#আমি_সেই_নীতু
#পর্ব_২৮
#আনাবিয়া_বৃষ্টি
ফুয়াদ -- এ আমার বউ হতেই পারে না............. আমার বউ তো শান্তশিষ্ট ছিল .... ( বাচ্চাদের মত ভাব নিয়ে )
ফাইয়াজ -- থামবি ফুয়াদ ? না মার খাবি ?( চোখ গরম করে )
ফুয়াদ --আচ্ছা ঠিক আছে, তবে বউয়ের সাথে আমার গোপন কথা আছে ,
নীতু -- কি কথা ?
ফুয়াদ -- এই বুড়োর সামনে বলা যাবে না , কানে (ফিসফিয়ে বলে )
ফাইয়াজ -- অনেক হয়েছে বাড়ি চল , নীল বাড়ি চল ..
ফুয়াদ : হ্যাঁ বউ চলো চলো .. তোমায় দেখতে যা লাগছে না , পুড়া ফাটাফাটি কেও তোমায় চিনতেই পারবে না ..
নীতু : তাই ?
ফুয়াদ -- হ্যাঁ !! আচ্ছা মারিয়াম কেমন আছে গো বউ ?
নীতু -- ভালোই আছে , কেনো ভাইয়া ?
ফুয়াদ -- না তেমন কিছু না... (মাথা চুলকাতে চুলকাতে)
_________________
নীতু একটি খালি ঘরে বন্দুক হাতে সামনে তাক করে দাঁড়িয়ে আছে। খালি ঘর বললে ভুল হবে , এই ঘরে এ ঘরে সে বন্দুক চালানো শেখে, বন্দুকে রাবারের বুলেট আছে , সামনে ২/৩ বোর্ড লাগানো , সেখান টায় বুলেট ছুঁড়ে,বার বার ভুল জায়গায় বুলেট চলে যাচ্ছে , হুট করে তার পিছনে কারো অস্তিত্ব বুঝতে পারে,তাকে দূরে... তার হাত দিয়ে ইশারা দিয়ে দেখায় কোথায় মারতে হবে,তাকে মূল জায়গায় ফোকাস করতে বলে ,,
লক্ষ্য ঠিক রেখে বুলেট ছুরতে বলে,তার আর বুঝতে বাকি নেই ইনি শাহমীর ভাই ... এই বাড়িতে আসার পর থেকে তাকে প্রতিনিয়ত বন্দুক চালানো শেখাচ্ছে , দেশে ফিরেছে আজ এক সপ্তাহ হবে হয়তো , ক্যানাডা থাকা কালীন তিনি বছরে ৩/৪ বার যেতেন, সেখানেও তাকে এগুলো সেখাতেন,
নীতুকে তিনি ট্রেনিং দিচ্ছে , কাল তাদের ফোর্সে জয়েন হবে নীতু। তাই নার্ভাসনেস এ তার বার বার ভুল হচ্ছে , শাহমীর ভাই অল্প বয়সে নিজের যোগ্যতায় ও সততায় আজ এত বড় অফিসার সাথে ফুয়াদ ভাইও সৎ ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন ২ জন ।
নীতুকে সম্পূর্ণ পরিবর্তন শাহমীর করেছেন , তবে এত দিনে নীতুর কাছে নিজে কে কেমন প্রাণবন্ত মনে হয় না, কেমন গম্ভীর হয়ে গিয়েছে ,, আগের মত তার আর কথা বলতে ইচ্ছা করে না । এত কিছুর ভাবনার মাঝে শাহমীর ভাই তাকে বলেন
ফাইয়াজ --- একদম ভয় পাবি না নীল , নিজেকে সবসময় স্ট্রং ভাববি , সব সময় এটা মনে রাখবি তুই পারবি , তোকে পারতেই হবে..
নীতু -- আমি পারবো শাহমীর ভাই ..
নীতুর মুখে এই প্রথম তার নাম শুনতে পেয়ে মুচকি হাসে,
ফাইয়াজ -- এই প্রথম আমায় আমার নাম ধরে বললি , তবে তোর মুখে লাল ভাই বেশি মিষ্টি শোনায়,
নীতু : নিজেকে যেহুত এতটা পরিবর্তন করেছি , সব ক্ষেত্রেই পরিবর্তন করা উচিত তাই না ?
ফাইয়াজ -- হ্যাঁ তবে , আমাদের সম্পর্ক সেই আগের মতোই আছে নীল , তাই যখন শুধু আমরা থাকবো তখন না হয় লাল ভাই বলিস ( মায়া ভরা চোখে তাকিয়ে)
নীতু মাথা নেড়ে সম্মতি জানায়,
ফাইয়াজ -- আজ অনেক হয়েছে শুয়ে পর কাল তোকে জয়েন হতে হবে , সকাল সকাল চলে আসবি , ফুয়াদ তোকে নিয়ে যাবে ,
নীতু -- জ্বি আসছি , আপনি ঘুমিয়ে পড়ুন... শুভ রাত্রি
ফাইয়াজ : শুভ রাত্রি..
নীতু সেখান থাকে চলে যায়,,,,তার যাওয়ার পানে তাকিয়ে থাকে শাহমীর ভাই , তাকিয়ে থেকে বলে উঠে
ফাইয়াজ : সর্বদা তোর মঙ্গল হোক নীল , আল্লাহ্ তায়ালার কাছে এই কামনা করি .. তুই সব সময় হাসি খুশি থাক , আগের মত প্রাণবন্তর হয়ে যা নীল .. তোকে যে হাসিতেই খুব মানায় ... আমার নীল পদ্মফুল.........
_______________
নীতু....
নীলাঞ্জনা চৌধুরী দৃঢ়ভাবে এবং আন্তরিকভাবে শপথ করছি (অথবা নিশ্চিত করছি) যে আমি বিদেশী এবং দেশীয় সকল শত্রুর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানকে সমর্থন এবং রক্ষা করব; আমি এর প্রতি সত্যিকারের বিশ্বাস এবং আনুগত্য রাখব; এবং আমি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির আদেশ এবং নিযুক্ত কর্মকর্তাদের আদেশ মেনে চলব...আমি আরও শপথ নিচ্ছি যে আমি সততা ও নিষ্ঠার সঙ্গে আমি আমার সকল কাজ পূরণ করব ,,, ন্যায়পরায়ণতা, সততা, পরিশ্রম এবং নিরপেক্ষতার সাথে, মৌলিক মানবাধিকার সমুন্নত রাখব..আমি, শপথ করছি (অথবা দৃঢ়ভাবে অঙ্গীকার করছি) যে আমি অ্যান্টিগুয়া এবং বারবুডার সংবিধান এবং আইনকে সম্মান, সমুন্নত ও সংরক্ষণ করব, যে আমি বিবেকবানভাবে, নিরপেক্ষভাবে এবং আমার সামর্থ্য অনুযায়ী আমার দায়িত্ব পালন করব ভয় বা অনুগ্রহ, স্নেহ বা অস্বাভাবিকতা ছাড়াই সব ধরনের মানুষ।আমারা বাংলাদেশের সর্বভূমত ও দেশে সাধারণ নাগরিকের নিরাপত্তা রক্ষায় সর্বদা প্রস্তুত থাকিবো।
নীতু নিজের শপথ শেষ করে সে অপরাধ তদন্ত বিভাগ বা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) জয়েন করে , সবার করতালিতে তার শপথ গ্রহণ শেষ হয় ,তাকে শাহমীর ভাই তার অফিস কক্ষে নিয়ে যায় ..
ফাইয়াজ : অনুভুতি কেমন নীল ?
নীতু : এ এক অদ্ভুত অনুভূতি লাল ভাই , আমি এবার লড়তে পারবো তাই না লাল ভাই ? অন্যায়কে নিজের হাতে মৃত্যু জায়গা দেখাতে পারব ...
ফাইয়াজ : পারবি না কেনো অবশ্যই পারবি নীল , কোনো কিছুতে ভয় পাবি না , আমি আছি তোর ঢাল হয়ে,যখনই স্মরণ করবি দেখবি আমি তোর সাথে ...
নীতু : এখন আর ভয় পাই না লাল ভাই.. আমি শুধু চাই এখন অন্যায় শেষ করতে .. পাপের সম্রাজ্যে ধ্বংস করতে .. পাপীদের জাহান্নাম দেখাতে...
ফাইয়াজ : অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই সমান অপরাধী নীল.. পৃথিবীতে পাপের রাজত্বের শেষ নেই , শুধু আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়লে হবে না , আমার কয়টা পাপের রাজত্ব শেষ করতে পারব বল? পাপ শেষ করতে হলে আমাদের সকলকে অন্যায়ের বিরুদ্ধে রূখে দাঁড়াতে হবে, তাহলে পাপের রাজত্ব শেষ হবে .. পাপকে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে..
নীতু : আচ্ছা লাল ভাই আম্মা কেমন আছে? দেখুন আমি কত নিষ্ঠুর একটি বারের জন্য আমার মায়ের খোজ নিতে পারছি না (হতাশা ভরা চোখে)
ফাইয়াজ : চিন্তা করিস না নীল, ছোট মা'র খোজ আমি সব সময় নেই .. ছোট মা ভালো আছে তবে ..
নীতু : কি হয়েছে আমার 'মা'য়ের?( চিন্তিত হয়ে)
ফাইয়াজ: কারো সাথে কথা বলে না,, একদম চুপ হয়ে গিয়েছে ..... কি করবে বল মানুষটার কাছে যে তার আপন কেউ আর রইলো না...
নীতু : একদিন সব ঠিক হয়ে যাবে লাল ভাই তাই না ? আমরা কবে যাব গ্রামে ?
ফাইয়াজ : ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে, সময় হোক , সময় হলেই আমরা গ্রামে যাবো ..
এই মাঝেই ফুয়াদ কক্ষে প্রবেশ করে আর বলে
ফুয়াদ : বুড়ো ( মাথা নাড়িয়ে বলে থুক্কু ) ভাইয়া নতুন একটা ফাইল এসেছে , চলো..
ফাইয়াজ: চলুন মিস নীলাঞ্জনা চৌধুরী, আজ থেকেই আপনার ডিউটি শুরু...
নীতু : ইয়েস স্যার..
ফুয়াদ: হ্যাঁ চলো বউ ... (দাঁত কেলিয়ে )
শাহমীর চোখ গরম করে তাকাতেই ফুয়াদ ভাই বলে
ফুয়াদ : সরি স্যার.. (জোড় পূর্বক হেসে ) চলো চলো যাই
ফাইয়াজ : চলো .........
,,,,,,,,,,,,,,,, চলবে ? ,,,,,,,,,,,,,,