পর্ব - ১৪
পরের দিন। ভার্সিটি ক্যান্টিন।
_রোজ_ একা দাঁড়িয়ে আছে। _রাইফা_ লাইব্রেরিতে গেছে বই আনতে।
_রোজ_ ফোন বের করে _রাইফাকে_ কল দিচ্ছিলো।
হঠাৎ পিছন থেকে কেউ শক্ত করে জড়িয়ে ধরলো।
_রোজ_ চমকে উঠলো। ঘুরে দেখলো _রায়হান_।
_রোজ:_ ধাক্কা দিয়ে, *"কি করছেন? ছাড়েন!"*
_রায়হান:_ ছাড়লো না। আরও শক্ত করে, *"আমি তোমাকে ভালোবাসি রোজ।"*
*
ঠিক তখনি _আরিয়ান_ ক্যান্টিনে ঢুকছিলো।
সামনে এই দৃশ্য দেখে পা থেমে গেলো। চোখ লাল হয়ে গেলো।
_রোজ:_ আবার চিৎকার করে, *"ছাড়েন বললাম!"*
_রায়হান:_ *"আমি তোমাকে..."*
কথা শেষ করার আগেই _আরিয়ান_ এসে _রায়হানকে_ ধাক্কা দিয়ে সরিয়ে দিলো।
_আরিয়ান:_ রাগে, *"ছাড় ওকে!"*
_রায়হান:_ হাসলো, *"ভালোবাসি তাই ধরছি।"*
_আরিয়ান_ রাগে কি করবে বুঝতে পারতেছিলো না। মাথা গরম।
হঠাৎ ঘুরে ঠাসসস করে _রোজের_ গালে থাপ্পড়।
_রোজ_ তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেলো।
_আরিয়ান_ নিজের চুল খামচে ধরে একবারও পিছনে না তাকিয়ে চলে গেলো।
_রোজ_ মাটিতে বসে কান্না করতেছে। কেউ এগিয়ে আসতেছে না।
২ মিনিট পর _রাইফা_ দৌড়ে আসলো।
_রাইফা:_ _রোজকে_ জড়িয়ে ধরে, *"কি হয়েছে তোর? এভাবে পড়ে আছিস কেন?"*
_রোজ:_ কান্নার জন্য কথা বলতে পারতেছে না, *"জানিস... আজ ও... আমাকে আবার মারলো..."*
_রাইফা_ _রোজের_ মাথায় হাত বুলিয়ে দিলো।
_রাইফা:_ *"শান্ত হ। পানি খা।"*
পানি খাইয়ে _রোজকে_
বাসায় দিয়ে আসলো।
বাসায় গিয়ে _রোজ_ অনেকক্ষণ কান্না করলো।
বালিশ ভিজে গেলো। একসময় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলো।
*
*চলতেছে.....*