#এই_আশিকি
#পার্ট_১৮
#লেখিতে_আরিফা_তাসনিম_তামু
______কপি করা সম্পূর্ণ নিষেধ🚫❌_____
কলিং বেল বাজতেই আরিয়ান গিয়ে দরজা খুলে দিলো। সাথে সাথে কেউ একজন তার গায়ে হামলে পড়ল।মেহেদী একের পর এক কিল ঘুসি দিয়েই যাচ্ছে। কোনো কথা ছাড়াই। আরিয়ান নির্দয় শান্ত ভাবেই দাড়িয়ে আছে। না কোনো কথা বলছে নাতো মোহেদীকে আটকাচ্ছে।বেশ কিছুক্ষণ পর মেহেদী থেমে যায়। বড় বড় শ্বাস নিচ্ছে একবারে হাঁপিয়ে গিয়েছে।আরিয়ান তাকে টেনে জড়িয়ে ধরল।
— কুল শান্ত হ।
মেহেদী নিজেকে ছাড়িয়ে নিয়ে চেঁচিয়ে উঠলো
— ছুঁইবি না আমাকে তুই একটা স্বার্থ্যপর।বেইমান,,।
আরিয়ানে স্মিত হেসে সোফায় বসে বলে
—আমার গায়েই তো স্বার্থ্যপরের রক্ত ভয়ছে আমি একটু স্বার্থ্যেপরগিরি না করলে কি হয় বল?আর কি বললি বেইমান?যার বংশেই নিজের রক্তের সাথেই বেইমানি করতে দুবার ভাবে না। রক্তের সাথে রক্ত খেলায় মেতে উঠে।আমি তো সেই বংশেরই তবে আমি কেন বাদ পড়বো এসব থেকে?
—অতীত কেন টানছিস..?যে অতীত কষ্ট দেয় তা মনে না করাই ভালো।
—তুই টানতে বাদ্য করছিস। তুই তো জানতিস আমি নাও ফিরতে পারি তাহলে ওর মন থেকে আমাকে কেন ভুলাতে পারলি না..?
মেহেদী কিছুক্ষণ চুপ থেকে বলে।
— কারো মন থেকে কাউকে সরানো সম্ভব না যতক্ষণ না সে মানুষ টা তার মন থেকে ওি মানুষটাকে সরাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা অসম্ভব। তুই জানিস তুই যাওয়ার পর কী কী হয়েছে?তাহলে শুন......
এরপর একে একে আরিয়ানকে নিয়ে অর্নির পাগলামি।রাত জাগা হতে ১২ বছরের সকল ঘটনা খুলে বসে মেহেদী।
মেহেদী সব বলে লম্বা একটা শ্বাস নিয়ে থামে। আরিয়ান চোখ বন্ধ করে সোফায় হেলান দিলো।সেদিকে তাকিয়ে মেহেদী বলে।
—কথা ছিলো আমার সাথে যোগাযোগ করবি। কিন্তু সেটাও করলি না কেনো.?
আরিয়ান ওইভাবে থেকেই উওর দিলো।
—সেখানে যাওয়ার পর গন্তব্যে পৌঁছানোর আগেই গাড়ি এক্সিডেন্ট হয়।সেখানে আমি গুরুতরভাবে আহত হই।আমি জানি না আমাকে কে হসপিটালে ভর্তি করিয়েছে।কারণ এক্সিডেন্টের হওয়ার পর পরই আমি জ্ঞান হারাই। জ্ঞান ফিরতেই দেখি আমি হসপিটালে।তাও তিনদিন পর নাকি আমার জ্ঞান ফিরিছে।আমি এখানে কীভাবে এলাম জিজ্ঞেস করাতে তাঁরা বলেছে দুজন ছেলে আমাকে হসপিটালে নিয়ে এসেছে। সেখানে আমি আমার ফোন হারিয়ে ফেলি। সঙ্গে সঙ্গে ফোন কেনার টাকাও ছিলো না।১ মাস পর আমি নতুন মোবাইল কিনি।অনেক কষ্টে তোর নাম্বার জোগার করি। কিন্তু সেটা বন্ধ পাই।
সব শুনে মেহেদী এবার দীর্ঘ শ্বাস ফেলে বলে
—তুই যাওয়ার পর অনিকে নিয়ে ও-ই বাড়িতে অনেক জামেলা হয়।ওরা অনিকে নিয়ে বাজে কথা বলে। পরে আমি আম্মু আর অনিকে নিয়ে সেখান থেকে চলে আসি। তোকে অনেক কল দিয়েছি পাইনি।তার দু-দিন পর আমার মোবাইলটা হারিয়ে যায়।পরপরই নতুন মোবাইল কিনি।আগে সিমটা উঠায়নি কারণ বাড়ি থেকে চাচ্চুরা কল দিতো। নতুন সিম দিয়ে ও কল দিতাম তোকে সব সময় বন্ধ পেতাম।
অনির পাগলামি করতো খুব তোর জন্য। কান্না করতো খালি বলতো তোকে কল দিতে মেয়েটার কষ্ট দেখা আমি তোর সাথে যোগাযোগ করতে বহু চেষ্টা করেছি।
এভাবে এক বছর কেটে যায়। এই এক বছরের বদলে যায় অনেক কিছু চঞ্চল মেয়েটা থাক পাথরের মতো হয়ে যায়।এইটুকু বয়সে যেন মেয়েটা বুঝতে শিখে গিয়েছে। আর আমাদের সামনে কাদঁতো না কিন্তু আঁড়ালে আমি ওর কষ্ট গুলো দেখেছি।হুট করে মনে হলো তুই নিজ ইচ্ছায় আমাদের সাথে যোগাযোগ করতে চাস না এজন্য এক বছরে একটা কল পর্যন্ত করিস নি।এরপর আমিও আর চেষ্টা করিনি।দুদিক থেকে ভুল বুঝাবুঝি হয়েছে।তুই ভাবলি আমরা তোকে ভুলে গেছি, আমি ভাবলাম তুই আমাদের ভুলে গেছিস। কিন্তু সবটাই আল্লাহর পরিকল্পনা মাফিক হয়েছে।মাঝখান থেকে ওইটুকু মেয়েটা.........
আরিয়ান উঠে বসলো। চোখ দুটো লাল টকটকে।মেহেদী সে চোখের দিকে তাকিয়ো ভরকে গেলো।আরিয়ান শীতল কন্ঠে বলে
— মাঝখান থেকে ওইটুকু মেয়েটা ১২ বছর ধরে একা অপেক্ষা করলো। তাই তো?
মেহেদী মাথা নিচু করলো। আরিয়ান হাসলো।যে হাসি কোনো হাসির কাতারেই পড়ে না।
— আমাকে স্বার্থ্যপর বলছিস এখন তো দেখি তুই নিজেও স্বার্থ্যপরের মতো কথা বলছিস?
—মানে,...?
আরিয়ান দীর্ঘ একটা শ্বাস পেলে উঠে দাঁড়িয়ে বলে
—কিছু না,,,,দারা তোর বোনকে পাঠাচ্ছি।
বলেই মেহেদীকে কিছু বলতে না দিয়ে উপরে চলে গেলো।
____________🌻🍂_____________....★
রুমে ডুকেই আরিয়ান দেখে অর্নি আগেই মতো খাটে শোয়া।কিন্তু চোখের পাতা ঘন ঘন লড়ছে।আরিয়ান সেদিকে কিছুক্ষণ সেদিকে ভ্রু কুঁচকে চেয়ে থেকে বিরবির করে বলে
—ওরে নাটকবাজ তার মানে এই ব্যাপার দেখাচ্ছি।
এই বলেই আরিয়ান বাঁকা হেঁসে নিজের মোবাইল টা নিয়ে কাকে জানি কল দিলো। কল রিসিভ হতেই।আরিয়ানে জোরে জোরে বলতে লাগলো।
— হ্যালো জান কী করছো..?
অর্নি কানে কথাটা যাওয়ার সাথে সাথে এক চোখ মেলে তাকালো।আরিয়ান বাঁকা চোখে তাকিয়ে ছিলো। অর্নি এসব দেখে এবার হেঁসে আবার বলে।
—খেয়েছো জান..?আমিও তোমায় অনেক মিস করি বেইবি।আচ্ছা খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসবো। নিজের খেয়াল রেখো। উমমমমমমমম্মা বায়।
বলেই ফোন কেটে।বাঁকা চোখে অর্নিকে দেখো।এবার চোখ পুরো পুরি খোলা।
অর্নি আর শুয়ে থাকতে পারলো না। লাফ দিয়ে উঠে বসলো।
— কে? কে ছিলো ফোনে? জান কে? বেবি কে?
আরিয়ান এমন ভাব করলো যেন শুনতেই পায়নি। টি-শার্টের কলার ঠিক করতে করতে বললো,
— ওহ তোমার জ্ঞান ফিরেছে? যাক বাবা ভালোই হয়েছে। আমি যে কী ভয় পেয়ে গেলাম ভেবেছি আজকে বুঝি আর তোমার জ্ঞান ফিরবে না।
অর্নি বিছানা থেকে নেমে আরিয়ানের সামনে এসে দাঁড়ালো। দুই হাত কোমরে।
— কথা ঘোরাবেন না।আপনি বিয়ে করেছেন..?
মেয়েটা কন্ঠ কেমন শক্ত।কিন্তু চোখে পানি টলমল করছে।আরিয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে মোবাইলে কিছু করতে করতে বলল
— কেনো বিয়ে কী করতে পারি না নাকি?আমার তো বিয়ে বয়স হয়েছে।তো বিয়ে করলে সমস্যা কী..?
অর্নি রাগে হতজ্ঞান হারিয়ে খাটের পাশে মিনি টেবিলের ভিতর রাখা গ্লাস টা এক আছাড় দিলো।সঙ্গে সঙ্গে গ্লাসটা ভেঙে চুরমার হয়ে গেলো।অর্নির চোখ থেকে টুপটুপ করে পানি পড়ছে।আরিয়ান যেন কিছুই দেখছে না। সে মোবাইলের দিকে তাকিয়ে আছে তো আছেই।অর্নি এবার মোবাইল টা ছোঁ মেরে নিয়ে এক আছাড় দিলো। মোবাইল তিন খন্ড হয়ে।তিন জায়গায় পড়লো।অর্নি আর দাঁড়ালো না কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে গেলো।
অর্নি বের হতেই আরিয়ান বুকে থু থু দিয়ে ঠাস করে খাটে শুয়ে পড়লো।বিরবির করে বলল
—একটু জন্য বেঁচে গেছি,,, মোবাইল একটা গেলে ১০ টা আসবে। আমার প্রাণ গেলে আর প্রাণ ফিরে আসবে না।
এই ভালোবাসায় আমার মৃত্যু নিশ্চিত।
—কিরে আমার বোন কে কাঁদালি কে...
আর বলতে পারলো না মেহেদী রুমের অবস্থা দেখে বুঝলো কিছু একটা হয়েছে।আরিয়ানের দিকে তাকাতেই দেখে খাটে শুয়ে আছে।পা ঝুলিয়ে। মেহেদী কাছে যেতেই অবাক হলো।আরিয়ান ঘেমে-নেয়ে একাকার। কিন্তু রুমে তো এসি ফ্যান দুটাই চলছে।অসুস্থ নাকি?মেহেদী কপালে হাত দিতে গেলে ভ্রু কুঁচকে আসে।আরিয়ান পুরো শরীর অস্বাভাবিক ভাবে কাঁপছে।
— কিরে তুই এমন কাঁপছিস আর ঘামছিস কেনো?কী হয়েছে?
—আগে পানি দে,,
______________________🌸🍂_______
জন মানবহীন একটা রাস্তায় কালো পোশাকে ডাকা একজন দাঁড়িয়ে মোবাইলে বার বার কাউকে মেসেজ পাঠাচ্ছে। তার কিছুটা দূরে গাড়ির মধ্যে কয়েকজন বসে আছে।কিছুক্ষণ বাদেই ফুল স্পিডে একটা কালো রঙ্গের বাইক এসে একদম প্রণয়ের পায়ের কাছে থামল।প্রণয় ছিটকে দূরে সরে গেলো।তার মনে হচ্ছে না সরলে বাইকটা তার পায়ের উপর দিয়ে চলে যেতো।বাইক বসা কালো জেকেট তার ভিতরে সাদা টপ টি-শার্ট আর কালো লেডিস্ জিন্স পড়া এক রমনী।সে হেলমেড খুলে চুল ঠিক করতে ব্যস্ত। প্রণয় এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে।
— মিষ্টার প্রণয় আপনার হার্ট খুবই দূর্ভল। এই দূর্ভল হার্ট নিয়ে এই চাকরি আপনার সাথে যাচ্ছে না।
প্রণয় হেঁসে বলল
— ম্যাম আপনি যেভাবে প্রতিবার আমার জান নাকের ডগায় এনে আবার ছেড়ে দেন।এভাবে তো হার্ট দূর্ভল কেনো কখন না জানি হার্ট অ্যাটাক করে মারা যাই।
রমনী টি বাইক থেকে নামতে নামতে বলল
— আপনার মাথায় যে এখনো আমার হাতেট বুলেট ডুকেনি এটাই আপনার সৌভাগ্য। আজকে অন্তত আমার ছুটি প্রয়োজন ছিলো কিন্তু আপনি যেভাবে কল, মেসেজ দিচ্ছেন।
— সরি ম্যাম এতে আমার কোনো দোষ নেই।উপর মহল থেকে খবর পাঠাতে বলেছে।
রমনীটি দূরে একটা পুরানো বাংলোর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো।
— ওরা কী ভিতরেই আছে?
— জ্বি ম্যাম...!
—ওরা কয়জন..?
— ১০জন...!
— মেয়ে..?
— ১৮ জন,,,
— আপনাকে একটা কাজ দিয়ে ছিলাম কাজটা কী ঠিকঠাক ভাবে হয়েছে?
— জ্বি ম্যাম আপনার কথা মতো ওরা যেখান থেকে মাল আনে সেখানে গিয়ে আমি কাজ করে এসেছি।কিন্তু আর অন্য কোথাও থেকে এনেছে কিনা তা বলতে পারছি না।
— ওকে,,,আপনার টিম মেম্বারা এসেছে..?
— জ্বি ম্যাম ওই যে গাড়িতে।
রমনীটি সেদিকে তাকিয়ে বলল
— ওদের সবাইকে কানে ব্লুথুত কানেক্ট করে দিবেন।আর আশেপাশে থাকতে বলবেন।আমি ভিতরে যাচ্ছি।
— ম্যাম আপনি একা গেলে যদি কোনো বিপদ হয়..!তার চেয়ে আমি আপনার সাথে যাই.?
রমনীটি প্রণয়ের দিকে চেয়ে বলল
— মিষ্টার প্রণয় বাচ্চাদের মতো কথা বলবেন না।আপনি ভিতরে গেলে এখানে কে থাকবে?আমি একাই পারবো।প্রয়োজন হলে ডেকে নিবো।লাইনে থাকবেন।ওকে..
—ওকে ম্যাম।
রমনীটি সোজা বাংলোর দিকে হাটা দিলো...প্রনয় ততক্ষণ পর্যন্ত তাকিয়ে চিলো যতক্ষণ না রমনীটির ছায়া আড়াল হলো।
_____________
বাংলোর পেছনে একটা ভাঙা জানালা। সেখান দিয়ে হালকা আলো আসছে। রমণীটি নিঃশব্দে দেওয়াল বেয়ে উঠলো। জুতার কোনো শব্দ নেই। মাস্কটা ভালো করে পড়ে নিলো। শুধু চোখ দুটো দেখা যাচ্ছে।
সে জানালার ফাঁক দিয়ে ভেতরে দেখলো — সব গুলো মেয়ে এক কোণে হাত-মুখ বাঁধা অবস্থায় কাঁদছে।
তাদের কিছুটা সামনে লোক গুলো বসে মদ খাচ্ছে।
একজন বলছে,
— ট্রাক আসলেই চালান। আজ রাতেই বর্ডার পার।
আরেকজন বলে উঠলো।
—ট্রাক আসতে আসতে চল যার যেটা ভালো লাগে। ওটার সাথে একটু ফুর্তি করি আসি।
—আরে না না মহাজন বলেছে সব গুলো ফিউর চাই তার।
তার নিজেদের মধ্যে কথা বলায় ব্যস্ত এইদিকে
রমণীটি জানালার গ্রিলে পা রেখে নিঃশব্দে ভেতরে লাফ দিলো। কেউ টেরও পেলো না। সে পেছনের অন্ধকার কোণে লুকিয়ে রইলো।
ধীরে ধীরে মেয়েগুলোর কাছে গিয়ে ফিসফিস করে বললো,
— ভয় পেও না... আমি তোমাদের নিতে এসেছি। চিৎকার করো না।আমি তোমাদের মুক্ত করবো।
একটা মেয়ে চমকে তাকালো। রমণীটি ইশারায় চুপ করতে বললো।
সে প্রথমে একটা মেয়ের বাঁধন খুলে তার হাতে একটা ছোট ব্লেড দিয়ে বললো, বাকিদের বাঁধন আস্তে আস্তে কাটতে।
এবার সে উঠে দাঁড়ালো। পেছন থেকে একটা বোতল তুলে নিয়ে সজোরে লাইটের উপর ছুঁড়ে মারলো।
ঠাস!
লাইট ভেঙে পুরো ঘর অন্ধকার। রমনীটির ভাঙ্গা জানালা দিয়ে দেখিয়ে মেয়েগুলোকে একে একে বের হতে বললো।
— কে? কে ওখানে? লাইট গেলো কীভাবে?
লোকগুলো হৈচৈ শুরু করলো।
— মিষ্টার প্রণয়, মেয়েগুলো বের হচ্ছে আপনি তাদের সেফলি গাড়িতে তুলুন। আমি এই দিকটা দেখছি।
রমনীটি অন্ধকারের মধ্যে কিছু একটা স্প্রে করে দিলো।তার পর আবছা আলোয় পাশে থেকে একটা কাঠ তুলে জাপিয়ে পড়লো।অন্ধকারের মধ্যে শুধু মারামারির শব্দ। কেউ কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু এক এক করে লোকগুলো পড়ে যাচ্ছে। রমণীটির ট্রেনিং, তার নিঃশব্দ চলাফেরা — ওরা বুঝতেই পারছে না আঘাত কোথা থেকে আসছে। তারাও অন্ধকার ছুরি বের করলো।
রমণীটি মোবাইলের ফ্ল্যাশ জ্বালালো। মেঝেতে সব গুলো অজ্ঞান হয়ে পড়ে আছে।ফ্ল্যাশ এবার নিজের বাহুর দিকে দরলো টপটপ করে রক্ত ঝরছে।অন্ধকারে কেউ একজন আঘাত করেছে।সে একপলক চেয়ে বের হয়ে গেলো।
বাইরে প্রণয় আর টিম আগে থেকেই সব রেডি করে রেখেছিলো। মেয়েগুলোকে গাড়ির কাছে নিয়ে গিয়ে দার করালো।প্রণয় ভিতরে কী হচ্ছে সে চিন্তায় বার বার পায়চারি করচে।বেশ কিছু ক্ষণ পর রমনীটিকে আসতে দেখা গেলো। প্রণয় তার কাছে গিয়ে জিজ্ঞেস করো
—ম্যাম আপনি ঠিক আছেন?
— হুম শুধু হাতে লেগেছে একটু।
সাথে সাথে প্রণয় ফ্ল্যাশ অন করল। দেখলো রক্ত ঝরছে।সে উতলা হতেই। রমনীটির হাত দিয়ে ইশারা করে থামিয়ে বলল
—মিষ্টার প্রনয় এগুলো আমার জন্য সামান্য সেটা আপনার থেকে ভালো কেউই জানে না।সো এসব বাদ দিন।
প্রণয় থেমে গেলো।
একটা মেয়ে জিজ্ঞেস করলো,
— আপু, আপনি কে?
রমণীটি বাইকে বসে হেলমেট পরতে পরতে বললো
— কেউ না। মনে করো ছায়া। তোমাদের বিপদে ছায়া হয়ে এসেছিলাম।এর পর থেকে সাবধানে চলাফেরা করবে।
—আচ্ছা আপু,,, আমি তো তোমার উপর ফিদা হয়ে গিয়েছি,, ছেলে হলে নিশ্চিত প্রোপজ করে দিতাম,,,তুমি নিশ্চয়ই অনেক ছেলেদর Crush..?
রমনী মাক্সের আড়ালে হেসে বলল
— Crush তো হয়েছি অনেকের বাট আমাকে প্রোপজ করার সাহস সবার থাকে না।
— এই যে মিষ্টার প্রনয় ওরা ভিতরে আছে ওদের ব্যবস্তা স্যার করবে। আপনি আপাতত ওদের নিয়ে যান।আর সব মেয়েদের নিজ দায়িত্বে বাড়ি পৌঁছে দিবেন
—জ্বী ম্যাম।
—আর আগামী এক সাপ্তাহ আমার ছুটি স্যারকে বলে দিবেন।
—এক সাপ্তাহ আপনাকে না দেখলে তো আমার প্রাণপাখি উঠে যাবে
—মিষ্টার প্রণয় কী বিরবির করছেন আপনাকে কিছু বলেছি,,
—হ্যাঁ জ্বি ম্যাম শুনেছি ঠিক আছে।
হেলমেটের কাচ নামিয়ে বাইক স্টাড দিয়ে অন্ধকারে মিলিয়ে গেলো। তার পরিচয় গোপনই থাকলো।প্রণয় সে দিকে তাকিয়ে বিরবির করে বলল
— হার্ট অ্যাটাকের গোডাউন,,,,।
_____________________
অর্নি বাড়িতে এসে নিজের রুমের দরজা বন্ধ করে দিয়েছে। ভিতর থেকে ভাঙ্গচুরের আওয়াজ ভেসে আসছে।বাইরে তনিমা মারজান বেগম। দরজা ধাক্কাচ্ছ। ফারিশ বাড়িতে নেই।
—অনি মা দরজা খোল। কী হয়েছে.?
—অনি দরজা খোল কী হয়েছে বল.?
ভিতর থেকে অর্নির কন্ঠ ভেসে এলো।
—আম্মু তনি প্লিজ আমাকে একা থাকতে দাও একটু। তোমরা যাও।
তার পর আর কোনো শব্দ শুনা গেলো না।মারজান বেগম মেহেদীকে জানালো।মেহেদী বলল সে আসছে।
(রিচেক করিনি বানানে ভুল হতে পারে,,,,আর গল্প টা মাএ শুরু তাই কাহিনি গুলো এলোমেলো কিংবা রহস্যময় লাগতে পারে,,, তবে আমি বলবো ধৈর্য ধরে পড়ো আস্তে আস্তে সব ক্লিয়ার হবে)
চলবে,,,,,