রকি উঠে দাঁড়িয়ে বলল,
"আজকের মতো কাজ শেষ।"
রকির পেছনে সুমন যাচ্ছে। লিফটের সামনে দাঁড়িয়ে আছে। লিফট খুলতেই একটা মেয়ে বের হয়ে এলো। হাতে ফাইলপত্র, মুখে মিষ্টি হাসি। রকি ওর দিকে নিষ্পলক চেয়ে আছে। এটা তো সেই মেয়ে যাকে রাস্তায় দেখেছিল। মেয়েটা ওদের দিকে চেয়ে মিষ্টি হেসে সালাম দিল।
রকি সানগ্লাস খুলে বলল,
"এই মেয়ে দাঁড়াও।"
সুমন মনে করেছে এই মেয়ের মধ্যে সন্দেহজনক কিছু দেখেছে তাই রকি এমন করছে।
"ভাই এনি প্রব্লেম?"
"নো, ওয়েট ফর এ মিনিট।"
তারপর মেয়েটির দিকে তাকাল। মেয়েটি ভয়ে জড়োসড়ো হয়ে আছে। আজ প্রথম এখানে এসেছে ইন্টারভিউ দিতে আর এসেই কোনো ঝামেলায় ফেঁসে গেল। যদি সময় মতো ইন্টারভিউ রুমে যেতে না পারে? তাহলে কি হবে?
"তোমার নাম কি?
রিয়া মনি
"এখানে কেন এসেছো?"
"ইন্টারভিউ দিতে।"
"ওকে ইউ ক্যান গো নাও।"মেয়েটিকে বলতে দেরি যেতে দেরি নয়। রকির দিকে ভয়ে ভয়ে একবার চেয়ে দৌড়ে চলে গেল। পেছনে ঘুরে তাকায়নি।
সুমন আবারও প্রশ্ন করল,
"ভাই! কোনো সমস্যা? মেয়েটি কে?"
রকি বিরবির করে বলল,
"খুব শীঘ্রই সবকিছু হয়ে যাবে।"
তারপর জোরে বলল,
"সুমন" ওর জব কনফার্ম করো।"
"ওকে ভাই।"
সুমন কিছুই বুঝতে পারছে না। শুধু সব শুনে যাচ্ছে। রকির সব কথা মেনে চলাই ওর কাজ।
রকি আবারও চোখে সানগ্লাস পরে লিফটে ঢুকে গেল। এখন খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। কেউ একজন ওর কোম্পানির সব ইনফরমেশন পাঁচার করছে। তাকে ধরে উপযুক্ত শাস্তি দিতে হবে। রকি পৈশাচিক হাসি দিল
রিয়া হুড়মুড় করে রকির কক্ষে ঢুকে পড়ে। রকি ম্যানেজারের সাথে গুরুত্বপূর্ণ একটা মিটিং সেড়ে ফাইলপত্রে সাইন করছিল। রিয়াকে দেখে রকি অবাক হয়ে চেয়ে আছে। রিয়াকে অস্বাভাবিক লাগছে।রিয়ার পেছনে পেছনে একটা লোক এসে রকির দিকে ভয়ে ভয়ে তাকাল।
"স্যার, আমি উনাকে অনেক বার নিষেধ করেছি। বলেছি মিটিং চলছে। কিন্তু উনি শুনেন নি। এখানে আমার কোনো দোষ নেই।"
রিয়া আমতা আমতা করে বলল,
"সরি স্যার, আমি জোর করেই ঢুকে পড়েছি। এছাড়া আমার উপায় ছিল না।"
রকি রিয়ার পেছনের লোকটাকে হাত দিয়ে ইশারা করে চলে যেতে বলল। ম্যানেজার ফাইল নিয়ে রকির দিকে তাকাল। তারপর আবার রিয়ার দিকে তাকাল।
"রাব্বি সাহেব আপনার কাজ শেষ। ইউ কেন গো নাও।"
রাব্বি সাহেব থতমত খেয়ে গেল।
"জি স্যার।"
রাব্বি সাহেব চলে যেতেই রকি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। রিয়ার দিকে এগিয়ে আসছে। রিয়ার ভয়ার্ত চেহারা, কাঁপা কাঁপা ঠোঁট, বারে বারে কানের পেছনে চুল গুজে দেওয়া সবটা দেখায় মত্ত ছিল রকি। রিয়া ভয়ে ভয়ে দু'পা পিছিয়ে যায়।
"কি বলছিলে?"
"স্যার, আমার নাম রিয়া। আমি গতকাল জয়েন করেছি। আমি অফিসের ক্যান্টিনে যাচ্ছিলাম তখন বারান্দায় একটা লোককে মোবাইলে কথা বলতে শুনি। আসলে কাকে বলব, কি বলব বুঝতে পারছিলাম না তাই এখানে চলে এসেছি।"
"কি এমন বলতে শুনলে?"স্যার, উনি কোম্পানির ইনফরমেশন পাচার করছিলেন। কীসব তথ্য দিচ্ছিল। আমি নতুন তাই বুঝতে পারিনি। তবে এটুকু বুঝেছি তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছিল। চুরের মতো ফিসফিস করে কথা বলছিল।"
রকি এতক্ষণ রিয়ার মধ্যে বিভোর থাকলেও ওর কথা শুনে চমকে যায়। কারণ রকির মনে হচ্ছিল কেউ একজন ওদের ইনফরমেশন পাচার করছে। কিন্তু তাকে আইডেনটিফাই করতে পারেনি। তাকে দুদিন যাবত গোপনে খুঁজে যাচ্ছিল।
"কে ছিল সে?"
"স্যার, আমি তো এখানকার কাউকে তেমন চিনি না। আমি উনার নাম জানি না।"
"দেখলে চিনবে?"
"জি স্যার।"
"ওকে।"
রকি চিৎকার করে সুমনকে ডাকল।
সুমন দৌড়ে এসে বলল,
"হ্যাঁ, ভাই?"
"অফিসের সবাইকে লাইন করে দাঁড় করাও।"
"ভাই, হটাৎ?"
"আই থিংক আই উইল গেট দ্যাট কালপিট।"
"ওকে ভাই।"
রকি রিয়াকে বলল,.এই কথা কেউ যেন না জানে। তবে অপরাধীকে পাওয়া যাবে না আর তোমার লাইফের রিক্স হবে।"
অতঃপর একে একে সবাইকে মনোযোগ দিয়ে দেখে রকির সামনে এসে বলল,
"স্যার, এদের মধ্যে কেউ নয়। উনার চুলগুলো অর্ধ কাঁচাপাকা। একটু শর্ট ছিল। গায়ে এস কালার স্যুট ছিল। উনি এখানে নেই।"
"ওকে, নাউ গো।"
রিয়া চলে গেল। রকি ম্যানেজমেন্টের সাথে দ্রুত মিটিং এরেঞ্জ করতে বলল।
অফিস শেষে টুকটাক কেনাকাটা করে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল রিয়া। তখনও রাত হয়নি। সবেমাত্র আঁধার নেমে আসছে। রাস্তায় গাড়ি, লোকজনের কমতি নেই।
হটাৎ করেই কেউ ওর মুখ চেপে ধরে গাড়িতে তুলে নেয়।
রিয়া ছোটার জন্য ছটফট করছে। ওর মুখ চেপে ধরে রেখেছে একটা লোক। সামনে পেছনে আরো কয়েকজন লোক আছে। গাড়িটা দ্রুত কোথাও এগিয়ে যাচ্ছে। ওকে কে বা কারা এভাবে নিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণ চলার পর নিরিবিলি একটা পরিত্যক্ত গোডাউনের সামনে গাড়ি থামল। রিয়া বুঝতে পেরে গেছে ওকে কিডন্যাপ করা হয়েছে আর সেটা হয়তো মোবাইলে কথা বলা ব্যক্তিকে দেখে ফেলেছে তাই। তাই ছটফট করে লাভনেই। ওরা ছাড়বে না।
গাড়ি থেকে ওকে নামাতেই আরেকটা গাড়ি এসে থামে। ওরা সবাই অস্ত্রসস্ত্র নিয়ে তৈরি হয়ে যায়। রকি গাড়ি থেকে নেমে বলল,ওকে ধরে রেখে লাভ নেই কারণ আমি তাকে পেয়ে গেছি। সে এখন আমার কাছে বন্দী। তাই রিয়াকে ছেড়ে দে।"
ওরা রকির কথা বিশ্বাস করতে পারছে না। আর তাছাড়া ওদের উপর অর্ডার আছে মেয়েটাকে কয়েকদিনের জন্য আঁটকে রাখতে। রিয়া ভাবলেশহীন ভাবে দাঁড়িয়ে আছে। আর একটা ছেলে ওর হাত ধরে রেখেছে। রকি ওদের দিকে আগাচ্ছে। ওরা রিভলবার তাক করে রেখেছে। কিন্তু গুলি করতে পারছে না। কারণ গুলি করার অর্ডার পায়নি। তাই করতে পারছে না। যে ছেলেটা রিয়ার হাত ধরে রেখেছে রকি হটাৎ ওর হাতটা ধরে টান মারে। কেউ কিছু বুঝার আগেই ওর হাতটা গাড়ির উপর রেখে তাতে পিন গেঁথে দিল। ছেলেটা আকাশ কাঁপানো চিৎকার দিল। রিয়া দু'হাতে নিজের মুখ চেপে ধরে আছে। না চাইতেও মুখ দিয়ে শব্দ বের হয়ে যাচ্ছে। তাই আরো জোরে চেপে ধরল। ভয়ে থরথর করে সারা শরীর কাঁপছে আর ভাবছে এ কি দেখল।
রকি বাকিদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিল। ওরা দূরে সরে গেল। রকি রিয়ার হাত ধরে নিয়ে গাড়িতে বসাল। ওর শরীরের কাঁপুনি রকিকে জানান দিচ্ছে ও ভয় পেয়েছে। রিয়া রোবটের মতো চুপচাপ গিয়ে বসে পড়ল। রকি গাড়ি স্টার্ট দিল।
রিয়া চুপচাপ বসে আছে। কথা বলছে না। রকি ওকে ঠিকানা জিজ্ঞেস করল। রিয়া যেভাবে বসে ছিল সেভাবেই ঠিকানা বলল।
রকি ওকে পর্যবেক্ষণ করে ধমক দিয়ে বলল,
"রোবটের মতো বসে আছো কেন? ওর হাতে পিন গেঁথে দেওয়ায় ভয় পেয়ে গেলে আর ওরা যখন কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল তখন তো স্বাভাবিক ছিলে।"
পর্ব 2
পর্ব সম্পন্ন!
আপনি সফলভাবে পর্ব 2 শেষ করেছেন।
আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?
প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।
Google Play থেকে অ্যাপ নামান