ফন্ট সাইজ:
থিম:
এই আশিকি

পর্ব 24

লেখক: আরিফা তাসনিম তামু

#এই_আশিকি
#পার্ট_২৩
#লেখিতে_আরিফা_তাসনিম_তামু

_____কপি করা সম্পূর্ণ নিষেধ❌🚫_____

তখন অর্নি রুমে এসে সর্বপ্রথন বক্স টা খাটের নিচ থেকে টেনে বের করলো।বক্সটা অনেক বড় আর ভারি খাটের নিচ থেকে টেনে বের করতেই অর্নি ক্লান্ত হয়ে গেলো। বক্সটা দেখতে দারুণ।
কোমড় হাত দিয়ে বিরবির করে বলে—

—বাপরে কী এমন আছে এতে এতো ভারি কেনো.?

তারপর খুলতে গেলে দেখে এটা পাসওয়ার্ড সিস্টেম বক্স। কিন্তু এখন খুলবে কীভাবে?বক্সটাকে ঘুরিয়ে ভালো করে দেখতে লাগলো।বক্সের গায়ে একটা ছোট্ট রঙ্গিন কাগজ চোখে পড়লো।অর্নি খুলে দেখে সেটায় লেখা

— 14O_@

অর্নি কিছুক্ষণ চেয়ে বুঝার চেষ্টা করলো এটার মানে কি হতে পারে।কিন্তু তার মাথায় কিছুই ডুকলো না।অতঃপর আর না ভেবে এটাই টাইপ করলো। সবুজ টিক চিহ্ন উঠলো।মানে খুলেছে।

বক্সের ঢাকনাটা ধীরে ধীরে তুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো মিষ্টি একটা সুগন্ধ। অর্নি অবাক হয়ে তাকিয়ে রইল।

বক্সের ভেতরটা সাজানো হয়েছে গাঢ় নীল রঙের মখমলের কাপড়ে। চারপাশে ছড়িয়ে আছে ছোট ছোট সাদা ফুলের পাপড়ি। আর ঠিক মাঝখানে রাখা রয়েছে একটা বিশাল সাদা বাক্স, যার ওপর নীল ফিতার নিখুঁত বাঁধন।

অর্নি ধীরে ধীরে বাক্সটা তুলে নিল।

— ওমা আরেকটা বক্স..?

তারপর ফিতাটা খুলে ঢাকনা সরাতেই চোখে কেমন লাইটের মতো চিকচিক আলো এসে পড়লো।অর্নি প্রথমে চোখ বন্ধ করে নিলো তার পর পিটপিট করে তাকালো আবার।

বাক্সের ভেতরে রাখা জিনিস টা দেখে ভ্রু কুচকে আসে ভিতর থেকে জিনিটা বের করতেই তার মুখ থেকে কোনো শব্দ বের হলো না। মুহুর্তের জন্য থমকে গেলো অর্নি।

অফহোয়াইট রঙের মিশেলে তৈরি একটা গাউন। পুরো ড্রেসজুড়ে সূক্ষ্ম কারুকাজ, ছোট ছোট ঝলমলে পাথর আর রুপালি সুতোয় ফুটিয়ে তোলা অপূর্ব নকশা। গাউনটার বুকের কাছ থেকে নিচের দিকে নেমে গেছে অসংখ্য চিকচিকে পাথরের কাজ যেন ডায়মন্ড । বিশাল ঘেরের গাউন।

ড্রেসটার সঙ্গে রয়েছে একটা মুকুট, ঝলমলে একজোড়া কানের দুল আর একটি সূক্ষ্ম নেকলেস।

অর্নি বিস্ময়ে ড্রেসটার ওপর হাত বুলিয়ে দেখতে লাগলো।এই ড্রেসের দাম কতো হতে পারে.?নিশ্চয়ই অনেক বেশি হবে।

ড্রেসটার নিচে একটা সাদা কাগজ দেখতে পেল অর্নি। সব রেখে সে হাতে নিয়ে খুললো।তাতে সুন্দর করে লেখা।

— যখন ইচ্ছে পড়িও তবে ড্রেস পড়ে তোমাকে কেমন লাগছে দেখার মতো সৌভাগ্য যেন আমার হয়,,,

অর্নি শুধু মুচকি হাসলো,,,,, গাউনটা তার ভীষণ পছন্দ হয়েছে...!

___________
বিকেল ৫টায়

—কীরে অনি কোন ড্রেস টা পরবি.?. তাড়াতাড়ি কর ওইদিকে সব রেডি ভাইয়া বলেছে আর ঘন্টা খানিক পরই পার্টি শুরু হবে,,।

অনিমার কথায় অর্নি আয়নায় সামনে থেকে উঠে দাড়াল।খাটের উপর দুটা ড্রেস ওইগুলো মেহেদী এনে দিয়েছে বলেছে যেটা ভালো লাগে পড়তে।অর্নি এক পলক সেগুলোর দিকে চেয়ে কার্বাডের সামনে দিয়ে দাঁড়ালো। তারপর সে গাউন টা বের করে এনে খাটে রাখলো।তনিমা আর রিধি হা করে চেয়ে আছে।

তনিমা অবাক হয়ে বলে উঠলো—

—এতো সুন্দর গাউন কোথায় থেকে কিনলি..?

রিধিও বলল

—এই গাউনটা কোন পেইজ থেকে নিলি..?

অর্নি হালকা হেঁসে বলল

—কোনো পেইজ থেকে না গিপ্ট পেয়েছি..!

—গিপ্ট.? কে করলো..?কই বলিস নি তো..?

তনিমার কথায় অর্নি বলল

— আরিয়ান গিপ্ট করেছে সাথে এগুলোও।

নেকলেস সহ বাকি জিনিস গুলোও দেখলো।তনিমা তো কথা বলার ভাষা হারিয়ে ফেললো।রিধি ভ্রু কুঁচকে বলে উঠল—

—রাতে না বললি আরিয়ান ভাইয়া তোকে উইশ পর্যন্ত করেনি। এরজন্য কত মন খারাপ করলি,,তাহলে এসব কী..?

অর্নি মুচকি হেঁসে সব ঘটনা খুলে বললো।সব শুনে রিধি আর তনিমা একে অপরের দিকে চেয়ে একসাথে বলে উঠলো.."

—ওওও তলে তলে এতো কিছু..? মনে হয় ভালোবাস...!

অর্নি লজ্জা ফেলো সামান্য। রিধি গাউনটার মধ্যে ঝলমল করতে থাকা পাথর গুলোয় হাত দিয়ে বলল

— এগুলো একদম রিয়েল ডায়মন্ডের পাথরের মতো লাগছে না..?

তনিমাও ভালো করে দেখে বলল

—মনে হচ্ছে তবে আমরা কী সঠিক ডায়মন্ড সেভাবে চিনি নাকি।

ওদের কথা শুনে অর্নি বলে উঠলো।

—আরে তোরা পাগল নাকি ডায়মন্ডের আবার ড্রেস হয় নাকি.?

—হয় আমি একটা উপন্যাস পড়েছি সেখানে নায়ক নায়কার জন্য স্পেশাল ভাবে ডায়মন্ডের ড্রেস বানিয়ে এনেছে।

রিধির কথায় অর্নি রিধির মাথায় গাট্টা মেরে বলে

— তোর মাথায় কী গোবর নাকি রে উপন্যাসের সাথে বাস্তবতা মিলচ্ছিস..?

রিধি মাথায় হাত দিয়ে কিছু বলতে নিবে এর মধ্যে পার্লার থেকে একজন মেয়ে আসে। অর্নিকে সাজানোর জন্য সময়ও বেশি নেই। তাই আর কথা না বাড়িয়ে মেয়েটি অর্নিকে আয়নার সমানে বসিয়ে সাজাতে শুরু করলো।রিধি আর তনিমা গেলো রেডি হতে।

অর্নি আয়নার দিকে চেয়ে ভাবতে লাগলো মেহেদীর বলা কথা গুলো

__________

মেহেদী তখন নিজের রুমে ল্যাপটপে কিছু একটা করছিলো।অর্নি গিয়ে নক করতেই মেহেদী ওকে ভিতরে ডেকে বসতে বলে বলল

— কিছু লাগবে..?

অর্নি হেঁসে মাথা নাড়িয়ে না বুঝালো।অর্নির কিছু লাগার আগেই তো মেহেদী সব এনে দেয়।আর সব সময় তো অর্নির কাছে টাকা থাকেই। তবুও মেহেদী সবার আগে এই কথাই জিজ্ঞেস করে।

—তোমার সাথে কিছু কথা ছিলো ভাইয়া..

মেহেদী এবার ল্যাপটপ বন্ধ করে অর্নির দিকে তাকিয়ে বলল

—বল কী বলবি।

—আচ্ছা ভাইয়া আরিয়ানের পরিবার জানে ও মরে গেছে তাহলে আরিয়ান বাচাল কীভাবে.? ও বেঁচে থাকার পরও কেনো ওর বাড়ির কেউ জানে না.?আরিয়ানকে জিজ্ঞেস করলে বলবে না তাই তোমার কাছে আসা।
তুমি অন্তত আমাকে সত্যি টা বলো। আমি সিউর তুমি সব জানো প্লিজ বলো না...!

মেহেদী বোনকে আগলে নিয়ে বলে

—আমি সব জানি না যতটুকু জানি বলবো তাহলে শুন ।আরিফ আংকেল আর সাজ্জাদ শেখ মানে আরিয়ানে আব্বু আর তোর আব্বু দুজনেই বন্ধু ছিলো আর দুজনেই কর্নেল ছিলো ।

অর্নি চমক উঠে মেহেদীর দিকে তাকায়।মেহেদী দেওয়ালে লাগনো ঘড়িটার দিকে দৃষ্টি রেখে বলতে শুরু করলো।

—দু'জনেই অনেক ভালো মানুষ ছিলো।দেশের জন্য লড়তো।উনাদের শত্রুর অভাব ছিলো না।দুজনেই বিয়ের পর পরিবার লুকিয়ে রাখতো। শত্রুরা চারদিক থেকে মুখিয়ে থাকতো ক্ষতি করার জন্য। আরিফ আংকেল আর রুপা আন্টির বিয়ের ৩ বছরের মাথায় আরিয়ানের জন্ম হয়।রুপা আন্টির ডেলিভারি করায় ডা:অর্পিতা মানে সাজ্জাদ শেখের স্ত্রী। তিনি আরিয়ানকে কোলে নিয়ে অনেক কেঁদে ছিলো। কারণ তখনো উনি নিসন্তান ছিলো।এভাবে দিন গড়াতে লাগে।কেটে যায় কয়েক বছর তার পর আরিয়ানের একটা বোন হয়।তখনও ডেলিভারি তোর আম্মু করায়।এভাবের ৮-৯ বছর পার হয়ে যায় একদিন রাতে আরিয়ান সহ আংকেল আন্টি বের হয় গাড়ি নিয়ে। সেদিনই শত্রুপক্ষে লোকেরা ষড়যন্ত্র করে আংকেলের গাড়ি এক্সিডেন্ট করায়। আরিয়ানকে বাঁচাতে গিয়ে আন্টি গুরুতরভাবে আঘাত পায়। সবার আগে আন্টি মারা যায়।আরিয়ানও আঘাত পায় মাথায়।আন্টির কোলে সেন্স হারিয়ে ফেলে।আর আংকেলকে তো তারা এক্সিডেন্ট হওয়ার পরও বাইরে থেকে গুলি করে চলে যায়।সেদিন কোনো রকমে আংকেল ফোন বের করে কল করে উনার একমাত্র বন্ধু সাজ্জাদ শেখ'কে। কেঁদে কেঁদে বলেছিল আরিয়ানকে বাঁচাতে । সাজ্জাদ শেখ দ্রুতই এসে পৌঁছায় এসে দেখে আরিফ আংকেল এখনো নড়াচড়া করছে।বন্ধুর এই অবস্থা দেখে সাজ্জাদ শেখ উনাকে হসপিটালে নাওয়ার তাড়া দেয় কিন্তু আরিফ আংকেল উনাকে থামিয়ে দিয়ে উনার হাত দরে বলেছিলো

—ত তু তুই আমার আ আরিয়ানকে বাঁচা। ওরা কেউ যেন না জানতে পারে ওর কথা।ওকে তুই তোর সন্তান হিসেবে বড় করবি কথা দে আ আম

আর বলতে পারলো না সাজ্জাদ শেখের উরুতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন উনি।প্রিয় বন্ধুর হাত চুয়ে সেদিন সাজ্জাদ শেখ কথা দিলেন বন্ধুর মৃত্যুর প্রতিশোধ উনি নিবেন।তার পর আরিয়ানকে নিয়ে গোপনে চলে যায়।

বাড়িতে রেখেই অর্পিতা শেখ আরিয়ানের চিকিৎসা করে। উনি আরিয়ানকে পেয়ে অনেক খুশি কারণ তখনো তিনি নিসন্তান ছিলো।দেখতে দেখতে আরিয়ান সুস্থ হয় সব মানিয়ে নেয়। অর্পিতা শেখ আর সাজ্জাদ শেখের আরিয়ানকে নিয়ে সুন্দর দিন কাটে।তাদের কষ্ট দূর করতে আরিয়ান তাদের মাম্মা পাপা বলে ডাকে।৩—৪ চার বছর পর
অর্পিতা আর সাজ্জাদ শেখের কোল আলো করে একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম নেয়। বাচ্চা মেয়েটা খেয়াল বেশি রাখা লাগতো অর্পিতাকে আরিয়ানের তেমন একটা খেয়াল রাখতে পারতো না। আরিয়ানের মনে হিংসা শুরু হতে লাগে তার মনে হয় এই মেয়ের জন্য তার মাম্মা তাকে কম আদর করে।রাগের বসে ২ মাসের বাচ্চাটাকে থাপ্পড় মেরে দেয় সজোরে। মেয়েটা পুরো বাড়ি কাঁপিয়ে কেঁদে উঠে।বাচ্চা মেয়েটার নরম গালে পাঁচ আঙ্গুল বসে ছিলো।অর্পিতা দেখে আঁতকে উঠে।পাশেই আরিয়ান অগ্নি চোখে মেয়েটার দিকে চেয়ে আছে।সেদিন মেয়ের কান্না দেখে অর্পিতা হতজ্ঞান হারিয়ে আরিয়ানকে অনেক কথা শুনায়। সেদিন আরিয়ান রাগে বাড়ি থেকে বের হয়ে যায়।আরিয়ানকে আর খুঁজে পায়নি কেউ।

এতটুকু বলে মেহেদী থামে। অর্নির যে কখন চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো বুঝতে পারলো না।অর্নি ভাঙ্গা স্বরে বলে।

—ওই মেয়েটা আমি তাই না.?এজন্য আরিয়ান এখনো আমাকে অপছন্দ করে ভাইয়া..?তাহলে সেদিন বাঁচালো কেনো.?

মেহেদী বোনের মাথায় হাত বুলিয়ে হালকা হেসে বলে।

—দূর বোকা মেয়ে। এরকম যদি হতো তাহলে তো আরিয়ান দেশ ছাড়ার আগেই তোর পরিচয় যেনে ছিলো।তখন তো উল্টো তোকে আগলে রেখে ছিলো।

মেহেদীর কথায় অর্নি গাল ফুলিয়ে বলে

—তাহলে এখন আমাকে ভালোবাসে না কেনো.? ও যে বলল বিয়ে করেছে এটা সত্যি.?

—ওটা মজা করে বলেছে সবকিছুরই একটা কারণ থাকে সময় হলে জানবি।আমার মনে ও তোকে দেশ আগে থেকে পছন্দ করে।তবে ওরে বললে বলতো তুই নাকি শুধুই ওর বোন।আমি এতটুকু বললাম বাকি সব ওর মুখ থেকে শুনিস ওকে সময় দে ও নিজ থেকেই সব বলবে।

______________

—ম্যাম আপনার সাজ কমপ্লিট এবার ড্রেস পড়ে আসুন তার পর হেয়ার স্টাইল করবো।

পার্লারের মেয়েটার কথায় অর্নি ভাবনার জগত থেকে বের হয়।উঠে গিয়ে ওয়াশরুম থেকে গাউন টা পড়ে আসে।অনেক ভারি এটা।পড়ে আবার এসে বসতেই মেয়েটা বলল

—ম্যাম আপনার ড্রেসটা তো অনেক সুন্দর কোথায় থেকে নিয়েছেন..?

অর্নি মুচকি হেঁসে বলে

— গিফ্ট করেছে।

— যে কিনেছে তার পছন্দ৷ আছে বলতে হবে।

অর্নি হাসলো মেয়েটার অর্নির লম্বা চুলে সুন্দর একটা হেয়ার স্টাইল করে মুকুট আর নেকলেস ইয়ারিং পড়িয়ে পুল রেডি করে দিলো।

— মাশাল্লাহ আপনাকে অনেক সুন্দর লাগছে ম্যাম।

অর্নি আয়নায় নিজেকে দেখে নিজেই অবাক।আরিয়ানের আনা গাউনটায় তাকে এতো দারুন লাগবে সে ভাবতেও পারেনি।রিধি আর তনিমা রেডি হয়ে আসলো অর্নিকে ডাকতে দুজনেই হা হয়ে গেলো অর্নিকে এতো দারুন লাগছে।তনিমা বলে উঠলো

— মাশাল্লাহ অনি তোকে তো হেব্বি লাগছে।আমি ছেলে হলে এতক্ষণে তোর প্রেমে পড়ে যেতাম সিউর।

তনিমার কথায় রিধি দুষ্টু হেঁসে বলে উঠলো।

—আমি তো মেয়ে হয়েও ফিদা হয়ে গেলাম।এবার না জানি অন্য কারো হার্টঅ্যাটাক হয়ে যায়।

রিধির কথায় অর্নি লাজুক হাসলো।তারপর তিনজনেই রুম থেকে বের হলো।

(কাল থেকে এতকষ্ট করে এত বড় পার্ট লেখলাম কপি করতে গিয়ে কাটা গেছে।দুঃখে কষ্ট এখন কান্না করতে ইচ্ছে করছে😭😭

চলবে,,,,

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 24 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন