পর্ব - ৪
পরের দিন ভার্সিটি বন্ধ।
_রোজ_ সাদা কুর্তি, ব্যাগি প্যান্ট, চুল ছেড়ে দিছে। সিম্পল।
_রাইফা:_ *"দোস্ত তোরে আজকে পরীর মতো লাগতেছে।"*
_রোজ:_ হেসে, *"থাক আর পাম দিস না। চল চিপস খাই।"*
দুইজন রাস্তার পাশের দোকান থেকে ২টা চিপস কিনলো।
হাঁটতে হাঁটতে খাচ্ছে আর গল্প করতেছে।
*
মোড়ের মাথায় ৪-৫টা ছেলে বাইকে বসে আড্ডা দিচ্ছে।
_রোজ_ আর _রাইফা_ পাশ দিয়ে যেতেই একটা ছেলে শিস দিয়ে বললো,
*"এই সুন্দরী কই যাও? নাম্বারটা দাও।"*
_রাইফা:_ রেগে গেলো।
_রোজ:_ শান্তভাবে চিপস চাবাতে চাবাতে বললো,
*"কেনো? আপনি যাবেন নাকি?"*
ছেলেটা তোতলিয়ে গেলো। আর কিছু বললো না।
_রোজ_ আর _রাইফা_ মাথা উঁচু করে চলে গেলো।
*
ওই গলির দোকানে ব্ল্যাক টি-শার্ট আর ক্যাপ পরে কফি খাচ্ছিলো _আরিয়ান_।
সব দেখছে।
ছেলেগুলা আবার উল্টাপাল্টা কথা বলতে যাবে, _আরিয়ান_ উঠে গেলো।
_আরিয়ান:_ ক্যাপ খুলে, ঠান্ডা চোখে,
*"কি বললি তোরা?"*
ছেলেগুলা: ভয় পেয়ে, *"আ...আরিয়ান ভাই। কিছু না।"*
_আরিয়ান:_ ওদের কলার ধরে,
*_"ওই মেয়েটাকে দেখছিস? ওর দিকে আর কখনো চোখ তুলেও তাকাবি না।
আর আজকে থেকে ওই মেয়েটাকে সবাই 'ভাবি' বলবি। বুঝছিস?"__
ছেলেগুলা: ঘেমে, *"জী ভাই। জী ভাবি।"*
_আরিয়ান:_ কফির টাকা দিয়ে হাঁটা দিলো। যাওয়ার সময় শুধু বললো,
*"নাম রোজ। ভুলে যাস না।"*
*
_রোজ_ আর _রাইফা_ কিছুই জানলো না।
_রাইফা:_ *"দোস্ত ছেলেগুলা চুপ হয়ে গেলো কেনো?"*
_রোজ:_ কাঁধ ঝাঁকিয়ে, *"ভয় পাইছে মনে হয়। বাদ দে
চলতেছে .....