ফন্ট সাইজ:
থিম:
এই আশিকি

পর্ব 25

লেখক: আরিফা তাসনিম তামু

#এই_আশিকি
#পার্ট_২৪
#লেখিতে_আরিফা_তাসনিম_তামু

______কপি করা সম্পূর্ণ নিষেধ❌🚫____

সিঁড়ি বেয়ে গাউনটা উঁচু করে দরে নামছে অর্নি। পার্টিতে আসা প্রতিটি মানুষের নজর এখন অর্নি আর ওর গাউনটার উপর।

অফহোয়াইট রঙের গাউনটায় অর্নিকে এতো সুন্দর লাগছে যে, সকলে ইতিমধ্যে অনেকবার মনে মনে মাশাল্লাহ বলে ফেলেছে। গাউনের সাথে মাথায় সেই ছোট্ট মুকুট, গলায় সেই নেকলেস — সব মিলিয়ে একদম যেন কোনো রাজ্যের রাজকন্যা নেমে আসছে।

কিন্তু অর্নির চোখ অন্য কাউকে খুঁজছে।

এদিক ওদিক তাকাচ্ছে, অথচ যাকে খুঁজছে তাকে পাচ্ছে না।

নিচে নেমে আসতেই কেউ একজন দৌড়ে এসে অর্নিকে জড়িয়ে ধরলো।

__ Happy birthday অনি। দেখতে দেখতে আমাদের সেই পুচকি অনি বুড়িটা কত বড় হয়ে গেছে।কেমন আছো.? অনেক মাস পর দেখা।

অর্নি মুচকি হেঁসে জড়িয়ে দরে বলে

—thank you,,, আমি ভালো আছি তুমি কেমন আছো চাঁদনীপু,,, তুমি তো আমাকে পুরা সারপ্রাইজ করে দিলে..!

চাঁদনী অর্নিকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল

—আমিও ভালো আছি..! তুমি যখন কল দিয়ে বললে তখন আসবো না বললেও পরে মেহেদী কল দিয়ে জোর করেছিলো তবুও রাজি হইনি কাজের চাপ বেশি।পরে যখন শুনি আরিয়ান দেশে এসেছে সব কাজ ফেলে আমি আর রাফসান ছুটে এসেছি..! মাশাল্লাহ তোমাকে তো দারুন লাগছে।

অর্নি মুচকি হেঁসে বলল

— তোমাকেও অনেক সুন্দর লাগছে আপু।আর এসে অনেক ভালো করেছো আমি অনেক বেশি খুশি হয়েছি। না আসলে রাগ করতাম কিন্তু রাফসান ভাইয়া কোথায় দেখছি না যে..?

চাঁদনী হাত দিয়ে দেখিয়ে বলল

—ওইযে ওই কোণায় আরিয়ান, মেহেদী সহ কথা বলছে আমিও এতক্ষণ ওইখানে ছিলাম তোমাকে দেখেই ছুটে এসেছি।

অর্নি সে দিকে তাকায় দেখলো। মেহেদী আর রাফসান কথা বলছে সেখানে ফারিশও আছে তার থেকে দু-হাত দূরত্বে আরিয়ান ফোন কানে দরে অর্নির দিকেই চেয়ে আছে।

—চাঁদনীপু তুমি রিধি আর তনির সাথে কথা বলো আমি আসছি।

চাঁদনী ওদের সাথে কথা বলা মাঝখান দিয়ে বলল

—আচ্ছা জাও।

অর্নি সে দিকে এগিয়ে গেলো।আরিয়ান চলে যাওয়ার পর। ওদের বন্ধুত্বের গ্রুপ টাও এলোমেলো হয়ে যায়।আরিয়ান যাওয়ার পর রিসা তাহমিদের বার্থডের পর না বলেই ওর বাবার সাথে দেশের বাইরে চলে যায় কারো সাথে আর যোগাযোগ রাখেনি।আর তাহমিদ পড়ালেখার জন্য জাপান চলে যায়।চাঁদনী পড়াশোনা শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে।রাফসান বর্তমানে একজন ডাক্তার।
চাঁদনী আর রাফসানের সাথে মেহেদীর যোগাযোগ থাকে মাঝে মধ্যে দেখাও করে সে সুবিধাতে অর্নির সাথেও ভালো একটা সম্পর্ক হয়।অর্নিকে চাঁদনী রাফসান দুজনেই ছোট বোনের মতো স্নেহ করে।

আরিয়ান এক দৃষ্টিতে অর্নিকে দেখছে সে যতটা কল্পনা করেছিলো তার চেয়েও হাজার সুন্দর লাগছে অর্নিকে গাউনটাতে।ফোনের ওপাশে রুদ্রিক হ্যালো হ্যালো করে যাচ্ছে কথা গুলো কী আদৌ আরিয়ানের কানে যাচ্ছে কিনা বুঝা দায়।

অর্নি আরিয়ানের দিকে একপলক চেয়ে রাফসানদের কাছে গেলো।রাফসান ওকে দেখে মাথায় হাত বুলিয়ে মুচকি হেঁসে বলে

—Happy birthday আমাদের আরিয়ানের কিউটিপাই।আমার সুইট সিস। দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছো।

অর্নি মুচকি হেঁসে বলে

—Thank you so much vaiya! তোমরা এসেছো আমি অনেক বেশি খুশি হইছি।

—না এসে কী পারি.?পরে আমার সুইট সিস টা তার ভাইয়ার উপর রাগ করতো।

— সে তো ১০০% সত্যি করতাম।

রাফসান গিফ্ট বক্স টা এগিয়ে দিয়ে বলল

—এটা তোমার জন্য।

— thank you!

আরেকটা বক্স এগিয়ে দিয়ে বলল

— এটা চাঁদনীর পক্ষ হতে ও কোন দিকে গেলো.?

—চাঁদনীপু তনিদের সাথে কথা বলছে।

এবার অর্নি মেহেদীর দিকে চেয়ে কিউট করে হেসে জিজ্ঞেস করলো।

—আমাকে কেমন লাগছে ভাইয়া..?

মেহেদী মনে মনে কয়েকবার মাশাল্লাহ বলেও ফেলেছে ইতিমধ্যে । তার বোনটাকে এত সুন্দর লাগছে কারো যেন নজর না লাগে।মুচকি হেঁসে বলল

—পরীর মতো লাগছে মাশাল্লাহ। উঁহু পরীর মতো কী আমার অনি বুড়ি তো একটা পরীই।

ভাইয়ের থেকে প্রসংশা পেয়ে অর্নি খুশিতে গদগদ হয়ে ভাইকে জড়িয়ে ধরলো।মেহেদীও ধরলো।আরিয়ান চোখ ছোট করে দুই ভাইবোনকে দেখছে।মেহেদীর একটা বোনের শখ ছিলো আজ মনে হচ্ছে তা পরিপূর্ণ হলো কথায় আছে না আল্লাহ যা করে ভালোর জন্য করে।অর্নি এবার আরিয়ানের দিকে এগিয়ে গেলো।আরিয়ান ফোন পকেটে ডুকিয়ে দু-হাত পকেটে গুঁজে সোজা হয়ে দাঁড়ালো। অর্নি আরিয়ানের সামনে এসে লাজুক হেঁসে বলল

—তোমার দাওয়া গাউনটাই আমাকে কেমন লাগছে..?

— চোখে নেশা ধরিয়ে দাওয়ার মতো মারাত্মক সুন্দর লাগছে। আজ পর্যন্ত মনে হয় না এলকোহলেও এতোটা নেশা আমাকে দরতে পেরেছে যতটা নেশা তুমি ধরিয়ে দিচ্ছো।

মনে মনে এসব বললেও উপরে ঠান্ডা শীতল গলায় বলল

—সুন্দর..!

—শুধু সুন্দর..?

—হুম...!

— রসকষহীন,কাঠখোট্টা, তেঁতো করলা বেডা মানুষ একটা।

কথাটা বলে অর্নি উল্টো ঘুরে চলে গেলো।আরিয়ান ঠোঁট বেঁকিয়ে সামান্য হাসলো।তার বড্ড গরম লাগছে।এই মেয়ে কী আগুন জ্বলিয়ে দিয়ে চলে গেলো আরিয়ান জ্বলসে যাচ্ছে।

______________

অর্নিকে একের পর এক সবাই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে আর গিফ্ট দিচ্ছে। অর্নি সবার সাথে হেঁসে কথা বলছে।এবার কেক কাটবে।সবার মাঝখানে অর্নি দাড়িয়ে আছে।আরিয়ান অনেক দূরে দাড়িয়ে আছে দৃষ্টি তার অর্নিতে।অর্নি চোখ দিয়ে ইশারা করলো।তার পাশে এসে দাঁড়ানো জন্য। আরিয়ান দাড়িয়েই রইল।এবার অর্নির মন খারাপ হলো।অর্নির মন খারাপ হতে দেখে আরিয়ান আর দাড়িয়ে থাকলো না।এগিয়ে এসে অর্নির পাশে দাঁড়ালো। অর্নি মুচকি হেঁসে ফু দিয়ে মোমবাতি নেভালো।সবাই হ্যাপি বার্থডে টু ইউ বলে চেচাচ্ছে।কেক কাটার সময় সবার অগোচরে অর্নি নিজের হাতের নিচে আরিয়ানর হাত ডুকিয়ে কেক কাটলো।তবে ফারিশের চোখে তা ঠিকই পড়েছে।ফারিশ দূরে গিয়ে একলা দাঁড়ালো। তার নজর আরিয়ান আর অর্নির দিকে অর্নি একে একে সবাইকে কেক খাওয়াচ্ছে। প্রথমে মারজান বেগমকে খাওয়ালো তার পর মেহেদীকে তার পর আরিয়ানের সামনে কেকের দরলো।আরিয়ান একপলক কেকের পিস টার দিকে চাইল তার পর অর্নির দিকে চাইলো।অর্নি হাসিমুখে ওর দিকে চেয়ে আছে।আরিয়ানের এসব পছন্দ না কিন্তু অর্নির মন খারাপ হোক এই মূহুর্তে তা চাচ্ছে ও না একটু খেলে কী খুব বেশি ক্ষতি হয়ে যাবে..?উঁহু ক্ষতি হলেও হোক আরিয়ান অর্নি হাত দরে কেকে একটু কামড় দিলো।তার পর সেই কেক আবার অর্নির মুখের সামনে দরলো।অর্নি অবাক হলো।আরিয়ান চোখ দিয়ে ইশারা করলো কেক টা খাওয়ার জন্য। অর্নি হালকা হেঁসে আরিয়ানের কামড় দাওয়া জায়গাতেই কামড় বসালো।আরিয়ান অবাক না হয়ে পারলো না অর্নির কাজে।ফারিশ দূর থেকে এই দৃশ্য দেখে তার চোখ দিয়ে দু পোঁটা পানিয়ে গড়িয়ে পড়লো কেউ দেখার আগেই তা মুছে নিলো তবে সবার মধ্যে কেউ একজন তা ঠিকই দেখে নিলো।

______________

সবাই যে যার মধ্যে আনন্দ করতে ব্যস্ত আরিয়ান অর্নির হাত দরে একটা সাইডে নিয়ে আসলো।পাঁচ মিনিটের মতো হবে আরিয়ান অর্নির দিকে শুধু চেয়েই আছে।কিছু বলছে না।আরিয়ানের হাবভাব দেখে অর্নি বুঝলো আরিয়ান কিছু বলতে চাচ্ছে কিন্তু বলছে না।অর্নি মুখ খুলল

—কিছু বলবে? বললে বলে ফেলো এতো সময় নিচ্ছো কেনো.?

এবার আরিয়ান গলা খাঁকারি দিয়ে পকেট থেকে কিছু বের করতে করতে বলল

—কিউটিপাই আমি তো

আর বলতে পারলো না তার আগেই কেউ একজন পিছন থেকে দৌড়ে এসে আরিয়ানকে ঝাপটে ধরল।হঠাৎ এমন হওয়ায় তাল সামলাতে না পেরে আরিয়ান এক পা সামনে এগিয়ে যায়।সাধ্য পকেট থেকে বের করতে থাকা জিনিস অযত্নে গিয়ে পড়ে কারো পায়ের কাছে।

—বেইবি তুমি আমাকে রেখে বিডিতে চলে এসেছো।আমি তোমার জন্য টেনশনে শেষ জান।একটাবার বললেও তো পারতে। কত মিস করেছি।

হঠাৎ রিসাকে দেখে আরিয়ান চমকে উঠে।সকলের নজর ওদের দিকে।অর্নি ভ্রু কুঁচকে চেয়ে আছে।

—রিসা তুমি এখানে.?

আরিয়ানের কথায় রিসা নেকা স্বরে বলে..

—আমার হ্যান্ডসাম জামাই টাকে মিস করছিলাম তাই সারপ্রাইজ করতে চলে এলাম। আশেপাশে পঁচা মাছির অভাব নেই কু দৃষ্টি ফেলবে তোমার উপর।

শেষের কথাটা অর্নির দিকে চেয়ে বলে।অর্নি কিছুই বুঝছে না রিসা এসব কী বলছে।বাকিরাও বুঝতে পারছে না কী হচ্ছে। চাঁদনী এগিয়ে এসে বলল

—রিসা তুই এতোদিন কোথায় ছিলি আমাদের সাথে একবারও যোগাযোগ করলি না।আর তুই আরিয়ানকে জামাই বলছিস কেনো.?

রিসা হেঁসে বলে

—জামাইর সাথে লন্ডনে ছিলাম জামাইয়ের এতো ভালোবাসা মধ্যে তোদের কথা ভুলে গেছিলাম রে।আর জামাই কে জামাই বলবো না তো কী বলবো।ও তোদের তো বলাই হয়নি আরিয়ান আর আমি বিয়ে করেছি।

রিসার কথাটা বোমের মতো ফাটলো।অর্নির কেনো জানি না এসব বিশ্বাসই হচ্ছে না।রিসার সামনে এগিয়ে এসে বলল

—আর যাই করো এসব ফালতু মজা করবে না আপু।

রিসা বিরক্ত নিয়ে বলল

—এই মেয়ে তোমার সাথে কে মজা করছে?তোমার মনে হয় আমি মজা করছি.?আরিয়ান তুমি এই মেয়েকে সত্যি টা বলো।আর এখান থেকে চলো আমার এখানে একদমই ভালো লাগছে না।

অর্নি আরিয়ানের দিকে তাকিয়ে বলল

—আরিয়ান রিসা আপু এসব মিথ্যা বলছে না.?তুমি তো আমাকে ভালোবাসা আর আমি তোমাকে বলো উনাকে।

আরিয়ান অর্নির থেকে দৃষ্টি সরিয়ে অন্য দিকে চেয়ে গম্ভীর কন্ঠে বলল

—রিসা যা বলছে সব সত্য অনি।আমি ও'কে বিয়ে করেছি এগারো বছর আগে ও আমার ওয়াইফ।তুমি আমাকে ভালোবাসলেও আমি তোমাকে কখনো ভালোবাসিনি।

আরিয়ানের কথায় যেন আরেকটা বোম ফাটলো।অর্নিকে ভেঙ্গে চুরে শেষ করে দিতে যেন আরিয়ানের এই কয়েকটা লাইনই যথেষ্ট ছিলো।অর্নি ছলছল চোখে আরিয়ানে দিকে চেয়ে দু পা পিছিয়ে পড়ে যেতে নিলে।মেহেদী এসে দরে ফেলে।

—অনি ঠিক আছিস।

অর্নি ভাইয়ের দিকে চেয়ে ভাঙ্গা স্বরে বলল

— ভা ভাইয়া তোমার বন্ধু যা বলছে সব মিথ্যা বলছে তাই না.?ভাইয়া তোমার বন্ধু কে বলোনা আমি উনাকে ভালোবাসি। আমার কষ্ট হচ্ছে এসব মজা বন্ধ করতে বলো না।

মেহেদী আরিয়ানের দিকে চেয়ে বলল

—আরিয়ান রিসা তোরা এসব কী শুরু করেছিস.?কেন এসব ফালতু মজা করছিস আমার বোনটা কষ্ট পাচ্ছে এসব বন্ধ কর।

রিসা কিছু বলতে নিবে তার আগেই আরিয়ান গম্ভীর কন্ঠ বলে উঠলো

—সব সত্যি তোর বোনকে বল সত্য মেনে নিতে যত তাড়াতাড়ি মেনে নিবে ততই ভালো হবে।

বলেই আরিয়ান উল্টো ঘুরে হাঁটা দিলো একটি বারের জন্য ও অর্নির দিকে চাইলো না।আরিয়ান কী অর্নিকে এই অবস্থায় দেখতে পারছে না বলে পালালো নাকি সত্যি বিরক্ত হয়ে চেলে গেলো তা একমাএ সেই জানে।আরিয়ানে পিছন পিছন রিসাও হেলেদুলে চলল যাওয়ার আগে একবার অর্নির দিকে চেয়ে শয়তানি হাসি দিলো।অর্নি ঝাপসা চোখে আরিয়ানের যাওয়া দেখে মেহেদীর কোলের উপর শরীর ছেড়ে দিলো।সবাই অনি বলে চিৎকার উঠলো।আরিয়ানের কানে আসতেই দাড়িয়ে পড়ে শরীরে সমস্ত পশম দাঁড়িয়ে যায় বুকটা অসম্ভব ব্যথা হচ্ছে। তবুও পিছনে তাকালো না গটগট করে হেঁটে চলে গেলো রিসাও গেলো।

_______________

এই দিকে টেনশনে রুদ্রিকের মাথা ফেটে যাচ্ছে। রিসা ডাইনিটা যে বিডিতে গেছে।সেটা আরিশকে বলতেই পারলো না।বলার আগেই ওর কল কেটে দিছে তার পর এতো গুলো কল দিলো দরলোই না। না জানি ওই দিকে কি হচ্ছে।

—না এভাবে বসে থাকলে চলবে না আমাকেও বিডিতে যেতে হবে।

ইমারজেন্সি ফ্লাইট ঠিক করে রুদ্রিক গোছগাছ শুরু করে দিলো।

________________

অন্যদিকে

কোমায় থেকে উঠার পর মেয়েটা একা একা থাকে যুবকটাকে কাছেও গেষতে দেয় না।এই যে এখন বারান্দায় উদাসহীন ভাবে দাড়িয়ে আছে।যুবকটা দরজার আড়াল থেকে তার প্রাণপাখিকে দেখছে হঠাৎ কী মনে করে এগিয়ে এলো।তার পর বলল

—প্রাণপাখি আমার সাথে একটা জায়গায় যাবে.?

মেয়েটা যুবকটার দিকে একপলক চেয়ে বলল

—কোথায়..?

—বিডিতে..?

নামটা শুনতেই মেয়েটার ঝাপ্সা কিছু চোখের সামনে ভাসতে লাগলো। তবে মনে করতে পারছে না হঠাৎ মাথায় ব্যথা হতে শুরু করলো ছেলেটা ব্যস্ত হয়ে পড়লো কী হয়েছে জানার জন্য। মেয়েটা তাকে থামিয়ে বলে

—আমি কী এর আগেও বিডিতে গিয়েছি.?

—হয়তো বা

—এখন আমাকে নিয়ে যাবে একবার প্লিজ.?

—তুমি যাবে.? সত্যি..?

—হুম..!

যুবকটা খুশি হয়ে বলল

— আমি ফ্লাইট বুক করছি দারাও।

(আমি জানি তোমরা এখন লেখিকাকে খুঁজবে আসলে লেখিকা কোথায় আমি নিজেও জানি না।তাই বলছি লেখিকাকে না খুঁজে তাড়াতাড়ি রেসপন্স করো।লেখিকা তোমাদের জন্য নতুন কিছু নিয়ে আসছে।ধৈর্য দরে পাশে থাকো)

হ্যাপি এন্ডিং

চলবে,,,,,

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 25 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন