ফন্ট সাইজ:
থিম:
এই আশিকি

পর্ব 19

লেখক: আরিফা তাসনিম তামু

#এই_আশিকি
#পার্ট_১৯
#লেখিতে_আরিফা_তাসনিম_তামু

_____কপি করা সম্পূর্ণ নিষেধ🚫❌_____

মেহেদী চলে গিয়েছে দশ মিনিটের মতো হবে।কিন্তু আরিয়ান এখনো সেই আগের মতো চোখ বন্ধ করে শুয়ে আছে। মেহেদী আরিয়ানকে সঙ্গে নাওয়ার জন্য অনেক জোর করেছে কিন্তু আরিয়ান পরে যাবে বলে জানিয়েছে।আরিয়ান চোখ বন্ধ করে ভাবে এক সাপ্তাহ আগের কথা।আরিয়ান ফিরেছে আজকে এক সাপ্তাহ। যদিও আরিয়ানের দেশে ফিরার কথা আজকে কিন্তু সে ইমারজেন্সি এক সাপ্তাহ আগে এসেছে।কেন তা এক মাএ সেই জানে।

অতীত

ফ্ল্যাটে ডুকতেই কেন জানি না তার পুরো শরীর কেঁপে উঠলো।ফ্ল্যাট টা একদমই গোছানো পরিপাটি। আরিয়ান ধরে নিয়েছে মেহেদী এই ফ্ল্যাটের দেখবার করে।দরজার কাছে দাড়িয়ে ভিতরের দিকে তাকাতেই তার মনে হচ্ছে। পিচ্চি একটা পরী সারা ফ্ল্যাট ময় দৌড়াদৌড়ি করছে আর খিলখিল করে হাসছে।আর পরীটার পিছনে খাবারের প্লেট নিয়ে একটা ছেলে ছুটছে আর পিছন থেকে বলছে"কিউটিপাই আস্তে পড়ে ব্যাথা পাবে তো" কিন্তু পরী টা থামছেই না হঠাৎ পরীটা সিঁড়ি সাথে হোঁচট খেয়ে পড়ে চিৎকার করে উঠল।

সঙ্গে সঙ্গে আরিয়ানের পুরো শরীর ঝাঁকুনি দিয়ে উঠলো।হাতের ট্রলি দরজায় ফেলে এসে দ্রুত সিঁড়ির কাছে এসে বলল

—কিউটিপাই,,,.?

না কোথাও নেই। থাকার কথাও না। আরিয়ানের হুঁশ ফিরলো।মুখটা মলিনতায় ছুঁয়ে গেলো।সে সোফায় গিয়ে শরীর এলিয়ে চোখ বুঝেতেই।আবার কানে এলো।

—সুপারম্যান আমি এখানে আমাকে ধরো..!.

সঙ্গে সঙ্গে আরিয়ান চোখ মেলে তাকালো।পর্দার পিছনে মনে হচ্ছে ছোট্ট একটা আবরণ বুঝা যাচ্ছে। আরিয়ানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে।দ্রুত উঠে যেতে যেতে বলল

—কিউটিপাই তুমি বড্ড দুষ্ট হয়ে যাচ্ছো।দাড়াও এক্ষুনি দরে ফেলবো তোমাকে।

বলে পর্দা সরাতেই দেখলো খালি কেউ নেই। বাতাসে পর্দা উড়ছে।আরিয়ানের হাসিটা মিলিয়ে গেলো। ঠোঁটে ফুটে উঠল মলিন হাসির রেখা।আরিয়ান জানে অর্নি এখানে নেই। তবুও সে বাচ্চাদের মতো পাগলামি করছে।আরিয়ানের চলার শক্তি টুকুও যেন নেই।১২ টা বছর যাকে ছাড়া পার করে দিলো আজ মনে হচ্ছে এই বাড়িতে তাকে ছাড়া দম বন্ধ হয়ে আসছে।আজ আর যেন থাকে যাচ্ছে না।আরিয়ান বহু কষ্টে সিঁড়ি ভেয়ে উপরে উঠে নিজের রুমের সামনে এসে দাড়ালো।
দরজার সামনে দাড়িয়ে চোখ বুলালো সারা রুমময়। আরিয়ানের চোখের পাতায় বাসছে। আরিয়ানের বুকে ঘুমিয়ে থাকা অর্নি।আরিয়ান পা টেনে খাটের উপর উপুড় হয়ে শুয়ে পড়লো। বিচানায় নাক ডুবিয়ে দিতেই আবেশেই চোখ বুঝে এলো। দারুণ একটা ফুলের মতো স্মেইল। কিন্তু কি ফুলের তা সঠিক বলতে পারছে না।স্মেইল টা যেন নেশা ধরিয়ে দিচ্ছে। চোখ বুঝা অবস্থায় ক্লান্তিরা সব হানা দিলো কিছুক্ষণের মধ্যে আরিয়ান ঘুমে তলিয়ে যায়।

বেশ লম্বা একটা ঘুম দিয়ে বিকালের দিকে ঘুম ভাঙ্গে আরিয়ানে। দীর্ঘ শ্বাস ফেলে লাগেজ এনে। সব কাপড় বের করে।শাওয়ার নাওয়া দরকার। বেশ লম্বা একটা শাওয়ার নিয়ে বের হলো আরিয়ান।তাওয়াল দিয়ে চুল মুছতে মুচতে কাবার্ডের কাছে গেলো বাকি কাপড়গুলো তুলে রাখার জন্য
কাবার্ড খুলতেই ভ্রু কুঁচকে আসে মেয়েলি জামা কাপড় দেখে।আরিয়ান হাত বাড়িয়ে একটা জামা হাতে নেয়। বিচানায় পাওয়া সেম স্মেইল জামাটা থেকে আসছে।আরিয়ান জামাটার পাশে দুটো টিশার্ট দেখে। জামাটা রেখে ওগুলো বের করে।কয়েক সেকেন্ডের মধ্যে চিনে ফেলে এগুলো তারই টি শার্ট আরেকটা কালো শার্টও আছে যেগুলো সে দেশেই রেখে গিয়ে ছিলো।আরিয়ান টিশার্ট গুলো উল্টে পাল্টে দেখে নিজের দিকে তাকালো।এগুলো এখন তার মাথা দিয়েও ডুকবে কিনা সন্দেহ। টিশার্ট গুলো থেকেও সেই ফুলের স্মেইলটা ভেসে আসছে।তার মানে এখানে কেউ ছিলো?তার টিশার্ট গুলোও ইউজ করেছে।আরিয়ানের চোয়াল শক্ত হতে নিয়েও শীতল হয়ে আসে।এক সাইডে সুন্দর করে রাখা একটা ডায়েরি আর অনেক গুলো কাগজ দেখে।আরিয়ান হাত বাড়িয়ে ওগুলো নেয়।

প্রথম পেজ উল্টাতেই কাঁচা হাতের লেখা দেখা যায়—

"জানো তুমি চলে যাওয়ার পর আমি অনেক কেঁদেছি।
আজকে দু'দিন হয়ে গেলো তুমি বলেছো দু'দিন পর আসবে কিন্তু এখনো আসছো না কেনো.?তোমার কি আমাকে মনে পড়ে না?কিন্তু আমার তো তোমাকে অনেক মনে পড়ে।

২য় পেজ—

জানো মেহেদীর সাথে ওদের বাড়িতে গিয়েছি আর একটা পোঁচা মহিলা আমাকে রাস্তার মেয়ে বলেছে।মেহেদী আর ওর মাকে অনেক বকেছে মেহেদীর মা অনেক কেঁদেছে। আমার অনেক অসুখ হয়েছে ভালো লাগছে না তুমি কবে আসবে।

আরিয়ানের হাত শক্ত হয়ে যায়।৩য় পেজ

জানো আমার আম্মু আছে মেহেদীর মা বলছে উনি আমার আম্মু আমার অনেক খুশি লাগছে।উনি অনেক ভালো আমাকে এতো এতো আদর করে। মেহেদীও ভালো শুধু তুমি পঁচা তুমি আমাকে রেখে চলে গেছো।আমি তোমার জন্য অনেক কাদিঁ।

মেহেদী আমাকে একটা স্কুলে ভর্তি করিয়েছে আমার একটা ফ্রেন্ড হয়েছে নাম রিধি। ও অনেক ভালো ওকে তোমার কথা বলছি।

স্কুলে একটা মেয়ে আমার চুল টেনে দিয়েছে।আমি ব্যথা পেয়েছি।তাই ইট মেরে মেয়েটার মাথা পাঠিয়ে দিয়েছি।।তুমি আসলে কিন্তু আমাকে বকিও না।এমনিতেই ম্যাম আর মেহেদী অনেক বকেছে।

স্কুলে একটা ছেলে আমাকে বলেছে সে নাকি আমাকে ভালোবাসে।কিন্তু আমি বলে দিয়েছি আমি আমার সুপারম্যানকে ভালোবাসি।আচ্ছা তুমি ও কী আমাকে ভালোবাসো

লাস্টের টুকু পড়ে আরিয়ানের ঠোঁটে হাসি ফুটে। ৪র্থ পেজ

—জানো আমি আর্ট করা শিখেছি শুধু মাএ তোমার চোখ এঁকার জন্য। অনেক দিন তোমার নীল চোখ গুলো দেখি না।সুন্দর হয়েছে কিনা বলিও।

আরিয়ান আর্ট করা চোখের দিকে তাকায় নিখুঁত ভাবে এঁকেছে ধারুন হয়েছে।

একে একে সব পড়ে শেষ হয়তেই। আরিয়ানের হার্টবিট দ্রুত ভাবে লাফাতে শুরু করে যেন একবারে বের হয়ে চলে আসবে।আরিয়ান বুক চেপে ধরলো।চোখ দিয়ে মনে হলো একফোঁটা পানি পড়ল।কিন্তু আরিয়ানের ঠোঁটে হাসি লেগে আছে।আরিয়ান সটান হয়ে খাটে শুয়ে পড়লো।

__________

সেদিনের কথা আর আজকে অর্নির পাগলামির কথা মনে করে আরিয়ান নিজের অজান্তেই হেঁসে ফেলে।

বিরবির করে বলে

—ভাবা যায় একটা হাপব্যাটারি মেয়ের কতটা ক্ষমতা থাকলে আমার মতো শক্তপোক্ত মানুষের ও হার্ট কাঁপিয়ে দেয়। কি সাংঘাতিক ব্যাপার।

তখন অর্নির জেদ দেখে আরিয়ান একটু না অনেকটাই ভয় ফেলো।আবার নিজেও অবাক হলো।সে সামান্য একটা মেয়ের জেদ রাগ দেখে ভয় পেলো এই দিনও তাকে দেখতে হলো।আরি যে সে ভয় না হার্ট কাঁপানোর মতো ভয়।আরিয়ানের মনে হচ্ছিল তখন তার প্রাণপাখিটাই উঠে যাবে।

_____________

মেহেদী এসে ডাকার পর অর্নি দরজা খুললো।আর যাই হোক ভাইয়ের কথা ফেলতে পারে না।এই যে এখন খাবার টেবিলে বসে মেহেদী অর্নিকে যত্ন সহকারে খাইয়ে দিচ্ছে।দুই ভাই বোন মিলে গল্প করছে। দুপুরে খাবার খাওয়া হয়নি অর্নির এখন সন্ধ্যা ৭টা বাজে এখনো খাবে না বলে জেদ দরে বসে ছিলো।মেহেদী কিছু না বলে মাকে খাবার দিতে বলে। মারজান বেগম খাবার দিতেই মেহেদী ভাত মাখিয়ে অর্নির সামনে ধরে। অর্নিও আর না করেনি।চুপচাপ খাচ্ছে। বাকিরা সন্ধ্যার নাস্তা করছে।ফারিশ একদম চুপচাপ বসে চা খাচ্ছে। মুখটা মলিন।তনিমা খাচ্ছে কম উশখুশ করছে বেশি।অর্নি কী হয়ছে আরিয়ানের সাথে দেখা হয়ছে কিনা এসব জানার জন্য মেয়েটার পেটে গুড়ুম গুড়ুম করচে। মারজান বেগম বসে বসে ভাই বোনের কারবার দেখছে।

এমন সময় কলিং বেল বেজে উঠলো।মারজান বেগম যেতে নিলে তনিমা উনাকে থামিয়ে নিজে গেলো।দরজা খুলেই তনিমা হা হয়ে গেলো।কালো শার্ট আর প্যান্ট পড়া জিম করা বডি ফর্সা গায়ের রং মুখে খোঁচা খোঁচা দাড়ি।গোলাপি ঠোঁট, ঠোঁটের কোণে তিল।থুতনিতে গর্ত।এরকম ছেলে তনিমা মোবাইলে দেখেছে বাস্তবে আজকে প্রথম দেখলো।তার কাছে সব স্বপ্ন স্বপ্ন লাগছে।

আরিয়ানের কপাল কুঁচকে আসে বিরক্ততে।গম্ভীর কন্ঠে বলে

— সরে দাড়াও ভিতরে জাবো।

তনিমার হুশ ফিরে

—হুম কাকে চাই..?

এর মধ্যে ফারিশ বাইরে যাওয়ার জন্য আসলো।দরজায় দাড়ানো আরিয়ানকে দেখে তার চিনতে এক সেকেন্ড ও সময় লাগলো না যদিও আরিয়ান আগের চেয়ে হাজার গুন হ্যান্ডসাম হয়েছে।সে পিছন ফিরে একবার খাবার টেবিলে বসা অর্নিকে দেখলো।

—তনি ভিতরে আসতে দে বাইরে কেন দাঁড় করিয়ে রেখেছিস?

বলেই ফারিশ এগিয়ে গেলো হালকা হেঁসে হাত বাড়িয়ে বলে

— হেই ব্রো দেশে ফিরলে কবে.?

আরিয়ানও হাত মিলিয়ে সামান্য হেঁসে বলে

—আজ।

বলেই হাত ছেড়ে দেয়।ফারিশের মনে হলো আরিয়ান তার সাথে হাত মালায় নি কোনো কিছুর রাগ ঝেড়েছে।তনিমা ভ্রু কুঁচকে বলে

—ভাইয়া তুমি উনাকে চিনো?

ফারিশ হালকা হেসে বলে

— আরিয়ান,,,,ভিতরে আসো,,,,

আরিয়ান ভিতরের দিকে হাঁটা দিলো।ফারিশও দীর্ঘ শ্বাস ফেলে ভিতরের দিকে গেলো।এই দিকে তনিমার নামটা চেনা চেনা লাগলো

— নামটা কোথায় যেন শুনছি,,,হায় আল্লাহ অর্নির সুপারম্যান না তো..? অর্নি যদি জানে আমি ওর সুপারম্যানের উপর আরেকটু হলে পিছলে পড়ছিলাম। তাহলে আমাকে আস্ত রাখবে না।তোবা তোবা উনি হচ্ছে আমার দুলাভাই।

_____________

আরিয়ান ভিতরে যেতেই দেখে অর্নি মাথা নিচু করে খাচ্ছে। আর মেহেদী তাকে খাইয়ে দিচ্ছে। মারজান বেগম আরিয়ানকে দেখতেই ছুটে আসেন। জড়িয়ে ধরে।

—কেমন আছো মনি..?

— মনির কথা আজ মনে পড়লো বুঝি..?

—সব সময় পড়ে কিন্তু আসার রাস্তা ছিল না..!

—এখন আর আমাদের ছেড়ে যাবি না বল..?

_আচ্ছা জাবো না,,,

অর্নি একবার মাথা তুলে তাকিয়ে দু-জনের চোখাচোখি হতেই চোখ সরিয়ে নেয়।মেয়েটার চোখ মুখ লাল হয়ে ফুলে আছে।।দেখেই বুঝা যাচ্ছে কেদেছে। আরিয়ান ঠোঁট বেঁকিয়ে সামান্য হাসলো।মারজান বেগম আরিয়ানকে সোফায় বসিয়ে ছুটলো রান্না ঘরে।উনার কাছে ছোট থেকে আরিয়ান আর মেহেদী সমান।ততক্ষণে মেহেদীর অর্নিকে খাওয়ানো শেষ।অর্নি উপরে চলে গেলো।আরিয়ান সবই দেখলো।মেহেদী উঠে আরিয়ানের কাছে এলো।মেহেদী আর আরিয়ান কথা বলছে ফারিশও টুকটাক বলছে।তাদের গল্পের মাঝে মারজান বেগম অনেক ধরেনের খাবার নিয়ে আসলো। আরিয়ান মানা করলেও উনি শুনছে না। আরিয়ান খাবারে হাতও দেয়নি শুধু কপি খেলো।খাওয়া শেষে উঠে দাড়িয়ে মেহেদীকে উদ্দেশ্য করে বলল

— রুম কোনটা..?

মেহেদী বুঝল কিশের রুমের কথা বলছে আরিয়ান

— ডানপাশেরটা

আরিয়ান কিছু না বলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলো।ফারিশের বুক আরিয়ানের প্রতিটা কদমে একটু একটু করে ভারি হয়ে আসছে।

(ব্যস্তার মাঝে লেখেছি কালকে রুম চেঞ্জ করবো তাই একটু বিজি।আবার নতুন বাসায় গিয়ে সব গোছগাছ করতে হবে।পরের পার্ট দিতে হয়তো একটু সময় লাগবে তবে ইনশাআল্লাহ বড় করে দিবো।)

চলবে,,,

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 19 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন