ফন্ট সাইজ:
থিম:
আমৃত্যু ভালোবাসি তোকে(সিজন-৩)

71

লেখক: ফারজানা মনি

অতঃপর ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখন মোটেও সকাল নয় দুপুর গড়িয়ে আসছে। জুই উষার উদ্দেশ্যে বলল: সবাই আমাকে নিয়ে কি বলছে রে?

ঊষা কিছু বলবে তার আগেই জান্নাত রুমে প্রবেশ করতে করতে বলল: মহারানীর ঘুম শেষ হলে উঠে গোসল করতে যান। বাড়িতে মেহমান আসবে......

জুই কপাল কুঁচকে বলল: এই রোজার দিনে কে আসবে আম্মু... ?

জান্নাত বিছানা পরিষ্কার করতে করতে বলল: সেটা তোর না জানলেও হবে। তুই উঠে গোসল করতে যা...

জুঁই এসব বিষয়ে আর মাথা ঘামালো না। চুপচাপ ভদ্র মেয়ের মত ঢুকলো ওয়াশরুমে। জান্নাত পুরো রুমটা গুছিয়ে ঊষাকে নিয়ে বেরিয়ে গেল।

রিহান সকাল থেকে এই বাড়িতেই আছে। একটু আগে আসিফ ও আরিফের সাথে বাজারে এসেছে। একটু পর পর আহিয়া কল দিচ্ছে। কেনাকাটার মাঝখানেই কথা বলছে বারবার। আরিফ ও আসিফ সেটা লক্ষ্য করছে কিন্তু কিছুই বলছে না। একটা ছেলের কথাবার্তার ধরন শুনলেই বোঝা যায় তার অপর পাশের ব্যক্তিটি কোন মেয়ে নাকি বিজনেস ক্লাইন্ট। আরিফ বেশ বুঝতে পেরেছে রিহান কোন মেয়েলি ব্যাপারে জড়িয়েছে। ফলের দোকান থেকে টাটকা ফল গুলো বেছে দোকানীকে দিতে দিতে আরিফ বলল: বিয়ে করছিস না কেন? রেহান কল কেটে ফোন পকেটে রাখতে রাখতে বলল: করবো.. খুব শীঘ্রই। আগে ছোট বোনটার একটা হিল্লে করি তারপর...

আরিফ আবারো বলল: মেয়ে নিশ্চয়ই পছন্দ করাই আছে...

রিহান এক আঙুলে মাথা চুলকে বলল: তুমি যে কি বলো না চাচ্চু...

আরিফ ভরা বাজারে রিহানের কান টেনে ধরে বলল: তুই কি ভাবিস আমি কিছু জানি না...

রিহান কানে হাত দিয়ে মৃদু চিৎকার দিয়ে বলল: উফ চাচু ব্যাথা পাচ্ছি...

আরিফ খান ছেড়ে দিয়ে বলল: তুই আর তোর বন্ধু দুটোই ভালো হয়ে যা... এখনো সময় আছে। তোরটা যেমন তেমন... কিন্তু তোর বন্ধুর কপালে শনি আছে সামনে বলে রাখলাম...

রিহান খানিকটা ভরকে গেল। আরিফ চাচ্চু কি বুঝাতে চাইলো তার কথার মাধ্যমে? তাহলে কি আহিয়ান ও তৃধার বিষয়ে সবটা জেনে গেছেন ওনি? ওর ভাবনার মাঝেই আসিফ এসে বলল একটু দূরে টাটকা মাছ দেখা যাচ্ছে সেদিকে যেতে। প্রচন্ড রোদে রিহানের মাথা ঘুরছে। দুই আঙ্গুলে কপাল ঢেকে ঘাম মুছে আসিফের উদ্দেশ্যে বলল: তোমাকে কতবার বললাম আঙ্কেল কোন সুপারশপে যাই... কিন্তু তুমি আমাকে এই ভরদুপুরে বাজারে নিয়ে আসলে... উফ রোদে আমার মাথা ঘুরাচ্ছে। আসিফ সামনে এগিয়ে যেতে যেতে বলল: এসব বাজারে যা যা পাওয়া যায় তা তোর ওই সুপারশপে পাওয়া যায় না। আজকে বেশি বাজার বলে এখানে এসেছি। এবার কথা না বাড়িয়ে সামনে হাট।

খান বাড়ির ড্রইংরুমের সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে আহিয়া। পুরো বাড়ি পরিষ্কারের কাজ চলছে আজকে। এসব ধুলাবালির উরা উরিতে তার মাথা ব্যথা করছে। মেঘ পদ্মের সাথে আরও একজন মেয়েকে আনিয়েছে দুই দিনের জন্য। এই দুইদিন পদ্মের সাথে সাথে এই মেয়েটাও পুরো বাড়ি পরিষ্কারের কাজকর্ম করবে। যদিও পাশাপাশি মেঘ, বন্যা ওরাই সাহায্য করছে। কাজের ফাঁকে মেঘ লক্ষ্য করল আহিয়া সোফায় চোখ বন্ধ করে বসে আছে। তাই হাতের কাজ রেখেই এগিয়ে এলো মেয়ের কাছে। পাশে বসে জিজ্ঞেস করল: কিরে অসুস্থ লাগছে?

আহিয়া মায়ের কাঁধে মাথা রেখে ক্লান্ত কন্ঠে বলল:

অনেক মাথা ব্যথা করছে মাম্মা।

মেঘ চিন্তিত কন্ঠে বলল: তুই ধুলোর মধ্যে কেন বসে আছিস? নিজের রুমে গিয়ে শুয়ে থাক.. আহিয়া চোখ বন্ধ রেখেই বলল: নতুন মেয়েটা আমার রুম পরিস্কার করছে তাই নিচে এসেছি....

মেঘ লক্ষ্য করলো তৃতীয় তলা থেকে সিঁড়ি বেয়ে তৃধা নামছে। সেটা দেখে মেঘ একটু জোরে বললো: তৃধা... আমার রুমের বেড সাইট ড্রয়ার থেকে মেন্থলেটাম বাম টা নিয়ে আয় তো।

ফুপির আদেশ পেয়ে তৃধা গেল দ্বিতীয় তলায় ফুপির রুমের দিকে।

এদিকে আহিয়া এতক্ষণে মাম্মার কোলে মাথা রেখেছে। এই অবেলায় এভাবে মায়ের কোলে মাথা রাখতে দেখে মালিহা খান এগিয়ে এসে জিজ্ঞেস করলেন: কি হয়েছে আমার নাতনির? এই অবেলায় এভাবে শুয়ে আছে কেন? মেঘ উনার দিকে তাকিয়ে জবাব দিল: মাথা ব্যথা করছে ওর.. মেয়েটার ডাস্টে এলার্জি আছে। তাই ধুলোবালির কাছে আসলেই হাঁচি, কাশি ও মাথা ব্যথা শুরু হয়।

ইতিমধ্যেই তৃধা মলম নিয়ে এসে সামনে দাঁড়িয়ে আছে। মেঘ সেটা নিয়ে মেয়ের মাথায় আলতো করে ম্যাসাজ করে দেওয়া শুরু করলো। আহিয়া একটু আরামবোধ হওয়ায় চোখ বন্ধ করে ঘুমিয়ে গেল। মেয়েটা এমনিতেই মাথাব্যথায় এতক্ষণ কাতরাচ্ছিল। তাই এখন আর মেঘের ইচ্ছা হলো না রুমে গিয়ে ঘুমানোর জন্য ওকে ডাকতে। মেয়ের মাথা কোলে নিয়ে সে নিজেও সব কাজ ফেলে চুপচাপ বসে রইল।

বাকি সবাই যার যার কাজে চলে গেল। তৃধা একপাশে বসে অল্প সাউন্ডে পাকিস্তানি সিরিয়াল tere bin দেখছে। এই সিরিয়ালের মুরতাসিম ও মিরাবের ভালোবাসা দেখতে তার অনেক ভালো লাগে। ওদের দুজনের দুষ্টু মিষ্টি প্রেমালাপ দেখে মেয়েটা মিটি মিটি হাসছে। তখনই ওর পাশে এসে বসলো আহিয়ান। রিমোটটা নিয়ে খেলা দেখা শুরু করলো।

আচমকা কাজে তৃধা বেশ ভরকে গেছে। পাশে তাকিয়ে দেখলো আহিয়ান বসে আছে। ওর ভাব দেখলে মনে হচ্ছে আশেপাশে আর কেউ নেই। শুধু আহিয়ান একাই টিভি দেখছে। ছেলেটা একদম don't care মুডে আছে।

সেটা দেখে তৃধা জোরে চিৎকার দিয়ে মেঘকে ডাকলো: ফুপি.....

আচমকা চিৎকারে মেঘ ওর দিকে তাকালো। সে এতক্ষণ মূলত বাড়ির বাকি লোকেরা যে কাজ করছে সেগুলো দেখছিল। তৃধার চিৎকারে এদিকে তাকালো। দেখলো তৃধার থেকে একটু দূরে আহিয়ান বসে আছে।

মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করল: কি হয়েছে? তৃধা কাঁদো কাঁদো মুখ নিয়ে বলল: আমি সিরিয়াল দেখছিলাম... সুন্দর সিনটা চলে যাচ্ছে... তোমার ছেলের কাছ থেকে রিমোট নিয়ে দাও।

বলেই তৃধা তাহিয়ানের হাত থেকে রিমোট কেড়ে নিতে চাইল। কিন্তু আহিয়ান রিমোট টা অন্য হাতে নিয়ে নিল। কিন্তু এতেও তার কোন ভাবান্তর হলো না। নিশ্চিন্তে টিভিতে খেলার দিকে তাকিয়ে আছে ।

তৃধা আবারো কাঁদো কাঁদো মুখে তাকিয়ে বলল: ফুপি তুমিতো দেখেছো আমি আগে এসেছি টিভি দেখতে... তোমার ছেলেকে বল রিমোট টা দিতে... তখনই একটু দূর থেকে হালিমা খান এগিয়ে এসে বললেন: তোমার ছেলে কিরে..? ভাইয়া বলতে পারিস না? এত বড় হয়েছিস এখনো তোকে এসব শিখাতে হবে?

তৃধা খানিকটা বিরক্ত ভঙ্গিতে বলল: দাদু তোমার নাতিকে বল রিমোট দিতে... উফ সিরিয়াল টা শেষ হয়ে যাচ্ছে..

মেঘ এবার ছেলের উদ্দেশ্যে বলল: আহিয়ান তুই ওর পেছনে কেন লেগেছিস? তোর নিজের রুমেও তোর টিভি আছে, রুমে গিয়ে টিভি দেখ..

এতক্ষণ পরে মায়ের কথার জবাবে আহিয়ান বলল: ওর রুমেও তো টিভি আছে.. তাহলে ও এখানে কি করে? ওকে যেতে বলো..

এবার কাজের ফাঁকে বন্যা এগিয়ে আসলো..তৃধার দিকে তাকিয়ে বলল: কি সমস্যা তোদের দুইটার? একটা মেয়ে যে ঘুমাচ্ছে তোদের কি চোখে পড়ে না? দুইজনেই যার যার রুমে যাবি, ড্রয়িং রুমের টিভি এখন অফ থাকবে... আহিয়ে ঘুমাচ্ছে...

তৃধা রোজা থেকে আর কথা বাড়ালো না। আহিয়ানের দিকে এক নজর তাকিয়ে মুখ ভেংচি দিয়ে উঠে দাঁড়ালো। দু কদম এগিয়ে সিঁড়ির কাছে যেতেই শুনতে পেল আহিয়ানের কন্ঠ।

আহিয়ান টিভি অফ করে মায়ের উদ্দেশ্যে বলছে: মাম্মা, আজকে ফুপির বাড়িতে যাব। আরিফ চাচ্চু কল করেছে.... তোমাদের কিছু দেওয়ার থাকলে দিয়ে দিতে পারো ফুপির জন্য। ওর কথা শুনে মেঘ প্রশ্ন করলো: হঠাৎ আরিফ তোকে যেতে কেন বলছে? কোন সমস্যা হয়েছে? আহিয়ান মৃদু হেসে বলল: না মাম্মা, ইফতারের পর জুইকে দেখতে আসবে.. তাছাড়া রিহান ও সেখানেই আছে তাই যেতে বলছে।

আইহানের এমন কথায় তৃধার পা থমকে গেল। কয়েকদিন যাবত বন্ধু-বান্ধবের সাথে তেমন কোন কথা হয় না। এর মধ্যে গতকাল আহিয়ান ভাই ফোনটাই ভেঙ্গে দিয়েছে। কিন্তু এই মুহূর্তে জুই এর সাথে যোগাযোগ করাটা অতি জরুরী।

আহিয়েন সকলের সাথে টুকটাক কথা বলে শিষ বাজাতে বাজাতে তৃধাকে ক্রস করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল।

তৃধা কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে সে নিজেও গেলো উপরের দিকে।

নিজের রুমে ঢুকতে গিয়েও মেয়েটা কিছু একটা ভেবে আইয়ান ভাইয়ের রুমের দিকে পা বাড়ালো। দরজা ভিরানো দেখে হালকা খুলে মাথা ঢুকালো ভিতরে। দেখলো আহিয়ান ভাই গলায় তাওয়াল ঝুলিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছে। অতঃপর হুড় মুড়িয়ে ভেতরে ঢুকে ছেলেটার পথ আটকে দাঁড়ালো।

আকস্মিক কর্মকাণ্ডে আহিয়ান বেশ অবাক হয়েছে। অতঃপর এক ভ্রু উঁচিয়ে প্রশ্ন করল: what happened? তৃধা আমতা আমতা করে বলল: আপনার ফোনটা দিন... আহিয়েন কপাল কুছ কে প্রশ্ন করল:why? তৃধা যৌক্ত ভঙ্গিতে কোমরে হাত দিয়ে আশেপাশে তাকালো। দেখলো বিছানার এক কর্ণারে ফোনটা পড়ে আছে।

অতঃপর ফোনটা হাতে নিয়ে আহিহানের সামনে এসে দাঁড়িয়ে বলল: পাসওয়ার্ড বলুন... আহিয়ান এখনো চুপচাপ নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। সেটা দেখে তৃধা রানী আবার বলল: পাসওয়ার্ড...

আহিয়ানের কেন জানি মনে হচ্ছে গতকালকে ওর করা সিনটা তৃধা ওর সাথেই রিপিট করছে। মানে মেয়েটা আহিয়ানকে কপি করার চেষ্টা করছে..... বুঝতে পেরে আহিয়ান বাঁকা কন্ঠে বলল: যদি না দেই?

তৃধা কোমরে দুই হাত রেখে দাঁড়ালো। অতঃপর দুই পা আঙুলে ভর করে উঁচু করে আহিয়ানের মুখোমুখি দাঁড়িয়ে বলল: পাসওয়ার্ড না বললে বড় পাপাকে আমি বলে দিব... আপনি দ্বিতীয় বিয়ে করার জন্য পাগল হয়ে আছেন.... তাছাড়া দ্বিতীয় বউয়ের জন্য শাড়ি, চুরি ও কসমেটিক্স কিনেছেন.....

আহিয়ান দুই ভ্রু বাকিয়ে বলল: ওহ.. ভালো কথা... কিন্তু তৃধা রানী, যখন পাপা জিজ্ঞেস করবে আমার প্রথম বউ কে? তখন আপনি কি বলবেন? বলব যে আমি....

বলেই মেয়েটা দুহাতে নিজের মুখ চেপে ধরল। চোখ দুটো বড় বড় হয়ে আছে, মনে হচ্ছে সে মারাত্মক ভুল কথা বলে ফেলেছে।

আহিয়ান মিটিমিটি হেসে কোমরে হাত রেখে মেয়েটাকে উঁচু করে নিজের বরাবর করল। অতঃপর দুষ্টু কন্ঠে বলল: তাহলে বলে দে, আমি তোকে ফোনের পাসওয়ার্ড দিচ্ছি না....

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 71 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন