পর্ব- ১
আজ _রোজ চৌধুরীর_ ভার্সিটির প্রথম দিন।
সাদা সালোয়ার কামিজ, লম্বা চুল, ওড়না ঠিক করে হাঁটতেছে।
সাথে বেস্ট ফ্রেন্ড _রাইফা_।
_রাইফা:_ উত্তেজিত হয়ে, *"দোস্ত ক্যাম্পাসটা কি সুন্দর! চল ঘুরে দেখি।"*
_রোজ:_ হেসে, *"হুম। আগে ডিপার্টমেন্ট চিনি তারপর।"*
দুইজন ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখতেছে। গাছ, বিল্ডিং, ক্যান্টিন সব।
ক্যাম্পাসের এক পাশে ৪-৫টা ছেলে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে।
স্মার্ট, দামি ঘড়ি, চোখে সানগ্লাস। ভার্সিটির সিনিয়র বোঝাই যাচ্ছে।
_রোজ_ আর _রাইফা_ সাইড কেটে চলে যাচ্ছিলো। ঝামেলায় যাবে না।
হঠাৎ পিছন থেকে,
*"এই মেয়ে!"*
_রাইফা:_ পিছনে ঘুরে, *"জী?"*
ছেলেটা আঙুল দিয়ে _রোজকে_ দেখিয়ে বললো,
*"আপনাকে না। উনাকে ডাক দিছি।"*
_রোজ:_ থমকে গেলো। ভয়ে ভয়ে বললো, *"জী বলেন?"*
ছেলেটা: দাঁত বের করে হাসি দিয়ে, *"ভার্সিটিতে নতুন নাকি?"*
_রোজ:_ মাথা নাড়লো, *"হ্যাঁ।"*
ছেলেটা: *"কোন ডিপার্টমেন্ট?"*
_রোজ:_ *"ইংলিশ।"*
ছেলেটা এবার আরো কাছে এসে বললো,
*"ভার্সিটির ক্রাশ বয় কে চিনো?"*
_রোজ:_ বিরক্ত হয়ে সোজা চোখে তাকালো,
*"উনাকে চিনে আমি কি করবো?"*
এটা বলেই _রাইফার_ হাত ধরে হনহন করে চলে গেলো।
ছেলেগুলার পিছনের বেঞ্চে বসে ল্যাপটপে কাজ করতেছিলো _আরিয়ান খান_।
কালো টি-শার্ট, হাতে কালো ঘড়ি, কানে হেডফোন।
ওই ছেলেটার "ক্রাশ বয়" কথা শুনে চোখ তুলে তাকালো।
_রোজের_ ওই এক লাইন জবাব আর চলে যাওয়াটা দেখলো।
পাশের বন্ধু _শান_: *"দোস্ত তোর নামে মেয়ে পাত্তা দিলো না।"*
_আরিয়ান:_ ল্যাপটপ বন্ধ করে ঠান্ডা গলায় বললো,
*"পাত্তা দেওয়ার জন্য আমি দাঁড়ায় থাকি না।"*
তারপর আবার কাজে মন দিলো। কিন্তু চোখ দুইবার ওই দিকে গেলো।
*
_রোজ_ ক্লাসে ঢুকে জানালার পাশে বসলো।
_রাইফা:_ ফিসফিস করে, *"দোস্ত ওরা কারা ছিলো?"*
_রোজ:_ *"জানি না। আর জানতেও চাই না।"*
ক্লাসের মাঝখানে স্যার, *"আমাদের ডিপার্টমেন্টের টপার, BBA 3rd year এর _আরিয়ান খান_ আজকে গেস্ট লেকচার দিবে।"*
দরজা দিয়ে ঢুকলো সে।
কালো শার্ট, গম্ভীর মুখ। ক্লাসে ঢুকতেই সব মেয়ে ফিসফিস।
_আরিয়ান_ লেকচার দিতে দিতে একবার চোখ তুললো।
সোজা _রোজের_ উপর চোখ পড়লো।
ওই মেয়েটা... যে ১০ মিনিট আগে "উনাকে চিনে আমি কি করবো" বলেছে।
_আরিয়ানের_ ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি আসলো।
*"ইন্টারেস্টিং।"*
_রোজ_ বুঝতেও পারলো না, আজকে বলা একটা লাইন দিয়ে সে ভার্সিটির Ice King এর নজরে পরে গেলো
চলতেছে.....