ফন্ট সাইজ:
থিম:
তুমি নামের অনুভূতি

২য় পর্ব

লেখক: Ayesha

রুমানা বেগম ভাবনা থেকে বের হয়ে মেয়ের উদ্দেশ্য বললেন। শোন রাহু কালকে আমরা তোমার নানা বাড়ি যাবো। মায়ের মুখে নানা বাড়ির কথা শুনে রাহা এক লাফে বসা থেকে উঠে দাঁড়ালো। মা সত্যি কতো দিন পর যাব। কিন্তু মা কেন যাব?? মানে কোনো সমস্যা হয়েছে নাকি মামীর কিছু হয়েছে নাকি?। না তোমার মামী ঠিক আছে তোমার নানা বাড়ির মানুষের কিছুই হয় নাই। তোমার আদিল ভাই আসছে। আদিল নাম টা শুনতেই মেয়েটির মনে কেমন জানি শীতল অনুভূতি নাড়া দিলো। মেয়েটি আর পারছে না আদিল ভাইকে মাথা থেকে বের করতে। আদিল নামে এই মানুষটির কথা তো ভুলেই গেছিলাম। হঠাৎ নাম টা শুনা মাত্র ছোট মনে কেমন জানি তোলপাড় হয়ে যাচ্ছে। ওই গায়ের ফর্সা রং ঝাঁকড়া চুল কঠিন দৃষ্টি। ওই মানুষ টি কী এখনো ওমন আছে। নাকি বদলে গেছে। রাহা আরো ভাবনায় ডুবে গেলো আদিল ভাইর চোখের দৃষ্টি কঠিন লাগে কেন জানি রাহার কাছে। কিন্তু আদিল ভাই অনেক হাঁসি খুশি একটা মানুষ। রাহা অনেক উপন্যাস পড়েছে যেখানে নায়ক বিদেশ থেকে আসলে নায়ক রাগী কঠিন হয়ে যায়। কিন্তু আদিল ভাই তো নায়ক না তাহলে এমন করছে কেন রাহা? না আর ভাবতে পরছে না রাহা। এসি চলছে কিন্তু তার পরেও ঘামছে রাহা। মেয়েকে এই ভাবে ঘামতে দেখে রুমানা বেগম অবাক হয়ে বললেন। কিরে মা কি হইছে তোর তুই ঘামছিস কেন‌? রাহা মায়ের কথা শুনে হা করে তাকিয়ে থেকে কিছু না মা কিছু না বলে দৌড়ে চলে গেলো নিজের ঘরে। রুমে গিয়েও শান্তি পেলো না আদিল ভাই। বেশ বিরক্ত হলো এবার রাহা। রাহা লাজুক প্রকৃতির মেয়ে না বেশ চনচল । দূর আর পারছে না এই আদিল ভাই কী তার মাথায় ঢুকে গেছে। ছোট বেলায় নানা বাড়ি গেলে রাহা সব সময় আদিল ভাই আদিল ভাই করতো। খেতে গিয়ে বলতো শুনো মামা আমি কিন্তু আদিল ভাইকে বিয়ে করবো। রাহার কথা শুনে আদিল ভাই সুন্দর একটা হাঁসি দিত। ইস এই বেডার হাঁসি কী এখনো এমন সুন্দর। হঠাৎ করে রাহার খুশি মনে মেঘ জমা পড়লো ওই বেডা কী এখনো সিঙ্গেল নাকি? জাপানে কতো সুন্দর সুন্দর মেয়ে আছে তাদের সাথে হয়তো বিয়ের পরিকল্পনা ও করছে কী জানি বিয়েও করতে পারে ....

চলবে....

চলমান

আমি নতুন গল্প লিখছি যদি ভালো লাগে তাহলে সবাই রেসপন্স করবেন তাহলে আমার

লিখতে আগ্ৰহ বারে।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে ২য় পর্ব শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন