সিঁড়ি বেয়ে উপরে উঠে রিয়াদের ঘরে গেলো জিহান, দরজা খুলে ভিতরে উকি দিলো, ভিতরে ঢুকে দেখলে রিয়া শুয়ে আছে।
তা দেখে তাকে গিয়ে ডাকতে শুরু করেছে,,,
এ্যাই ঘুমের রানি উঠবি না আজকে। আমাদের তো আজকে একটা মিশন আছে উঠ তাঁরা তাড়ি , পরে আর কিছুই আনতে পারব না উঠ ।
জিহানের ডাক শুনে রিয়ার ঘুম হালকা হয়ে গেছে, কপালে ভাঁজ ফুটিয়ে দাঁতে দাঁত চেপে বললো,,,
তোদের সমস্যা কি ভাই আমার ঘুমের শত্রু হতে তোরা উঠে পরে লেগেছিস কেনো ?
রিয়ার কথা শুনে জিহান কি বলবে বুঝতে পারছে না মনে মনে ভাবলো, ঘুমের ও শত্রু হয় এটা তো জানা ছিলো না ।
তাঁর ভাবনার মাঝে রিয়ার কন্ঠ ভেসে এলো সব ঠিক আছে তো আমি আসছি তুই নিচে যা পাঁচ মিনিটে আসছি । বলেই ওয়াশ রুমে ঢুকে গেল ।
জিহান ও কিছু বললো না, সে চুপচাপ নিচে চলে গেলো ।
পাঁচ মিনিটের মাথায় দশ মিনিট পর রিয়া নিচে আসলো এসে দেখছে সোফায় আরাম করে বসে মোবাইল টিপছে জিহান আর তাঁর ওপর পাশে বসে আছেন জইবুল নেছা বসে বসে পান সুপারি খাচ্ছেন আর জিহান কে এটা ওটা জিগ্গেস করছেন । নিচে এসে তারাহুরা করে নাস্তা করতে লাগলো । রিয়ার এরকম তারাহুরা দেখে জইবুল নেছা ভ্রু কুঁচকে তাকিয়ে বলে উঠলেন,,,
এতো হুরাতারা করছিস কেনো কই যাইবি তোরা। কার কপালে শনি লাগাতে যাইতাছোত দুইটা ?
রিয়া দাদির দিকে তাকিয়ে মুখে মেকি হাঁসি রেখে বলে উঠলো আরে দাদু কি যে বলো না তুমি আমরা কি এমন মানুষ আমরা তো মাসুম বাচ্চা। মানুষের খারাপ কেমনে চাই। শুধু আমিনা খালার গাছ থেকে দুইটা ড্রাগন ফল আনব আমাদের পিকনিকের জন্য । এখন যখন তুমি ও জেনে গেছো ব্যাপার টা তুমি ও পিকনিকে আসতে পারো দাদু । এই বলে জইবুল নেছা কে কিছু না বলতে দিয়ে জিহান কে নিয়ে ভো দৌড় দিলো সদর দরজা দিয়ে ।
জইবুল নেছা ও মনে মনে হাসলেন নাতনির এই ছেলে মানুষি ভাব দেখে। যদিও চুরি করা ভালো কথা না কিন্তু ওই কিপটে মহিলার থেকে এভাবে খাওয়া উচিত । গাছে এগুলো পচে যাবে তাও কাউকে একটা দেবে না , তাঁর উপর ওই ফলের উপর নজর পরেছে রিয়ার হা । বলেই তিনি মুচকি হেঁসে পান চিবতে লাগলেন ।
__________________________________________________
বাড়ি থেকে বের হয়ে বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো দেখতে লাগলো বাবা, চাচারা বা অন্য কোনো লোকদের আনা গুনা আছে কি না । যখন বুঝলো কেউ নাই দুজন দুজনার মুখের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে উঠলো। রওনা হলো আমিনা খাতুনের সবজি বাগানের উদ্দেশ্যে কাঙ্ক্ষিত জায়গায় এসে দুজন চারদিকে উঁকিঝুঁকি করতে লাগলো। দুপুর বেলা এমনিতেই লোকের আনাগোনা খুব কমই থাকে সে সুযোগ কাজে লাগিয়ে বাগানের ভিতর ঢুকে পড়ল রিয়া আর জিহান। বাগানে নানা ধরনের ফলের গাছ আমিনা বেগম নার্সারি থেকে বিভিন্ন ধরনের ফলের গাছ ফুলের গাছ এনে বাগান করেছেন দেখতে ও চোখে পড়ার মতো সুন্দর বাগান টা ফুলে ফলে ভরপুর বাগানটি । গাছে গাছে ড্রাগন ফল পেকে পেকে লালা রং হয়ে রয়েছে যা দেখে রিয়া আর জিহান লোভ সামলাতে পারলো না ঝাঁপিয়ে পরলো ড্রাগন ফলের উপর, এক এক করে পেরে বেগে ঢুকাতে লাগলো চার পাঁচটা বেগে রেখে দুজন দুইটা ছিরে বাধা ছাড়িয়ে খেতে লাগলো । তাঁর মাঝেই জিহান দেখলো আমিনা খাতুন এদিকে আসছেন, তা দেখে হাত পা কাপা কাপি শুরু করে দিয়েছে , রিয়া তার অবস্থা এমন দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে বললো,,,
এমন মেয়েদের মতো কাঁপাকাপি করছিস কেনো। মনে হচ্ছে কেউ আমাদের ধরতে আসছে ,, এমন বলে পিছন ঘুরে তাকাতেই দেখলো আমিনা খাতুন বাগানের উদ্দেশ্যে বালতি ভর্তি পানি নিয়ে এদিকেই আসছেন । তা দেখে দুজন দুজনার দিকে তাকিয়ে জোরো চিৎকার দিয়ে দেয়ালের দিকে দৌড় দিলো । জিহান ছেলে হওয়ায় সে আগে বেগ সহ দেয়াল টপকে ওপাশে গেলো, তারপর রিয়ার হাত ধরে উপরে উঠাতে লাগল । তাদের হাঁটা চলার শব্দ আমিনার কানে গিয়ে পৌঁছাল শব্দ শুনেই এদিকে এসেছিলেন তিনি এসেই তিনি দেখলেন তাঁর এতো সাধের ড্রাগন ফলের গাছ দুই তিন টা একেবারে খালি করে নিয়ে কেউ চলে যাচ্ছে মুখ দেখা যাচ্ছে না শুধু একটা ছেলে একটা মেয়েকে উপরে তুলে নিয়ে যাচ্ছে তাঁর পা দেখা যাচ্ছে ।
আমিনা খাতুন রাগে ফুঁসতে ফুঁসতে দেয়ালের তাকা পা টা ধরতেই জাবেন তখনি বিদ্যুৎ গতিতে জিহান রিয়াকে উপরে তুলে নিলো। একটুর জন্য তাঁরা বেঁচে গেলো এই মহিলা যদি একবার তাদের দেখে ফেলতো তখনি বিচার নিয়ে বাড়িতে যেতো আর তাদের পিটের চামড়া তুলে ফেলতেন তাদের মায়েরা। তা ভেবে দু'জন দীর্ঘশ্বাস ফেললো ।
রিয়া বললো এতো কাঁপা কাপি না করে যদি আগে বলে দিতি তাহলে ওই জল্লাদ মহিলা আমাদের ধরতে পারতো না সব দোষ তোর।
আমি যদি না বলতাম এখন দু'জনই কেই গনদুলাই দিতো ওই আমিনা খাতুন।
তাই বলে কাঁপা কাঁপি করবি?
আমি তো একটু ভয় পেয়ে ছিলাম ! তর মতো আমি এতো সাহসি না বইন।
তুই সত্যি ছেলে তো না কি তৃতীয় পারসেন এতো ভয় তো মেয়েরাও পায় না তুই যেভাবে পাস।
তুই কি অন্ধ। আমি ছেলেই আর তোর বড় ভাই হই আমাকে একটু তো সম্মান দেখাতে পারিস বেয়াদব ।
আরে রাখ তোর আদব কায়দা এক মাসের বড় তুই আমার আমি মানি না তুই বড় বুঝলি। এখন চল বাড়িতে যাই কেউ জেনো জানতে না পারে আমরা এরকম চুরি করেছি এই বলে হারতে লাগলো গলি দিয়ে
চলবে,,,