#শত_ ডানার_ প্রজাপতি
#urme prema (sajiana monir )
পার্ট : ২৭
অগ্নি অনেকটা সময় আমার গলায় মুখ লুকিয়ে আছে । আমি চোখ বন্ধ করে কাঁপা কাঁপা স্বরে বললাম ,
- "আমি বাড়িতে যাবো । "
আমার কথায় অগ্নি মাথা তুলে আমার মুখের দিকে তাকালেন । আমি সাথে সাথে জানালার দিকে ফিরে তাকাই । অগ্নি আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে ঠিক হয়ে বসে । আমার চুল গুলো কানের নিচে গুছিয়ে দিয়ে । সামনের দিকে ফিরে গাড়ি স্টার্ড দেয় । আমি তখনো বাহিরে তাকিয়ে । হঠাৎ আমার হাতের উপর অগ্নি হাত রাখে । শক্ত করে নিজের হাতের মুঠোয় নিয়ে নেয় । আমিও আর ছাড়ানোর চেষ্টা করি না ।আর কেনই বা ছাড়ানোর চেষ্টা করবো ? এই স্পর্শের জন্য যে আমি উতলা । এই স্পর্শ ই আমার কাছে পৃথিবীর সবচেয়ে মধুর স্পর্শ । জীবন যেহেতু নিজের থেকে যেচে সুযোগ দিচ্ছে আমি কেন হাত ছাড়া করবো ? আমার যে উনার স্পর্শের উনার ভালোবাসার লোভ পেয়েছে !
বাড়ি পৌছাতে পৌছাতে রাত আড়াইটা । অগ্নি গাড়ির দরজা ধরে আমার দিকে ভ্রু কুঁচকিয়ে দাড়িয়ে আছে । আমি ছোট কাঁদো কাঁদো দ্বিধান্বিত চোখে অগ্নির দিকে তাকিয়ে আছি । মনে সংকোচবোধ কাজ করছে । এই ড্রেসে বাড়িতে ডুকবো ? যদি আবির ভাইয়া বা মা দেখে দেখে ফেলে ? কি ভাববে ?
মাথায় হাজার প্রশ্ন আলাপন করছে ।অগ্নি আগের মত ভ্রু কুঁচকিয়ে প্রশ্ন করলো ,
- "কি হলো নামবে না? "
আমি আমতা আমতা করে বললাম,
- "আমাকে শেফার বাড়িতে দিয়ে আসেন প্লিজ । আমি কাল সকালে বাড়িতে ফিরবো । পাক্কা ! "
উনি আমার কথায় চোয়াল শক্ত করে নেয় । নিজেকে শান্ত করার চেষ্টা করে বললেন ,
- "তা কেন ? মেহেরবানি করে বলবেন কি? "
আমি কাঁদো কাঁদো গলায় উত্তর দেই ,
- "আমি এই ড্রেস পরে বাড়িতে যাবো না । যদি ভাইয়া আর মা দেখে ? আমাকে কি ভাববে? "
অগ্নি নিজেকে স্বাভাবিক রেখে উত্তর দেয়,
- "হুর এতো রাতে কেউ জেগে নেই । সবাই ঘুমে আছে । কেউ দেখবে না । "
আমি কিছু একটা ভেবে ঠোঁট কামড়িয়ে ধরে উত্তর দেই ,
- "যদি জেগে যায় । তো ?
না না বাবা আমি ভিতরে যাবোনা । একদম যাবো না । "
আমি সামনের দিকে তাকিয়ে নখ কামড়াচ্ছি । আর ভেবে যাচ্ছি কি করে বাড়িতে ডুকা যায় । এমন সময়ই আচমকা অগ্নি আমাকে নিজের কোলে তুলে নেয় । আমাকে নিয়ে সামনের দিকে পা হাঁটতে হাঁটতে বললেন ,
- "এতো দ্বিধাদ্বন্দ্ধের কি আছে ? বলেছি তো সবাই ঘুমাচ্ছে ।আজ এমন ড্রেস পড়েছো ঠিক আছে । এর পর যেন না দেখি । আর যদি এই ড্রেসে শুধু আমার সামনে আসো তাহলে ঠিক আছে। আমি তোমাকে সব ভাবে দেখতে পারি সেই রাইট আমার আছে ! "
আমি উনার কথায় হা করে আছি । উনি সব ভাবে বলতে কি বুঝালেন ?
আমি এখনো বাকশক্তি হারিয়ে বসে আছি । কি বলবো ? উনার কথায় উত্তর দেওয়ার মত ভাষা আমার নেই । এমন এমন কথা বলে লজ্জায় ফেলে যে কিছু বলার মত থাকেই না !
___________________________
আমি ড্রেস চেঞ্জ করে সোফায় বিছানা পেতে শুতে যাবো এমন সময়ই অগ্নি আমার হাত টেনে নিজের দিকে ঘুরায় । আমি পিছনে ফিরে প্রশ্ন বোধক দৃষ্টি তে উনার দিকে তাকাই । উনি গম্ভির গলায় বললেন,
- "যাও বিছানায় ঘুমাও । "
আমি উনার থেকে নিজের হাত ছাড়াতে ছাড়াতে বললাম ,
- "আমি এখনেই ঠিক আছি "
উনি আমার দিকে রাগী দৃষ্টি তে কিছুক্ষণ তাকিয়ে টেবিলের উপর থেকে পানির জগটা নিয়ে সব পানি সোফার উপর ঢেলে দেয় ।মুখে বাঁকা হাসি টেনে বললেন ,
- "এবার ঘুমাও "
বলেই বিছানায় হেলান দিয়ে বেশ আয়েশ করে বসে । আমি ছোট ছোট চোখ করে সবটা দেখছি । উনার এমন কান্ডে প্রচন্ড রাগ হলো । আমি উনার দিকে প্রচন্ড রেগে তেড়ে যাই । চিৎকার করে বলি,
- "আপনি এটা কি করলেন ? এই নিশি রাতে আপনি কি শুরু করেছেন ?
আমাকে নিয়ে যদি আপনার এতই সমস্যা থাকে । তাহলে কেন আনতে গিয়েছেন ? আমি তো বেশ ভালোই ছিলাম ।
আমি এখন কোথায় ঘুমাবো ? ফ্লোরে ? "
উনি আমার হাত টান দেয় । আমি উনার বুকের উপর পড়ি । উনি আমার দিকে আদুরে চোখে তাকাচ্ছে । আর আমি উনার দিকে ভস্ম করা দৃষ্টি নিক্ষেপ করছি । এই মুহূর্তে উনার চুল টেনে ছিড়ে ফেলতে ইচ্ছে করছে । আমি উনার বুকের উপর থেকে উঠতে গেলে উনি আমার কমোড়ে এক হাত রাখে । অন্যহাতে আলতো করে আমার কানের নিচে চুল গুছিয়ে দিতে দিতে বললেন,
- "আমি কি একবার ও বলেছি আমার তোমাকে নিয়ে কোনো সমস্যা ! আর ফ্লোরে ঘুমাবে কেন ? আমি তো চাই তুমি আমার সাথে বেডে ঘুমাও । কিন্তু তুমিই তো জিদ ধরে আছো । তাই তো এমনটা করতে হলো ! "
আমি ঝাঁঝালো গলায় বললাম ,
- "আপনি একটা ইতর ! একটা খাটাশ ! নিজের কথা মানানোর জন্য আপনি সব ধরনের ইতরামি করতে পারেন ।জঘন্য লোক একটা "
উনি শয়তানির হাসি দিয়ে আমার থুতনি তে হাত রেখে দাঁতে দাঁত চেপে বললেন ,
- "তোমার সব নামের সাথে এই নামটাগুলো ও গ্রহণ করলাম । তোমার আইডিয়া নেই আমি তোমার জন্য কতটা ইতর ,খাটাশ আর জঘন্য হতে পারি !
চুপ চাপ এখানে শুয়ে পড়ো না হয় আমি আমার ঔসব অবতার নিবো । তা কি ভালো হবে সুন্দরি ? তুমিই বলো? "
আমি আর কোনো উত্তর দিলাম না । এই লোক সব পারবে । সব । আমার রাগে কান্না আসছে । প্রচুর কান্না আসছে । এই লোক এভাবে আমাকে জ্বালায় কেন ?
কেন ? ভাল্লাগেনা একদম ভাল্লাগেনা । আমি অগ্নির থেকে নিজেকে ছাড়িয়ে দু পা বিছানায় তুলে পুরো কম্বল নিজের শরীরে জড়িয়ে নেই। একটুখানি ফাঁক ও অবশিষ্ট রাখিনা । কম্বলের ভিতর থেকে চিৎকার করে বলি ,
- "আমি থাকবো না এই বাড়িতে । একদম থাকবো না । কালই মামার কাছে চলে যাবো । "
কিছুক্ষণ অগ্নির ঝাঁজালো আওয়াজ পেলাম ,
- "যাওয়ার জন্য পা তো বাড়াও ! পা ভেঙে বিছানায় বসিয়ে দিবো । "
আমি কোনো কথা বললাম না চোখ মুখ খিচে বন্ধ করে ঘুমানোর অপ্রাণ চেষ্টা চালালাম । কিছুসময়ের মাঝেই আমি সফল হলাম ।
ঘুমের মাঝে আঁচ করতে পারলাম কেউ আমার খুব কাছে । কখনো কপাল ছুঁয়ে দিচ্ছে আবার কখনো গাল । কারো বরফ শীতল হাত আমার গলা ছুঁইছে । আমাকে গলা টিপে মেরে ফেলবে কি ? মারলে মারুর তাতে কি ? জীবনে তো এমন কোনো উদ্দেশ্য নেই যার জন্য আমাকে বাঁচতে হবে । কিন্তু এই মুহূর্তে ঘুম ভেঙে চোখ মেলে তাকালে । নিশ্চিত মাথা ব্যথায় পাগল হয়ে যাবো । তাই এই মুহূর্তে চোখ বন্ধ থাকাই শ্রেয় ।
আবাশ পেলাম কেউ আমার গলায় ঠান্ডা কিছু পড়িয়ে দিচ্ছে । কিন্তু তা কি ! চোখ মেলে দেখবো কি একবার ? না থাক এই মুহূর্তে ঘুম ভাঙলে বড্ড লস হয়ে যাবে । আমি পাশ ফিরে অন্যদিকে ঘুরে ঘুমালাম ।
_________________________
সকালে রৌদ্রের মিষ্টি আলো আমার মুখের উপর পড়ছে । খুব বিরক্ত লাগছে । আমি পাশ ফিরে শুয়ে আবার ঘুমে তলিয়ে যাবার চেষ্টা করি । কিন্তু আমার প্রচেষ্টা বেশিদূর আগায় না । এর পরই কানে খটখট আওয়াজ আসে । আমি চরম বিরক্তির সাথে কম্বলের ভিতর থেকে মুখ বের করে চোখ কচলাতে কচলাতে সামনে তাকাই । অগ্নি আয়নার সামনে দাড়িয়ে আছে । মাত্রই শাওয়ার নিয়েছে মনে হচ্ছে । একদম ঝকঝকে চকচকে স্নিগ্ধ লাগছে ।
আমি হাই তুলে উঠে বসি । অগ্নি আয়নায় আমাকে দেখে আমার দিকে ফিরে মুচকি হেসে বললেন ,
- "শুভ সকাল সুন্দরী ! "
উনার হাসিতে আমার চোখ ঝলঝল করে উঠে খুশিতে । সকাল সকাল এতো সুন্দর মর্নিং উইশ ! আর না মন ভালো হবে ? হায় ! এই লোক এতো সুন্দর কেন ? হোয়াই ???
কিছু মনে পড়তেই নিজের মুখের ভাবভঙ্গী গম্ভির করে ফেললাম ।মনের অনুভূতি গুলো মনের ভিতরেই সিন্ধুক বন্ধী করলাম । গম্ভির কন্ঠে বললাম ,
- "গুড মর্নিং "
- "ঘুম হয়েছে ?"
আমি ভেংচি কেটে বললাম ,
- "না তো এখনো ঘুমিয়ে আছি "
অগ্নি আমার কথায় কোনো তেক্কার করে না । সামনে মুচকি হেসে সামনে তাকায় । আমি চুল গুলো হাত খোপা করতে করতে সামনে আয়নার দিকে তাকাতেই বড়সড় একটা ঝটকা খাই । আমার গলায় চেইন আর তার মাঝে পেন্ডেন । এটা কোনো সামান্য পেন্ডেন না । চিটাগাং এ আমার পছন্দ করা সেই পেন্ডেন । এটা কি করে আসলো ? অগ্নি দিয়েছে কি ? তবে কি অগ্নি সেদিন আমার পছন্দ লক্ষ করেছিলো ! আমি সাথে অগ্নির দিকে তাকিয়ে প্রশ্ন করি ,
- "এটা আপনি দিয়েছেন ! তাই না? "
অগ্নি আমার দিকে ফিরে মুচকি হেসে বললেন ,
- "না তো । একদম না ! "
- "তাহলে আমার গলায় কি করে আসলো ? "
- "কি জানি ? হয়তো কোনো রাক্ষসরাজ বা কোনো দৈত্য দিয়েছে । আজ কাল তো তোমার আবার ভূত প্রেতের সাথে ভালো সম্পর্ক । তাদেরই কেউ গিফট করেছে । "
বলেই রুম থেকে বেরিয়ে যায় । আমি উনার যাওয়ার দিকে কুশন ছুড়ে মারি । বদ ,অসভ্য লোক একটা । উনি দিয়েছে তা স্বীকার করলে কি হয় ? মহাভারত অশুদ্ধ হয়ে যায় ?
এতো ভালো মুডটাই নষ্ট করে দিলো !
এসব বিরবির করে বলে মাথা উঁচু করে তাকাতেই দেখি । অগ্নি কুশন হাতে নিয়ে দাড়িয়ে আছে । আমার দিকে ঝুঁকে চোখ টিপে শয়তানী হাসি দিয়ে বললেন ,
- "কুশন ছুড়ে মারলে তো ব্যথা পাবো না সুন্দরী !
হ্যা ,যদি এখানে কামড়ে দেও ঠিক ব্যথা পাবো । "
কথাটা উনি উনার ওষ্ঠের দিকে ইঙ্গিত করে বললেন । আমি উনার কথায় ড্যাবড্যাব করে তাকিয়ে আছি । কতবড় অসভ্য লোক । লাজলজ্জা সব বিসর্জন দিয়ে দিয়েছে কি ? এখনো হা করে আছি !
চলবে...❤️❤️❤️
প্লিজ সবাই সবার মতামত জানাবেন । ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন 😊😊😊।
গ্রুপের লিংক- https://www.facebook.com/groups/406220760605172/