#এই_আশিকি
#পার্র_১৫
#লেখিতে_আরিফা_তাসনিম_তামু
____কপি করা সম্পূর্ণ নিষেধ🚫❌___
অর্নি জানালার পাশে গাল ফুলিয়ে দাড়িয়ে আছে। তার ঠিক পিছনে দাড়িয়ে নিজের কিউটিপাইয়ের রাগ ভাঙ্গানোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে আরিয়ান।আজ আর থেমে নেই আরিয়ান তার কিউটিপাইয়ের রাগ ভাঙ্গাতে উঠে পড়ে লেগেছে।অর্নির বেশ ভালো লাগছে তার সুপারম্যানের থেকে এত গুরুত্ব পেয়ে।
—কিউটিপাই কী এখনো তার সুপারম্যানের উপর রাগ করে আছে?
না এবারও অর্নি চুপ করে আছে। পিছন ফিরে আরিয়ানের দিকেও তাকাচ্ছে না।
—আচ্ছা আমি কী কান ধরে ওঠবস করবো?তবেই কী তোমার রাগ কমবে?
নাহ এবারও মেয়েটা চুপ হয়ে আছে।
—তুমি যদি সত্যি এবার আমার দিকে না তাকাও তবে আমি আবারও হারিয়ে জাবো..!
অতি জেদের কারণে অর্নি তাকালো না ওভাবেই দাঁড়িয়ে রইল।এক মিনিট দুমিনিট করে অনেকক্ষণ পার হয়ে গেলো। পিছন থেকে আর কোনো শব্দ আসছে না।অর্নির মনে এবার ভয় ডুকে গেলো। দ্রুত পিছনে তাকিয়ে দেখে কেউ নেই।অর্নি চিৎকার করে ডেকে উঠে
—সুপারম্যান,,,,,
ঘুম থেকে লাফিয়ে উঠে বসে আশে পাশে তাকায় অর্নি নাহ কেউ নেই।অর্নি বুঝল সে স্বপ্ন দেখেছে মানুষটাকে নিয়ে সারাদিন ভাবতে ভাবতে রাতে ঘুমের মধ্যে ও মানুষ টা এসে তাকে পুড়ায়।পাশ থেকে মোবাইল নিয়ে সময় দেখল প্রায় ৩টার কাছাকাছি। অর্নি উঠে বিচানা থেকে নেমে জানালার কাছে এসে দাঁড়ায়। বাইরের দিকে তাকাতেই দেখে বিশাল আকারের চাঁদ উঠেছে আকাশে।
___________
অর্নির মনে পড়ে যায় একটা রাতের কথা।একদিন রাতে সে আর আরিয়ান ছাদে বসে আকাশের চাঁদ দেখেছে।তাঁরা গুনেছে। অনেক অনেক গল্প করেছে।অবশ্য আরিয়ান খুব কমই কথা বলতো কিন্তু অর্নি বকবক করে যেতো। মানুষটা কথা কম বললেও মনেযোগ দিয়ে অর্নির বকবক শুনতো।এটাই ছোট্ট অর্নির মনে আনন্দ দিতো।বকবক করতে করতে অর্নি একটা সময় খেয়াল করে দেখে তার সুপারম্যান তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে।অর্নি জিজ্ঞেস করে
—কী দেখছো..?
—একটা ছোট্ট পরী দেখছি,,!
ছোট্ট অর্নি অতোশত না বুঝেই আশেপাশে তাকিয়ে ঠোঁট উল্টে বলে
—কই আমি তো দেখছি না আমাকেও দেখাও আমার অনেক দিনের ইচ্ছে পরী দেখার।
আরিয়ান সামান্য হেঁসে অর্নির গাল টেনে বলে।
—এই পরী সবাই দেখতে পারে না শুধু আমিই পারি।
আরিয়ানের হাসি দেখে পাল্টা প্রশ্ন করতে ছোট অর্নি ভুলে যায়। আরিয়ান হাসলে অর্নির ইচ্ছে করে শুধু তাকিয়েই থাকতে অথচ মানুষটা একদমই কম হাসে।বাইরে তো হাসতে দেখাই যায় না।
— আমার উড়ন্ত বাটফ্লাওয়ার টা এভাবে ড্যাবড্যাব করে কী দেখে?
—আমার সুপারম্যানক,,,।
—এভাবে দেখতে নেই নজর লেগে জাবে তো...!
— উঁহু লাগবে না।আচ্ছা একটা কথা বলি.?
—একটা কেন? হাজারটা বলো তোমার সব কথা শুনার জন্য আমি আছি।
ছোট্ট অর্নি কথা গুলোর গভীরতা বুঝে কিনা জানা নেই।
—তোমাকে আরেকটা নাম দেই?
—এতে বলার কি আছে তোমার যে নামে ইচ্ছে ডেকো।
এটা শুনে অর্নি গদগদ হয়ে বলে
— নীলাদ্রি সমুদ্র "
নামটা শুনে আরিয়ানের ভ্রু কুঁচকে আসে। কিছু বলতে নিবে তার আগেই অর্নি বলে।
—তোমার চোখ গুলো সমুদ্রের মতো নীল। আমার খুব পছন্দ এটার জন্য তোমাকে ভালোবেসে নাম দিলাম "নীলিদ্রি"
আরিয়ানের কুঁচকে যাওয়া ভ্রু জুগল শীতল হয়ে গেলো।তার হৃদয় থমকে গেলো একটি শব্দে ভালোবেসে..এই পিচ্চি মেয়েটা কী আদৌও বুঝে শুনে কথা গুলো বলছে তো?মেয়েটা কী জানে কথা গুলো কারো হৃদয় স্পর্শ করছে।কারো ক্ষত হৃদয় টাকে আরো ক্ষতবিক্ষত করছে। বোকা মেয়ে না বুঝেই হৃদয়ের ক্ষতটা বাড়িয়ে দিল।এই ক্ষত হৃদয় নিয়ে আরিয়ান কীভাবে দিন পার করবে? আরিয়ান হেঁসে বিরবির করে বলে।
— বোকা প্রজাপতি নিজের মৃত্যুর দুয়ারে নিজেই পা রেখেছো। তোমাকে বাঁচানোর সদ্য আমার নেই।
কথাটা বলেই আরিয়ান মেয়েটার দিকে তাকায়।মেয়েটা শুধু শুধু তাঁরা গুনার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে।
___________
পুরোনো রাতটার কথা মনে পড়তেই অর্নির চোখ থেকে এক ফোঁটা নোনাজল গড়িয়ে পড়ল।অর্নি দ্রুত তা মুছে নিল।
উল্টো ঘুরে দরজার দিকে পা বাড়ালো।
আবছা আলোয় আলোকিত পুরো বাড়ি। সে আলোতে নিঃশব্দে ছাঁদের সিঁড়ি বেয়ে উপরে উঠছে অর্নি।
ছাদের দরজার সামনে দাঁড়িয়ে লম্বা একটা শ্বাস নিলো।দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখলো ছাদ ফাঁকা। চাঁদের আলোয় চারদিকে ঝলমল করছে।অর্নি ধীর পায়ে হেঁটে ছাদের একপাশে রাখা বড় দোলনাটায় বসলো।আকাশের চাঁদের প্রাণে তাকিয়ে আনমনে বলতে লাগলো
—আমি তোমার দেখা কখনোই কী পাবো না?তুমি কী আমায় ভুলে গেলে?এক সেকেন্ডের জন্য ও কী আমার কথা তোমার মনে পড়ে না?তুমি বড্ড পাষাণ আমার নীলাদ্রি। তোমাকে দেখি না ছুই না কথাও হয় না। তুমি কখনো ফিরবে কিনা তাও জানি না। তবুও আমার সবটা জুড়ে তোমায় গেঁথে রেখেছি।
অর্নি কথা বলায় এতটাই মগ্ন যে তার পিছনে যে কেউ একজন এসে দাঁড়াল বুঝতেই পারল না।অথচ মানুষ টা শুরু থেকেই এখানে ছিল। এবার কোনো কথা ছাড়ায় অর্নির পাশে বসল।অর্নি এবার টের ফেলো।তবে দৃষ্টি আকাশেই আছে।ফারিশ অর্নিকে আগের মতোই বসে থাকতে দেখে। গলা খাঁকারি দিল।অর্নি এবার তাকাল।ফারিশকে দেখে একটু অবাক হলো। তবে প্রকাশ করল না।আবার আকাশের প্রাণে তাকাল।সে ভেবেছিল মেহেদী এসেছে।কারণ আগামী দিন গুলাতে অর্নির প্রায় রাত জাগার সঙ্গী এবং সাক্ষী মেহেদীই ছিল।
ফারিশও অর্নির মতো আকাশের দিকে তাকিয়ে বলল
—ঘুমাও নি..?
—ঘুম আসছিলো না,,,
কিছুক্ষণ নীরবতা চলে নীরবতা ভেঙ্গে ফারিশ বলে
— যারা আমাদের জীবন থেকে চলে যায়।আমাদের উচিত তাদের ভুলে নতুন করে জীবন শুরু করা।
—চাইলে সব সম্ভব না।
অর্নির সোজা উওর। ফারিশ হেঁসে বলল
—সম্ভব করতে জানলে সবই সম্ভব সে যদি তোমাকে ভুলে ভালো থাকতে পারে তবে তুমি কেন তাকে মনে রেখে কষ্ট পাবে?তোমারও উচিত তাকে ভুলে নিজের ভালো থাকা বেঁচে নাওয়া।
— হুম এটা ঠিক যে চাইলে সবই সম্ভব তবে আমি এটা সম্ভব করতে চাচ্ছি না আমি এভাবেই ভালো আছি।আমি কোনো কষ্ট ও পাচ্ছি না।আপনাকে এসব নিয়ে ভাবতে কেউ বলছে না।
অর্নির শেষের কথা শুনে ফারিশ মলিন হেঁসে জিজ্ঞেস করে।
—অনেক ভালোবাসো তাকে তাই না...?
—নাহ,,,,
অর্নির শক্ত কন্ঠের জবাব।এবারও ফারিশ মলিন হাসলো। সে তো মেয়েটা কে ভালোবাসে না পাওয়ার কষ্ট সে তো বুঝে।
ফারিশ অর্নির দিকে তাকাল । অনেকদিনের জমানো কথাগুলো আজ গলা পর্যন্ত এসে আটকে আছে।
আজ আর চুপ থাকতে পারছে না।মনের কথা না হয় বলাই যাক ভাগ্য থাকলে কোনো কিছুরই আটকানোর সাদ্য নেই।
— অর্নি, তোমাকে কিছু বলার ছিল। অনেকদিন ধরে।
অর্নি তাকালো ফারিশের দিকে
— বলুন,,,।
ফারিশ একটু হাসলো। সেই হাসিতে কষ্ট আর সাহস দুটোই মিশে আছে। ফারিশের এমন হাসি দেখে অর্নির ভ্রু কুঁচকে এলো।
— জানো একদিন একটা ছোট্ট পুতুল ঠিক এখানে এই দোলনায় বসে কাঁদছিলো।তার সুপারম্যানের জন্য। সেদিন থেকেই পুতুল টা আমার ভীষণ পছন্দ হয়ে যায়।কিন্তু পুতুলটা অন্য কারো ছিল।সাধ থাকার পরও সাধ্য ছিল না।পুতুলটাকে নিজের করার জন্য। ভুলারও ক্ষমতা ছিল না।কীভাবে ভুলি বলতো? পুতুল টা যে বড্ড মায়াবী।তার মায়া আজও আমি কাটিয়ে উঠতে পারছি না। ভুলতেও পারছি না।তাকে নিজেরও করতে পারছি না।যত্ন সহকারে নিজের ভিতর পুষে রেখেছি।
অর্নির চোখ বড় বড় হয়ে গেলো। ফারিশ কি কোনো ভাবে তার কথাই বলছে নাকি? অর্নির সন্দেহই সত্য হলো।
ফারিশ অর্নির বড় বড় হয়ে যাওয়ার চোখ গুলোর দিকে চেয়ে বলল
— জানি তুমি এখনো ওই মানুষটার জন্য অপেক্ষা করো। জানি আমার জায়গা নেই। তবুও না বলে থাকতে পারলাম না।
"আমি তোমাকে ভালোবাসি অর্নি। "
প্রথম দেখা থেকেই।
আমি জানি না ওই মানুষটা ফিরবে কিনা। আর ফিরলেও... আমি শুধু এটুকু চাই, একবার আমাকে সুযোগ দাও। তোমার পাশে থাকার। তোমাকে আগলে রাখার।
কথাগুলো বলতে বলতে ফারিশের গলা ধরে এলো।
চশমাটা খুলে চোখ মুছলো।
অর্নি স্তব্ধ হয়ে বসে আছে। সে কখনো তেমন কোনো ছেলের সাথে কথা বলে না এই কারণেই।অনেকে তার সাথে কথা বলতে চায় তবে অর্নি এড়িয়ে চলে এই ভয়ে।ফারিশকে তো তেমন সুযোগ দেয়নি তবে কীভাবে..?
— ভাইয়া... আমি...
ফারিশ হাত তুলে থামালো
— কিছু বলতে হবে না এখন। শুধু ভেবে দেখো। আমি জোর করবো না। শুধু তুমি কষ্ট পাও, এটা আমি দেখতে পারি না।তোমার যদি কখনো মনে হয় আমি তোমার জীবনে আসার যোগ্য সেদিনই আমার কাছে এসো।আমার দরজা আমি সারাজীবন তোমার জন্য খোলা রাখবো।
বলেই ফারিশ একটা ডায়েরি অর্নির হাতে দিলো
— এটা রাখো। এখানে আমার সব কথা লেখা আছে। পড়ে দেখো।
বলেই ফারিশ নিচে নেমে গেলো।
অর্নি দোলনা থেকে উঠে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে নিচের দিকে তাকাল। রাস্তা দিয়ে একটা দুটা গাড়ি যাচ্ছে কিছুক্ষণ পর পর মেইন রাস্তা হওয়ার দরুনে একটা দুটো গাড়ি দেখা যাচ্ছে। না হলে এত রাতে রাস্তায় গাড়ি দেখার কথা না।
অর্নির মাথায় ফারিশের কথা গুলো ঘুরছে।সে জানে ভালোবাসার অনুভূতি কেমন হয়।আর যদি সে টা হয় একতরফা। কারো অনুভূতি মূল্যহীন না।তবে ভুল মানুষ কে বেঁচে নিলে অনুভূতির কোনো দাম পাওয়া যায় না।এতে অপর জনের দোষ না দোষ তার যে জেনে বুঝে ভুল মানুষকে ভালোবাসে। ফারিশ জেনে বুঝে মরিচিকার পিছনে ছুটেছে।এতে অর্নিরই বা কী করার আছে..? অর্নির হাত ফুসকে ডায়েরি টা নিচে পড়ে গেলো।অথচ অর্নি একটা বার নিচে তাকিয়ে দেখলোও না।উল্টো ঘুরে ছাদ থেকে নেমে গেলো।
বোকা নারী টা জানলও না একটা পুরুষের শত শত রাত জেগে তাকে নিয়ে লেখার গল্প। তাকে নিয়ে লেখা শত শত স্বপ্ন।
ডায়েরি টা নিচে কারো পায়ের সামনে পড়তেই কেউ একজন সযত্নে তা তুলে নিলো।
______________
রুমে ডুকতেই অর্নির ফোনে টুং করে একটা মেসেজ এলো। অর্নি ফাস্টে অতো গুরুত্ব দেয় নি।পরপর আরেকটা আসতেই অর্নির ভ্রু কুচকে এলো। এখন তো কারো মেসেজ দাওয়ার কথা না।ফোনটা হাতে নিয়ে দেখে আননোন নাম্বার থেকে দুটো মেসেজ এসেছে।
মেসেজ ওপেন করতেই অর্নির কুঁচকে যাওয়া ভ্রু আরো কুঁচকে গেলো। একটা রাগের ইমুজি আর একটা একটা মেসেজ
"আই অ্যাম কামিং, সুইটহার্ট। স্টে রেডি।
(আজকের পার্ট ছোট হয়ে গেছে কালকের পার্ট বড় হবে ইনশাআল্লাহ। পরবর্তী পার্টে কিন্তু সারপ্রাইজ আছে! সারপ্রাইজ পেতে হলে বেশি বেশি রেসপন্স করো আর কমেন্ট করো।আর একটু শেয়ার করে দাও)
চলবে,,,,,,