ফন্ট সাইজ:
থিম:
প্রিয়তমা

১৬তম পর্ব

লেখক: সালসাবিল সারা

#প্রিয়তমা♥️

#writer -সালসাবিল সারা

#সিজন_১

পর্ব-১৬

*

*

গাড়ি তার আপন গতিতে চলছে..!!রাতের বেলা লং ড্রাইভের মজায় আলাদা..!!! এখন উনি জানলা খুলতে দিয়েছেন..!! যার কারণে এই শীতল বাতাসটা একদম মন ছুঁয়ে যাচ্ছে..!!!আর এমন বাতাসে চুল উড়িয়ে দিলে আরো আরাম লাগে..!!!যেমনটা আমার এখন লাগছে...!!!

যদিও একটু মন খারাপ হচ্ছে...!! কারণ মামার বাসায় মুন,লামিসা আপু আর সবাই নাকি থাকবে...!!!

কিন্তু সাদিফ ভাইয়া আমাদেরকে টেনে টেনে নিয়ে আসলেন...!!উনার নাকি ফ্রেন্ডের বিয়ে ..!!

ঐ যে ইয়ামিন ভাইয়াটার..!! উনিও আমার ভাইয়ার ফ্রেন্ড...!!ভাইয়া দেশে থাকলে অবশ্যই যেতো..!!উফফ ভাইয়াটা যে কবে আসবে..!!কতদিন দেখিনা ওকে...!!!

জুমান আর ইতি আপু আবারো গাড়িতে উঠতেই ঘুম!!!! হায় আল্লাহ্...!!

ওহহ..!!ওদের তো ঘুম আসারই কথা..!!শুধু আমি আর সাদিফ ভাইয়া ঘুমিয়েছি বিকালে ..!!!বেচারীগুলো

তো ঘুমায়ই নি...!!!

সাদিফ ভাইয়ার আজকে মুড একটু বেশি খারাপ মনে হচ্ছে...!!কিছুই বলছে না আজকে..!!বকাও দিচ্ছে না.!

কি হলো কিছুই তো বুঝলাম না...!!এক ধ্যানে ড্রাইভিং করছেই...!!!

বুকে সাহস নিয়ে সাদিফ ভাইয়াকে জিজ্ঞেস করলাম...

"কি হয়েছে আপনার..!!??মন খারপ"??

কিছুই বললো না..!!তাই আবার জিজ্ঞেস করলাম...

"এই যে..!!ভাইয়া!!!কিছু আস্ক করছি তো...!!কি সমস্যা"...??

এইবারও বললো না কিছুই...!!

ধুর আর আস্ক করবো না...!!চুপচাপ বসে রইলাম...!

সাদিফ ভাইয়া হঠাৎ আমার হাতটা নিয়ে হাতের উল্টো পিঠে একটা চুমু দিয়ে হাতটা উনার বুকে চেপে ধরলেন..!!!

উনার এমন কাণ্ডে আমি তাড়াতাড়ি হাতটা ছুটিয়ে নিতে চাচ্ছিলাম কিন্তু উনি হাতটা শক্ত করে ধরে বললেন..

"থাকুক না হাতটা এখানে...!!এমন করছো কেনো??

আর আমার কোনো সমস্যা হয় নি..!!!তাসফিয়া মেয়েটা থেকে দূরে থাকতে বলেছিলাম না"??

আমি হাত আর না ছড়িয়ে উনাকে বলতে লাগলাম...

"আমি দূরেই থেকেছি উনার কাছ থেকে..!!উনিই আমার কাছে এসেছেন..!!উনার কাজিনের প্রস্তাব নিয়ে...!!আচ্ছা এই সামান্য কারণেই কি উনাকে থাপ্পড় মারতে হবে"...??

"প্রথমেই এটা কোনো সামান্য কারণ না..!!আর দ্বিতীয়ত আমি ঐ মেয়েকে এমনি এমনি মারি নি..!!সে আমাকে উল্টা পাল্টা বলছিলো তোর নামে..!!তুই নাকি আয়মান কে পছন্দ করিস..!!তাসফিয়া কে অনেক জোর করছিলি যেনো সে আয়মানকে তোর মনের কথাটা বলে....!!এত মিথ্যা???!তাই একদম গালটা ফাটিয়ে দিয়েছি"...!!

"আস্তাফিরুল্লাহ..!!হা হা হা..!!কি মিথ্যাটা না বললো"..!!

"হ্যাঁ..!!তুই তোর মেডিসিন গ্যাপ দিস নাকি???আজকে থেকে যদি মেডিসিন গ্যাপ দিস আর খানা না খাস আমি তোকে গলা টিপে মেরে ফেলবো..!!!এত্ত স্ট্রেস কেন দেস তুই আমাকে"???

"মেডিসিন খাইতে আমার ভাল্লাগেনা..!!!আর খানা ত আমি বেশি খাইতেই পারি না..!!!আপনি কি জানেন না"?

"ভালো না লাগলেও খাইতে হবে..!!আর খানার কথা..!!শুনো...অল্প অল্প খাবার একটু পর পর খেতেই থাকবে ..!!প্লিজ ফুল..!!!আমার এই কথাগুলা তোমাকে পালন করতেই হবে..!!!নাইলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না "...!!!

"আচ্ছা দেখা যাক"...!!!

"উহু..!!প্রমিজ মি"!!! (চিল্লিয়ে)

"উফফ চিল্লাইয়েন না তো...!!ওকে প্রমিজ"...!!

আজ কি হলো সাদিফ ভাইয়ার আল্লাহ্ ই জানেন..!!!যদিও উনি আমাকে এসব বলছেন তবে আমার মাথায় অন্য ব্যাপার লাগছে...!!!

আর সাদিফ ভাবছে তার শেফাকে কিভাবে সে ভালো করবে..???

আজকে মামার বাড়ি থেকে বেরুনোর আগেই হসপিটাল থেকে কল করেছিলেন শেফালীর ডাক্তার যিনি শেফালীকে কিছুদিন আগেই পেট ব্যাথার জন্যে ট্রিটমেন্ট করেছিলেন...!!শেফালীর খাদ্যনালীতে সমস্যা আছে এটা সাদিফ আর শেফালীর মা আগেই অনুমান করেছিলো আর আজকে ডক্টরও তাই বললো..!!!আর এই কারণেই শেফালীর এত ক্ষুদা লাগে না,খাইতে পারে না...!!!যেটা ফিউচারে অনেক ভয়াবহ হতে পারে...!!!তাই প্রায় সবাই শেফালীকে যতটুক পারে চিল্লিয়ে হলেও খাবার খাওয়ানোর ট্রাই করে...!!!!

আজকেই ডক্টর ওর প্রবলেমটা সিউর হয়ে সাদিফকে জানিয়েছে....!!!

🌸

সারাপথ সাদিফ শেফালীকে নিয়ে ভেবেই কাটিয়েছে..!

কি করবে সে এই বাচ্চা মেয়েটাকে নিয়ে...!!!আল্লাহ্ কেন এমন করলো এই পিচ্চির সাথে...!! শেফালীর এই অবস্থার কথা ভাবতেই সাদিফের মনটা কেপে উঠে...!!

উফফ এই সাদিফ ভাইয়াটা না উনার বাসায় নিয়ে আসলেন আবার...!!!এত বললাম আমাদের বাসায় নামিয়ে দিতে ..!!কিন্তু উনি দেন নি...!!!মা আর দাদীও নাকি খালার বাসায়ই যাবে...!!!

বাসায় পৌঁছাতেই রাত দেড়টা বেজে গেলো..!!ফ্রেশ হয়ে মায়ের কাছে গেলাম...!!দেখলাম মা খালা আর দাদী বসে আছে...!!আর মা কাঁদছে..!!

কিন্তু কেনো..!!!ভাইয়ার কিছু হয়নি তো..???এমনটা ভাবতেই বুকে মোচড় দিলো...!!দৌড়ে মায়ের কাছে আসলাম.....

"কি হয়েছে মা..??এভাবে কাঁদছো কেনো???ভাইয়া ঠিকাছে তো"???

মা আমাকে জড়িয়ে ধরলো...!!আর সারামুখেই চুমু দিতে লাগলো....খালামণি বললেন...

"এই বাবু..!!না ঘুমিয়ে আবার এখানে আসলি কেন..??

ঘুমিয়ে যা না..!!আপুরা কই"?

"খালামণি প্লিজ আমাকে বলো না কি হয়েছে!!??আমার খুব চিন্তা হচ্ছে"...!!!

"তেমন কিছু না..!!তোর বাবার কথা মনে আসছে এই আরকি"...!!

"ওহহ মা..!!প্লিজ কেঁদো না..!!তুমি কাঁদলে আমিও একদম কান্না করবো এখন!!!আর আমার বাবা অনেক ভালই আছে..!!!আল্লাহ্ আমার বাবাকে ভালো রেখেছে...!!তুমি কাঁদলে বাবা কষ্ট পাবে"..!!!

মা চোখের পানি মুছে আমার কপালে চুমু দিলেন আর ইতি আপু এসে আমাকে এমনি কথা বলার জন্যে নিয়ে গেলেন...!!!

একটু পরেই দরজায় কেউ নক করলে....ইতি আপু দরজা খুললেন...

"ভাই তুমি???কি চাই"??

"শেফা কই"?

"এই যে..!!! আমরা মুভি দেখছিলাম"...!!

"ওহহ সর"...!!!

সাদিফ ভাইয়া এসেই আমি যেখানে বসা ছিলাম সেখানে শুয়ে পড়লো...!!

আমি অবাক চোখে তাকিয়ে আছি উনার দিকে..!!!

"কি??.... এভাবে তাকিয়ে আছো কেন??... ঘুমাবে না??...এত রাত জাগছো কেনো"???

"এমনিই মুভি দেখছিলাম..!!!আপনি না ঘুমিয়ে কি করছেন"...!!??

"প্রেম করছি আরকি...!!দেখছো না"???

কি অবস্থা???উনার বোনদের সামনেও কিসব বলেন!!?

"তো রুমে গিয়ে করুন..!!??কিন্তু কেমনে করছেন প্রেম ?? মোবাইল কই"???

"করছি মনে মনে..!! বুঝবেনা তুমি"...!!!

"ওহহ..!!বুঝার ইচ্ছাও নেই...!! যান তো..!!মুভি দেখছি...!!!ডোন্ট ডিস্টার্ব"...!!!

"থাপড়িয়ে গাল লাল করে দিবো..!!! দুইটা চল্লিশ বাজে..!!আসো ঘুমাতে..!!!খালামণি ওয়েট করছে"...!!

কথাগুলা বলেই আমাকে ধরে নিয়ে গেলেন......না কিছু বলতে দিলেন না কিছু শুনলেন....

কি জল্লাদ লোকটা..!!বাবারে বাবা...!!!!

*

*

সকালের নাস্তা খেয়ে উঠতেই রাহি কল করলো..!!অনলাইনে নাকি রেজাল্ট দিয়েছে...!!রাহি অনেক ভালো রেজাল্ট করেছে আর আমি নাকি সেকেন্ড হয়েছি...!!!

আলহামদুলিল্লাহ্..!!!বিলিভ করতে কষ্ট হচ্ছে..!!কিন্তু অনেক খুশি লাগছে...!!!

কল কাটতেই সবাইকে জানালাম রেজাল্ট..!!!সবাই তো মারাত্নক খুশি..!!!

আর যে পড়িয়েছে তাকেই জানানো হয়নি...!!!

কারণ উনি আজ ভোরেই উনার ফ্রেন্ড মানে ইয়ামিন ভাইয়ার বিয়ের জন্যে বেরিয়ে গিয়েছেন...!!দুপুরেই নাকি বিয়ে...!!!আর ক্লাবটাও নাকি দূরে..!!!

সারাদিন আপুদের সাথে মুভি দেখেই কেটেছে...!!আর

মা খালামণি একটু পর পর ই আমাকে আর আপুদের এটা ঐটা খাবারের জন্যে এনে দিচ্ছে...!!

"উফফ মা আর খালামণি....!!!তোমরা কি গন্ডার পেয়েছো আমাদেরকে"??? (জুমান আপু)

"চুপ !!এত কথা বলিস কেনো??খাবার দিচ্ছি খাবার খাবি..!!!তাই বলে এত কথা কেনো"...???

আমি শুধু ওদের কথা শুনছি...!!কারণ আমি জানি এটা সাদিফ ভাইয়া জল্লাদটার আদেশ..!!!

তাই এখন ওদের কিছু বলা মানেই...!! সাদিফ ভাইয়া আসলেই আমার কপালে মাইর থাকবেই..!!আর উনি তো কাল রাতেও হুমকি দিয়েছিলেন...!!!

বিকালের দিকে ছাদে উঠলাম..!!! মা খালামণি ডায়াবেটিস রোগী তাই ওরা ছাদে হাটাহাটি করছে আর আমরা দোলনায় বসে আছি...!!!

ছাদটা অনেক বিশাল..!!অনেক সুন্দর...!!! ছাদের মধ্যেও একটা সুন্দর রুম আছে..!!

এটা নাকি সাদিফ ভাইয়াই করিয়েছে...!!!

উনার নাকি অনেক ইচ্ছা ঝুম বর্ষায় উনি আর উনার বউ এই রুমে বসেই বৃষ্টি বিলাস করবেন...!!!

এই খাটাস লোকটা দেখি বড্ড রোমান্টিক...!!!

আজ সারাদিন মিলে আর উনার দেখাও পাই নি..!!

সন্ধ্যায় মা আমি আর দাদী রওনা দিলাম বাসার উদ্দেশ্যে...!!!খালু ত অফিসে আর ভাইয়া তো এখনো আসেননি...!!তাই ড্রাইভার ই আমাদের দিয়ে আসবে..!

সারারাস্তায় উনার কথা মনে আসছিলো অনেক..!!

একটা কলও দেননি আজকে..!!!কই আছেন আল্লাহ্ ই জানেন...!!

ওমা সাদিফ ভাইয়ার কথা ভাবতেই দেখি উনার কল...

"কতটুক পৌঁছিয়েছো"??

"এইতো আর অল্প..!!আপনি কোথায়"?

"ইয়ামিনের শ্বশুরবাড়ি...!!!বাসায় ফিরতে রাত হবে..!!

মা থেকে জানলাম আজকে নাকি তোমার রেজাল্ট দিয়েছে!!!সেকেন্ড পজিশনে আসলে..!!!

আমিই তোমাকে এত কষ্ট করে পড়িয়েছি..!!!আমাকেই জানালে না তুমি"...!!!

"না মানে..!!আপনি বিজি থাকবেন তাই আরকি..!!!আপনাকে ডিস্টার্ব করি নি"...!!!

"চুপ..!!ফোন রাখ..!!বাসায় গিয়ে রেস্ট নিবি এরপর পড়তে বসবি..!!!কালকে থেকে কলেজ যাবি"..!!!

"হ্যাঁ ...!!!যেতে তো হবেই..!!আচ্ছা সাবধানে থাকেন..!!আল্লাহ্ হাফেজ"!!!

"আল্লাহ্ হাফেজ"!!!

🌸

কলেজ পড়ালেখা সব কিছুতেই এখন বেশি ফোকাস..!

কারণ ফাইনাল এক্সামটা অনেক ভালো করেই দিতে হবে...!!

আর এই কইদিনে সাদিফ ভাইয়াকে আমার একটু অন্যরকম লাগে...!!

মানে উনি আমার কাজিন কিন্তু আমার মনে উনার জায়গাটা কাজিনে সীমাবদ্ধ আছে নাকি..!!!কারণটা আমার জানা নেই...!!!

সাদিফ ভাইয়ার আমার প্রতি কেয়ার,আমার সব ব্যাপারে উনার ডিসিশন নেওয়া, আমাকে সব খারাপ মানুষ থেকে আগলে রাখা..!!!এসব কাজ শুধু উনি কাজিন হিসেবে করে নাকি অন্য কিছু আছে এসবের মাঝে আমার অনেক জানতে ইচ্ছা করে...!!!অনেকবেশী...!!!

কিন্তু কেমনে নিজের মন কে বুঝাবো???উনি তো একটা জল্লাদ..!!! সাদিফ ভাইয়া দিন দিন আরো বেশি রাগী হচ্ছেন...!!!!

সেদিনও ইমরানকে প্রচণ্ড মেরেছেন...!!!

কলেজ থেকে বের হতেই দেখি ইমরান আর আয়মান ভাইয়া সাথে তাসফিয়া আপুও ছিলেন...!!!

ওদেরকে দেখে আমি যেই কলেজ গেটে ঢুকতে যাবো তখনই তিনজনই আমার কাছে এসে কথা বলতে লাগলেন...!!

আমি তো ভয়ে শেষ!!!!... ওদেরকে এক্সকিউজ মি বলে চলে যেতে নিলেই তাসফিয়া আপু আমার হাত ধরে বললেন...

"ক‌ই যাচ্ছো??আমরা তোমার সাথে দেখা করতে এলাম..!!!আর তুমিই চলে যাচ্ছো"???

"আসলে আমার আপনাদের সাথে কোনো কথায় নেই..!!আসি আমি আল্লাহ্ হাফেজ"..!!!

কিন্তু তাসফিয়া আপু আমার হাত তাও ছাড়ছিল না..!!

আর আমি রেগে উনার দিকে তাকিয়ে ছিলাম..!!

আয়মান ভাইয়া বলল....

"তা সাদিফের সাথে রিলেশন কেমন চলে"..???

"কেমন আর চলবেই ..!!!দেখতেই তো পারছেন...!!কেমন সুন্দরী হচ্ছে দিন দিন"...!!(ইমরান)

"আহহা..!! বাচ্চা মেয়ে একটা..!!! সাদিফ নিশ্চয়ই তোমার চেয়ে সাত বছর সিনিয়র"..!!!(তাসফিয়া আপু)

"রিলেশন হোক আর যাই হোক...!!!আপনাদের কি??

আপনারা আপনাদের মতো থাকুন...!!! আর এই যে তাসফিয়া আপু...!! সাদিফ ভাইয়ার থাপ্পড়টা এত আর্লি ভুলে গেলেন..???বেহায়ার মত এখানে আপনার এই ফাটটু কাজিনটা কে নিয়ে চলে এলেন"..!!!!

কথাটা শুনেই তাসফিয়া আপু কিছু বলতে নিলেই আয়মান ভাইয়া উনাকে কিছু বলতে না দিয়েই চলে গেলো...!!!

যাক হায়া শরম বলতে কিছু আছেই....ইমরান গুন্ডাটা

এখনো দাড়িয়ে আছে..!!এটারেও শুনাই কিছু..!!নাইলে পেটের খাবার হজম হবেনা...

"আর এই যে মি. ইমরান!!!উনার মাইরটা ভুলে গেলেন??? এত সহজেই !!!আপনাদের কি কোনো লজ্জা নেই"???

বেচারা কিছু বলার আগেই সাদিফ ভাইয়া এসে গেলেন আমাকে নিতে....!!! আর হুদাই মাইর খেলো বেচারা ইমরান পাশা..!!!হা হা হা..!!!!

ইনসাল্টও হলো মাইরও খেলো...!!!

তবে সেদিন সাদিফ ভাইয়া না মারলেও পারতো...!!!কিন্তু উনি যে কিসের এত ফ্রাস্ট্রেশন এ থাকেন আল্লাহ্ ই জানেন...!!!!

*

*

কিছুদিন আগেই রাফসান ভাইয়ার কল এলো..!!ভাইয়া বাংলাদেশ এ আসবে...!!!

আর আজকেই সেই দিন!!!

খুশিতে আমার মনটা নাচছে...!!!

তিন বছর পর ভাইয়া আসবে...!!!ভাবা যায়...!!!!!

যদিও ভিডিও কলে দেখেছি কিন্তু সামনাসামনি দেখে ভাইয়াকে জড়িয়ে ধরাটা কেমন হবে জানিনা ..!!!

স্পেনে যাওয়ার পর এই প্রথমবার ভাইয়া আসবে....!!!

সকালেই সাদিফ ভাইয়া,খালামনি আপুরা সবাই বাসায় এসে গেলেন...!!!

মা আর আমি তো ভাইয়ার সব প্রিয় ডিশ বানাতেই আছি...!!! খালামণিরা আসতেই মা উনাদের সাথে কথা বলতে লাগলেন আর আমি রান্না ঘরে রান্নার কাজে বিজি...!!আপুরা এখানে এসেই আমার সাথে দেখা করে গেলেন...!!!

হঠাৎ সাদিফ ভাইয়ার আওয়াজে দরজার দিকে তাকালাম...

"ফুল...!!!আমাকে একটু পানি দে"!!...

উনার দিকে তাকিয়ে আমি হা...!!

উনাকে কি সুন্দর লাগছে....!!!চকলেট কালার শার্ট, হাতা কুনুই পর্যন্ত ফোল্ড করা...হাতগুলো বুকের উপর ভাজ করে দরজার সাথে হেলান দিয়ে দাড়িয়ে আছেন আর আমার দিকে কেমন করে তাকিয়ে আছেন...!!!

উনার এই শ্যামলা শরীরে চকলেট কালারটা বেশি সুন্দর লাগছে..!!!আর সেই সবুজ চোখ..!!!উফফ!!!

"কিরে আমাকে দেখতেই থাকবে!!!!নাকি পানিটাও পাবো আজকে"...??

উনার কথায় আমার ঘোর ভাঙলো..!!! ইসস কি ভাবলো উনি...!!!

"স স সরি...!!!দিচ্ছি"...!!!

পানি নিয়ে ফিরতেই সাদিফ ভাইয়া আমার দিকে ঝুঁকে উনার দুই হাত আমার দুইপাশে রেখে আমাকে দেওয়ালের সাথে আটকে নিলেন আর আমার গালে হাত বুলাতে লাগলেন......

"তুমি কি জানো তোমাকে এখন কত সুন্দর লাগছে???এই যে তোমার নাকে বিন্দু বিন্দু ঘাম,এলোমেলো খোঁপা,ওড়নাটা বুক আর কোমরে কিভাবে পেঁচিয়ে বেঁধেছো....!!!সব মিলিয়ে তোমাকে জাস্ট ইচ্ছে করছে এখনি খেয়ে ফ"...

আর কিছুই বলতে পারলো না কারণ মা আমাকে ডাকছিলো...!!!

সাদিফ ভাইয়া আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে পানি খেয়েই চলে গেলো....!!!

সাদিফ ভাইয়া আমার মনে এমন ফিলিংসের প্রভাব ঘটিয়েছেন যা আমি কোথাও খুঁজে পাই নি...!!

আমার মনে শুধু এখন একটাই কষ্ট আর একটাই আফসোস...!!!

সাদিফ ভাইয়া যদি আমার কাজিন না হতো..!!!আর আমি যদি আমার এই অজানা ফিলিংস এর কথা যদি উনাকে বলতে পারতাম...!!!

জানি আমার কখনো সাহস হবে না এসব বলার...!!!

উফফ !!!! কথাগুলা ভাবতেই এক অজ্ঞাত কষ্ট বুকে চেপে বসলো...!!!

খুব কষ্ট হচ্ছে এখন আমার...!!!বুকের বা পাশে প্রচণ্ড ব্যথা হচ্ছে...!!!

চলবে....♥️

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে ১৬তম পর্ব শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন