ফন্ট সাইজ:
থিম:
প্রনয়ের বৃষ্টি

৪র্থ পর্ব

লেখক: নাজমিন

#প্রণয়ের_বৃষ্টি #writer_nazmin #part_4

🚫কপি করা নিষিদ্ধ

ক্যান্টিনে বসে আছে মেঘলা, স্নিগ্ধা আর ওদের নতুন বন্ধু নাবিল।নাবিল খুবই মিশুকে ও হাসিখুশি ছেলে। তাই ও খুব সহজেই এই নতুন পরিবেশে মেঘলাদের বন্ধু হয়ে গেছে।নাবিল বলল,

—এই, তুই কিন্তু এখন অনেক ফেমাস!

মেঘলা অবাক হয়ে বললো,

—কেন?

স্নিগ্ধা হেসে বললো,

—আরিয়ান ভাইয়া তোকে প্রোটেক্ট করছে যে কিনা মেয়েদের ব্যাপারে কখনো তেমন আগ্রহ দেখায় না,এটা কি যথেষ্ট না!

মেঘলা লজ্জা পেয়ে বললো,

—তোরা বেশি ভাবছিস কিন্তু।

ঠিক তখনই আরিয়ান এসে বসলো।

—কি খবর জুনিয়র'স আর কি নিয়ে আলোচনা হচ্ছে?

নাবিল মুচকি হেসে বলল,

—খবর আলহামদুলিল্লাহ ফার্স্টক্লাস ভাইয়া,আর আলোচনা মূলত হচ্ছে আপনাকে নিয়েই!

আরিয়ান হেসে বললো,

—বেশ,তা ভালো কিছু তো?

স্নিগ্ধা আড়চোখে মেঘলার দিকে তাকিয়ে বললো,

—হুম, আপাতত তো ভালোই!

সবাই হেসে উঠল।কথা বলতে বলতে সময় কেটে যাচ্ছিল।হঠাৎ রিদ্ম এসে তাড়াহুড়ো করে বলল,

—এই, তুই এখানে!জলদি চল, একটা ম্যাচ আছে।

আরিয়ান উঠে দাঁড়িয়ে বলল,

—ওকে গাইস,আমি আসছি।

যাওয়ার আগে ও মেঘলার দিকে তাকিয়ে বললো,

—ক্লাসের নোট লাগলে বলো।

মেঘলা হালকা লজ্জা পেয়ে হাসলো।

—ঠিক আছে।

আরিয়ান চলে গেলে স্নিগ্ধা ওর কাঁধে কাঁধ দিয়ে ধাক্কা মেরে বললো,

—তুই পড়ে গেছিস!

—কোথায়?

মেঘলা অবাক হয়ে জিজ্ঞেস করলো।

—প্রেমে!

দুজন একসাথে সমস্বরে বলল।মেঘলা বললো,

—না। এমন কিছু না।তোরা একটু বেশিই ভাবছিস।

কিন্তু ওর মনে বইছিল কিছু হালকা অনুভূতির বাতাস।আর দূরে দাঁড়িয়ে রাকিব এইসব দেখছিল।ওর চোখে চাপা রাগ।

*****

সেদিন বিকেলে হঠাৎ করেই আকাশ কালো হয়ে এলো।ক্লাস শেষ করে বের হতেই শুরু হলো ঝুম বৃষ্টি।মেঘলা ছুটে একটা করিডোরে দাঁড়াল।বিরক্ত হয়ে বললো,

—ধ্যাত!আজ আবার ছাতা আনতে ভুলে গেছি!

—তুমি মনে হয় ইচ্ছে করেই ভিজো।

পিছন থেকে হাসি মিশ্রিত গলা শোনা গেলো।মেঘলা ঘুরে দেখল আরিয়ান দাঁড়িয়ে আছে।ও হেসে বললো,

—না,আমি সত্যিই ভুলে যাই।

আরিয়ান ছাতা খুলে বললো,

—চলো, আমি এগিয়ে দিই।

—না, আপনি কষ্ট করবেন না।

—চুপ করো!সিনিয়রদের কথা শুনতে হয়।

চোখে চোখ রেখে বলল ও।দুজন একসাথে হাঁটতে লাগলো।চারপাশে বৃষ্টির শব্দ,ভেজা মাটির গন্ধ আর অদ্ভুত নীরবতা।মেঘলা হঠাৎ করেই বললো,

—আচ্ছা আপনি সবসময় এত সিরিয়াস কেন?

আরিয়ান একটু হেসে বললো,

—সবাই তো সবসময় হাসিখুশি থাকে না।

—কিন্তু আপনার হাসিটা ভালো লাগে।

বলে ফেলল মেঘলা।দুজনেই থেমে গেল।

চলবে...🌼

🗨️এটি আমার লেখা প্রথম গল্প।তাই ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।গল্পটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন।হ্যাপি রিডিং।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে ৪র্থ পর্ব শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন