রকি উঠে দাঁড়িয়ে বলল,
"আজকের মতো কাজ শেষ।"
রকির পেছনে সুমন যাচ্ছে। লিফটের সামনে দাঁড়িয়ে আছে। লিফট খুলতেই একটা মেয়ে বের হয়ে এলো। হাতে ফাইলপত্র, মুখে মিষ্টি হাসি। রকি ওর দিকে নিষ্পলক চেয়ে আছে। এটা তো সেই মেয়ে যাকে রাস্তায় দেখেছিল। মেয়েটা ওদের দিকে চেয়ে মিষ্টি হেসে সালাম দিল।
রকি সানগ্লাস খুলে বলল,
"এই মেয়ে দাঁড়াও।"
সুমন মনে করেছে এই মেয়ের মধ্যে সন্দেহজনক কিছু দেখেছে তাই রকি এমন করছে।
"ভাই এনি প্রব্লেম?"
"নো, ওয়েট ফর এ মিনিট।"
তারপর মেয়েটির দিকে তাকাল। মেয়েটি ভয়ে জড়োসড়ো হয়ে আছে। আজ প্রথম এখানে এসেছে ইন্টারভিউ দিতে আর এসেই কোনো ঝামেলায় ফেঁসে গেল। যদি সময় মতো ইন্টারভিউ রুমে যেতে না পারে? তাহলে কি হবে?
"তোমার নাম কি?
রিয়া মনি
"এখানে কেন এসেছো?"
"ইন্টারভিউ দিতে।"
"ওকে ইউ ক্যান গো নাও।"রিয়া থমথমে কন্ঠে বলল,
"কারণ আমি বুঝে গিয়েছিলাম ওরা আমায় কিডন্যাপ করেছে।"
"তো? হেল্প চাইবে না? নিজেকে রক্ষা করবে না?"
"আমি ওদের থেকে নিজেকে রক্ষা করব কিভাবে? আমি একা একটা মেয়ে। তাই চুপচাপ ছিলাম। তাছাড়া এখানে হেল্প চেয়ে কি লাভ? কে আসবে এই পরিত্যক্ত জায়গায় আমাকে বাঁচাতে? এটা সিনেমা না যে নায়িকা বাঁচাও বাঁচাও বলবে আর নায়ক স্পাইডার ম্যানের মতো এসে তাকে রক্ষা করবে।"
রিয়া নাক ফোলাল।
রকি বাঁকা হাসল।
"কিন্তু আমি তো তোমাকে রক্ষা করলাম। লাইক এ হিরো। ইজেন্ট ইট?"
রুশার কাশি শুরু হয়ে গেল। রকি আবারও হাসল।
"আপনি কি করে জানলেন আমি এখানে?"
"আমি রকি। কোনো কিছুই আমার চোখ এড়ায় না। আমি বাজ পাখি।"
রিয়ার ওর কথার ধরণ ভালো লাগলো না। তাই আর কোনো প্রশ্ন করল না। এছাড়া এসে পড়েছে ও। যা কেনাকাটা করেছিল সব রাস্তায় পড়ে গেছে। সেটা নিয়ে মনে মনে আপসোস করছে।
"এসে পড়েছি। রাখুন।"রকি গাড়ি থামালো। যেখানে গাড়ি থামালো বড় গেটের উপরে লেখা অনাথ আশ্রম। লাইটের আলোতে স্পষ্ট দেখা.যাচ্ছে। রকি গাড়ি থেকে নামছে। রকিও নামলো। রিয়া মিষ্টি হেসে বলল,
"ধন্যবাদ।"
রকি আরেকবার সাইনবোর্ড দেখল। রিয়াকে সেদিকেই যেতে দেখে বলল,
"অনাথ আশ্রম? এটা তোমার বাড়ি?"
"হ্যাঁ। এই অনাথ আশ্রম আমার তৈরি। এই জমি আর বাড়িটা আমার। আপনাদের মতো ধনী লোকের ডোনারে এখানকার বাচ্চাদের খাওয়া, পড়াশোনা হয়। এরাই আমার পরিবার।"
"আর তোমার বাবা-মা?"
"আমার ছেলেবেলায় দু'জন একসাথে পরপারে পাড়ি জমিয়েছে। ভালোবাসাটা বেশি ছিল কি-না। তাই দুজন একসাথেই চলে গেলেন। বাবা-মায়ের সমতুল্য একটা ভাই ছিল সেও মারা গেছে।"
"কিভাবে মারা গেল?"
রিয়ার চোখে পানি জমেছে। গলা ভার হয়ে গেছে। চোখের কোন থেকে পানি মুছে শক্ত কন্ঠে বলল,
"কার এক্সিডেন্ট।"
"ওহ আচ্ছা। এর মানে তুমি একা?"
"জি।"
"নাহ।"
রিয়া চমকে উঠে। রকি না বলল কেন? এই না বলার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে।রকি ওর কোমড় জড়িয়ে ধরে কানের কাছে শীতল কণ্ঠে বলল,
"তুমি একা নও। আমি আছি তো।"
১৪
রিয়ার সারা শরীর কেঁপে উঠে। কানের লতি এখনো শিরশির করছে। অবাক চোখে রকির দিকে তাকাল। সে চোখে অনেক কিছু দেখতে পাচ্ছে। অদ্ভুত চাহুনি। কিছুটা রহস্যময়। রিয়ার ওকে এখন ঠিক বাজপাখি মনে হচ্ছে। তারপর নিজেকে ছাড়িয়ে এক দৌড়ে গেটের ভেতরে ঢুকে গেল। ওর দিকে আরেকবার চেয়ে তাড়াতাড়ি গেট বন্ধ করে দিল। রকি মিটমিট করে হাসছে। সুমন কল করেছে।
"ভাই, ও এখন আপনার জাহান্নামে।"
"হালকা আপ্যায়ন করো। ফাইনাল আপ্যায়ন আমি এসে করব। মেহমান বলে কথা।"
সুমন আলতো হাসল।
"জি ভাই।"
তারপর একটা হকি স্টিক হাতে নিয়ে ওই লোকটার দিকে আগাচ্ছে। লোকটা ভয়ে ভয়ে তাকাচ্ছে। তারপর হাত জোর করে বলল,
"স্যার, আমাকে মারবেন না। আমি কিছু করিনি।"
সুমন পা বরাবর হকি স্টিক দিয়ে মারল। লোকটা ব্যথায় চিৎকার করে উঠে। সুমনন আরো কয়েকবার মারার পর বলল,
"যদি বাঁচতে চাস, তবে বল কার কাছে নিজেকে বেঁচে দিয়েছিস?"
মেঝেতে পড়ে ছটফট করতে করতে বলল,স্যার, বলছি। আমি সব বলছি। শিশির খান আমাকে টাকা দিয়েছিল।"
"শিশির ? ওহ আচ্ছা। শালার শিক্ষা হয়নি। লাস্ট টাইম ভাই যা করেছে তাতে অন্তত শিক্ষা হওয়া উচিত ছিল। খুব ভুল করে ফেলেছিস। এইবার আর ভাইয়ের হাত থেকে বাঁচবি না।" রকি গিয়ে দেখে সুমন বিরবির করছে। ওর হাতে হকি স্টিক।
"সুমন!"
সুমনের খেয়াল হলো রকি এসেছে।
"ভাই, শিশির । ওর দেখছি লজ্জা নেই। ওকে এইবার এমন একটা শিক্ষা দিতেই হবে যাতে সারাজীবন মনে রাখে।"
রকি ওর অফিসের কর্মচারীর দিকে তাকাল। লোকটা ভয়ে জড়োসড়ো হয়ে বলল,
"স্যার, আমাকে মাফ করে দিন।"
রকি রিভলবার বের করে ঘাড় কাত করে সোজা করে বলল,
"এখানে যে আসে সে ফিরে যায় না।"
"স্যার, দয়া করুন। আমি স্ত্রী, দুজন মেয়ে আছে। আমার কিছু হলে ওরা না খেয়ে মরবে।"
"ওদের দায়িত্ব আমার। কিন্তু আজ তোকে মরতেই হবে। ধোঁকাবাজের একমাত্র শাস্তি মৃত্যু।"
রকি ওর মাথায় গুলি করে দিল। লোকটা ঢলে পড়ল।
***.রকি শাওয়ার নিয়ে ওয়াশরুমের আয়নার দিকে তাকাল।
চুল বেয়ে পানি পড়ছে। ওর কল্পনায় আয়নায় রিয়ার হাসোজ্জল চেহারাটা ভেসে উঠছে। রকি মুচকি হাসল।
তারপর নিজের দিকে চেয়ে বলল,
"উনত্রিশ বছরের জীবনের একুশটা একাকিত্ব বছরে তাহলে কেউ আসতে চলছ
রকি রিয়াকে ডেকে পাঠিয়েছে। রিয়া ওর রুমের দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে। গতকাল যে ঘটনা ঘটিয়েছে তারপর ওর সামনে যেতে লজ্জা আর সংকোচ উভয়ই লাগছে। রকি আবার অমন কিছু করবে না তো এরমকম প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। রিয়া লজ্জায় আড়ষ্ট হয়ে ভেতরে গেল। রকি চোখ তুলে বাকিয়ে ওকে একবার দেখল। রিয়ার মনে হলো দৃষ্টি তো না যেন ধারালো ছুরি ছুড়ে মারল যা ওর হৃদপিণ্ড ভেদ করে বেড়িয়ে গেল। রিয়া যদি এখুনি ঢলে পড়ে ওর মাংস চিবিয়ে খাবে, রক্ত চুষে খাবে। কেন জানি বাজ পাখির দৃষ্টিই মনে হচ্ছে।
রিয়ার এ-সব মনে করার মাঝেই রকি ওর সামনে এসে বলল,
"ইউ আর ফায়ার্ড।"
পর্ব 3
পর্ব সম্পন্ন!
আপনি সফলভাবে পর্ব 3 শেষ করেছেন।
আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?
প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।
Google Play থেকে অ্যাপ নামান