#এই_আশিকি
#পার্ট_২১(১ম অংশ)
#লেখিতে_আরিফা_তাসনিম_তামু
______কপি করা সম্পূর্ণ নিষেধ🚫❌______
লন্ডনের রাতটা অস্বাভাবিক শান্ত।শহরের ব্যস্ত রাস্তাগুলোতে আলো জ্বলছে।অথচ AK-এর চোখে যেন চারপাশটাই অন্ধকার।তার সামনে টেবিলজুড়ে ছড়িয়ে আছে একটা অধীক সৌন্দর্যের অধিকারী রমনীর বিভিন্ন স্টাইলে তোলা ছবি।প্রতিটি ছবিতে রমনীরটা ঠোঁটে হাসি লেগে আছে।কিন্তু যখনি মনে পড়ে রমনীটি আর পৃথিবীতে নেই।তখনি Ak নামক যুবকটার বুক ফেটে যায়।যাওয়ার কথাও রমনীটি যে ছিলো তার বড্ড আদরের।একটা মাএ বোন বলে কথা Ak এর প্রাণ ছিলো।
কিন্তু সেই প্রাণ কে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে OA। ছাড়বে না Ak ও.এ কে।তার দূর্ভলতায় আঘাত?এত সহজ প্রাণে বাঁচতে দিবে না ওই ও.এ কে।
AK ধীরে ধীরে চেয়ার থেকে উঠে জানালার সামনে দাঁড়াল।
—তুই আমার বোনকে মেরে ভালো করলি না ও.এ...!
তার কণ্ঠে প্রতিশোধের আগুন।পুরো লন্ডন শহর তোলপাড় করে এ.কে এর লোকেরা ও.এ কে খুঁজে চলেছে। কিন্তু কোন খোঁজ পাওয়া,যাচ্ছে না।এ.কে চেয়ারে বসে সামনে রাখা ওয়াইনের গ্লাস গুলো একের পর এক শেষ করতে লাগলো।আর গ্লাস গুলো দেওয়ালে ছুঁড়ে মারছে।কাঁচের গ্লাস গুলো একে একে ভেঙ্গে গুড়ো গুড়ো হয়ে সারা রুমময় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে কাচঁ একেক দিকে।কিছুক্ষণ পর ফোনে নোটিফিকেশন আসে।AK-এর চোখ সরু হয়ে আসে।ফোন হাতে নিতে একটা মেসেজ দেখে।সেটা ওপেন করতেই। AK কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে।তার পর ঠোঁটে বাঁকা হাসি ফুটে।
_________________
—আমার প্রানপাখি তোর জ্ঞান ফিরেছে আল্লাহর কাছে লাখ লাখে শুকরিয়া।
যুবকটার কান্নায় গলা দিয়ে কথা বের হচ্ছে না।কিন্তু মুখে হাসির রেখা দেখেই বুঝা যাচ্ছে এটা খুশির কান্না। যুবকটার হাত কাঁপছে অনবরত। কাঁপা কাঁপা হাতটা রমনীর গালে রাখতে নিয়েও সেটা মাঝপথে থেকে যায় রমনীর মুখ থেকে বের হওয়া বানী শুনে।
—আমি কে...?
যুবকটা কান্না ভুলে নিস্তব্ধ হয়ে মেয়েটার মলিন মুখের দিকে চেয়ে আছে।সে ভুল শুনলো না তো?
—বলুন না আমি কে? আপনি আমাকে চিনেন আচ্ছা আমার নাম কী.?
—তু তুই নিজেকে চিনতে পারছিস না পাখি?
—না,,,আপনি কে.?
আপনি কে কথাটা একদম চুরির মতো এসে গেঁথে গেলো যুবকটার বুকে।তার প্রানপাখি তাকে চিনতে পারছে না?রমনীটি একটু পর নিজেকে না চিনতে পারার কারণে পাগলামি শুরু করে। যুবকটি না ফেরে ডাক্তার কে ডাকে। ডাক্তার এসে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে যুবক টার দিকে চেয়ে বলে।
— দেখুন মিস্টার চৌধুরী, পেশেন্টের মাথায় আঘাতটা অনেক গভীর ছিল। আমরা আগেই বলেছিলাম, জ্ঞান ফিরলেও স্মৃতি হারানোর চান্স ৯০%। এখন তাই হয়েছে। Retrograde Amnesia।
যুবকটা তখনো নিস্তব্ধ হয়ে বেডের দিকে তাকিয়ে। তার প্রাণপাখি ঘুমিয়ে আছে। ইনজেকশনের ঘোরে।
— কিন্তু ডাক্তার, ও আমাকে... ও আমাকে চিনতে পারছে না। আমি কে সেটাও...
ডাক্তার একটা দীর্ঘশ্বাস ফেললো।
— এটাই স্বাভাবিক। ও এখন কাউকেই চিনবে না। নিজেকেও না। ওর ব্রেইন ওর সব পুরনো মেমোরি ব্লক করে দিয়েছে নিজেকে বাঁচানোর জন্য।
— তাহলে? তাহলে আমার কি হবে? ওর কি মনে পড়বে না কোনদিন?
যুবকটার গলাটা ভেঙে আসছে। চোখ লাল।
ডাক্তার তার কাঁধে হাত রাখলো।
— মনে পড়ার চান্স আছে। কিন্তু সময় লাগবে। ওকে প্রেশার দেবেন না। ওকে চিনতে বাধ্য করবেন না। ওকে নতুন করে সব চিনতে দিন। আপনি কে, ও কে... সব নতুন করে। আর একটা কথা...
— কি?
— ও ভয় পাচ্ছে। ওর কাছে এই পৃথিবীটা এখন একদম অচেনা। তাই ওর সবচেয়ে কাছের মানুষ হিসেবে আপনাকেই ওকে আগলে রাখতে হবে। যদিও ও আপনাকে চেনে না, কিন্তু ওর অবচেতন মন আপনাকে বিশ্বাস করবে।
ডাক্তার চলে গেলো।
কেবিনে এখন শুধু দুজন।
যুবকটা ধীরে ধীরে গিয়ে রমনীর পাশে বসলো। তার মলিন মুখটার দিকে তাকিয়ে রইলো। কপালে ব্যান্ডেজ। ঠোঁট শুকিয়ে আছে।
কাঁপা কাঁপা হাতে সে আবার হাতটা বাড়ালো। এবার আর থামলো না। আলতো করে গালে রাখলো।
— তুই আমাকে ভুলে গেলি পাখি?এটা মানতে যে আমা বড্ড কষ্ট হচ্ছে,,।
তার চোখ থেকে এক ফোঁটা পানি টুপ করে রমনীর গালে পড়লো।
__________
রাতটা যেন আজ একটু বেশিই সুন্দর।ও
নিস্তব্ধ শহরের বুকের ওপর নেমে এসেছে নরম অন্ধকার। দূরের আকাশে চাঁদটা মেঘের আড়ালে লুকোচুরি খেলছে, আর হালকা বাতাসে অর্নির চুলগুলো বারবার মুখের ওপর এসে পড়ছে।অর্নি ধীরে ধীরে বারান্দায় এসে দাঁড়াল।
কেন জানি আজ তার মনটা অস্থির লাগছিল।এখন আর ঘুম ও আসবে না সারা সন্ধ্যা ঘুমিয়ে রাত সারে দশটায় ওর ঘুম ভেঙ্গেছে।ঘুম ভাঙ্গার পর আরিয়ানকে আর কোথাও পান নি। তনিমাকে জিজ্ঞেস করতেই বলে চলে গিয়েছে।আরিয়ান গিয়ে নাকি একজন মহিলা ডাক্তারও পাঠিয়েছে।যে কিনা অর্নি এসে দেখে গিয়েছে।এসব শুনে অর্নি মনে মনে ভেংচি কেটেছে।
ঘরময় পায়চারি করছে অর্নি আর একটু পর পর পানি খাচ্ছে। এই একটা বাজে অভ্যাস ওর চিন্তিত থাকলে পানি খেতে খেতে পেট ফুলিয়ে ফেলে।আর পায়চারি করে।কিন্তু এই মুহূর্তে ঠিক সে কিসের জন্য চিন্তিত নিজেও বুঝতে পারেছে না।এই নিয়ে সে নিজের উপরই বিরক্ত। তার ওর হঠাৎ মাথায় আরেক চিন্তা আসলো।আচ্ছা আরিয়ান কী সত্যি বিয়ে করে নিলো নাকি..?আচ্ছা বিয়ে করলে তো বউ নিয়েই আসতো কই অর্নিতো কাউকে দেখেনি?যেভাবে হোক অর্নিকে সত্যটা জানতেই হবে।আচ্ছা সত্যি যদি আরিয়ান বিয়ে করে নেয় তাহলে অর্নি ওর বউকে কী করবে.? উমম কী করা যায়? অর্নি পায়চারি করতে আর ভাবছে।
ভাবতে ভাবতে অর্নি আরো তিন গ্লাস পানি খেলো।কিন্তু কোনো বুদ্ধি মাথায় আসছে না। বিরক্ত হয়ে অর্নি এবার দেওয়ালে দিলো এক লাথি। মাগো বলে চেঁচিয়ে উঠল।ব্যথা পেয়েছে। চোখে পানি টলমল করছে।তারও আরেক লাথি দিলো দেওয়ালে।এবার বাবা গো বলে চেঁচিয়ে উঠলো।
অর্নির মনে হচ্ছে অর্নি শোকে পাগল হয়ে যাচ্ছে।
খুড়িয়ে খুড়িয়ে হেঁটে বিচানায় গিয়ে বসলো।ডান পাশে ভালোই ব্যথা পেয়েছে।পাযের দিকে তাকিয়ে কাঁদতে নিবে এর আগেই মোবাইলে নোটিফিকেশন আসে।পাশেই মোবাইল ছিলো। তাকাতেই সেদিনের অচেনা নাম্বারটা থেকে মেসেজ এসেছে।অর্নি দূরত্ব মোবাইল হাতে নিয়ে মেসেজ ওপেন করলো।এই অচেনা ব্যক্তি কে সেটা জানার খুব ইচ্ছে।
— বারান্দায় এসো সুইটহার্ট ফাস্ট...!
মেসেজ টা দেখে অর্নির অনেক প্রশ্ন মনে জাগলেও। এই মুহূর্তে সেগুলো মাথা থেকে বের করে দিলো।দ্রুত বারান্দায় ছুটলো। পায়ের ব্যাথাও ভুলে গেছে। বারান্দায় এসে দাঁড়াতেই বাইরের হীম শীতল বাতাস অর্নির শরীর ছুয়ে হেলো আবেশে চোখ বুঁজে এলো।
হঠাৎ—দূর থেকে ভেসে এলো একটা সুর।অর্নি থমকে গেল।
অর্নির বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল।সে রেলিংয়ের কাছে এগিয়ে গেল।কয়েক মুহূর্ত পর সেই সুরের সঙ্গে ভেসে এলো একটি মধুময় কণ্ঠ—
যেই আমার হলি অলি গলির ভিরে
তোকে একলা খোঁজার অজুহাত
এই মন বলেছে তোর মন গলেছে
হলো প্রেমের'ই আজ শুরু আর...
তোকে বলবো ভাবি কিছু চুপ কথাতে
ছিলি কল্পনাতে ছিলি রূপ কথাতে
আজ তোর নামে রাত নামে
দিন কেটে যায়....
আমার মন তোর পাড়ায়
এসেছে তোরি আশকারায়...
গানটা কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না। শুধু সেই কণ্ঠটা ধীরে ধীরে রাতের নীরবতা ভেদ করে তার কাছে পৌঁছে যাচ্ছে।অর্নি চারপাশে তাকাল।কেউ নেই।শুধু অন্ধকার।
হঠাৎ নিচের রাস্তাটার দিকে চোখ পড়তেই সে স্তব্ধ হয়ে গেল।
পুরো রাস্তাটা অসংখ্য সাদা ও লাল ফুল দিয়ে সাজানো। ফুলের মাঝখানে ছোট ছোট শত শত মোমবাতি জ্বলছে। মোমের নরম আলোয় ফুলগুলোকে মনে হচ্ছে যেন রাতের মাটিতে ছড়িয়ে থাকা অসংখ্য তারা।
আর সেই ফুলের সাজেই স্পষ্ট হয়ে ফুটে উঠেছে—
HAPPY BIRTHDAY SWEETHEART..~
অর্নির চোখ বিস্ময়ে আটকে রইল।কিন্তু চমকটা তখনও শেষ হয়নি।হঠাৎ উপর থেকে অর্নির গায়ে অসংখ্য ফুলের পাপড়ি পড়তে লাগলো।অর্নি অবাক হয়ে উপরে তাকলো চারপাশের কয়েকটি আলো একসঙ্গে নিভে গেল।অন্ধকার আকাশের দিকে একে একে উঠতে শুরু করল অসংখ্য ক্ষুদ্র আলোকবিন্দু।প্রথমে মনে হলো তারা।তারপর সেই আলোগুলো ধীরে ধীরে একে অপরের সঙ্গে যুক্ত হতে লাগল।
একটা অক্ষর...তারপর আরেকটা...
তারপর পুরো আকাশজুড়ে আলোর রেখায় ফুটে উঠল—
HAPPY BIRTHDAY
এর নিচে আরও ধীরে ধীরে জ্বলে উঠল—
SWEETHEART...!
অনেক গুলো পেনুস চারিপাশে উড়ছে।অর্নি নিঃশ্বাস নিতে ভুলে গেল।তার চোখের সামনে সব কিছু যেন স্বপ্ন। এসব দেখে অর্নির খেয়ালই ছিলো না গান টা যে কখন শেষ হয়ে গেলো। হুস আসতেই অর্নি নিচে তাকাল।তার চোখ কাউকে খুঁজছে।কিন্তু কোথাও কেউ নেই।রুম থেকে দরজা কড়া নাড়াচ্ছে কেউ লাগাতার। অর্নি দ্রুত রুমে এসে দরজা খুঁলতেই সবাই একসাথে চেঁচিয়ে উঠল
HAPPY BIRTHDAY TO YOU Oroni 🎂✨
একে একে হুমড়ি খেয়ে ভিতরে ডুকলো। তনিমা,মেহেদী, ফারিশ,রিধি,মারজান বেগম,।অর্নি ঘড়ির দিকে তাকালো ১২:০১ বাজে আজ জানুয়ারীর ৫ তারিখ। সে তো ভুলেই গেয়ে ছিলো আজ তার জন্মদিন।অর্নি সবার দিকে তাকিয়ে হেঁসে বলল
Thank you so much সবাইকে।কিন্তু এ আবার কখন এলো.?রিধিকে দেখে।রিধি ডং করে বলে
— আজকে আমার ময়নার জন্ম দিন আর আমি আসবো না তা কীভাবে হয়।
রিধির কথা বলার ধারণ দেখে সবাই হেঁসে ফেলে।প্রতি বার জন্ম দিনে অর্নি রাত ১২টা উইশ পায় এভাবে রিধিও আসে। তবে অর্নির মন আরিয়ানকে খুঁজছে। একটা উইশ পর্যন্ত করলো না তাকে?অর্নিকে এতটাই পর করে দিলো? অর্নির চোখে পানি চলে আসলো।তবে কাউকে বুঝতে দিলো না।থাকুক না সে তার মতো অর্নি আর তাকে কখনো বিরক্ত করবে না।
তনিমার হাতে কেক আর মোমবাতি সেটা টেবিলে রেখে।অর্নি এনে মাঝখানে দাড় করালো। মোম জ্বালিয়ে সেটাতে ফুউ দিতে সবাই হাতের তালি দিয়ে উইশ করছে।অর্নি কেক কেটে একে একে সবাই কে খাওয়ালো।সবাইও অর্নিকে খাওয়ালো।শুধু ফারিশ খেলো না।অর্নি জোর করলো একটু তবুও নিলো না সবার আগে সে বের হয়ে চলে গেলো।উপরে হাসি মুখে থাকলেও ভিতরে ভিতরে অর্নি একবারেই শেষ হয়ে যাচ্ছে।মেহেদী বোনের কষ্ট বুঝলো আড়ালে গিয়ে আরিয়ানকে মেসেজ পাঠালো অন্তত একটা বার উইশ করে তার বোন টাকে একটু খুশি করুক।কালকে অর্নির জন্মদিনের ছোট্ট খাট্টাে একটা আয়োজন করবে মেহেদী কাছের মানুষদের আগে থেকেই বলে রেখেছে।
(রিচেক করিনি বানানে ভুল থাকতে পারে এটার বাকি অংশ কালকে দিয়ে দিবো সারাদিন কারেন্ট ছিলো না এজন্য পুরোটা লেখতে পারিনি বাকিটা কালকেই পেয়ে যাবা ইনশাআল্লাহ,,,প্লিজ রাগ করিও না আর কেউ বকবা না কালকে না দিলে তখন বকিও🫠🙏)
চলবে,,,,