ফন্ট সাইজ:
থিম:
আসক্তি

২য় পর্ব

লেখক: মরিয়ম আক্তার সুকন্যা

পর্ব - ২

_আরিয়ান_ বোর্ডে মার্কেটিং এর একটা কেস স্টাডি বুঝাচ্ছে।

গলার স্বর গম্ভীর, ঠান্ডা। ক্লাসে পিন পড়ার শব্দও শোনা যাচ্ছে।

কিন্তু ওর চোখ? বারবার জানালার পাশের সিটে যাচ্ছে।

সাদা সালোয়ার কামিজ পরা মেয়েটা মাথা নিচু করে নোট করতেছে।

একবারও উপরে তাকাচ্ছে না।

_শান_ পিছন থেকে ফিসফিস করে, *"দোস্ত, ধরা খাইছিস?"*

_আরিয়ান:_ চোখ দিয়ে ধমক দিলো। *"ক্লাসে মন দে।"*

লেকচার শেষে _আরিয়ান_ বললো, *"কারো কোনো প্রশ্ন আছে?"*

সবাই চুপ।

হঠাৎ _আরিয়ান_ সোজা _রোজের_ দিকে তাকিয়ে বললো,

*"তুমি। সাদা ড্রেস। দাঁড়াও।"*

_রোজ:_ চমকে উঠলো। কলম হাত থেকে পড়ে গেলো।

_রাইফা:_ ফিসফিস করে, *"দোস্ত উঠ।"*

_রোজ:_ কাঁপা গলায় দাঁড়ালো, *"জী?"*

_আরিয়ান:_ বাঁকা হাসি, *_"আমি যে কেসটা বুঝালাম, ওইটার সলিউশন কি হতে পারে?

1 মিনিট টাইম।"__

পুরা ক্লাস _রোজের_ দিকে তাকায় আছে।

_রোজ:_ নার্ভাস, কিন্তু নরম গলায় বললো,

__"স্যার... সরি ভাইয়া। আমি ফার্স্ট ইয়ার। মার্কেটিং এখনো পড়িনি।

তবে আমার মনে হয় কাস্টমারের ট্রাস্ট জিততে পারলে সলিউশন বের হবে।"__

৩ সেকেন্ড নিরবতা।

_আরিয়ান:_ কিছু না বলে শুধু মাথা নাড়লো, *"বসো।"*

তারপর সবার উদ্দেশ্যে, *"দেখছো? ফার্স্ট ইয়ার হয়েও লজিক আছে।"*

_রোজ_ বসে ঢোক গিললো। ছেলেটা ইচ্ছা করে ধরছে ওকে।

**

ক্লাস শেষ। _রোজ_ আর _রাইফা_ দ্রুত বের হচ্ছিলো।

সামনে থেকে _আরিয়ান_ আর ওর বন্ধুরা আসতেছে।

একদম সরু জায়গা।

_রোজ_ সাইড দিতে গিয়ে _আরিয়ানের_ সাথে হালকা ধাক্কা।

_আরিয়ানের_ ফাইল নিচে পড়ে গেলো।

_রোজ:_ তাড়াতাড়ি তুলতে গেলো, *"সরি।"*

_আরিয়ান:_ ফাইল নিজে নিয়ে, ঠান্ডা চোখে _রোজের_ দিকে ২ সেকেন্ড তাকালো।

তারপর শুধু বললো, *"চোখ সামনে রাখবা।"*

এটা বলেই চলে গেলো।

_শান:_ পিছন থেকে, *"ভাই, মেয়েটা কিন্তু সাহসী। তোরে পাত্তাই দিলো না।"*

_আরিয়ান:_ লিফটের বাটন চাপতে চাপতে,

*"পাত্তা না দিলে জোর করে নিতে হয় শান।"*

*

হোস্টেলে _রোজ_ ডায়রি লিখতেছে,

__"আজকে ভার্সিটির ক্রাশ বয়ের লেকচার শুনলাম।

ছেলেটা দেখতে যেমন সুন্দর, ব্যবহার তেমন রুক্ষ।

ইচ্ছা করে আমাকে দাঁড় করালো।

আল্লাহ, এই ছেলের সামনে আর পড়তে চাই না।"_*

অন্যদিকে ভার্সিটির ছাদে _আরিয়ান_ কফি হাতে দাঁড়িয়ে।

মাথায় শুধু ওই একটা লাইন, *"উনাকে চিনে আমি কি করবো?"*

ঠোঁটের কোণে আবার সেই বাঁকা হাসি।

*"তোমাকে চিনতে হবে রোজ চৌধুরী।"*

কারণ _আরিয়ান খানের_ অভ্যাস - যেটা ওর না, সেটা ও নিয়েই ছাড়ে।

চলতেছে....

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে ২য় পর্ব শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন