ফন্ট সাইজ:
থিম:
চাতক চিত্তে চৈত্রমাস

পর্ব 7

লেখক: ইনায়া আফরিন অপি

#চাতক_চিত্তে_চৈত্রমাস.
#পর্বসংখ্যা_০৬.
#ইনায়া_আফরিন_অপি.

শরাফত মাতব্বরের চোখের আড়ালে, হক বাড়ির সে ছায়াচ্ছন্ন বারান্দায় দাঁড়িয়ে, পূজা যে ভয়ংকর সত্যটা এক নিঃশ্বাসে ফাঁস করে দিয়ে গিয়েছিল, তা আয়মানের মস্তিষ্কের ভেতর যেন এক ক্ষুধার্ত বাজপাখির মতো নিরন্তর ডানা ঝাপটাচ্ছে ছোঁ মারবার উপক্রম করছে বারংবার। দোয়েলের এই বাল্যবান্ধবী, পূজা যার চোখে-মুখে সরলতার আড়ালে এক অস্বাভাবিক সতর্কতা লুকানো থাকে সর্বদা আজ বিকেলে যেন নিজের ভীরুতাকে জয় করেই সেই কথাগুলি উচ্চারণ করেছিল। তার কণ্ঠস্বরে ভয় ছিলো কিন্তু সত্য গোপন রাখবার অক্ষমতাও ছিলো প্রবল। সেই দুটি পরস্পরবিরোধী ভাবের সংঘাতেই বোধ করি তার স্বরে এমন এক কম্পন ফুটে উঠেছে যা আয়মানের কর্ণকুহরে প্রবেশ করে সেখানেই স্থায়ী বাসা বেঁধেছে।

আয়মান তখন নিজের লজমেন্টের সে সংকীর্ণ, নিরাভরণ কক্ষে, একখানি ছোট কাঠের চৌকির উপর নিশ্চল হয়ে বসেছে। মাথার উপর টেবিল ফ্যানটি ঘুরঘুর শব্দে যান্ত্রিক বাতাস ছড়াচ্ছে বটে, কিন্তু সে বাতাসে যেন কোনো শৈত্য নেই। কেবল আছে ধাতব ক্লান্তি। তপ্ত চৈত্র-শেষের দিনগুলিতে রূপদিয়া গ্রামখানি বাহিরে যতটা শান্ত, নিস্তরঙ্গ প্রতীয়মান হয়, তার অন্তর্দেশে ততোধিক অগ্নুৎপাতের আয়োজন চলছে। মাটির নিচে যেন এক সুপ্ত লাভাস্রোত ধীরে ধীরে ফুটতে আরম্ভ করে। এই অনুভূতি আয়মানের হৃদয়কে প্রতি মুহূর্তে আচ্ছন্ন করে রেখেছে। বিকেলের আকাশে একখণ্ড মেঘেরও চিহ্ন ছিল না। অথচ চতুর্দিকের বাতাসে এক থমথমে, দুর্জ্ঞেয় ভার লক্ষিত হচ্ছে। যেন প্রকৃতি নিজেই কোনো আসন্ন দুর্যোগের পূর্বাভাস বহন করে নীরব হয়ে আছে।

আয়মান বহুক্ষণ চুপ করে বসে থাকে, তার বুকের ভিতর ক্রোধ, সংশয় ও করুণা এই তিন ভাবের এক দুর্বোধ্য দ্বন্দ্ব চলছে। অবশেষে সে সিদ্ধান্তে উপনীত হলো যে, পূজার থেকে যে শ্রুত কথার সত্যাসত্য যাচাই না করে তার স্বস্তি নাই। কিন্তু এমন গুরুতর বিষয় নিয়ে প্রকাশ্যে কারও নিকট প্রশ্ন করা চলে না এজন্য প্রয়োজন ফজলুল মামা কিংবা নানিজানের সহিত নির্জনে, একান্তে কথোপকথনের। এই সংকল্প নিয়ে সে ক্লিপবোর্ড ও কলমখানি হাতে তুলে নেয়। যদিও সেই মুহূর্তে ওগুলি তার নিকট নিছক অভ্যাসের অস্ত্র বৈ কিছু না, প্রকৃত অস্ত্র ছিল তার সংকল্পবদ্ধ মন।

লজমেন্ট হতে বের হয়ো সে হক বাড়ির অভিমুখে পা বাড়ায়। রূপদিয়ার সে সংকীর্ণ মেঠোপথ, দুই ধারে খেজুর ও তাল গাছের সারি, চৈত্রের অন্তিম রৌদ্রে যেন অগ্নিদগ্ধ হতে উঠছে। পথের ধুলায় তার জুতার শব্দ ব্যতীত আর কোনো শব্দ ছিল না। এমনকি সেই সময়ের সচরাচর কলরবপূর্ণ পাখিদের কূজনও যেন আজ স্তব্ধ হয়ে গিয়েছে। দূরে ভৈরব নদীর জলে সূর্যাস্তের রক্তিম আভা প্রতিফলিত হইয়া এক অদ্ভুত, প্রায় অশুভ দীপ্তি সৃষ্টি করছে। আয়মানের মনে হলো, প্রকৃতি নিজেই যেন আজকের সন্ধ্যায় কোনো এক নাটকের অগ্রিম মঞ্চসজ্জা করে রাখছে।

কিন্তু হক বাড়ির ফটকে পদার্পণ করা মাত্র তাকে আবার এক বিচিত্র, প্রায় কৌতুককর দৃশ্যের সম্মুখীন হতে হলো। যেন নিয়তি নিজেই তার গুরুগম্ভীর ভাবনার মধ্যে একটুখানি লঘুতার প্রলেপ দিতে চায়। উঠানের ঠিক মধ্যস্থলে শিমুল ও টুনি দুইজনেই এখনও বাল্যের সরলতা কাটিয়ে না-ওঠা কিশোর-কিশোরী একটা কাঁচা আমড়া নিয়ে তুমুল কাড়াকাড়িতে মত্ত। শিমুল ভাই হিসাবে বোনকে এক ধাক্কায় সরিয়ে দেয় তার কণ্ঠে ঝাঁঝ মিশিয়ে হাঁকিয়া উঠে

"ঐ টুনি, সর দিকিন! আমড়া কাটতে বঁটি লাগে, তুই তো একখান আস্ত কোদাল নিয়া আইছিস। আমড়া কাটবি না মাটি খুঁড়বি?"

তার স্বরে ভাইসুলভ তাচ্ছিল্য থাকলেও তার মধ্যে এক অন্তর্লীন স্নেহের সুরও লুক্কায়িত। যা কেবল দীর্ঘকাল একত্রে বেড়ে উঠা ভাইবোনের মধ্যেই সম্ভব। টুনি নিজের মুখ বাঁকিয়ে ভাইয়ের এই শাসনবাক্যে বিন্দুমাত্র দমিত না হয়ে প্রত্যুত্তর দিল,

"তোর অত কথা ক্যা? আপা কইছে আমড়াটারে কুচি কুচি কইরা কাসুন্দি দিয়া মাখতে। তুই তো আমড়াডারে আস্ত রাইখাই কামড় দিবি, আমি জানি না তর স্বভাব?"

তার এই তীক্ষ্ণ জবাবে ভ্রাতৃ-ভগ্নীর চিরন্তন খুনসুটির এক নিটোল চিত্র ফুটে উঠে, যা আয়মানের চিন্তাক্লিষ্ট মুখেও ক্ষণিকের জন্য একটি অস্ফুট হাসি টেনে আনে। ঠিক সেই মুহূর্তে বারান্দার খুঁটির অন্তরাল হতে দোয়েল বাহির হয়ে আসে। আজ তার চুলে একটা নূতন রঙিন ফিতা বাঁধা, পরনে কালচে লাল বর্ণের একটা সুতির শাড়ি, যা তার শ্যামলা গাত্রবর্ণের সহিত এক অপূর্ব সামঞ্জস্য রচনা করছে। সূর্যের ম্লান আলোয় সে বস্ত্রের রক্তাভা যেন তার সমস্ত অবয়বকে এক অলৌকিক দীপ্তিতে আচ্ছাদিত করে তুলছে। আয়মানকে উঠানে প্রবেশ করতে দেখে তার স্মৃতিতে গতকল্যকার লাল পিঁপড়ার দংশনের সে হাস্যকর ঘটনাটি ভেসে উঠে, এবং সে আঁচলখানি মুখে চেপে খিলখিল করে হেসে উঠে!

সে শুদ্ধ ও আঞ্চলিক ভাষার এক বিচিত্র মিশ্রণে বলল

"কী ব্যাপার ইঞ্জিনিয়ার সাহেব? আজকে তো দেখি শার্টের কলার একদম শক্ত করে বোতাম এঁটে এসেছেন! লাল পিঁপড়েদের ভয় এত তাড়াতাড়ি পেয়ে গেলেন?"

আয়মান দোয়েলের এই রসিকতায় ঈষৎ লজ্জিত হলেও নিজের সহজাত মার্জিত ভাবখানি অক্ষুণ্ণ রেখে উত্তর দিল,

"দোয়েল। আসলে কালকের অভিজ্ঞতা তো বেশ... বৈচিত্র্যময় ছিল। তবে আজ আমি কোনো ফল পাড়তে আসিনি। ফজলুল মামা কি ঘরে আছেন?"

তার এই কূটনৈতিক উত্তরের অন্তরালে যে গূঢ় উদ্বেগ লুকিয়ে ছিল, তা দোয়েলের তীক্ষ্ণ দৃষ্টি এড়িয়ে যেতে পারল না, যদিও সে তার প্রকৃত কারণ তখনও অনুধাবন করতে পারে নাই। দোয়েল তার চঞ্চল চক্ষুদ্বয় কিয়ৎক্ষণ নাচিয়ে বলল,

"বড় মামা তো ঘাটে গেছে কামলাগো মজুরি দিতে। নানি ঘরে বসে তসবিহ গুনতাছে। আপনার ম্যাপের কোনো জরুরি কাজ আছে নাকি সাহেব? নাকি আবার কোনো গাছের ডাল কাটতে মন চাইছে?"

আয়মান আলতোভাবে মস্তক আন্দোলিত করে বলল

"না, ডাল কাটতে হবে না। আমি একটু নানুজানের সাথে কথা বলতে চাচ্ছিলাম।"

তার কণ্ঠস্বরের অস্বাভাবিক গাম্ভীর্য লক্ষ্য করে দোয়েলের মুখমণ্ডল হতে সহসা সে চঞ্চলতার ছটা মুছে গেল, এবং তার পরিবর্তে এক মৃদু উৎকণ্ঠার ছায়া নেমে আসে। সে ধীরকণ্ঠে বলল,

"নানি তো এই সময়ে কারো সাথে বেশি কথা কয় না। আম্মার কথা মনে কইরা ঘরের কোণে বইসা থাকে। তবে আপনি যান, আপনারে নানি বেশ পছন্দই করছে দেহি।"

এই কথাগুলির মধ্যে যে গভীর ভগ্নহৃদয়তার ইঙ্গিত নিহিত ছিল, তা আয়মান তার সংবেদনশীল মনে গ্রহণ করে, এবং এক অনির্বচনীয় করুণায় তার হৃদয় আর্দ্র হয়ে উঠে। আয়মান ধীর, প্রায় শ্রদ্ধাবনত পদক্ষেপে বারান্দা অতিক্রম করে সুফিয়া বেগমের অন্ধকারাচ্ছন্ন কক্ষের দ্বারে গিয়া দাঁড়ায়। কক্ষের ভিতরে এক প্রাচীন কাষ্ঠনির্মিত আলমারি, এক কোণে চারপায়া খাটের উপর উপবিষ্ট বৃদ্ধা সমস্ত দৃশ্যটিই যেন কালের এক স্থবির চিত্র, যাতে সময় নিজেই থমকে আছে বহুকাল ধরে। বাতাসে হালকা কর্পূরের গন্ধ ভাসমান, যা এক বিচিত্র বিষাদময় পবিত্রতার আবহ সৃষ্টি করছে। যেনো সেই কক্ষটি কোনো মৃত ব্যক্তির স্মৃতির প্রতি নিবেদিত এক গোপন কুটির।

আয়মান দ্বারে মৃদু করাঘাত করে অত্যন্ত বিনম্র স্বরে বলল

"নানুজান, ভেতরে আসতে পারি?"

সুফিয়া বেগম চশমার ঊর্ধ্বদেশ দিয়া তাকালেন। আয়মানকে দেখে তাঁর কুঞ্চিত, বলিরেখাযুক্ত মুখমণ্ডলে এক চিলতে মায়াবী হাসি ফুটে উঠে, যেই হাসিতে বার্ধক্যের ক্লান্তির মধ্যেও এক অনির্বাণ স্নেহের দীপ্তি বিদ্যমান ছিল। তিনি তাঁর খাঁটি আঞ্চলিক টানে বললেন

"আসো ভাই আসো। এই তক্তপোশের ওপর বসো। শহরের শিক্ষিত পোলা তুমি, আমাগো এই ভাঙা ঘরে তোমার বসতে কষ্ট হইব না তো?"

"না নানুজান, একদমই না।"

আয়মান খাটের একপার্শ্বে উপবেশন করে। তারপর কক্ষের চতুর্দিকে এক পলক দৃষ্টিপাত করে নিশ্চিত হয়ে নেয় যে কেউ শ্রবণকারী নাই, স্বরকে অতি ক্ষীণ করে বলল

"নানুজান, একটা কথা জিজ্ঞেস করার জন্য এসেছিলাম। ১৯৯১ সালের সেই কালবৈশাখী রাতের কথা আপনার মনে আছে? যেদিন দোয়েলের আম্মা আর আব্বা..."

'দোয়ােল এর আব্ব-আম্মা উচ্চারিত হওয়ামাত্র বৃদ্ধার হস্তে ধৃত তসবিহখানি সহসা স্থির হয়ে যায়। তাঁর নেত্রদ্বয় শূন্যতার দিকে নিবদ্ধ হয়ে থাকে। যেন তিনি বর্তমানের সীমানা অতিক্রম করে কোনো সুদূর অতীতের অন্ধকারে হারিয়ে গিয়েছেন। তাঁর ওষ্ঠদ্বয় কম্পিত হতে লাগে এবং তিনি এক দীর্ঘশ্বাস ফেলে ফিসফিস স্বরে বললো

"ঐ রাতের কথা আমি কেমনে ভুলুম রে ভাই? রূপদিয়া গ্রামের আকাশ সেদিন মেঘে কালা হইয়া গেছিল। আমাগো আরজু... আমার মায়াবতী মাইয়াডা জেদ ধরল সে শহরে যাইবই অবশ্য কামেই গেছিলো। ফজলুল কত বারণ করল, শরাফত মাতব্বরের মানুষজন ঘাটে ঘুরতাছিল। কিন্তু আরজু হুনল না..."

তাঁর স্বরে যে বিষাদের গভীরতা প্রতিধ্বনিত হলো তা যেন সাত বৎসরের পুরাতন ক্ষতকেও এক নূতন রক্তাক্ত ক্ষতে পরিণত করে তুললো। বৃদ্ধার সমগ্র দেহ এক অদৃশ্য শোকভারে যেন আরও কুঁজো হয়ে পড়ে

"শরাফত মাতব্বরের মানুষজন ঘাটে কেন ঘুরছিলো নানুজান?"

আয়মান সম্মুখে ঝুঁকিয়ে পড়ে তার কণ্ঠে সংযত হলেও এক তীব্র আগ্রহ স্পষ্ট। বৃদ্ধা কিছু একটা বলতে উদ্যত হলেন কিন্তু ঠিক সেই মুহূর্তে কক্ষের বাইরে দোয়েলের তীক্ষ্ণ চিৎকার শোনা গেল,

"ঐ কুদ্দুস ভাই! আপনি আমাগো বাড়ির ভেতর বিনানুমতিতে ঢুকছেন ক্যা? বড় মামা তো বাড়ি নেই!"

আয়মান তৎক্ষণাৎ খাট হতে উত্থিত হয়ে কক্ষের বাইরে ছুটে আসে তার মনে সে অসমাপ্ত প্রশ্নের উত্তর না পাওয়ার এক দুর্বার অতৃপ্তি নিয়ে। উঠানের ঠিক মধ্যস্থলে দণ্ডায়মান শরাফত মাতব্বরের প্রধান অনুচর কুদ্দুস। তার পরনে একটা মলিন লুঙ্গি, স্কন্ধে গামছা, এবং নেত্রদ্বয়ে এক জঘন্য, কুটিল চাতুর্যের দীপ্তি বিরাজমান। যা দেখলে যে কেউই বুঝতে পারবে যে এই ব্যক্তি সরলতার মুখোশে এক গভীর ষড়যন্ত্রের বাহক। দোয়েলের ক্রুদ্ধ চিৎকার শুনে সে দন্তবিকশিত করে এক বক্র হাস্য করলো এবং বলল,

"আরে দোয়েল অত চিল্লাইছ ক্যা? মাতব্বর সাহেব পাঠাইছে। কালভার্টের মালামাল নষ্ট হইছে, হেইয়া নিয়া মাতব্বর সাহেব আজ রাতে ওনার চণ্ডীমণ্ডপে একখান সালিশ ডাকছে। ফজলুল হক সাবরে আর শহরের ইঞ্জিনিয়ার সাবরে যাইতে কইছে।"

কুদ্দুসের দৃষ্টি তখন সোজা গিয়া পড়িল বারান্দায় দণ্ডায়মান আয়মানের উপর। সে কুৎসিতভাবে হাসি দিয়ে বলল

"কী হাওলাদার সাব? রাতের সালিশে কিন্তু জাবরজং খাতা লইয়া আইসেন। মাতব্বর সাব হুনতে চাইছে সরকারি মাল পানিতে ডুবল কেমনে?"

.

তার প্রতিটি শব্দে তিব্র সূক্ষ্ম হুমকির বিষ মিশ্রিত ছিলো যা প্রকাশ্য অভদ্রতার আবরণে নিজেকে লুকিয়ে রেখেছিলো। আয়মান এক পদ অগ্রসর হয়ে আসে ঠাণ্ডা, ইস্পাতসম কঠিন স্বরে উত্তর দিল,

.

"কুদ্দুস ভাই, মাল কীভাবে ডুবেছে তা আমি ডায়েরিতে লিখে রেখেছি। আর মাতব্বরের সালিশে যাওয়ার কোনো আইনি বাধ্যবাধকতা আমার নেই। তবে আমি আসব, কারণ কার কুড়ালের ঘায়ে ট্রলারের তলা কেটেছে, তার প্রমাণও আমার কাছে আছে।"

.

আয়মানের কণ্ঠস্বরে বিন্দুমাত্র কম্পন নেই। বরং এক দৃঢ়প্রত্যয়ী সংকল্পের প্রতিধ্বনি স্পষ্ট শোনা যাচ্ছে যা এই তরুণ প্রকৌশলীর অন্তরের অকুতোভয় চরিত্রকেই প্রকাশ করেছে। আয়মানের এই অকপট, নির্ভীক প্রত্যুত্তরে কুদ্দুসের মুখের চাতুর্যপূর্ণ হাস্য এক নিমেষে অন্তর্হিত হয়ে গেল। সে দন্তে দন্ত ঘর্ষণ করে বলল

.

"নদীর পানি বেশি গরম দেখাইলে কিন্তু বাষ্প হইয়া উইড়্যা যায় সাব। রাইতের বেলা বুইঝা পা ফেলেন।"

.

এই টুকু কথার মাঝে নিজের সমস্ত রাগ উগড়ে দিয়ে কুদ্দুস হনহন করে সদর দ্বার দিয়ে প্রস্থান করে, তার পশ্চাদ্গমনে যেন এক অশুভ ছায়া উঠান জুড়িয়া রেখে গেল। দোয়েল কুদ্দুসের প্রস্থানের দিকে তাকিয়ে ক্রোধে ফুঁসতে ফুঁসতে আয়মানের দিকে ফিরলো। তার চক্ষুদ্বয়ে তখন আর পূর্বের সেই চঞ্চল হাস্যরসিকতার লেশমাত্র ছিল না, তার স্থলে এক গভীর উদ্বেগ ও ভীতির ছায়া নেমে আসে। দোয়েল বলল

.

"আয়মান সাহেব, আপনি একলা ওগো ওখানে যাইবেন না। শরাফত মাতব্বর বড্ড জঘন্য লোক। আমার আব্বা-আম্মার মৃ!ত্যুর পর থেইক্যা এই লোক আমাগো জমিজমা গ্রাস করার ফন্দি করতাছে। বড় মামা বড্ড সোজা মানুষ, তাই কিছু কইতে পারে না।"

.

তার এই আশঙ্কাবাণীর মধ্যে যে সাত বৎসরের সঞ্চিত অসহায়তা ও ক্রোধ একত্র হয়ে ফেটে পড়ছে তা আয়মানের হৃদয়কেও এক অজানা করুণায় আচ্ছন্ন করে তুলল। আয়মান দোয়েলের এই উৎকণ্ঠার মধ্যে এক অদ্ভুত, নিষ্কলুষ মায়া প্রত্যক্ষ করে। সে শান্ত, দৃঢ় স্বরে বলল

.

"মিস দোয়েল, অন্যায়কে ভয় পেলে অন্যায় আরও মাথাচাড়া দিয়ে ওঠে। আপনি একদম চিন্তা করবেন না।"

.

এই কথাগুলি উচ্চারণকালে তার চক্ষুদ্বয়ে এক অটল সংকল্পের দীপ্তি বিরাজ করছিলো, যা দোয়েলের উদ্বিগ্ন মনেও ক্ষণিকের জন্য কিঞ্চিৎ আশ্বাসের সঞ্চার করে।
সন্ধ্যা নামবার ঠিক প্রাক্কালে, যখন পশ্চিম আকাশে সূর্যের অন্তিম রক্তিম আভা ধীরে ধীরে ম্লান হয়ে আসছিলো টুনি ও শিমুল হক বাড়ির পশ্চাদ্ভাগস্থিত এক জীর্ণ কুঠুরির অভিমুখে অগ্রসর হচ্ছিলো। আয়মান তখনও হক বাড়িতেই অবস্থান করতেছিল, ফজলুল মামার প্রত্যাবর্তনের প্রতীক্ষায়, এবং তার মন তখনও সুফিয়া বেগমের অসমাপ্ত কথাগুলি নিয়ে গভীর চিন্তায় নিমগ্ন। সহসা শিমুলের আর্তকণ্ঠ শোনা গেল,

"আপা! ও আপা! জলদি আয়! ফুপুর পুরোনো কাঠের ট্রাঙ্কটার তালা কে যেন ভাইঙ্গা রাখছে!"

এই আকস্মিক আর্তনাদে আয়মান, দোয়েল ও টুনি একযোগে সেই ক্ষুদ্র কক্ষের দিকে ছুটে গেল, তাদের পদশব্দে সন্ধ্যার নিস্তব্ধতা যেন খান খান হয়ে ভেঙে পড়লো। গিয়া দেখল, দোয়েলের প্রয়াতা জননী আরজু বেগমের ব্যবহৃত সে বহু পুরাতন, শৈবালাচ্ছাদিত কাষ্ঠনির্মিত বাক্সটির পিতলনির্মিত তালাটা নূতনভাবে ভগ্ন। বাক্সের অভ্যন্তরস্থ সমস্ত পুরাতন শাড়ি ও কাগজপত্র মেঝের উপর বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে এক করুণ, বিধ্বস্ত দৃশ্য, যেন কোনো মৃতার স্মৃতির শেষ আশ্রয়স্থলটিকেও নির্মমভাবে লুণ্ঠন করা হচ্ছে।

দোয়েল হাঁটু গেড়ে মেঝের উপর বসে পড়ল। তার সে সদা চঞ্চল চক্ষুদ্বয়ে এইবার এক তীব্র, বিদীর্ণকারী আতঙ্কের ছায়া প্রতিফলিত হলো। সে ভগ্ন বাক্সটির অভ্যন্তরস্থ এক গুপ্ত খোপের দিকে হস্ত প্রসারিত করে দেখে সেখানকার পুরাতন দলিল ও পত্রাবলি সমূলে অন্তর্হিত! তার মুখমণ্ডল এক নিমেষে বিবর্ণ হয়ে গেল, যেন সমস্ত রক্ত তার দেহ হতে হঠাৎ নিষ্ক্রান্ত হয়ে গিয়েছে।

আয়মান মেঝের ধূলিরাশির দিকে দৃষ্টিপাত করে লক্ষ্য করল সেখানে কুদ্দুসের সে প্রশস্ত চটিজুতার তাজা কর্দমাক্ত ছাপ স্পষ্টরূপে অঙ্কিত হয়ে আছে। এটার অর্থ তৎক্ষণাৎ তার প্রখর মস্তিষ্কে প্রতিভাত হলো কুদ্দুস যখন বিকেলে সম্মুখে আসে উচ্চকণ্ঠে কথা বলছিলো তার পূর্বেই তাদেরই কোনো সহচর পশ্চাদ্দ্বার দিয়ে প্রবেশ করে এই চৌর্যকার্য সমাধা করে গিয়েছে। এই উপলব্ধি তার হৃদয়ে এক তীব্র ক্রোধের অগ্নিশিখা প্রজ্বলিত করে যা সে তার বাহ্যিক শান্ত মুখাবয়বের অন্তরালে সযত্নে গোপন করে রাখে।

দোয়েল সেই ভগ্ন বাক্সটির দিকে তাকিয়ে ডুকরিয়ে কেদে উঠে

"আম্মার শেষ স্মৃতিটুকুও ওরা রাইখল না রে আয়মান সাহেব... ওরা সব নিয়া গেল!"

তার এই আর্তনাদে সাত বৎসরের সঞ্চিত সমস্ত বেদনা, সমস্ত অসহায়তা এক মুহূর্তে বিস্ফোরিত হয়ে উঠে এবং তার কণ্ঠস্বর সন্ধ্যার নিস্তব্ধ বাতাসে এক করুণ প্রতিধ্বনি সৃষ্টি করলো

আয়মান দোয়েলের পার্শ্বে হাঁটু গেড়ে বসে তার নিজের হৃদয়েও এক অব্যক্ত বেদনার সঞ্চার হচ্ছে। চৈত্র-শেষের অন্ধকার তখন ধীরে ধীরে সমগ্র রূপদিয়া গ্রামকে গ্রাস করছে এবং ভৈরব নদীর ওপার হইতে ভেসে আসছে এক ঝোড়ো বাতাসের বিলাপসদৃশ শব্দ, যেন প্রকৃতি নিজেই এই গৃহের শোকের সহিত একাত্ম হয়ে বিলাপ করছে। আয়মান গভীরভাবে উপলব্ধি করে যে, আজ রাতের মাতব্বরের চণ্ডীমণ্ডপস্থ সালিশে কেবল কালভার্টের হিসাবই নিষ্পন্ন হবে না সেখানে সূচনা হতে চলেছে এক ভয়ংকর, সুগভীর মনস্তাত্ত্বিক সংগ্রামের, যার পরিণতি এখনও অন্ধকারের গর্ভে লুক্কায়িত।

#চলবে.

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 7 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন