ফন্ট সাইজ:
থিম:
এই আশিকি

পর্ব 26

লেখক: আরিফা তাসনিম তামু

#এই_আশিকি
#পার্ট_২৫
#লেখিতে_আরিফা_তাসনিম_তামু

________কপি করা সম্পূর্ণ নিষেধ🚫❌_______

সকাল ১০ টা বাজে পুরো মির্জা বাড়িটা কেমন নিস্তব্ধ হয়ে আছে। মেহেদী অফিসে যায়নি মিলন মুখে সোফায় বসে আছে বিকেল চারটায় মিনিং আছে। একবারে দুপুরের পর বের হবে।কালকের ঘটনার পর অর্নির জ্ঞান ফেরার পর সে যে নিজের রুমে ডুকে দরজা বন্ধ করেছে। আর খুলেনি।সবাই এতো করে ডাকলো তবুও খুললো না।রাফসান রাতে চলে গেলেও চাঁদনী আর রিধিকে জোর করে রেখে দিছে মারজান বেগম।রাতে তিনজনে এক রুমে ছিলো অর্নির জন্য ওদেরও কষ্ট হচ্ছে কারো তেমন একটা মন ভালো নেই।মারজান বেগম মলিন মুখে কিচেনে মেয়ের পছন্দের সব রান্না করছেন যদি মেয়েটার মন টা একটু ভালো হয় সে আশায়।সকালে ব্রেকফাস্ট টাও কেউ এখনো করিনি সবাই অর্নির অপেক্ষা করছে।এরমধ্যে কয়েকবার ডাকা হয়েছে অর্নিকে তবে সাড়াশব্দ নেই।মেহদীর হঠাৎ করে কেমন যেন ভয় লাগছে।সোফা ছেড়ে উঠে হনহনিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো।মাঝপথে ফারিশকে দেখতে পেয়ে যেতে যেতে বলল

—ফারিশ অনির রুমের দিকে আয় তো।

ফারিশ বিনাবাক্য মেহেদীর পিছে চললো।দরজার সামনে এসে দরজা ধাক্কাতে ধাক্কাতে চিৎকার করছে একপ্রকার মেহেদী।

—অনি বোন আমার দরজা টা একবার খোল ভাইয়ার কথাটা শোন।লক্ষী বনু দরজা খোল না।

পাশ থেকে ফারিশও ডাকতে লাগলো।

—অর্নি দরজাটা খোলাে একবার।সবাই টেনশন করছে তো।

নাহ কোনো সাড়াশব্দ নেই।মেহেদীর ভয়ে হাত পা কাঁপছে শরীর ঘেমে যাচ্ছে। ফারিশেও সেম অবস্থা।চেচামেচি শুনে তনিমা,রিধি চাঁদনী ছাঁদ থেকে দৌড়ে এলো।ওরা ছাদে মন খারাপ করে বসে ছিলো।মারজান বেগমও রান্না ফেলে দৌড়ে এলেন।ফারিশ বলল

—ভাইয়া দরজা ভেঙ্গে ফেলি চলো।

চাঁদনী ও বলল

— ও ঠিক বলছে দরজা ভেঙ্গে ফেল মেহেদী।বেলা গড়িয়ে যাচ্ছে এখনো দরজা খুলছে না সাড়াশব্দ ও নেই আমারও ভয় লাগছে।

সবাই শায় দিলো।মেহেদী দেরি না করে দরজায় আঘাত করতে লাগলো ফারিশ ও মেহেদীকে সাহায্য করছে।সবাই চিন্তিত মুখে মনে মনে প্রে করছে অর্নি যেন ঠিক থাকে।অনেকক্ষণ পর দরজার লকটা ভেঙ্গে পড়ে যায়।

মেহেদী ফারিশ দু'জনেই রুমের মধ্যে হুমড়ি খেয়ে পড়ে।সবাই একে একে ভিতরে ডুকে বরফের মতো দাড়িয়ে আছে।এক একজন যেন পাথর হয়ে গেছে ভিতরে দৃশ্য দেখে।সবাই যেন নড়াচড়া করতেও ভুলে গেছে।

"সিলিংফ্যানের সাথে ঝুঁলছে অর্নির নিথর দেহ~

মেহেদীর পুরো পৃথিবী থমকে গেলো।মারজান বেগম চিৎকার করে জ্ঞান হারালো।তনিমা আর চাঁদনী কোনো রকম উনাকে দরলো। মেহেদী আর ফারিশ মিলে দ্রুত ঝুলানো থেকে অর্নিকে নামালো।ফারিশের বুক উঠানামা করছে। চোখে সামনে প্রিয় মানুষ টাকে এভাবে দেখে।ফারিশ পায় নি তো কী হয়েছে সে চেয়েছিলো অর্নি অন্তত তার প্রিয় মানুষকে পেয়ে সুখে থাক।সে না হয় দূর থেকে ভালোবেসে যাবে।নিজের প্রিয় মানুষকে তার প্রিয় মানুষের সাথে সুখে থাকতে দেখলেও একটা শান্তি আছে।এইভেবে যে মানুষ টা ভালো আছে।ভালোবেসে যদি প্রিয় মানুষ টার ভালোই থাকাটা না চায় তবে সেটা কখনোই ভালোবাসা না।

তনিমা আর রিধি চাঁদনী কেঁদে কেটে অস্থির। কোন দিকে জাবে নাকি মারজান বেগম কে সামলাবে নাকি অর্নিকে দেখবে।অর্নি নামিয়ে মেহেদী কোলে তুলে নিলো অর্নির সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে আছে।মেহেদী ফারিশকে তাড়া দিলো।

—ফারিশ দ্রুত গাড়ি বের কর অনিকে হসপিটালে নিতে হবে।চাঁদনী তোরা আম্মুকে নিয়ে আয়।আর রাফসানকে বল হসপিটালে থাকতে অনিকে নিয়ে যাচ্ছি।

চাঁদনী নাড়িয়ে সায় দিলো।ফারিশ দৌড়ে নিচে চলে গেল। মেহেদী এক মুহূর্তও দেরি না করে অর্নিকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলো

— অনি! এই অনি বুড়ি..! চোখ খোল বোন। তোর ভাইয়া তোর কিছু হতে দেবে না।একদম ভাইয়াকে রেখে পালানোর চেষ্টা করবি না। মারবো কিন্তু খুব।

চোখ বেয়ে অবিরাম পানি পড়ছে। সে যে বাবাকে হারানো সময় কেঁদে ছিলো আর কাঁদেনি।জীবনে যত দুঃখ এসেছে নিজেকে সামলিয়ে পার করেছে।বোন আর মাকে নিয়ে নিজের একটা সুন্দর পরিবার গড়েছে।সেই পরিবারের প্রাণ টাই তো অর্নি।

মারজান বেগমের জ্ঞান ফিরতেই তিনি মেয়ের জন্য চিৎকার করে কেঁদে উঠলেন

— এই তনিমা আমার অনি কোথায়? আমার অনি ঠিক আছে তো? বল, আমার মেয়ের কিছু হয়নি!

তনিমা কোনো রকমে উনাকে ধরে ভাঙ্গা স্বরে বলল

— খলামনি, প্লিজ নিজেকে সামলাও। অনির কিছু হবে না। আল্লাহর ওপর ভরসা রাখো।এখন চলো হসপিটালে যেতে হবে।

কিন্তু মায়ের মন কি আর এত সহজে শান্ত হয়!চাঁদনী দ্রুত মোবাইল নিয়ে রাফসানকে কল দিলো কল রিসিভ হতেই।কান্নারত স্বরে বলল

—রাফসান অনি সুইসাইড করার চেষ্টা করেছে।মেহেদী ওকে তোর হসপিটালে নিচ্ছে তুই দ্রুত যা।

রাফসান মাএই খেতে বসেছে চাঁদনীর কথা শুনে খাবার ফেলে দৌড়ালো। অর্নিকে ওরা সবাই অনেক বেশি আদর করে। নিজের ছোট বোনের মতো দেখে। অর্নির এই অবস্থা মানতে পারছে না কেউ।

চাঁদনীরা ও ছুটলো হসপিটালে।

__________________

কিছুক্ষণের মধ্যেই ফারিশ গাড়ি নিয়ে সামনে এসে দাঁড়ালো। মেহেদী অর্নিকে নিয়ে গাড়িতে উঠতেই ফারিশ দ্রুত গাড়ি চালাতে শুরু করলো।

পেছনের সিটে মেহেদী বোনের হাত নিজের দুহাতের মধ্যে নিয়ে বারবার ঘষছে আর ডাকছে।

— অনি জানবাচ্ছা চোখ না?ভাইয়া কিন্তু ভয় পাচ্ছি। কাঁদছি তো চোখের পানি মুচে দিবি না?তুই যা বলবি ভাইয়া তাই করবো তবুও চোখ খুল না।একবার ভাইয়া বলে ডাক না।

কথাগুলো বলতে বলতে মেহেদীর গলা ধরে এলো।তবুও অর্নি কেমন নিস্তব্ধ হয়ে পড়ে আছে।

ফারিশ গাড়ি চালাতে চালাতে চোখ থেকে দু'পোটা পানি গড়িয়ে পড়লো কেউ দেখার আগেই মুছে নিলো।

__________________

হাসপাতালে পৌঁছাতেই রাফসান দ্রুত অর্নিকে ইমারজেন্সিতে নিয়ে গেলো।

বাইরে দাঁড়িয়ে আছে মেহেদী আর ফারিশ। দুজনের কারো মুখে কোনো কথা নেই।

কিছুক্ষণ পর তনিমা, চাঁদনী আর রিধিও হাসপাতালে পৌঁছালো। মারজান বেগমকে তনিমা আর চাঁদনী ধরে নিয়ে এসেছে।

মারজান বেগম ছেলের সামনে এসে ছেলের বুকে হামলে পড়লো।
,
— আমার মেয়েটাকে ফিরিয়ে দে বাবা। আমি আর তোর কাছে কিছু চাইবো না শুধু আমার মেয়েটাকে একবার আমার কাছে ফিরিয়ে দে।

মেহেদী মাকে বুকে জড়িয়ে নিলো চোখের কোণে পানি জমেছে।বুকটা খালি খালি লাগছে।চোখের সামনে ছোট্ট অনি বড় অনির চঞ্চলতা দুষ্টামি সব ভাসছে পানির মতো।
ফারিশ এককোনে দাড়িয়ে আছে ইমারজেন্সি দরজার দিকে চেয়ে।তনিমা এসে ভাইকে জড়িয়ে কাঁদছে। রিধি আর চাঁদনী একপাশে দাড়িয়ে নীরবে চোখের পানি ফেলছে।

__________________

কিছুক্ষণ পর রাফসান বের হয়ে আসতেই সবাই ওর কাছে দৌড়ে গেলো।মেহেদী অস্থির কন্ঠে জিজ্ঞেস করলো

—রাফসান আমার অনি কেমন আছে?ঠিক আছে তো..?

রাফসানের মুখ ফ্যাকাশে হয়ে গেলো।নিচে দিকে চেয়ে ভাঙ্গা কন্ঠে বলল

— সরি রে,,,অনি ইজ নো মোর।

_________________________

রুদ্রিক বিরক্ত মুখে বসে আছে আরিশের সামনে। যার কোনো হেলদোল নেই। সোফায় মাথা এলিয়ে চোখ বুঝে আছে।রুদ্রিক এবার মুখ মুখলো।

—কিছু বলছিস না কেনো..?

আরিশ এবার নড়েচড়ে উঠে।চোখ মেলে রুদ্রিকে দিকে তাকিয়ে বলল

—রিসা বিডিতে আসছে আমাকে জানালি কেনো.?

—আমি নিজেও জানতাম না। যখন জেনেছি সঙ্গে সঙ্গে তোকে কল করেছি কিন্তু তুই বলার সুযোগ দিস নি।

আরিয়ান আর কিছু বলল না আবারও চোখ বুঝে নিলো।তার গায়ে এখনো কালকের পার্টি ড্রেস। এখনো চেঞ্জ করা হয়নি।হঠাৎ সামনে টি-টেবিলের উপর অবহেলা পড়ে থাকা ফোন টা শব্দ করে বেজে উঠলো।তবুও ওর মধ্যে হেলদোল দেখা যাচ্ছে না দেখে রুদ্রিক বলল

—ফোন বাজচ্ছে ধর।

—দরে লাউডস্পিকারে দে।

রুদ্রিক তাই করলো সঙ্গে সঙ্গে ওই পাশ থেকে একটা মেয়েলি কান্নারত কন্ঠের বানী শুনো গেলো।

— অনি সুইসাইড করেছে।

এক মুহূর্তের জন্য যেন রুদ্রিক পৃথিবীটা ঘুরে উঠলো।সে আরিশের দিকে তাকালো কোনো নড়াচড়া নেই দেখে রুদ্রিক ভাবলো শুনে নি।রুদ্রিক দ্রুত এগিয়ে গিয়ে আরিশের কাঁধ ঝাঁকিয়ে বলল

—আরিশ অনি সুইস

রুদ্রিক পুরো বাক্য শেষ করতে পারলো না। আরিশের শরীর হেলে পড়লো।রুদ্রিক আরিশ বলে চেঁচিয়ে উঠলো।দ্রুত দরোয়ানকে ডেকে এনে আরিশ কে দরে হসপিটালে নিয়ে গেলো।পিছনে রয়ে গেলো খালি নিস্তব্ধ ফ্ল্যাট টা যেখান থেকে অর্নি আর আরিয়ানের জীবন শুরু আজ যেন সেখানেই শেষ।দূরে কোথাও থেকে বিষাদময় গানের কয়েক লাইন ভেসে এলো।

~কোন ভুলে তুমি শুলে বলো
ওই ফুলও শয্যায়
স্বপ্নের লাশ কাঁধে নিয়ে
ওরা কেনো চলে যায়

এই জীবন পথে
চলতে শেখা
ওই হাতেরি ছোয়ায়
আজ ভাঙা বুক
খোঁজে হাসি মুখ,
দেখি জ্বলে সে চিতায়

প্রেম আমার হো..ও..
প্রেম আমার
প্রেম আমার হো..ও..
প্রেম আমার...কোন ভুলে তুমি শুলে বলো
ওই ফুলও শয্যায়
স্বপ্নের লাশ কাঁধে নিয়ে
ওরা কেনো চলে যায়

(লেখতে গিয়ে ইমোশনাল হয়ে গেছি❤️‍🩹🥀)

চলবে,,,,,

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 26 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন