#প্রিয়তমা ♥️
#writer- সালসাবিল সারা
পর্ব-১৭
*
*
ভাইয়াকে রিসিভ করতে আমরা সবাইই এয়ারপোর্টে রওনা দেয়ার প্রস্তুতি নিচ্ছি ..!!
দাদীও তার নাতিকে দেখার লোভ সামলাতে না পেরে এই অসুস্থ্য শরীরেও আমাদের সাথে এয়ারপোর্টে যাবেনই যাবেন..!!!
আজকের ওয়েদার অনেক বেশি সুন্দর..!!মেঘলা আকাশ আমার একটু বেশি প্রিয়....!!!আর
সবার সাথে একসাথে কোথাও যাওয়ার মজাই আলাদা!!
মামা যেতে পারবে না আমাদের সাথে..!!কিন্তু জুরাইন,জারাভি আর মামীকে আমরা মামার বাসা থেকে পিক করে নিবো...!!!
সাদিফ ভাইয়া নাকি আজকে ড্রাইভিং করবেন না..!!এই প্রথম উনাকে ভিতরের সিটে বসতে দেখবো..!!!
আজকে আমার খুশি অনেক গুণ বেড়ে একদম আকাশ ছোয়া হয়ে গিয়েছে..!!!
কারণ আজকে আমার ভাই আসবে..!!আমার ভাই..!!যে আমাকে সব চেয়ে বেশি ভালোবাসে..!!
সবাই অনেক ভাল মুডেই আছে..!!কিন্তু জুমান আপুর মুড একটু অফ লাগছে..!!
আজকে আমার সাথে অন্যদিনের মত ভালো করে কথাও বলে নি..!!সব সময় আমার দিকে কেমন করে তাকিয়ে আছেন...!!!
আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু কিছুই বলেনি..!!!জাস্ট আমাকে ইগনোর করেই গেলো..!!!
একে তো আপু আমার সাথে কেনো রেগে আছে আমি তা জানিনা..!!! তারউপর সাদিফ ভাইয়া এসে আপুকে বললো....
"এই জুমু পিছের দিকে ইতির সাথে গিয়ে বস..!!!আমাকে এইদিকে বসতে দে"..!!!
"কেনো ভাই..?? আমি বসেছি তুমি দেখছো না???এসবের মানে কি?পিছে কি আর জায়গা দেখছো না"??
"তুই আমাকে প্রশ্ন করছিস??কি হয়েছে বল তো??শেফার পাশে বসতে আমার মন চাচ্ছে...!!! তাই তুই পিছে যাবি দেটস ইট"...!!!
"কেনো ভাই ওর পাশে বসা কি ফরয???আমি যাবো না এখান থেকে"..!!
"জুমান চলে আয় না বোন..!!তুই কি ভাইয়ার ইচ্ছাটা বুঝছিস না...??প্লিজ সিনক্রিয়েট করিস না"...!!(ইতি আপু)
সাদিফ ভাইয়াকে কেউ প্রশ্ন করুক এটা উনি কোনো কালেই পছন্দ করেন না...!!! আল্লাহ্ জানে কখন জুমান আপুর গাল লাল করে দেন..!!!! তাই আমি বললাম....
"আচ্ছা আমি উঠে যাচ্ছি...!!!আপনারা প্লিজ ঝগড়া করিয়েন না"..!!!
বলেই উঠতে যাচ্ছিলাম তখনই সাদিফ ভাইয়ার ধমক!!
" তুই তো একদমই পাকনামি করবি না শেফা...!! জুমান তুই উঠবি নাকি আমি এখন"...!!!
"ধেত....!! ঢং দেখলে বাঁচি না"..!!
বলেই জুমান আপু উঠে গেলেন..!!
আর সাদিফ ভাইয়া আমার পাশে বসে গেলেন...!!ভাগ্যিস মা খালা এখনো আসে নি গাড়িতে...!!
উনাকে ফিসফিসিয়ে বললাম...
"সমস্যা কি আপনার..??আমাকে সবসময় বকেন সেটা মানা যায়..!! তাই বলে আপনার বোনকেও???এতগুলো সিট পড়ে আছে...!!!শুধু শুধু উনার মনে কষ্ট দিলেন"...!!
সাদিফ ভাইয়া আমার দিকে ভ্রু কুঁচকে বললেন....
"এই টমেটো আজকাল বেশি বক বক করছো না??তোমার বক বক বন্ধ করতে আমার দুই মিনিটও লাগবে না"...!!(উনার ঠোঁটে হাত বুলিয়ে)
"উফফ..!!এত্ত বাজে কেনো আপনি"..!!
বলেই আরেকটু অন্যপাশে চেপে বসলাম কিন্তু উনি ঠিকই আমার গা ঘেষে বসে রইলেন...!!
মা খালা আসলেই আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম...!!
মাঝপথে মামী জুরু আর জারাভিকে পিক করে নিলাম..!!!আর জুরাইনকে সাদিফ ভাইয়া কোলে নিয়ে নিলেন...!!
জুরু একবার আমার কোলে আরেকবার সাদিফ ভাইয়ার কোলে আসা যাওয়া করছে..!!!
এভাবে সে কি মজা পাচ্ছে আল্লাহ্ই জানেন..!!!
🌸
ভাইয়াকে দেখে এতদিনের মনের কষ্টগুলো কান্না হয়ে চোখ দিয়ে ঝরে পড়ছে...!!!তিন বছর অনেক বেশি সময়..!!
ভাইয়ার চেহারা আর বাবার চেহারা অনেক মিল...!!এখন যেনো বাবার চেহারা আরো চেপে বসেছে ভাইয়ার মুখে!!!ভাইয়াকে জড়িয়ে ধরে নিজের মনটা অনেক হালকা লাগছে...!!!
"এই এই পুচকি..!!এভাবে কান্না করছো কেনো..???
শরীর খারাপ করবে না"???(ভাইয়া)
"আরে ফুল তুমি এভাবে কাদছো কেনো..!! যেনো তুমি বিদেয় নিয়ে শ্বশুর বাড়ি চলে যাচ্ছো"???(সাদিফ ভাইয়া)
"আরে কান্না তো করবেই...!!তোকে দেখে যেমন তোর বোনরা করেছিলো!!!!ওর ভাইকে এতদিন পরে দেখছে...!!কান্না না করে কি হাসবে নাকি??"..!!!(খালামণি)
"কিন্তু মা ওকে বলো..!!কান্না করে ওর মাথা ব্যাথা করলে ওর মাথা আমি ফাটিয়ে দিবো"...!!!
"ঐ এতদিন যা করেছিস..!!আমার বোনকে অনেক জ্বালিয়েছিস..!!!এখন ওর ভাই এসে গেছে..!!সো আমার বোনের থেকে একশো হাত দূরে থাকবি"..!!
"এটা কখনোই সম্ভব না..!!মাই ডিয়ার শালা"...!!
বলেই ভাইয়া আর সাদিফ ভাইয়া দুইজনই হাসছে আর মা খালামণি সবাই মুখে হাত দিয়ে হাসছে..!!
আজব এখানে হাসার কি???
উল্টো সাদিফ ভাইয়া আমার ভাইকে শালা বলে গালি দিচ্ছে..!!!
বাসায় ফেরার পথেও সেম...!! সাদিফ ভাইয়া আমার পাশেই বসেছে..!!তাও জারাভিকে উঠিয়ে দিয়ে..!!
কেমন মানুষ উনি..!!??বড়দেরকেও মানে না উনি..!!
কি লজ্জাজনক ব্যাপার..!!!
উফফ আজকে রাস্তায় এত জ্যাম আর মাথাটাও প্রচণ্ড ধরেছে..!!!
পাঁচ মিনিট কান্না করতে পারি না অমনি মাথা ব্যাথা আমাকে স্বাগতম জানাতে চলে আসে..!!যত্তসব..!!
জুরাইন আমার কোলে বসে খেলছে..!!ক্যামেরা অন করে জুরু আর আমি ছবি তুলতে যাবো তখনই সাদিফ ভাইয়া আমার মোবাইলটা নিয়ে উনার ছবি তুলতে লাগলেন..!!
"আশ্চর্য..!!!কি???আমার মোবাইল দেন...!!এত দামী মোবাইল থাকতে আপনি আমার মোবাইলে কেন ছবি তুলছেন???এই জুরু নাও তো তোমার সাদি ভাইয়া থেকে মোবাইলটা"..!!
"চুপ..!!জুরাইন ব্রো এদিকে তাকাও আর তোমার ফুল আপিকেও তাকাতে বলো"...!!!.
জুরাইন তো উনার পক্ষে চলে গেলো...!!!কি সুন্দর পোজ দিয়ে দিয়ে ছবি তুলছে...!!!
এরপর সাদিফ ভাইয়া উনার মোবাইল বের করে সবাইকে বললেন একসাথে পোজ দিতে...!!!
সামনে খালুকে মোবাইল দিল আর খালুসহ সবাই মিলে সেলফি নিলাম...!!!
যদিও মাথাটা ব্যথা করছে কিন্তু এখন যদি তা প্রকাশ করি সাদিফ ভাইয়া আমাকে আমার পাশের জানালা দিয়েই ফেলে দিবেন..!!!তাই চুপচাপ মাথাটা জানালার সাথে হেলান দিয়ে চোখ অফ করে নিলাম...!!!
সাদিফ ভাইয়ার ডাকে চোখ খুলে দেখলাম...
আমি সাদিফ ভাইয়ার কাধে আমার মাথা হেলান দিয়ে রেখেছি আর উনি আমার কাধ জড়িয়ে রেখেছেন...!!!
"এই উঠো..!!সবাই নেমে গেছে তো..!!কখন থেকে ডাকছি..!! নিশ্চয়ই মাথা ব্যাথা করছিলো তোমার??এত বলি কান্না করিও না..!!কিন্তু না তুমি আমার কথা তো জীবনেও শুনবে না "...!!
আমি উনার কাধ থেকে দ্রুত মাথা সরিয়ে চারদিকে দেখতে লাগলাম..!!!মা খালামণি সবাই বাইরে দাড়িয়ে আছে..!!আর খালু ,ভাইয়া ওরা লাগেজ ব্যাগ এগুলা নামাচ্ছে...!!!
"কিরে??আরো আগে ডাকবেন না...???সবাই কি ভাববে..!!আপনি কি ছোট নাকি..???লজ্জা বলতেও তো কিছু আছে"...!!!
"বাহ!!এতক্ষণ সেবা দিলাম উনাকে আর উনি আমাকেই দোষারোপ করছেন...!!!যাক...কপাল সবই কপাল..!!মাথা ব্যাথা কমেছে"...????
"হ্যাঁ..!!কমেছে..!!এবার তো নামুন"...!!
"হুঁ!!! আস্তে ধীরে নামো"...!!
*
*
"মা!!!সব তো যেমন রেখে গিয়েছিলাম তেমনি রয়ে গেলো...!!তোমাকে কতবার বলেছিলাম ঘরটা রং করাতে...!!!আচ্ছা সমস্যা নেই..!!এইবার সব করে দিয়েই যাবো"...!!
"হ্যাঁ ভাইয়া...!!ঠিক বলেছো..!!!কিন্তু ভাইয়া এবার ছাদে একটা দোলনা লাগাবো ..!!প্লিজ প্লিজ"???
"আচ্ছা আচ্ছা...!!সব দেখা যাবে..!!!আগে সবাই ফ্রেশ হয়ে নে...!!!অনেক টায়ার্ড তো সবাই"..!!!(মা)
ভাইয়া আর সাদিফ ভাইয়া ভাইয়ার রুমে চলে গেলো,আমি আর আপুরা আমার রুমে,খালা খালু গেস্ট রুমে আর মা, দাদী দাদীর রুমে চলে গেলো...!!!
জুমান আপু ওয়াশ্রুমে ছিলো...আমি আর ইতি আপু কথা বলছিলাম...!! হঠাৎ জুমান আপুর মোবাইলে কল আসাতে ইতি আপু আমাকে বললো চার্জ থেকে মোবাইলটা এনে দিতে..!!!
মোবাইলের স্ক্রিনে আয়মান নামটা দেখে আমি তো চরম অবাক...!!!আয়মান!!!কোন আয়মান এটা...!!??
মোবাইলটা হাতে নিয়ে ইতি আপুকে দিচ্ছিলাম তখনই জুমান আপু এসে আমার হাত থেকে মোবাইল নিয়ে ফেললেন....
"কিরে শেফা??কোন ধরনের অভদ্রতা এটা???অন্যের কল পিক করা ব্যাড ম্যানার্স..!!!জানিস না এটা???এত অভদ্র মেয়ে আমি আর দেখিনি"...!!!
"আরে জুমান তুই না জেনে উল্টা পাল্টা বলছিস কেনো?সকাল থেকে দেখছি তুই মেয়েটার সাথে এমন করছিস!কি হয়েছে তোর...???শেফাকে আমিই বলেছিলাম মোবাইলটা আমাকে দিতে..!!ও আমাকেই দিতে আসছিল"...!!
"বোকা পেয়েছিস তুই আমাকে???কাহিনী করবি না তুই.!!!এই মেয়েকে আমি ভালো করেই চিনছি..!!!!
ভাই যে কি পেয়েছে এর মাঝে আল্লাহ্ জানেন"...!!!!
বলেই হন হন করে চলে গেলেন....
আমার মনে হচ্ছে কেউ আমাকে ছুরি দিয়ে আঘাত করছে..!!!যে আপু আমাকে সামান্য একটা বড় কথাই বলেন নি উনি আজ আমাকে কি কি বলে গেলেন..!!
নিজের কান কেই বিশ্বাস করতে পারছি না...!!!
নিজের অজান্তেই চোখ থেকে টপটপ করে পানি পড়ছে!!!অন্য কেউ এসব বললে আমি হয়ত কাদতাম না...!!কিন্তু জুমান আপু...!!আমাকে সে ছোটকাল থেকেই আগলে রেখেছিল আজ উনি আমাকে কি বললেন...!!!!
ইতি আপু আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন....
"ফুল বাবু..!!!প্লিজ কান্না করিস না..!! জুমান কে আমি বুঝাবো সব...!! মেয়েটার যে কি হয়েছে আল্লাহ্ জানেন...!!দেখ কান্না করলে তোর কষ্ট হয় না???শরীর খারাপ করবে তো"...!!!
আমি কান্না করতে করতে বললাম...
"আপু আমি কি সত্যি খারাপ???আমি কি এমন করেছি??? জুমান আপু আমাকে কেন এমন বললো"??
"হুশ তো বাবু...!! হয়েছে"...!!!
"আচ্ছা আপু..!!!তখন আয়মান নামের কেউ একজন কল করেছিলো..!!!তুমি কি তাকে চিনো"??
"হ্যাঁ চিনবো না??!!ঐযে মামীর ভাইয়ের ছেলে..!!!
ওর সাথে আমার এফবিতে এড আছে তবে নাম্বার তো নেই"...!!!
"ওহহ আচ্ছা..!!আচ্ছা শুনো ফ্রেশ হয়ে নাও..!! আর প্লিজ তুমি আমাকে কখনো ভুল বুঝিও না..!!!তোমরা আমাকে ভুল বুঝলে আমি মরেই যাবো আপু"..!!
"আরে না আমার ফুলি..!!! জুমানের কি হয়েছে আমি তো বের করবোই..!!!
এবার একটু হাসো হাসো"...!!!(আমার গাল টেনে)
আমি একটা মুচকি হাসি দিয়ে কাজ করতে চলে গেলাম...!!!!
🌸
"কি হয়েছে!!!???নাক মুখ চোখ এমন লাল আর ফোলা কেন"...??
টেবিলে খাবার সার্ভ করছিলাম সাদিফ ভাইয়ার আওয়াজে উনার দিকে তাকালাম...!!
"কিছুই হয় নি...!!এমনি ভাল্লাগছে না..!!!বসুন আমি সবাইকে ডাকছি"...!!!
আমি যেতে নিলেই সাদিফ ভাইয়া আমার কুনই ধরে টান দিয়ে উনার কাছে নিয়ে আসলেন...!!!
"বলো কি হয়েছে???এখানে তো তোমাকে কিছু বলার মত কেউ নেই..!!!তাহলে কি বাহিরের কেউ কিছু বলছে"...???
"নাহ নাহ..!!কেউ কিচ্ছু বলে নি..!!আমি ভালো আছি"..!!(একটু জোরেই বললাম)
উনি আমাকে হালকা ধাক্কা দিয়ে দ্রুত পায়ে চলে গেলেন....!!!
আর আমি ভাবছি...!!!এত্ত জিদ সবার..!!!ভাই বোন মিলে আমার অবস্থা ডাল বানিয়ে ফেলেছে..!!
আর এটা কোন আয়মান আমাকে ত জানতেই হবে...!!!
খাবার টেবিলে সবাই বসেছে কিন্তু সাদিফ ভাইয়া নেই.!
এটার অাবার কি হলো আল্লাহ্ মালুম....!!!
"মা..!! সাদিফ কই..??একটু আগেও তো দেখেছি"...!!
"কই জানিনা তো...???আমি তো ওকে দেখিনি..!!আপা তুমি কি জানো"..!!!
"না তো..!!!রাফসান একটা কল দে তো!!!..দেখ তো কই ছেলেটা"...!!!
"আচ্ছা...!!
হ্যাঁ কই তুই???জলদি আয়..!!!বসে আছি আমরা..!!
ওকে আয়!!!.....(ফোনে)
ও আছে গলির মোড়ে...!!!আসছে"...!!(ভাইয়া)
কলিং বেল বাজতেই গেলাম দরজা খুলতে...
"হুট করে কই চলে গিয়েছেন....??বলেছিলাম না খাবার টেবিলে বসতে"..???
সাদিফ ভাইয়া আমার দিকে এক নজর তাকিয়েই কিছু না বলেই চলে গেলেন...!!
উনার আবার কি হলো...??উফফ!!!
দরজা বন্ধ করেই ডাইনিং রুমে চলে গেলাম...
সবাই খেয়ে নিলো...!!শুধু মা আর আমি বাকি...!!!
আমাদের খাওয়া শেষে সব গুছিয়ে ড্রইংরুমে গিয়ে দেখলাম সবাই আড্ডা দিচ্ছে...!
আমি যেতেই আবার জুরু দৌড়ে আমার কোলে উঠতে গেলে সাদিফ ভাইয়া জোরে বকা দিলেন জুরুকে....
"জুরাইন ব্রো...!!কতবার বলেছি তোমাকে তোমার আপির কোলে লাফ দিয়ে না উঠতে...!! পড়ে গেলে দুনোজনই ব্যাথা পাবে...!!তোমার আপুর তো মাথায় কোনো বুদ্ধি নেই...!!!শুধু পারে কান্না করতে..!!এদিকে আসো তুমি"...!!!
উনার ধমকে জুরাইন কান্না করে দিলো...!!ভাগ্যিস মামী এখানে নেই..!!থাকলে কি ভাবতো!!!!
আমি জুরাইন কে কোলে নিয়ে আদর করতে লাগলাম...!!!!
একটু পরেই সবাই বিদায় নিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলেন....
সবাই আমার থেকে বিদায় নিলেন শুধু সাদিফ ভাইয়া আর জুমান আপু আমার সাথে কথা বলেনি...!!!
আল্লাহ্ জানেন এই ভাই বোন মিলে আমার সাথে কথা কেন বলছেন না....????
অনেক দিন পরে আজ ঘরটা পূর্ণ লাগছে...!!!ভাইয়া আমি মা আর দাদী মিলে অনেক্ষণ গল্প করলাম..!!!
*
*
আজ কলেজে গেলাম না...!!শরীরটা একদম ভালো লাগছে না!!! জুমান আপু আমাকে কেন এমন করছেন এই ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতেই রাতে একটুও ঘুম হলো না...!!!
বিকালের দিকে সাদিফ ভাইয়া পড়াতে এসেছে..!!!আজ নাকি বেশিক্ষণ পড়াবেন না..!!!অল্প পড়িয়েই
উনি আর রাফসান ভাইয়া নাকি বেরুবেন কোথায়..!!!
এমনি তো আমার শরীর কেমন..!!মেডিসিন নিয়েছি নাকি,খাবার ঠিক মত খেয়েছি নাকি সব আস্ক করেন..!!
আজকে উনার কি হলো???চুপচাপ এতো..??
শুধু পড়িয়েই যাচ্ছেন...!!!
মা এসে আমাকে ওষুধ দিয়ে গেলেন...কারণ আমার গায়ে প্রচণ্ড জ্বর আসছে দুপুরেই...!!!
এতক্ষণে উনার মুখ খুললো..!!তাও মায়ের সাথে কথা বললেন....
"কি হয়েছে খালামণি ওর..???এই মেডিসিন কেনো"??
"জ্বর এসেছে দুপুরে..!!! রাতেও ঘুমাতে পারে নি..!!কি নিয়ে ভাবছিল কিজানি..!!!এত জিজ্ঞেস করলাম বলে নি"...!!!
মা আমাকে ওষুধ দিয়েই চলে গেলেন...!!!
সাদিফ ভাইয়া আমার টেবিলে রাখা হাতটা চেপে ধরে বললেন...
"আমার সাথে জোরে কথা বলার শাস্তি দিতে চেয়েছিলাম আর তুই এখানে গায়ে অসুখ বাঁধিয়ে রেখেছিস...!!! কোথায় ভেবেছিলাম তোর সাথে কথা বলবো না আর তুই"...!!!
"সামান্য কাল রাতে কি একটু জোরে কথাটা বললাম আপনি তাই আমার সাথে কথা বলাই বন্ধ করে দিলেন..!!!সিরিয়াসলি???
আর আমি যে সারাক্ষণ আপনার বকা চিল্লানোগুলা সহ্য করি ওসব কি" ???!!
সাদিফ ভাইয়া আমার কথা শুনে বললেন....
"আমি যা ইচ্ছা তাই করবো তাই বলবো...! আরো অনেক কিছুই সহ্য করতে হবে তোমার ফুল...!!!কিন্তু তুমি আমার সাথে যদি আর কখনো চিল্লিয়ে কথা বলো তাহলে কামড়ে তোমার নাক ছিড়ে ফেলবো"..!!!
"হুঁ!!!একশো বার চিল্লাবো"...!!!
"বাহ!!!আমার কামড় খাওয়ার এত শখ"???
উনার কথা শুনে আমি চোখ বড় করে উনার দিকে তাকাতেই উনি হেসে দিলেন আর উনার হাসি দেখে আমিও হিহি করে হেসে উঠলাম...!!!
যাক এতক্ষণে এই গন্ডারটাকে ভাল্লাগছে দেখতে...!!
হাসিতেই সাদিফ ভাইয়াকে বেশি মায়াবী লাগে..!!
মাশাল্লাহ....!!!!
চলবে....♥️
গল্প কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে... হ্যাপী রিডিং ♥️