#এই_আশিকি
#পার্ট_২১(বাকি অংশ)
#লেখিতে_আরিফা_তাসনিম_তামু
______কপি করা সম্পূর্ণ নিষেধ🚫❌_____
সকাল হতে না হতেই অর্নি এসে হাজির আরিয়ানের ফ্ল্যাটে। নিজের কাছে থাকা চাবিয়ে দিয়ে লক খুলে ভিতরে ডুকলো।ফ্ল্যাটে ডুকে সর্বপ্রথম অর্নি আশেপাশে তাকালো আরিয়ান কোথায়।তার পর ধুপধাপ করে পা ফেলে ভিতরে চলে গেলো।রুমে এসে দেখে বিচানায় খালি গায়ে উপুড় হয়ে ঘুমিয়ে আছে আরিয়ান।এতেই অর্নির মেজাজ চাঙ্গে উঠে গেলো দাঁতে দাঁত পিষে বলে
— বদলোক এখানে নাক ডেকে ঘুমানো হচ্ছে আমাকে একটাবার উইশও করলো না?দেখাচ্ছি মজা।
অর্নি ধীরে ধীরে বিছানার কাছে গেলো। আরিয়ান গভীর ঘুমে। চুলগুলো এলোমেলো, পিঠে একটা লাল তিল। অর্নির দৃষ্টি গিয়ে আটকালো তিলটার উপর।অর্নি সব রাগ ভুলে ঝুঁকে তিলটায় আলতো করে হাত বুলালো। ঘুমের মধ্যেই আরিয়ানের শরীর কিছুটা কেঁপে উঠল।অর্নি দ্রুত হাত সরিয়ে নিলো।আরিয়ানের দিকে ভালো করে তাকালো ঘুম ভেঙ্গে গেলো কিনা।মুখের উপর হাত নিয়ে নাড়াচাড়া করে দেখলো।তাও সিউর হওয়ার জন্য কিছুটা ঝুঁকে এলো।সঙ্গে সঙ্গে আরিয়ান অর্নির বাহু ধরে টেনে বিচানায় ফেলে দিলো।হঠাৎ এমন হওয়ায় ভয়ে চোখ মুখ খিঁচে বন্ধ করে অর্নি চিৎকার দিয়ে উঠলো।
—কি দিনের বেলায় একজন প্রাপ্ত বয়স্ক ছেলের ঘরে এসে তার ইজ্জত লুটে নাওয়া হচ্ছে? কি দিন কাল এলো এখন তো দেখছি ঘরে থেকেও ছেলেরা সেফ না।
আরিয়ানের ঘুম ঘুম কন্ঠে কানে যেতেই অর্নি তড়াক করে চোখ মেলে তাকালো।আরিয়ান অর্নির উপর ঝুঁকে আছে।দুজনের নাক ছুঁই ছুঁই। আরিয়ানের ঘুম ঘুম চোখ অর্নির মনে তোলপাড় করে ফেলছে। বহু কষ্টে একটা শুকনো ঢোক গিললো।
—চোখ নামাও তোমার নজর ভালো না...!
অর্নি জিব দিয়ে ঠোঁট ভিজয়ে বলে
—আল্লাহ চোখ দিয়েছে সুন্দর জিনিস দেখার জন্য। তাই আমার চোখ যা ইচ্ছে তাই দেখবে।
আরিয়ানের দৃষ্টি আটকে গেলো অর্নির ভেজা ঠোঁটে। সে দিকে দৃষ্টি রেখেই ঠোঁট বেঁকিয়ে বলে
— বেশি দেখো না মেয়ে জ্বলসে যাবে যে,,।
—বহু আগেই গিয়েছি...!
অর্নি একবারে আরিয়ানের চোখে চোখ রেখেই উওর দিলো।অর্নির কথায় আরিয়ান সামান্য হাসলো।তারপর বলল
—কেন জেদ ধরছো..?
—ভালোবাসি যে...!
কয়েক সেকেন্ডের জন্য আরিয়ানের হার্টবিট মিস হয়ে গিয়েছে। বুকের ভিতরটা অস্বাভাবিক ভাবে লাফাচ্ছে।আরিয়ান চোখ বুঁজে নিলো।অর্নি সে দিকে তাকিয়ে বলল
—আমি জানি তুমি এতো দিনে আমার সব চিঠি আর ডায়েরি টা পড়ে নিয়েছো এবং তোমার জন্য আমার অনুভূতিটাও অজানা নয় তোমার।বরং আমাকে দূরে সরানোর জন্য তুমি মিথ্যা কথা বলেছো তুমি বিয়ে করোনি।তবে কেন এমন করছো..?
—মেহেদী সব বলে দিয়েছে..?
—হুম..! দেখো তুমি যদি ভাই বোনের বিষয়টা নিয়ে আমাকে দূরে সরিয়ে রাখো তাহলে তুমি ভুল ভাবছো আমাদের রক্ত কিন্তু সম্পূর্ণ আলাদা।
—ভাই বোনের বিষয়টা এখানে বেমানান ওটা নিয়ে আমার মাথা ব্যথা নেই আমাদের রক্ত আলাদা সেটাও আমি জানি,,,,কিন্তু ----
—কিন্তু কী বলো..?
অর্নি ব্যাকুল কন্ঠে শুধালো। আরিয়ান চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে। চোখ মেলে অর্নির চোখে চোখ রেখে।অর্নির বাম গালে হাত রেখে শান্ত কন্ঠে বলে।
—আমি পাপি কিউটিপাই তুমি একটা নিষ্পাপ পবিএ ফুল।আমি চাইনা এই পাপ তোমার মতো পবিএ ফুলের উপর উড়ুক।আমার আশেপাশে থাকাটাও যে একটা পাপ।
অর্নির চোখ পানিতে টলমল করছে।সে ব্যাকুল কন্ঠে বলল
—তুমি কি এমন করেছো যার জন্য তুমি নিজেকে পাপী দাবি করছো সেটা আমি জানি না। তবে তুমি যদি পৃথিবীর শ্রেষ্ঠ পাপিও হও তবুও আমি বলবো আমি তোমাকে ভালোবাসি।আর আমি পবিএ কে বলেছে তোমায়?তুমি হয়তো ভুলে যেতে পারো কিন্তু আমি?আমি ভুলিনি আমি যে একজন খুন...
কথা সম্পূর্ণ করার আগেই আরিয়ান অর্নির মুখ চেপে ধরে।গম্ভীর আর শক্ত কন্ঠে বলে___
—তোমার দিকে যেই **** লোভাতুর দৃষ্টি দিবে তাকে শেষ করে দিবে।তুমি হাজারটা খুন করার পরও তুমি আমার কাছে পবিএ ফুলই থাকবে।তুমি পাপ করতেই পারো না।
কথা বলেই আরিয়ান ঝুঁকে আসে।দুজনের ঠোঁটে ছুঁই ছুঁই। অর্নির চোখ বড় বড় হয়ে যায়।আরিয়ান আরেকটু কাছে আসে তার দৃষ্টি অর্নির গোলাপের ন্যায় গোলাপি অধর জোড়ায়।অর্নি চোখ বুঝে নেয় বেশ কিছুক্ষণ পর কপালে উষ্ণ ছোঁয়া অনুভব করে।মেয়েটা একবারে জমে গেলো।সময় নিয়ে আরিয়ান অর্নির কপালে চুমু দিলো।অর্নির নড়াচড়া একবারেই বন্ধ। আরিয়ান ঘাবড়ে গেলো।কিছুক্ষণ পর বুঝল জ্ঞান হারিয়েছে অমনিই আরিয়ানের মেজাজ খারাপ হয়ে যায়।সামান্য একটা কিস ইতো দিয়েছে বেশি কিছু তো করেনি। তাহলে এখানে সেন্স হারানোর মানে কি আরিয়ান বুঝলো না।
— ধরার আগেই সেন্সলেস হয়ে যায়। এই সিন দেখার জন্য এত বছর অপেক্ষা করেছি ছ্যাহ্ জীবনটাই বরবাদ।
বলেই বিরক্ত হয়ে আরিয়ান উঠে ওয়াশরুমে চলে যায়।দরজা লাগানোর আওয়াজ শুনে অর্নির পিটপিট করে মেলে তাকায়।যখন দেখে আরিয়ান নেই দ্রুত উঠে বসে।তার বুক ধুপধুপ করে শব্দ করছে।বুকে হাত দিয়ে বসে বড় বড় করে শ্বাস নিয়ে বিরবির করে বলে।
—যাক বাবাহ বাঁচা গেলো।অজ্ঞান হওয়ার নাটক টা না করলে আজ বোধহয় আমি শ্বাস আটকেই মরে যেতাম।বের হওয়ার আগে এখান থেকে পা অর্নি। না হলে আজ তোর মৃত্যু নিশ্চিত।
বলে অর্নির দ্রুত খাট থেকে নেমে নিজের ফোন আর ব্যাগ নিয়ে দরজার দিকে হাঁটা দিলো।যেই দরজার বাইরে পা দিবে অমনিই পিছন থেকে চুলে টান লাগলো।
— এই চুল টাও না যেখানে সেখানে আটকে যায়।আটকে যাবি যা ভালো কথা কিন্তু বিপদের সময় কেনো তোর আটকাতে হবে?লম্বা চুলের শখ মিটে গেছে আজই কেটে ফেলবো।
বলেই অর্নি বিরক্ত হয়ে পিছন ফিরে। অমনিই গলা শুকিয়ে যায়।অর্নি ভেবে ছিলো চুল গুলো কিছুর সাথে আটকে গেছে।লম্বা চুল হওয়ার কারণে এই সমস্যা প্রায় হয়।কিন্তু আজ আর আটকে নি আজ স্বয়ং ইফতিয়াজ চৌধুরী আরিয়ান ওর চুল পিছন থেকে টেনে ধরে আছে।অর্নি ধরা খেয়ে গেছে বুঝতে ফেরে কিউট ফেস বানিয়ে কেবলা মার্কা হাসি দিলো।
—হে হে হে
আরিয়ানও অর্নিকে কপি করে সেম ভাবে হাসি দিলো
— হে হে হে,,,থাপ্পড় দিয়ে গাল লাল করে দিবো স্টুপিড গার্ল,, এতো বাঁদরামি কোথায় থেকে শিখেছো?
ধমক খেয়ে অর্নি গার্ল ফুলিয়ে বললো
— বাঁদরামি আর করতে পারলাম কই তুমি ধরে নিলে তো।
আরিয়ান চোখ ছোট ছোট করে চাইলো এত বড় একটা মেয়ে কীভাবে বাচ্চাদের মতো গাল ফুলিয়ে রেখেছে। ঠিক যেমন ছোট বেলায় রাখতো।আরিয়ানের হাসি ফেলো।ঠোঁট বেঁকিয়ে সামান্য হাসলোও।এই দিকে অর্নি এতোক্ষণ আরিয়ানকে খেয়াল করেনি।মাএ খেয়াল করলো আরিয়ানের গায়ে কিছু নেই। শুধু একটা কালো টাউজার। আরিয়ানের জিম করা বডি দেখে অর্নি চোখ বড় বড় করে বলে
—ইয়া আল্লাহ, বিদেশ গিয়ে তো দেখছি বেশ মোটাতাজা হয়ে গিয়েছো। তা কী খেয়ে ছিলে গরুর ট্যাবলেট নাকি.?বিদেশি গরুর ট্যাবলেটের দেখছি অনেক পাওয়ার তা কয়েক পাতা নিয়ে আসতে দেশের মানুষ গুলো অপুষ্টিতে ভুগছে।
বলেই অর্নি হা করে তাকিয়ে থাকে আরিয়ানের দিকে।এই দিকে অর্নির কথা শুনে বেচারা আরিয়ানের মন চাচ্ছে নিজের মাথাটা নিজেই দেওয়ালের সাথে বাড়ি মারতে।তার পর কিছু একটা মনে করে দুষ্টু হেঁসে অর্নির দিকে এগিয়ে আসে একটু একটু করে।অর্নি দু পা পিছিয়ে যেতে নিয়েও পারলো না।আরিয়ান এক হাত দিয়ে অর্নির থুঁতনি উপরে তুলে আগে হা করা মুখটা বন্ধ করে দিলো তারপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে।
— একটু ছোট করে হা করুন আপনার নজর ভালো ঠেকছে না ম্যাডাম।আমি কিন্তু ভয় পাচ্ছি ফাঁকা ফ্ল্যাটে একটা ছেলেকে আপনি এভাবে ভয় দেখাতে পারেন না এ যে ভারি অন্যায়।
অর্নি হকচকিয়ে গেলো। তোতলানো স্বরে বলল
—আ আম
আরিয়ানর ঠোঁট কামড়ে হেঁসে বলল
— আ আম কি.? যাই হোক আপনার দেখছি দেশের মানুষের প্রতি খুবই দরদ। বাট আমার সবার জন্য কেন জানি না দয়া হচ্ছে না একমাএ আপনি ছাড়া।আপনিও তো এই দেশেরই একজন। আপনি যদি চান তবে আমার শরীর থেকে আপনাকে কিছু দিতে পারি।যদি আপনি চান তবেই।
অর্নির থতমত খেয়ে যায়। দ্রুত দু'হাতে আরিয়ানে বুকে হালকা হাতে ধাক্কা দিয় দৌড় দেয়।আরিয়ান ঝুঁকে থাকায় বুঝতে পারেনি দুপা পিছিয়ে যায়।এই দিকে যেতে যেতে অর্নি চেচ্ছিয়ে বলল।
—ক্লাসের দেরি হয়ে যাচ্ছে গেলাম।
আরিয়ান প্রথমে বুঝল না কি হলো যখন বুঝতে পারলো ততক্ষণে অর্নির ছায়া টুকুও মিলিয়ে গেছে।বিরবির করে বলে
— এভাবে গোল খাইয়ে দিয়ে চলে গেলো,, বাঁদর একটা।
আরিয়ান আবার ফ্রেশ হতে চলে গেলো।
______________
বাইকের হেলমেট হাতে নিয়ে সিঁড়ি ভেয়ে নামছে আরিয়ান।কেচিন রুম থেকে চামুচ নাড়াচাড়ার আওয়াজ শুনে পা জোড়া থেকে যায়।ভ্রু জুগল কুঁচকে আসে।ফ্ল্যাটে তো সে ছাড়া আর কেউই নেই।ভাবতে ভাবতে আরিয়ান কিচেনের দিকে পা বাড়ায়।
দরজার সামনে এসে দাড়াতেই ভিতরের দৃশ্য দেখে। আরিয়ানের কুঁচকে যাওয়া ভ্রু জুগল শীতল হয়ে যায়।কোমড়ে ওড়না পেঁচিয়ে, চুলগুলো হাত খোঁপা করে হাত নাড়িয়ে কিছু করছে অর্নি।ওটার শব্দ হচ্ছে। অর্নিকে একদম বউদের মতো লাগছে
আরিয়ান দরজায় হেলান দিয়ে দাঁড়ায়। এই মেয়েটা একটু আগেই তো বলল কলেজের দেরি হয়ে যাচ্ছে। কিন্তু এখানে কি করছে সে তো ভেবে ছিলো চলে গেছে।
_এখানে কী করছো..?
হঠাৎ পিছু ডাকে অর্নি ভয় পেয়ে গেলো। বুকে থু থু দিয়ে পিছে তাকাতেই তার চোখ কপালে।উপর থেকে নিচ পর্যন্ত অর্নি আরিয়ানকে দেখে চলেছে কালো জেকেট তার ভিতরে সাদা টিশার্ট হাতে গ্লাভস মুখে কালো মাক্স চুল গুলো কপাল জুড়ে দখল করে আছে এই সাজে আরিয়ানকে আজ প্রথম দেখলো অর্নি আর নতুন করে আরেকবার প্রেম পড়লো।
সব শেষে নজর আটকালো চোখে অমনি চোখ রসগোল্লার মতো হয়ে গেলো।অর্নির এমন রিয়াকশন দেখে আরিয়ান ভ্রু কুঁচকে নিজের দিকে তাকিয়ে বুঝল আসল ঘটনা। অর্নি কফির মগ টা ওইখানে রেখে দ্রুত আরিয়ানের সামনে এসে দাড়িয়ে বলে
—তুমি কী লেন্স পড়েছো.?
—হুম...
—কেনো..?
—ইচ্ছে হয়েছে তাই..
আরিয়ানের উওর অর্নির পছন্দ হয়নি।কিছু একটা ভেবে প্রশ্ন করলো—
—তুমি কী কালই দেশে ফিরেছো নাকি আরো আগে.?
—এক সপ্তাহ আগে এসেছি।
—কিহহ।
অর্নি একপ্রকার চেচিয়ে উঠল।আরিয়ান আগের মতোই দাড়িয়ে আছে। অর্নি এবার কাঁদো কাঁদো গলায় বলল
—তুমি এক সপ্তাহ আগে এসেছো অথচ আমার একটা বারও খোঁজ নিলে না একটা বার দেখতে গেলে না.?
—দেখেছি তো..!
—কবে..?
— যেদিন এসেছি ওইদিনই ফ্ল্যাটে আসার আগে তোমায় দেখে এসেছি এবং আমাদের কথাও হয়েছে।
—মিথ্যা কথা..! কথা তো দূর আমি তো তোমাকে দেখিও নি।
আরিয়ান এবার হাতে থাকা হেলমেট টা পড়ে নিলো।অর্নির কিছু একটা মনে পড়তেই চোখ বড় বড় করে বলে
—সেদিন রাস্তায় বাইকের ছেলেটা তুমি ছিলে.?
আরিয়ান এবার ঝুঁকে আসে। অর্নির কানের কাছে মুখ নিয়ে লো ভয়েজে ফিসফিস করে বলে
—ইয়েস মাই সুইটহার্ট।
সুইটহার্ট"" শব্দটা কানে যেতেই অর্নি জমে গেলো।পুরো শরীর কেঁপে উঠলো।মনে পড়ে একে একে কালকে রাতের সারপ্রাইজ টার কথা। সবশেষে আজ সকালে এখানে আসার আগে বারান্দায় রেপিং পেপারে মোড়ানো বড় কাটন টার কথা!! যেটার উপরে বড় বড় করে লেখা ছিলো
_FOr My Sweetheart।
বক্স টা অর্নি খুলে নি।এখন সব ক্লিয়ার যার কাছ থেকে সামান্য উইশ না পাওয়ায় মন খারাপ করেছিলো সেই মানুটাই সর্বপ্রথমেই তাকে এত বড় সারপ্রাইজ দিয়েছে।অর্নির ভিতরে সব তোলপাড় হয়ে যাচ্ছে।
—সেদিন পরিচয় দিলে না কেনো.?
—দেখছিলাম চিনতে পারো কিনা.
—এভাবে সব ঢেকে রাখলে চিনা সম্ভব.?
—চোখ তো খোলা ছিলো.?
—লেন্স পড়া ছিলো আর সেরকম ভাবে তাকাও নি।আচ্ছা লেন্স কেনো পড়ো? তোমাকে তো নীল চোখে অসম্ভব সুন্দর লাগে।
আরিয়ান এবার হেলমেট খুলে মাক্স টাও খুলে নিলো।অর্নির কোমড়ে এক হাত দিয়ে পেঁচিয়ে কাছে আনলো।শান্ত গলায় বলল
—এই সৌন্দর্য দেখার অধিকার একমাত্র তোমার শুধু তুমি দেখবে বলেই ১২টা বছর এই সৌন্দর্য লেন্সের আড়ালে লুকিয়ে রাখা।
অর্নি কথা বলার ভাষা হারিয়ে ফেললো। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো
—পছন্দ করো আমায়.?
আরিয়ান কিছুক্ষণ অর্নির দিকে চেয়ে গম্ভীর কন্ঠে বলল
—নাহ,, এই অরণ্য চৌধুরী আরিশের ডিকশনারি থেকে পছন্দ শব্দটা বহু বছর আগেই ফুরিয়ে গেছে।
নাম টা শুনে অর্নির ভ্রু কুঁচকে আসে। সে তো আরিয়ানকে জিজ্ঞেস করেছে। আরিয়ান তাদের মধ্যে আবার কাকে টানছে।বিরক্ত হয়ে বলল
—এই অরন্য চৌধুরী আরিশ টা কে.?
— এই যে তোমার সামনে দাড়িয়ে আছে অরন্য চৌধুরী আরিশ ওরফে নীলাদ্রি """
—কিন্তু তোমার নাম তো ইফতিয়াজ চৌধুরী আরিয়ান..?
আরিয়ান অর্নিকে ছেড়ে দারায়। চোখ মুখ শক্ত করে গম্ভীর কন্ঠে বলে।
—সে তো বহু বছর আগেই বাবা মায়ের সাথে পরপারে চলে গিয়েছে।তবে আরিশ বেঁচে আছে প্রতিশোধ নাওয়ার জন্য।
( বিষয়টা নিশ্চয়ই বুঝেছো আরিয়ানই আরিশ শুধু নাম চেঞ্জ হয়েছে। কেন হয়েছে তার পরে জানতে পারবে।আস্তে আস্তে সকল রহস্য ক্লিয়ার করবো।এখনও অনেক কিছু বাকি।আরেকটা কথা গল্প কত কষ্ট করে লিখি তোমরা পড়ে চলে যাও তো এত কষ্ট করে লেখে লাভ কী?তোমরা গল্প পড়বা রিয়েক্ট দিবা সুন্দর একটা কমেন্ট করবা তবেই তো লেখতে আগ্রহ হবে।আগে 1.8 k এরকম রিয়েক্ট হতো এখন 1k ও উঠে না এরকম হলে গল্প আর দিবো।রেসপন্স করো বেশি বেশি।
আর একটা কথা আমি একটু ডিপ্রেশনে আছি কিছু সমস্যার কারণে এর মধ্যে থেকে যতটুকু সম্ভব লেখেছি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ভালো ভালো পার্ট পাবে আগে রেসপন্স করো)
চলবে,,