*উপন্যাস : তোমার নামে সন্ধ্যা*
*লেখিকা : মরিয়ম আক্তার সুকন্যা*
পঞ্চম পাঠ : ৫ পর্ব
রাত ২টা।
সারা বাড়ি নীরব।
ফারিয়ার ঘুম আসতেছে না। পেটে প্রচন্ড ক্ষুধা।
আস্তে করে দরজা খুলে নিচে নামলো।
কিচেনের ফ্রিজ খুলে আইসক্রিমের বক্স বের করলো।
যেই পেছন ঘুরছে, অমনি থেমে গেল।
পেছনে দাঁড়িয়ে *ফারহান*।
ঘুম ভাঙা চোখ। হাতে পানির গ্লাস।
ওর চোখ ফারিয়ার দিকেই।
*_ফারহান এক পা এক পা করে আগাচ্ছে,
আর ফারিয়া এক পা এক পা করে পিছাচ্ছে।_*
হঠাৎ ফারিয়ার পিঠ ঠেকে গেল দেওয়ালের সাথে।
পালানোর রাস্তা নাই। হাতে আইসক্রিম।
ফারহান কাছে এসে নিচু গলায় বললো,
*"এত রাতে এখানে কি?"*
ফারিয়া মাথা নিচু। ফিসফিস করে বললো,
*"আইসক্রিম নিতে আসছি।"*
কিচেনে শুধু ফ্রিজের শব্দ। আর দুইজনের নিঃশ্বাস।
কিচেনে ফ্রিজের হালকা শব্দ।
ফারিয়ার পিঠ দেওয়ালের সাথে ঠেকে আছে। হাতে আইসক্রিম।
ফারহান সামনে দাঁড়িয়ে।
ফারিয়া মাথা নিচু করে ফিসফিস করে বললো,
*"আমাকে যেতে দিন। আমি ঘরে যাবো এখন।"*
ফারহান একটু হাসলো। কিন্তু সে হাসিতে মায়া নাই।
ফারহান: *_"এত রাতে নিচে নেমেছিস কেন?
আর এখন আইসক্রিম খেলে ঠান্ডা লাগবে না তোর?"__
ফারিয়া চোখ তুলে তাকালো। রাগে গাল লাল।
ফারিয়া: __"তাতে আপনার কি?
আমার ঠান্ডা লাগুক। আপনার তাতে কি?"_*
ফারহান চুপ হয়ে গেল।
১৪ বছর পর ফারিয়া ওকে "আপনি" করে বললো।
আর বললো "আপনার তাতে কি"।
ফারহান আইসক্রিমের বক্সের দিকে তাকালো। তারপর ফারিয়ার মুখের দিকে।
কিচেনে নীরবতা।
শুধু ফারহানের বুকের ভেতর পুরনো দিনের শব্দ।
*"তাতে আপনার কি"* - এই ৩টা শব্দ ১৪ বছরের দূরত্ব বানায় দিলো