#এই_আশিকি
#পার্ট_১৬
#লেখিতে_আরিফা_তাসনিম_তামু
_____কপি করা সম্পূর্ণ নিষেধ 🚫❌____
সেদিনের পর কেটে গেছে একটি সাপ্তাহ।কিন্তু সেদিন রাতে আসা সেই মেসেজের পিছের মানুষটা কে আজও অর্নি জানতে পারলো।জানবেই বা কীভাবে? সেদিনই পর নাম্বারটিই আর খোলা হয়নি।সেদিন হঠাৎ এমন মেসেজ পাওয়ায় অর্নির ভিতরের অস্থিরতা আরো বেড়ে গেছে।তবে সে এই বিষয়ে কাউকে জানায় নি।উপরে স্বাভাবিক ভাবেই চলাফেরা করছে কিন্তু ভিতরের অবস্থা যে বেহাল তা কাউকেই বুজতে দিতে চাচ্ছে না।
সকাল ৯:৩০ একবারে রেডি হয়ে কলেজ ড্রেস পড়ে নিচে নেমেছে অর্নি।খাবার টেবিলে মেহেদী আর ফারিশ কিছু নিয়ে কথা বলছে। তনিমা এখনো নামে নি। মেহেদী তনিমাকে অর্নির কলেজেই ভর্তি করিয়েছে।দু'জন এখন একসাথে যায়। অর্নি এসে মেহেদীর পাশের চেয়ারে বসে। মেহেদী কথার মাঝখানে বোনের দিকে এক পলক চেয়ে বোনের কপালের চুল গুলো হাত বাড়িয়ে ঠিক করে দিয়ে বলে।
— পড়ালেখা কেমন চলছে তোমার?
অর্নি মুখ কুঁচকে গম্ভীর কন্ঠে বলে
—ভালো,,
মেহেদী বোনের এমন উওর শুনে ভ্রু কুঁচকে আসে কোনো কারণে কী রেগে আছে?রেগে থাকলে এভাবে কথা বলে অর্নি।
—কী হয়েছে?কোনো কারণে কী ভাইয়ার উপর রেগে আছো?
—কে ভাইয়া? আমার কোনো ভাই নেই?আমার কেউই নেই আমি এতিম,,,
অর্নির কথাটা একদম এসে মেহেদীর বুকে এসে লেগেছে।মনে হচ্ছে বুকে কেউ ধারালো ছুরি ডুকিয়ে দিয়েছে।ফারিশ অবাক চোখে অর্নিকে দেখছে তো মেহেদীকে।
মারজান বেগম মাএ রান্না ঘর থেকে বের হচ্ছিলেন। অর্নির কথায় সেখানেই নিস্তব্ধ হয়ে দাড়িয়ে আছেন।ততক্ষণে তনিমাও নেমে এসেছে।মেহেদী বহু কষ্টে মুখ দিয়ে কথা বের করলো
—আমি তোমার ভাই না?আমরা তোমার কেউ না?এভাবে নিজেক এতিম দাবি করতে পারলে.?
মেহেদীর গলার স্বর ভাঙ্গা মেয়ে হলে এতক্ষণে নিশ্চয়ই কেঁদে দিতো।তার মনে হচ্ছে সে ব্যর্থ আরিয়ান কে দাওয়া কথা কী তবে সে রাখতে পারল না.?মেয়েটাকে তো মেহেদী পর কখনো ভাবেই নাই নিজের মায়ের পেটের বোনের মতো আদর যত্ন করে বড় করেছে।তবুও আজ এটা শুনতে হচ্ছে? তার নিজেকে আজকে একজন ব্যর্থ ভাই মনে হচ্ছে।মেহেদীর অবস্থা দেখি অর্নির খারাপ লাগে।
—হ্যাঁ পারি। সত্য তো এটাই আমি তোমার নিজের বোন না।নিজ বোন হলে তুই করেই বলতে। কতবার বলেছি তুই করে বলতে।তুমি টা আমার ভালো লাগে না
অর্নির গলায় স্পষ্ট অভিমান।
মেহেদী হতভম্ব হয়ে তাকালো।
—মানে? কি সব বলছো..?
—মানে নিজের বোনকে সবাই "তুই" করেই ডাকে। আদর করে বকে, রাগ করে। তুমি সেই ছোটবেলা থেকে আমাকে "তুমি" করে কথা বলো। মনে হয় আমি কত দূরের কেউ। পর। তাই তো নিজেকে এতিমই মনে হয়।সত্যি করে বলতো তোমরা কী আমাকে আজও আপন ভাবতে পারছো না?
মারজান বেগম আর নিজেকে ধরে রাখতে পারলেন না।উনি এমনিতেও নরম মনের মানুষ তার উপর মেয়ের এমন কথায় উনার বুক ফেটে যাচ্ছে। এই মেয়েকে তিনি শুধু গর্ভে ধারণ করতে পারনি। ৬ বছর বসয় থেকে তিনি নিজের মেয়ের মতো করেই বড় করেছেন।তিনি ডুরে কেঁদে উঠলেন।
—খুব বড় হয়ে গেছিস মাকে কাঁদানোর ক্ষমতাও হয়ে গেছে।শুধু গর্ভে ধারণ করিনি বলে নিজেকে পর করে দিলি।মা ভাই মরে গেছে এজন্য তুই এতিম হয়ে গেলি.?
অর্নির চোখ ছলছল করে উঠলো।সে তো সেভাবে বলতে চায়নি।সে শুধু চেয়েছে মেহেদী তাকে তুই করে বলুক। অনেক বার বলেও লাভ হয়নি।অর্নি উঠে মাকে জড়িয়ে ধরে বলে
— থামো তো তোমার ছেলেই তো আমাকে পর করে দিচ্ছে। কতবার বলেছি তুই করে বলতে।না সে তুমি তুমি লাগায়।তোমার ছেলের বিয়ের বয়স হয়ে গিয়েছে বিয়ে করিয়ে দাও তার পর বউকে তুমি বলবে আর আমাকে তুই।তোমার ছেলে তুমি বলার মানুষ পাচ্ছে না। আমি তো বোন আমি তো আমার ভাইয়ের কষ্ট বুঝি।
মেহেদী কয়েক সেকেন্ড বোকা বনে গেলো।তার চেয়ার থেকে উঠতে উঠতে বলল
—তবে রে দাঁড়া তোকে দেখাচ্ছি।
বলে অর্নির দিকে তেড়ে গেলো।অর্নি হুট করেই মেহেদীকে জড়িয়ে ধরলো।মেহেদী কখনো ওকে মারেনি আজও মারতো না শুধু শুধু ভয় দেখাচ্ছিলো।অর্নি জড়িয়ে ধরতেই মেহেদীর কথা বন্ধ হয়ে যায়।সেও জড়িয়ে ধরে মাথায় হাত ভুলিয়ে দিতে দিতে বলে
—ভাইয়াকে এভাবে কষ্ট দিতে নেই।ভাইয়া তার অনি বুড়িকে যে বড্ড ভালোবাসে।
—অনি বুড়িও তার ভাইয়াকে অনেক বেশি ভালোবাসে।
—হ্যাঁ তোমাদের ভাই বোনের ভালোবাসা দেখতে দেখতে কলেজের দেরি হয়ে যাচ্ছে। আজ মনে হয় আর খাওয়াই হবে না।
তনিমার কথায় সবার খেয়াল এলো সবারই দেরি হয়ে যাচ্ছে। তড়িঘড়ি করে সবাই খেতে বসলো।মেহেদী অর্নিকে খাইয়ে দিচ্ছে সেটা দেখে তনিমা গাল ফুলিয়ে বলল
—হ্যাঁ সব তোমার বোনকেই খাওয়াও আমি তো বাতাসে উঠে এসে এখানে পড়েছি। আমি তোমাদের কেউ না।
তনিমার কথায় শুনে ফারিশ বলে
—তোকে খাওয়াতে গেলে বাকিদের আর পেটে খাবার যাবে না তুই যে রাক্ষস।
—ভাইয়য়য়য়য়য়য়য়য়া
তনিমার চিৎকারে সবাই কানে হাত দিয়ে ফেলেছে একমাএ ফারিশ বাদে যেন সে এসবে অভ্যস্ত। মেহেদীর তড়িঘড়ি করে বলে
—আয় তোকেও খাইয়ে দিচ্ছি আর চেঁচাস না কান টা ফেটে গেলো।
মান অভিমান ঝগড়া হাসিঠাট্টা দিয়ে সুন্দর একটি সকাল শুরু হলো।খাওয়া শেষে যে যার গন্তব্যে বের হয়ে গেলো
_______________🌸💖______
ক্লাসে কোনো ভাবেই মনে বসাতে পারছে না অর্নি আজকে এক সাপ্তাহ হয়ে গেলো।সে আরিয়ানের ফ্ল্যাটে যায় না।আজ যেভাবেই হোক একবার ঘুরে আসতে হবে।কিন্তু মনটা যে ছুটির পর পর্যন্ত অপেক্ষা করতে বড্ড নারাজ। কেন জানি না মনটা আজকে বড্ড টানছে আরিয়ানের ফ্ল্যাটের দিকে।ছুটি হতে এখনো ২ ঘন্টা বাকি। না এতো সময় ধরে অপেক্ষা করা যাবে না।
—মিস ইয়াশা কোনো সমস্যা...?
আহানের কথায় সামনে তাকালো অর্নি। এখন ক্লাস আহান স্যারের।আহান এসেছে পর্যন্ত শ'খানেক বার মেয়েটাকে দেখে নিয়েছে।কেন জানি না মেয়েটাকে না দেখলে তার পাগল পাগল লাগে।মেয়েটার অস্থিরতা তাকে চিন্তায় ফেলে দিলো।অসুস্থ নাকি জানার জন্য। অর্নি আমতা আমতা করে বলল
—আসলে স্যার আমার একটু শরীরটা ভালো লাগছে না।
— কেন কী হয়েছে.?
আহান বিচিলিত হয়ে উঠতে গিয়েও নিজেকে সামলে নিলো।এটা ক্লাস এখানে অনেক ছাএ-ছাএীরা আছে।অর্নির ভ্রু কুঁচকে আসে তবে স্বাভাবিক ভাবেই বলে
—হঠাৎ করেই খারাপ লাগছে অনেক।বাড়িতে যেতে চাই।
আহান ভেবে বলল
—একা যেতে পারবে..?
অর্নি ভিতরে ভিতরে বিরক্তবোধ করলেও উপরে স্বাভাবিক ভাবে উওর করল
—হুম পারবো..!
—আচ্ছা যাও সাবধানে জেও।
—আচ্ছা আসছি স্যার আসসালামু আলাইকুম।
বলই অর্নি ব্যাগ নিয়ে বের হয়ে গেলো।পিছনে ফেলে ফেলে গেলো।অবাক করে রাখা তনিমা আর রিধিকে।তারা দুজনেই বুঝতে পারছে না অর্নির হঠাৎ কী হলো।স্যারের সামনে কি হয়েছে জিজ্ঞেস ও করতে পারেনি। আর এক চিন্তিত পাগলা প্রেমিক কে।
_____________🌸🦋_____
কলেজ থেকে বের হয়ে অর্নি একটা রিক্সা নিয়ে সোজা আরিয়ানের ফ্ল্যাটের সামনে এসে নামলো।বাড়া মিটিয়ে ভিতরে গেলো।সিঁড়ি বেয়ে উপরে উঠে দরজার সামনে এসে। চাবি দ্বারা দরজা খুলল।এই চাবিটা আরিয়ান যাওয়ার সময় মেহেদী 'কে দিয়ে গিয়ে ছিলো।পরে অর্নি সেটা নিজের কাছে রেখে দেয়।সাপ্তাহে একদিন করে এসে নিজের মতো করে এখানে সে সময় কাঁটায়। দরজা খুলে ভিতরে ডুকতে কেন জানি না আজকে অর্নির অন্য রকম লাগছে চারপাশের সব কিছু।বাইরের আলোয়া আলোকিত পুরো ফ্ল্যাট।অর্নি কাঁধের ব্যাগ সোফায় রেখে।একটা রুমে ডুকে গেলো যেখানে সে আর আরিয়ান উপর নিচ করে থাকতো।
ফ্রেশ হওয়া দরকার কলেজ ড্রেস পড়ে বেশিক্ষণ থাকা জাবে না।যেহেতু অর্নির এখানে প্রতি সপ্তাহে নিয়ম করে একবার হলেও আসা। তাই এখানে তার প্রয়োজনীয় জিনিসপত্র জামা কাপড়ও সে রেখেছে।
কবার্ড থেকে একটা সাদা লেডিস্ জিন্স আর একটা পিংক কালারের টি শার্ট বের করে অর্নি ওয়াশরুমে ঢুকলো।ফ্রেশ হয়ে আগে একটা ঘুম দিবে তাই টি-শার্ট নিল। ফ্রেশ হয়ে বের হয়ে আয়নার সামনে দাঁড়ালো। চুল থেকে টুপটুপ করে পানি পোরছে।কোনো রকম সেটা মুছে বিচানায় গা এলিয়ে দিল।
চোখ বন্ধ করতেই হঠাৎ বিচানায় অন্য রকম একটা স্মেইল নাকে এসে ঠেকালো। অর্নি দ্রুত চোখ খুলল।বালিশটায় নাক ডুবিয়ে ভালো করে স্মেল টা নিল।মাতাল করার মতো সুন্দর স্মেইলটা।কিন্তু এরকম স্মেইল তো সে কখনো পায়নি..?তবে কি রুমে কেউ এসেছিলো?
অর্নি দ্রুত উঠে আশেপাশে ভালো করে দেখতে লাগলো।হঠাৎ করে মনে হলো বারান্দার দরজা খুলে কেউ তার পিছনে এসে দাঁড়িয়েছে।অর্নি বুক কাঁপতে লাগলো।ভয়ে শরীর ঘামাতে শুরু করল।চোর ডাকাত ডুকে পড়ে নি তো আবার.?চোর ডাকাতের কথা মাথায় আসতেই অর্নি চোখ মুখ খিঁচে বন্ধ করে নিল।চোখ বন্ধ অবস্থায় সে বুঝল পিছনের ব্যক্তি তার পাশ দিয়ে হেঁটে গেলো। এবার তার মনে হচ্ছে কেউ তাকে গভীর চোখ দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করছে।
এবার বেচারি ভয়ে বিরবির করে করে দোয়া দরুদপাঠ করতে শুরু করলো।
— উঁহু পারফেক্ট।
পুরুষালি গম্ভীর কন্ঠ কানে পোঁছাতেই অর্নির ভয় দ্বিগুণ বেড়ে।গেলো।সে নিশ্চিত ডাকাত ডুকেছে।তাকে মেরে ফেলবে এজন্য পারফেক্ট বলেছে নিশ্চয়ই। ভয়ে আর চোখ খুলল না অর্নি শরীর ছেড়ে দিল।তবে সে নিচে পড়ার আগে অনুভব করলো।সে কারো হাতে বন্দী হয়ে গেছে নিচে পড়েনি।
এবার অর্নি আরো ভয় পেতে শুরু করলো।সে তো অজ্ঞান হওয়ার নাটক করছিলো।যাতে লোকটা সব নিয়ে যাওয়ার পর চোখ খুলবে তবে কী চালাকি দরে ফেললো? সর্বনাশ শেষ অর্নি তুই শেষ।আর বুঝি দেখা হবে না তোর সুপারম্যানের সাথে।
ভাবনার মাঝেই অর্নি অনুভব করলো কারো তপ্ত নিশ্বাস তার মুখে আঁচড়ে পরছে।সুন্দর এক মাতাল করা সুঘ্রাণ তার নাকে এসে ঠেকেছে। অর্নির কেমন মাতাল মাতাল লাগছে। হঠাৎ করেই তার হার্টবিট ভীষণ রকম লাফাতে শুরু করল।নিজের অজান্তেই অর্নি পিটপিট করে তাকালো।
সঙ্গে সঙ্গে তার দৃষ্টি মিলিত হলো একজোড়া নীল সচ্ছল সমুদ্রের ন্যায় তীক্ষ্ণ চোখ জোড়ার সাথে।অর্নি তাকিয়ে আছে তো আছেই।চারদিকের সবকিছু যেন থমকে গেছে।অর্নি বুকটা ধুপধুপ করে শব্দ করছে।তার মনে হচ্ছে সেই শব্দ বাইরে থেকেও শুনা যাচ্ছে।
অর্নি স্থীর দৃষ্টিতে কতক্ষণ যাবত নীল সচ্ছল সমুদ্রের ন্যায় তীক্ষ্ণ ধারালো চোখ গুলোর দিকে তাকিয়ে ছিলো সেটা তার জানা নেই।তার মনে হচ্ছে সবটাই তার কল্পনা সব সময়ের মতো ছুঁতে গেলেই।মিলিয়ে যাবে তার পর আর দেখতে পারবে না। অর্নি মিলিয়ে যাওয়ার ভয়ে আজকে আর আবরণ টা ছুঁতে গেলো না।এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে মেয়েটার চোখ ছলছল করে উঠে।মেয়েটা চোখের পলক ফেলছে না।চোখের পানি টলমল হয়ে সামনে সব ঝাপসা দেখছে।শরীর টাও কেমন হেলে পড়ছে।
এই পর্যায় এসে অর্নি আর তার লোভ সামলাতে পারল না।কাঁপা কাঁপা হাতটা বাড়িয়ে দিল সামনের জনকে ছোঁয়ার জন্য। তবে তার আর ছোঁয়া হলো না।কাঁপা কাঁপা হাতটা মানুষটাকে ছুঁইয়ে দেখার আগেই চোখ বুজে শরীর একবারেই ডলে পড়লো।অর্নির আর জানা হলো না মানুষটা কী সত্যি এসেছে।নাকি এবারও সবটা তার কল্পনা।
________________
পিটপিট করে চোখ খুলে আবারও বুঁজে নিল।মাথাটা কেমন বার বার লাগছে অর্নির।চারিপাশে আসরের আজান পড়েছে।আজান কানে যেতেই অর্নির ভ্রু কুঁচকে আসে।কিসের আজান দিচ্ছে এখন.?পাশ থেকে মোবাইল টা নিয়ে দেখতেই তার মাথায় হাত।মেহেদী ২৪টা কল মারজান বেগমের ১৫টা রিধি তনিমার কল মেসেজ ভরে গেছে।সময় দেখতেই বুঝল আসরের আজান পড়েছে।সে এখানে এসেছিলো ১১টায়।এখানে এসেছিলো যে বলেও আসেনি।তার উপর তনিমা বাড়ি গিয়ে নিশ্চয়ই বলেছে যে তার শরীর খারাপ বলে ছুটি নিয়ে বাড়ি চলে এসেছিলো কলেজ থেকে।এতক্ষণ নিশ্চয়ই মায়ের প্রেশার লো হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে।মেহেদী নিশ্চয় খুঁজে বেড়াচ্ছে পাগলের মতো।
অর্নির তড়িঘড়ি করে উঠে বিচানা ছাড়লো।দ্রুত কাপড় নিয়ে ওয়াশরুমে ডুকলো।তাড়াহুড়ায় সে বেমালুম ভুলেই গিয়েছে। সে যে জ্ঞান হারিয়ে পড়েছিলো।এবং তার সাথে কী হয়েছিলো।ফ্রেশ হয়ে চেঞ্জ করে একটা কালো রঙ্গের গাউন পড়ে ওয়াশরুম থেকে বের হল।আয়নার সামনে দাড়িয়ে কানে দুল পড়তে পড়তে চোখ পড়ে আয়নায়।একজনের প্রতিছন্ন। এলোমেলো চুলে বুকে হাত গুঁজে দরজায় হেলান দিয়ে দাড়িয়ে তারই দিকে চেয়ে আছে এক সুদর্শণ যুবক।
অর্নি আয়নায় তার সাথে দৃষ্টি মিলিয়ে বলে
— আর কত কল্পনায় এসে পুড়াবে হুট করে সামনে এসে সারপ্রাইজ করে দিলেও তো পারো..?
—চাইলে ছুঁয়ে কল্পনাকে বাস্তব করে নিতে পারো,,।
সঙ্গেসঙ্গে উওর এলো।অর্নির হাত থেকে দুলটা পড়ে গেলো।সে কী ঠিক শুনছে.?নাকি তারই মনের ভুল?আবারও কল্পনা করছে না তো.?ছুঁতে গেলে মিলিয়ে যাবে। গাল ফুলিয়ে বলে
—না না এমনিই থাকো ছুঁতে গেলে তুমি মিলিয়ে যাও।
— এবার ছুঁয়ে তো দেখো প্রমিস মিলবো না।
এবার অর্নি সত্যি অবাক না হয়ে পারলোনা। সে দ্রুত পিছন ঘুরতেই তার দৃষ্টি আটকালো।একটা চওড়া বুকে।অর্নি আস্তে আস্তে মাথা উঁচু করতেই আবার দৃষ্টি আটকালো নীল চোখ জোড়ায়।অর্নি কাঁপা কাঁপা হাতটা বাড়িয়ে মানুষটার মুখে রাখল। এই তো সে ছুতে পেরেছে।ছোট ছোট দাড়ির খোঁচা তার নরম হাতে লাগছে।তার মানে কী?আর মানে টানে ভাবলো না সঙ্গে সঙ্গে দু'হাতে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলো অর্নি।বেশ কিছুক্ষণ পর অর্নি অনুভব করল মানুষ টাও তাকে আলতো ভাবে জড়িয়ে ধরেছে।
—হুঁশ কাঁদে না...!
অর্নির হিচকি উঠে গেছে।তবুও জেদ্দি কন্ঠে বলে
— কাঁদবো একশো বার কাঁদবো তাতে তোমার কী.?
—আসলেই আমার কী তুমি কাঁদলে?আচ্ছা কাঁদো।
বলেই আরিয়ান ছেড়ে দিলো কিন্তু অর্নি ছাড়লো না।
—ছাড়ো এভাবে সাপের মতো পেছিয়ে ধরে রেখেছো কেনো?
— মন চেয়েছে তাই?তাতে তোমার কী.?
—আমার কী মানে?আমার বুকে কাঁদছো অথচ বলছো আমার কী? কী আজব কথাবর্তা বলছো.?
—এটা আমার জায়গা..!
— কোনটা তোমার জায়গা..?
এবার অর্নির হুস ফিরে আসলো অতি আবেগে কী বলতে কর বলে ফেলেছে আল্লাহ।অর্নি আরিয়ানকে ছেড়ে দাঁড়ালো। আরিয়ান মেয়েটার মুখে দিকে তাকালো।কান্নার ফলে ফর্সা মুখ লাল ফাকা টমেটোর মতো হয়ে গেছে।আরিয়ানের কেন জানি না হাসি ফেলো।মেয়েটাকে কত ছোট রেখে গিয়ে ছিলো ।আর এখন কত বড় হয়ে গেছে। দেখতে বেশ আদুরে হয়েছে তো।আচ্ছা মেয়েটা কি রক্তশূণ্যতায় ভুগছে নাকি? না হলে এতো ফর্সা কেন মেয়েটা?নাকি তার চোখেই বেশি সুন্দর লাগছে.?কালো রংটা একবারে গিলে খাচ্ছে যেন মেয়েটাকে।
( রেসপন্স না করলে পরবর্তী পার্ট ২০২৭ সালে দিবো🙂😃)
চলবে,,,