ফন্ট সাইজ:
থিম:
এই আশিকি

পর্ব 20

লেখক: আরিফা তাসনিম তামু

#এই_আশিকি
#পার্ট_২০
#লেখিতে_আরিফা_তাসনিম_তামু

____কপি করা সম্পূর্ণ নিষেধ🚫❌_____

ঘরময় পায়চারি করছে অর্নি। মেয়েটা কিছুতেই নিজের রাগ কমাতে পারছে না।হঠাৎ করে কেন যে এতো রাগ হচ্ছে বুজতে পারছে না।মন চাচ্ছে সব ভেঙ্গে চুরমার করে দিতে।
শেষমেষ রাগ দমাতে না ফেরে দরজায় এক লাথি মারলো।কিন্তু অবাক করা ব্যপার হচ্ছে এতো শক্ত একটা দরজায় লাথি মারার পরও অর্নি অতো ব্যথা পায়নি। পা তো ভাঙ্গা দূরে থাক।সে তো ভেবে ছিলো পা ভেঙ্গে বাড়িতে কয়েকদিন শুয়ে বসে কাটাবে।বাব্বারে অর্নিরে তো পা নয় যেনো

— প্রথম দিনই জায়গা মতো লাথি মেরে আমার বংশের লাল নীল বাতি জ্বালিয়ে দিবে বলেই কী বারো টা বছর অপেক্ষা করেছিলে মেয়ে..?

অর্নি মনে মনে নিজের পায়ের শক্তির জন্য একটু নিজেকে বাহ বাহ দিচ্ছিলো তার আগেই গম্ভীর কন্ঠের এমন বানী কানে পৌছাতেই তড়াক করে চোখ মেলে তাকালো।আর তাতেই যা দেখলো এবং বুঝলো লজ্জায় দুঃখে মেঝেতে গড়াগড়ি দিয়ে কাঁদতে ইচ্ছে করলো।কিন্তু এতো বড় মেয়ে কান্না করলে লোকে কী বলবে।তার উপর কান্না কারণ জিজ্ঞেস করলে অর্নি কী বলবে ও আরিয়ানের না না ছিঃ ছিঃ ছিঃ। এসব ভাবাও পাপ।

আরিয়ান দরজার সামনে বুকে হাত গুঁজে শান্ত দৃষ্টিতে অর্নির হাবভাব দেখছে।অর্নি যখন তীব্র রাগে লাথিটা দিচ্ছিলো ঠিক সেই মুহূর্তে চাপানো দরজাটা সে শব্দহীন মেলে।আর ঠিক সেই মুহূর্তে যা ঘটার ঘটে গেলো( কী ঘটার কথা বলেছি আপনারা নিশ্চয়ই বুঝেছেন) তবে আরিয়ান নির্দয় শান্ত ভাবে যেভাবে দাড়িয়ে আছে মনে হচ্ছে যেন কিছুই হয়নি।দুজনেই চুপচাপ। অর্নি একটু পর পর হাসফাস করছে কীভাবে পরিবেশ স্বাভাবিক করবে।

— ই ইয়ে মা মানে আ

— তুমি কী তোতলা..?

তোতলা বলায় অর্নি রাগ হলো।

— মোটেও না।

আরিয়ান ঠোঁট বেঁকিয়ে দুষ্ট হেঁসে বলে

— তাহলে এরকম তোতলাচ্ছো কেনো.? এরকম তোতলাকে কে বিয়ে করবে?কোনো সুস্থ ছেলে নিশ্চয়ই বিয়ে করবে না।আমি সিউর তোমার জন্য পাবনায় এক নাম্বারে যে পাগলটা আছে ওটাই আসবে।তোতলা আর পাবনার পাগল বাহ বেস্ট জুটি,।

অর্নির কান গরম হয়ে গেলো লজ্জায় অপমানে শয়তান লোক ইচ্ছে করেই অর্নিকে রাগাতে এসেছে। কষ্ট দিতে এসেছে অর্নি কী এখন কম কষ্টে আছে? যে এই লোক কে এখানে এসেও কষ্ট দিতে হবে?তবে মুখে কিছু বলতে ইচ্ছে করছে না। মাথা নিচু করে দাঁড়িয়ে ওড়নার কোণা মোচড়াচ্ছে। আরিয়ান এখনো দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে।তামাশা দেখছে বেশ মজা লাগছে।

— তা মিস তোতলা ছোট্ট বেলায় মিষ্টি খাওয়ার পর কার থেকে চুমু খেয়ে ছিলে..?

অর্নি চোখ মুখ কুঁচকে বলে

—কি সব ফালতু বকা বকছো.?

—আমি শুনেছি ছোট বেলায় বাচ্চারা মিষ্টি খাওয়ার পর কেউ তাদের গালে চুমু দিলে বাচ্চায় তোতলায়। তা তোমাকে কে দিয়ে ছিলো.?

অর্নি এবার তেঁতে উঠলো

—তুমি তোতলা তোমার বউ তোতলা।

—আল্লাহ এই চরম সত্য কীভাবে জানলে আসলে সত্যিই আমার বউ তোতলা তবে সব সময় লজ্জা ফেলে তখন।

এবার অর্নির চোখে পানি টলমল করতে লাগলো।এই বুঝি পল্লব ঝাপটালে গড়িয়ে পড়বে।শরীরটা খারাপ লাগছে বড্ড শরীর টাও হঠাৎ কেন জানি না দুলছে।আরিয়ানের ভ্রু কুঁচকে আসে।সেকেন্ডের মধ্যে অর্নি সেন্স হারিয়ে পড়ে যেতে নেয়।আরিয়ান দ্রুত হাত দরে টান মারতেই অর্নি এসে একদম আরিয়ানের বুকে উপর পড়ে। সঙ্গে সঙ্গে আরিয়ানের হার্টবিট দ্রুত গতিতে লাফাতে শুরু করছে।অন্য রকম এক অনুভূতি হচ্ছে। এই অনুভূতির সাথে আজ প্রথম পরিচয় আরিয়ানের।
আরিয়ান অর্নির মাথাটা নিজের বুকের সাথে একবারে চেপে ধরলো।তার পরও মনে হচ্ছে তার অশান্ত বুকটা শান্ত হচ্ছে না। মন চাচ্ছে এই মেয়েকে বুকের মধ্যে লুকিয়ে রাখতে।তবে তা সম্ভব না।

আরিয়ান অর্নিকে কোলে তুলে নিলো।তার মনেই হচ্ছে না সে একটা মানুষের ওজন বহন করছে। আরিয়ান বিরবির করে বলে

— তুলো খায় নাকি এতো পাতলা কেনো?

আরিয়ান আস্তে করে অর্নিকে খাটে শুইয়ে দিলো।সে বেশ বুঝতে ফেরেছে সারাদিন না খেয়ে থাকার কারণে শরীর দূর্ভল হয়ে ছেড়ে দিয়েছে।এটা আরিয়ানের অজানা না ছোট থেকেই অর্নির এই সমস্যা না খেলে প্রেশার লো হয়ে সেন্স হারায়।আরিয়ান পাশে রাখা গ্লাসটা থেকে হালকা পানির ছিটা দেয় অর্নির মুখে। গালে আলতো চাপড় দিয়ে আস্তে করে ডাকে।

—অর্নি..?এই কিউটিপাই..? তাকাও.?

অর্নি ভারি নিশ্বাস ফেলছে আরিয়ান বুঝলো ঘুমিয়েছে। এটারই এখন প্রয়োজন ছিলো।রেস্টও হবে ঘুম দিলে শরীর কিছুটা ভালো লাগবে।

আরিয়ান কিছুক্ষণ ঘুমন্ত অর্নিকে দেখলো।একবারে শান্ত বাচ্চার মতো ঘুমিয়ে আছে।যেনো অর্নির থেকে শান্ত পৃথিবীতে আর কেউই নেই।কিন্তু কে বলবে এই মেয়ে শক্তপোক্ত মানুষেরও হার্ট অ্যাটাক করিয়ে দাওয়ার ক্ষমতা রাখে,,?ফ্যানের হালকা বাতাসে অর্নির বেবি হেয়ার গুলো মুখে আঁচড়ে পড়ছে।আরিয়ান আলতো করে অর্নির মুখে ফু দিলো এতে করে সব গুলো সরেনি তাই হাত বাড়িয়ে সেগুলো সযত্ন সহকারে সরিয়ে দিলো।তার পর কম্বল দিয়ে শরীর ডেকে। এসি বন্ধ করে দিলো। শেষ একবার অর্নিকে দেখে নিয়ে দরজা চাপিয়ে রুম থেকে বের হয়ে গেলো।

_______________

আরিয়ান উপরে গিয়েছে প্রায় আধা ঘন্টার মতো হতে চললো।কিন্তু এখনো আসছে কেনো? কি এতো কথা বলছে ওরা? সোফায় মেহেদির পাশে বসে এসব নিয়ে ভাবছে ফারিশ।তার অবাদ্য মন যে আর মানছে না।বুকের ভিতর তীব্র ব্যথা হচ্ছে। বার বার মোবাইলে সময় দেখছে আর সিঁড়ির দিকে তাকাচ্ছে। বোকা ফারিশ জানে যাকে সে নিজের মন প্রাণ দিয়ে বসে আছে সে কখনো তার ছিলোও না।আর হবেও না তার পরও তার বেহায়া মন মানতে নারাজ।
শুরু থেকে সে জানতো ওই পুতুল অন্য কারো এটা তার জন্য নিষিদ্ধ তার পরও সে পাওয়ার লোভ করেছে। একটা প্রভাত আছে না "" লোভে পাপ পাপে মৃত্যু """ এটা একদম ফারিশের সাথে মিলে গেলো।ও অর্নিকে পাওয়ার লোভ করেছে তাই তো আজ মৃত্যুর মতো যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো সাথে দেখা বা তার মুখ থেকে অন্য কারো জন্য ভালোবাসার কথা শুনা এগুলো মৃত্যুর যন্ত্রণার চেয়ে কম না। মৃত্যুর যন্ত্রণা হবে এই যন্ত্রণায় লাশ হবে ঠিকই তবে দাফন হবে না।জীবন লাশ হয়ে ঘুরে বেড়াতে হবে।

বেশ কিছুক্ষণ পর আরিয়ানকে নামতে দেখা গেলো।ফারিশ নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা চালাচ্ছে। মেহেদী এতোক্ষণ মোবাইলে কিছু একটা করছিলো।আরিয়ান এসে অপর সোফায় বসে মেহেদিকে বলল

—মনি কোথায়? ডেকে দে আমাকে যেতে হবে।

আরিয়ানের কথায় মেহেদী ফোনটা রেখে বলল

—আজ এখানেই থেকে যা আম্মু খুব করে চাইছে।

আরিয়ান গম্ভীর গলায় বলল

—না আজ কাজ আছে অন্য আরেকদিন।

—শুধু রাতটাই তো কী এমন কাজ তোর..?

—আছে পার্সোনাল,,, তোর বিজনেস কেমন চলছে এখন..?

— আলহামদুলিল্লাহ অনেক ভালো এই শহরের ২য় স্থানে আছে,,,প্রথম স্থানে যেটা আছে ওটার অনেক ক্ষমতা কেউ তাদের হারাতে পারে না।,,,যাই হোক বাদ এসব আমি আমার জায়গায় খুশি আছি এই তো এই সপ্তাহে বিজনেসর কাজে আবার দেশের বাইরে যেতে হবে।

তার পর ফারিশের দিকে চেয়ে বলল

— ফারিশ তোকে তো বলা হয়নি আমি দেশের বাইরে কয়েকদিন থাকবো। তুই এই দিকের খেয়াল রাখিস অনি আর তনিমাকে দেখে রাখিস। অনিদের কলেজে দিয়ে আসবি আর নিয়ে আসবি একা ছাড়বি না।

এতোক্ষণ চুপচাপ বসে থাকা ফারিশের মেহেদীর কথা শুনে কিছু বলতে নিজে তার আগেই আরিয়ানের গম্ভীর কন্ঠের বানী কানে যায়।

— এখন আমি আছি আমি খেয়াল রাখবো তোর হয়ে। তুই যেমন আমার হয়ে রেখেছিস।অন্য কারো প্রয়োজন নেই।

ফারিশ কিছুটা অপমানিত হলো বলে মনে হলো তার।সে কলের বাহানা দিয়ে বের হয়ে গেলো। এখানে আর তার থাকতে ইচ্ছে করছে না। মেহেদীও আর কিছু বলল না।কারণ আরিয়ানের চেয়ে ভালো করে অর্নির দায়িত্ব কেউ পালন করতে পারবে না।

আরিয়ান মারজান বেগম কে বলে বের হয়ে যায়। উনি অনেক জোর করে থাকার জন্য কিন্তু আরিয়ান কাজের বাহানা দিয়ে চলে আসে। আসার সময় মেহেদীকে অর্নির খেয়াল রাখার কথা বলে যায়।আরিয়ান ডাক্তার পাঠিয়ে দেয় অর্নিকে দেখার জন্য।

_________________🌻🦢🌷______

অপ হোয়াইট টিশার্ট আর কালো টাউজার পড়ে চোখে চশমা দিয়ে এক মনে ল্যাপটপে কাজ করছে আরিশ। তার কাজে বেঘাত দিয়ে পাশে থাকা ফোনটা শব্দ করে বেজে উঠল।
নাম্বার টা দেখে ফোনটা রিসিভ করতেই অপাশ থেকে রুদ্রিক বলে উঠল

— তোর সমস্যা কী রিশ? ফোন বন্ধ করে রেখেছিস কেনো? কোথায় আছিস তুই..?

আরিশ গম্ভীর কন্ঠে উওর করল

—বাংলাদেশে,,,

—হোয়াট,,,,? বাংলাদেশে কী করছিস তুই আর গেলিও বা কবে আমাকে একবার বলার প্রয়োজনও মনে করলি না.?

—হুট করে আসা আগে থেকে প্ল্যান ছিলো না।

—কবে ফিরছিস...?

—পরশ

বলতে নিয়েও থেমে যায় আরিশ।মনে পড়ে যায় বাংলাদেশে আসার প্রথম দিনই ঘটে যাওয়া ঘটনা।

অতীত।

কালো রঙ্গের একটা বাইক ছুটছে দ্রুত গতিতে। বাইকে বসা কালো জেকেট ভিতরে কালো টিশার্ট জেকেটের চেইন খোলা। মাথা হেলমেট পড়া হাতে গ্লাভস পড়া এক যুবক।হেলমেটের আড়ালে দেখা মিলছে দারুচিনি রঙের চোখ জোড়া।বেশ আকর্ষনীয় লাগছে দেখতে।

যুবকটা বেশ মনেযোগ দিয়ে রাইড করছে।রাস্তায় বেশ কয়েকটা গাড়ি চলছে।হঠাৎ একটা বিড়াল চলন্ত বাইকের সামনে চলে আসে।যুবকটা দ্রুত বাম দিকে ব্রেক কষলো।তাতেই ঘটলো আরেক বিপত্তি।

রাস্তায় পাশ দিয়ে হেঁটে যাচ্ছে তিনজন মেয়ে পোশাক দেখেই বুঝা যাচ্ছে কলেজে পড়ুয়া।বাইকের চাকা আরেকটু হলে কোনার মেয়েটার পায়ের উপর উঠে যেতো।

অর্নি চমকে সরে গেলো। আরেকটু হলেই বাইকের চাকাটা তার পায়ের উপর দিয়ে চলে যেত। অর্নি রাগান্বিত হয়ে সামনে তাকালো।

বাইকে বসা একটা ছেলে, কালো জ্যাকেট, ভিতরে কালো টিশার্ট, মুখে কালো মাস্ক, মাথায় হেলমেট। শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। গভীর বাদামি চোখ।

অর্নি ভয়ে দুই সেকেন্ড থমকে থেকে তারপর বাদামি চোখ জোড়ায় চোখ রেখে রাগান্বিত কন্ঠে বলে

— চোখ কি পকেটে নিয়ে ঘুরেন? আরেকটু হলেই তো বাইকটা আমার উপর তুলে দিচ্ছিলেন! রাস্তা কি আপনার বাপের মনে করেন..? ফালতু লোক কোথাকার,,!

ছেলেটা বাইক থেকে নামলো না। শুধু হেলমেটটা খুললো। চুলগুলো ঘামে ভেজা।কপালে লেপ্টে আছে। মাক্স পড়া মাস্কের আড়ালে থাকা বাদামি চোখ দুটো অর্নির দিকে তাকিয়ে আছে। সাদা কলেজ ড্রেস পড়া।লম্বা চুল জুটি করা হাঁটুর নিচে জুলছে ।গোলগাল চেহারা।মারাত্মদিক ফর্সা। গরমে গাল দুটো লাল হয়ে আছে নাকি রাগে তা যুবকটা বুজলো না।টানা টানা চোখ। কপালে ছোট ছোট বেবি হেয়ার বের করা দুপাশে। এক কথায় একজন ছেলে প্রেমে ডুমে মরার মতো সৌন্দর্য এই মেয়ের।

অর্নি রাগে ফোঁসফোঁস করছে।বেশ কিছুক্ষণ পর লোকটার গম্ভীর গলা শুনা গেলো।

— সরি।

— সরি বললেই হয়ে গেলো?

—ইচ্ছে করিনি ভুলবশত হয়ে গিয়েছে...!

—পরের বার থেকে দেখেশুনে বাইক চালাবেন,, না হলে চালানোর দরকার নেই।আমি দেখে মাপ করে দিলাম অন্য কেউ হলে গনদোলাই খাওয়াতো।

বলে অর্নি রিধি আর তনিমা নিয়ে হনহন করে চলে গেলো

আরিশ বাইকে বসেই ছিলো। বুকে হাত দিয়ে অর্নির যাওয়ার পথে চেয়ে মাস্কের আড়ালে বিরবির করে বলে উঠল—

— ওই ঝাঁজওয়ালা মেয়েটাকে আমার চাই। ওর ঝাঁজে সারাটা জীবন নিজেকে পুড়াতে হলেও ওকে আমার চাই...! আইভ ফলেন ফর দ্য গার্ল।..

_________

—কিরে কই হারিয়ে গেলি..? কথা বলছিস না কোনো..?

— হুম,,

রুদ্রিকের কথা ঘোর কাটে আরিশের।তার পর গম্ভীর কন্ঠে উওর দেয়

—জানি না বাংলাদেশে ভালো লাগছে থাকতে।নেক্সট ডে তে তুইও চলে আয়।

— না আমার শো আছে তার পর ভেবে দেখবো।

তার পর দুজন মিলে বেশ কিছুক্ষণ কথা বলে কল কেটে দিলো।কল কাটতেই আরিশ বিচনায় শুয়ে চোখ বন্ধ করতেই চোখের পাতায় আবারও অর্নির চেহারা ভেসে উঠল।সেদিনের পর আর মেয়েটাকে কিছুতেই ভুলতে পারছে না আরিশ।ওইদিন তো মেয়েটার ছবিও একে ফেলেছিলো নিজের অজান্তে।আরিশ চোখ বন্ধ অবস্থায় গানের দুটো লাইন গেয়ে উঠল

—এসেছি তোকে নিয়ে ফিরবো বলে

মনেরই পথ চিনে আয় না চলে,,,,😌❤

(গল্পটা একটু এলোমেলো বা রহস্যময় লাগতে পারে। তবে সব ক্লিয়ার করবো আস্তে আস্তে। এতটুকু লেখতে পেরেছি তাই দিয়ে দিলাম।)

চলবে,,,

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 20 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন