পর্ব -৩
ক্লাস শেষ। _রোজ_ আর _রাইফা_ ক্যান্টিনের দিকে যাচ্ছিলো।
হঠাৎ হুড়মুড় করে একটা মেয়ে এসে _রোজের_ সাথে ধাক্কা খেলো।
হাতের বই, খাতা সব নিচে।
_রোজ:_ তাড়াতাড়ি বই কুড়িয়ে, *"সরি আপু। দেখিনি।"*
মেয়েটা উঠেই ঠাস করে _রোজের_ গালে থাপ্পড়।
চারপাশে সবাই থেমে গেলো।
_রাইফা:_ চিৎকার করে, *"এই কি করছেন?"*
_রোজের_ চোখ লাল হয়ে গেলো। শান্ত মেয়েটারও একটা লিমিট আছে।
_রোজ:_ রাগে মেয়েটার হাত পিছনে মোচড় দিয়ে ধরলো,
*"গায়ে হাত তোলার আগে ১০ বার ভাববা।"*
মেয়েটা: ব্যাথায় কুঁকড়ে, *"ছাড়! তুই কার গায়ে হাত দিছিস জানিস?"*
_রোজ:_ দাঁতে দাঁত চেপে, *"কে রে তুই?"*
বলেই হাত ছেড়ে দিলো।
মেয়েটা: গাল ফুলিয়ে, *"আমি আজমল শিকদারের মেয়ে। আমার বাবার কত ক্ষমতা তুই জানিস?"*
_রোজ:_ ওড়না ঠিক করে, ঠান্ডা গলায়, *"না জানি না। জানিয়ে দে।"*
*
ক্যান্টিনের সিঁড়িতে বসে কফি খাচ্ছিলো _আরিয়ান_।
সব দেখতেছে। ঠোঁটে বাঁকা হাসি। *"মেয়েটার তেজ আছে।"*
মেয়েটা ফোন বের করে, *"ওকে ওয়েট কর।"*
_রোজ:_ হাত ভাঁজ করে, *"ঠিক আছে ওয়েট করলাম। কাকে আসতে বলবি বল।"*
৫ মিনিট পর।
ভুঁউস করে ৩টা কালো গাড়ি এসে থামলো।
মাঝের গাড়ি থেকে নামলেন _আজমল শিকদার_। সাদা পাঞ্জাবি, চোখে সানগ্লাস। এলাকার বড় বিজনেসম্যান।
মেয়েটা দৌড়ে গিয়ে, *"বাবা! ওই মেয়েটা আমাকে মারছে। দেখো।"*
_আজমল:_ রাগী চোখে তাকালেন, *"কে?"*
_রোজ:_ সামনে এসে সোজা হয়ে দাঁড়ালো, *"আমি।"*
_আজমল_ _রোজকে_ দেখেই থমকে গেলেন। সানগ্লাস খুলে ফেললেন।
*"রোজ? তুমি?"*
_রোজ:_ ভ্রু কুঁচকে, *"আপনি আমাকে চিনেন?"*
_আজমল:_ হেসে, *_"চিনবো না? তুমি তো তৌসির চৌধুরীর মেয়ে।
তোমার বাবা আর আমি বিজনেস পার্টনার ছিলাম।"__
পিছন থেকে _আরিয়ান_ ভ্রু উঁচু করলো। *"ওহ। ব্যাপার আছে।"*
*
_আজমল:_ মেয়ের দিকে তাকিয়ে, *"কি হয়েছে বলো?"*
মেয়েটা: *"বাবা ও আগে আমাকে ধাক্কা দিছে।"*
_রোজ:_ শান্তভাবে সব বললো, __"আংকেল আমি সরি বলেছি। উনি উঠে থাপ্পড় দিয়েছে।
আমি শুধু নিজেকে ডিফেন্ড করেছি।"__
সিসিটিভি ফুটেজও ছিলো। সিকিউরিটি দেখিয়ে দিলো - দোষ পুরাটা মেয়েটার।
_আজমল:_ লজ্জা পেয়ে মেয়ের কান ধরে বললেন,
*"সরি মা। আমার মেয়ের হয়ে আমি ক্ষমা চাচ্ছি।"*
তারপর মেয়েকে ধমক, *"মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় শিখিসনি?"*
_রোজ:_ মাথা নিচু করে বললো,
__"আংকেল নিজের মেয়েকে শিখান কিভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়।
ক্ষমতা দিয়ে সব হয় না। সম্মান দিয়ে হয়।"__
কথাটা শুনে _আরিয়ান_ কফির কাপ রেখে দিলো।
মনে মনে, *"শান্ত দেখতে, কিন্তু কথা বিষের মতো।"*
*
_আজমল:_ _রোজের_ মাথায় হাত রেখে, __"তোমার বাবাকে আমার সালাম দিও।
আর কোনো সমস্যা হলে আমাকে বলবা।"__
বলে গাড়িতে উঠে চলে গেলেন।
মেয়েটা যাওয়ার সময় _রোজকে_ রাগী চোখে তাকালো।
_রোজ:_ পাত্তাই দিলো না। _রাইফার_ হাত ধরে ক্যান্টিনে চলে গেলো।
*
রাতে _আরিয়ান_ ছাদে।
_শান:_ *"দোস্ত আজকের কাহিনী শুনছিস? আজমল শিকদারের মেয়েকে কেলানি দিছে একটা ফার্স্ট ইয়ারের মেয়ে।"*
_আরিয়ান:_ আকাশের দিকে তাকিয়ে,
__"ওই মেয়েটা সাধারণ না শান। নরম দেখতে, কিন্তু ভিতরে আগুন।
চলতেছে....