ফন্ট সাইজ:
থিম:
এই আশিকি

পর্ব 17

লেখক: আরিফা তাসনিম তামু

#এই_আশিকি
#পার্ট_১৭
#লেখিতে_আরিফা_তাসনিম_তামু

_______কপি করা সম্পূর্ণ নিষেধ🚫❌_______

অর্নি এখনো নিচের দিকে তাকিয়ে আছে।লজ্জায় উপরে তাকাতে পারছে না।আরিয়ান অর্নিকে স্বাভাবিক করার জন্য গম্ভীর কন্ঠে প্রশ্ন করলো,,,,

— তা তুমি এখানে কেন এসে ছিলে..?

আরিয়ানের এমন কথায় অর্নি'র মেজাজ খারাপ হয়ে যায়।সে এই বেডার জন্য খাওয়া দাওয়া ঘুম বাদ দিয়ে বারো টা বছর অপেক্ষা করে ছিলো কিনা এই বেডার মুখ থেকে এই কথা শুনার জন্য? অর্নি কী এখানে আসতে পারে না নাকি?অর্নি কি এখানে চুরি করতে এসেছিলো নাকি?নিজেই তো চোরের মতো এসেছিলো।অর্নির ইচ্ছে করছে বলতে নাচতে এসেছি তাতে তোমার কী,, কিন্তু মুখে বলল_____

__কেনো আসতে পারি না..? তোমার ফ্ল্যাটে আসা নিষিদ্ধ নাকি..?

আরিয়ান ভ্রু কুঁচকে চাইল,,এই মেয়ে ত্যাড়া উওর দিচ্ছে কেন?সে কী এমন বলেছে যে এভাবে উওর দিতে হবে..?

—সেটা কখন বললাম..?জাস্ট জানতে চাইলাম এখানে কেনো এসেছিলে,,,তোমার তো এখানে আসার কথা না..?

—তুমি কেনো এসেছো..?

অর্নির কথায় অবাক না হয়ে পারল না আরিয়ান।এই মেয়ে কি সব আবোল তাবোল বকছে? তার ফ্ল্যাট সে আসবে না তো কে আসবে?আরিয়ান বিরক্ত হয়ে বলে

—আমার ফ্ল্যাট আমি আসবো না তো কে আসবে.?

অর্নিও একপ্রকার আরিয়ানকে কপি করে বলে

—আমার সুপ্যারমানের ফ্ল্যাটে আমি আসবো না তো কে আসবে..?

আরিয়ার বাকরুদ্ধ হয়ে গেছে। এই মেয়ে তাকে কপি করছে..?তবে কথাটা শুনে হাসিও ফেলো তবে হাসলো না।

—আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছো কেন..?

__তো কাকে দিবো..?

আরিয়ান তপ্ত শ্বাস ফেলল।কাকে কি বলবে এই মেয়ে তো ছোট থেকেই ঘাড়ত্যাড়া। আরিয়ান ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল

__বাড়ি যাও সন্ধ্যা হয়ে আসছে। সবাই তোমার জন্য চিন্তা করছে হয়তো।

এই বলে আরিয়ার ওয়াশরুমের দরজা আটকে দিলো।অর্নি সে দিকে তাকিয়ে ভেংচি কাটল।

________________

সেই চিরচেনা রুমে আবছা আলোতে ঘুমিয়ে আছে সেই কোমায় থাকা রমনীটি। অভ্যাসের ন্যায় তার হাত আঁকড়ে দরে বসে চোখ বন্ধ করে আছে যুবকটি।বন্ধ চোখের পাতায় ভেসে উঠল। ভয়ংকর একটি অধ্যায়।

অতীত_____❤️‍🩹

সময়টা ছিলো সন্ধ্যার পর চারদিকে অন্ধকার নেমে এসেছে।বন্ধু দের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফিরে দেখে প্রিয়সি গাল ফুলিয়ে বসে আছে।প্রিয়সির গাল ফুলানো দেখে ছেলেটি জিজ্ঞেস করল কী হয়ছে।মেয়েটি উওর দিলো আইসক্রিম খেতে ইচ্ছে করছে তার।ছেলেটি মেয়েটিকে বলে এক্ষুনি নিয়ে আসছি অপেক্ষা কর।এই বলে যেতে নিলে মেয়েটি পথ আটকে বলে সেও যাবে।প্রিয়সির আবদার তো ফেলা যায় না।ছেলেটি সঙ্গে নিয়ে যায়।কে জানতো প্রিয়সির একটা আবদার পূরণ করতে গিয়ে প্রিয়সির অনেক বছরের আবদার বন্ধ করা হয়ে যাবে।

ছেলেটি মেয়েটির হাত ধরে নিয়ে গেলো। দোকান থেকে আইসক্রিম একটা নিজের জন্য নিলো আরেকটা মেয়েটিকে দিলো।দু'জন খাচ্ছে আর হাঁটছে। হঠাৎ মেয়েটি ছেলেটির গালে আইসক্রিম লাগিয়ে দিয়ে দৌড় দেয় রাস্তার দিকে।ছেলেটি চোখের পলকও ফেলতে পারেনি। এর আগেই গাড়ি এসে মেয়েটিকে

বর্তমান____

আর ভাবতে পারলো না যুবকটার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে।লোকে বলে পুরুষ মানুষ নাকি কাঁদে না শত কষ্ট হলেও তাঁরা কাঁদে না।তাঁরা হয়তো এই বদ্ধ ঘরে এক পাগলা প্রেমিকের কান্না আহাজারি গুলো দেখেনি।দেখলে হয়তো তাদের ধারণা পাল্টে যেতো।

যুবকটি মেয়েটির হাত আকড়ে ধরে নিজের কপালে ঠেকিয়ে কান্নায় ভেঙ্গে আসা গলায় বলল

—আর কত গুলো বছর এভাবে ঘুমাবি?তুই জানিস তুই কতবড় স্বার্থ্যপর?স্বার্থ্যপর কেন বললাম জানিস?কারণ তুই দিন রাত,সাপ্তাহ, মাস, বছর ঘুমিয়ে ঘুমিয়ে পার করে দিচ্ছিস অন্য জনের ঘুম কেড়ে নিয়ে। কবে শান্তিতে ঘুমিয়েছি নিজেই ভুলে গিয়েছি।অপেক্ষা এতো কষ্টকর কেন রে..?আর কত অপেক্ষা করাবি?আমি শুনিছি অপেক্ষার ফল নাকি মিষ্টি হয় তবে সেই মিষ্টি ফল আমি কবে পাবো..?আ'

আর বলতে পারল না।কথাটা গলায়ই আটকে রয়ে গেছে।ছেলেটাকে অবাক করে দিয়ে মেয়েটির হাত একটু একটু করে নড়ছে।

__________________

খট করে দরজা খুলার আওয়াজে অর্নি ওয়াশরুমের দিকে তাকালো। অমনি মেয়েটা পুরো ফ্ল্যাট কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠে নিচে ডলে পড়ার আগেই আরিয়ান এসে ধরে ফেলে।
আরিয়ান ভ্রু কুঁচকে চেয়ে আছে। অর্নির চোখ বন্ধ কোনো সাড়াশব্দ নেই বুঝল জ্ঞান হারিয়েছে। কিন্তু হঠাৎ কি হলো তা আরিয়ান বুঝতে পারলোনা। জ্ঞান হারানোর মানে কি?্অর্নিকে বিচানায় শুইয়ে দিয়ে উঠতে নিলে। চোখ যায় নিজের দিকে একটা তাওয়াল পেচানো কোমড়ে তাছাড়া আর কিছুই নেই শরীরে। এবার বুঝলো ব্যাপারটা।
অমনিই বিরক্তিতে মুখে"চ" শব্দ উচ্চারণ করে বলে

—কিছু না দেখেই এমন কিছু দেখলে কি হতো?ছ্যা্হ বা**র তাওয়াল পড়বো পালা এবার সেন্সলেস কেনো একবারে মরে যাক তাতে আমার কী.?

বলেই তাওয়ালে হাত দিতেই অর্নির ফোনটা বেজে উঠলো।বিরক্তির মাএা বেড়ে গেলো।ফোনটা হাতে নিতেই ভাইয়া লেখা। বুঝলো মেহেদী কল দিয়েছে।আরিয়ান কল রিসিভ করে কানে দরতেই ওপাশ থেকে মেহেদীর চিন্তিত কন্ঠস্বর
ভেসে এলো।

— হ্যালো,,বনু কোথায় তুই? সেই কখন থেকে কল দিচ্ছি রিসিভ ক"

মেহেদীকে আর বলতে না দিয়ে এপাশ থেকে বিরক্তিকর গম্ভীর কন্ঠ আরিয়ান বলে উঠল

—তোর বনু জয় বাংলা দেখার আগে শহীদ হয়ে গিয়েছে। এসে নিয়ে গিয়ে আমাকে উদ্ধার কর।

বলেই ফোনটা কেটে দিয়ে ফোনটা খাটের দিকে ছুঁড়ে মেরে।নিজের দিকে তাকিয়ে চেঞ্জ করতে চলে গেলো।

এইদিকে মেহেদী মোবাইলের দিকে হা করে কতক্ষণ তাকিয়ে আছে জানা নেই।সামনের সোফায় বসা মারজান বেগম, ফারিশ অর্নি কই আছে জিজ্ঞেস করতে করতে হয়রান।কিন্তু মেহেদী যেন পাথর হয়ে গিয়েছে।বিরক্ত হয়ে তনিমা উঠে গিয়ে মেহেদীর মুখটা বন্ধ করে দিল।অমনি মেহেদী হুঁশে ফিরে আসলো।মেহেদী তো আরিয়ানের গলা শুনেই গোরে চলে গিয়েছে সে সত্যি শুনেচে তো?

— যেভাবে গরুর মতো হা করে আছো কখন না জানি মশা ডুকে যায়।

অন্য সময় হলে ঝগড়া লেগে যেতো কিন্তু এখন মেহেদী কিছু না বলেই উঠে দ্রুত বাইরের দিকে হাঁটা দিলো। পিছন থেকে মারজান বেগম জিজ্ঞেস করলেন

—কিরে কোথায় যাচ্ছিস অনি কী বললো.?

মেহেদী না থেকে যেতে যেতে মায়ের কথার উওর দিলো

— আরিয়ান দেশে ফিরেছে পরে এসে কথা বলবো।আর হ্যাঁ টেনশন করিও না অনি ঠিক আছে আমি ওকে নিয়ে ফিরবো।

মারজান বেগমের খুশিতে চোখ পানি চলে এলো।আরিয়ানকে সে ছোট্ট বেলা থেকে নিজের ছেলের মতো করেই দেখেন।এখন আবার তার মেয়েটা ছেলেটার জন্য যা পাগলামি করলো যাক এখন তো মেয়েটা ভালো থাকবে।এই ভেবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন।তনিমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে।অবশেষে অনির অপেক্ষার পর শেষ হলো।তনিমা দ্রুত উপরে গিলো রিধিকে খবরটা দিতে।
কিন্তু কথাটা তীরের মতো গিয়ে আঘাত করলো ফারিশের বুকে।সে স্থীর হয়ে মেঝেতে তাকিয়ে আছে।বুকে সুক্ষ্ম ব্যাথা অনুভব করলো।কিছু হারানোর ভয় হচ্ছে অথচ সে কোনো কালেই তার ছিলো না।সে নিজেই নিজের মনে করে ভালোবেসে গেছে।

____________________

এই দিকে আরিয়ান চেঞ্জ করে টিশার্ট টাউজার পড়ে এসে। অর্নির মুখে সে কখন থেকে পানি ছিটাচ্ছে।কিন্তু বান্দার কোনো খবর নেই তাকানোর।সে তখন গোসলে ডুকার পর ভেবে ছিলো অর্নি চলে গিয়েছে।কিন্তু ঘাড়ত্যাড়া মেয়েটা জেদ করে বসে থাকবে কে জানতো। বিরক্ত হয়ে গ্লাসটা ঠাস করে পাশে রেখে দিলো আরিয়ান।

—শালার মেয়ে জাতি মানেই আস্ত এক প্যারা।যেখানে এসব রং ডং দেখতে হবে বলে বিয়েই করিনি সেখানে দেশে এসেই এই দেরব্যাটারির খানিক জ্বালায় অতিষ্ঠ হয়ে গেলাম। ছ্যাহ্ সকালে কোন বা*ডার যে মুখ দেখে উঠলাম।

বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আরিয়ান অর্নির দিকে তাকাতেই ওর কুঁচকে যাওয়ার ভ্রু আস্তে আস্তে শীতল হয়ে গেলো।
এই অবস্থায় অর্নিকে কি যে সুন্দর লাগছে। যেন পৃথিবীর সকল সৌন্দর্য আল্লাহ মেয়েটার মধ্যে দিয়ে দিয়েছে।
এই মুহূর্তে অর্নিকে আস্ত এক পুতুলের মতো লাগছে।উঁহু পুতুলের মতো কি?এটা তো একটা পুতুলই জীবন্ত পুতুল।
আরিয়ানের মনে হঠাৎ প্রশ্ন উঁকি দিলো।অর্নি তো অনেক সুন্দর আচ্ছা কয় জন ছেলে ওর এই সৌন্দর্যের প্রেমে পড়েছে..? আচ্ছা ও কী কারো সাথে প্রেম করে..? করলেও করতে পারে এখন কার ছেলেমেয়ে বিশ্বাস নেই।

চলবে,,,,

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 17 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন