নিজেকে স্বাভাবিক করে বলল, 'বলো। শুনছি আমি।'
'আমাকে একটা কথা দে দিব্য!'

'সুনেহরার চোখ থেকে টপটপ করে জল পড়ছে। সে বুঝতে পারছে মৃত্যু অতি সন্নিকটে। কথা বলতে পারছে না, কথাগুলো কেমন আটকে আসছে। বহু কষ্টে সে উচ্চারণ করল একেকটি শব্দ।মধু সুনেহরার কপালে আর মুখে চুমু খেল।ওর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল,
'বল... কী কথা সুনেহরা?আমি তোর সব কথা রাখব। সব কথা শুনব।তবে শর্ত আছে... শর্তটা হলো —তুই ভুলেও আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববি না।'

'সুনেহরা মুচকি হাসে।ইশশ!মধুকে ওর বড্ড অসহায় লাগছে।মোটেও ইচ্ছে করছে না ছেড়ে যেতে।কিন্তু কি করবে? আল্লাহ হয়তো ওদের এক হওয়া লিখে রাখেন নি।উনি হয়তো চান না ওরা এক হোক!মধু ঠিকই বলেছিল!ওরা এক হলে কেউ একজন বিনাশ হবে!অন্যজন বিরহে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে।আজ তাই হলো!সুনেহরা ঢোক গিলে কোনোমতে নিজেকে সামলে বলে,
'দিব্য.... তুই আমাকে কথা দে।সব খারাপ কাজ ছেড়ে দিবি। আর কখনোই কারো প্রাণ নিবি না! খুন, মারামারি আর তোর এই অন্ধকার জগত ছেড়ে তুই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবি।ভালো মানুষ হয়ে যাবি,কথা দে আমায়!'
'আমি এসব ছাড়ব না,আর তোরও কিছু হতে দেব না!আমি সব সময় এমনই থাকব আর তুই আমার ওপর হুকুম চালাবি। প্রতিদিন ঝগড়া করবি,আমাকে বকবি।এমনটা না হলে যে আমি শান্তি পাব না।তুই তো আমাকে ভালোবাসিস সুনেহরা!তাহলে আমার কথাটা রাখ।আমাকে ছেড়ে যাস না প্লিজ!তুই চলে গেলে আমি ম'রে যাব।'
'মৃত্যু চিরসত্য দিব্য!তার চেয়েও বড় সত্য আমি তোকে ভালোবাসি।খুব—খুব—খুব ভালোবাসি।আমার জীবনের প্রথম আর শেষ ভালোবাসা কেবল তুই।'

'শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে মেয়েটার।ওর যে এতোটা কষ্ট হচ্ছে তা মধুকে বুঝতে দিচ্ছে না।মধু যে ভেঙে পড়বে।খুব চিন্তা করবে ওকে নিয়ে।সুনেহরা মধুর হাতটা আরও শক্ত করে ধরে ভাঙ ভাঙা কন্ঠে ওকে বলে,
'দিব্য... আ...আমাকে একবার জড়িয়ে ধরবি?'

'মধু জড়িয়ে ধরল সুনেহরাকে।এই প্রথম... এই প্রথম সে কোনো মেয়ের জন্য চোখের জল ফেলল।কাঁদবেই বা না কেন?মেয়েটা যে তার সব।তার প্রিয়তমা! সুনেহরার নিঃশ্বাস ক্রমে ভারী হয়ে আসছে। প্রতিটি শ্বাস নেওয়ার চেষ্টা যেন এক একটি যুদ্ধের মতো। মধুর বুকের ওপর মাথা রেখে সুনেহরা শেষবারের মতো একটা তৃপ্তির নিশ্বাস নিল,বিড়বিড় করে বলল,
'ভালোবাসি!'

'আর তার পরেই শরীরটা কেমন আলগা হয়ে এল।হাতের বাঁধন শিথিল হয়ে রক্তমাখা আঙুলগুলো লুটিয়ে পড়ল সিটের ওপর।চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া শেষ জলবিন্দুটি মধুর হাতের ওপর আছড়ে পড়ল।

'ততক্ষণে ওরা হাসপাতালে চলে এসেছে। ড্রাইভার গাড়ি থামালে জাফর মধুকে ডাকল। মধু দেরি না করে দ্রুত সুনেহরাকে কোলে নিল। জাফর আগেই ডাক্তার-নার্সদের খবর দিয়ে রেখেছিল। স্ট্রেচারে করে ওকে যখন কেবিনে নেওয়া হলো, মধু তখন কাঠের পুতুলের মতো স্থির হয়ে দাঁড়িয়ে। সুনেহরাকে পর্যবেক্ষণ করে ডাক্তার যখনই মধুর দিকে তাকালেন, মধু বুঝে নিল তিনি কী বলতে চাইছেন। হাত উঁচিয়ে ডাক্তারকে থামিয়ে দিল সে। সব নার্স আর ডাক্তারকে কেবিন থেকে বের করে দিয়ে সে গিয়ে দাঁড়াল সুনেহরার পাশে। বাড়ির সব গৃহকর্মী থেকে শুরু করে জাফর, ডায়না, টায়রা সবাই তখন দরজার সামনে। প্রত্যেকের চোখেই অশ্রু।মধু একটা চেয়ার টেনে সুনেহরার ঠিক পাশে বসল। খানিকক্ষণ অপলক তাকিয়ে রইল মেয়েটির মুখের দিকে।ওর শ্বাস চলাচল বন্ধ হয়ে গেছে,শরীরটা হিমের মতো শীতল। সুনেহরার এই নির্জীব, নিস্তেজ দেহের দিকে তাকিয়ে আছে মধু। জাফর ভয়ে ভয়ে এগিয়ে এল।মধুর কাঁধে হাত রেখে বলল,
'বস...'

'মধু রেগে তাকায়।জাফরকে বলে,
'শশশ!কথা বলবি না।ও ঘুমাচ্ছে।আমার প্রিয়তমা ঘুমাচ্ছে, বুঝলি?ওর ঘুম ভেঙে গেলে খুব খারাপ হবে!যা এখান থেকে!'

'জাফরের চোখ ফেটে জল আসতে চাইছে। কোনোমতে নিজেকে সামলে নিয়ে সে বেরিয়ে গেল। মধু সুনেহরার হাতটি ধরে আলতো করে চুমু খেল,তারপর নিজের গালে ঘষতে ঘষতে বলল,
'এই সুনেহরা, তাকা আমার দিকে।তুই না তখন আমার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনতে চাইলি? এখন বলছি শোন—আমি তোকে ভালোবাসি।এই ত্রিভুবনে তুই একমাত্র মেয়ে যাকে মধু মন-প্রাণ উজাড় করে ভালোবাসে!তুই একমাত্র মেয়ে যার জন্য আমার চিন্তা হয়।যার কষ্টে বুকে চিনচিন ব্যথা হয়!আমার অন্ধকার জীবনের রঙিন প্রজাপতি তুই!তুই আমার বুকের বাঁ পাশে অবস্থান করা একমাত্র নারী। আমার প্রেয়সী! তুই মিশে আছিস আমার অস্তিত্বের সাথে।আমার সবটুকু জুড়ে। শোন—আমি তোর সব কথা শুনব। সব খারাপ কাজ ছেড়ে দেব। কিন্তু তোকেও আমার একটা কথা রাখতে হবে। এক্ষুনি... এক্ষুনি চোখ খুলে তাকাতে হবে আর সাথে কথা বলতে হবে। বলতে হবে তুই আমাকে ভালোবাসিস।বল।ভালোবাসি বল।বলছিস না কেন?'

'মধু এক বুক হাহাকার নিয়ে চিৎকার করে উঠল।সেই চিৎকারে কেঁপে উঠল দরজার সামনে দাঁড়িয়ে থাকা লোকজন। মধুর আর্তনাদ আর ভিড় দেখে হাসপাতালের অন্য লোকজনও জড়ো হলো সেখানে। মধুর চোখ দুটো এখন টকটকে লাল। নাকের ডগা রক্তিম। চুলগুলো এলোমেলো হয়ে কপালে লেপ্টে আছে। মধুকে ভীষণ অগোছালো আর বিধ্বস্ত দেখাচ্ছে। সে হয়তো ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে গেছে, কিন্তু সে তো অন্য সবার মতো সাধারণ নয়। তাই নিজের সেই চরম বিধ্বস্ত রূপটাকে আড়াল করে এক পাথুরে স্তব্ধতায় সে প্রিয়তমার পাশে বসে রইল। নানান প্রশ্ন করল, কথা বলল কিন্তু সুনেহরার থেকে কোনো প্রকার উত্তর এলো না। মধু তাকিয়ে রইল তার প্রেয়সীর পানে। ওর অবচেতন মন যেন গেয়ে উঠল তখন,
'তুমি সব ভালো আমার,
তুমি সব আলো আমার
অন্ধকার... তো... না...
তবে কি বৃথা যাবে প্রেম প্রার্থনা!
ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না?
ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না?'

-

'অনেকটা সময় অতিবাহিত হয়েছে। সুনেহরাকে বাড়িতে নিয়ে এসেছে মধু। ওর বেডরুমে পাতানো সুন্দর বিছানায় শুইয়েছে ওকে। পরনের লাল শাড়িতে লাল টুকটুকে পরী লাগছে মধুর প্রিয়তমাকে। মধুর সাথে সারাক্ষণ ঝগড়া করা মেয়েটা কি না আজ চুপচাপ শুয়ে আছে। ও যে এতো বকবক করছে মেয়েটা রেগে গিয়ে কিছুই বলছে না।না কথা বলছে না তাকাচ্ছে। মধুর ভেতরটা যে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে।প্রিয়তমার নিশ্চুপ থাকা তার ভালো লাগছেনা।সে নিজেকে সামলাতে পারছে না। আজ খুব কান্না পাচ্ছে। সুনেহরা তো ওকে কথা দিয়েছিল ওদের সাজানো গোছানো সুন্দর একটা সংসার হবে।সেই সংসার পরিপূর্ণ হবে ওদের ভালোবাসায়!আগমন ঘটবে একটা ছোট্ট বাবুই পাখির।কেন হলো না?সুনেহরা কেন তার কথা রাখল না? মধু মেয়েটার দিকে তাকায়,বিড়বিড় করে বলে,
'বেঈমান! বেঈমান! এই রঙের দুনিয়ায় সবাই বেঈমান স্বার্থপর! তুমিও বাকিদের মতো বেঈমানি করলে? আমাকে কষ্টের সাগরে ভাসিয়ে বিদায় নিলে? ছেড়েই যখন যাবে এতটা মায়ায় জড়ালে কেন? কেন আমাকে বাধ্য করলে তোমাকে ভালোবাসতে!'

'মধুর প্রশ্নের উত্তর এলো কি? উঁহু! সুনেহরা প্রত্যুত্তর করল না। না রাগল না মেজাজ দেখাল! মধু মেয়েটার কাছে যায়, চুলগুলো কানের পাশে গুঁজে দিয়ে পুরো মুখে অজস্র চুমু দেয়। শক্ত করে দু-হাত দিয়ে আগলে নেয় ওকে। মধু চোখ বন্ধ করে... দীর্ঘশ্বাস ফেলে আর ভাবে... নিয়তি এত নিষ্ঠুর কেন? কেন সবসময় ওর প্রিয় জিনিসগুলোই কেড়ে নিতে হবে? কেন? কেন? কেন? এই মেয়েটাকে পেয়ে গেলে মধুর সব পাওয়া হয়ে যেত। সব সুখ ওর হতো কিন্তু হলো না! ভাগ্য ওর সহায় ছিল না কোনোকালেই, আজও সহায় হলো না। কার জন্য হলো না? কে করল মধুর এত বড় ক্ষতি? নোনাজলে ঝাপসা চোখ দুটোতে তখন ক্রোধের আভাস! মধু সুনেহরাকে ছেড়ে উঠে দাঁড়াল। জাফরকে ডাকতেই সে দৌড়ে আসল ওখানে। মধু চোখের ইশারায় জাফরকে কিছু বললেই সে বাধ্য দাসের ন্যায় মালিকের আদেশ পালনে ব্যস্ত হলো!

-

স্রোত, কাব্যরা সবাই খাওয়া-দাওয়া শেষ করল মাত্রই। টেবিল ছেড়ে সাহেলা বেগম তখন উঠেছেন। সোফায় রাখা ফোনটা বেজে উঠল তখনই। সাহেলা বেগম চোখের চশমাটা আঁটসাঁট করে লাগিয়ে নিলেন। ভাবলেন দেশ থেকে উনার ছেলে কল দিয়েছে! ছেলের ওপর অভিমান জন্মেছে উনার তাই ভাবলেন কল রিসিভ করবেন না। কাব্যের খাওয়া শেষ আগেই, সে ল্যাপটপ হাতে নিয়ে মনোযোগ দিয়ে কী যেন করছে। সাহেলা বেগম ছেলের উদ্দেশ্যে বললেন,
'কে ফোন দিল চেক করো তো কাব্য!'
'দেখছি আম্মু!'

'কাব্য ফোনটা হাতে তুলে নেয়। কলটা এসেছে বাংলাদেশ থেকে। দিব্যের ডান হাত জাফর স্মরণ করেছে কাব্যদের!কাব্য প্রথমে বিষয়টাকে স্বাভাবিক ভাবেই নিল কিন্তু পরে মনে হলো কিছু একটা ঘটেছে নইলে এত রাতে কল দেবে কেন? আচ্ছা—দিব্য, সুনেহরা ওরা সবাই ঠিকঠাক আছে তো? কাব্য দ্রুত কল ব্যাক করে। কাব্যের চিন্তিত মুখ দেখে সাহেলা বেগম ততক্ষণে ওর পাশে এসে দাঁড়িয়েছেন। কাব্যকে বললেন কলটা রিসিভ করলেই লাউড স্পিকারে দিতে, সে তাই করল। কৌতুহলী হয়ে রাহুল, দোয়েল, স্রোত সবাই এসে ওদের পাশে দাঁড়াল। কাব্য উদ্বিগ্ন হয়ে বলল,
'হ্যালো... জাফর! শুনছ তুমি? কিছু হয়েছে? সব ঠিক আছে তো? আমার ভাই, ওর ওয়াইফ সবাই সেফ আছে?'

জাফর কান্না করছে।ক্রন্দনরত অবস্থাতেই সে বলছে,
কিছুই ঠিক নেই স্যার!'
'ঠিক নেই মানে! কী হয়েছে!'

'সাহেলা বেগম ঘামছেন। উনার শরীর হাত-পা কাঁপছে রীতিমতো! মাথাটা প্রচণ্ড ঘুরছে। স্রোত আর দোয়েল উনাকে ধরে সোফায় বসালো। উনি চিন্তিত কণ্ঠে বলেন,
'কা... কাব্য ওকে জিজ্ঞেস করো কী হয়েছে? আমার দিব্য, সুনেহরা ওরা ঠিক আছে তো? তুমি ওকে জিজ্ঞেস করো?'

'কাব্য চোখের ইশারায় স্রোতকে বলে তার আম্মুকে নিয়ে উপরে যেতে। মাকে বুঝিয়ে জাফরের সাথে কথা বলতে লাগে সে। স্রোত বহু চেষ্টা করেও ভদ্রমহিলাকে নিয়ে যেতে পারে না। উনি ঠায় দাঁড়িয়ে রইলেন ছেলের পেছনে। মন দিয়ে শুনলেন সব কথা আর বুঝলেন উনার ছেলে কতটা কষ্টে আছে! সুনেহরা আর নেই! না না এ হতে পারে না।ফুলের মতো মিষ্টি মেয়েটা অকালে চলে যেতে পারে না! দোয়েল আর স্রোতসহ বাকিরা স্তব্ধ সবটা শুনে। ওদের চেহারায় ভয়। মাত্রই কী শুনল বিশ্বাস হচ্ছে না যেন!সত্যিই কি সুনেহরা আর নেই? তাহলে মধুর কী হবে? সাহেলা বেগমেরও একই ভাবনা, উনি কান্না করছেন। হাউমাউ করে কান্না করছেন আর বলছেন কাব্যকে,
'আ... আমার এখানে আসাই উচিত হয়নি। মা-বাবা ম'রা মেয়েয়াটাকে তো আমারই দেখে রাখার কথা ছিলো!আমি তা করলাম না। আমি স্বার্থপর।আমি খারাপ...'

ভদ্রমহিলা কথা বলতে পারছেন না।কান্না করছেন উনি।মায়ের কষ্ট সহ্য হচ্ছে না কাব্যের।সে মাকে বলে,
'আম্মু.. শান্ত হও।আমি দেখছি কি হলো!'
'আমাকে দেশে নিয়ে চলো কাব্য! আমি দিব্যের কাছে যাব। আমার ছেলেটা কী করছে কে জানে! ওকে আমি ছাড়া কেউ সামলাতে পারবে না কাব্য! তুমি মাকে তোমার ভাইয়ের কাছে নিয়ে চলো! ওর আমাদের সবাইকে প্রয়োজন!'

'কাব্য দীর্ঘশ্বাস ফেলে। ওর আম্মুর দিকে তাকালেই বুকের ভেতরটা কেমন করে উঠছে।এদিকে চোখ বন্ধ করলেও ভেসে উঠছে মধুর মুখ! কাব্য জানেও না মধুর কী অবস্থা! সে নিশ্চয়ই ভেঙে পড়েছে? ওর এই মুহূর্তে কাব্যকে প্রয়োজন। খুব প্রয়োজন! মাকে জড়িয়ে ধরে কাব্য! উনি ছেলের বুকে মাথা রেখেই কান্না করে ভাসান!

-

'অন্ধকার রুমের মাঝখানে টিমটিম করে জ্বলছে একটা লাইট। চারিদিকে পুরনো জিনিসপত্র রাখা। রুমের এককোণে রাখা কত রকমের অস্ত্র! বড় বড় বাক্স, তার ভেতরে কী আছে কে জানে! একটা চেয়ারের সাথে হাত-পা বাঁধা অবস্থায় ওখানেই বসে আছেন ওসি রাশেদ! যে মে'রেছে সুনেহরার বাবাকে। শুধু সুনেহরার বাবাকে নয়, সুনেহরার বুকে গুলিটাও উনিই করেছেন। আর তার জন্য বিন্দুমাত্র আফসোস নেই! লোকটা হঠাৎই খেয়াল করে দরজার সামনে সুঠামদেহী এক যুবক দাঁড়িয়ে আছে। যার হাতে ধারালো ছুরি! লোকটা কিঞ্চিৎ ভয় পায়! বুঝে নেয় উনার মৃত্যু অতি সন্নিকটে! আজ উনার প্রাণ যাবে, এই মধুই উনাকে মা'রবে। তবুও মনে সাহস সঞ্চয় করে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে লোকটি। মধু উনার সামনের চেয়ারটিতে বসে। লোকটা হাসে ওর বিধ্বস্ত অবস্থা দেখে! ঠিক জায়গায়ই আঘাত করেছে তবে! এই হৃদয়হীন ছেলেটা কি বুঝতে পারছে প্রিয়জন হারানোর কষ্ট কতটা। মধু এখনো চুপচাপ বসে আছে। ঘাড় কাত করে একদৃষ্টিতে তাকিয়ে আছে রাশেদের দিকে। লোকটা হাসে। মধুকে জিজ্ঞেস করে,
'কেমন লাগছে বউকে হারিয়ে?খুব কষ্ট হচ্ছে তাই না? আমারও এরকম কষ্ট হয়েছিল যখন তুই আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিয়েছিলি!আজ আমার শান্তি লাগছে...'

'হুহু করে হেসে উঠে লোকটা। মধু তখনও আগের মতো বসে আছে। এদিকে জাফর রেগে গেছে, সে এগিয়ে যাচ্ছিল লোকটাকে মারবে বলে। মধুর রাগ মিশ্রিত চাহনি দেখেই থমকে যায় জাফর। মধু তাকায় লোকটার দিকে,আচমকাই হেসে উঠে সে। লোকটা ভড়কে যায়। হুট করে মধুর কী হলো? এভাবে হাসছে কেন? মধু হাসতে হাসতেই হাতে থাকা ছুরিটা দিয়ে লোকটার বুকে আঘাত করে। ঠিক হৃদপিণ্ডে! সাথে সাথে চোখ দুটো বড় বড় হয়ে যায় রাশেদের। অসহ্য যন্ত্রণায় চিৎকার চেঁচামেচি করে। মধু তখন হাসছে। লোকটার ছটফটানি আর বাঁচার ইচ্ছে দেখে হাসছে সে। কিন্তু মধু তো ওকে বাঁচতে দেবে না। কঠিন থেকে কঠিনতম শাস্তি দিয়ে লোকটাকে মারবে সে। মধু রাশেদের জিভ কে টে দেয়।চোখ দুটো উপড়ে ফেলে।ইচ্ছেমতো মা'রধর করে।লোকটাকে পুরোপুরি উ ল ঙ্গ করে অ্যাসিড ঢালে ওর শরীরে।লোকটার পুরো শরীর ঝলসে যায়।মধুর অত্যাচার সহ্য করতে না পেরে একসময় মা'রা যায়! মধুর শান্তি লাগে। হাসি ফুটে ওঠে ঠোঁটের কোণে! মধু সুনেহরার খুনিকে শাস্তি দিয়েছে, তাকে কঠিনতম মৃত্যু উপহার দিয়েছে। ওর তো খুশি হওয়ার কথা! মধু রুমটা থেকে বের হয়। ওর লোকেদের ইশারা দিলেই ওরা ভেতরে যায়, লাশটাকে সরিয়ে ফেলা হয়!

-

'আমেরিকা সময় ৩টা বাজতে চলল। ঘুম নেই কারোর চোখে। কাব্য লাগাতার কল দিয়ে যাচ্ছে মধুর ফোনে। বারবার রিংটোন বেজে কেটে যাচ্ছে, কেউ ধরছে না। কাব্যের ভেতরটায় অশান্তি করছে। ওর ইচ্ছে করছে এক্ষুনি ভাইয়ের কাছে চলে যেতে, কিন্তু চাইলেই যে হবে না! কাব্য এই মুহূর্তে যেতে পারবে না তার ভাইয়ের কাছে। রাহুল কাব্যদের দেশে ফেরার সব ব্যবস্থা করছে। এদিকে সাহেলা বেগমের অবস্থা খারাপ, উনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, স্যালাইন চলছে!স্রোত তো একটু হলেও মিশেছে সুনেহরার সাথে। মেয়েটা অনেক মিশুক। ওমন একটা মেয়ে কি না অকালে চলে গেল! স্রোত দেখেছে সেদিন মধু কতটা কেয়ার করত সুনেহরাকে।কত বড় করে বিয়ের প্রোগ্রাম করল, ওকে প্রপোজ করল!যে কেউ ওসব দেখলে বুঝে যেত মধু ওর স্ত্রীকে কতটা ভালোবাসে। ইশশ! ওদের ভালোবাসার শেষ পরিণতি এতটা কষ্টকর কেন?স্রোত বুঝতে পারছে মধুর মনের অবস্থা এখন কেমন।ও যখন কাব্যকে হারিয়েছিল তখন ওরও তো এমনই অবস্থা হয়েছিল! কিন্তু ওকে সামলানোর জন্য, মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য অনেকেই ছিল। মধুর কাছে এমন কেউ নেই! স্রোত ভীষণ আপসেট সবটা ভেবে। কান্না করতে করতে চোখ দুটো ওর লাল হয়ে আছে। দোয়েলেরও একই অবস্থা। সে যে সুনেহরাকে কাছ থেকে দেখেছে, মিশেছে। সবটা মেনে নিতে বেশ কষ্ট হচ্ছে ওদের!

-

'রাতের শেষ হয়ে সকালের সূচনা হয়েছে। চারিদিকের অন্ধকার ছাপিয়ে আলোর দেখা মিলেছে! সুনেহরার মৃতদেহ বিছানায় রাখা। মধু ওকে আগলে রেখেছে, শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। সুনেহরাকে ছাড়লেই সে পালিয়ে যাবে এমন মনে হচ্ছে। বাড়ির লোকজন সবাই কান্না করছে। সুনেহরার কলিগরা কীভাবে যেন খবর পেয়ে এসেছেন এখানে। সাবরিনা বেগমও এসেছে সাথে ওই বাড়ির সবাই, কিন্তু মধুর সামনে যাওয়ার সাহস কেউ-ই দেখাননি! অনেক সময় অতিবাহিত হলো, মধু বুঝল তার প্রিয়তমা আর নেই। মেয়েটা হেরে গেছে মৃত্যুর কাছে! হেরে গেছে মধুর ভালোবাসা! মধু তাকে ধরে রাখতে পারেনি, নিজের বুকে আগলে রাখতে পারেনি। তার সব প্রিয় জিনিস যেভাবে হারিয়ে ফেলে, প্রিয়তমাকেও সেভাবেই হারিয়ে ফেলেছে। উফফ! কী অসহ্য এই যন্ত্রণা! মধু বিড়বিড় করে আওড়ায়,
'কাউকে চেয়েও না পাওয়া মানা যায়,কিন্তু শত ঝড়ঝাপটা পেরিয়ে পেয়ে যাওয়ার পর ফের হারিয়ে ফেলাটা ভীষণ কষ্টের! এই পরিস্থিতিটা অনেক যন্ত্রণাদায়ক হয়!প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা খোদা যেন অন্য কাউকে না দেন!'

'মধু কী যেন ভেবে বাইরে যায়। সবাই করিডোরে বসে ছিল। জাফর ওকে দেখেই উঠে দাঁড়ায়। মধু ওকে বলে দাফনের ব্যবস্থা করতে।

-------

'কোন ভুলে তুমি শুলে বলো এই ফুল শয্যায়
স্বপ্নের লাশ কাঁধে নিয়ে ওরা কেন চলে যায়?
জীবন পথে চলতে শেখা ওই হাতেরই ছোঁয়া
আজ ভাঙা বুক ও যে হাসি মুখ জ্বলে সে চিতায়!
প্রেম আমার... ও... প্রেম আমার...'

'চারিদিকটা অন্ধকার হতে শুরু করেছে। দিনের আলো মিলিয়ে গিয়ে রাতের অন্ধকারে ডুবে যাচ্ছে ধরণি।সুনেহরাকে কবর দেওয়া হয়েছে। ওর বাবার কবরের পাশেই ওকে কবর দেওয়া হয়েছে। সব লোকজন চলে গেছে, মধুই চলে যেতে বলেছে। আর এই ঠান্ডায় সে শুয়ে আছে সুনেহরার কবরের কাছে। সুনেহরার বাবার কবরের দিকে তাকালেই মধুর মনে হলো লোকটা ওকে বকছেন,—'মধু উনার মেয়েকে দেখে রাখতে পারল না কেন? মধু বুঝতে পারছে না কী উত্তর দেবে!সে চুপচাপ শুয়ে আছে। হাত দিয়ে প্রিয়তমার কবরটাকে আগলে রেখেছে,যেন মনে হচ্ছে জীবন্ত সুনেহরাকেই জড়িয়ে ধরে রেখেছে।মধুর চোখ-মুখ হঠাৎই কেমন যেন হয়ে যায়,বিড়বিড় করে বলে,
'এই ঠান্ডায় এখানে একা থাকতে তোর খুব ভয় লাগবে তাই না সুনেহরা?ভয় পাবি না।আমি আছি তো।আমি তোকে ছেড়ে কোথাও যাব না।আমি এখানেই থাকব।তোর সাথে থাকব।'

'সুনেহরা কি শুনল মধুর কথা? উত্তর দিল সে? উঁহু, দেয়নি। সে যে মধুর থেকে অনেক দূরে, শত আলোকবর্ষ দূরে। যেখান থেকে চাইলেও কেউ ফিরে আসতে পারে না।সুনেহরাও আর ফিরে আসবে না। সে চলে গেল এই দুনিয়ার মায়া ত্যাগ করে।প্রিয় মানুষকে ছেড়ে সে অনেক দূরে গেছে।

#চলবে......
® আফরোকা আঁখি

৩০০০+ শব্দের বিশাল পর্ব।
আরেকটা পর্ব আসবে।

'দেখুন এন্ডিং গল্পের কাহিনীর সাথে মিল রেখেই দিচ্ছি।প্রতিটা গল্পের এন্ডিং লেখক ভেবেচিন্তেই দেয় সেটা মেনে নেওয়ার মতো মানুসিকতা থাকা লাগে।গল্পের এন্ডিং স্যাড হলে মানতে পারবেন না এতোটা আবেগী হলে গল্প পড়াই তো উচিত নয়!
প্রিয় তো প্রিয়ই তাই না?এখন দিব্য সুনেহরার এন্ডিং স্যাড বলে অপ্রিয় হয়ে যাবে?এন্ডিং যেমনই হোক ওরা আমার পছন্দের।আমি ওদেরকে যত্ন করেই লিখেছি।এই গল্পে সুন্দর মতো লিখতে পারছি না তৃপ্তি পাচ্ছিনা। কারণ কাপল অনেক আর গল্পের নাম মেইন লিডদের নিয়ে।কথা দিচ্ছি আমি ওদেরকে আবার লিখব সেখানে সবটুকু গুরুত্ব কেবল ওদেরই দিব।এবার বলবেন না আমি নতুন গল্পের রিচের জন্য এমন করছি না ভাই রিচ-টিচ এমনেই নাই আর আমি পুরোপুরি ভাবে লেখালেখি ছাড়ার চিন্তা করছি।আমি ওদেরকে লিখব কারণ ওরা আমার ভিষন পছন্দের।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 56 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন