ফন্ট সাইজ:
থিম:
প্রনয়ের বৃষ্টি

৬ষ্ঠ পর্ব

লেখক: নাজমিন

#প্রণয়ের_বৃষ্টি

#writer_nazmin

#Part_6

🚫 হ্যাশট্যাগ বিহীন কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ‼️

মেঘলার গলা কাঁপছিল। চারপাশে সিনিয়র-জুনিয়র সবাই তাকিয়ে আছে তার দিকে।রাকিব ঠোঁট বাঁকিয়ে বলল,

“চলো, বলো ভালোবাসি। বলো!”

মেঘলা চোখ বন্ধ করে বললো,

“আমি… আমি…”

ঠিক তখনই আরিয়ান সামনে এসে দাঁড়াল।তার গলা শক্ত, কিন্তু চোখে কোমলতা।

“ইনাফ! ও কিছু বলবে না।”

রাকিব তাচ্ছিল্য করে বলল,

“তুই কে ওকে থামানোর?”

আরিয়ান এক ধাপ এগিয়ে এসে বললো,

“আমি কেউ না। কিন্তু অন্যায় দেখলে চুপ থাকবো এমনটাও ভাবিস না।”

চারপাশ নিস্তব্ধ হয়ে গেল।শুভ আস্তে করে রাকিবকে বললো,

“ভাই, বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে।”

রাকিব রাগে বললো,

“ঠিক আছে আজকের মতো ছেড়ে দিলাম।(আরিয়ানের দিকে এগিয়ে) তবে এর ফলাফল কিন্তু খুব একটা ভালো হবে না।”

রাকিব তার দলবল নিয়ে চলে গেল।সবাই ছড়িয়ে পড়ল।মেঘলা তখনও দাঁড়িয়ে। চোখ ভেজা।সে আস্তে করে বললো,

“আপনি কেন… সবসময় আমার জন্য দাঁড়ান?”

আরিয়ান একটু থেমে বলল,

“তুমি না আমি অন্য কারও জন্যও এটাই করতাম।।”

শুনে মেঘলার কেন জানি কোথাও একটা খারাপ লাগলো।

দূরে দাঁড়িয়ে ইশিতা সব দেখছিল।সে ফোনে বললো,

“রাকিব, খেলা এখনো শেষ হয়নি।"

মেঘলার মনে একটাই প্রশ্ন,আজ যদি সে বলতো তাহলে কি হতো?

--------------

রাতে হোস্টেলের রুমে স্নিগ্ধা বিছানায় শুয়ে ফোন স্ক্রল করছিল।মেঘলা জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল।

স্নিগ্ধা বললো,

“এই, আজকে শুনলাম রাকিব ভাইয়ারা নাকি আজ তোকে আবার রেগিং দিয়েছিল।সরি যে আজই আর্জেন্ট একটা কাজের জন্য আমি ভার্সিটিতে যেতে পারলাম না।(ভ্রু নাচিয়ে)তবে শুনলাম আরিয়ান ভাইয়া নাকি তোকে সেভ করেছে।তুই ঠিক আছিস তো?”

মেঘলা জানালার বাইরে তাকিয়েই ধীরে বলল,

“আমি আজ আরিয়ানকে ভালোবাসি বলতে যাচ্ছিলাম!”

স্নিগ্ধা উঠে বসে বললো,

“কি! তাহলে বললি না কেন?”

“কারণ ভয় লাগছিল। যদি উনি না বলে দেয়?”

স্নিগ্ধা হেসে বললো,

“ওনার চোখ দেখিস নি? উনি অলরেডি তোর!”

মেঘলা চুপ করে হাসল।

ওদিকে-

আরিয়ান নিজের রুমে গিটার বাজাচ্ছিল।রিদ্ম এসে বলল,

“কি ব্যাপার মামা!তুই তো ভার্সিটিতে আজকে একদম হিরো হয়ে গেছিস!”

আরিয়ান হালকা হেসে বলল,

“হিরো না‌ আমি শুধু চাই না কেউ ওকে কাঁদাক।”

রিদ্ম সিরিয়াস হয়ে বলল,

“তুই আবার ভালোবাসছিস, তাই না?”

আরিয়ান চুপ হয়ে গেলো।তারপর ধীরে বললো,

"হ্যাঁ,আর এইবার আমি হারাতে চাই না।”

ঠিক তখন ফোনে মেসেজ এলো।

মেঘলা: “আজকে পাশে থাকার জন্য ধন্যবাদ।”

আরিয়ান রিপ্লাই দিল,“সবসময় থাকব।”

তার নিজেরই বুঝতে বাকি থাকল না সে সত্যিই ভালোবেসে ফেলেছে।

চলবে...

💬 গল্পটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে ৬ষ্ঠ পর্ব শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন