#এই_আশিকি
#পার্ট_২২
#লেখিতে_আরিফা_তাসনিম_তামু
_____কপি করা সম্পূর্ণ নিষেধ❌🚫_____
অর্নি বায়না ধরেছে আরিয়ানের সাথে বাইকে করে কলেজে যাবে।আরিয়ান বার বার বলছে ওর কাজ আছে তাতেও লাভ হচ্ছে না।এবার অর্নি টলমলে চোখে আরিয়ানের দিকে চেয়ে বলল
—তুমি আমাকে কলেজে নামিয়ে দিয়ে আসবে না তাই তো.?
আরিয়ান বুঝানোর মতো করে বলল
—কাল দিয়ে আসবো আজকে সত্যি কাজ আছে।
—থাক আর দিয়ে আসতে হবে না।আমি তো খালি তোমায় বিরক্ত করি আচ্ছা আর করবো না থাকো তুমি। আর ওই যে কফি তোমার জন্য বানিয়েছি মন চাইলে খেয়ে নিও।
বলেই অর্নি হনহন করে হেঁটে চলে গেলো।আরিয়ান পিছন থেকে ডেকে বলল
—সাবধানে যেও।
অর্নি কানেও নেয় নি।অতঃপর তপ্ত শ্বাস ফেলে আরিয়ানও বের হয়ে গেলো।
___________________
আরিয়ানের ফ্ল্যাট থেকে বের হয়ে অর্নি আর রিকশা ও নেয় নি। হনহন করে নিজের ইচ্ছে মতো হেঁটে চলছে।আর আরিয়ানকে বকছে।তখন আরিয়ান সম্পূর্ণ কথা অর্নিকে বলেনি অর্নি জানতে চাইলেও সে চুপ ছিলো।অর্নিও আর জোর করে নি।রিকশায় অর্নির কম যাতায়াত করা হয় বেশির ভাগই বাড়ির গাড়ি করে যাতায়াত করতে হয় তাকে কিন্তু অর্নির কাছে রিকশাই ভালো লাগে প্রকৃতির হওয়া খেতে খেতে যেতে বেশ ভালো লাগে।
হাঁটতে হাঁটতে অর্নি থেমে গেলো এই রোদে আর হাঁটা যাচ্ছে না রিকশা নিতেই হবে।রাস্তার সাইডে দাঁড়ালো রিকশার জন্য। ঠিক সেই সময় একি রাস্তা দিয়ে কলেজে যাচ্ছিলো আহান। গাড়ির জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছিলো সে আর ডাইভার গাড়ি চালাচ্ছে। হঠাৎ তার চোখ পড়ে রাস্তার একপাশে দাড়িয়ে থাকা অর্নির দিকে।চলন্ত গাড়ি থেকে সঠিক ভাবে চিন্তে পারছে না তবে মনে হলো অর্নিকেই দেখলো।নিজেই মনে মনে বলল
— মনে হচ্ছে মিস ইয়াশা কে দেখলাম..?
সিউর হওয়ার জন্য ডাইভারকে বলল
—গাড়ি টা একটু সাইডে দার করাও তো..!
— জ্বি স্যার।
ডাইভার গাড়ি সাইড করে দাঁড়াতেই আহান গাড়ি থেকে নামলো।পাশ ফিরে ভালো করে দেখতেই বুঝলো ওটা অর্নিই।সে দ্রুত পায়ে এগিয়ে গেলো।
— কী ব্যাপার ইয়াশা তুমি এখানে এভাবে দাড়িয়ে আছো কেনো.?
পাশ থেকে হঠাৎ পুরুষালী কন্ঠে চমকে অর্নি সেদিকে তাকালো।স্যারকে দেখে সালাম দিলো।আহান সালামের উওর দিলো।রোদে মেয়েটা ঘেমে-নেয়ে একাকার ফর্সা মুখটা লাল টকটকে হয়ে গেছে।লম্বা চুল গুলো বেনুনি করে একপাশে রাখা।কপালে বেবি হেয়ার গুলো গামে লেফটে আছে।মেয়েটাকে অন্য রকম সুন্দর লাগছে।ভাবা যায় এই মেয়েকে প্রথম দেখার পর থেকে আহান নিজের সব কিছু ছেড়ে কলেজে টিচারের চাকরি নিয়েছে।অথচ আজও মেয়েটাকে মনের কথা বলতে সক্ষম হলো না।তার ভাবনার ছেদ ভাঙ্গে অর্নির কথায়—
—রিকশার জন্যই দাড়িয়ে ছিলাম।
—কিন্তু এই রাস্তা তো তোমার বাড়ির রাস্তা না..?
—একটা দরকারে এইদিকে এসে ছিলাম।
—তুমি তো কলেজেই জাবে আমিও তো কলেজে যাচ্ছি চলো তোমাকে লিফট দি। এখন রিকশা পাবে না।
অর্নি দ্রুত বলল
— না না স্যার তার কোনো দরকার নেই আপনি যান।আমি রিকশা পেয়ে জাবো।
আহান নাছোড়বান্দা এই সুযোগ তো সে হাত ছাড়া করবে না।
— একজন শিক্ষকের আর্দেশ এভাবে অমান্য করবে ইয়াশা.?
অর্নি কী করবে বুঝতে পারছে না।এই স্যারকে তার কোনো কালেই সুবিধার মনে হয় না কেমন করে যেন তাকায়। কী আর করবে ইচ্ছে না থাকার শর্তেও যেতে রাজি হলো
— আচ্ছা চলু..
বাকি কথা শেষ করার আগেই তাদের সামনে একটা কালো বাইক এসে সজোরে ব্রেক কষলো। অর্নি আহান দুজনেই চমকে উঠলো।হেলমেটের ভিতর থেকে গম্ভীর কন্ঠের বানী বের হলো
—উঠে এসো..!
আরিয়ানকে চিনতে অর্নির এক সেকেন্ড সময় লাগলো না আজকে।তবে এই মুহূর্তে আরিয়ানকে এখানে আশা করেনি।আহান একবার অর্নিকে দেখছে তো আরেকবার বাইকে বসা লোকটাকে দেখছে।মেহেদী কে সে চিনে কথাও হয়েছে।এটা যে মেহেদী না সে বুঝলো।তবে কে?অর্নির কী হয়? দ্বিধা নিয়ে অর্নিকে জিজ্ঞেস করলো।
—উনি কে হয় তোমার ইয়াশা.?
অর্নি আহানের দিকে তাকালো।কি উওর দিবে? কিছু বলার জন্য মুখ খুলবে এর আগেই আরিয়ানের শক্ত কন্ঠে অর্নি কেঁপে উঠে।
—তোমাকে উঠে আসতে বসেছি আমি কথা কানে যায়নি.?
অর্নি ভয় ফেলেও না পাওা দিলো না অভিমান হলো আরিয়ানের উপর তাই মুখের উপর বলল
—আপনি চলে যান আমি স্যারের সাথে চলে য....
—আমি নামলে কিন্তু ভালো হবে না।
অর্নিকে বলতে না দিয়ে আরিয়ান দাঁত কটমট করে বললো।অর্নি কী করবে বুঝতে পারছে না।আহান তো কি হচ্ছে বুঝতেই পারছে না।অর্নির দ্বিধা দেখে আহার গলা খাঁকারি দিয়ে শান্ত নরম গলায় আরিয়ানে উদ্দেশ্য বলল
— আমি মিস ইয়াশার কলেজের টিচার। আপনি কে আমি আসলে জানি না আমাদের আজই পাস্ট দেখা।তবে মিস্টার মেহেদীর সাথে আমার পরিচয় আছে।উনি আমাকে চেনে আপনি কিছু না মনে করলে আমি মিস ইয়াশাকে কলেজে ডোপ করে দিবো আমিও কলেজেই যাচ্ছি।
এতক্ষণে আহানের দিকে তাকালো আরিয়ান।তাও সাধারণ দৃষ্টিতে না। হেলমেটের ভিতরে আরিয়ানের দাঁড়ালো দৃষ্টি চোখে এড়ালো আহানের।বেচারা ভড়কে গেলো।অর্নি আহানের কথা শায় দিয়ে মাএ বলতে নিচ্ছিলো।
—হ্যাঁ আমি স্যা
আর বলতে পারলো না তার আগেই আরিয়ান বাইক থেকে নেমে অর্নিকে পাঁজা কোলে তুলে নিলো। বাইকের সামনে বসিয়ে নিজেও বসে বাইক স্টাড দিলো।সেকেন্ডের মধ্যে কি হয়ে গেলো কেউই বুঝলো না।আহান বোকার মতো ধুলো উড়িয়ে যাওয়া পথের দিকে ভ্রু কুচকে চেয়ে থাকলো।
অন্য দিকে
অর্নি কি হয়েছে প্রথমে বুঝতে পারে নি যখনি বিষয়টা বুঝল সে তো রাগে আগুন।চেচিয়ে উঠলো _
— নামাও আমাকে! এক্ষুনি নামাও বলছি! কি শুরু করেছো তুমি? আমি জাব না তোমার সাথে। বাইক থামাও লোকজন দেখছে।
আরিয়ান কোনো উত্তর দিচ্ছে না। বাইক ৮০ স্পিডে টানছে। বাতাসে অর্নির বেণী চুল উড়ছে।আশেপাশের লোকজন তাকিয়ে আছে যতটুকু দেখা যায়।এই দিকে অর্নির ভয়ে বুক কাঁপছে।আরিয়ানের গলা শক্ত করে দু'হাতে ধরে গলায় মুখ গুঁজে কাঁপা গলায় বলল—
— ভয় পাচ্ছি প্লিজ থামাও না।
এবার আরিয়ান এক হাতে অর্নিকে নিজের সাথে চেপে ধরে অন্য হাতে ব্রেক চেপে রাস্তার পাশে বাইক থামালো। হেলমেটটা খুলে বুকের সাথে লেফটে থাকা অর্নির দিকে তাকালো। মেয়েটা অনবরত কাঁপছে ভয়ে নাকি অন্য কিছুর জন্য তা বুঝতে পারো না।শান্ত গলায় বলল
—থামিয়ে দিয়েছি তো তাকাও।
না তাকায় না।এখনো গলায় মুখ গুঁজে আছে।আরিয়ান আরেকটু নরম আদুরে গলায় বলল
— কিউটিপাই তাকাও আমি আছি তো কিছু হয়নি।
এবার অর্নি ধীরে ধীরে মুখ তুলল। আরিয়ান মেয়েটার গোলগাল মুখটা দু'হাতের বাজে নিয়ে। মেয়েটাকে ভালো করে দেখলো।ঠোঁট দুটো তিরতির করে কাঁপছে। অর্নি পিটপিট করে তাকালো।আরিয়ান শান্ত চোখে চেয়ে আছে।অর্নি অভিমানী কন্ঠে বলল
—তুমি খুব খারাপ।
—সেটা তোমার আগে বুঝা উচিত ছিলো।যেয়ে চেয়ে নিজেই তো পা বাড়ালে।এখন আর কিছু করার নেই।
অর্নি গাল ফুলিয়ে বলল
—স্যার কি ভাবলো.?
আরিয়ানে মেজাজ গরম হয়ে গেলো।শক্ত কন্ঠে
— আমার ব** ভাবলো।
অর্নি চোখ মুখ কুঁচকালো এমন কথা শুনে।
—তুমি তো বললে কাজ আছে এখন এলে কেনো.?
—মন চেয়েছে তাই..!
অর্নি পিটপিট করে চেয়ে বলল
—তোমার মন যা যাইবে তাই করবে.?
আরিয়ান অর্নির চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল
—হুম..!
—তোমার মন কি আমায় ভালোবাসতে চায় না..?
এমন কথায় আরিয়ান থমকায় কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থেকে উওর করল।
—নাহ,,,
অর্নির চোখ ছলছল করে উঠে। আরিয়ানের কিছু কিছু কাজে বা ব্যবহারে অর্নির মনে হয় আরিয়ানও ও'কে ভালোবাসো বাট সে ভালোবাসি কথাটা শুনতে চায়।সেটা তো শুনিয়েই ছাড়বে।
—কেনো..?
আরিয়ান উওর দিলো না। অর্নিকে পিছনে বসিয়ে বাইক স্টাড দিলো।অর্নি মন খারাপ করেনি সে জানে এমনিই হবে কোনো উওর পাবে না।আরিয়ান অর্নি কলেজে দিয়ে আসেনি বাড়ির সামনে নামিয়ে দিয়ে বলে
—আজ কলেজে যেতে হবে না বাসায় গিয়ে রেস্ট করো।
—ভিতরে চলো..?
আরিয়ান বাইক স্টাড দিতে দিতে বলল
— এখন সময় নেই।
—সন্ধ্যায় পার্টিতে আসবে না.?
আরিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল
—,ঠিক নেই।
—এতো কথা জানি না আমি অপেক্ষা করবো কিন্তু।
এই বলেই অর্নি চলে যায় আরিয়ান অর্নির যাওয়ার পথে কিছুক্ষণ চেয়ে থেকে ঠোঁট বেঁকিয়ে সামান্য হেঁসে বাইক চালিয়ে হাওয়ার গতিতে চলে গেলো।আরিয়ানেই বাইক যেতেই অর্নি পিছন ফিরে মুচকি হেসে সে বাড়ির দিকে হাঁটা দিলো।
_________________
সন্ধ্যা বেলায় মির্জা বাড়ি...
(মেহেদীর বাড়ি মেহেদীর বাবা বংশ মির্জা বংশ বংশ অনুসারে মেহেদী নিজের বাড়ির নামও মির্জা বাড়ি দিয়েছে)
পুরো মির্জা বাড়ি টা আজ অন্যরকম ভেবে সাজানো হয়েছে।
সাজানো হয়েছে। প্রতিটি কোণায় যেন ছড়িয়ে আছে একরাশ মুগ্ধতা, আভিজাত্য আর ভালোবাসার ছোঁয়া। বাড়ির বিশাল ফটক থেকে শুরু করে মূল ভবনের প্রতিটি দেয়াল পর্যন্ত সাজানো হয়েছে রঙিন আলোকসজ্জায়। ফটকের দুপাশে সাদা আর গোলাপি ফুলের বড় বড় তোড়া, মাঝখানে জ্বলজ্বল করছে সোনালি অক্ষরে লেখা—
HAPPY BIRTHDAY, ORNI~
বাগানের চারপাশে ছোট ছোট ফেয়ারি লাইট জ্বলছে। হালকা বাতাসে ফুলের মিষ্টি সুবাস ভেসে বেড়াচ্ছে। বাড়ির সামনের বিশাল লনে সাজানো হয়েছে জন্মদিনের আয়োজন। একপাশে সাদা আর গোলাপি বেলুনে ঘেরা ফটো কর্নার, অন্যপাশে সুন্দর করে সাজানো ডাইনিং টেবিল। টেবিলজুড়ে নানা রকমের খাবার, কেক, মিষ্টি আর পানীয়ের আয়োজন।
তবে পুরো আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় জায়গাটা হলো লনের মাঝখানে রাখা বিশাল জন্মদিনের কেকটি। সাদা ক্রিমের ওপর গোলাপি গোলাপের নকশা, চারপাশে ছোট ছোট মোমবাতি। কেকের একদম ওপরে লেখা—
Happy Birthday, My oni budi!” 🎂💗
বাড়ির ভেতরেও আয়োজনের কমতি নেই। ঝাড়বাতির আলোয় ঝলমল করছে বিশাল ড্রয়িংরুম। দেয়ালে অর্নির ছোটবেলার কয়েকটি ছবি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। প্রতিটি ছবির পাশে ছোট ছোট করে লেখা কিছু কথা, যেন ছবিগুলো অর্নির জীবনের একেকটি গল্প বলে যাচ্ছে।
কাজের লোকেরা সবাই ব্যস্ত।মারজান বেগম অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করছে সাথে আছে রিধির মা, রিধির পরিবার দুপুরের পরই চলে এসেছে অর্নিই একের পর এক কল দিয়ে পাগল বানিয়ে নিয়ে এসেছে।
এখন তিন বান্ধবী উপরে সাজগোছে ব্যস্ত।
চারদিকে এত আয়োজন, এত ব্যস্ততা—তবুও এই সমস্ত কিছুর পেছনে একজন মানুষেরই সবচেয়ে বেশি অবদান।
সে হচ্ছে মেহেদী।
সকাল থেকেই ছেলেটা পুরো আয়োজনের তদারকি করেছে। কোন ফুল কোথায় থাকবে, কোন আলো কীভাবে জ্বলবে, কেকের ডিজাইন কেমন হবে—সবকিছু নিজের হাতে ঠিক করেছে সে।কারণ, দিনটা যে সাধারণ কোনো দিন নয়!
আজ তার একমাএ বোনের জন্মদিন। যদিও ছোট্ট খাটো আয়োজন করার কথা ছিলো।কিন্তু এবার আরিয়ানও দেশে সেজন্য একটু স্পেশাল করে বড় আয়োজন করেছে।মেহেদীর সাথে ফারিশও হাতে হাতে সাহয্য করেছে।
বাড়ির বারান্দায় দাঁড়িয়ে একবার পুরো আয়োজনটার দিকে তাকাল মেহেদী। পরনে কালো শার্ট আর কালো প্যান্ট। হাতঘড়িতে সময় দেখে ফোন বের করে কারো নাম্বারে কল দিতে দিতে সাইডে চলে গেলো। কয়েকবার রিং হতেই ওপাশ থেকে রিসিভ করে একজন মহিলার কন্ঠ ভেসে এলো।কন্ঠটা শুনে মেহেদী হেসে বলল
—কী ব্যাপার কাকিয়া দাওয়াত দিয়েছি এখনো এসছো না যে?এসে দেখে যাও সেই রাস্তার মেয়ে আজ কোন অবস্থায় আছে।এসো দেখে যাও আজ সেই রাস্তার মেয়ের এক জোড়া জুতার দাম দিয়ে তোমাদের এক বছর সংসার চলবে অনায়াসে। নাকি নিজের অহংকারের কাছে হেরে যাবে?আর শুনো তোমার ছেলেকে বলে দিও আমার বোনের পিছনে ঘুরে লাভ নেই।আমার বোনের নখের যোগ্যও না তোমার ছেলে নাকি আজ সেই রাস্তার মেয়ের এত কিছু দেখে লোভ সামলাতে না ফেরে তুমিই তোমার ছেলেকে আমার বোনের পিছে লেলিয়ে দিয়েছো.?
ওপাশ থেকে কিছু বলল না শুধু শব্দ করে ফোনটা কেটে দাওয়া হলো।মেহেদী মোবাইলের দিকে চেয়ে হাসলো।আজ অনেক শান্তি লাগছে তার মনে।মেহেদীর চাচাতো ভাই আর অর্নিক একি কলেজে পড়ে অর্নির সিনিয়র ভর্তির পর থেকেই বিরক্ত করে।ব্যপারটা অর্নি মেহেদী জানাতেই মেহেদী কলেজে গিয়ে ওই ছেলের খোঁজ নেয়।পরে জানতে পারে ওটা তারই আপন চাচার ছেলে।এটা শুনে সেদিনই সে মির্জা বাড়িতে কল দিয়ে অনেক কথা শুনিয়েছে। তবে আজ তার মনটা অনেক বেশি খুশি খুশি লাগছে।
( রিয়েক্ট দিয়ে ভালো একটা কমেন্ট করে যাও।রেসপন্স ফেলে গল্প সুন্দর করে লেখো আর তাড়াতাড়ি দিবো।আর কোনো বিষয়ে বুঝতে না পারলে কমেন্টে বলে যেও)
চলবে,,,