*উপন্যাস : তোমার নামে সন্ধ্যা*
*লেখিকা : মরিয়ম আক্তার সুকন্যা*
*ষষ্ঠ পাঠ : ৬ পর্ব
সকাল ৯টা।
ডাইনিং টেবিলে নাস্তা সাজানো। পরোটা, ডিম, চা।
নাসিমা খালা: *"ফারিয়া মা... নিচে আয়। নাস্তা করবি।"*
রাবেয়া চৌধুরী: *"কিরে মা, আয় বস।"*
ফারিয়া সিঁড়ি দিয়ে নামতেছিলো।
ঠিক তখনই দোতলা থেকে ফারহান নামলো।
হাতে ব্রিফকেস। অফিসের জন্য রেডি।
সিঁড়ির মাঝখানে দুইজন মুখোমুখি।
ফারিয়া এক সেকেন্ড থমকালো।
তারপর সাইড কেটে দ্রুত নিচে নেমে গেল। একবারও তাকালো না।
রাবেয়া চৌধুরী ফারিয়ার দিকে তাকিয়ে বললো,
*"কিরে মা খাবি না?"*
ফারিয়া ব্যাগ কাঁধে নিতে নিতে বললো,
*"মা আমি এখন খাবো না। দেরি হয়ে যাচ্ছে।"*
বলে দরজার দিকে পা বাড়ালো।
তখনই পেছন থেকে ফারহানের গলা।
শান্ত, কিন্তু গম্ভীর।
*ফারহান:*
*_"খালি পেটে ভার্সিটিতে গেলে ক্লাসে মাথা ঘুরবে।
ব্যাগে পানি আর বিস্কুট নিয়ে যা। টিফিনে খেয়ে নিস।"_*
ফারিয়া দরজার কাছে থেমে গেল।
পেছনে তাকালো না।
শুধু আস্তে করে বললো, *"লাগবে না।"*
তারপর দরজা খুলে বের হয়ে গেল।
রাবেয়া চৌধুরী ফারহানের দিকে তাকালো।
*"তুই কিছু বলিস না কেন ওরে? রাতে কিছুই খায় নাই মেয়েটা।"*
ফারহান চেয়ার টেনে বসলো।
প্লেটে খাবার নিলো। কিন্তু চোখ দরজার দিকে।
*ফারহান:* নিচু গলায় বললো,
*"যে শুনতে চায় না... তাকে জোর করে খাওয়ানো যায় না মা।"*
নুর আর ফারিয়া ক্যাম্পাসের বটগাছের নিচের বেঞ্চে বসে।
ফারিয়ার পেটে ক্ষুধা। সকালে কিছু খায় নাই। মাথা ঘুরতেছে।
হঠাৎ সামনে একটা ছেলে এসে দাঁড়ালো।
হাতে গোলাপ।
*ছেলেটা:* "তোমাকে পছন্দ করি। নাম কি তোমার?"
ফারিয়া থমকে গেল। কি বলবে বুঝতেছে না।
গাল লাল হয়ে গেছে।
নুর ঝট করে উঠে দাঁড়ালো।
*নুর:* "ভাইয়া আপনি ভুল জায়গায় আসছেন।
আমার বান্ধবীর বয়ফ্রেন্ড আছে। আপনি অন্য কোথাও যান।"
ছেলেটা কিছু বলতে যাবে...
ওমনি নুর ফারিয়ার হাত ধরে টান দিলো।
*"দৌড় দে!"*
দুইজন হাসতে হাসতে দৌড়।
ফারিয়ার বুক ধুকধুক করতেছে।
---
*অফিস। ফারহানের কেবিন।*
ফোন বাজলো। আরাফের কল।
*আরাফ:* "ভাই, ক্যাম্পাসের খবর শুনছিস?"
*ফারহান:* "কি হইছে?"
*আরাফ:* "একটা ছেলে ফারিয়ারে প্রপোজ করছে। নুর বলছে ফারিয়ার বয়ফ্রেন্ড আছে।"
ফোনের ওপাশে ৩ সেকেন্ড নীরবতা।
ফারহানের কলমটা হাতের মধ্যে ভেঙে গেল।
চোখ লাল। শ্বাস জোরে জোরে পড়তেছে।
*ফারহান:* দাঁতে দাঁত চেপে বললো, "কার সাহস?"
চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো।
আরাফ দৌড়ে কেবিনে ঢুকলো।
*আরাফ:* "ফারহান! শান্ত হ। অফিস এটা। সিনক্রিয়েট করিস না।
ফারিয়ার কিছু হয় নাই। নুর সামলে নিছে।"
ফারহান জানালার কাছে গিয়ে দাঁড়ালো।
হাত মুষ্টি করে আছে।
*ফারহান:* নিচু গলায় বললো,
*_"ওর বয়ফ্রেন্ড আছে... তাই না?
নুর এটা বললো কেন?"_*
আরাফ চুপ।
কারণ সত্যিটা ও নিজেও জানে না।
*ফারহান:* পেছনে ঘুরে বললো,
*"আজকে ওকে আমি নিয়েই বাড়ি ফিরবো।"*