#Secret—১৭
#Rosni_Karim
[ 🚨কপি করা কঠোরভাবে নিষিদ্ধ।চাইলে পোস্ট বা পোস্টের লিংক শেয়ার করতে পারেন ]
★𝓡𝓸𝓼𝓷𝓲...................
(এজেন্ট "লুসিফার"🗡️)
ঘুম থেকে উঠে ঘড়ির পাশে দেখলাম।নয়টা বাজে।আজ মনে হয় একটু বেশিই ঘুমিয়েছি।ফ্রেশ হয়ে গিয়ে নাস্তা করে নিলাম।প্রজেক্ট এর কাজ আজ আর একটু করলেই শেষ হয়ে যাবে।আজ বেশি কাজ নেই তাই রুবায়েদ আঙ্কেল বললেন কাজ দেরি করে শুরু করতে।
কফির মগ হাতে নিয়ে বাসার ভিতরে এমনি হাঁটতে লাগলাম।হাটতে হাটতে মিরার দাদুর রিডিং রুমটা সামনে এসে দাঁড়াই। আমি এই রিডিং রুমে ঢুকলেই কেন জানি মিরা কেমন করে। মনে হয় কিছু লুকিয়ে রেখেছে আমার কাছ থেকে।
কফির মগটাতে চুমুক দিতে দিতে রিডিং রুমটার ভেতরে ঘুরে ঘুরে দেখতে লাগলাম।রোমান্স করার জন্য উপযুক্ত একটা জায়গা।বিয়ের পর এখানে একবার ট্রাই করতে হবে।
হাতের মগটা টেবিলে রাখলাম।টেবিলের উপরে উল্টা মুখ করে রাখা ফ্রেমটার দিকে নজর গেল।সেদিন মিশন থেকে এসে বাসায় ঢোকার সময় মনে হয় মিরা এটাই আমার থেকে লুকাচ্ছিল।
হাতে তুলে নিলাম ফ্রেমটা। কি এমন আছে এই ছবিতে, যে মিরা সেদিন লুকাচ্ছিল?
একটা ছোট মেয়ে আর একটা লোক। ছবিটা ভালো করে দেখতেই লোকটাকে চিনতে পারলাম। চোখগুলো আমার বড় বড় হয়ে এলো।ফ্রেমটা টেবিলে রেখে কফির মগটা না নিয়েই জোর পায়ে হাটা দিলাম।
★𝓡𝓸𝓼𝓷𝓲...................
মিরার রুমের দরজায় নক করতেই লিলি দরজা খুলে দিল।
"মিরা আছে?"
"হ্যাঁ"
দেখলাম মিরা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল চিরুনি করছে।
"লিলি তুমি একটু বাইরে যাও।আমার মিরার সাথে কিছু জরুরী কথা আছে"
লিলি মিরার পাশে দেখে বাইরে চলে গেল।
মিরা আমার দিকে একটু এগিয়ে এলো,
"এতো সকালে আমার সাথে তোমার কিসের জরুরী কথা আছে?"
"এজেন্ট থান্ডার তোমার কে হয়?"
মিরার ভাবভঙ্গি পুরো বদলে গেল,
"কিহ? হঠাৎ একথা কই থেকে উঠলো?"
"মিরা আমার প্রশ্নের উত্তর দাও"
"তোমার সব কথা আমাকে শুনতে হবে?"
"মিরা ফাজলামো করো না!আমি সিরিয়াস!এজেন্ট থান্ডার তোমার দাদু হয়??!"
মিরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।হাত দুটো তার মুঠ বাঁধা,
"তো তুমি শুনতে চাচ্ছো তিন বছর আগে তুমি যার খু'ন করেছো সে আমার দাদু হয় কিনা, তাই না?"
মিরার কথা আমার মাথায় ঢুকলো না।আমি খু'ন করেছি মানে?
"মিরা তুমি কার খু'ন করার কথা বলছ?"
মিরা তার মাথাটা তুলল।তার চোখগুলো ছলছল করছে,
"কার খু'ন করার কথা বলছি?"
মিরা একটা বিকট হাসি দিয়ে উঠল,
"ওয়াও!এজেন্সির দ্য গ্রেট এজেন্ট লুসিফার মানুষকে গু'লিও করে আবার ভুলেও যায়"
মিরা আবার মাথা নিচু করে ভারী শ্বাস ছাড়লো,
"না ঠিকই আছে, অত তুচ্ছ একটা ইনসিডেন্স মনে রেখে লাভ কি?"
"মিরা তুমি কি বলছ আমি কিছু বুঝছি না। তুমি কি এটা বলছো, আমি এজেন্ট থান্ডারকে মে'রেছি?"
হুংকার দিয়ে উঠল মিরা,
"তো আর কে!!তুমি এতো মহান কেন এজেন্ট লুসিফার?এতো ভালো অভিনয় করতে পারো?"
"মিরা তুমি একটু শান্ত হও। তোমার কোনো মিস-আন্ডারস্ট্যান্ডিং হয়েছে"
"সম্ভবই না!!"
মিরা একটু থামলো।হুংকার দিয়ে উঠে শান্ত গলায় বলল সে,
"এই কয়দিনে জানি না কেন জানি বারবার তোমার এই চেহারার ফাদে পা দিচ্ছি আমি।আমাকে যদি অন্য কেউ এসে বলতো তাহলে এতদিনে আমি সেটা ভুলে যেতাম অভি। অন্য কেউ যদি তখন সত্যটাও বলতো তবুও আমি তোমাকেই বিশ্বাস করতাম"
মিরা আমার কাছে এসে দাঁড়ালো,
"কিন্তু আমি নিজের চোখে দেখেছি অভি।আমি নিজের চোখকে সান্ত্বনা দিতে পারবো না"
আমার মাথায় বিন্দুমাত্র কথা ঢুকছে না। মিরা কেন এসব বলছে? আমি কেনই বা এজেন্ট থান্ডারকে মা'রতে যাব?মিরার কনফিডেন্স দেখেই আমি বুঝছি সে মিথ্যা বলছে না। কিন্তু আমি এজেন্ট থান্ডার এর মা'ডারের ব্যাপারে কিছুই জানিনা।এজেন্ট থান্ডারের যে মা'র্ডার হয়েছিল আমি সেটাও জানি না!আমি শুনেছিলাম এজেন্ট থান্ডার এক মিশনে গিয়ে মা'রা গিয়েছিলেন।
আমি দুই হাত দিয়ে মিরার গাল দুটো চেপে ধরলাম,
"রোজ আই সোয়ার, আমি এজেন্ট থান্ডারের ব্যাপারে কিছু জানি না"
আবার মিরার চোখের কোমলতা চলে গেল।মিরা আমার হাত দুটো ছিটকে সরিয়ে দিল,
"খবরদার তোমার এই নোংরা হাত দিয়ে আমাকে আর ছুঁবে না!!আমি তোমার এই ছোঁয়া আর সহ্য করতে পারছি না!!"
আমার প্রতি মিরার ঘৃ'ণাটা আজ অনেক তীব্র হয়ে উঠেছে যেন।তার এরকম ব্যবহার যে আমি সহ্য করতে পারছি না।
"মিরা আমি সত্য বলছি। আমার কথা বিশ্বাস করো"
মিরা ভারী শ্বাস ফেলতে নিয়ে বলল,
"না অভি।আমি সেটা করতে পারবো না"
আমি হুংকার দিয়ে উঠলাম,
"ড্যামিট জাস্ট বিলিভ মি!! আমি কেন মিথ্যা বলতে যাব!!"
আমার হুংকারে মনে হয় না মিরার কিছু হলো।সে তাচ্ছিল্য হেসে উঠল,
"তো প্রুফ করো।দেখি আমার চোখ সত্যটা ধারণ করছে,নাকি তোমার মুখ"
আমি আর কি বলবো বুঝছি না। আমার কাছে বলার মতো কিছুই নেই। মাথা তুলে মিরার দিকে দেখলাম। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। কিন্তু সে এখন আমার দেওয়া সান্তনা গ্রহণ করবে না। আমি আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে এলাম।
রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে দরজায় পিঠ ঠেকিয়ে বসে পরি।মাথার চুলগুলোকে এমন ভাবে টানছি যেন সেগুলো টানলেই মিরার কথা সব মাথায় ঢুকবে।বড় বড় দুটো শ্বাস নিয়ে নিজেকে একটু শান্ত করলাম।
কোথাও কিছু ঘাপলা আছে।মিরার কথা শুনে বুঝলাম এজেন্ট থান্ডারকে এজেন্সির লোকরাই মে'রেছে।কিন্তু কেন? কি কারন ছিল?আর মিরা আমাকে কেন সেটার জন্য দোষী করছে?আমি এই কাজ করিনি সেটাতে আমি হান্ড্রেড এ্যান্ড টু হান্ডেড পার্সেন্ট সিওর।তবে কি কেউ আমার ফেস কপি করে এসব করেছে?কিন্তু আমিই কেন?আমার তো এজেন্ট থান্ডারের সাথে তেমন ভালো সম্পর্কও ছিল না।
মাথাটা নিচু করে গলা দাবিয়ে একটা হুংকার দিলাম।
হঠাৎ মিরার কথা মাথায় এলো। আমি এতটুকু চিন্তা করতেই হাল ছেড়ে বসেছি। তাহলে গত তিন বছর সে কিসের মধ্য দিয়ে গিয়েছে আমি সেটা একটু হলেও আন্দাজ করতে পারছি।মেয়েটা নিশ্চয়ই তার দাদুর অনেক ক্লোজ ছিল।তার কাছে থাকা ইনফরমেশনটা যেহেতু ঠিক ছিল না তাই এটা স্বাভাবিক যে সে কোনো তথ্য খুঁজে পায়নি।
হঠাৎ আমার টনক নড়ল।আমি এতো প্যানিক হচ্ছি কেন?আমি বর্তমানে নিজের পরিস্থিতি উপলব্ধি করে একটু অবাক হলাম। আমি কবে থেকে এমন রেকলেসলি চিন্তাভাবনা করা শুরু করেছি?এই মিরাটার সাথে থেকে আমি মনে হয় পা'গলই হয়ে গিয়েছি।
মাথার চুলগুলো ছেড়ে দিয়ে ঠোটের কোণে একটু হাসি আনলাম।আমার তো আরো খুশি হওয়ার দরকার।কারণ,যে কারণটার জন্য মিরা আমাকে এতো ঘৃ'ণা করে, সেই কারণে তো আমার কোনো দোষই নেই।
দাঁত বের করে একটু হেসে উঠলাম আমি।যাক বাবা, কলিজায় একটু পানি এলো।ইস,আমার ভাবতেই কত ভালো লাগছে। আমি মিরাকে পাওয়ার জন্য যে অধীর অপেক্ষায় বসে আছি সেই অপেক্ষার শেষ হতে যাচ্ছে।মিরা আমার উপর রেগে থাকলেই যে হ'ট লাগে,জানি না ভালবাসলে তার হ'টনেস আমি সহ্য করতে পারবো কিনা?তাকে সত্যটা জানালেই সব ঠিক হয়ে যাবে।আমি কত প্ল্যান করেছি!পুরো ক্রিকেট টিম বানাবো!
নিজের ভালোবাসার ভাবনা থেকে বের হয়ে এলাম।কিন্তু মিরাকে সত্যটা বোঝাবো কেমন করে?এমনি মুখে বললে তো দেখাই গেল,সে কি করলো।পুরো পাকাপুক্ত প্রুফ নিয়ে মিরার সামনে আসতে হবে।
কান্নার আওয়াজ বের করে একটু খুঁতখুত করে উঠলাম। সুখের দিন শুরু হতে না হতেই দুঃখ হাজির হলো। জীবনটা একটুও শান্তি দেয় না।
#চলবে