ফন্ট সাইজ:
থিম:
শত ডানার প্রজাপতি

২৬তম পর্ব

লেখক: উর্মি প্রেমা

#শত_ ডানার_ প্রজাপতি

#urme prema (sajiana monir )

পার্ট : ২৬

অগ্নি এখনো আমাকে নিজের বুকে চেপে ধরে রেখেছে । আমি ছাড়াতে চাইলে আরো শক্ত করে চেপে ধরে ।আমি হাল্কা মাথা তুলে শেফার দিকে তাকিয়ে দেখি ।শেফা আমাদের দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে । বেচারি এখনো শকের মাঝে আছে । আমি ফিসফিসিয়ে বলি ,

- "অগ্নি কি করছেন ? শেফা দেখছে ! "

অগ্নি আমার কোনো কথা নিজের কানে তুলল না । সে আগের মত আমাকে শক্ত করে জরিয়ে ধরে আছে ।

বেশ কিছুক্ষণ পর আমাকে ছেড়ে। আমার দিকে রাগী চোখে তাকিয়ে ঝাঁঝালো গলায় জিগ্যেস করেন ,

- "কাউকে কিছু না বলে বাড়ি থেকে কেন চলে এসেছো?

ফোন বন্ধ কেন? "

আমি চুপ করে আড়চোখে অগ্নির দিকে তাকিয়ে আছি । অগ্নির চোখগুলো টলটল করছে ।আমার কোনো উত্তর না পেয়ে হাতের ফোনটা মাটিতে সজোরে আছাড় মারে। আমি ছিটকে উঠি । উনি আবার রেগে চিৎকার করে বললেন,

- "কি আমাকে তোমার মানুষ মনে হয় না? কোনো কিছু জিগ্যেস করলে উত্তর দেও না কেন ? সকাল থেকে রাত পর্যন্ত সারাটা দিন আমার কিভাবে কেটেছে তোমার আইডিয়া আছে ? কতটা টেনশনে ছিলাম কতটা ভয়ে ছিলাম । তুমি জানো ? শহরের প্রতিটা জায়গা তন্যতন্য করে খুঁজেছি । কি চাও আমি মরে যাই? আমাকে মেরে তোমার শান্তি হবে ? "

উনার রাগ আর টলটল চোখ দেখে আমার আর কিছু বলার মত সাহস হয় না । উনার চোখ মুখ বলছে উনি কতটা ক্লান্ত । কতটা তোড়জোড় করেছে ।

আমি মাথা নত করে অপরাধীর ভঙ্গিতে দাড়িয়ে চুপ করে সব শুনছি । উনার ধমকে চোখে পানি চলে আসে । ডুকরে কেঁদে উঠি । আমার কান্না দেখে হুট করে উনি আবার নিজের বুকের সাথে মিশিয়ে নেয় । আমি কোনো ভাবেই নিজের কান্না থামাতে পারছি না । অগ্নি নিজের বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে । মাথায় চুমু দিয়ে বার বার স্যরি বলছে । কান্না থামানোর চেষ্টা করছে । কিছুটা কান্না থামতেই আমি উনার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে শেফার রুমে গিয়ে দরজা আটকিয়ে বসে থাকি । উনি বাহির থেকে দরজা ধাক্কা দিচ্ছে আর ডাকছে । উনার সাথে শেফাও যোগ হয়েছে ।

আমি সিদ্ধান্ত নিয়েছি দরজা খুলবো না । না মানে না । একদম না । কেন শুধু শুধু আমার সাথে এমন ঝাড়াঝাড়ি করলো ? সুন্দর ভাবে কি কথা বলা যায় না? আর আমি বাড়ি না বলে আসলে উনার কি ? উনি তো আমাকে ভালোই বাসেনা !

কিছুক্ষণ পর বাহির থেকে কোনো প্রকার সাড়াশব্দ পাওয়া যায় না । উনি চলে গেলো কি? এতটুকুতেই ধম শেষ ? হুহ ,আমি জানতাম এমনি হবে ।কেন একটু রাগ ভাঙালে কি এমন হতো?

আমি ছোট ছোট পা ফেলে দরজা খুলে বাহিরে উঁকি দেওয়ার জন্য মাথা বের করতেই অগ্নি তড়িৎ গতিতে রুমে ডুকে পরে । সব কিছু এমন আচমকা হলো যে আমি কোনো কিছু বুঝে উঠতে পারলাম না ।

অগ্নি দরজা লক করে আমার দিকে শয়তানী হাসি দিকে একপা একপা করে এগোতে লাগে । আমি ভয়ে একপা একপা করে পিছনের দিকে যাচ্ছি । একসময় দেয়ালের সাথে আমার পিঠ ঠেকে যায় । অগ্নির বেড়াজালে আটকে যাই । অগ্নি বাঁকা হেসে বললেন,

- "এবার কই পালাবে সুন্দরী ? "

আমি নিজের ভয় কে সংযত রেখে । অনেক সাহস জুটিয়ে উত্তর দেই ,

- "ক...কই আমি পালাচ্ছিলাম না তো । আমি জা... জাস্ট

একা থাকতে চেয়েছি । আ...আর আপনি এখানে কি করেন ? কেন এসেছেন ? "

উনি আমার চোখে চোখ রেখে বললেন ,

- "কেন তুমি জানো না ? আমি আমার বউকে বাড়ি তে ফিরিয়ে নিতে এসেছি । "

- "কে আপনার বউ ? আমি আপনার কোনো বউ টউ না । আমার সাথে আপনার চুক্তির...

আর বলতে পারলাম না তার আগেই অগ্নি আমার ঠোঁটে আঙুল রেখে চুপ করিয়ে দেয় । আমি ডাগর ডাগর চোখ করে উনার দিকে তাকাই । উনি আমার ঠোঁটে উনার বৃদ্ধা আঙুল দিয়ে স্লাইড করতে করতে বললেন,

- "যা বলতে চেয়েছিলে তা নিজের ভিতরেই রাখো । মুখে প্রকাশ করার ভুল করোনা । এর ফল খুব খারাপ হবে সুন্দরী । অনেক রাত হয়েছে বাড়িতে চলো । "

আমি মুখ ফিরিয়ে উত্তর দিলাম ,

- "আমি যাবো না । কিছুদিন শেফার সাথে থাকবো । "

উনি অতি শান্ত গলায় বললেন ,

- "সুন্দরী জেদ করে না বাড়িতে চলো । আমাকে রাগালে ফল খুব খারাপ হবে ! "

আমি উনার কথায় উনার দিকে সুক্ষ্ম দৃষ্টি তে তাকিয়ে ঝাঁঝালো কন্ঠে বললাম,

- "কি করবেন আপনি ? কি করবে...."

আমি আর কিছু বলার সুযোগ পেলাম না । তার আগেই উনি আমার ওষ্ঠ জোড়া নিজের দখলে নিয়ে নিয়েছেন । আমি শুধু বড় বড় চোখ করে তাকিয়ে আছি । কি হচ্ছে সব মাথার উপর দিয়ে যাচ্ছে । উনি নিজের থেকে সজ্ঞানে আমার এতোটা কাছে ?

আমি থম মেরে দাড়িয়ে আছি । উনি আমার ওষ্ঠ ছেড়ে বড়বড় শ্বাস নিচ্ছে । অগ্নির মাতাল চোখজোড়া আমার দিকে । আমি মাথা নিচু করে আছি।উনি বড়বড় শ্বাস নিতে নিতে বললেন,

- "আমি ওয়ার্নিং দিয়েছিলাম কিন্তু তুমি শুনোনি । "

বলেই আমাকে নিজের কোলে তুলে নেয় । আমি আর টু শব্দ ও করিনা। কিছুক্ষণ আগে যা হয়েছে সেই অনুভূতির থেকে এখনো বের হতে পারিনি । এখনো শকে আছি ।

অগ্নি আমাকে নিয়ে ড্রইং রুমে আসে। শেফার দিকে তাকিয়ে বললেন,

- "শালি সাহেবা অনেক ধন্যবাদ আমার বউয়ের খেয়াল রাখার জন্য ।আর একা ভয়ের কোনো কারন নেই । কোনো প্রব্লেম হলে হেল্পের জন্য কাউকে ডাকবেন । নিচে আমার বন্ধুরা আছে। "

শেফা ফ্যালফ্যাল চোখে তাকিয়ে আছে । অগ্নি আমাকে কোলে নিয়েই নিচে চলে আসে ।

_________________________

গাড়ি অনেকটা সময় নীরব নিঝুম জায়গায় থামানো । চারদিকে অন্ধকার কুয়াশায় ঘেরা ।আকাশে বড় চাঁদ । চাঁদের এক ফালি আলো অন্ধকার কুয়াশা মাঝেও আলো ছড়াচ্ছে । আমি অগ্নির দিকে তাকিয়ে আছি । অগ্নি চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে চোখ বুঝে আছে । আমি চুপ করে বসে আছি । উনার কোনো সাড়াশব্দ নেই । ঘুমিয়ে গেলো কি? আমি ছোট ছোট চোখ করে উনাকে পরখ করছি । কুয়াশা শিশির গুলো জানালার কাচ বেয়ে পড়ছে । আমি উনার চেহারা ভালো করে দেখার জন্য একটু নিচু হতেই খপ করে আমার হাত টেনে নিজের কাছে নিয়ে আসে । সব কিছু এতো দ্রুত হওয়ার আমি অনবরত নিজের চোখের পাতা বন্ধ করছি আর খুলছি । বুকে ধকধক শব্দ হচ্ছে । মনে হচ্ছে এই তো হার্ট বের হয়ে আসবে। অগ্নি এবার আমার দিকে ফিরে বসে । উনার লাগামহীন চাহনি আমার উপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষন করছে।এটা কোনো স্বাভাবিক চাহনি না । মাতাল ঘোর লাগানো চাহনি । এই দৃষ্টি তে প্রখর নেশা আছে ।এই দুদিন উনার কি হয়েছে ?

কখনো তো এমন করেনি ? উনার এই লাগামহীন মাতাল চাহনি যে আমার উপর মারাত্মক প্রভাব ফেলে তা কি এই লোকটা বুঝে ?

এই উনি আমার দিকে তাকিয়ে থাকায় আমার প্রতি শিরা উপশিরা পর্যন্ত শীতল বাতাস বইছে । শরিরে কাঁপুনি উঠে গেছে তা কি উনি বুঝচ্ছে ?

আগে উনার চাহনি তে এক অদৃশ্য আবরণ ছিলো কিন্তু এখন ? এখন ভয়ংকর হয়ে গেছে । এই চাইনিতে নেশা আছে যা আমাকে প্রতিমুহূর্ত টানছে । এলোমেলো করে দিচ্ছে ।

আপাদত্ত উনার চোখ আমার হাটুর দিকে ।

আমি আমার টপস টানা টানি করে হাটু ডাকার প্রানপন চেষ্টা করছি । কিন্তু আমি টানলেই তো আর তা বাড়বে না ?

আমি কখনো এসব ড্রেস পড়ি না । এই ড্রেসটা শেফার সাথে কেনা হয়েছিলো । একপ্রকার ওর জোরাজোরি তে কিনতে বাধ্য হয়েছি । হাটুর উপর পর্যন্ত হাতা কাটা শর্ট টপস আর হাটু দু ইঞ্চি নিচ পর্যন্ত টাইস । ড্রেসটা হোয়াইট আর বেবি পিংক কম্বিনেশনের । কেনার পর কখনো পড়া হয়নি । শেফা খুব করে বলতো একদিন দুজন এক সাথে এই ড্রেস পড়ে ছবি তুলবো ।আজ সুযোগ ছিলো কারন ওর বাড়িতে কেউ নেই । কেউ দেখবে না । তাই ওর মন রাখার জন্য আজ সাথে করে নিয়ে এসেছিলাম । কিন্তু এমন পরিস্থীতি তে পরতে হবে আমার জানা ছিলো না ।

আমার ভয়ে গলা শুকিয়ে আসছে । আমি শুকনো ঢোক গিলে বলি ,

- "আ..পনি এভাবে তাকিয়ে আছেন কেন ? হুম ?

বাড়ি যাবো প্লিজ বাড়িতে চলেন । "

উনি আমার কোনো কথা নিজে কানে নিলেন না । আমার কাছে এসে হুট করে আমার চুলের ক্লিপটা খুলে দেয় । ঝড়ঝড় করে সব চুল আমার পিঠ ছেড়ে কমোড় পর্যন্ত ছড়িয়ে পরে । আমি ফ্যালফ্যাল চোখে উনার দিকে তাকিয়ে । উনি সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে । আমার কাধে চুল সরিয়ে সেখানে নিজে ঠোঁট ছোঁয়াল । আমি থম মেরে হাত পা শক্ত মুঠ করে বসে আছি । আমার গলায় হাত বুলাতে বুলাতে অগ্নি মাতাল কন্ঠে বললেন ,

- "ইশ ,কালচে দাগ পড়ে গিয়েছে ! এখন থেকে নো লাভ বাইট অনলি আদর । কেমন ? "

উনার এসব কথায় আমার হার্ট দ্রুত গতিতে চলছে । আমার নিশ্বাস থেমে থেমে আসছে । বুকটা ভারী হয়ে আসছে । আমি বড় বড় নিশ্বাস নিচ্ছি । উনি আমার কমোড় চেপে নিজের আরো কাছে এনে ।গলায় নিজের মুখ ডুবিয়ে খুব আদুরে গলায় বললেন,

- "সুন্দরীইইই কেন এমন করো ? কেন বার বার ছেড়ে চলে যাও? আমার যে তোমাকে প্রয়োজন । খুব করে প্রয়োজন । বেঁচে থাকার জন্য তোমাকে যে আমার খুব প্রয়োজন ।

প্রত্যেক নিশ্বাসে তোমাকে প্রয়োজন । "

আমি কোনো উত্তর দিলাম না । আমার সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে । নিজেকে পাগল পাগল মনে হচ্ছে । ডুবে যাচ্ছি অগ্নির মাঝে ।চোখ বন্ধ করে উনার প্রত্যেকটা কথা অনুভব করছি । কোনো মাদকতা আমাকে ঘিরে ধরেছে । আমি নিজের মধ্যে নেই । উনাকে নিজের থেকে দূরে সরিয়ে দেওয়ার মত শক্তি নেই । পুরো শরীর অবশ হয়ে আসছে ।

চলবে...❤️

প্লিজ সবাই সবার মতামত জানাবেন । ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন 😊😊😊 ।

নিচে আমার গ্রপের লিংক দেওয়া হলো । সবাই তাড়াতাড়ি এড হয়ে যান ❤️❤️❤️❤️

গ্রুপের লিংক - https://www.facebook.com/groups/406220760605172/

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে ২৬তম পর্ব শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন