#অবেলায়_এলে_আমার_হৃদয়ারণ্যে
#লেখিকা: আসরিফা সুলতানা জেবা
#পর্ব__৩০
তানভীর চুলে অস্থিরভাবে হাত বুলিয়ে বিনিতার দিকে তাকাল। অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে আছে বিনিতা। ভুল করেও এদিকে তাকাচ্ছে না। তানভীরের ইচ্ছে করছে মেয়েটাকে টেনেহিঁচড়ে ঘর থেকে বের করে দিতে। কিন্তু মায়ের কারণে সেটা অসম্ভব। ফুলশয্যার রাত্রি নিয়ে অন্যরকম এক স্বপ্ন বুনন করে রেখেছিল সে হৃদয় জমিনে। লাল বেনারসিতে জড়ানো শ্যামবর্ণের তরুণিমাকে এখানে দেখতে চেয়েছিল সে। বেধে রাখতে চেয়েছিল নিজের সর্বস্ব দিয়ে। তরুণিমার জায়গায় যতবার বিনিতাকে দেখছে তার তামাভ্র চেহারায় বিরক্তি ঝরে পড়ছে,পেশি কঠিন হয়ে যাচ্ছে। বিড়বিড় করে বলল,
" এই মূল্যহীন বিয়ে আমাকে আটকাতে পারবে না। মানি না আমি এই বিয়ে। তরুণিমাকে আমি আমার করেই ছাড়ব। "
এখানে আর এক লহমা কাটালে নিশ্চিত বিনিতার সাথে খারাপ কিছু করে ফেলবে। রাগ-ক্ষোভে বেরিয়ে গেল ঘর থেকে। উঠোনের এক কোণে এসে দাঁড়াল। বাড়ির বারান্দায় জ্বলতে থাকা হলদে টিমটিমে আলো এদিকে ছড়াচ্ছে অল্পস্বল্প। কাছেই বাঁশঝাড় থেকে জোনাকির ডাক ভাসছে কানে। মাটিতে অবহেলায় ফেলে রাখা কা*টা গাছের ওপর বসল তানভীর। পকেটে ফোন ভাইব্রেট করে উঠল শব্দ তোলে। সহসা ফোনটা বের করল সে। স্ক্রিনে তরুণিমাকে কারামুক্ত করার জন্য যে লয়্যার ঠিক করেছিল তার নাম্বার চক্ষুগোচর হচ্ছে। বিলম্ব না করে রিসিভ করতেই ওপাশ থেকে জানা গেল,
" তরুণিমা আবসারকে ছাড়িয়ে নেওয়া হয়েছে।"
তানভীর স্তব্ধ হলো," কে ছাড়িয়েছে?"
" ওয়াসিম খান ইয়াজিদ। "
নামটা শ্রবণ হওয়া মাত্র রক্ত খলবল করে উঠল তার সুঠাম দেহে। কল কেটে দিয়ে ফোনটা হাত থেকে আছড়ে মা-রল মাটিতে। সিদ্ধান্ত নিল এক্ষুনি রওনা হবে ঢাকার উদ্দেশ্যে। ইয়াজিদ তরুণিমাকে নিজের ঘরে, নিজের কাছে রাখছে ভাবলেই তাকে খু*ন করে ফেলতে ইচ্ছে করে তার। মাটি থেকে ফোনটা তুলে উঠোন পেরিয়ে ইট বিছানো রাস্তায় নেমে এলো। পেছন থেকে উদ্বেলিত মেয়েলি স্বর ডেকে উঠল তৎক্ষনাৎ,
" তানভীর ভাই!"
কণ্ঠস্বর তার অতীব পরিচিত। মেজাজ আগুনে পোড়ানো লোহার ন্যায় তপ্ত হয়ে গেল। চোখ বুঁজে মাথায় চারা দিয়ে ওঠা রাগটা সংবরণ করে পেছন ফিরে তাকাল সে।
বিনিতার শাড়িটা কুঁচকে গেছে দৌড়ে আসার দরুন। ফাল্গুনের মখমল পেলব হাওয়া এসে আদর মিশিয়ে ছুঁয়ে দিল দুজনকে। বাতাসের স্পর্শ নরম অঙ্গে লাগতেই আরও জড়োসড়ো হয়ে গেল মেয়েটা। শৈত্যের বিদায়ে মর্তধামে সদ্য আগমন ঘটা বসন্তের সাথে শীত শীত ভাবটা মিশে আছে নির্দ্বিধায়। তানভীর স্রোতহীন নদীর মতো শান্ত স্বরে জিজ্ঞেস করল,
" ডাকছিস কেন?"
" এত রাতে তুমি কোথায় যাচ্ছ?"
খানিকটা এগিয়ে আসল বিনিতা। তানভীর দাঁতে দাঁত পিষে পাল্টা প্রশ্ন ছুঁড়ল,
" তোকে জিজ্ঞেস করে যেতে হবে? "
হকচকালো বিনিতা," আমি এমন বলি নি। এখন অনেক রাত,গ্রামে এত রাতে গাড়ি পাবে না। কাল যেয়ো। "
" গাড়ি না পেলে আমি হেঁটে হেঁটে রেলস্টেশন চলে যাব। তবুও এ মুহূর্তে তোকে সহ্য করা পসিবল না। তোকে দেখলেই মেজাজ গরম হচ্ছে আমার।"
উষ্ণ নিঃশ্বাস ছেড়ে পুনর্বার বলতে লাগল,
"তুই আমার বউ হয়েছিস ঠিকই কিন্তু আমার ভালোবাসা একমাত্র তরুণিমা। আমি তাকেই ভালোবাসব,তাকেই আপন করে নিব। ওকে নিয়ে কানাডা যাওয়ার পর তোকে ডিভোর্স দিব আমি। তুই কোনোদিনও আমার ভালোবাসা পাবি না বিনিতা,কোনোদিনও না। আজ এই মুহূর্ত থেকে ঘৃণা করি তোকে। "
কথাগুলো বলে আলোকের গতিতে পা ফেলে চলে যেতে লাগল তানভীর। বিনিতা নিরবে,নিঃশব্দে তার যাওয়ার পথে তাকিয়ে রইল পলকহীন। চোখ দুটি থেকে অশ্রু গড়িয়ে গেল গালে। বুকে সূচ ফোটানোর যন্ত্রণা অনুভব হচ্ছে। তানভীর কীভাবে বিয়ে নামক একটা পবিত্র সম্পর্ককে তুচ্ছ করতে পারে! জোর করে ভালোবাসা হয় না বিনিতার বুঝদার মন সেটা ভালো করেই জানে। তবে তানভীরকে এ সম্পর্ক থেকে কোনোদিন মুক্ত হতে দিবে না ও। এতে যদি তার জ্বলেপুড়ে খাক হয়ে যেতে তাহলে সে ছাই হয়ে যেতে রাজি। ঠোঁট নেড়ে উচ্চারণ করল,
" তরুণিমা আপু কখনোই আপনার হবে না,কখনোই না। আর আমিও আপনাকে ছাড়ব না। ভালোবাসুন আর না বাসুন জীবনভর আপনার সঙ্গিনী হয়ে থাকব। "
শাড়ি সামলে কাঁচা রাস্তায় নেমে এলো সে। তানভীরের পিছু নিল। কিছুদূর যাওয়ার পর ঘাড় বাঁকিয়ে তাকে দেখামাত্র কঠিন-রুদ্র হয়ে উঠল তার চেহারা। বজ্রমুষ্ঠি করে আওড়ালো,
" সিরিয়াসলি বিনিতা? তুই আমার পিছু নিচ্ছিস কেন?"
বিনিতার বুকে একটা অদৃশ্য পাখি ভ-য়ের বার্তা ছড়াতে থাকলেও মোমের মতো ফরসা চেহারায় সেটা ব্যক্ত হতে দিল না। হাপধরা গলায় বলল,
" আমি তোমার সাথে যাব। "
" কোথায় যাবি তুই?" খরশান দৃষ্টি মেলে বলল তানভীর।
বিনিতার কাছে তানভীরের দৃষ্টিতে শাঁখের করাত মনে হচ্ছে, যার দ্বারা স্বেচ্ছায় ক্ষ*ত-বিক্ষত হচ্ছে সে। শীতল স্বরে প্রতুত্তর করল,
" তুমি যেখানে যাবে,সেখানেই। শ্বশুর বাড়ি হলে শ্বশুর বাড়িতেই যাব। "
" তুই আমার হাতে থা-প্পড় খাবি বিনিতা। কেন বুঝতে পারছিস না আমি তোকে সহ্য করতে পারি না?"
" তুমি আমাকে সহ্য না করতে পারলেও,আমি তোমাকে সহ্য করতে পারি এবং আমাদের বিয়েকেও মানি। "
" বুলশিট! তুই যা করছিস এগুলো ছ্যাচড়ামি। "
" তুমি যেটাকে ছ্যাচড়ামি বলছ,সেটা আমার কাছে ভালোবাসা। "
বিনিতার হৃদয়টা বোধহয় কষ্ট নীল হয়ে গেল কথাটা বলতে গিয়ে। তানভীর হাল ছেড়ে দিল। এই মেয়েটার অযথা তর্ক করার সময় নেই তার। বাস স্ট্যান্ডে এসে টিকেট নিতে গেলে বিনিতা পাশে দাঁড়িয়ে বলল,
" দুইটা নিও টিকেট। "
তানভীর মানুষের কান বাঁচিয়ে তাকে উদ্দেশ্য করে বলল,
" বেলেহাজ মেয়ে। "
বিনিতা ফট করে বলল," তুমিও। পার্থক্য হচ্ছে তুমি অন্যের বউয়ের জন্য বেলেহাজ হচ্ছ আর আমি আমার আপন বরের জন্য বেলেহাজ হলাম। "
তানভীর পাগলা ষাঁড়ের মতো তেড়ে গেল ওর দিকে," তোকে আমি জ্যান্ত পুঁতে দিব,বিনিতা। "
" দিও,এখন চলো বাসে উঠতে হবে। "
বাসে উঠে জানালার পাশের সিটে তানভীরকে বসতে দিয়ে তার পাশের সিটে বসল বিনিতা। সে জানালার পাশে বসতে পারে না। বাস ছাড়তেই মনে হলো প্রকৃতিটা ঝুপসি অন্ধকারে ডুবে গিয়েছে। বাহিরের কিছুই ধরা দিচ্ছে না চোখে। বাসের বাতিগুলোও নিভন্ত। বিনিতা তানভীরকে শিক্ষা দেবার একটা কৌশল আটল। যদিও এটা করতে তার অস্বস্তি হচ্ছে তবুও করবে সে। চট করে ঘুমের ভান করে মাথাটা এলিয়ে দিল তানভীরের কাঁধে। সমস্ত অনুভূতি বুকের বিদ্রোহ করে উঠল একযুগে। তানভীরের এত কাছে তার কখনো আসা হয় নি, তার গায়ের স্পর্শ অনুভূত হলো এ প্রথম। চৈত্রের রোদে পিপাসিত পাখির মতো তার হৃদয়টাও তৃষিত হয়ে উঠল তানভীরের ভালোবাসাময় ছোঁয়ার জন্য। মনটাকে সামলে-সুমলে জোর করে ঘুমের অভিনয় চালিয়ে যেতে লাগল।
তানভীর হতবাক হয়ে গেল অনাকাঙ্ক্ষিত স্পর্শে। বিনিতার হাত দুটোও তার বলিষ্ঠ বাহু আঁকড়ে ধরেছে। বাসের ঝাঁকুনিতে মেয়েটার মাথাও ঢুলতে ঢুলতে নেমে আসছে তার বুকের দিকে। মন চাইছে ঠেলে নিচে ফেলে দিক মেয়েটাকে। নয়তো ঘুম থেকে তুলে ঠাটিয়ে দুইটা চ*ড় মা*রতে। একদম অসহ্যকর এই মেয়েটা! চোখ বুঁজে সিটে ঘাড় এলিয়ে দিল সে। ঠোঁট নেড়ে নিচু স্বরে বলল,
" আই নিড ইউ, তরুণিমা। আই রিয়েলি লাভ ইউ। "
বুকের খুব কাছে থাকায় উচ্চারিত একেকটি শব্দ সহজে শুনতে পেল বিনিতা। অপ্রতিরোধ্য বালির বাঁধ ভেঙে সমুদ্রের ঢেউ যেমন এগিয়ে যেতে চায় তেমনি বিনিতার চোখ উপচে দুঃখ মেশানো জল গড়িয়ে আসতে চাইছে। বহু কষ্টে সেই জলকে আটকে রাখল সে।
__________________________
উত্তরের খিড়কি দিয়ে স্বল্প আলোকিত কক্ষে বসন্তের হাওয়া ঢুকছে অবলীলায়। বাতাসের ঝাপটায় কেঁপে কেঁপে উঠছে তরুণিমা। পা নাড়াতেই পুরো কক্ষের নিস্তব্ধতা খান খান করে ভেঙে দিল পায়ে জড়ানো শিকলটা। তার এক পা লম্বা শিকল দিয়ে বেঁধে রাখা। হাত দুটো বদ্ধ হ্যান্ডকাফে। হ্যান্ডকাফ পরিয়ে হাত দুটি পিঠের দিকে মুড়িয়ে রাখা হয়েছে। গত দুদিন ধরে তার পরনে র-ক্তমাখা জামা। চোখ-মুখ ক্লান্ত, বিধস্ত, ফ্যাকাশে। কোমল মুখশ্রীর কৃষ্ণাভ রংটা আরও অন্ধকারে ছেয়ে গেছে ক্লান্তিতে। দীর্ঘ কোঁকড়া চুলগুলো উষ্কখুষ্ক, এলোমেলো হয়ে কপালে,পিঠে,ঘাড়ে পড়ে আছে। জেল থেকে ছাড়ানোর পর তাকে পুনরায় শহর থেকে দূরে গহীন জঙ্গলের দিকে অবস্থিত সেই কাঁচ,কাঠ দ্বারা নির্মিত বাড়িটায় নিয়ে এসেছে ইয়াজিদ। এনেই তার হাত পা শিকলে আটকে চেয়ারে বসিয়ে রেখেছে। প্রথম দিকে ছাড়া পাওয়ার জন্য তর্জন-গর্জন করলেও এখন নিশুতিতে নির্জীব হয়ে যাওয়া প্রকৃতির মতোই শান্ত হয়ে গেল সে। সম্মুখের দিকে তাকালো ঘৃণিত দৃষ্টি মেলে।
জানালার পাশে রাখা ডিভাইনে হেলান দিয়ে বসে সিগারেট ফুঁকছে ইয়াজিদ। পাশের গোল টেবিলে হুইস্কির বোতল রাখা। অর্ধেক গ্লাস ভরতি হুইস্কিতে। সাদা শার্টের বোতামগুলো উন্মুক্ত হয়ে ছড়িয়ে আছে দু'দিকে। হৃদপিণ্ডের খুব কাছাকাছি সাদা ব্যান্ডেজ,রোমশ বুক,একহারা পেটানো মেদহীন শরীর থেকে শুরু করে কোমরে গুঁজে রাখা প্যান্টের বেল্ট সবকিছু চোখে বিঁধছে তরুণিমার। সিগারেট ফুঁকতে ফুঁকতে বাদামি রঙের চোখ দুটি দিয়ে গভীর দৃষ্টিতে নির্নিমেষ দেখছে ওকে। চাহনি তীক্ষ্ণ, ধারালো। সামনের দিকের এক দুটো চুল ঝুঁকে আছে কপালে। এত গভীরভাবে আ*ঘাত পাওয়ার পরও একটা মানুষ কীভাবে এতটা নির্লিপ্ত থাকতে পারে! এই মানুষটা নিঃসন্দেহে সাইকোপ্যাথ। এটা মনে এলেই বুকে করাত চালানোর মতো যন্ত্রণা অনুভব হয় ওর। কোনো উপায় কি কখনোই মিলবে না এই সাইকো লোকটির কাছ থেকে মুক্ত হবার!
ইয়াজিদ তার গাঢ় দৃষ্টি অটল রাখল। সিগারেটে টান দিয়ে ধোঁয়া ছাড়ল শূন্যে। ঘাড় কাত করে চাইল ওর পানে। ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি নিয়ে ফচকে গলায় বলল,
" কষ্ট হচ্ছে বেবি?"
তরুণিমা বাকরুদ্ধ হয়ে গেল। গায়ে বিছুটির জ্বলন অনুভব করল প্রশ্নটা কর্ণপাত হতেই। চোখ দুটি জ্বলে উঠল লেলিহান শিখার ন্যায়। থুতু ছুঁড়ে ফেলল মেঝেতে। পারলে সেটা সামনে বসা পিশাচটার মুখের ওপর ফেলত।
ইয়াজিদের চোখে রক্ত জমে গেল। সোজা হয়ে বসে জ্বলন্ত সিগারেটটা ঠেসে দিল আধখাওয়া হুইস্কির গ্লাসে। রোষপূর্ণ গলায় বলল,
" কন্ট্রোল বেবি,কন্ট্রোল। আমাকে রাগিও না। আমি রেগে গেলে যে ভীষণ খারাপ কিছু হয়ে যাবে তোমার সাথে। চাইলেও নিজেকে রক্ষা করতে পারবে না তুমি। "
তরুণিমা অবজ্ঞার সুরে বলল," আর কি বাকি রেখেছেন খারাপ করার?"
" আমাদের বাসর রাত। যেটা তুমি নিশ্চয় চাও না। নাকি চাও?"
ভ্রু নাচিয়ে বলল ইয়াজিদ।
" আমি তোকে খু*ন করে ফেলব ইয়াজিদ। আমার হাতের হ্যান্ডকাফ খুলে দে,শয়তান। "
বেসামাল হয়ে উঠল তরুণিমার কণ্ঠস্বর। ইয়াজিদ ঝড়ের বেগে কাছে এসে তার চিবুক চেপে ধরল শক্ত করে। ককিয়ে উঠল সে। কিন্তু দৃষ্টি সরাল না। আগুন চোখে তাকিয়ে রইল মুখের ওপর ঝুঁকে থাকা সূর্যের মতো তেজী চক্ষু দুটিতে। কানে এলো ক্রোধমিশ্রিত গর্জন,
" ডোন্ট ক্রস ইওর লিমিট, তরু। ইফ ইউ ক্রস ইওর লিমিটস,আই উইল ক্রস মাইন। সো কন্ট্রোল ইওর মাউথ। "
" কতদিন আটকে রাখবেন?"
" জীবনভর। "
" পারবেন না। " শক্ত গলায় বলল তরুণিমা।
" তোমার উচিত ছিল আমার হৃদপিণ্ডে ছু-রিটা আরও ভালোভাবে গেঁথে দেওয়ার। আমার মরণেই তোমার মুক্তি ছিল। আর আমার বেঁচে থাকাই হলো তোমার জন্য আজীবন পিঞ্জিরা। "
" আমি একদিন না একদিন ঠিক পালিয়ে যাব। আপনি কখনোই খুঁজে পাবেন না। "
" আমি তোমাকে কখনো আমাকে ছেড়ে যেতে দিব না। যতবার পালাবে খুঁজে এনে আমার পিঞ্জিরায় বন্দি করে ফেলব। "
তরুণিমা তার শুষ্ক অধর জোড়া নেড়ে স্মিত হাসল। বলল,
" একদিন আপনি আমাকে খুঁজে পাবেন না।"
ইয়াজিদের কপালের দুপাশের শিরা-উপশিরা ফুলে ফেঁপে উঠেছে। তার অত্যধিক ফরসা মুখাবয়ব লাল হয়ে গেছে রোষের তোড়ে। তরুণিমার চিবুকে হাতের চাপ বৃদ্ধি করে দানবীয় শক্তিতে। ব্যথায় জল গড়িয়ে আসে তরুণিমার চোখের কোল থেকে। শ্রবণে এলো ক্ষুরধার কণ্ঠস্বর,
" একবার সুযোগ করে নিয়েছিলে আমাকে আ*ঘাত করে। কিন্তু তোমার দুর্ভাগ্য আমি ম-রি নি। এখন আমি সেই দিনটা কখনও আসতে দিব না। আমার তোমাকে চাই। "
চিবুক থেকে হাত সরিয়ে নিল ইয়াজিদ। ছাড়া পেতেই তরুণিমা ফের তার চোখে চোখ রাখল নিঃসংকোচে।
" কেন চান? ভালোবাসেন? আপনি আমাকে ভালোবাসেন না। আপনি আমার ওপর সীরাতের মৃ-ত্যুর মিথ্যে দায় চাপিয়ে অত্যাচার করেছেন, আর এখন সেটাকে ভালোবাসা বলেও দাবি করছেন। আমি আপনার জেদ,মোহ,আসক্তি নাকি ভালোবাসা আপনার তা বোঝার ক্ষমতাই নেই। কারণ, আপনি হৃদয়হীন, অমানুষ,পিশাচ। "
ইয়াজিদ শীতল দৃষ্টিতে তাকালো। হাত বাড়িয়ে পুনর্বার তরুণিমার চিবুকে রাখল। এবারে আলতোভাবে। বুড়ো আঙ্গুল বুলিয়ে দিতে দিতে অস্বাভাবিক সুরে বলল,
" ব্যথা পেয়েছ বেবি?"
তরুণিমা বিতৃষ্ণার দৃষ্টি নিক্ষেপ করে মুখ ফিরিয়ে নিল। ঘৃণায় বুক ভার হয়ে আসছে তার৷ ইয়াজিদ কানের পাতায় ফুঁ দিয়ে বলল,
" পালিয়ে কোথায় যাবে? কার কাছে যাবে? সবাইকে মে*রে ফেলব আমি কাইফ ও ওই লোকগুলোর মতো। "
তরুণিমা চট করে ফিরে তাকাল। ভয়ার্ত স্বরে বলল,
" আপনি...আপনি কাইফ ভাইকে মে-রে ফেলেছেন?"
" ইয়েস,তরু। সে তোমার দিকে খারাপ নজর দিয়েছে। তাকে কী করে রেখে দিই? তুমি আমার আসক্তি হও বা ভালোবাসা, তুমি সম্পূর্ণই আমার। তোমাকে যে চাইবে তাকেই মর*তে হবে। "
তরুণিমার বিশ্বাস হচ্ছে না। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। কাইফকে সত্যিই হত্যা করে ফেলেছে ইয়াজিদ? অবিশ্বাস্য স্বরে প্রশ্ন করে পুনশ্চঃ,
" সত্যি মে*রে ফেলেছেন? "
ইয়াজিদ মেঘমন্দ্র স্বরে বলল,
" ইয়েস,মাই এনেমি। কীভাবে মে*রেছি জানো? কাইফের শরীর থেকে মাথাটা কে-টে শরীর ও মাথাটা দু জায়গায় পুঁতে দিয়েছি। আর তোমাকে ধর্ষণ করতে চাওয়া ওই তিনটা লোককে খণ্ড খণ্ড করে কে-টে পুড়িয়ে দিয়েছি। তোমার দিকে নজর দেওয়া প্রতিটা মানুষেরই এমন হাল হবে। "
তরুণিমার মনে হচ্ছে তার শরীরের সব শক্তি শুষে নিয়েছে কেউ। মাথা তুলে উপরে তাকিয়ে থাকতে পারছে না আর। গা গুলিয়ে আসছে ভয়ে। চিৎকার করে উঠল শরীরের অবশিষ্ট শক্তি জুগিয়ে,
" সাইকো,খু-নী,শয়তান।"
" উম..বেবি,তোমার জন্য। "
চেয়ারে দুপাশের হাতলে হাত রেখে কানের কাছে ফিচেল স্বরে বলল ইয়াজিদ। তরুণিমা নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। রাগে-দুঃখে মুক্ত পা উঠিয়ে ইয়াজিদকে লাত্থি মা*রতে উদ্যত হলো সে। খপ করে সেটা ধরে ফেলল ইয়াজিদ। পা টা ধরে রেখেই তরুণিমাকে চেয়ারসমেত কাছে টেনে নিয়ে বিছানায় বসল। পা ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি শুরু করল সে। লাভ হলো না বিশেষ। উলটো পা টা আঁকড়ে ধরে উরুতে নামিয়ে রাখল ইয়াজিদ। ঠোঁট জোড়া সেদিকে এগিয়ে নিতে নিতে বলল,
" এই পা তো আমাকে লাত্থি দেওয়ার যোগ্য নয় তরু। বরং এই পা....."
কথাটা অর্ধসমাপ্ত রেখে পায়ের পাতার নিকটস্থে ঠোঁট দুটি নিয়ে এলো ইয়াজিদ। তরুণিমার অন্তরআত্মা দখিনা হাওয়ার মতো উতলা হয়ে উঠল। ইয়াজিদ যতই ঠোঁট দুটি এগিয়ে নিয়ে যাচ্ছে ততই ভার হতে লাগল শ্বাস।
কী করতে যাচ্ছে ইয়াজিদ! যদি এমনটা করে তাহলে তরুণিমা এবার একবার নয়, দশবার ছু-রি চালাবে শয়তানটার বুকে।
____________________
সাব্বির সেই কখন থেকে কল দিচ্ছে ইয়াজিদকে। রিসিভ করছে না সে। কল করা বন্ধ করে সে ম্যাসেজ পাঠাল," হাসপাতাল থেকে সীরাত ম্যামের ময়নাতদন্তের রিপোর্ট সংগ্রহ করতে পারি নি, স্যার। ওনারা দিতে অস্বীকার করছে। আমার মনে হচ্ছে, এতে আপনার বাবার নিষেধাজ্ঞা আছে। "
#চলবে!
( পাক্কা চৌদ্দ মাস পর একটা অর্ধাংশ গল্পকে পুনরায় লেখা ভীষণ কঠিন। তবুও চেষ্টা করেছি। গল্পটা পুরোদমে লিখে যেতে আমার একটুআধটু বেগ পোহাতে হবে। তবে এবার আর লম্বা কোনো বিরতি আসবে না। ছোটখাটো একটি পর্ব দিয়ে শুরু করলাম। আশা করি, ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ইয়াজিদকে যত পারুন বকাঝকা করেন, আমাকে করবেন না কিন্তু। আমি আগেই বলেছি ইয়াজিদ একটা বকাঝকা খাওয়া চরিত্র। হি-হি-হি।)