ফন্ট সাইজ:
থিম:
এই আশিকি

পর্ব 27

লেখক: আরিফা তাসনিম তামু

#এই_আশিকি
#পার্ট_২৬
#লেখিতে_আরিফা_তাসনিম_তামু

_______কপি করা সম্পূর্ণ নিষেধ🚫❌_______

দেখতে দেখতে কেটে গেছে পাঁচ টি মাস।এই পাঁচ মাসে বদলে গেছে অনেক কিছু।অর্নি নেই আজ পাঁচ টা মাস হয়ে গেছে।মির্জা বাড়িটা কেমন নিস্তব্ধ হয়ে গেছিয়ে।আগের মতো হৈ-হুল্লোড় নেই।সকলের জীবন যেন হুট করেই বদলে গেলো।এই পাঁচ মাসে মেহেদী আর খাবার টেবিলে বসে খায় না।বোনটার কথা মনে পড়ে যায়।খাবার টেবিলের দিকে তাকালে চোখের সামনে ভেসে উঠে সে তার বোনকে খাইয়ে দিচ্ছে।মেহেদীর বুকটা ভারি হয়ে আসে।মারজান বেগমের আজ কাল শরীর খুব একটা ভালো নেই।তিনি এখন আর রান্না করে না।রান্নার জন্য লোক রেখে দিয়েছে।তনি আর রিধি এখন তেমন একটা কলেজে যায় না। অর্নিকে ছাড়া তাদের ক্লাস করতে ইচ্ছে করে না।

সকাল তখন ১০টা বাজে নিচ থেকে মারজান বেগমের চেঁচামেচি শুনা যাচ্ছে। উনি ফোনে কারো সাথে কথা বলছে।এমন সময় তনিমা রেডি হয়ে নিচে নামতে উনি ফোন রেখে বলল

_ তনি যা গিয়ে মেহেদীকে ডেকে আন দেরি হয়ে যাচ্ছে তো।আর ফারিশটা কোথায় দেখছি না যে একটু দেখে আয় না মা সিঁড়ি ভেয়ে উপরে উঠতে কষ্টে হয়ে যায় আমার।

তনিমা যেতে যেতে বলল

—আমি দুজনকেই ডাকছি খালামনি। তুমি উপরে উঠবে না একদম।

তনিমা কয়েক সিঁড়ি যেতেই দেখলো মেহেদী ফারিশ দুজনেই একসাথে নামছে মেহেদী আজকে পাঞ্জাবি পড়েছে। তনিমা ওদের দেখে বলল

—তাড়াতাড়ি চলো খালামনি তাড়া দিচ্ছে।

—চল।

তিনজনেই একসাথে নিচে আসতেই মারজান বেগম তাড়া দিলেন যাওয়ার জন্য। সবাই বাড়ি থেকে বের হয়ে বাড়ির গাড়িতে উঠলো।পিছনে মারজান বেগম আর তনিমা বসেছে।ডাইভিং সিটে ফারিশ বসেছে আর পাশে বসেছে মেহেদী।মারজান বেগমের অনেক আগে থেকে ইচ্ছে ভাইয়ের মেয়েটাকে ছেলের বউ করে ঘরে আনবে।ছেলের তো বিয়ের বয়স হয়েছে তাহলে দেরি কিশের তাই আর দেরি না করে আজকেই আংটি পড়িয়ে দিয়ে আসবে।মেহেদী মায়ের কথাতে রাজি মেয়েটা খারাপ না ছোট থেকে দেখছে শান্ত শিষ্ট লক্ষী একটা মেয়ে।যেমনটা মেহেদীর পছন্দ বৃষ্টিও ঠিক তেমন।

____________________________

কেচিনে নিজের জন্য কপি বানাচ্ছে আরিয়ান।পোরণে একটা টাউজার আর একটা টি-শার্ট মুখটা গম্ভীর।কফি বানাতে বানাতে একটা কথা মনে পড়ে গেলো।সেদিন প্রথবার যখন অর্নি তার জন্য কফি বানিয়ে ছিলো।তখন তো অর্নি রাগ দেখিয়ে বের হয়ে গেছে আরিয়ানও তার পিছু পিছু চলে গিয়ে ছিলো। তাই আর কপির কথা মনে ছিলো না কফি টাও আর খাওয়া হয়নি। পরে যখন ফ্ল্যাটে এসে দেখে কফিটা এখনো কিচেনে পড়ে আছে।অন্য সময় হলে আরিয়ান সেগুলো ফেলে দিতো কিন্তু সেদিন ফেলেনি।কফিটা সে তৃপ্তি করে খেলো।যেন অমৃত খাচ্ছে।অর্নি যদি এটা দেখতো কতটাই না খুশি হতো।

পুরানো কথা ভেবে আরিয়ান বিষাদময় হাসালো।কফিটা নিয়ে কিচেন থেকে বের হলো। দিনের বেলাও ফ্ল্যাটটা আবছা আলোয় আলোকিত।সেদিনের পর আরিয়ান আর এই ফ্ল্যাট কখনো আলোকিত করে না।

ফ্ল্যাট আলোকিত করে কী করবে। তার জীবনের আলোই তো হারিয়ে গিয়েছে বহু আগে।আজ কাল আর বাইরে যায় না।একা একা ফ্ল্যাটে কাটায়।কাজ পড়লে বের হয় না হয় রুমে বসেই করে।রুদ্রিক এখনো বিডিতে আছে আরিশের ফ্ল্যাটেই থাকে তবে এখন নিজের সো নিয়ে অনেক বিজি সে।

রুমে এসে দেখে ফোনটা বেজে চলছে।ফোনের কাছে গিয়ে দাড়িতেই দেখলো রুদ্রিকের কল রিসিভ করতেই অপাশ থেকে রুদ্রিক বলল

—তোর ফ্ল্যাইট বুক করেছি রাত ৮ টায় সময় মতো পৌঁছে যাস।

—ওকে

বলে আরিশ ফোনটা কেটে।লাগেজ গৌছাতে শুরু করে।কার্বাড খুলে নিজের জামা কাপড় নিতে গিয়ে চোখে পড়ে অর্নি একটা কানের ঝুমকা এককোণে পড়ে আছে।আরিয়ান সেটা তুলে নিয়ে বাইরে চাবির রিং এ ঝুলিয়ে দিলো।তারপর লাগেজ গোছাতে মনেযোগ দিলো।

__________________________

গাড়ি ছুটছে নিজস্ব গতিতে গ্রামের পথ দরে।মেহেদী জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছে।আজকের দিনটাতে বোনটাকে সে অনেক বেশি মিস করছে।তার বিয়ে নিয়ে অর্নি অনেক
এক্সাইটেড ছিলো।ভাবতে ভাবতে মেহেদী দীর্ঘ শ্বাস ফেললো।
মনে পড়ে যায় সেদিনের কথা।

অতীত

সেদিন রাফসান যখন বললো অর্নি আর বেঁচে নেই।সবাই কান্নায় ভেঙ্গে পড়লো মেহেদী তো প্রায় পাগলের মতো আচারণ করছিলো।রিধি আর তনিমার বুক পাটা কান্নায় যেন পুরো হসপিটাল বিষাদময় হয়ে উঠছিলো।মারজান বেগম আবারও সেন্স হারিয়ে পড়ে যায়।ফারিশ ধুপ করে নিচে বসে পড়ে।চাঁদনী কোনো রকম নিজের কান্না আটকিয়ে আরিয়ানকে খবরটা জানায়।

অর্নির লাশ টা যখন নিয়ে আসা হয় তনিমা অর্নির বুকের উপর ঝাঁপিয়ে পড়ে।সঙ্গে সঙ্গে সবাইকে অবাক করে দিয়ে অর্নি জোরে হেঁচকি দিয়ে শ্বাস ফেলে।রাফসান দ্রুত চেক করে বলে।

—অনির দম ফিরে এসেছে এতক্ষণ আটকে ছিলো তোরা আল্লাহকে ডাক।

বলেই অর্নিকে ভিতরে নিয়ে গেলো। সবাই বাইরে দাড়িয়ে দোয়া করছে।

অন্যদিকে রুদ্রিক আরিয়ানকে হসপিটালে আনলে ডাক্তার জানায় মিনি হার্ট অ্যাটাক করেছে।জ্ঞান ফিরতেই আরিয়ান দেখে তার হাতের ক্যানলা লাগানো বুঝলো সে হসপিটালে ভর্তি।অর্নির কথা মনে পড়তেই দ্রুত উঠে বসলো দেখলো কেউ নেই।হাতের ক্যানলা টেনে খুলে ফেলে দেয় হাত থেকে রক্ত ঝাড়ছে অথচ সে দিকে তার খেয়াল নেই।দ্রুত নেমে বের হতে নিলেই দরজায় রুদ্রিককে দেখতে পায়।

—আমার কিউটিপাই কোথায় রুদ্রিক..?

রুদ্রিক ডাক্তারের সাথে কথা বলতে গিয়েছিলো। আরিয়ানের জ্ঞান ফিরেছে দেখে বলল

— তুই উঠে এলি কেনো.?তুই অসুস্থ.!

আরিশের ধৈর্য নেই রুদ্রিকের কলার চেপে দরে চিৎকার করে বলে উঠলো

— শাটআপ রুদ্রিক আই এম ফাইন বাট আমার কিউটিপাই ঠিক নেই আমি জানি আমাকে ওর কাছে যেতে হবে।

বলেই আরিয়ান বের হয়ে গেলো পিছন পিছন রুদ্রিকও ছুটলো।

_______________

হসপিটালে আসতেই আরিয়ান মেহেদীকে দেখে দ্রুত মেহেদীর সামনে গিয়ে ঘনঘন শ্বাস নিতে নিতে বলল

—আমার কিউটিপাই কোথায় মেহেদী ও ঠিক আছে তো..?

মেহেদী আরিয়ানের দিকে দিকে একপলক চেয়ে হঠাৎ করে আরিয়ানের গালে সজোড়ে থাপ্পড় মারে।সবাই আঁতকে উঠে।মেহেদী আরিয়ানের কলার চেপে ধরে বলে

— খবরদার তোর ওই মুখে আমার বোনের নাম নিবি না।এখানে কেন এসেছিস যা তোর বউয়ের কাছে যা।আমার বোনের আশেপাশে তোর ছায়াও যেন আমি না দেখি।তোর জন্য আজ আমার বোনটা মৃত্যুর সাথে লড়ায় করছে।তোকে আমি খুন করে ফেলবো।

বলেই মেহেদী আরিয়ানর নাকে ঘুসি মারে রুদ্রিক আর ফারিশ এসে দুজন কে দরে।আরিয়ান অসহায় চোখে নিজের বন্ধুর দিকে তাকালো।মেহেদী অন্য দিকে তাকিয়ে রাগে ফোঁস ফোঁস করছে।চাঁদনী এগিয়ে এসে বলল

—তুই যা করেছিস তার জন্য আমাদের কাছে কখনো ক্ষমা পাবি না।মেহেদী যা করেছে এটা তোর প্রাপ্প ছিলো।ফুলের মতো মেয়েটার সাথে এমন না করলেও পারতি।

আরিয়ান কিছু বললো না অসহায়ের মতো ইমারজেন্সির দরজার দিকে চেয়ে থাকলো।বেশ কিছুক্ষণ পর রাফসান বের হয়ে আসলো।আরিয়ান মেহেদী দুজনেই দৌড়ে গেলো।রাফসান আরিয়ানকে দেখে মুখ ফিরিয়ে নিলো।মেহেদীর দিকে চেয়ে বলল

—অনি এখন আগে থেকে ঠিক আছে ওর দম আটকে ছিলো।জ্ঞান ফিরতে সময় লাগবে। ঘুমের ইনজেকশন দিয়েছি হয়তো কাল সকালে উঠবে চিন্তা করিস না।

মেহেদী কিছু বলতে নিবে তার আগেই আরিয়ান বলে উঠলো

—আমি একবার ভিতরে যাই.? কিছু করবো না শুধু দেখবো।

মেহেদী রাগান্বিত কন্ঠে বলল

—রাসফান ওকে চলে যেতে বল।আর ভুলেও যেন আমার বোনের আশেপাশে ও'কে না দেখি আমি।

আরিয়ান অসহায় চোখে চেয়ে ভাঙ্গা স্বরে ডাকলো

— মেহেদী..!

— রাফসান ওকে বলে দে আমি ভুলে গিয়েছি আরিয়ান নামে আমার কোনো বন্ধু নেই ওকে ও বল ভুলে যেতে।

আরিয়ান অসহায়ের মতো দাড়িয়ে রইল।রুদ্রিক আরিয়ানের কাঁধে হাত রেখে করে দরে নিয়ে বসালো।আরিয়ানও চুপচাপ বসে রইল।

________________

পরের দিন সকালে অর্নির জ্ঞান ফিরে। সারারাত আরিয়ান দরজার বাইরে দাড়িয়ে দেখছিলো।মেহেদী ওকে ডুকতে দেয়নি।জ্ঞান ফিরতেই অর্নি আর হসপিটালে থাকবে না বলে জানায়।মেহেদীও আর জোর করেনি রাফসানকে বলে রিলিজ করে অর্নিকে নিয়ে হসপিটাল থেকে বের হয় কালকে সবাইকে বাড়িতে পাঠিয়ে দিয়ে ছিলো মেহেদী শুরু ফারিশ থেকে গিয়েছে মেহেদীর সাথে। অর্নিকে মেহেদী ধরে গাড়ির কাছে আনতেই অর্নি দেখলো দূরে আরিয়ান দাড়িয়ে ওর দিকে চেয়ে আছে।চুল এলোমেলো মুখটা ফ্যাকাশে চোখ দুটো অসম্ভব লাল।অর্নি চোখ সরিয়ে গাড়িতে উঠেপড়লো গাড়িও ছেড়ে দিলো আরিয়ান অসহায়ের মতো চেয়ে রইল। রুদ্রিক ওকে জোর করে নিয়ে গেলো।

রাতের বেলা আরিয়ান দাড়িয়ে ছিলো বাড়ির সামনে রাস্তায় কখন অর্নি বারান্দায় আসবে। কিন্তু অর্নি আসেনি সেইদিন সারারাত আরিয়ান বাইরে দাড়িয়ে ছিলো।ভোর রাতে রুদ্রিক এসে জোর করে নিয়ে গেছে।

_______________

এভাবে দুদিন পার হয়ে যায়।অর্নি এখন মোটামুটি সুস্থ তবে আরিয়ান অর্নির দেখা পায়নি আর।অর্নি মেহেদী রুমে গিয়ে নক করতে মেহেদী ভিতরে ডাকলো।অর্নি ভাইয়ের কাছে গিয়ে বলল

—ভাইয়া আমার একটা আবদার রাখবে..?

মেহেদী বোনের ফ্যাকাশের মুখটার দিকে চেয়ে বলল

— একটা কেন হাজারটা রাখবো বল।

অর্নি মলিন হেঁসে বলল

—ভাইয়া আমি দেশ ছাড়তে চাই নিজেকে একটু গুছিয়ে নিতে চাই নিজের মতো করে।এখানে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে প্লিজ না করো না।

—কিন্তু বনু..

—কোনো কিন্তু না ভাইয়া।

মেহেদী কিছুক্ষণ ভেবে বলল

—আচ্ছা।

পরের দিন বিকেল বেলা অর্নির ফ্লাইট। এয়ারপোর্টে সবার থেকে বিদায় নিয়ে অর্নি প্লেনে উঠে গেলো।মেহেদীরা অর্নি প্লেনে উঠতেই চলে এলো।প্লেন ছাড়তে এখনো পাঁচ মিনিট বাকি।অর্নি বাইরের দিকে তাকিয়ে আছে।এর দেশ তাকে অনেক কষ্ট দিয়েছে।সে আবারও ফিরবে নতুন করে বাঁচতে শিখবে।

______________

আরিয়ান নিজের রুমে শুয়ে ছিলো কোথায় থেকে রুদ্রিক দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল

—আরিশ তোর কিউটিপাই দেশ ছেড়ে চলে যাচ্ছে। আজ ৪টার ফ্লাইটে।

আরিয়ান দ্রুত উঠে বসে বলল

— হোয়াট..?

— সত্যি বলছি আমি খবর পেয়েছি।চারটা বাজতে ১৫ মিনিট বাকি।

আরিয়ান বাইকের চাবিটা নিয়ে দ্রুত বের হয়ে গেলো।বাইকে উঠে দ্রুত বাইক চালাচ্ছে আশেপাশের মানুষ আঁতকে উঠে আরিয়ানের দিকে চেয়ে আছে।আরিয়ানের এসবে খেয়াল নেই। কানে বার বার রুদ্রিকের বলা লাইন গুলো বাজছে।একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে আরিয়ান নিচে পড়ে যায়।হাতে পায়ে ব্যথা পায় তবুও আবার উঠে বাইক জোর টান দিয়ে চলে গেলো।পিছনে গাড়ির লোক আরিয়ানকে পাগল বলে সম্মোধন করলো।

এয়ারপোর্টে পৌছাতে আরিয়ান একটু দেরি করে ফেলে।এসে দেখে প্লেন আস্তে আস্তে তার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। আরিয়ান হাঁটু গেড়ে নিচে বসে।বুকের বা পাশ থেকে যেন কিছু একটা হারিয়ে যাচ্ছে। বুকটা চেপে দরে প্লেনের দিকে চেয়ে ভাঙা স্বরে গানের দুলাইন গেয়ে উঠে।

_আমি জানি কোনো একদিন

কোনো এক নতুন ভোরে

দেখে হবে আমাদের আবার

এক স্বপ্নের শহরে....!

(যাও অর্নিকে বাঁচিয়ে দিয়েছি এবার ভালো রেসপন্স করো)

চলবে,,,,

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 27 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন