#প্রণয়ের_বৃষ্টি #writer_nazmin #Part_5
🚫কপি করা নিষিদ্ধ
রাতে হোস্টেলের ছাদে দাঁড়িয়ে ছিল মেঘলা।বৃষ্টির পরের ঠান্ডা হাওয়া বইছে চারপাশে।স্নিগ্ধা এসে বললো,
—এই তুই এত চুপচাপ কেন আজ?
মেঘলা নিচু গলায় আকাশের দিকে চেয়ে বললো,
—আমার মনে হচ্ছে আমি বোধহয় বদলে যাচ্ছি।
—আচ্ছা তাই, তো কার জন্য শুনি?
স্নিগ্ধা হালকা হেসে বললো।মেঘলা চুপ করে থাকলো।
ওদিকে আরিয়ান নিজের রুমে বসে গিটার বাজাচ্ছিল।রিদ্ম এসে বললো,
—আজকাল তোকে বেশ অন্যরকম লাগছে।
—মানে?
আরিয়ান না বুঝে জিজ্ঞেস করলো।
—মানেটা হলো...(কানে কানে স্লো ভয়েসে)তুই আবার ফিল করতে শুরু করেছিস।
আরিয়ান গিটার থামিয়ে বললো,
—না।এসব কিছুই না।
—কিন্তু তোর চোখ তো অন্য কথা বলছে।
আরিয়ান চুপ করে রইলো। কিছু সময় পর বললো,
—তুই তো জানিস রিদ্ম,আমি..আমি ভয় পাই এসবে।
—সবাই এক হয় না আরিয়ান।
রিদ্ম ওর কাঁধে হাত রেখে বললো।ঠিক তখনই আরিয়ানের ফোনে একটা মেসেজ এলো।
—আজকের জন্য ধন্যবাদ।
আরিয়ান কিছুক্ষণ তাকিয়ে থেকে রিপ্লাই দিলো,
—ইটস মাই প্লেজার!
ওর ঠোঁটে ছোট্ট হাসি ফুটে উঠল।
ওদিকে রাকিব ওর দলের ছেলে শুভকে বলছিলো,
—ওই আরিয়ান গোটা ভার্সিটির সামনে আমায় অপমান করেছে শুধু ওই মেঘলা মেয়েটার জন্য। ওদের তো আমি কিছুতেই ছাড়বো না। কিছুতেই না!
*****
পরদিন ক্যাম্পাসে একটা অদ্ভুত টেনশন বিরাজ করছে।নতুনদের আবার ডাকা হয়েছে।মেঘলা একটু ভয় পেয়ে স্নিগ্ধাকে বলল,
—আমি যেতে চাই না।
স্নিগ্ধা বললো,
—চিন্তা করিস না, আমি তো আছি।
কিন্তু সেখানে গিয়ে দেখে রাকিব দাঁড়িয়ে আছে।
—আজকে একটু মজা হবে।
ও কুটিল হাসল।ও মেঘলাকে সামনে ডাকল।
—তুমি,অর্থনীতির মেয়ে!
মেঘলা ধীরে ধীরে এগিয়ে গেল।রাকিব ভ্রু উঁচিয়ে বললো,
—আজকে তোমাকে একটা কাজ করতে হবে।
—কি?
কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল মেঘলা।
—ওই ছেলেটাকে গিয়ে বলবে ‘আমি তোমাকে ভালোবাসি’।
সবাই তাকিয়ে দেখল ওটা আরিয়ান!মেঘলার মুখ ফ্যাকাশে হয়ে গেল।
—আ…আমি পারব না।
রাকিব গর্জে উঠল,
—পারতেই হবে!
চারপাশে চাপা গুঞ্জন শুরু হলো।ঠিক তখনই আরিয়ান এগিয়ে এল।
—স্টপ ইট, রাকিব!
রাকিব ঠান্ডা গলায় বললো,
—না, আজকে আমি দেখবো ওর সাহস কতটুকু।
মেঘলার চোখে পানি এসে গেল।ও আরিয়ানের দিকে তাকাল।আরিয়ান নরম গলায় বললো,
—ডোন্ট ওরি,তুমি কিছু বলতে বাধ্য নও।ক্লাসে যাও, আমি দেখছি এদিকটা(রাকিবের দিকে চেয়ে)। কিন্তু মেঘলা হঠাৎ বললো,“আমি বলব!”সবাই চমকে গেল।সে চোখ বন্ধ করে বলল,“আমি… আমি…”তার গলা কাঁপছিল।
এই মুহূর্তে ভালোবাসা, ভয়, অপমান—সব মিশে গেছে।
আর রাকিবের মুখে কুটিল হাসি।
চলবে...
💬 গল্পটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন