ফন্ট সাইজ:
থিম:
আমি সেই নীতু

২৯তম পর্ব

লেখক: আনাবিয়া বৃষ্টি

#আমি_সেই_নীতু

#পর্ব_২৯

#আনাবিয়া_বৃষ্টি

৬ বছর পর.....( বর্তমান )

ডায়রীটি বন্ধ করে একটা দীর্ঘ শ্বাস ফেলে, এভাবেই ১ টি বছর কেটে যায় বিভিন্ন কেইসের তদন্ত করতে করতে ,, এখন নীতু যথেষ্ট পারদর্শী,, সে সময় পিছন থেকে ডেকে উঠলো নীল....সে আনমনেই বলে উঠে জ্বি ......

ফাইয়াজ : নীল......

নীতু : জ্বি... (পিছনে তাকাতে তাকাতে)

ফাইয়াজ : এখনো ঘুমাস নি কেনো ?

নীতু : ঘুমে ধরছিল না তাই .. (বসা থেকে উঠে ডায়রী গুছিয়ে রাখতে রাখতে )

ফাইয়াজ : ওহ , তোর সাথে কিছু কথা ছিল !! সময় হবে তোর ?

নীতু : এভাবে কেনো বলছেন ভাই ? আমার সময় কেনো হবে না শুনি ?

ফাইয়াজ : না আগের মত তো আর তুই নেই !! এখন কথা বললেও তুই মেপে মেপে কথা বলিস তাই আর কি

নীতু : আচ্ছা , সমস্যা নেই বলুন ভাইয়া ...

ফাইয়াজ : হ্যাঁ ( মুচকি হেসে) তা যা বলছিলাম , আমাদের নেক্সট প্ল্যানের ব্যাপারে ,,,,, কাল আমরা আমাদের বাড়িতে যাবো

নীতু : কেনো ?

সেই সময় ফুয়াদ ভাই ঘরে প্রবেশ করে বলে

ফুয়াদ : বউ ঘরে তুলতে হবে না ? তাই কাল বউকে বাড়ি নিয়ে যাবো যাবে না বউ ?

নীতু কিছু না বুঝে জিজ্ঞেস করে...

নীতু : কি ?

ফাইয়াজ : কাল আমাদের বাড়িতে যাব তোকে নিয়ে..... আমাদের বাড়ির সকলের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য ,

নীতু : আমায় তো আপনাদের বাড়ির সবাই চেনে লাল ভাই , সবাই আমায় চিনে ফেলবে না ?

ফুয়াদ : ও তুমি চিন্তা করো না বউ , আমি তোমায় চিনতে পারিনি আর তো বাকি লোক!! ওরা চিনবে না ... আর তোমার কথা বলার ধরণও পাল্টে গেছে, কেও চিনবে না , আর যেনো কেও না চিনে সেই ব্যবস্থা তো আমাদের করাই আছে তাই না ?

নীতু : তা ঠিক , তবে .......

ফাইয়াজ : তবে কি ?

নীতু : আমায় কি পরিচয়ে নিয়ে যাবেন ? কি বলবেন সবাইকে ? কে আমি ?

ফাইয়াজ : যা বলার আমি বলব তুই শুধু হ্যাঁ তে হ্যাঁ না তে না .. পারবি না বলতে ?

নীতু : সেটা নাহয় বলব তবে প্ল্যান কি ?

ফাইয়াজ : আমাদের প্রথম ধাপ যেনো তোকে কেউ চিনতে না পারে ... তার ব্যবস্থা তো আমাদের আগে থেকেই সব করা !! আর দ্বিতীয় ধাপ হলো তোকে যেনো বিশেষ করে ফাইজুল না চিনতে পারে আর পারলেও তোর কাছাকাছি না আসতে পারে ..

ফুয়াদ: হ্যাঁ মনে রাখবে,তোমার কাছাকাছি না আসতে পারে, নোট করো বউ (ফাইয়াজ ভাইয়ের দিকে তাকিয়ে মজার ছলে)

ফাইয়াজ : আমাদের তৃতীয় ধাপ , ফাইজুল যেনো বাড়াবাড়ি করতে না পারে তার জন্য তোর একটা স্ট্রং একটা পরিচয় চাই...

নীতু আর ফুয়াদ ভাই মাথা নেড়ে সম্মতি জানায়...

নীতু : তাহলে এখন কি করব ?

শাহমীর ভাই কিছু বলার জন্য মুখ খুলবে তার আগে ফুয়াদ ভাই বলে

ফুয়াদ : এত কিছু ভাবার কি হয়েছে ? তুমি আমাদের বাড়ি বউ হিসেবে যাবে !!

নীতু : কার বউ ? (কৌতুহল হয়ে)

ফুয়াদ : কার আবার শাহমীর ফাইয়াজের বউ

নীতু শাহমীর ভাইয়ের দিকে অবাক হয়ে তাকাই

ফুয়াদ : কি ভাবছো ? আসলে আমার বউ হিসেবে তোমার পরিচয় করিয়ে দিতাম কিন্তু বিষয় টা হচ্ছে আমায় কেও পাত্তা দিবে না বুঝলে (ইনোসেন্ট ভাব নিয়ে) আসলে আমায় দেখতে বাচ্চাদের মতো তো তাই কেউ বিশ্বাস করবে না। আর সব থেকে বড় কথা ফাইয়াজ ভাইয়ের ওপর কেউ কথা বলতে পারবে না , প্রশ্ন করতে দশবার ভাববে কিন্তু আমায় নিয়ে কেউ তেমন টা কেউ ভাবে না .. আমার কথা বিশ্বাস করবে না কেউ বুঝলে বউ ? বাচ্চা তো তাই আর কি অন্য কিছু আবার মনে করো না .. আমি বা খুব ভালো ছেলে ....

নীতু : কিন্তু শাহমীর ভাই ....

ফাইয়াজ : তোর কোনো সমস্যা না থাকলে আমারও কোনো সমস্যা নাই নীল...... আমাদের তোকে সবার সামনে তুলে ধরার এখনই মোক্ষম সুযোগ... কাল বাড়িতে সবাই থাকবে .. সবাই কিছু দিনের মধ্যে গ্রামে যাবে .. আর আমার ও মনে হয় ফুয়াদ ঠিক কথা বলেছে এখন বাকিটা তোর ইচ্ছা ...

ফুয়াদ : বউ এইটা তো আমাদের কাজের মধ্যেই পড়ে বলো ? হ্যাঁ বলে দাও , আমাদের গ্রামের রহস্য উদঘাটন করতে হলে নাটক সাজাতেই হবে প্লিজ রাজি হয়ে যাও

নীতু : ঠিক আছে...

ফুয়াদ : ইয়াহু ... এক মিনিট তাহলে আমি নীতুকে কি বলব ? বউ নাকি ভাবী ?

ফাইয়াজ : বউ কেনো বলবি সালা ..ভাবীকে ভাবী বলবি ( বিড়বিড় করে বলে)

ফুয়াদ : কিছু বললা ভাইয়া ?

ফাইয়াজ : না .. তো এই কথাই রইলো , সবাই আজ থেকে সবাই জানবে তুই আমার হবু বউ ......আজ থেকে শুরু হলো নতুন অধ্যায় মিস নীলাঞ্জনা শাহমীর চৌধুরী

ফুয়াদ ভাই সামনে হাত বাড়িয়ে দিয়ে বলে

ফুয়াদ : তাহলে চলো মিশন শুরু করা যাক

নীতু আর শাহমীর ভাই ফুয়াদ ভাইয়ের হাতের ওপর হাত রাখে....তিন জনই হাত উচু করে হাত ছেড়ে দেয়ার সময় বলে....মিশন স্টার্ট

ফাইয়াজ : ফুয়াদ চল সকালে নীলকে বাড়িতে নিয়ে যাবো ,, এখন অনেক রাত হয়েছে ওকে ঘুমাতে দে

ফুয়াদ : চলো .. (শাহমীর ভাইয়ের কাধে হাত রেখে )

শাহমীর ভাই ফুয়াদ ভাইয়ের দিকে তাকাতেই হাত নিচে নামিয়ে মুখটা ফ্যাকাশে করে বলে সরি ভাইয়া, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো শাহমীর ভাই নিজেই ফুয়াদ ভাইয়ের কাধে হাত দিয়ে বলে

ফাইয়াজ : তুই নীলের ভাই আর নীল আমার বউ হলে তুই কি হোস ? (ফুয়াদ বোকার মত শাহমীর য়ের দিকে তাকিয়ে আছে ) এভাবে তাকাতে হবে না আমি বলছি !! তুই হবি আমার সালা , তো চলো সালা আমরা চলে যাই (চোখ মেরে )

ফুয়াদ ভাইয়ের মুখ দেখার মত ছিল,নীতু জানে শাহমীর ভাই ফুয়াদ ভাইয়ের মজা নিচ্ছে .. ফুয়াদ ভাই শাহমীর ভাইয়ের দিকে তাকিয়ে আছে শাহমীর ভাই ফুয়াদ ভাইকে কাধে হাত দিয়ে ঠেলে নিয়ে যায় .. এগুলো নতুন না,নীতু তাদের সাথে যত দিন যাবৎ আছে সে তাদের খুনশুটি দেখতে পেয়েছে, তবে শাহমীর ভাইও যে হাসতে পারে, দুষ্টুমি করতে করে ভাবতেই অবাক লাগে এ যেনো নতুন কোনো শাহমীর ভাই .. অজানা তবে এভাবেই বেশি মানায় তাকে । তারা চলে গেলে নীতু শুয়ে পড়ে.....

ফাইয়াজ : ফুয়াদ এই প্রথম তুই আমার কোনো কাজে আসলি বুঝলি....

ফুয়াদ : কেনো এর আগে বুঝি তোমার কাজ করি নাই ?

ফাইয়াজ : হ্যাঁ ওগুলো তো অফিসিয়াল কাজ , তবে আজ যে আমার জীবনের সব থেকে বড় পাওয়া যে তুই পাইয়ে দিলি , তুই বল তোর কি চাই সালা ?( দুষ্ট বাকা হেসে )

ফুয়াদ : আমার কিছু চাই না শুধু আমার ছোট বেলার পুতুল বউকে সারা জীবন ভালো রেখো তাহলেই হবে .. আর এমনিতে ও আজকে দেখলাম তোমার আরো একটা চুল পেকেছে , তুমি ইন্নালিল্লা হলে বউ তো আমারই (দাঁত কেলিয়ে হাসতে হাসতে)

ফাইয়াজ : তাই না বাঁদর , যাইহোক তুই না বললে আমি এই কথা নীলকে কখনো বলতে পারতাম না , নীল ওপর থেকে নিজেকে শক্ত দেখালেও মনের দিক দিয়ে আমার পদ্মফুল যে খুব নরম ...

ফুয়াদ : বউকে তোমার পাশে খুব সুন্দর মানায় ভাইয়া আর আমার বিশ্বাস বউ তোমার সাথেই খুব ভালো থাকবে ...

ফাইয়াজ : হ্যাঁ যাক অবশেষে তাহলে সত্যি টা শিকার করলি , যা আমি নিজে তোকে তোর বিলাতি ধনিয়ার সাথেই বিয়ে বিয়ে দিব প্রমিজ, শুধু একবার আসতে দে ওকে বাংলাদেশ

ফুয়াদ :সত্যি ?

ফাইয়াজ : হ্যাঁ তুই আমার বউকে আমার করে দিলি তাই ভাবলাম আমিও তোর বউকে তোর করে দেই কি বলিস ?( ভুরু নাচিয়ে) আর এই শাহমীর ফাইয়াজ চৌধুরী যা বলে তাই করে জানিস তো ?

ফুয়াদ : হ্যাঁ !! তবে মনে থাকে যেন ?

শাহমীর ভাই মাথা নেড়ে সম্মতি জানায় মনে থাকবে ....

___________________________

সকাল ৯ টা

গাড়ি সামনে থেকে বের হয় শাহমীর ফাইয়াজ , শাহমীর বের হয়ে ওপর সাইডে এসে গাড়ির দরজা খুলে ,, গাড়ি থেকে এক পা বের করে গাড়ি থেকে মাথা বের করে অন্য পা নীচে দিয়ে নেমে আসে নীলাঞ্জনা চৌধুরী ( নীতু )......

...........চলবে ? ...............

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে ২৯তম পর্ব শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন