চৈত্র, আর বৈশাখ মাস হওয়ায় প্রচুর গরম পড়েছে । গাছপালা শুকিয়ে শুধু ডালপালা দেখা যাচ্ছে । দুপুরের খরা রোধে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে রিয়া আর জিহান । সে সময় বাড়ি ফিরছিলেন রমজান আজমল । সামনে রিয়াদের দেখে ডাক দিলেন বললেন,,,
তোরা এই ভরদুপুরে কোথায় থেকে ফিরছিস । কলেজে যাসনি কেন ? হাতে ওই বেগে কি আছে।
আব্বু বেগে কিছুই নাই । আমাদের দুজোনের কয়টা বই আছে ওগুলো নিয়ে বাড়ি যাচ্ছিলাম এখন । জিহান ও বললো হ্যাঁ মামা আমরা বই আনতে লাইব্রেরিতে গিয়েছিলাম এখন আসলাম।
রমজান আজমল মেয়ের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন,,
যাদের পড়াশুনায় এলার্জি তাঁরাই আজকে নিজ থেকে বই কিনতে গেলো । স্টেনজ।
বেগে কি আছে দেখাও তাড়াতাড়ি।
আব্বু কিছুই নাই তো বললাম বই আছে।
বেগ দেখলে সমস্যা আছে ।
না।
তাহলে দেখাও বেগ দাও আমার কাছে বলতে বলতে জিহানের হাত থেকে কেরে নিলেন ড্রাগন ফলের বেগ । বেগ খুলে দেখলেন বেগের ভিতর চার পাঁচটা ড্রাগন ফল । রমজান আজমল রিয়াদের দিকে তাকিয়ে কপালে ভাঁজ ফেলে বললেন ,,
তোমরা না বললে বই নিয়ে এসেছো । এখন বই কি ড্রাগন ফল হয়ে গেছে বেয়াদবের দল কলেজ ফাঁকি দিয়ে এসব করে বেরাচ্ছো । আজকে বাড়িতে আসো এই বলে তিনি বাড়ির দিকে চলে গেছেন ।
রিয়া মাথায় হাত দিয়ে রাস্তা বসে পড়লো । বসে বসে হায়হুতাশ করছে আর বলছে জিহান আমাদের তো সব শেষ হয়ে গেলো এখন আমরা কি খাব । আব্বা আমাদের কাছ থেকে ফল গুলো নিয়ে গেলো এই বলে কান্নার ভান ধরে বললো । কথায় আছে না অতি চালাকের মাথায় দড়ি।
এতোক্ষণ জিহান কিছু না বললেও এখন বললো মাথায় না গলায় দড়ি হবেরে গাদি। জিহান ও এসে বসলো রিয়ার পাশে রিয়াকে সান্তনা দিতে লাগলো।
রিয়া তার দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে বললো মানুষ যেটা বলে আমিও সেটাই বলব তাঁর কোনো মানে হয় না আমি যা বলব সেটা আমিই ঠিক করব।
তুই এতো ঘ্যারত্যেরা কেন?
তুই আজকে জানতে পারলি । আচ্ছা এসব বাদ দে । এই ভাবে একটা লাইভ বানানো যাক ।
এই ভাবে দেখ আমাদের কি রকম ছাপরি ছাপরি লাগছে বাসায় গিয়ে না হয় করব।
না এখনি করব শুরু করছি । জিহান কে কিছু না বলতে দিয়ে মোবাইল বার করে লাইভ শুরু করলো।
হ্যালো মানুষেরা !
আমরা অনেক ভালো আছি।
তখনি একজন কমেন্ট করলো আপু হ্যালো মানুষেরা এটা আবার কেমন মানুষ তো আরো কতো নামে ডাকে আপনি কি না হ্যালো
মানুষেরা । আর আপনাদের কে বলেছে কেমন আছেন?
হ্যালো বলেছি ওইটাই তো অনেক আর মানুষেরা বলছি তো কি হয়েছে তোরা মানুষ না গরু ছাগল। আর অনেক মানুষ আছে যারা আমাদের কেমন আছেন জিগ্গেস করে। মাথাই খারাপ করে দিলো এই অসভ্য লোকটা ।
আরেকজন বললো আপু আপনাদের এই অবস্থা কেন এই অবস্থার কারণ একটু বলবেন ?
হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলব তাহলে শুনো এবার জিহান বললো হ্যালো গাইস আপনারা প্রথমে দুপুর বেলায় বাড়ি থেকে বের হয়ে আপনাদের পাড়ার হার কিপটা কোনো মহিলার বাড়ি যাবেন। মহিলা কিপটা হতে হবে পুরুষ হবে না না হলে আপনাদের এরকম অবস্থা হবে না। তারপর মহিলার বাগানে ঢুকে আপনার চোখে যা পরবে অবশ্যই সব কিছু নিয়ে দৌড় দিবেন আর আপনি যদি মোটা মানুষ হন তাহলে আপনার চুরি করার দরকার নাই। তারপর সবকিছু নিয়ে বাড়ি ফিরবেন কারো চোখে পড়া যাবে না যদি পড়েন তাহলে আমাদের মতোই আপনাদের অবস্থা হবে। সব চাইতে বড় কথা বেশি চালাকি করতে আসবেন না রিয়া বললো অতি চালাকি মাথায় দড়ি এই বলে লাইভ শেষ করে মোবাইল বেগে ঢুকিয়ে উঠে দাঁড়ালো ।
তুই আবার উল্টো বললি।
আরে চুপ থাক আসছে আমার ভুল ধরতে ।
চল বাড়িতে যাই কিছু খেয়ে আসি ।
মামার কথা মনে আছে কি বলে গলে এবার বাসায় গেলে একটা ও থাপ্পড় মাটিতে পড়বে না ।
তাহলে এখন কি করব?
চল তদের বাসায় যাই অনেক দিন ফুফুকে দেখি না। সেই সুযোগ কিছু খেয়েও আসব ।
আমাদের বাসায় ।
কেন কি করে এসেছিস তুই ।
কিছুই না তাহলে চল।
______________________
জিহানদের বাড়িতে এসে কলিং বেল বাজাতে লাগলো রিয়া। আর জিহান পিছনে দাঁড়িয়ে দরজা খুলার অপেক্ষা করতে লাগলো। রিয়া পিছন ফিরে জিহানের দিকে তাকিয়ে দেখলে জিহান কি রকম চুরের মতো মুখ লুকানোর চেষ্টা করছে। এই তর মাথায় কি চলে এরকম করছিস কেন? যদি কিছু করিস আর আমি ফাঁসি তর একদিন কি আমার একদিন এই বলে আবার কলিং বেল বাজাতে যাবে তখনি বাড়ির কাজের মহিলা জুবেদা দরজা খুলে দিলেন । সামনে রিয়াকে দেখে জুবেদা সড়ে গিয়ে দরজার একপাশে দাঁড়িয়ে বললেন,,,
আপামনি ভালা আছেন অনেক দিন পর দেখা হইছে আফনের লগে মুখে হাঁসি রেখে বললেন। কিছু খাবেন আপামনি দুপুর হইছে আমি খাবার টেবিলে আনছি আফনে গিয়া খালার লগে দেখা কইরা আসেন। বলেই জুবেদা রান্না ঘরের দিকে যাবে তখনি। দেখলো জিহান ও দরজার পাশে দাঁড়িয়ে আছে। জিহান তার দিকে তাকিয়ে দাঁত দেখিয়ে হাসছে। জুবেদা বললো,,,,
জিহান ভাইজান আপনি না কলেজে যাবেন বলে বাড়ি থেকে বের হলেন এখন এখানে কেন ?
কলেজে যান নাই আফনে ? দাঁড়ান খালারে ডাক দিয়ে বলছি এই বলে চিৎকার করে লুতফা বেগমকে ডাকতে লাগলো। জিহান ও কিছু বলতে পারছে না শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে জুবেদা আর রিয়ার দিকে । ব্যাপারটা এতো তাড়াতাড়ি হচ্ছে কেউ কিছু বুঝার আগে লুতফা আজমল ঘর থেকে বের হয়ে গেছেন।
চলবে,,,,